রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ঘর বাঁচাতে ভারতের ৮০০ বাল্মীকি এখন মুসলিম!

ballikiমাথার ওপর থেকে ছাদ হারানোর অনিশ্চয়তা ঘুম কেড়ে নিয়েছিল তাদের। ক’দিন ধরে দু-চোখের পাতা এক করতে পারছিলেন না। কী করবেন, কোথায় যাবেন বউ-বাচ্চা পরিবার নিয়ে? ছিন্নমূল হওয়ার এই টানাপোড়েনের মধ্যেই কে যেন বলে যায়, একমাত্র ধর্মান্তকরণই পারে তোমাদের বাঁচাতে। সত্য-মিথ্যে যাচাইয়ের মতো মানসিক অবস্থায় ছিলেন না তারা, বাল্মীকিরা। কালক্ষেপ না-করে, রাতারাতি তারা ধর্মান্তরিত হয়ে মুসলিম। দু-একজন নয়, একটা গোটা অঞ্চলের কয়েক’শো পরিবার, সবমিলেয়ে ৮০০-র বেশি বাল্মীকি। মঙ্গলবার, আম্বেদকরের ১২৪তম জন্মদিনটিকেই ধর্মান্তকরণের জন্য বেছে নিয়েছিলেন তারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয় ভারতের উত্তরপ্রদেশের রামপুরে।

কেন ঘর হারানোর দুশ্চিন্তা? নিছকই কি গুজবের ভূত ভর করেছিল ওদের ওপর? বাল্মীকিরা বলছেন, ‘না’। দিন কয়েক আগেই পুর কর্তৃপক্ষ এসে তাদের সবার বাড়িতে লাল দাগ কেটে যায়। জানতে পারেন, ভেঙে দেওয়া হবে তাদের মাথার ছাদ। সেখানে তৈরি হবে শপিং মল। তারা এ-ও জানতে পারেন উত্তরপ্রদেশের প্রভাবশালী মন্ত্রী আজম খানের সম্মতিতেই গোটা ব্যাপারটি ঘটতে চলেছে। তাই দিশেহারা হয়ে পড়ে পরিবারগুলো।

যদিও, রামপুরের জেলাশাসক চন্দ্রপ্রকাশ ত্রিপাঠী ধর্মান্তকরণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। মন্ত্রী আজম খান এ নিয়ে সরাসরি কিছু বলেনিন। তবে, তার হয়ে সাংবাদমাধ্যমের দায়িত্ব সামলানো ফসাহত আলি খান জানান, ‘দেখুন, সরকারি জমি জবরদখল করে রাখাটা অন্যায়। এবং সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা যে ধর্মেরই হোক না কেন। তার আরও বক্তব্য, ‘রামপুরে যারা সরকারি জমি জবরদখল করে রয়েছেন, তারা অধিকাংশই মুসলিম। ফসাহত এই ধর্মান্তকরণের দায় ঝেরে ফেলে বলেন, এই বাল্মীকি পরিবারদের কেউ-ই প্রতিশ্রুতি দেয়নি, তারা মুসলিম হলেই সরকারি সম্পত্তি জবরদখল করে থাকতে পারবেন। তারা কেন এ কাজ করেছেন, তারা নিজেরাই ভালো বলতে পারবেন।’

মঙ্গলবার দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকপ্রস্থ নাটক হয়। জানা যায়, ধর্মান্তকরণের জন্য কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ছিলেন না ধর্মীয় কোনো গুরুও। মাথায় মুসলিম টুপি পরে, বাল্মীকিরা নিজেদের মুসলিম বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামপুরের বাল্মীকি বস্তিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

বাল্মীকি বস্তির এক বাসিন্দা ভীম অনার্যর কথায়, ‘ক’দিন আগে আমাদের এলাকায় পুরসভার এক কর্মী এসেছিলেন। তিনি জানিয়ে যান, যত দ্রুত সম্ভব ঘর খালি করে চলে যেতে হবে।’ অভিযোগ, তারা ওই পুরকর্মীর কাছে অসহায়তা প্রকাশ করলে, তিনিই বাল্মীকিদের পরামর্শ দেন মুসলিমে ধর্মে ধর্মান্তরিত হওয়ার। ঘর আগলাতে সেই প্রস্তাবে তত্ক্ষণাত সম্মতি দেন তারা।

ওই বস্তিরই আর এক বাসিন্দা অবিনাশ তপন জানালেন, কিছুদিন আগেই তাদের বাল্মীকি বস্তিতে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক। বাসিন্দারা তার কাছে উদ্বেগ প্রকাশ করলে, তিনি আশ্বস্তও করেছিলেন। কিন্তু, বাল্মীকিরা চেয়েছিলেন প্রশাসনের তরফে লিখিত আশ্বাস। সেই আশ্বাস না-মেলাতেই ধর্মান্তরিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেন।

সালাহ উদ্দিনের খোঁজের বিষয়ে রুলের আদেশ সোমবার

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে হাজির করার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রুলের আদেশের দিন পিছিয়ে আগামী ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার আদেশের দিন ধার্য ছিল। তবে আরও তথ্য-উপস্থাপন করবেন জানিয়ে সময়ের আবেদন জানান আবেদনকারী বাদীপক্ষে খন্দকার মাহবুব হোসেন।

এ আবেদনের প্রেক্ষিতে আদেশের দিন পিছিয়ে আগামী ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ।

গত ৮ ও ৯ এপ্রিল দু’দিনের শুনানি শেষে বুধবার আদেশের দিন ধার্য করেছিলেন আদালত।

শুনানিতে আবেদনকারী বাদীপক্ষে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, নিখোঁজের আগে সালাহউদ্দিন আহমেদের দু’জন কর্মচারীকে তুলে নিয়ে গিয়েছিল ৠাব। তাদের কাছ থেকেই ঠিকানা নিয়ে সালাহউদ্দিনকেও ৠাবই তুলে নিয়েছে।

সালাহউদ্দিনকে খুঁজে বের করতে ব্যর্থতা চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আরজি জানান খন্দকার মাহবুব। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে গেছে।

যদি নাও নিয়ে থাকে, তাহলে খুঁজে বের করার দায়িত্ব তাদেরই। খুঁজে পেতে ব্যর্থতা ও কারা কারা ব্যর্থ, সেগুলো চিহ্নিত করতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আরজি জানান তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির বলেন, রুলের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এ রুল আর চলতে পারে না।

তিনি বলেন, আদালত যে সময়সীমা নির্ধারণ করে রুল জারি করেছিলেন, তা শেষ হয়ে গেছে। আমরা (রাষ্ট্রপক্ষ) আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের ভিত্তিতে রুলের জবাব দিয়ে দিয়েছি। ফলে রুল আর কার্যকর নেই, এ রুল চলতে পারে না।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ আরও দু’দিন এ রুলের শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনকারী বাদীপক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬ মার্চ চারটি পয়েন্টে শুনানি করতে চাইলেও সময় শেষ হওয়ায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে দেন।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ১৫ মার্চ হাইকোর্টের রুলের জবাবে পাঁচটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন নিয়ে শুনানি করেন। প্রতিবেদনগুলো উপস্থাপন করে তিনি জানিয়েছিলেন, সালাহউদ্দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর হেফাজতে নেই এবং কোনো বাহিনী তার খোঁজ পায়নি।

অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিলকারী পাঁচটি বাহিনী হচ্ছে পুলিশ সদর দফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), এসবি, র্যাব ও সিআইডি। এগুলোর মধ্যে সালাহউদ্দিন আহমেদের খোঁজ পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। অন্য চার বাহিনী জানায়, তাদের হেফাজতে সালাহউদ্দিনকে গ্রহণ করা হয়নি।

গত ১২ মার্চ সালাহউদ্দিনকে ১৫ মার্চের মধ্যে কেন খুঁজে বের করে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বেঞ্চটি। ২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিনকে হাজিরের নির্দেশনা চেয়ে তার স্ত্রী হাসিনা আহমেদের করা ফৌজদারি আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

