রাজশাহীতে বাসে ককটেল, ট্রাকে পেট্রোলবোমা
রাজশাহীতে যাত্রীবাহী একটি বাসে ককটেল ও দুটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসটির চালক ও অন্যজন ওই বাসের যাত্রী।
রাজশাহীতে যাত্রীবাহী একটি বাসে ককটেল ও দুটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসটির চালক ও অন্যজন ওই বাসের যাত্রী।
চট্টগ্রামের হাটহাজারীতে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে তারা পাঁচটি যানবাহন ভাংচুর করে।
আল জাজিরা’র সাংবাদিক পিটার গ্রেস্টোকে মুক্তি দিয়েছে মিশর। মিশর থেকে বহিষ্কারের পর তিনি সাইপ্রাস পৌঁছেছেন। মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক মি. গ্রেস্টোসহ তিনজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছিল মিশরের একটি আদালত।
৪০০ দিন কারারুদ্ধ থাকার পর মুক্ত হয়ে তিনি সাইপ্রাসে পৌঁছেছেন। সেখান থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ায় আসবেন বলে ধারনা করা হচ্ছে।
তবে, তার অন্য দুই সহকর্মী মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ- যারা এখনো দেশটিতে আটক আছেন তাদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।
জানা গেছে, কানাডা ও মিশরের দ্বৈত নাগরিক মোহাম্মদ ফাহমিকে হয়তো কানাডার কাছে হস্তান্তর করা হতে পারে।
কিন্তু আরেকজন বন্দী মোহাম্মদকে নিয়ে দুশ্চিন্তা এখনো রয়েই গেছে।
মিশরের ক্ষমতা থেকে ২০১৩ সালে মোহাম্মদ মোরসির পতনের পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নিষিদ্ধ ঘোষিত সেই ব্রাদারহুডের সঙ্গে সহযোগিতা করার অভিযোগেই পিটার গ্রেস্টোসহ অন্যদের আটক করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে গতমাসেই ওই রায়টি পুনর্বিচারের আদেশ দিয়েছিল মিশরের একটি আদালত।- বিবিসি
রেলের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় চট্টগ্রামের মিরসরাইয়ে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারাদেশে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
দিল্লির জওহরলাল নেহরু ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ঝাঁ-চকচকে ও সুদৃশ্য নতুন ভবনটি হয়েছে, সেখানে এটা এখন বেশ পরিচিত দৃশ্য- বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা মাথা চাড়া দিয়ে ওঠে, সাংবাদিকরা অবধারিতভাবে মিডিয়া ব্রিফিংয়ে জানতে চান, এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া কী? আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন প্রায় মুখের কথা কেড়ে নিয়ে মুচকি হেসে জবাব দেন, ‘আপনারা তো জানেনই, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো ভারতের স্বভাব নয়! বাংলাদেশের ভবিতব্য সে দেশের মানুষকেই স্থির করতে হবে’ ইত্যাদি ইত্যাদি …।
আনুষ্ঠানিক ব্রিফিং শেষে সবাই যখন চা বা পাকোড়া নিয়ে গল্পে মশগুল, তখন সেই আকবরউদ্দীনই এগিয়ে এসে হেসে বলেন, ‘কেন অযথা এ প্রশ্নটা করেন– জানেনই তো কী উত্তর পাবেন!’
এই মুখবন্ধটা করতে হলো কারণ প্রায় গত এক মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অবরোধ, সহিংসতা আর স্থবিরতা চলছে তাতে দিল্লিও কিন্তু এখন কপালে দুশ্চিন্তার ভাঁজ না ফেলে বসে থাকতে পারছে না। এমনকী, সরকারিভাবেও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঢাকার বন্ধুপ্রতিম সরকারকে তারা সম্প্রতি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বিএনপি বা জামায়াতকে রাস্তায় নেমে এভাবে অবরোধ আর সহিংসতা কিছুতেই চালাতে দেওয়া যায় না। এতে শুধু বাংলাদেশের উন্নয়ন বা প্রগতিই থমকে নেই ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও প্রশ্নের মুখে পড়ছে। কাজেই বিএনপিকে কোনও না কোনওভাবে ‘এনগেজ’ করতেই হবে, যাতে রাস্তার অন্দোলন থেকে তাদের সরিয়ে আনা যায়!
