বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

১০ হাজার সেনার জরুরি বাহিনী গঠন করছে ন্যাটো

ন্যাটো জরুরি পরিস্থিতিতে মোতায়েনের জন্য ১০ হাজার সেনার একটি বাহিনী গঠন করছে। সদস্য সাতটি দেশের সেনাদের নিয়ে এ বাহিনী গঠন করা হবে এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।image_96282_0

বৃটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এ বাহিনী গঠনের নেতৃত্ব দিচ্ছে সাবেক ঔপনিবেশিক দেশ বৃটেন। এ বাহিনীতে সেনা নিয়োগ করার বিষয়ে ডেনমার্ক, লাতভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ড সম্মত হয়েছে। এ ছাড়া, এ বাহিনীতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহ দেখালেও কানাডা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি।

এ বাহিনীর গঠনের নানা বিষয় নিয়ে কাজ চলছে তবে এতে বিমান ও নৌ ইউনিট থাকবে। এ ছাড়া, বৃটিশ কমান্ডারের নেতৃত্বাধীন পদাতিক বাহিনীর সঙ্গে এ দুই ইউনিটের সমন্বয় ঘটান হবে।

এখনো এ বাহিনী গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয় নি। তবে আগামী মাসের ৪ তারিখে ওয়েলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়ে ঘোষণা দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়া এক হাজারের বেশি সেনা মোতায়েন করেছে বলে ন্যাটো যখন অভিযোগ করছে তখন এ বাহিনী গঠনের খবর প্রকাশিত হলো। অবশ্য রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।–আইআরআইবি।

অর্জুন অ্যাওয়ার্ড পেলেন অশ্বিন

ভারতীয় ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের সুবাদে অর্জুন অ্যাওয়ার্ড পেলেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

শুক্রবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। কিন্তু জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অশ্বিন।image_96298_0

২০১০ সালে ভারতীয় দলে অভিষেক হয় অশ্বিনের। এরপর থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য বনে যান তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিজের পারফরমেন্সের ঝলক দেখান অশ্বিন।

ওয়ানডেতে গেল কয়েক বছরে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ১৯৩১ সালের পর টেস্টে ভারতের হয়ে দ্রুত ১০০ উইকেট শিকারের কৃতিত্বও দেখান অশ্বিন। সেই সুবাদে অশ্বিনকে অর্জুন অ্যাওয়ার্ড ভূষিত করে ভারতীয় সরকার।

শুক্রবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে অজুর্ন অ্যাওয়ার্ডের পাশাপাশি অন্যান্য পুরস্কারও দেয়া হয়। পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জি। তবে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অশ্বিন।

১৯৬১ সালে প্রথমবারের মত চালু হয় অর্জুন অ্যাওয়ার্ড। এখন পর্যন্ত ৪৭ জন ভারতীয় খেলোয়াড় এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আর গেল ছয় বছরে মাত্র একজন খেলোয়াড় এই অ্যাওয়ার্ড পান, তিনি হলেন বিরাট কোহলি। ২০১৩ সালে এই অ্যাওয়ার্ড জিতেন কোহলি।   -ওয়েবসাইট

হলিউডি বিপাশা ‘দ্য লাভার্স’

ছবির প্রেক্ষাপট ২০২০৷ স্হান গ্রেট ব্যারিয়ার রিফ৷ আর্কিওলজিস্ট জে ফেনেল সেখানে অন্য প্রত্নতত্ত্ববিদের সঙ্গে যাত্রা করলেন গভীর সমুদ্রে৷ সেখানে একটি আঙটি খুঁজে পাওয়ার পর এক দুর্ঘটনায় জ্ঞান হারান ফেনেল৷ হাসপাতালে ভর্তি করার পর জানা যায় কোমায় চলে গেছেন ফেনেল৷ এদিকে, অচৈতন্য ফেনেল তখন চলে গেছেন তার পূর্ব জন্মে৷ সেটা ১৭৭৮ সালের ভারতবর্ষ৷ ফেনেল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন জেমস স্টুয়ার্ট৷ এই জেমস প্রেমে পড়ে মারাঠা রাজকুমারী ও যোদ্ধা তুলাজা নায়েকের৷ রাজকুমারীর অনুপ্রেরণায় জেমস বিদ্রোহ ঘোষণা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে৷ তারপর কী হলো, তাই নিয়ে রোলান্ড জফের হলিউড ছবি ‘দ্য লাভার্স’৷ আর এই ছবির নায়ক জে ফেনেল ও জেমস স্টুয়ার্টের চরিত্রে অভিনয় করেছেন জশ হারনেট৷ আর তার বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু৷image_96285_0

দীর্ঘদিন ধরেই এই ছবি তৈরির কথা ভাবছিলেন প্রযোজক পল ব্রুয়েলস৷ ঠিক ছিল নায়কের ভূমিকায় অভিনয় করবেন ব্রেন্ডন ফ্রেজার এবং তার বিপরীতে থাকবেন ঐশ্বরিয়া রাই৷ কারণ ছবির বেশিরভাগ গল্পই ছড়িয়ে আছে ভারতবর্ষে৷ ঠিক ছিল ছবিতে অভিনয় করবেন বিবেক ওবেরয়ও৷ তখন ছবির নাম ছিল ‘দি ইনভেডার’৷ পরে জশ হারনেট, বিপাশা বসু ও অভয় দেওলকে নিয়ে ছবির শুটিং শুরু হয় ‘সিঙ্গুলারিটি’ নামে৷ শুটিং শেষে আবার ছবির নাম পাল্টে হলো ‘দ্য লাভার্স’৷

ঐতিহাসিক প্রেক্ষাপটে এই প্রেমের ছবিই হলিউডে বিপাশার প্রথম ছবি৷ ২০১০ সালে শুরু হয়েছিল ছবির শুটিং৷ হলিউডের পর শুটিং হয় অস্ট্রেলিয়া, চম্বল, ওরচা ও গোয়ালিয়রে৷ শুটিং শেষ হয় ২০১১-র ২৩ এপ্রিল৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ এই দেশেও এখন মুক্তি প্রতীক্ষায় এই ছবি৷ ছবিতে অভয় দেওলের চরিত্রের নাম উদাচী৷ এছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অতুল কুলকার্নি, নিশা শর্মা, মিলিন্দ গুনাজি ও তেহেমিনা সানি৷

ছবিতে থাকছে এই ভারতের নানা ঐতিহাসিক স্হাপত্যও৷ এই ছবির মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই উদগ্রীব ছিলেন বিপাশা৷ সম্প্রতি ট্রেলার মুক্তি এবং ভারতে এই ছবির বাণিজ্যিক মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত বিপাশা৷ বললেন, ‘চরিত্রটা আমার ভালো লেগেছে৷ গোটা শুটিং পর্বে চুটিয়ে অভিনয় করেছি৷ ছবিটা করতে গিয়ে সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস নিয়েও পড়াশোনা করতে হয়েছে৷ এখন দেখার দর্শকরা আমার অভিনয় কীভাবে নেন৷’- ওয়েবসাইট।

ফারুকী হত্যায় ‘রহস্যময়ী’ সেই নারী আটক

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ। মাহমুদা আক্তার নামের ‘রহস্যময়ী’ এই নারী হত্যাকাণ্ডের দিন বিকেলে ফারুকীর বাসায় গিয়েছিলেন। তার কথাবার্তা ও ব্যবহার ছিল অসংলগ্ন। পরিবারের সদস্যদের ধারণা, খুনিরা এই নারীকে পরিস্থিতি সরেজমিনে দেখতে ফারুকীর বাসায় পাঠিয়েছিল।image_96291_0

শনিবার সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওই নারীকে আটক করে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ। তাকে ঢাকায় আনা হচ্ছে।

মামলা তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের দিন বিকেলে ওই নারী ফারুকীর বাসায় গিয়েছিলেন। তার কথাবার্তা অসংলগ্ন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসার দোতলায় ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আট-নয়জনকে আসামি করে হত্যা ও ডাকাতির মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ফারুকী হত্যাকাণ্ডের ব্যাপারে শুক্রবার পর্যন্ত প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফের চালু হচ্ছে কলিং কার্ড

প্রায় এক দশক পর ফের চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক কলিং কার্ড। এই কার্ড চালু করবে হাস্ক প্রডাকশন করপোরেশন। এই কার্ড চালু হলে অন্তত ২০ শাতংশ কম খরচে কথা বলতে পারবেন এই কার্ড ব্যবহারকারীরা।    image_95813_0

আন্তর্জাতিক কলিং কার্ড সেবা চালু করতে এ বিষয়ে নির্দেশনার একটি খসড়া তৈরি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খসড়াটি বর্তমানে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের টেবিলে রয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রটি জানিয়েছে, খসড়ায় তিন থেকে চারটি অপারেটরকে এ সেবা দেয়ার সুযোগ দেয়ার কথা উল্লেখ আছে। তবে এক্ষেত্রে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। কেবল মাত্র অনুমোদন নিয়ে (এনওসি) ব্যবসা পরিচালনা করতে পারবে অপারেটররা।
তবে কোনো অবস্থায় কোনো আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর বা মোবাইল ফোন অপারেটরদের এ সেবার অনুমোদন না দেয়ার জন্য কমিটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিটির এক সদস্য।

আর সেবা দেয়ার ক্ষেত্রে প্রতি তিন মাস পর পর প্রতিবেদন দেয়া এবং জামানত রেখে তার ভিত্তিতেই সেবা দেয়ার বিষয়েও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে দেশে সীমিত পরিসরে কলিং কার্ড সেবা চালু ছিল। পরে দেশের অন্যতম বেসরকারি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর মীর টেলিকম আন্তর্জাতিক কলিং কার্ড চালু করার চেষ্টা করে নীতিমালাগত সীমাবদ্ধতায় গত বছর এই উদ্যোগ বন্ধ করে দেয়া হয়। অপরদিকে কয়েক মাস আগে হাস্ক প্রডাকশন করপোরেশন গত কয়েক মাস আগে বিটআরসিকে এই সেবা চালুর জন্য প্রস্তাব দেয়।

মাসুদসহ জামায়াত-শিবিরের ১৫৪ জনের বিচার শুরু

জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৫৪ জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানার দ্রুত বিচার মামলায়  চার্জ গঠন করেছেন আদালত।image_95819_0

মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে রাজধানীর মতিঝিল থানার দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় অভিযোগ গঠন করে আগামী ১২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানা এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ,
বোমাবাজি, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মতিঝিল থানা পুলিশ এ মামলাটি করে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায়।

মৃত্যুর আগে একবার তারেক রহমানের সাক্ষাৎ চান ন্যান্সি

চলতি সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ন্যান্সি। ২০১১ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গান ও ব্যক্তিজীবন দুটি নিয়েই পাঠকদের কাছে অন্যতম কৌতূহল জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি ঘুমের ওষুধ খেয়ে ন্যান্সির আত্মহত্যার চেষ্টা নিয়ে খবর বেরোয় বিভিন্ন মিডিয়ায়। এরপর সুস্থ হয়ে সাক্ষাৎকার দেন বেশ কিছু মিডিয়ায়। এক সাক্ষাৎকারে আলোচিত এই তারকা মৃত্যুর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।image_95818_0

প্রসঙ্গত, পারিবারিকভাবেই ন্যান্সি বিএনপির সমর্থক। কয়েক মাস আগে ফেসবুকে তার একটি রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয় মিডিয়ায়। ওই স্ট্যাটাসের কারণে তিনি বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন বলেও অভিযোগ করেন।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ন্যান্সির সাক্ষাৎকারের চুম্বকাংশ এখানে তুলে ধরা হলো-

প্রশ্ন: আপনি এ সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। উঠতি ক্যারিয়ারের এ সুবর্ণ সময়ে কেন আত্মহত্যার চেষ্টা করলেন?
ন্যান্সি: দেখুন, আত্মহত্যা চেষ্টার খবরটাই মিথ্যা।

প্রশ্ন: তাহলে এতগুলো ঘুমের ওষুধ কেন খেলেন?
ন্যান্সি: ফেসবুকে আমার রাজনৈতিক অবস্থান তুলে ধরার পর থেকে একের পর এক আমার স্টেজ শো বাতিল হচ্ছিল। রিহ্যাব ফেয়ার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শো, হোটেল প্যালেসিয়া থেকে শুরু করে বেশকয়েকটি বড় বড় শো-তে আমন্ত্রণ জানানোর পরও শুধু রাজনৈতিক কারণে আমাকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে আমি বেশ হতাশ হয়ে পড়ছিলাম। ঘটনার দিন রাতে কোনোভাবেই আমার ঘুম আসছিল না। আমি বোকামি করে একের পর এক ৮-১০টি ঘুমের ওষুধ খাই। এরপর আর কিছুই মনে নেই।