ওইদিন সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাসিনা আহমেদের পক্ষে আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি ছাড়াও আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল।

আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও ডিএমপি’র কমিশনারকে।

এতোদিন আত্মগোপনে থেকে বিএনপির পক্ষে কর্মসূচি ঘোষণা করে আসছিলেন সালাহউদ্দিন। গত ১১ মার্চ থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে, আগেরদিন ১০ মার্চ রাতে তাকে ধরে নিয়ে গেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে পুলিশ, র্যাব বা গোয়েন্দা বাহিনীর কেউই সালাহউদ্দিন আহমেদকে আটকের দায় স্বীকার করেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানও বলেন, আমরা সালাহউদ্দিনকে আটক করিনি। কেউ আটক করে আমাদের কাছে হস্তান্তরও করেননি।

সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, গত ১০ মার্চ রাত ১০টার পর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জনের একটি দল সালাহউদ্দিন আহমেদকে তার উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে বাসার একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও ধরে নিয়ে গেছে। এরপর থেকে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাকে গ্রেফতারের কথাও প্রকাশ করা হয়নি। এতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

১১ মার্চ রাতে সালাউদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়া প্রসঙ্গে গুলশান ও উত্তরা (পশ্চিম) থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করতে গিয়েছিলেন তার স্ত্রী হাসিনা আহমেদ, স্ত্রীর বড় বোন এবং তার ছেলে। তবে দুই থানাই  জিডি গ্রহণ করেনি।

হাসিনা আহমেদ তার স্বামীকে ‘খুঁজে’ বের করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দু’দফা স্মারকলিপি দিয়েছেন এবং তার অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনীই তাকে ধরে নিয়ে গেছেন, এটা তিনি নিশ্চিত।

একই অভিযোগ তুলে সালাহউদ্দিনের ‘মুক্তি’ এবং দ্রুত তাকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতেও সালাহউদ্দিন আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে।

সোমালি শিক্ষা মন্ত্রণালয়ে আল-শাবাবের হামলা

somaliyaaকেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার রেশ কাটার আগেই ফের হামলা চালাল সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব৷ এবার তাদের হামলার মুখে পড়ল সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়৷

রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের ফটকে প্রথমে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় জঙ্গিরা৷ প্রবল বিস্ফোরণে ফটকের অনেকটা অংশ উড়ে যেতে কিছুটা পিছনে আসতে থাকা একটি গাড়ি থেকে বেরিয়ে পড়ে একঝাঁক সশস্ত্র জঙ্গি৷ এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে তারা ঢুকে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের মধ্যে৷

দপ্তরের চার দিকে উঁচু পাঁচিল ও বাইরে সশস্ত্র রক্ষীবাহিনী মোতায়েন থাকলেও গাড়িবোমা বিস্ফোরণের ধাক্কায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সবাই৷ বিস্ফোরণে ভেঙে পড়ে পাঁচিলেরও অনেকটা অংশ৷ এরই সুযোগ নিয়ে ভিতরে ঢুকে পড়ে জঙ্গিরা৷ স্থানীয় পুলিশকর্তা মুহম্মদ দাহির ও প্রত্যক্ষদর্শী ইদিল মালিম জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকায় বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে৷ কিন্ত্ত, যে তীব্রতার সঙ্গে গুলির লড়াই চলছে, তাতে কত জন মারা পড়েছেন সে সম্পর্কে নিশ্চিত জানা যায়নি৷

আল-শাবাবের মুখপাত্র আবদুলাজিজ আবু মুসাব দাবি করেছেন, গোটা বহুতলটিই এখন আল-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে৷ আবু মুসাবের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরটি ছাড়াও নিকটবর্তী অঞ্চলে তেল মন্ত্রণালয়ের সদর দপ্তরেরও দখল এখন জঙ্গিদের হাতে৷ যদিও, সোমালিয়ার প্রশাসন তেল মন্ত্রণালয়ের সদর দপ্তরে জঙ্গি আক্রমণের ঘটনার সত্যতা স্বীকার করেনি৷

রাজধানী মোগাদিশুর ‘কে-৫’ নামে যে অঞ্চলে বিভিন্ন মন্ত্রণালয়ের সদর দপ্তরগুলি রয়েছে, সেই অঞ্চলে এর আগেও একাধিক আক্রমণ চালিয়েছে জঙ্গিরা৷ ১৯৯১ সালে সোমালিয়ার শাসক গোষ্ঠীর পতন ঘটার পর গোটা দেশে নৈরাজ্য দেখা দিতে শুরু করে৷ বর্তমানে দেশে আইনের শাসন জারি রাখতে বুরুন্ডি, জিবুতি, কেনিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মিলিত সেনা নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন ফোর্সের প্রায় ২২ হাজার সেনা মোতায়েন আছেন সোমালিয়ায়৷

সেলফি জাদুঘর!

selfiiএখন সেলফির যুগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি ছবি। আনন্দ, দুঃখ, রাগ, অভিমান, একাকিত্ব, টেনশন- জীবনের সব মুহূর্তে নিজের ছবি লেন্সবন্দি করে রাখার হিড়িক চলছে দুনিয়া জুড়ে।

আর সেলফি প্রেমীদের জন্য এবার অভিনব উদ্যোগ নিল ফিলিপাইন। বহু অর্থ ব্যয়ে সেদেশে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম সেলফি মিউজিয়াম। সেলফি তোলার জন্য বিশেষ এই জাদুঘরটি বিভিন্ন দেশের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে সোমবার থেকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুনিয়ার প্রথম সেলফি মিউজিয়াম নিয়ে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে বিশ্বে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য মিউজিয়ামে সাধারণত নানা ছবি ও ভাস্কর্য দর্শকদের ছুঁয়ে দেখা নিষেধ থাকে।

কিন্তু এই মিউজিয়ামে সব শিল্পকলা ছুঁয়ে দেখতে পারবেন দর্শকরা। শুধু তাই নয়, ইচ্ছেমত সেলফি-ও তুলতে পারবেন।

তাই যাত্রার শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে সেলফি-র জাদুঘর। মার্কিন পর্যটক জেনা এলিয়েলের কথায়, ‘অন্যান্য মিউজিয়ামে অনেক গম্ভীর ভাবে থাকতে হয়। কোনো কিছু ছুঁয়ে দেখা যায় না। ভয়ে ভয়ে ছবি তুলতে হয়।। কিন্তু সেলফি মিউজিয়ামে দেদার আনন্দ। যা ইচ্ছে, তাই করা যাচ্ছে।

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে বি গ্রুপে খেলবে বাংলাদেশ

bd football team২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।

মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের এই ড্র অনুষ্ঠিত হয়।

৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে এই ড্র করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে যোগ হবে সেরা চারটি ‘গ্রুপ রানার্স আপ’ দল।

খেলা হবে দুটি লেগে। এ বছরের ১১ জুন  থেকে ২০১৬ সালের ২৯ মার্চ পর্যন্ত এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

মির্জা আব্বাসের জামিন আবেদনের আদেশ আজ

abbasঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর আদেশ দেবেন আদালত। বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত  শুনানি হবে।

গত সোমবার মির্জা আব্বাস আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট বুধবার আদেশের দিন নির্ধারণ করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশ দেন।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা আছে। ৪ জানুয়ারি মতিঝিল থানায় বিস্ফোরক আইনে আরেকটি মামলা করে পুলিশ। ওই দুটি মামলায় আগাম জামিন নিতে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করেন।

জামিন শুনানিতে অংশ নিয়ে মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অন্তত সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত তাকে জামিন দেয়ার অনুরোধ করেন।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “উনার (মির্জা আব্বাস) বিরুদ্ধে মানুষ হত্যাসহ বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত অবস্থায় আছেন। কারাগারে থেকেও অনেকে নির্বাচন করেছেন এমন নজির রয়েছে। তাই জামিন দেয়ার কোনো প্রয়োজন নেই।”

শুনানিতে মির্জা আব্বাসের পক্ষে আরো ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে প্রার্থীরা প্রচারকাজে ব্যস্ত সময় পার করছেন। মেয়র প্রার্থী মির্জা আব্বাস নিজে প্রচারে অংশ নিতে না পারলেও স্ত্রী আফরোজা আব্বাস তার পক্ষে দক্ষিণের সব এলাকায় ভোট চাইছেন।

গ্রেফতার নয়, ব্যক্তির অবস্থান নিশ্চিতে সহায়তা করে ইন্টারপোল

tarikপুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ জারি করার বিষয়টি কোনো গ্রেফতারি পরোয়ানা নয়। আসামিকে গ্রেফতারে সংস্থাটি কোনো বাহিনী পাঠায় না বা কোনো দেশকে চাপও দিতে পারে না। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে সহায়তা করে ইন্টারপোল।

ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘রেড অ্যালার্ট’ জারির বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে ইন্টারপোল বলছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কারও কাছে তারা ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদান করে না।”

ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি (ওয়ান্টেড পারসন) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে সেখানে ‘রেড অ্যালার্ট’ জারির তারিখ উল্লেখ নেই।

ইন্টারপোলের নোটিশে মামলার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় ২২ জন নিহত হন। আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ লোক আহত হন। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন। আসামিদের তালিকায় আরও আছেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নান।

এক প্রশ্নের জবাবে ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের গণসংযোগ বিভাগ জানায়, ‘রেড অ্যালার্ট’ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এর মাধ্যমে সংস্থাটির ১৯০টি সদস্য দেশকে জানানো করা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে কোনো সদস্য রাষ্ট্র বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইন্টারপোল সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে সহায়তা করে। যাতে এক দেশের সরকার অপর দেশের সরকারের কাছে অপরাধীকে গ্রেপ্তার ও প্রত্যর্পণে ব্যবস্থা নিতে পারে।

ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির ফলে যুক্তরাজ্য থেকে কোনো আসামির প্রত্যর্পণ ঘটেছে-এমন নজির পাওয়া যায়নি। আবার যুক্তরাজ্য সরকার চাইলেই কাউকে প্রত্যর্পণ করতে পারে না। আসামি প্রত্যর্পণ চুক্তি থাকলেও না। কারণ সংশ্লিষ্ট আসামির আইনের আশ্রয় নেয়ার সুযোগ রয়েছে। এতে প্রত্যর্পণের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

দেশটির আসামি প্রত্যর্পণ আইন (এক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩) অনুযায়ী, আসামি ফেরত আনতে দূতাবাস বা সরকারের বিশেষ প্রতিনিধির মাধ্যমে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ বা সাজাপ্রাপ্ত হলে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এবং যুক্তরাজ্যে গ্রেফতারি পরোয়ানা জারির উপযুক্ত তথ্যসহ আদালতের নির্দেশের বিস্তারিত জমা দিতে হয়। একই সঙ্গে এটা নিশ্চিত করতে হয় প্রত্যর্পণের পর ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হবে না। তাকে আনীত অভিযোগ ব্যতীত অন্য মামলায় সাজা দেয়া হবে না এবং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুযোগ থাকবে।

এসব বিষয় নিশ্চিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন আমলে নিয়ে একটি সার্টিফিকেট ইস্যু করবেন। একইসঙ্গে আবেদনটি আদালতের বিবেচনার জন্য পাঠাবেন। এ পর্যায়ে ইস্যুকৃত সার্টিফিকেট বলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করা হয়। এ সময় একটি প্রাথমিক শুনানির পর আদালত পূর্ণাঙ্গ শুনানির (প্রত্যর্পণ-বিষয়ক শুনানি) দিন ধার্য করেন। দায়ের করা তথ্য-উপাত্তের ভিত্তিতে ‘এক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩’ এবং ‘ইউরোপীয় হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৮’ বিবেচনায় নিয়ে আদালত সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্ত আসামির বিপক্ষে গেলে তিনি উচ্চ আদালতে আপিলের সুযোগ পান। এ বিচার প্রক্রিয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সূত্র: প্রথম আলো।