এখন এই ‘এনগেজ’ করার নানা ব্যাখ্যা হতে পারে। ভারতের কর্মকর্তারা বলছেন, এনগেজ করা মানেই যে এখুনি বাংলাদেশের দুই নেত্রীকে রাজনৈতিক সংলাপে বসতে হবে তা নয়। এমনকি, গত বছরের যে ৫ জানুয়ারির নির্বাচনকে ভারত বলিষ্ঠভাবে সমর্থন করেছিল তার বদলে নতুন করে নির্বাচনের দাবিকেও তারা সমর্থন করছে না। কিন্তু উন্নয়নের স্বার্থে, অর্থনীতির স্বার্থে বিএনপি-জামাতকে রাজপথের অরাজকতা থেকে সরিয়ে আনা ছাড়া কোনও উপায় নেই। কিন্তু তার রাস্তাটা কী হবে সেটা ঠিক করতে হবে শেখ হাসিনা সরকারকেই!
এখন এই বার্তাটা দেওয়া হয়েছে কীভাবে?
দিনকয়েক আগে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিল্লিতে এসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেছেন। তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে কিছু লেখালেখি হয়েছে। তোফায়েল শেখ হাসিনার বার্তা নিয়ে এসেছিলেন, এমনটাও দাবি করেছেন কেউ কেউ।
তবে আসল ঘটনা হলো, সেই বৈঠকের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে এইচ টি ইমামের সাক্ষাৎ। শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টাকে সেই বৈঠকে মোদি সরাসরি বলেছেন, ‘এভাবে দিনের পর দিন চলতে পারে না, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিছু একটা উপায় আপনাদেরই বের করতে হবে।’
এইচ টি ইমাম দিল্লিতে এসেছিলেন এই শহরের খ্যাতনামা থিঙ্কট্যাঙ্ক ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে ‘সপ্রু হাউস’ স্মারক বক্তৃতা দিতে। ১৬ জানুয়ারির সেই ভাষণে তিনি যেমন বাংলাদেশের যে কোনও সঙ্কটে ভারতের আন্তরিক সাহায্যের কথা উল্লেখ করেছেন, তেমনি বলেছেন মুক্তিযুদ্ধের সূত্র ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা আসলে ‘ঘাম আর রক্তের’! কিন্তু ওই সফরেই ভারতের সর্বোচ্চ নীতিনির্ধারকরা তাকে মনে করিয়ে দিয়েছেন ঘাম-রক্তের চেয়েও বেশি দামি হল অর্থনীতির সম্পর্ক। সেই সম্পর্ককে বলি দিলে দুদেশই নিজেদের পায়ে কুড়াল মারবে।
এইচ টি ইমাম, গওহর রিজভি আর মশিউর রহমান– যথাক্রমে রাজনীতি, পররাষ্ট্রনীতি আর অর্থনীতি বিষয়ক এই তিন উপদেষ্টা হলেন দিল্লির ব্যাপারে শেখ হাসিনার চোখ-কান। এরা তিনজন এত ঘন ঘন ভারতে আসেন যে সাংবাদিকরাও তার খেই রাখতে হিমশিম খেয়ে যান। তাদের অনেক সফরই গোপন রাখা হয়, এমনকী তাদের কেউ কেউ সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসে বিকেলে জেট এয়ারওয়েজে ঢাকায় ফিরে গেছেন, এমনও নজির আছে। মনমোহন সিংয়ের ইউপিএ আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। আর আট মাস আগে বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আসার পরও সেই রুটিনের কোনো ব্যতিক্রম হয়নি।
