শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মাগুরায় দগ্ধ ২ জনের মৃত্যু

magura burnদুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় মাগুরার দগ্ধ ৯ ট্রাক শ্রমিকের মধ্যে শাকিল হোসেন মোল্ল্যা (২৫) আজ রবিবার দুপুর ১২ টার দিকে ঢাকা বার্ন ইউনিটে মারা গেছেন। এর আগে দগ্ধ রওশন আলী (৪২) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শনিবার দিবাগত রা ২টার দিকে মারা যান। আজ রবিবার সকাল ৮টার দিকে রওশনের মৃতদেহ মাগুরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের পূর্বপাড়ার হতদরিদ্র দিনমজুর নিহত রওশন আলির স্ত্রী শুকুরন নেছা স্বামীর মৃত্যুর খবর পেয়ে তার তিন শিশুপুত্র নিয়ে এখন শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সহায় সম্বলহীন এ পরিবারে একমাত্র উপর্জানক্ষম ছিলেন তিনি। মাত্র ১০ মাসের শিশু পুত্র ইব্রাহিম, ৭ বছরের ইসরাফিল এবং ১১ বছরের সাব্বির বুঝতে পারছে না তাদের পিতা চলে গেছেন না ফেরার দেশে।

স্ত্রী শুকুরনেছা জানান, সকালে ভাত খেয়ে বাড়ি থেকে ট্রাকে কাজে যাওয়ার সময় বলে ছিল দুইদিনের হাজিরার টাকা নিয়ে রাতে বাজার করে বাড়ি আসবে। বড় পুত্র সাব্বির জানান, মাদ্রাসায় পড়তে যাওয়ার কথা বলে ছিল সকালে বাবা তাকে।

নিহতের ভাই রেজাউল বিশ্বাস জানান, তার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সে পরের ক্ষেতে ও ট্রাকে কাজ করে সংসার চালাতো। তার তেমন কোনো জায়গা জমি নেই। নিহতের বোন মাজেদা তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের ৯ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, জেলা প্রশাসক মাহবুবর রহমানসহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

‘নায়িকাদের রোজগার বেশি’

অভিজিৎ হত্যার কোনো ক্লু পায়নি পুলিশ

ovijitব্লগার ও লেখক অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশ এখনো কোনো ক্লু খুঁজে  পায়নি বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেছেন, এটি ক্লুলেস ধরনের ঘটনা।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, “অভিজিত হত্যাকাণ্ডে খুনিরা ঘটনার কোনো ক্লু রাখেনি। আর ঘটনাস্থলে সন্দেহভাজন আসামি শাফিউর রহমান ফারাবির উপস্থিতির প্রমাণও এখনো মেলেনি।”

অভিজিৎ হত্যা ক্লুলেস হওয়ায় এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা কঠিন, তবে অসম্ভব নয় বলে জানান যুগ্ম কমিশনার।

ঘটনাটি জনসম্মুখে ঘটার পরও সেটি কীভাবে ক্লুলেস হয়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, “ঘটনাটি সবার সামনে ঘটেছে সত্যি। কিন্তু কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না। ঘটনায় জড়িতরা দেখতে কেমন, এ তথ্যও কেউ দিতে পারেনি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই করছি।” কারো কাছে আরো কোনো তথ্য থাকলে তা দিয়ে তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন।

মাগুরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের ব্যাপক ভাঙচুরের অভিযোগ

magura police actionপেট্রলবোমায় মাগুরায় নয় ট্রাকশ্রমিক দগ্ধের ঘটনায় শনিবার রাতভর জেলা বিএনপির সাধারণসম্পাদক এবং সহ-সভাপতির বাড়ীসহ ১৫টি বাড়িতে পুলিশ তল্লাশির নামে ব্যাপক আসবাপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমেদের স্ত্রী শামসুন নাহার অভিযোগ করেন, সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামের বাড়িতে তার স্বামীকে খুঁজতে সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমারের নেতৃত্বে ২০/২৫ জন পুলিশ তল্লাশির নামে আসবাপত্র ভাঙচুর করে কাঁথা-কাপড়ে অগ্নিসংযোগ করে। এ সময় মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একই ভাবে জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মাসুদ হাসান খান কিজিলের আবালপুর গ্রামের বাড়িতে পুলিশ ব্যাপক ভাঙচুর করেছে।

অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের গ্রামের বাড়ি সদর উপজেলার আন্দোলবাড়ি গ্রামে পুলিশ আসবাপত্র ভাঙচুর এবং কাঁথা-কাপড়ে অগ্নিসংযোগ করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে সুমি আক্তার অভিযোগ করেছেন।

মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় দাবি করেন, পুলিশ কারো বাড়িতে ভাঙচুর করতে পারে না। তাদের অভিযোগ সত্য নয়। অনেককে আটক করা হয়েছে যা যাচাই বাছাইয়ের পর জানানো হবে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে মাগুরা সদর উপজেরার মালিকগ্রামের ৯ ট্রাক শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে রওশন আলী ওই রাতেই এবং আজ রোববার দুপুর ১২টায় শাকিল হোসেন মোল্ল্যা নামের দুই জন মারা গেছে।

গাড়ি ছিনতাইয়ে নারী, এক ভয়ঙ্কর ঘটনার বর্ণনা

prya22পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের গাড়িচালক টিপু সুলতানকে হত্যা করে গাড়ি ছিনতাই করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদা আক্তার প্রিয়া (৩২) ও মেহেদী হাসান (৩৬)। শনিবার ভোরে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঁজেরো গাড়িটি ছিনতাইয়ের আগে এর চালক টিপু সুলতাকে চেতনানাশক ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেছিল তারা। কেউ যেন সন্দেহ না করে সে জন্য তারা হত্যার পর রাস্তায় ফেলে টিপুকে গাড়িচাপা দেয়।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মুনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘গাড়িটি ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের। আর এর চালক ছিলেন টিপু সুলতান। গত ১৬ মার্চ সন্ধ্যায় মিরপুরের ক্যান্টেনমেন্ট থানার শেওড়াপাড়া এলাকায় মেহেদী হাসানের ভাড়া বাসায় টিপু সুলতাকে হত্যার পরিকল্পনা করে প্রিয়া ও মেহেদী।’

প্রিয়া এর আগে যুবদল নেতা সেন্টুকে একই কায়দায় হত্যা করেছে জানিয়ে তিনি বলেন, ‘ওই ঘটনায় সে তিন মাস জেলে ছিল। সেখানেই মেহেদীর সঙ্গে তার পরিচয় হয়। তারপর তারা জেল থেকে বেরিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে।’

হত্যার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মেহেদী হাসান কিছুদিন আগে টিপু সুলতানের সঙ্গে সখ্যতা গড়ে তোলে ও তাকে তার বাসায় নিয়ে যান। পরে প্রিয়া তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। এরপর তারা দ্রুত গিয়ে ওই গাড়িতে ওঠে। গাড়ি চালানোর একপর্যায়ে চালকের ঘুম ঘুম ভাব এলে তারা তা কাটানোর কথা বলে আবার তাকে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করে প্রিয়া ও মেহেদী।’

হত্যার পর লাশটি তুরাগ থানার দিয়া বাড়ী এলাকার রাস্তায় হাত-পা বেঁধে ফেলে দিয়ে গাড়িটি ওই লাশের মাথার উপর দিয়ে চালিয়ে দেয় বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৭ মার্চ চালক টিপু সুলতানের লাশ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। পরে তা ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসা হলে চালকের স্ত্রী ইতি পারভীন লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।

আড়াই ঘণ্টার রাস্তা ৩ মিনিটেই পার

flyover‘রাজধানীর যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে মগবাজার ফ্লাইওভার। যেখানে আড়াই ঘণ্টা লাগতো ওই এলাকা পার হতে সেখানে এটি হয়ে গেলে তিন মিনিটে যাওয়া যাবে।’ এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নগর ভবনের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তবে মগবাজার ফ্লাইওয়াবের আশেপাশের রাস্তা সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দফায় দফায় তাগাদা দেয়ার পরও সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা নজর দিচ্ছে না। এ অবস্থা অব্যাহত থাকলে আগের মতো চলাচল অনুপযোগী বিশ্রি অবস্থা হবে। বর্ষাকাল ও ঈদের আগে রাস্তাঘাটে সংস্কার কাজ শেষ করতে হবে।’

২০১৭ সালের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৮ সালের মধ্যে উদ্বোধন করা হবে এবং এর পরপরই যানচলাচলের জন্য খুলে দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর সংযোগের সব সড়কেই ফোরলেনে উন্নিত করা হবে। মাওয়া থেকে বাবুবাজার পর্যন্ত আমাদের পর্যাপ্ত জমি আছে। নতুন করে অধিগ্রহণ করতে হবে না।’ দ্রুত ফোরলেনের কাজ শেষ হবে বলেও তিনি আশা করেন।

অপরদিকে পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট থেকে ভাঙা পর্যন্ত ১১ কিলোমিটার ফোরলেনের কাজ করা হবে। সবমিলিয়ে ২১ কিলোমিটার কাজ সেনাবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানী ঢাকায় সহসা মেট্রোরেল চালুর কথা জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যে আমাদের টার্গেট ছিল মেট্রোরেলের কাজ শেষ করা। কিন্তু জাইকার অর্থায়নে তাদের পরামর্শে কাজ এগিয়ে নিয়ে আসা হয়েছে। তাই আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করা হবে।’

বর্ষায় ও রমজান মাসে যাতে মানুষের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দু’মাসের মধ্যে রাজধানীসহ সারাদেশে সড়ক মহাসড়ক মেরামতের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন মন্ত্রী। যাতে যান চলাচলে অসুবিধা না হয়। ঢাকার প্রবেশ পথে রাস্তাঘাট দ্রুত মেরামত এবং অবৈধ দখলমুক্ত করার নির্দেশও দেন ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অবৈধ দখলের কারণে প্রবেশপথে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে এবং ফ্লাইওভার থেকে অবাধে যানচলাচলেও ব্যাঘাত ঘটছে।’

গুলিস্তানের ফুটপাত ও রাস্তা দখল নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেসব পয়েন্টে গিয়ে আমি নিজেই দখলমুক্ত করেছি সেসব রাস্তা আবারো দখল হয়ে গেছে।’ এসব বিষয় সংশ্লিষ্ট বিভাগকে দেখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

যানজট কমাতে মন্ত্রী গাজীপুর, সাভারসহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের উপর থেকে কাঁচাবাজার দ্রুত সরিয়ে নেয়ারও নির্দেশ দেন। তিনি বলেন, ‘দেশে এখন প্রতিকূল অবস্থা বিরাজ করছে। তাই রাস্তাঘাটের যানবাহন মনিটরিং করতে সমস্যা হচ্ছে। পরিবহন সঙ্কট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে লাইসেন্সবিহীন  চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।’

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী, সেতু বিভাগের সচিব, স্থানীয় সরকারের সচিব, ভূমি সংস্কার বোর্ড সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ রাজউক, বিআরটিএ, ঢাকার দুই সিটি করপোরেশন, ওয়াসা, ঢাকা মেট্টোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে কুয়েতের প্রতিনিধি দলের সাক্ষাৎ

iqbal karimসেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে বাংলাদেশ সফররত কুয়েতের ২৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রবিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছে। কুয়েতের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান ফাহাদ আল ফাহাদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে তারা দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান ফাহাদকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

উল্লেখ্য, কুয়েতের ২৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি শনিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশ এসেছে। প্রতিনিধি দলটি সশস্ত্র বাহিনী বিভাগ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আগামী ২৫ মার্চ তাদের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা এখন ভিনগ্রহের শব্দ: তসলিমা নাসরিন

toslimaবাংলাদেশে এখন মত প্রকাশের স্বাধীনতা ভিনগ্রহের শব্দে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আশি এবং নব্বই দশকের শুরুতে ইসলামের সমালোচনায় এবং মুসলিম সমাজে নারীদের অবস্থা নিয়ে যা আমি লিখতাম, তা পত্রিকায় প্রকাশিত হতো এবং তা ব্যাপকভাবে পড়া হতো। কিন্তু এখন তা কল্পনা করা যায় না। মতপ্রকাশের স্বাধীনতা এখন ভিনগ্রহের শব্দে পরিণত হয়েছে।

গতকাল শনিবার দৈনিকটির অনলাইন সংস্করণে তসলিমা নাসরিনের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে নিজের মতবাদ, লেখালেখির প্রেক্ষাপট, বাংলাদেশে মুক্তচিন্তার ক্ষেত্র, ধর্মসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ভারতে নির্বাসিত এ লেখক। বর্তমানে তিনি দিল্লিতে বাস করছেন।

বাংলাদেশে মুক্তচিন্তার ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়ে এই লেখক বলেন, আশির দশকের মাঝামাঝি জেনারেল এরশাদের সময়কালে বিষয়টি প্রথম নজরে আসে। ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়। ‘৬৯-এর গণঅভ্যুত্থান, সত্তর দশকের সদ্য স্বাধীন বাংলাদেশের প্রত্যক্ষদর্শী আমি। সেসময় পরিস্থিতি অন্যরকম ছিল। মানুষ নিজের মতামত তুলে ধরতে পারত। খুব কম নারী বোরখা অথবা হিজাব পরত। কিন্তু ধীরে ধীরে সমাজ পাল্টে গেল।

নিজেকে ‘নাস্তিক’ দাবি করে তসলিমা নাসরিন বলেন, আমি সব ধর্মের সমালোচনা করি, হিন্দুত্ববাদেরও। আমি হিন্দু দেবতাদের বিরোধিতা করি, হিন্দু ধর্মের কারওয়া চৌত ও শিবরাত্রির বিরোধিতা করি। গুজরাটে মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছি। গুজরাটের দাঙ্গায় আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ করেছেন শঙ্খ ঘোষ। আমি তার তহবিলে ১০ হাজার রুপি দিয়েছি। বাংলাদেশে হিন্দুদের ওপর, জার্মানিতে ইহুদিদের, বসনিয়া, ফিলিস্তিনে মুসলমানদের এবং পাকিস্তানে খ্রিস্টানদের ওপর নির্যাতনের প্রতিবাদ করেছি। এছাড়াও আমি ‘পিকে’, ‘ওয়াটার’ এবং ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ‌‌‌ক্রিস্ট’ সিনেমার পক্ষে লিখেছি। দয়া করে আমাকে মুসলমান বলবেন না, আমি একজন নাস্তিক।

কিছুদিন আগে একুশে বইমেলা থেকে বের হয়ে ঢাবি’র টিএসসির সামনে খুন হওয়া ব্লগার অভিজিৎ রায় সম্পর্কে সাক্ষাৎকারে তসলিমা বলেন, অভিজিতকে আমি অনেকদিন ধরে চিনি। পত্রিকায় নাস্তিক ও মানবতাবাদীদের লেখা না ছাপায় অভিজিৎ মুক্তমনা চালু করে যাতে নি‌‌‌জেদের মত প্রকাশ করতে পারে। অভিজিৎ ছিল একজন বিজ্ঞান লেখক ও মুক্ত চিন্তার মানুষ, একজন নাস্তিক এবং একজন যুক্তিবাদী। সে চেয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিতর্কের একটি ক্ষেত্র তৈরি করতে। পরে ব্লগের লেখাগুলো নিয়ে বই প্রকাশ হয়। মুক্তমনা ইসলামসহ সব ধর্ম নিয়ে প্রশ্ন তোলার একটি ক্ষেত্রে পরিণত হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে মুক্তচিন্তার সুযোগ হারিয়ে গিয়েছিল। অভিজিৎ নতুন ক্ষেত্র তৈরি করে তা ফিরিয়ে আনে। এজন্য তার ভূমিকা সত্যিকার অর্থে ‘অপরিসীম’ বলে উল্লেখ করেন তসলিমা।

বর্তমান পরিস্থিতির জন্য তিনি ‘প্রগতিশীল সম্প্রদায় আংশিকভাবে দায়ী’ উল্লেখ করে বলেন, ১৯৯৪ সালে আমাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হল তখন সবাই নিশ্চুপ ছিল। ওই সময় যদি প্রগতিশীল সম্প্রদায় বাধা দিত তাহলে বাংলাদেশে এমন সমাজ কখনও হতো না।

তিনি বলেন, বাংলাদেশ ভাষা নাকি ধর্মের ভিত্তিতে পরিচিত হবে সম্ভবত দ্বন্দ্বটা এখানেই।

এমন পরিস্থিতি থেকে ‘উত্তরণে’ করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধর্মনিরপেক্ষ বাঙালি জাতির চেতনা থেকে বাংলাদেশের জন্ম। ১৯৫২ সাল থেকে বাঙালি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা বাংলাকে রাষ্ট্রভাষা চেয়েছে, উর্দুকে নয়। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে। এখন তারা বাংলাদেশকে ইসলামিকরণে জড়িত। তারা মুক্তচিন্তার মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করছে।

তসলিমা দাবি করেন, বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ এবং ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা উচিত। মাদ্রাসা শিক্ষার পরিবর্তে আমাদের ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা দরকার। বাংলাদেশ যাতে ধর্মীয় উগ্রপন্থীদের স্বর্গরাজ্যে পরিণত না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমি বলেছি ধর্ম নারীকে শোষণ করে। আইন সমতার ভিত্তিতে হওয়া উচিত ধর্মের নয়। বিয়ে, তালাক, সন্তান ধারণ ও উত্তরাধিকারের ক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকা উচিত। আমি বলেছি, ধর্মের নামে পাথর ছুড়ে নারীদের হত্যা বন্ধ করতে হবে।

তার লেখা ধর্মীয় মৌলবাদীদের শক্তিশালী করছে এমন অভিযোগ নাকচ করে তসলিমা নাসরিন বলেন, সরকারই মৌলবাদকে শক্তিশালী করছে, আমি নই। যখন ধর্মীয় মৌলবাদীরা আমার মাথার দাম নির্ধারণ করল তখন রাষ্ট্র এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি, সরকারও আমার বিরুদ্ধে গেল।

আওয়ামী লীগ, বিএনপি ‘মৌলবাদীদের সঙ্গে সম্পৃক্ত’ দাবি করে তিনি বলেন, এমনকি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) নেতৃত্বাধীন সরকারও আমাকে বহিষ্কার করেছে। আমার মাথার দাম ঘোষণা করা টিপু সুলতান মসজিদের ইমাম বরকতিকে মার্কসবাদীরা সাদরে বরণ করেছে। মজার ব্যাপার মমতা ব্যানার্জিও ক্ষমতায় আসার পর ইমামকে বন্ধু বানিয়েছেন।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, যদি ইসলামি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা না হয় তাহলে দেশটি বড় দুর্যোগের মুখে পড়বে। তবে, অতীতের ঘটনা দেখে মনে হয় বিচার হবে না। এসব ঘটনা আরও বাড়বে বলে শংকা প্রকাশ করেন তসলিমা।

৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে

weatherআগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে একথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খবর বাসস।

বিশ্বকাপের সেরা ও সর্বোচ্চ

vil0এক একটি ম্যাচ করে শেষ হয়ে গেল বিশ্বকাপের প্রায় পুরোটাই। দুই সেমি আর ফাইনালসহ বাকি মাত্র তিনটি ম্যাচ।
বিশ্বকাপের প্রায় শেষপর্যায়ে এসে খানিকটা ফিরে দেখা যাক, কারা আলো ছড়িয়েছেন এবারের আসরে? ব্যাটে-বলের ব্যক্তিগত পারফরম্যান্সে অন্যদের ছাড়িয়ে কারা এগিয়ে আছেন?
সেরা তিন ব্যাটসম্যান
কুমার সাঙ্গাকারা: কোয়ার্টার ফাইনালে হেরে এরমধ্যেই বিশ্বকাপ শেষ শ্রীলংকার। শেষ হয়ে গেছে লংকানদের হয়ে কুমার সাঙ্গাকারার রঙিন পোশাকের ক্যারিয়ারও। ক্যারিয়ার সায়াহ্নে এসে রীতিমতো মাঝদুপুরের মতো ব্যাটে তেজ ছড়িয়েছেন লংকান কিংবদন্তি। সাত ম্যাচে খেলে করেছেন ৫৪১ রান। বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন টানা চার সেঞ্চুরি। বিশ্বকাপ ইতিহাস তো অবশ্যই, যার নজির নেই একদিনের ক্রিকেটের ইতিহাসেও।
মার্টিন গাপটিল: কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন অনবদ্য নটআউট ২৩৭ রানের ইনিংস। গ্রুপ পর্বের আরেকটি সেঞ্চুরির সুবাদে কিউই ওপেনার ৪৯৮ রান নিয়ে এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।
ব্রেন্ডন টেলর: জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে গ্রুপ পর্ব থেকেই। ব্রেন্ডন টেলরও জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ার ইতি টেনেছেন। শেষবেলা রাঙিয়ে দিয়ে গেলেন দলকে। দুই  সেঞ্চুরি আর এক ফিফটিসহ ৬ ম্যাচে করেছেন ৪৩৩ রান। ডি ভিলিয়ার্স, দিলশানদের ছাড়িয়ে যেটি তাকে এখনো তৃতীয় স্থানে রাখছে।
সেরা তিন বোলার
ট্রেন্ট বোল্ট: প্রথম ম্যাচ থেকেই বলে আগুন ঝরাচ্ছেন। বাঁ হাতি পেসে নাড়িয়ে দিচ্ছেন ব্যাটসম্যানদের স্ট্যাম্প। যার বড় আঘাতটা সয়েছে অস্ট্রেলিয়া। প্রতিবেশি দেশটির বিপক্ষে নেওয়া ২৭ রানে ৫ উইকেটের বোলিং চলতি বিশ্বকাপের অন্যতম সেরা। সবমিলিয়ে ৭ ম্যাচে ৪.২১ ইকোনোমিতে নিয়েছেন সর্বোচ্চ ১৯ উইকেট।
মিচেল স্টার্ক: মিচেল জনসনের অনুজ্জ্বল পারফরম্যান্স ঢেকে গেছে মূলত স্টার্কের কল্যাণেই। গতি আর বাউন্সে ব্যাটসম্যানদের ভুগিয়েছেন প্রতি ম্যাচেই। ওভারপ্রতি রান দেওয়ার হারও দুর্দান্ত- ৩.৭৪। নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক স্পেলে ২৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। সবমিলিয়ে ৭ ম্যাচে ১৮ উইকেট দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
মোহাম্মদ শামি ও জেরম টেলর: ব্যাটিংয়ে বিশ্বসেরা ভারত তাদের অধিকাংশ পরাজয় বরণ করে বোলিংয়ের কারণে। সবসময় বোলিংয়ের দূর্বল দল বলে বিবেচিত ভারত এবারের বিশ্বকাপে কোয়ার্টার পর্যন্ত সাত ম্যাচেই প্রতিপক্ষ দলকে অলআউট করেছে। আর ভারতের এই বদলে যাওয়া বোলিংয়ের সবচেয়ে বড় রুপকার মোহাম্মদ শামি। ৪.৪৩ ইকোনোমিতে ৭ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। যেটি এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ।
তবে যৌথভাবে তার সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরম টেলরও।
টুকিটাকি
কোয়ার্টার পর্যন্ত ৬ হয়েছে ৪৩০টি
সবচেয়ে দ্রুত গতির বল করেছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (ঘণ্টায় ১৫৪ কিলোমিটার)
এ পর্যন্ত উইকেট পড়েছে ৬৭৪টি, যার ৪৮৯টিই ক্যাচ আউট।