রোনাল্ডোদের পারফরম্যান্সে অখুশি রিয়াল কোচ

real coachমাদ্রিদ ডার্বির গাঁট না-খুলতে পারায় অখুশি রিয়াল কোচ কার্লো অ্যান্সেলোত্তি৷ সাত বারের সাক্ষাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল-অ্যাটলেটিকো লড়াই গোল শূন্য হওয়ায় রোনাল্ডোদের অপেক্ষা আরও দীর্ঘ হলো৷

রোনাল্ডো-বেলদের প্রচেষ্টা বারবার থেমে যায় অ্যাটলেটিকো গোলকিপার জ্যাক অবল্যাকের দস্তানায়৷ রিয়াল কোচ অ্যান্সেলোত্তি বলেন, ‘ম্যাচে কোনও গোল না-হওয়ায় হতাশ৷ তবে প্রথমার্ধে আমরা দারুণ ফুটবল খেলেছি৷ সার্বিক ভাবে ম্যাচের ফলাফলে খুশি না-হলেও প্রথমার্ধের দলের পারফরম্যান্সে আমি খুশি৷ ফিরতি লিগে ঘরের মাঠে প্রথমার্ধের পারফরম্যান্সটাই রিপিট করতে চাই৷’

২২ এপ্রিল ফিরতি লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিরুদ্ধে নামবে রিয়াল৷ ম্যাচের চার মিনিটে বেলের শর্ট আটকে হিরো হয়ে যান অ্যাটলেটিকো গোলরক্ষক অবল্যাক৷ অ্যান্সেলোত্তি বলেন, ‘দারুণ সেভ! প্রথমার্ধে অ্যাটলেটিকোর গোলকিপার ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷গ্যারেথ ভালো খেলেছে কিন্তু আমাদের গোল পাওয়া উচিত ছিল৷’

সাকার ও মুজাহিদের আপিল শুনানি ২৮ এপ্রিল পর্যন্ত মুলতুবি

saka mujahidমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আসামিপক্ষে পৃথক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার  সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবীর অসুস্থতা দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং প্রস্তুতি নেই কারণ দেখিয়ে সালাহউদ্দিনের পক্ষে আট সপ্তাহের সময় আবেদন করা হয়।আদালত তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদ এবং একই বছরের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে একই বছরের ১১ আগস্ট মুজাহিদ এবং ২৯ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন।v

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আসামিপক্ষে পৃথক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার  সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবীর অসুস্থতা দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং প্রস্তুতি নেই কারণ দেখিয়ে সালাহউদ্দিনের পক্ষে আট সপ্তাহের সময় আবেদন করা হয়।আদালত তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদ এবং একই বছরের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে একই বছরের ১১ আগস্ট মুজাহিদ এবং ২৯ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন।ccccccc

গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

gazipur mapগাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এতে এক নারীসহ  তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি হাইওয়ে ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, সকালে কড্ডা ব্রিজ এলাকায় গাজীপুরগামী আজমেরি পরিবহনের একটি বাসকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী (১৮) নিহত হন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার পর ওই দুর্ঘটনায় আহত আরো দুইজন পুরুষ (৪৫) ও (৬০) নিহত হয়েছেন।

এ ছাড়া এলাকাবাসী দুর্ঘটনায় আহত আলম (৩৫), সুরুফা (২২), মাসুদ (৩০), ফরিদুর রহমান (২৪) হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইলকে (৩৪) উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এদের মধ্যে মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং ইসমাইল ও হাবিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছে।