শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইবলিশের ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর

mayaজামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ইবলিশের সঙ্গে তুলনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ইবলিশের ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু কামারুজ্জামান নয় এ দেশের মাটিতে প্রতিটি যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হবে এবং বিচার সম্পন্ন হবে। এই বিচার আমাদের নির্বাচনপূর্ব অঙ্গীকার ছিলো। বিচার কার্যকরের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে এবং পূরণ হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, অবশেষে তিনি (খালেদা) ঘরে ফিরে গেলেন। কিন্তু কী লাভ করে গেলেন? শত মানুষকে হত্যা করলেন। এটা বড়ই অপরাধ। এ থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। এর জবাব তাকে দিতেই হবে। এর জন্য তাকে বিচারের আওতায় আনা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। কিন্তু আসন্ন সিটি নির্বাচন নিয়ে যদি আপনি (খালেদা) কোন বিশৃংখলার সৃষ্টির চেষ্টা করেন তাহলে এর জন্য কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে।

সমাবেশে নগর আওয়ামী লীগের আরেক নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজকে জামায়াত-শিবির আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দিয়েছে। এটি আদালত অবমাননার সামিল।

তিনি আরো বলেন, সহিংসতা করে কোনো লাভ হবে না। সব যুদ্ধাপরাধীর বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেয়া হবে না।

জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ ২২টি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা।

পিতৃত্বকালীন ছুটি ২৫ সপ্তাহ!

father7দশ মাস গর্ভধারণ করে সন্তানের জন্ম দেন মা। অন্তঃসত্ত্বা থাকাকালে ও মাতৃত্বকালীন শারীরিকসহ নানা জটিলতা এবং নবজাতককে লালন-পালনের জন্য কর্মজীবী মায়েদের অনেক সময় চাকরিই ছেড়ে দিতে হয়। এ পরিস্থিতি এড়াতে বিশ্বের অনেক দেশে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। তবে যুক্তরাজ্যে এখন শুধু মাতৃত্বকালীন নয়, পিতৃত্বকালীন ছুটিরও ব্যবস্থা করেছে সরকার, তাও
আবার ২৫ সপ্তাহ!
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, সন্তান জন্মানোর পর তার পুরো দায়িত্বটাই গিয়ে পড়ে মায়ের ওপর। যুক্তরাজ্যে এ দায়িত্ব এখন থেকে আর নারীর একার নয়, পুরুষেরও। তাই সন্তান জন্মের পর যুক্তরাজ্যের পুরুষরা এখন থেকে ২৫ সপ্তাহ, অর্থাৎ দীর্ঘ ছয় মাস সরকারিভাবেই পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। রোববার এমন আইন প্রবর্তন করে বলা হয়, এ আইনের ফলে যুক্তরাজ্যে মা ও বাবা উভয়ে মিলে মোট ৫০ সপ্তাহের ছুটি নিতে পারবেন। এ আইন সন্তান দত্তক নেওয়া মা-বাবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া ১৮ বছরের নিচের শিশুদের মা-বাবা প্রতি সন্তানের জন্য ১৮ সপ্তাহ করে অবৈতনিক ছুটি নিতে পারবেন। দেশটির সরকারি তথ্যমতে, প্রতিবছর দুই লাখ ৮৫ হাজার দম্পতি এ সুবিধা পাবেন।
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, ‘শিশুর অভিভাবক হিসেবে নারীকেই ঘরে অবস্থ্থান করতে হবে_ সেকেলে এই ধ্যান-ধারণাকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত। অনেক বাবাও এ সুযোগ চান। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সন্তান জন্মের পর প্রথম বছরে তার দেখভালের বিষয়টি মা ও বাবা কীভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন, তা যেন তারা নিজেরা ঠিক করে নিতে পারেন।’
উল্লেখ্য, এর আগে গর্ভাবস্থা বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে কোনো নারী কর্মচারীকে বরখাস্ত করা অবৈধ ঘোষণা করেন দেশটির আদালত। সূত্র :দ্য টাইমস অব ইন্ডিয়া।

সব আইনি প্রক্রিয়া শেষ করেই রায় কার্যকর করা হবে

kamrul29সব আইনি প্রক্রিয়া শেষ করেই জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, আজকে জামায়াত-শিবির আদালতের রায়ের বিরুদ্ধে  হরতাল দিয়েছে। এটি আদালত অবমাননার সামিল।

আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত  জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন, সহিংসতা করে কোনো লাভ হবেনা। সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবেনা।

জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন সহ ২২টি সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দরা।

মাহীকে ভাড়া করেছে বিএনপি: হাছান মাহমুদ

hasan28আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আব্দুল আউয়াল মিন্টু সজ্ঞানে ভুল করেছেন। তিনি জানতেন তার প্রার্থিতা টিকবে না। এজন্য তিনি তার ছেলেকে প্রার্থী করেছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, “নিজ দলের প্রার্থী না থাকায় বিএনপি এখন মাহী বি চৌধুরীকে প্রার্থী হিসেবে ভাড়া করছে। তাদের এখন চরম দৈন্য দশা চলছে। ওয়ান ইলেভেনের কুশিলবরা ভদ্রবেশী শয়তান মন্তব্য করে তিনি বলেন, মাহী বি চৌধুরী তাদের অন্যতম। সিটি নির্বাচনে এদের প্রতিহত করতে হবে।”

হরতাল অবরোধের প্রত্যেকটি ঘটনায় বেগম খালেদা জিয়া হুকুমের আসামি অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রত্যেকটি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোএা শৈথিল্য সহ্য করা হবে না।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।

শাহজালালে পৌনে দুই কেজি সোনাসহ আটক ৬

gold11রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি সোনার বার ও সোনার গয়নাসহ ছয়জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার সকাল নয়টার দিকে তাদের আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন পৌনে দুই কেজি বলে জানিয়েছে এপিবিএন।

আটক যাত্রীরা হলেন, কামরুল হাসান (৫২), তার স্ত্রী ইসমত আরা (৪০), মহসিন বাদল (৪৫), তার স্ত্রী জেসমিন বাদল (৪২), মজিবুর রহমান (৪৮) ও মো. আজাদ (৫২)। যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে এসব সোনা ও গয়না লুকিয়ে রেখেছিলেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসেন ওই ছয় যাত্রী। প্রায় দেড় ঘণ্টা পর বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে তাঁদের আটক করা হয়। যাত্রীদের কাছ থেকে একশ গ্রাম ওজনের ১৪টি সোনার বার ও ৩০০ গ্রাম ওজনের গয়না উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

road accident2লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর বাজারে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে পাঁচজনের কথা বলা হলেও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

পর্দার আড়ালে কি হলো- নানা আলোচনা

daba0কোথায় কি হলো? নানা হিসাব। কে জিতলেন, কে হারলেন? তারচেয়েও বড় প্রশ্ন খালেদা জিয়া কি পেলেন? আন্দোলন এখন আর নেই। ৯২ দিন কার্যালয়ে অবস্থানের পর বিরোধী নেত্রী ফিরে গেছেন বাসায়। এর আগে আদালতে হাজির হলে দু’টি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। বিএনপির নয়াপল্টন কার্যালয় খুলতে বাধা দেয়া হয়নি। দলটির নিষ্ক্রিয় নেতারা আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে গেলে এদের অনেককেই দেখা গেছে।

রাজনীতির এ আপাত স্বস্তির পরিবেশের পেছনে নিয়ামক শক্তি হিসেবে কি কাজ করেছে তা নিয়ে নানা আলোচনা। নানা সূত্রে খবর বেরিয়েছে, পর্দার অন্তরালে সরকার ও বিরোধীদের মধ্যে এক ধরনের সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির সাতজন নেতার মধ্যে আলোচনা হয়েছে গোপনে। এক্ষেত্রে সহযোগিতা করেছেন কূটনীতিকদের একটি গ্রুপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঠিক কি কি বিষয়ে সমঝোতা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দু’টি বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমত, হরতাল-অবরোধসহ সহিংসতা পরিহার। দ্বিতীয়ত, বিরোধীদের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সরকার ও বিরোধীদের এই আপাত সমঝোতায় দেশে এক ধরনের স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যদিও জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- কার্যকর হলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে, এ নিয়ে রুটিনের বাইরে দলটি তেমন কোন প্রতিক্রিয়া দেখাবে না। তাছাড়া, কামারুজ্জামান নিজেও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন না। কারাগার থেকে লেখা একাধিক চিঠিতে তিনি জামায়াতকে সংস্কারের পরামর্শ দিয়েছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে তরুণদের দিয়ে নতুন নামে দল গঠনের পরামর্শ দিয়েছিলেন কামারুজ্জামান। যদিও জামায়াত এখন পর্যন্ত সে পরামর্শ গ্রহণ করেনি।
তবে আওয়ামী লীগ-বিএনপির পর্দার আড়ালের তৎপরতায় সরকার ও বিরোধী দুই জোটেই নানা আলোচনা-সমালোচনা রয়েছে। সরকারি দলের নেতাদের অনেকে মনে করেন, সহিংসতার কারণে বিএনপি জোট জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সমঝোতা ও সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মাঠে নামার সুযোগ করে দেয়া হলো। অন্যদিকে বিএনপি ও ২০ দলীয় জোটে হতাশা তারচেয়েও বেশি। এ জোটের অনেকেই মনে করেন, তিন মাসের আন্দোলনে ২০ দলীয় জোটকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সালাহউদ্দিন আহমেদের মতো নেতা গুম হয়ে গেছেন। এ ব্যাপারে বিএনপি নেতৃত্ব তেমন কোন জোরালো বক্তব্যও রাখছেন না। এমন আরও অনেক নেতাকর্মীর হদিস মিলছে না। দৃশ্যত যাদের সঠিক হিসাবও বিএনপি নেতৃত্বের কাছে নেই। ক্রসফায়ারের শিকার হয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী, পঙ্গু হয়েছেন অনেকে। অন্যদিকে, নিরাপদ দূরত্বে থাকা নিষ্ক্রিয় নেতারা এখন আবার লাইম লাইটে আসার সুযোগ পেয়েছেন। এরচেয়েও বড় ব্যাপার মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে বিএনপি আন্দোলন করলেও সে ব্যাপারে দৃশ্যত কোন সুরাহা হয়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোন সংলাপের আহ্বানও আসেনি।
এ অবস্থায় বাংলাদেশে বিরোধীদের দিন দিন আরও দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাংকার ও রাজনীতি বিশ্লেষক মামুন রশীদ যেমনটা বলেছেন, রাষ্ট্র ও সরকার মাখামাখি হয়ে যাচ্ছে। আগে ছিল বাকশাল। বাকশাল হলো একদলীয় সরকার। আর বর্তমানে চলছে একদলীয় রাষ্ট্র। একদলীয় রাষ্ট্র অনেক বেশি ক্ষতিকর ও আগ্রাসী। এরশাদের নেতৃত্বাধীন অতি সুবিধাবাদী বিরোধী দল, বিএনপির মতো অপরিণামদর্শী দল, দুর্বল প্রশাসন এবং সুবিধাবাদী বাহিনীর কারণে একদলীয় রাষ্ট্রের জন্ম হয়েছে।

ডালমিয়ার কাছে পাত্তাই পাচ্ছেন না শ্রীনি

আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হারান এন শ্রীনিবাসন। পরবর্তী বোর্ড সভাপতির দায়িত্বে আসেন শ্রীনিবাসনেরই ‘বন্ধু’ জগমোহন ডালমিয়া। ফলে সভাপতির পদ হারালেও ডালমিয়াকে দিয়েই বোর্ডে নিজের কর্তৃত্ব ধরে রাখতে চেয়েছিলেন শ্রীনিবাসন। তবে তা আর হচ্ছে কোথায়? ডালমিয়ার কাছে পাত্তাই পাচ্ছেন না শ্রীনিবাসন!

সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব শুক্লাকে। এদিন উপ-কমিটিও ঘোষণা করা হয়েছে। যেখানে শ্রীনিবাসন বিরোধীদেরই স্থান করে দিয়েছেন ডালমিয়া। যে সৌরভ গাঙ্গুলিকে শ্রীনিবাসন টেকনিক্যাল কমিটি প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।

সেই সৌরভকে সসম্মানে ফেরত আনা হয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে। এছাড়া বোর্ডে গুরুত্বপূর্ণ তিনটি কমিটি প্রধানের পদ আইপিএল, ফিন্যান্স আর মার্কেটিং। তিনটিতেই ডালমিয়া বসিয়েছেন শ্রীনি বিরোধী শিবিরের লোক।

এ নিয়ে ‘শ্রীনি-বিরোধীতে বোর্ডের কমিটি ভরে দিয়ে প্রকাশ্য আক্রমণাত্মক ডালমিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুরেও ভারতীয় ক্রিকেট মহলে কেউ আঁচ পাননি সল্টলেকে আইপিএল উদ্বোধনের চব্বিশ ঘণ্টা আগে নিভৃতে যে এমন মারকাটারি কিছু ঘটতে চলেছে! অনেকেই আন্দাজ করেছিলেন গত ৩০ মার্চ আনন্দবাজারের খেলার পাতার পূর্বাভাস অনুযায়ী রাজীব শুক্লা আইপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে এ দিন ঘোষিত হবেন। কিন্তু কেউ ভাবেনি রাজীব-সহ বাকি কমিটি নির্বাচনে এ ভাবে শ্রীনিবাসনের বিরুদ্ধে হা-রে-রে-রে করে নেমে পড়বেন ডালমিয়া।

ভারতীয় ক্রিকেট মহল সোমবার বিস্ফারিত হয়ে লক্ষ্য করল, কমিটি নির্বাচনে সম্পূর্ণ শ্রীনির বিরুদ্ধে চলে গিয়েছেন ডালমিয়া। সৌরভ গাঙ্গুলিকে বিনা বাক্যব্যয়ে শ্রীনি টেকনিক্যাল কমিটি প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।  সে সৌরভই আবার সসম্মানে ফেরত এলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে। রবি শাস্ত্রী স্বপদে বহাল রইলেন। সরানো হল গুন্ডাপ্পা বিশ্বনাথকে।

ক্রিকেট বোর্ডে সবচেয়ে লোভনীয় তিনটি কমিটি প্রধানের পদ আইপিএল, ফিনান্স আর মার্কেটিং। তিনটিতেই ডালমিয়া বসিয়েছেন শ্রীনি বিরোধী শিবিরের লোক। তিন কমিটির প্রধানের মধ্যে আরও মিল, এরা প্রত্যেকেই শ্রীনি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এ বারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এরা হলেন- রাজীব শুক্লা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, চেতন দেশাই।

শ্রীনি চেয়েছিলেন সুনীল নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ অব্যাহত রাখতে। নারিন যাতে আইপিএল না খেলতে পারেন। ডালমিয়া উল্টো ছাড়পত্র দিয়ে দিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারকে।

শ্রীনি চেয়েছিলেন আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়কে সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে বহালের সিদ্ধান্ত অবিলম্বে তুলে নিক ডালমিয়া। শ্রীনি মনে করেন ঊষাবাবু নানা ভাবে আদিত্য বর্মাকে সাহায্য করেছেন। এমনকী টেলিভিশন অনুষ্ঠানে শ্রীনির বিরুদ্ধে বলেছেন। ডালমিয়া পাত্তাই দেননি। ঊষাবাবুকে সরানওনি।

আবার শ্রীনি চেয়েছিলেন বিশ্বরুপ দে-কে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করতে। কিন্তু তাকে করা হয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান। তাকে ডালমিয়া ফিন্যান্স কমিটিতেও রেখেছেন কিন্তু ওই পদটা দেননি। সুবীর গঙ্গোপাধ্যায়ও আগের বারের মতোই আইপিএল কাউন্সিলে আছেন। গতবার কমিটিতে বাংলার অবস্থান মোটেই সন্তোষজনক ছিল না। সেখানে এ বার শৃঙ্খলারক্ষা কমিটির হেড ডালমিয়া নিজেকেই রেখেছেন। মার্কেটিং কমিটিতে রেখেছেন চিত্রক মিত্র এবং গৌতম দাশগুপ্তকে।

শ্রীনি চেয়েছেন এখনই বোর্ড ঘোষণা করুক যে, মুস্তফা কামালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ সফর বাতিল করলাম। কিন্তু ডালমিয়া চিরকাল বাংলাদেশের সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলেছেন। তিনি এমন সিদ্ধান্ত হুড়ুম-ঢুড়ুম নিতে যাবেন কেন?