তবু এই ত্রয়ী যে দিল্লিতে তাদের বন্ধুদের গলায় ইদানীং কিছুটা বেসুরো আওয়াজ শুনছেন না তাও কিন্তু নয়। শেখ হাসিনার প্রতি ভয়ে হোক বা ভক্তিতে, ভারতের বিগত ইউপিএ সরকার বিএনপি-র সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের সম্পর্ক মোটামুটি শিকেয় তুলে দিয়েছিল। কিন্তু এখন ক্ষমতাসীন বিজেপির একটা অংশ বিশ্বাস করে সেটা কোনও কাজের কথা নয়– বিএনপির প্রতিও বাংলাদেশে রীতিমতো ‘পপুলার সাপোর্ট’ আছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, দুই দেশের অনেক অমীমাংসিত সমস্যা হয়তো বিজেপি আর বিএনপির মতো দুটো দক্ষিণপন্থী দল ক্ষমতায় থাকলে তবেই সমাধান করা সম্ভব। আওয়ামী লীগ সেটা কোনওদিনও করে উঠতে পারবে না।
এমনকী, বারাক ওবামার সদ্যসমাপ্ত ভারত সফরেও যখন দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে দিল্লি আর ওয়াশিংটনের আলোচনা হয়েছে, তখন ভারত মার্কিন প্রেসিডেন্টকে পরিষ্কার করে দিয়েছে, নেপাল হোক বা শ্রীলঙ্কা-বাংলাদেশ, তারা ‘ইনক্লুসিভ’ কূটনীতিরই পক্ষপাতী। অর্থাৎ এই প্রতিবেশী দেশগুলোতে কোনও একটি দল বা গোষ্ঠীকে ভারতীয় লবির বলে চিহ্নিত করা হবে, নরেন্দ্র মোদি সেই রেওয়াজ বন্ধ করতে চান বলেই মিস্টার ওবামাকে ব্রিফ করা হয়েছে।
এর মানে অবশ্যই এই নয় যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত তাদের বন্ধুত্বে এতটুকুও ফাটল ধরাতে চায়। ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার ডেস্কের এক কর্মকর্তার কথায়, ‘বরং উল্টোটাই; আমরা চাই সেই বন্ধুত্ব আরও নতুন উচ্চতায় উঠুক। কিন্তু পেট্রোল বোমা আর ককটেলের মধ্যে ঘনিষ্ঠতা আর কী করে নিবিড় হবে বলুন? সেই জন্যই আমরা বিএনপি-কে আগে শান্ত করার উপায় খুঁজতে বলছি!’
এইচ টি ইমাম তার এবারের দিল্লি সফরে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন, যে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে মাত্র কয়েক মাস আগেও এতটুকু পরিচয় ছিল না, কয়েক দফা টেলিফোন আলাপ আর নিউইয়র্কে দীর্ঘ বৈঠকের পর না কি ‘তাদের মধ্যে রিলেশনটা দারুণ ক্লিক করে গেছে!’
এখন বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক করে তোলার জন্য শেখ হাসিনার কোনও একটা উপায়ও ‘ক্লিক’ করে যাক, কায়মনোবাক্যে দিল্লিও ঠিক সেটাই চাইছে!- বাংলা ট্রিবিউন
‘পিকে’ ভারতীয় সিনেমায় এক মাইলস্টোন। আমির খান তার নিজের তৈরি ‘ধুম থ্রি’র রেকর্ড ভাঙলেন এই ছবিতে এসে। মধ্যপ্রাচ্য, ইউরোপ জয় করে এবার চীন যাত্রায়। ‘দ্য চায়না ফিল্ম গ্রুপ’ ও ‘হুঅ্যাক্সসুয়া ফিল্ম গ্রুপ’ সরাসরি ভারত থেকে চীনে ‘পিকে’ রিলিজ করাতে চায়।
২৭ জানুয়ারি চীনের রাজধানী শহর বেইজিং-এ এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের উচ্চপদস্থ সরকারি আমলাদের সামনে। পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়ায় ছিলেন এই অনুষ্ঠানে।
রাজকুমার হিরানির বক্তব্য, ‘চীন যেভাবে এই চুক্তি স্বাক্ষর করল তাতে মনে হওয়া স্বাভাবিক চীনের পরিবেশকরা অধির আগ্রহে ‘পিকে’র জন্য অপেক্ষা করছে। নিজের দেশের মতো ৩,৫০০ পর্দায় পিকে মুক্তি পাবে জেনে আমি খুব খুশি। পৃথিবীর অন্যান্য দেশের মতো ‘পিকে’ চীনের দর্শক হৃদয় জয় করবে’।
আন্তর্জাতিক বাজারে হলিউডি ফিল্ময়ের সঙ্গে টক্কর দিতে নেমে ‘পিকে’ কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন কৌতূহলের বিষয়।
বিড়ালের জান কতটা শক্ত হতে পারে তা আবারো প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পোষা বিড়াল। গাড়ি চাপা পড়ার পর মৃত ভেবে মালিক তাকে মাটি চাপা দেয়। কিন্তু পাঁচদিন পর বিড়ালটিকে জীবন্ত খুঁজে পায় এক প্রতিবেশী।
স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে কবর থেকে ফেরা বার্টের।
কিন্তু পাঁচদিন পর, মি হাটসনের আরেক প্রতিবেশী ডাস্টি আলব্রিটন মিউ-মিউ ডাকে বেরিয়ে বার্টকে দেখতে পান। চমকে ওঠেন তিনি।
বার্টের জখম এতটাই গুরুতর যে মি হাটসন বার্টের চিকিৎসার জন্য দি হিউমেন সোসাইটি অব টাম্পা বে নামের দাতব্য প্রতিষ্ঠানের সাহায্য চান।
তাদের খরচেই এখন বার্টের ভাঙা চোয়াল এবং জখম চোখে অস্ত্রোপচার হয়েছে।
হিউমেন সোসাইটি এখন বিড়ালটির নাম দিয়েছে বার্ট দি মিরাকল ক্যাট অর্থাৎ অলৌকিক বিড়াল বার্ট। তারা বলছে এমন ঘটনা তারা জীবনেও দেখেননি।- বিবিসি
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে রোববার সন্ধ্যায় পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে আহত উল্লাপাড়া উপজেলা জামায়াত নেতা সাইদুল ইসলাম (৫৫) মারা গেছেন। সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় জেলা জামায়াত তিনদিনের কর্মসুচী দিয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে মঙ্গলবার জেলাব্যাপী বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ও বৃহস্পতিবার দোয়া মাহফিল পালন করবে জামায়াত।
শনিবার দুপুরে উল্লাপাড়া কানসোনা ঘোঁষগাতী সড়কে যাত্রীবেশী দুর্বৃত্তরা সিএনজিতে বোমা হামলা চালায়। এ ঘটনায় গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী রোববার সন্ধ্যায় বাকুয়া গ্রামে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা মারে বলে পুলিশ দাবি করে। এতে পুলিশ পাল্টা গুলি করলে জামায়াত নেতা সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়।
বিশ্বকাপ বছরের আগে কোনো বড় দলের বিপক্ষেই তেমন ঝলক দেখাতে পারেনি বাংলাদেশ।
গেল ২০১৪ সাল জুড়েই ছিল হতাশা। জয় দেখতে দেখতে হুট করে ছন্দ পতন, জায়ান্টদের বিপক্ষে বড় পরাজয়, ব্যাটসম্যানদের দৈন্যতা, বোলারদের নির্বিষ বোলিং, ফিল্ডারদের পিচ্ছিল হাত- বছরের ময়নাতদন্তে সারমর্ম হিসেবে এটাই উপস্থাপিত হয়। এই বিষয়গুলোকে প্রমাণ করে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান করেও হার, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানে ৮ উইকেট দখল করার পরেও হতাশা নিয়ে মাঠ ছাড়া। শেষে উষর বছরে এক পশলা বৃষ্টি হয়ে আসে জিম্বাবুয়ে সিরিজ। এলটন চিগম্বুরা বাহিনীকে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে স্বস্তি পায় টাইগাররা। আর বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের পালেও হাওয়া লাগায়।
সমস্যাটা অবশ্য অন্যখানে। চার বছর ধরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভ্রমণ করেনি বাংলাদেশ। অথচ আসন্ন ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলের মোকাবেলা করতে হবে মাশরাফি মুর্তজা বাহিনীকে। বিশ্বকাপের দুই আয়োজক দেশই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। শ্রীলঙ্কাকেও ফেলে দেয়া যাচ্ছে না। চলমান ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে ইংল্যান্ডকে ভাবা হচ্ছে ‘অবিস্ফোরিত শক্তি’ হিসেবে। সুতরাং এই বিগফোরকে পেছনে ফেলে সুপার এইটে ওঠা বাংলাদেশের জন্য এক প্রকার অসম্ভবকে তাড়া করাই! যদিও আফগানিস্তান ও স্কটল্যান্ডকে প্রত্যাশিতভাবে হারায় টাইগাররা।
শঙ্কার বিষয় আছে আরও। মিনোজ আফগানিস্তান ও স্কটল্যান্ড প্রত্যেকেই এক মাসের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অবস্থান করছে। আর স্থানীয়দের সহায়তায় বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে তাদের পেস বোলাররা বিশেষ সাহায্য পেতে পারে এই কন্ডিশনিং ক্যাম্প থেকে। উপরন্তু শাপুর জর্দান ও মোহাম্মদ নবীদের জন্য বাড়তি পাওয়া গেল এশিয়া কাপেই বাংলাদেশের মাটিতে মুশফিক বাহিনীকে হারিয়েছে তারা। তারপরও অবশ্য সব শেষ হয়ে যায় না। কিছু আশা থাকেই। বাংলাদেশেরও আছে। সেটা হলো ৫০ ওভারি ক্রিকেটে টাইগাররা সবসময় সমীহ জাগানিয়া দল। সেক্ষেত্রে বিশ্বকাপে নিজেদের প্রমাণের জন্য মরিয়া থাকবে বাংলাদেশের এক ঝাঁক তরুণ। বড় মঞ্চে একটা ম্যাচই ভাগ্য বদলাতে পারে তাদের। আর বড় চার দলের একটি হারালেই জাগতে পারে তাদের সুপার এইট সম্ভাবনা।
বিশ্বকাপে বাংলাদেশের কুষ্ঠি:
২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে দেশের প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলামের রানার স্মৃতিকে সাথী করে ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারিয়েছিল টাইগাররা। যা বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। ঘরের মাঠে ২০১১ সালের ক্রিকেটযজ্ঞে ইংল্যান্ডকে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বধীন স্বাগতিক দল। তবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বস্ত হয়। ২০০৩ সালে নিজেদের সবগুলো ম্যাচেই হারে খালেদ মাসুদ পাইলটের দল। এমনকি কেনিয়া ও কানাডার বিপক্ষেও। এর আগে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারায় টাইগাররা।
এক্স-ফ্যাক্টর:
অতীতে বাংলাদেশ যতো বারই ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে ততো বারই নিজেদের সেরা ক্রিকেটটা বের করে এনেছে। গেল বছর জিম্বাবুয়ে সিরিজের আগে ভক্ত ও মিডিয়ার কাছে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ ক্রিকেট। এটা যদি সাকিব-তামিমদের ক্ষুধার্ত করে তোলে তবে বড় কোনো শক্তি টাইগারদের কাছে পদানত হতেই পারে। এক্ষেত্রে টেস্ট ক্রিকেটের নবীন দেশটির মূলধন ত্রিশঙ্কু সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এর মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভাবা হয়। নিকট অতীতে যিনি দেশের হয়ে সবচেয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তামিমও খারাপ সময় পেছনে ফেলার আভাস দিচ্ছে। আর মুশফিক গেল বছরে দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন। প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকাতে পারেনি।
বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম।