বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

মালয়েশিয়ার বিমান বিধ্বস্তে যা ফাঁস করেছে টুইটার!

কুয়ালালামপুরধ ইউক্রেনের আকাশে মালয়েশিয়ার বিমান ঠিক কিভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি৷ তবে টুইটার ট্রেন্ড অনুসরণ করলে এ ব্যাপারে অনেকটা ধারণা পাওয়া যায়৷

মালয়েশিয়ার উড়াল এমএইচ১৭ আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করে ১৭ জুলাই৷ নেদারল্যান্ডসের স্থানীয় সময় দুপুর সোয়া বারটায় যাত্রা শুরুর চার ঘণ্টা পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ারলাইন কোম্পানির৷ এরপরই জানা যায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর শাখটারক্সের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ সেসময় রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ছিল সেটি৷image_91554_0

এমএইচ১৭ বিমানে থাকা ২৯৮ আরোহীর সকলে প্রাণ হারিয়েছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মরদেহগুলো বৃষ্টির মতো ঝড়ে পড়ছিল আকাশ থেকে৷ শনাক্ত করার পর্যায়ে নেই অধিকাংশ মৃতদেহ৷ এমনকি বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনদিন সেগুলো মাটিতে পড়ে ছিল অবহেলায়৷

এখন মূল যে প্রশ্নটি সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে, তা হচ্ছে কিভাবে বিধ্বস্ত হয়েছে বিমানটি?  সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টুইটার প্রকাশিত বিভিন্ন মন্তব্য, ছবি, ভিডিও ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার তৈরি বুক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে থাকতে পারে এমএইচ১৭৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সেদিকেই ইঙ্গিত দিচ্ছেন৷

ইউক্রেনের কর্মকর্তা এন্টন গেরাশেঙ্কো জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদীরা বুক মিসাইল লঞ্চার ব্যবহার করে বিমনাটি ভূপাতিত করেছে৷ বার্তাসংস্থা এপি দাবি করেছে, তাদের এক সাংবাদিক বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহর স্নিজেতে বুক মিসাইল দেখেছেন৷

তথ্য সরানো হয়েছে দ্রুত
বিলিংসক্যাট ডটকম নামক ওয়েবসাইটের অনুসন্ধানী সাংবাদিক ইলিওট হিগিন্স ইন্টারনেটে একটি ভিডিও শেয়ার করেছেন৷ এটি দেখে মনে হচ্ছে, একটি মিসাইল লঞ্চার স্নিজে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মূল ভিডিওটি ইউটিউব থেকে দ্রুত মুছে ফেলা হয়েছিল৷ কিন্তু হিগিন্স সেটি সেভ করে রেখেছিলেন এবং পরে আবারো পোস্ট করেন৷ ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে হিগিন্সের দাবি, স্নিজের যে রাস্তায় মিসাইলটি দেখা গেছে সেটি বিমানটি যেখানে ভূপাতিত হয়েছে সেখান থেকে মাত্র ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে৷

একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, বিদ্রোহীদের নেতা ইগোর স্ট্রেলকভ নিজেও একটি বিমান গুলি করে ভূপাতিত করার কথা রাশিয়ার ফেসবুক খ্যাত ভিকন্টাক্টেতে পোস্ট করেছিলেন৷ ইউক্রেনের পরিবহণ বিমান মনে করে বিমানটির দিকে মিসাইল ছোড়া হয়েছিল৷ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে পোস্টটি ডিলিট করে দেন তিনি৷ এমনকি সেটির কোনো স্ক্রিনশটও ইন্টারনেটে পাওয়া যায়নি৷ তাই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না৷

রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ভুল করে মালয়েশিয়ার বিমানটি ভূপাতিত করেছে বলে মনে করছেন অনেকে৷ টুইটারে এমনটা লিখেছেনও তারা৷ এএফপি মিয়ানমারের নিউজ এডিটর ক্যালি ম্যাকনামারা ইয়াহু নিউজের একটি লিংক শেয়ার করেছেন টুইটারে যা ইঙ্গিত দিচ্ছে, বিচ্ছিন্নতাবাদীরা ভুল করে বিমানটিতে হামলা করে থাকতে পারে। সূত্র: ডিডব্লিউ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আজ ঢাকা আসছেন

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের প্রধান হার্ভে লেদসাউ আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি জাতিসংঘের চলমান শান্তিরক্ষা কার্যক্রম এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা নিয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।image_91544_0

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরের সময় হার্ভে লেদসাউ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া তিনি রাজধানীতে একটি নাগরিক সমাবেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ে বক্তৃতা দেবেন ও গাজীপুরে অবস্থিত বিপসট পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হার্ভে লেদাসাউয়ের সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের নীতিনির্ধারণী পর্যায় ও নেতৃত্ব পর্যায়ে ঢাকার অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পথশিশুদের ঈদের পোশাক দিলো রবি

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। জাগো ফাউন্ডেশনের তরুণ সংঘ ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র সহযোগিতায় এ কার্যক্রম চালায় অপারেটরটি।
image_91545_0
গত ১ জুলাই থেকে ২৮ বা ৫৮ টাকা রিচার্জ করে সুবিধাবঞ্চিতদের জন্য এই উদ্যোগে অংশগ্রহণ করেন রবির অনেক গ্রাহক।

পোশাক বিতরণের সময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, দেশের ৬৪টি জেলাতেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কমপক্ষে ২৫ হাজার নতুন জামা বিতরণ করবে রবি। গ্রাহকদের অংশগ্রহণের ব্যাপারটি পোশাক বিতরণের ক্ষেত্রে বিবেচনায় আনা হচ্ছে না।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রেসিডেন্ট করভি রাকশান্দ বলেন, রবির সাথে মিলে এই মহতি উদ্যোগে অংশ নিতে পেরে ভলান্টিয়ার ফর বাংলাদেশর সদস্যরা খুব আনন্দিত। আমরা আশা করছি, এই পোশাকটুই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আবহ বদলে দেবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।

লন্ডনে প্রধানমন্ত্রী, আজ ক্যামেরনের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম গার্ল সামিটে যোগদানের লক্ষ্যে তিনদিনের সরকারি সফরে সোমবার বিকেলে লন্ডন পৌঁছেছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী বৃটেন সফরে গেছেন।

মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠেয় এ সামিটে প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতাসম্পন্ন ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।image_91540_0

বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, ঢাকায় বৃটেনের হাইকমিশনার রবার্ট গিবসন এবং বিএফআইডি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক অ্যান্থনি স্মিথ বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে লন্ডনের হিলটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। এর আগে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা সকাল ৯টা ৪৫ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে, পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সরকারের সম্পর্কের বরফ গলবে কিনা তা দেখার জন্য আজ সবার নজর থাকবে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্যে আজ আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৃটেন সময় সকাল আটটা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া আধা ঘণ্টার স্থায়ী এ বৈঠকই শেখ হাসিনার এবারের লন্ডন সফরের সবচেয়ে আগ্রহের বিষয়।

কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তীব্র হতাশা ব্যক্ত করেছিল বৃটেনসহ পশ্চিমা দেশগুলো। তাদের ওই অবস্থান এখনো বহাল আছে।

বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন কিছুদিন আগে নিউ ইয়র্কে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে সংসদের বাইরের বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ করার জন্য আহ্বান জানিয়েছিলেন।

সাতক্ষীরায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় চাউল বহনকারী কাভার্ড ভ্যান থেকে আমদানি নিষিদ্ধ এক হাজার বোতল ফেনসিডিলসহ বরগুনার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।image_91541_0

মঙ্গলবার রাত একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বরগুনা জেলার লতাবাড়িয়ার সাহেব আলীর ছেলে বাদশা মৃধা (৩০) ও একই জেলার বেতগির সুলতান আকন্দের ছেলে রাজু হোসেন (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ও উপ-পরিদর্শক (এসআই) আবু জার জানান, সীমান্ত এলাকা থেকে একটি বড়ধরনের ফেন্সিডিলের চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর নামক স্থানে চাউল বহনকারী একটি কাভার্ড ভ্যান (চট্রগ্রাম মেট্র -ট ১১-৪৪৭২) তল্লাশি চালানো হয়।

পরে সেখান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঘুষ নেয়ায় অভিযোগে ইউজিসি কর্মকর্তা বরখাস্ত

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ঘুষ নেয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে ইউজিসি।image_91539_0

এতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ১৯৮৫-এর ধারা ১১(১) অনুযায়ী ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
পাশাপাশি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন ইউজিসির সদস্য আবুল হাশেম ও মো. আখতার হোসেন। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেয়া পর্যন্ত লেনদেন হয়।

এরপর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিষয়ে তথ্য চায়। তাতে কুমিল্লায় অবস্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, ফেরদৌস জামানকে পাঁচ লাখ টাকা ঘুষ দেয়া হয়েছে।

ঈদের আগে বেতন-বোনাস দিতে ব্যর্থ হবে অনেক গার্মেন্টস

ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস দুটোই দিতে পারবেন না অনেক পোশাক মালিক। বিজিএমইএ বলছে, অন্তত ২০০ কারখানা আছে ঝুঁকির তালিকায়। সময়মতো বেতন-ভাতা পরিশোধে ব্যাংকগুলোকে তাই সহায়তার আহ্বান সংগঠনটির। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।image_91534_0

প্রতি বছর ঈদ এলেই রাস্তায় নামে শ্রমিকেরা। বেতন-বোনাসের দাবিতে চলে বিক্ষোভ, ভাঙচুর। গেল কয়েক বছরে অনেকটাই উন্নতি হয়েছিল এ পরিস্থিতির। তবে রানা প্লাজা বিপর্যয়ের পর ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো কাজ হারানোয় পুরনো এ সমস্যা আবারো দিয়েছে মাথাচাড়া। এক্ষেত্রে বিজিএমইএ যে সংখ্যা বলছে তার সঙ্গে এক মত নয় শ্রমিক নেতারা।

বিজিএমইএ বলছে ৭৬ শতাংশ মজুরি বাড়ায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তাই ব্যয় মিটিয়ে কারখানা চালাতেই হিমশিম খাচ্ছেন। সেক্ষেত্রে ২৬ শে জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস দেবার সরকারি নির্দেশনা থাকলেও তার পুরোটা কার্যকর সম্ভব হবে না।

বোনাস দেবার ক্ষেত্রেও অনেক কারখানা নিয়ম মানছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের।

তবে বিক্ষোভ-ভাঙচুর না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান উভয় পক্ষের।

বৃটিশ ভিসার জন্য দিল্লি যেতে হবে না

বৃটেনের ভিসা পাওয়ার জন্য বাংলাদেশিদের দিল্লি যেতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো।

সোমবার সিলেটে সুধীজনদের সঙ্গে ইফতারপূর্বক এক আলোচনা সভায় তিনি একথা জানান। বৃটিশ হাইকমিশনের কনস্যুলার সেকশনের উদ্যোগে নগরীর রোজভিউ হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।image_91532_0

সভায় ঢাকা থেকে বৃটিশ ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম দিল্লিতে স্থানান্তর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নিক লো বলেন, “বৃটিশ ভিসা প্রসেসিংয়ের জন্য কাউকেই দিল্লি যেতে হবে না। বাংলাদেশ থেকেই ভিসার জন্য আবেদন করা যাবে, সেটা স্ক্যান করে দিল্লি পাঠানো হবে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ভিসা দেয়া না দেয়ার সিদ্ধান্ত হবে।”

তিনি বলেন, “বৃটিশ ভিসার আবেদনকারী এখন যে সময় ও অর্থ ব্যয় করে ভিসার জন্য আবেদন করেন, একই সময় ও অর্থ ব্যয়ে দিল্লিতেও তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সময় কিংবা অর্থ কোনোটাই বাড়বে না।”

লো আরো বলেন, “বৃটিশ হাইকমিশনের ব্যয় কমানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, “দক্ষিণ আমেরিকার ১০টি দেশের ভিসা একটি দেশ থেকেই প্রসেসিং করা হয়। তাছাড়া শুধু বাংলাদেশিদেরই নয়, শ্রীলঙ্কানদের জন্যও বৃটিশ ভিসা প্রসেসিং দিল্লি থেকে করা হবে।”

এক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে পূর্ণাঙ্গ ভিসা সেন্টার স্থাপনের জন্য নিক লোর কাছে দাবি জানান। এ সময় বৃটিশ হাইকমিশনের কনস্যুলার হাসিনা রহমান, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি বৃটিশ ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম দিল্লিতে স্থানান্তর হচ্ছে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে বৃটেন প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তারা আন্দোলনের প্রস্তুতিও নেন।