প্রশ্ন: ডাক্তার বলেছেন, আপনি ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন। এটা কি তাহলে মিথ্যা?
ন্যান্সি: এটা টোটালি রং ইনফরমেশন। আমার বিরুদ্ধে পুরোটাই অপপ্রচার।

প্রশ্ন: আপনার অবস্থা এতটাই খারাপ ছিল, ময়মনসিংহ থেকে ঢাকায় পাঠাতে বাধ্য হলেন ডাক্তাররা, এটা তো অস্বাভাবিক একটা অবস্থা!
ন্যান্সি: ময়মনসিংহে ডাক্তাররা আমার চিকিৎসা করতে ভয় পেয়েছিলেন। তারা মনে করেছেন, ন্যান্সির চিকিৎসা করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সারা দেশে হৈচৈ পড়ে যাবে। বোঝেনই তো, সেলিব্রেটি হলে যা হয়! মিডিয়ার ভয়েই তারা আমাকে ঢাকায় পাঠান।

প্রশ্ন: কিন্তু ঢাকায় এসে আপনাকে ল্যাব এইডের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা নিশ্চয় গুরুতর ছিল?
ন্যান্সি: এটা ডাক্তারদের ভুল ছিল। কারণ আইসিইউতে নেয়ার মতো খারাপ অবস্থা আমার ছিল না। এরপর আমার পারিবারিক ডাক্তার তাদের ভুল ধরিয়ে দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে কেবিনে স্থানান্তর করে।

প্রশ্ন: আপনি বলেছেন, রাজনৈতিক কারণে আপনাকে গান গাইতে বাধা দেয়া হচ্ছে। কিন্তু আমরা যতটা জানি, আপনি বিএনপির কোনো সক্রিয় সদস্য নন, তাহলে এ প্রশ্ন তোলা কি অবান্তর নয়?
ন্যান্সি: দেখুন, ফেসবুকের ওই একটা স্ট্যাটাসই আমার কাল হয়েছে। ফরিদপুরে আমার প্রোগ্রাম ছিল। আগের রাতে ফোন করে আমাকে বলা হয়েছে, আপু আপনি এখানে আসবেন না। আপনার প্রতিপক্ষ আপনাকে খুন করে ফেলবে।

প্রশ্ন: গানের শো না করতে দেয়ার অন্তরালে আপনার বিরুদ্ধে অভিযোগ কী?
ন্যান্সি: ওই যে, আমি নাকি বিএনপি করি।

প্রশ্ন: আপনাকে তো মনির খান বা বেবী নাজনীনের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না। আসলেই কী আপনি বিএনপি করেন?
ন্যান্সি: দেখা না যাক, আমি বিএনপির পক্ষে স্ট্যাটাস লিখেছি, ওটাই আমার অপরাধ। আমি বিএনপির সামান্য একজন সমর্থক মাত্র। সেটা পারিবারিকভাবেই। এটা বলাই কি আমার অপরাধ? তাহলে আমি কি স্বাধীন মতামতও দিতে পারব না? দেখুন আমার এখন ২৭ বছর বয়স। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ বছর। সে হিসাবে আমি আরো ৩৩ বছর বাঁচব। এ সময়ের মধ্যে যদি বিএনপি ক্ষমতায় না আসে তাও আমি বিএনপিই করবো।

প্রশ্ন: ফেসবুকে তো অনেক তারকাই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে লেখেন। তাদের তো এমন সমস্যায় পড়তে হচ্ছে না…
ন্যান্সি: অন্যদের কথা জানি না। আমার সমস্যা হয়েছে এটা বুঝতে পারি।

প্রশ্ন: আমরা জানি আপনি একজন প্রফেশনাল শিল্পী!
ন্যান্সি: কিন্তু আমার গায়ে তো বিএনপির সিল লাগিয়ে দেয়া হয়েছে। এখন সবাই সেভাবেই ট্রিট করছে।

প্রশ্ন: তাহলে কি পুরোদমে রাজনীতি শুরু করবেন?
ন্যান্সি: আমি একজন শিল্পী। রাজনীতি করার কথা কখনও ভাবিনি। কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে বিএনপির কোনো না কোনো অঙ্গ সংগঠনে আমাকে যোগ দিতে হবে।

প্রশ্ন: আপনি ফেসবুকে যা লিখেছিলেন, সেই অবস্থানে অনড় আছেন?
ন্যান্সি: হ্যাঁ, আমাকে গুলি করে মেরে ফেলা হলেও আমি আমার অবস্থান বদলাব না।

প্রশ্ন: তাহলে আর হতাশার কী আছে?
ন্যান্সি: না, হতাশা নয়। কথা হলো আমার তো কোনো অপরাধ নেই। কেন তাহলে আমার স্টেজ শো বাতিল করে দেবে বা বাধা দেবে। আমাকে তো জোর করে রাজনীতিতে ঠেলে দেয়া হয়েছে।

প্রশ্ন: কবে থেকে রাজনীতিতে নামছেন?
ন্যান্সি: ভাবছি। দু-তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেব।

প্রশ্ন: খালেদা জিয়ার সঙ্গে আবার দেখা করবেন?
ন্যান্সি: দু’বার দেখা হয়েছে। ম্যাডামকে আমার অসাধারণ মনে হয়েছে। আবারও দেখা করার ইচ্ছা আছে।

প্রশ্ন: গান আর রাজনীতি কি একসঙ্গে চলবে?
ন্যান্সি: আর দু’মাস আমি দেখব। এর মধ্যে যদি স্টেজ শো আর গানের কাজ না আসে তাহলে আমি গান ছেড়ে দেব। গানই যদি গাইতে না পারি, তাহলে ঢাকায় থেকে কি হবে! চলে যাব গ্রামের বাড়িতে। আর দশটা সাধারণ নারীর মতো আমিও স্বামী-সন্তান নিয়ে দিন কাটাব।

প্রশ্ন: স্টেজ-শো না থাক, আপনার হাতে তো সিনেমার গানের কাজ রয়েছে। তাছাড়া আপনি নিজেও তো বিত্তশালী।

ন্যান্সি: দেখুন, দূর থেকে অনেক কিছুই মনে হয়। বাস্তবটা অনেক কঠিন। গত দু’মাসে আমি মাত্র চারটা ফিল্মের গানে ভয়েস দিয়েছি। এ মাসে আমার কোনো কাজ নেই। শুধু সুবীর নন্দী দাদার সঙ্গে একটা ডুয়েট গান করেছি। এভাবে কি চলবে? বাসাভাড়া, বড় মেয়ে রোদেলার স্কুল, অন্যান্য খরচ? এগুলো কোত্থকে আসবে।

প্রশ্ন: এ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তো আপনার শ্বশুরবাড়ির সঙ্গেও ঝামেলা, তাই না?
ন্যান্সি: একদম মিথ্যা। শাশুড়ি আমার মায়ের মতোই। মা মারা যাওয়ার পর এখন তিনিই আমার মা। তার সঙ্গে কি আমার বিরোধ হতে পারে! তাছাড়া আমি একজন তালাকপ্রাপ্ত মহিলা। প্রথম পক্ষের আমার একটা মেয়ে আছে। সবকিছু মেনে নিয়েছেন যে শাশুড়ি, তার সঙ্গে আমার কি কোনো দ্বন্দ্ব থাকতে পারে!

প্রশ্ন: আপনি এখন শ্বশুরবাড়িতে নিয়মিত টাকা দিতে পারছেন না, এমন অভিযোগ শোনা যায়!
ন্যান্সি: এগুলো পুরোটাই অবান্তর। গসিপ।

প্রশ্ন: আপনার বাবার সঙ্গেও আপনার দূরত্ব, তার দ্বিতীয় বিয়ের কারণে?
ন্যান্সি: এটাও ঠিক নয়। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন এখন থেকে ১৪ বছর আগে। তখন আমার মা ও আমরা এটা মেনে নিয়েছি। সুতরাং এখন প্রশ্ন ওঠা অবান্তর।

প্রশ্ন: আপনি নিজেই বললেন, আপনি বিএনপির সমর্থক। বঙ্গবন্ধুকে আপনি কীভাবে দেখেন?
ন্যান্সি: বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। তাকে নিয়ে বিতর্ক চলে না। কিন্তু কেউ যদি শেখ হাসিনাকে বঙ্গবন্ধু মনে করেন তাহলেই ভুল। আর এখন সেটাই হচ্ছে। একটা স্বৈরাচারী সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে সবকিছু স্তব্ধ করে দিচ্ছে, এটা হতে পারে না। একজন গানের শিল্পীও এ রাষ্ট্রে নিরাপদ নন! জনগণ যদি এটা মেনে নেয়, তাহলে আর কিছুই করার নেই।

প্রশ্ন: আপনার শেষ ইচ্ছে কী?
ন্যান্সি: মৃত্যুর আগে আমি একবার তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাই।

প্রশ্ন: গান নিয়ে স্বপ্ন?
ন্যান্সি: গানের স্বপ্ন তো সবই নষ্ট করে দিচ্ছে এ সরকার।

প্রশ্ন: আপনি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন, এটা বড় অভিযোগ?
ন্যান্সি: একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। একদিন একটা অনলাইনের এক সাংবাদিক আমাকে ফোন করলেন। আমি বললাম, ব্যস্ত আছি পরে ফোন করুন। ঘণ্টাখানেক পর ওই অনলাইন লিখে দিল, মুখ খুলছেন না ন্যান্সি। এটা কোনো কথা হলো? ওরাই মূলত বাজারে রটিয়েছে, আমি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করি।

১০ রুশ ছত্রীসেনা আটকের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ১০ ছত্রী সেনা আটক করেছে। এসব সেনাকে দেশটির উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ নগরী দোনেৎস্কের কাছ থেকে আটকের দাবি করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বা ইউএসবি।image_95814_0

ইউএসবি’র বিবৃতিতে বলা হয়েছে, রুশ ৯৮ বিমানবাহী ডিভিশনের এসব সেনাকে দোনেৎস্কের দক্ষিণপূর্বাঞ্চলের দেজেরকালনি গ্রাম থেকে আটক করা হয়। বিবৃতিতে রুশ সশস্ত্র নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কী করে ইউক্রনে ঢুকেছে সে বিষয়ে কিয়েভের গোয়েন্দারা তদন্ত শুরুর কথাও জানান হয়েছে।

বেলারুশের রাজধানী মিনস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর মধ্যে আজ মঙ্গলবার  বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে রুশ ছত্রী সেনা আটকের খবর দেয়া হলো।

অবশ্য, এর আগে, রুশপন্থি স্বাধীনতাকামীদের পতাকাধারী ট্যাংক ও সাঁজোয়া গাড়ির একটি বহরের গতিরোধ করা হয়েছে বলে  ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে।  খবরে বলা হয়েছে, এ বহরটি রাশিয়া থেকে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের দিকে যাওয়ার চেষ্টা করছিল।কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ দাবি নাকচ করে দিয়েছেন-আইআরআইবি।

কমছে সাকিবের শাস্তি, সিদ্ধান্ত হতে পারে আজ

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ হারে বেশ নাজুক অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি হোয়াইটওয়াশও ঠেকাতে পারেনি টাইগাররা। দলের এমন নাজেহাল অবস্থার মধ্যেই মঙ্গলবার সাকিবের শাস্তি পুনর্মূল্যায়ন করতে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। image_95797_0

মঙ্গলবারের বৈঠকের আরো একটি উল্লেখযোগ্য ইস্যু হলো ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার অনুমোদন। যার মানে আজই জানা যাবে এ বছরের ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসর বসছে কি-না।  এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজের একটি টেস্ট খুলনায় আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে।

সাকিবের ব্যাপারে অবশ্য বিসিবি বেশ ইতিবাচক। জুলাইয়ের মাঝামাঝিতে তার আপিলের পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিবের বর্তমান আচার-আচরণে তারা বেশ সন্তুষ্ট। আর সপ্তাহখানেক আগে বিসিবি সভাপতির মন্তব্যে সাকিবের শাস্তি কমার বিষয়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

অক্টোবরে দেশের মাটিতে সাকিব যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন সেটা বলে দিয়েছেন বিসিবি সভাপতি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতির জন্য প্রিমিয়ার লীগেও সাকিব খেলবেন বলে জানিয়েছেন তিনি। তাই সাকিবের বিষয়ে অনেকটা ফয়সালা হয়েই আছে। আজ বিসিবির বৈঠকে শুধু আনুষ্ঠানিক ঘোষণা হবে।

