বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ওয়ার্ল্ড মিস মুসলিমা: দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের কারিশমা

karismaঅবশেষে মিস মুসলিমা-২০১৪ এ দেশের মুখ উজ্জ্বল করেছেন চট্টগ্রামের কন্যা তাসনিম তারাননুম কারিশমা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় সমাপ্ত ওয়ার্ল্ড মুসলিমা এওয়ার্ডে কারিশমা মোস্ট ফেভারিট মুসলিমা এওয়ার্ড পেয়েছেন। ভোটে সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। তবে সার্বিক বিচারে তিউনেশিয়ার বেনগুয়ে ফ্রাচে ফাতেমা চ্যাম্পিয়ন, ইউকে’র দিনা তরকিয়া প্রথম রানার আপ এবং বাংলাদেশি কারিশমা দ্বিতীয় রানার আপ হন।

দ্বিতীয় রানার আপ হিসেবে কারিশমা পাচ্ছেন ওমরাহ হজ প্যাকেজসহ দারুন অভাবনীয় সব উপহার।

গেল বছর ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশনের এ ধার্মিক ও বুদ্ধিমতি নারীর বিশ্ব মুসলিম সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বাদ-প্রতিবাদও ওঠেছিল জাকার্তায়। সুন্নি আলেমদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সফল সমাপ্ত হয় এটি।

‘হিজাবের আড়ালে জ্ঞান লুকায়িত নয়’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিযোগিতাটি হয় বলে জানান আয়োজক ফাউন্ডেশনের সদস্য জেবা যিজওয়ার।

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা একা শান্তি অনেকটা সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে বিশ্ব মুসলিমে ধার্মিক ও সুন্দরীদের ইতিবাচক উপস্থাপনের লক্ষ্যেই এর আয়োজন করেন। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া তুলেছে।

প্রতিযোগিতাটিতে সৌন্দর্য, বাচন ভঙ্গি, বুদ্ধিমত্তা ও জীবনাচরণে ধর্মের প্রভাব ইত্যাদি বিবেচিত হয়। এমনকি তাহাজ্জুতের নামাজও প্রতিযোগিতায় বিবেচিত বলে জানান জেবা যিজওয়ার।

এবছর প্রায় ৫শ’ জন প্রতিযোগী থেকে সেমিফাইনালে ৫০ এবং ২৫ জন ফাইনালিস্টের মধ্যে জার্মান, ইরান, নেদারল্যান্ড, মালয়েশিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিযোগী ছিলেন।

বাংলাদেশের মুখ উজ্জ্বল করা কারিশমা চট্টগ্রামের মাদারবাড়ির ব্যবসায়ী মোহাম্মদ মহসিন ও শিক্ষিকা সেলিনা আকতারের কন্যা এবং তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী।

কারিশমা জানান, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে আগ্রহী তিনি।

ইবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

eu uইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িরঁ.ধপ.নফ) পাওয়া যাবে।

রবিবার রাত ১০টার দিকে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী।
তিনি জানান, পরীক্ষায় উত্তীর্ণ ২৪০ জনকে মেধা তালিকা ও ২৪০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া আজ সোমবার সন্ধ্যার মধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িরঁ.ধপ.নফ) পাওয়া যাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এক শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট ৪হাজার ৪৫৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন।

ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পঠিত বিষয় হলো-আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

ড. আনওয়ারী জানান, ভর্তি পরী

‘জিডি হেলথে সহায়তা করবে সরকার’

expoশীর্ষস্থানীয় বীমা শিল্প প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জিডি এসিস্টের স্বাস্থ্যবীমা ‘জিডি হেলথ’ কার্যক্রমে সবধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘জিডি হেলথ ও মালয়েশিয়া হেলথ কেয়ার’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, মালয়েশিয়া আমাদের পুরনো বন্ধু। তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করছে জেনে আমি আনন্দিত। সরকারের একার পক্ষে সকলের স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। গ্রীন ডেল্টা যে উদ্যোগ নিয়েছে, সেখানে যত সম্ভব বেশিসংখ্যক মানুষ সাহায্য পায়- তার চেষ্টা থাকবে বলে আশা করছি। এ সময় তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান।

তিনি বলেন, স্বাস্থ্যখাত বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সাংবিধানিক বিধান। বর্তমানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য নিশ্চিত করতে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক চালু রয়েছে। এখনো বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধিক বরাদ্দের দাবি করেন নাসিম।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের সরকার বিশাল স্বাস্থ্যখাত গড়ে তুলেছে। গ্রীন ডেল্টা এদেশে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে গ্রীন ডেল্টা ও মালয়েশিয়া হেলথ কেয়ার উদ্যোগ নতুন দিগন্তের সূচনা হলো। মালয়েশিয়াকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের সিনিয়র ব্যবস্থাপক ডলি লিম বলেন, হেলথ কেয়ার মালয়েশিয়ার সব নিয়ম মেনে সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকে। এঙপো ২০১৪ ঢাকায় অনুষ্ঠান হওয়ায় অনেক ভালো লাগছে। এক্ষেত্রে গ্রীন ডেল্টাকে সহযোগী হিসেবে পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, হেলথ কেয়ারে একজন মালয়েশিয়ান নাগরিক যে পরিমাণ খরচে সেবা পাচ্ছেন, একজন বাংলাদেশিও সে সুবিধা পাবেন। ভিনদেশি বলে অধিক অর্থ আদায় করা হয় না। প্রতিবছর মালয়েশিয়ায় অন্তত বিশ্বের ৭ লাখের বেশি সংখ্যক মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশি ১২ হাজার।

শুভেচ্ছা বক্তব্যে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, গ্রীন ডেল্টা সবসময় ইনোভেটিভ ইন্স্যুরেন্স প্রোডাক্ট জাতীয় ইস্যুকে গুরুত্ব দিয়ে থাকে। তার অংশ হিসেবে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের সঙ্গে এ নবযাত্রার সূচনা। আমরা দেশের ১৬ কোটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আমরা জিডি হেলথের মাধ্যমে সেরা চিকিৎসা সেবা দিতে চাই। যা বাংলাদেশে স্বাস্থ্যখাতে মডেল হিসেবে কাজ করবে। জিডি হেলথ কম খরচে উন্নত সেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন ওতমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টিজ সভাপতি ও জিডি এসিস্টের চেয়ারম্যান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির এ চৌধুরী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-আইডিআরএ চেয়ারম্যান এম. শেফাক আহমেদ।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, গান পরিবেশন করেন শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম।

এর আগে হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত মালয়েশিয়ান হেলথ কেয়ার এক্সপোতে দেশটির ৬টি শীর্ষস্থানীয় হাসপাতাল অংশগ্রহণ করে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

austreliyaওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে র‌্যাংকিংএ শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ওয়ানডেতে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে অনেক আগেই। সেই হিসেবে শেষ ওয়ানডে দুই দলের কাছেই ছিল স্রেফ আনুষ্ঠানিকতা মাত্র।

তবে অস্ট্রেলিয়ার কাছে এ ম্যাচের গুরুত্ব ছিল একটু বেশিই। কারণ শেষ ম্যাচে সিডনিতে সফরকারীদেরকে হারাতে পারলেই ওয়ানডেতে পুনরায় শীর্ষে উঠার হাতছানি ছিল জর্জ বেইলি বাহিনীর। অবশেষে শেষ ম্যাচে প্রোটিয়াদের ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল অসিরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারীরা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ১০৭ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। এ ছাড়া বিহারডেন ৬৩ ও রশো ৫১ রান করেছেন। ক্যামিন্স ৩টি এবং ফকনার, স্মিথ ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট পেয়েছেন।

হালকা বৃষ্টির বাগড়ায় ৪৮ ওভারে ২৭৫ রানের নতুন লক্ষ্যমাত্রা দেওয়া হয় অস্ট্রেলিয়াকে। জবাবে ৫ বল ও ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন  ওয়াটসন। অ্যারন ফিঞ্চ ৭৬ এরবং স্মিথ  ৬৭ রান করেন। রবিন পিটারসন ৪টি,মরকেল ২টি এবং অ্যবট ও পারনেল ১টি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন শতক পাওয়া ডি কক। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন স্মিথ।

প্রথম ওয়ানডেতে অসিরা জয় পেয়েছিল ৩২ রানে। দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছিল। পরের দুই ম্যাচে ৭৩ রান ও ৩ উইকেটে জিতে স্বাগতিকরা।

প্রসঙ্গত, গত সপ্তাহে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল ভারত।

সরকারের সমর্থনেই দেশে এসছেন লতিফ সিদ্দিকী: মির্জা আলমগীর

fakrul27সরকারের সমর্থনেই বিতর্কিত ও বহিস্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দেশে এসছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় ধরনের সমর্থন রয়েছে। তা না হলে এতগুলো মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকারও পরেও তিনি কিভাবে বিমানবন্ধর থেকে বের হয়ে গেলেন?

সোমবার বাংলাদেশ সফররত সুইডেনের উন্নয়নমন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর অভিযোগ করে বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকা সত্ত্বেও নিরাপদে বের হয়ে যাওয়াই প্রমাণ করে সরকারের সমর্থনে সে দেশে এসেছে। এতে পরিস্কার যে লতিফ সিদ্দিকীর সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

সুইডিস মন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যাপারে মির্জা আলমগীর বলেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাকে এসব ব্যাপারে অবহিত করেছি।

সুইডিস মন্ত্রী ইসাবেল্লা লোপিন বলেছেন যেকোনো উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশের যেকোনো উন্নয়নে সুইডেন বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ে একসঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

মোবারকের ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চের উচ্ছাস

goja monchএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

সোমবার বেলা ১২টার দিকে রায় শুনেই আনন্দে ফেটে পড়েন শাহবাগে অবস্থানরত গণজাগরণকর্মীরা। এ সময় তারা দ্রুত রায় কার্যকরের দাবিতে স্লোগান দিতে থাকে।

এর আগে সকাল ১১টা থেকে মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়। মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার ও অপর অংশের নেতা কামাল পাশাসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও লুটতরাজের মতো পাঁচটি যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে।

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে বিক্ষোভ করবে হেফাজত

latif hefazotধর্মীয় বিষয় নিয়ে কটুক্তিকারী বিতর্কিত ও বহিস্কৃত করায় আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম।

সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। হেফাজতে ইসলাম, ঢাকা মহানগর শাখা এই বিক্ষোভের ডাক দিয়েছে।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান লতিফ সিদ্দিকী। এরপরপরই বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলো হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ আহমদ শফি। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকীও দিয়েছিলো সংগঠনটি।

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

khaleda22জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠন বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক বাসুদেব রায়ের আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

জামিন নিতে হাইকোর্টে লতিফ সিদ্দিকী

latif21ধর্মনিয়ে কটুক্তির অভিযোগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় জামিন নিতে হাইকোর্টে গেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি হাইকোর্টে যান। লতিফ সিদ্দিকীর আইনজীবী এডভোকেট নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা আসেন বিতর্কিত সাবেক এই মন্ত্রী। ঢাকা এসেই তিনি গা ঢাকা দেন। এদিকে ইতোমধ্যেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। অন্যথায় কঠোর আন্দোনের হুমকী দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করার সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’

তিনি বলেন, ‘এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’

ধর্মীয় অনভূতিতে আঘাত হানার অপরাধে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়: মোবারক হোসেনের বিরুদ্ধে ফাঁসির আদেশ

mobarakk১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান  বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

মোবারকের বিরুদ্ধে আনির ৫টি অভিযোগের মধ্যে ১ ও ৩ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি তিনটি অভিযোগ প্রমাণিত হয়নি। ১ নম্বর অভিযোগে ফাঁসি ও তিন নম্বর অভিযোগে তার যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণাকালে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম,তারিকুল ইসলাম ও মোবারকের ছেলে আসাদুল্লাহ ও নজিবুল্লাহ। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর হায়দার আলী, জেয়াদ আল মালুম, তুরিন আফরোজ, শাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রবিবার মোবারকের মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়।

গত ২ জুন উভয়পক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখা হয়। ওই দিন আদালতে  মোবারকের পক্ষে চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর শাহিদুর রহমান।

এর আগে ১৯ মে প্রসিকিউটর সাহিদুর রহমান আসামি মোবারকের বিরুদ্ধে ৫টি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করে শেষ করেন।
এ মামলায় আসামি মোবারক হোসেন নিজে ও তার বড় ছেলে মোহাম্মদ আসাদুল্লাহ সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়।