তালপট্টি থাকলে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ: দীপু মনি

প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সঙ্গে দীর্ঘদিনের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশের ৪০ হাজার বর্গকিলোমিটার এলাকা এখন এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার টেরিটরিয়াল সমুদ্র। বাংলাদেশের এই সমুদ্র জয়ের পেছনে পরিশ্রম করা ব্যক্তিদের মধ্যে অন্যতম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনে (পিসিএ) বাংলাদেশ সরকারের প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। দীপু মনি সোমবার দৈনিক সকালের খবরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, তালপট্টির অংশ ভারত পাওয়ায় এ নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু তালপট্টি থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতো।image_91538_0

দীপু মনি বলেন, তালপট্টিকে দ্বীপ বলা হয়েছে। আসলে বৈজ্ঞানিকভাবে তালপট্টি কোনো দ্বীপ নয়, কোনোদিন দ্বীপ ছিল না।  তালপট্টি ছিল লো টাইড অ্যালিভেশন বা ভাটা টিলা, যা ভাটার সময় জেগে ওঠে এবং জোয়ারের সময় তলিয়ে যায়। লো টাইড অ্যালিভেশন দিয়েও বেইজ পয়েন্ট ধরা যায়, যদি সেটা গুরুত্বপূর্ণ হয়। এটি ১৯৭০ সালে সাইক্লোনের সময় সম্ভবত আবির্ভূত হয় এবং ১৯৮৯ সালে উড়িরচরের ঝড়ের সময় এটি হারিয়ে যায়। তারপর এটিকে আর দেখা যায়নি। তালপট্টি ছিল ১ দশমিক ১৩ বর্গকিলোমিটার।

তিনি বলেন, তালপট্টিকে লো টাইড অ্যালিভেশন হিসেবে ভারত বেইজ পয়েন্ট দিয়েছে। বেইজ পয়েন্ট অনুযায়ী যে লাইন টানা হয়েছে তাতে তালপট্টি ভারতের অংশে পড়েছে। ওইখানে যদি দ্বীপ থাকত তাহলে রায়ে ভারত আরো কিছু অংশ পেত; যেহেতু সেটা ভারতের অংশে রয়েছে। যেভাবে আমরা সেন্টমার্টিনের জন্য মিয়ানমারের সঙ্গে রায়ে ১২ নটিক্যাল মাইল পেয়েছি। তালপট্টি যেহেতু ছোট তাই কম পেত ভারত। প্রত্যেকটা ভূমির জন্য সমুদ্র এলাকা দেয়া হয়। তালপট্টি থাকলে আমাদের লাইন আরো ভেতরে চলে আসত। আমরা ক্ষতিগ্রস্ত হতাম। নেই তাতে আমাদের সুবিধা হয়েছে, জায়গা হারাইনি। যে দ্বীপ নেই সেটা হারানোর কী হলো? আর ভারতেরই-বা পাওয়ার কী হলো? যখন ট্রাইব্যুনালের বিচারকরা বিরোধপূর্ণ এলাকা দেখতে এসেছিলেন তখন তালপট্টির জায়গায় আমাদের জাহাজ দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

তালপট্টি ম্যাপ নিয়ে জটিলতা কেন-এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ১৯৮০ সালের পর বাংলাদেশের ম্যাপে তালপট্টিকে ভারতের দিকে দেখানো হচ্ছে। তবে এ নিয়ে জিয়াউর রহমানের তখনকার ভারত সফর নিয়ে অনেক কথ শোনা যায়। কারণ তার সফরের পর থেকেই নাকি বাংলাদেশের কোনো ম্যাপে তালপট্টিকে বাংলাদেশের অংশে দেখানো হয়নি। তবে এ বিষয়টি কি তা পরিষ্কার নয়।

আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সরকারের করণীয় নিয়ে কাজ করেছি। ১৯৮২ সালে সমুদ্র আইন কনভেনশন করা হয়। সেখানে বাংলাদেশও স্বাক্ষর করে। কিন্তু সেটিকে অনুস্বাক্ষর করতে হয়। ১৯৯৬ সালের আগে কোনো সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা শুরু করা হয়। সেই সময়েই দু’দেশ মিলে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ গঠন করে। তখন সমুদ্র আইনের কনভেনশনটি অনুস্বাক্ষর করা হয়। এরপর থেকে দিন গোনা শুরু হয়। কারণ অনুস্বাক্ষরের ১০ বছরের মধ্যে একটি দেশের মহীসোপানের দাবি উত্থাপন করতে হয়। এই আইনের শর্ত অনুযায়ী ২০১১ সালের ২৫ জুলাই সময় শেষ হয়ে যাচ্ছিল দেখে আমরা আন্তর্জাতিক সালিশি আদালতে আমাদের ন্যায্য দাবি নিয়ে যাই। বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করেনি। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে আমরা প্রথমে আলোচনা করার উদ্যোগ নিই। কিন্তু দীর্ঘদিন থেকে আলোচনা বন্ধ থাকায় বিষয়টি বেশি এগোবে বলে আমাদের বিশ্বাস ছিল না। তাই হলো। মিয়ানমার এবং ভারত সমদূরত্ব ব্যতিরেকে সমুদ্র সীমানা নির্ধারণে রাজি নয়। আর সমদূরত্ব হলে আমাদের তটরেখার যে ভৌগোলিক প্রকৃতি, তাতে আমরা ১০০ নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই। আমাদের সমুদ্রসীমা এলাকা মাত্র ৪০ হাজার বর্গকিলোমিটারের মধ্যে আটকে যায়। তারপরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বলিষ্ঠ ও সাহসী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজয়টা কার-সরকারের না জনগণের-এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থশালী ও বিত্তশালী দুই প্রতিবেশী দেশকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার বিষয়টি অনেকেই ভাবতেই পারতেন না। জননেত্রী শেখ হাসিনা বন্ধুত্বকে অক্ষুণ্ন রেখে সমুদ্রসীমার মতো বিষয়গুলো সমাধান করেছে। তাই বলতেই হবে সমুদ্র বিজয় জনগণের। কারণ তারা শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন।
আমি যদি নিজে আইনজীবী না হতাম বা আন্তর্জাতিক আইন সম্পর্কে আমার পড়াশোনা না থাকত তাহলো হয়তো বিষয়টি নিয়ে আমি আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব আকারে অনুমোদন চাইতাম না। আরবিট্রেশন নিয়ে আমার পড়াশোনা আছে। আন্তর্জাতিক আদালতে প্রতিবেশী দেশকে নিয়ে যাব, এটা হয়তো ভাবতেই পারতাম না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও অনেক আইনজীবী ছিলেন, তারা কোনো উদ্যোগ নেননি।

আমেরিকায় ফিতরা সর্বনিম্ন ৬ ডলার, সর্বোচ্চ ৩২

আমেরিকায় এবার ফিতরা সর্বনিম্ন ছয় ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার। বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া জানান, এবার সর্বনিম্ন ফিতরা হচ্ছে ছয় ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার। তবে বিত্তশালীদের সর্বনিম্ন ১০ ডলার ফিতরা দেয়া উচিত।image_91268_0

এদিকে, জ্যামাইকার দারুস সালাম মসজিদের ইমাম মওলানা আব্দুল মুকিত জানান, ফিতরা হচ্ছে রোজার কাফফারা। রোজা রাখার সময় অনেকেরই অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে। আর সেই ভুলের কাফফারা হচ্ছে ফিতরা।

তিনি জানান, সাধারণত গম, ভুট্টা, খেজুর ও কিচমিচের মূল্যের ওপর নির্ভর করে ফিতরা নির্ধরণ করা হয়।

তিনি আরো জানান, এবার বাজারে দুই কেজি খেজুরের মূল্য হচ্ছে সাত থেকে আট ডলার। সেই অনুযায়ী এবার সর্বনিম্ন ফিতরা হচ্ছে আট ডলার।

এস্টোরিয়ার আল আমিন মসজিদের ইমাম মওলানা মুহাদ্দেস মঈনুদ্দীন অবশ্য জানান, এবারের ফিতরা ১০ ডলার। অন্যান্য মসজিদের ফিতরার ঘোষণা দিয়েছে।

কোনো কোনো মসজিদের ইমাম অবশ্য বলছেন, সর্বনিম্ন ফিতরা ৭, ৮ ডলার। তবে অনেকে এবারের সর্বনিম্ন ফিতরা ৬ ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার বলে মত দেন।