শৃঙ্খলা ভঙের বেশ কয়েকটি অপরাধে গত ৭ জুলাই সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় বিসিবি। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত বিদেশি টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র না দেয়ারও সিদ্ধান্ত হয়। আজ সাকিবের ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও সম্ভবত অনাপত্তিপত্র না দেয়ার বিষয়টি বহাল থাকবে।

তবে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে বেশ ঝামেলায় আছে বিসিবি। বিশেষ করে বিপিএল নিয়ে। দু’দিন আগে বিপিএল তৃতীয় আসর আয়োজনের ব্যাপারে বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে তারা আপাতত সিদ্ধান্ত নিয়েছে, ডিসেম্বরে বিপিএল তৃতীয় আসর আয়োজনের। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ।

গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হলেও নানা বিষয়ের বিচারে ডিসেম্বরে বিপিএল আয়োজন বিশাল কঠিন ব্যাপার। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মলি্লক তো ব্যাপারটিকে প্রায় অসম্ভবের পর্যায়ে ফেললেন।

এর বড় কারণ সময়। জিম্বাবুয়ের সফর শেষ হবে ৩০ নভেম্বর। তাই ডিসেম্বরে পনেরো থেকে কুড়ি দিন সময় হাতে পাওয়া যাবে। এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তান সফরে আসার কথা রয়েছে। সময়ের স্বল্পতার সঙ্গে অন্যান্য ঝামেলা তো আছেই।

ফ্র্যাঞ্চাইজিদের প্রায় সবার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে হবে। দ্বিতীয় আসরের ফিক্সিংয়ের বিচারে ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করায় ঢাকা গ্গ্ন্যাডিয়েটরসকে এর বাইরে রেখে বিপিএলের আয়োজন করতে চাইলেও আরো কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।

ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে নতুন কাঠামো দাঁড় করাতে চাইছে বিসিবি। কিন্তু এসব কাজ এতটুকু এগোয়নি। তাছাড়া বিশ্বকাপের আগে টি২০ কোনো টুর্নামেন্টে ক্রিকেটারদের খেলার পক্ষে নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরো একটি ইস্যু হলো খুলনায় জিম্বাবুয়ে সিরিজের টেস্ট আয়োজন। গত সপ্তাহে ভেন্যু, আবাসন, যাতায়াতসহ যাবতীয় বিষয় খতিয়ে দেখে এসেছে বিসিবির একটি প্রতিনিধি দল।

তারা সবকিছু নিয়ে সন্তুষ্ট হলেও যশোর বিমানবন্দর থেকে খুলনায় যাতায়াতের মহাসড়কটি নিয়ে আপত্তি তুলেছে। যদিও খুলনার আয়োজকরা বলছে, সময়ের আগেই ওই সড়ক ঠিক হয়ে যাবে। অবশ্য সওজ (সড়ক ও জনপথ) বিভাগ এর নিশ্চয়তা দিতে পারছে না।

সিরিয়ার আকাশে ওড়বে মার্কিন গোয়ন্দা বিমান

সিরিয়ার আকাশে গোয়েন্দা বিমান ওড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার সবচেয়ে বড় হুমকি হিসেবে সম্প্রতি আবির্ভূত কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ ও তাদের কর্মকাণ্ড নজরদারিতে মঙ্গলবার এ অনুমোদন দেয়া হয়েছে।image_95808_0

চালকবিহীন ড্রোন বিমানের মাধ্যমেও অভিযান চালাবে আমেরিকা। সিরিয়ার অভ্যন্তরে আইএস’র বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা পরিচালনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ অনুমোদনকে।

আমেরিকার বিভিন্ন স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোয়াইট হাউজ বলছে, সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনার ব্যাপারে ওবামা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হননি। তবে এরই মধ্যে ইরাকে ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান অভিযান চালিয়েছে আমেরিকা।

গত সপ্তাহে অনলাইনে এক মার্কিন সাংবাদিককে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। অপর এক মার্কিন সাংবাদিককেও মেরে ফেলার হুমকি দেয়া হয়। একইভাবে তাদের হাতে বন্দি বাকি মার্কিনিদের একই পরিণতি হবে বলে হুমকি দেয় সংগঠনটি।
এর পরপরই শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার পরিবর্তে আমেরিকা ইসলামিক স্টেটকে তাদের ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করে। সূত্র: আল-জাজিরা।