শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

দক্ষিণ আফ্রিকার সহজ জয়

south afrika15প্রতিবেশি জিম্বাবুয়ের বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। রোববার হ্যামিল্টনে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ৬২ রানে    পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা।

অল-আফ্রিকান লড়াইয়ে প্রথমে ব্যাট করে ডেভিড মিলার ও জেপি ডুমিনির জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা     ৪ উইকেটে ৩৩৯ রান করে। জবাবে ৪৮.২ ওভারে ২৭৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ডেভিড মিলার ম্যাচ সেরা হন।

৩৪০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানে সিকান্দার রাজার (৫) উইকেট হারায় জিম্বাবুয়ে।দ্বিতীয় উইকেটে চিবাবা-হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল চিগুম্বুরার দল। ১০৫ রানের জুটি গড়েন তারা। চিবাবাকে ডুমিনির ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার ইমরান তাহির।চিবাবা ৬৪ রান করেন। দলীয় ১৯১ রানে মাসাকাদজাও ইমরানের শিকার হন। তিনি ৮০ রান করেন। এরপর ব্রেন্ডন টেইলরের ৪০ ও সলোমন মিরের ৩০ রানে ভর করে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৩টি, মরকেল-ফিল্যান্ডার ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সাজঘরে ফিরেন ডি কক, আমলা, ডু প্লেসিস (২৪) ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (২৫)।এরপর দলের হাল ধরেন ডেভিড মিলার ও ডুমিনি। দলকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বড় স্কোরের ভিতও গড়েন তারা। গোটা ইনিংসে আর কোনো সাফল্য পায়নি জিম্বাবুয়ে।মিলার-ডুমিনি পঞ্চম উইকেটে গড়েন বিশ্বরেকর্ড। ২৫৬ রান যোগ করেন তারা। বিশ্বকাপে পঞ্চম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে ১৯৯৯ সালে কার্ডিফে সর্বোচ্চ ১৪৮ রানের জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের রজার টুজ ও ক্রিস কেয়ার্নস। হ্যামিল্টনে তাদের ছাড়িয়ে যান মিলার-ডুমিনি। দুজন সেঞ্চুরিও তুলে নিয়েছেন।

বেশি আক্রমণাত্মক ছিলেন মিলার। ৯২ বলে অপরাজিত ১৩৮ রানের (৭চার, ৯ছয়) ইনিংস খেলেন মিলার।ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি করা ডুমিনি ১০০ বলে ১১৫ রান (৯চার, ৩ছয়) করে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের চাতারা, পানিয়াঙ্গারা, চিগুম্বুরা ও কামুনগোজি একটি করে উইকেট পান।

জাতীয় সংলাপ ও সনদের উদ্যোগকে স্বাগত বিএনপির

bnp logoসুশীল ও নাগরিক সমাজের জাতীয় ঐকমত্য কিংবা জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আ্হমেদ  রোববার এক বিবৃতিতে বলেন, “বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রাতিষ্ঠানিক ও দৃঢ় ভিত্তির ওপর নবনির্মাণের জাতীয় স্পৃহা পূরণে আজ সমাজের সব শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।” তিনি বলেন, “ক্ষমতায় আরোহণের জন্য নয়, বরং স্থিতিশীল, গণতান্ত্রিক, সমৃদ্ধ, উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করার অদম্য বাসনা নিয়ে  বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শত জুলুম-নির্যাতন-নিপীড়নসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত।”

বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তি করে জনগণের অভিব্যক্তিকে চূড়ান্ত রূপদানের লক্ষ্যে জাতীয় সনদ রচনা ও প্রয়োজনে সংবিধান পুনর্লিখন বর্তমান সময়ের দাবি। জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক সামাজিক পরিবর্তনের এই সুযোগকে অবশ্যই জনস্বার্থে ফলপ্রসূ করতে হবে। প্রত্যেক সৃষ্টির এবং বিজয়ের প্রসব বেদনা থাকে, সমগ্র জাতি আজ কষ্টসাধ্য বেদনাকে স্বীকার করেই প্রকৃত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর।”পোশাকশিল্প মালিকদের অনশন কর্মসূচিতে ব্যবসায়ী নেতাদের  পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল ও ট্যাক্স প্রদান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, “অগণতান্ত্রিক অবৈধ সরকারকে রাজস্ব প্রদানের বৈধতা থাকতে পারে না।”

বিবৃতিতে অভিযোগ করা হয়, শনিবার ২০ দলীয় জোটের  বিক্ষোভ মিছিলে দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ আক্রমণ চালায় এবং বিরোধীদলীয় অনেক নেতা-কর্মীকে আহত ও গ্রেফতার করে।

ঢাকা মহানগরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরে নিয়ে হত্যা-নির্যাকতনের অভিযোগ তুলে ধরা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, “পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলমকে পুলিশ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় খোঁজ নেয়া হলেও পুলিশ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে, কিন্তু ৫ দিন পর গতকাল নুরে আলমের লাশ উদ্ধার করা হয়।

“শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশি ক্রসফায়ারে ছাত্রদল নেতা আরিফকে হত্যা এবং গুলিবিদ্ধ করা হয়েছে রুবেল, সোহেল, নুরুল হাকিম ও পারভেজকে।” তাদের প্রত্যেককে পুলিশ বাড়ি থেকে থানায় নিয়ে গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। আমরা এই ঘৃণ্য হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি।”

সালাহ উদ্দিন বলেন, “বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে দমন-পীড়ন করেই ক্ষান্ত নয়, বরং গণ-আন্দোলনকে কলুষিত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ঘৃণ্য অপপ্রচার অব্যাহত রেখেছে  স্বৈরাচারী আওয়ামী সরকার। বিরোধী দল ও ভিন্নমত দমনের এহেন ঘৃণ্য ও নিকৃষ্টতম উদাহরণ সভ্য দুনিয়ার ইতিহাসে বিরল।

“আমরা বিশ্বাস করি, গণহত্যা, গণগ্রেফতার, অত্যাচার, জুলুম-নির্যাতন এবং  পুলিশ, র্যা ব, বিজিবি ও সরকারদলীয় সন্ত্রাসীদের  পৈশাচিক তাণ্ডব অবৈধ সরকারের মসনদ রক্ষা করতে পারবে না, বরং নির্মম পতনকে ত্বরান্বিত করবে।”

বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির চলমান সংগ্রাম অব্যাহত থাকবে বলে বিবৃতিতে ঘোষণা দেয়া হয়।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

road acciরাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  রোববার সকালে ভাটারার নতুনবাজার, মিরপুরের সেনপাড়া পর্বতা ও মুগদার টিটিপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে ভাটারার নতুন বাজারের  ১০০ ফুট রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী মহারানী (৪০) নামের এক নারী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোর পাঁচটার দিকে মিরপুর সেনপাড়ার পর্বতা এলাকায় নিজের ট্রাকের চাপায় কবির হোসেন বজলু (২৫) নামের এক চালক ঘটনাস্থলে মারা যান। তার বাসা  মোহাম্মদপুর চাঁদ উদ্যানে।  মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।

একই সময়ে মুগদা থানার টিটিপাড়া এলাকায় তেলের লড়ির চাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩২) নামের এক পত্রিকার হকার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহবাগে সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজার জসিম মুগদার বাসা থেকে সাইকেল চালিয়ে শাহবাগে যাচ্ছিলেন।  পথে টিটিপাড়ায় একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়।

যশোরে বোমা নিষ্ক্রিয় করার সময় সেনাসহ আহত ৫

jashorকোতোয়ালি থানা কম্পাউন্ডে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় চার সেনাসদস্য ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে থানা কম্পাউন্ডে বোমা নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাক্রমে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বোমা নিষ্ক্রিয়কারী দলের পাঁচ সদস্য আহত হন। তারা হলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট বাবর আলী, সৈনিক কোরবান আলী, ড্রাইভার তারেক ও পুলিশ কনস্টেবল আবু জাফর। তাদের হাঁটু ও পায়ে বোমার স্প্লিন্টার বিঁধেছে।

এদিকে থানা চত্বরে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের টাগের্ট ৩০১ সম্ভাবনা ফিফটি ফিফটি

koyli150চেনা পথেই এগিয়েছে পাক-ভারত ম্যাচ। মঞ্চটা বিশ্বকাপ হলেও দুদলের শেষ কয়েকটি লড়াইয়ের মতোই এবারও ভারতের বড় স্কোরের গল্পই রচিত হয়েছে অ্যাডিলেডে রোববার।
যদিও শেষদিকে বল হাতে ভারতের রানের লাগাম টেনে ধরেছিল পাকিস্তান।নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেন সোহাইল খান।তাই সম্ভাবনা জাগালেও তিনশো ছাড়ানো বড় স্কোর পায়নি ধোনি বাহিনী।এখন দুদলের সম্ভাবনা ফিফটি ফিফটি।

তবে পাক-ভারত ম্যাচের স্নায়ুচাপকে দমিয়ে রেখে বিরাট কোহলির সেঞ্চুরি, শেখর ধাওয়া-সুরেশ রায়নার হাফ সেঞ্চুরিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩০০ রান করেছে ভারত। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৩০১ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ রানে রোহিত শর্ার (১৫) উইকেট হারালেও পথ হারায়নি ভারতের ব্যাটিং লাইন। সোহাইল খানের বলে মিসবাহর হাতে ক্যাচ দেন রোহিত। পরে শেখর ধাওয়ান-কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন।হারিস সোহাইলের বলে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আহমেদ শেহজাদের সরাসরি থ্রোতে রান আউট হন ধাওয়ান। তিনি ৭৬ বলে ৭৩ রান (৭চার, ১ছয়) করেন।

ধাওয়ানের বিদায়ের পর ভারতের ইনিংসটা টেনে গেছেন কোহলি-রায়না। তারা ১১০ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে।দুবার জীবন পেলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২২তম তম সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি। ১১৯ বলে সেঞ্চুরি করেন তিনি।সুরেশ রায়নাও ৩৪তম হাফ সেঞ্চুরি করেন। ৪০ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি।

কোহলি-রায়নাকে ফেরান সোহাইল খান। কোহলি ৮টি চারে ১০৭ রান করেন। রায়না ৭৪ রান করেন। শেষ দিকে ওয়াহাব রিয়াজ ও সোহাইল খানের নিয়ন্ত্রিত বোলিং চেপে ধরেছিল ভারতের ব্যাটসম্যানদের। যার ফলে ভারতের রানটা অত বড় হয়নি। শেষ দুই ওভারে ৮ রান তুলতে পেরেছিল ভারত। ধোনি করেন ১৮ রান। পাকিস্তানের সোহাইল খান ৫৫ রানে ৫ উইকেট নেন। ওয়াহাব রিয়াজ পান ১ উইকেট।

মিলার-ডুমিনির বিশ্বরেকর্ড

milar dumoniবিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার৷রোববার হ্যামিলটনে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটা ভালো না-হলেও পঞ্চম উইকেটে ২৫৬ রান যোগ করে দলকে তিনশোর গণ্ডি পার করানে ডেভিড মিলার ও জেপি ডুমিনি৷পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে চার ও তার পরে নেমে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন মিলার-ডুমিনি৷

জিম্বাবোয়ের বোলারদের বিরুদ্ধে ৮৩ রানে চার উইকেট হারানোর পর মিলার ও ডুমিনি পঞ্চম উইকেটে অপরাজিত ২৫৬ রান যোগ করেন৷৫০ ওভারের শেষে চার উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷মিলার ১৩৮ ও ডুমিনি ১১৫ রানে অপরাজিত থাকেন৷জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট রাখে প্রোটিয়াবাহিনী৷

হরতাল-অবরোধের নামে সহিংসতা বন্ধের নির্দেশ হাইকোর্টের

high courtহরতাল ও অবরোধের নামে সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

‘যৌনকর্মীও এবার অধ্যাপকের মতো কথা বলবেন?’

karina5শুক্রবার ভারতীয় সেন্সর বোর্ডের জারি করা নির্দেশিকা নিয়ে শোরগোল শুরু হয়েছে। অনেকেই প্রকাশ্যে এর বিরুদ্ধে মুখ খুলেছেন। অনেকে আবার চুপ থেকেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সকলে একটি ব্যাপারে এক মত, এ ভাবে সৃষ্টিশীলতাকে থামানো যায় না।
পরিচালক মহেশ ভাট প্রকাশ্যে বলার লোকেদের মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড যা চায় করতে পারে, তবে সিনেমায় কোনো তালা নেই, দরজা নেই, ছিটকিনিও নেই, যে জোর করে বন্ধ করা যাবে। সিনেমা তো মানসিক ভাবের বহিঃপ্রকাশ। মনকে বন্ধ করবে কী করে! এই যুদ্ধে সেন্সর বোর্ড কোনও দিনই জিততে পারবে না, কারণ এটা ভারত। চিন বা সৌদি আরব নয়, যে ফোতোয়া জারি করে মত প্রকাশের অধিকার বন্ধ করা যাবে।’

কন্যা পূজাও বাবার সঙ্গে এক মত। তিনি জানান, ‘এ নিয়ে আমাদের অবশ্যই রিভাইজিং কমিটি বা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়া উচিত। এ দেশে বেশির ভাগ মানুষের প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমার আছে। আমাদের অনেকের আছে।’

মজার বিষয়, নির্দেশিকা নিয়ে সেন্সর বোর্ডের মধ্যেই উষ্মা রয়েছে। সেন্সর বোর্ডের সদস্য তথা ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত এক ধাপ এদিয়ে বলেন, এ নিয়ে প্রযোজক, পরিচালক এবং কলাকুশলীদের একটি দল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের দ্বারস্থ হবেন।

তিনি বলেন, ‘আমি নিজে এক জন চিত্রনির্মাতা। আমি ব্যক্তিগতভাবে এ সব বাধ্যবাধকতায় বিশ্বাস করি না। সিনেমায় যদি কোনো যৌনকর্মীর চরিত্র থাকে, এবার থেকে তিনিও তাহলে অধ্যাপকদের মতো ভাষণ দেবেন?’

চট্টগ্রামে ট্রাকে পেট্রলবোমা, একজন দগ্ধ

pettrol bomaজোরারগঞ্জ থানা এলাকায় একটি ট্রাকে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় চালকের সহকারী দগ্ধ হয়েছেন। তার নাম নজরুল ইসলাম (২২)।

রোববার ভোরে বারৈয়ারহাটে চট্টগ্রাম-রামগড় সড়কে রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহত নজরুল ইসলামকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকচালকের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ট্রাকটি কুমিল্লা থেকে ভুসি নিয়ে চট্টগ্রাম আসছিল। পথিমধ্যে বারৈয়ারহাট রেলক্রসিং এলাকায় ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে চালকের সহকারী নজরুল দগ্ধ হয়। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক জানান।

কোহলির সেঞ্চুরি, রায়নার হাফ সেঞ্চুরি

koyli15পাকিস্তানের বিরুদ্ধে বরাবরের মতোই বিশাল স্কোরের পথে হাঁটছে ভারত। পাক-ভারত ম্যাচও গড়াচ্ছে রান বন্যার লড়াইয়ের পানে।রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২২তম তম সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি। ১১৯ বলে সেঞ্চুরি করেন তিনি।

সুরেশ রায়নাও ৩৪তম হাফ সেঞ্চুরি করেন। ৪০ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। এই রিপোট লেখা পযর্ন্ত ৪৩ ওভারে ২ উইকেটে ২৪৫ রান করেছে ভারত। কোহলি ১০১ ও সুরেশ রায়না ৫১ রানে ব্যাট করছেন।

এর আগে ৩৪ রানে রোহিত শর্মার (১৫) উইকেট হারালেও পথ হারায়নি ভারতের ব্যাটিং লাইন। সোহাইল খানের বলে মিসবাহর হাতে ক্যাচ দেন রোহিত। পরে শেখর ধাওয়ান-কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন।হারিস সোহাইলের বলে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আহমেদ শেহজাদের সরাসরি থ্রোতে রান আউট হন ধাওয়ান। তিনি ৭৬ বলে ৭৩ রান (৭চার, ১ ছয়) করেন।