তাই নির্বাচনে শ্রীনির আশীর্বাদ-ধন্য হলেও জিতে উঠে তার একটা অনুরোধও (নির্দেশ পড়া যেতে পারে) মানছেন না ডালমিয়া। এতে প্রচন্ড চটে থাকা শ্রীনি ক’দিন আগে বোর্ড প্রেসিডেন্টকে শাসান যে, তেমন হলে তিনি এই সর্বোচ্চ চেয়ারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন। বোর্ডের সংবিধান অনুযায়ী পাঁচ জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাব আনতে পারেন। এর পর সেটা পাস করাতে হয় দুই-তৃতীয়াংশ সমর্থন-সহ। শ্রীনির ১৫-১৬ ভোট থাকলেও দুই-তৃতীয়াংশ সমর্থন নেই।

কিন্তু আপাতত ডালমিয়ার ওপর তিনি এতই ক্ষুব্ধ যে, দিন তিনেক আগে ঘোষিত শত্রু  শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক অবধি করেছেন। ঘনিষ্ঠমহলে শ্রীনি তীব্র উষ্মা প্রকাশ করেছেন ডালমিয়া-পুত্র অভিষেক সম্পর্কেও। বলেছেন, ডালমিয়ার হয়ে ইদানীং তিনিই সব সিদ্ধান্ত নিচ্ছেন। পাওয়ার আর তিনি একজোট হয়ে গেলে ডালমিয়াকে সেপ্টেম্বর বা তারও আগে সরানো শুধু সময়ের অপেক্ষা, এমনই মনে করেন শ্রীনি।

সমস্যা হল, শশাঙ্ক মনোহরকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। তিনি পাওয়ারকে বলে দিয়েছেন, শ্রীনির সঙ্গে কিছুতেই জোট বাঁধবেন না। আর সচিব অনুরাগ ঠাকুরও এই শ্রীনিবিরুদ্ধবাদে পুরোপুরি ডালমিয়ার সঙ্গে। এত উগ্রবাদী সিদ্ধান্তের সেটাও একটা ব্যাখ্যা।

আনন্দবাজারের এই প্রতিবেদনটিতে মন্তব্যে বলা হয়- অবস্থাটা এমন যে, পারলে শ্রীনি বর্তমান প্রেসিডেন্টকে আজই সরাতে চান অনাস্থা প্রস্তাব এনে। কিন্তু যা পরিস্থিতি, তার নিজের সেপ্টেম্বরের পর আইসিসি চেয়ারম্যান পদে থাকাই না বিপন্ন হয়ে যায়।

শুধু বিএনপি নয় আওয়ামী লীগের এজেন্টরাও পেট্রলবোমা মেরেছে: কাদের সিদ্দিকী

kader siddikiকৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের  সিদ্দিকি বলেছেন, “হরতাল অবরোধে শুধু বিএনপি নয় আওয়ামী লীগ সরকারের এজেন্টরাও পেট্রলবোমা মেরেছে। দেশের মালিক দেশের মানুষ। দেশের মালিকানা রক্ষা করতে  মানুষকে সক্রিয় হতে হবে।”

সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচী পালন কালে তিনি একথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় দেশের মানুষ বাঁচাতে বিএনপি নেত্রী খালেদাকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আলোচনায় বসার আহ্বান জানান।

বঙ্গবীর এ সময় খালেদা জিয়াকে দীর্ঘ দিন কার্যালয়ে অবস্থান শেষে কোট থেকে জামিন নিয়ে বাড়ি ফেরায় অভিনন্দন জানান ও দেশের মানুষের কল্যানেণে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান এবং দেশের শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আলোচনার দাবি জানান।

এসময় তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধের সামনেই অবস্থান করবেন বলে ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বরাবর হাসিনা আহমেদের স্মারকলিপি

hasina hasinaবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছেন নিখোঁজ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।

সোমবার সকাল পৌনে ১১ টার দিকে তিনি এ স্মারকলিপি দিয়েছেন।

এসময় গণমাধ্যমকর্মীদেরকে তিনি বলেন, আমার স্বামী (সালাহ উদ্দিন) কে ফিরে পেতে প্রধানমন্ত্রী বরাবর দ্বিতীয়বারের মতো স্মারকলিপি ও আবেদন পেশ করেছি।

আশাকরি সরকার বিবেকবান মানুষ হিসেবে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন। আশা করি এবার তিনি আমাদেরকে নিরাশ করবেন না।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন, আমার একান্ত ইচ্ছা সন্তানদেরসহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করি। আশা করি শত ব্যস্ততার মাঝেও মহানূভবতার সাথে মানবিক দিক বিচার করে আপনার সুবিধা মতো আমাদেরকে সাক্ষাতের সামান্য সময় বরাদ্দ করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান।