সুম্পর্কের জন্য চোখ রাখুন চোখে
নানা কারণে সম্পর্কগুলো দিন দিন জটিল হয়ে যাচ্ছে। বাড়ছে সঙ্গীর সাথে দূরত্ব। সম্পর্ক ছিন্নের ঘটনাও ঘটছে। কিন্তু কিছু কৌশল অবলম্বন করে এই দূরত্ব কমিয়ে আনা সম্ভব। ওইসব কৌশলের মধ্যে অন্যতম হলো সঙ্গীর চোখে চোখ রাখা।
নানা কারণে সম্পর্কগুলো দিন দিন জটিল হয়ে যাচ্ছে। বাড়ছে সঙ্গীর সাথে দূরত্ব। সম্পর্ক ছিন্নের ঘটনাও ঘটছে। কিন্তু কিছু কৌশল অবলম্বন করে এই দূরত্ব কমিয়ে আনা সম্ভব। ওইসব কৌশলের মধ্যে অন্যতম হলো সঙ্গীর চোখে চোখ রাখা।
বাংলা লেখার সফটওয়্যার ‘বিজয়’ কিবোর্ড লেআউটের স্বত্ব লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কম্পউটার সমিতি। একইসঙ্গে আইন লঙ্ঘন করার পরও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় সফটওয়্যারের সত্ত্বাধিকারী মোস্তাফা জব্বারকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক মন্তব্য ও হুমকি দেওয়াকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সফটওয়্যার পণ্যের মেধাসত্ব আইন সংরক্ষণে সকলের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের ডেপুটি ম্যানেজার তোজাম্মেল উদ্দীন শিকদারের পাঠানে এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, মোস্তাফা জব্বারকে হুমকি ও অশালীন মন্তব্যের ঘটনাটি দুঃখজনক। মোস্তাফা জব্বার সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে বিধি মোতাবেক বিজয় সফটওয়্যারের কপিরাইট ও প্যাটেন্ট স্বত্ব অর্জন করেছেন। আদালতও বিজয়ের কপিরাইট সম্পর্কে তার পক্ষে রায় দিয়েছেন। তাই তার অনুমতি ছাড়া এর হুবুহু বা আংশিক পরিবর্তন করে ব্যবহার ঠিক নয়। মেধাভিত্তিক তথ্যপ্রযুক্তি শিল্পে মেধার স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের বদলে সম্মানিত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা কারো কাছেই গ্রহণযোগ্য নয়।
বহু ভাষারীতির দেশ ফিলিপাইন। আনুমানিক প্রায় ১৯টি ভাষা গোটা ফিলিপাইনকে জড়িয়ে আছে। দীর্ঘদিন স্পেন এবং যুক্তরাষ্ট্রের শাসনে থাকার পর সর্বশেষ ১৯৪৬ সালে দেশটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। যদিও স্পেনের কাছে থেকে সেই ১৮৯৮ সালেই স্বাধীনতা পেয়েছিল ফিলিপাইন। তৎকালীন সময়ে এক আধিপত্যবাদীর হাত থেকে অপর এক অধিপত্যবাদীর হাতে পরাস্ত হয় দেশটি। দীর্ঘ পরাধীনতার ইতিহাসে ফিলিপাইনের অর্থনৈতিক কাঠামো প্রায় ধ্বংস করে দেয় দুই আধিপত্যবাদী শক্তি। অবশ্য যতটা অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে আধিপত্যবাদী শক্তিগুলো, তারচেয়েও বেশি সাংস্কৃতিক ক্ষতি করেছে তারা।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়িরাই সর্বপ্রথম ফিলিপাইনে তাদের সামরিক বাহিনীর যৌনক্ষুধা মেটানোর জন্য যৌনপল্লী স্থাপন করে। পরবর্তী সময়ে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের হাত থেকে কাগজে কলমে মুক্তি পেলেও ভৌগোলিক রাজনীতির মারপ্যাচ থেকে রক্ষা পায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত যৌনপল্লীগুলো থেকে বর্তমান ফিলিপাইনে অনেক নতুন যৌনপল্লীর সৃষ্টি হয়েছে। প্রতিবছর দেশটিতে বিপুল সংখ্যক পর্যটক আসেন শুধুমাত্র যৌনপল্লীগুলোকে লক্ষ্য করে।
ফিলিপাইনের বালিবাগো অ্যাভিনিউতে গেলে খুব সহজেই চোখে পরবে ‘সুপারমার্কেট অব সেক্স’। এখানে খুব সহজেই একজন মানুষ অর্থের বিনিময়ে যৌন চাহিদা মেটাতে পারে। এশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে প্রচুর মানুষ এখানে যাতায়াত করে। পর্যটক ছাড়াও যারা দেশটির কর্মজীবি মানুষ তারা তাদের পছন্দের নারীর কাছে যাওয়ার জন্য ‘আর্লি ওয়ার্ক রিলিজ’ নামক একটি কাগজও সংরক্ষণ করেন। এই কাগজ থাকলে কোনো প্রকার বেতন কাটা ছাড়াই একজন শ্রমিক তার পছন্দের নারীকে কোনো একটি হোটেলে নিয়ে যেতে পারে। এজন্য তাকে কোনো পুলিশি ঝামেলা পোহাতে হবে না।
সর্বশেষ এক সমীক্ষায় দেখা যায়, ফিলিপাইনের বেশিরভাগ যৌনপল্লীর সদস্যরা বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে যুক্ত। নির্দিষ্ট এলাকার বাইরে তাদের যাওয়ার কোনো জায়গা না থাকায় শিক্ষা কিংবা স্বাভাবিক জীবন যাপন করাও তাদের পক্ষে কষ্টসাধ্য। দেশটির সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার যৌনপল্লীগুলোকে উঠিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে এই পেশার সঙ্গে দেশটির জাতীয় অর্থনীতি যুক্ত থাকায় হাজার চেষ্টা স্বত্ত্বেও যৌনপল্লী উঠিয়ে দেয়ার উদ্যোগ সফল হয়নি।
দেশটিতে এমন অনেক শিশু আছে যারা জীবনে তাদের পিতাকে কখনও দেখেনি। হয়তো তার বাবা কোনো অস্ট্রেলিয় কিংবা মধ্যপ্রাচ্যের কোনো ধনী শেখ। সবচেয়ে হৃদয়বিদারক ব্যাপার হলো, যৌনপল্লীর কোনো শিশুর স্বাভাবিক জীবন যাপনের অধিকার নেই। পাশাপাশি পূর্ণবয়স্ক কোনো নারী ইচ্ছে থাকা স্বত্ত্বেও স্বাধীন কোনো নাগরিককে বিয়ে করে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অবস্থার জন্য দেশটির অর্থনৈতিক ভঙ্গুরাবস্থাকে দায়ি করছে।
সামনে আর মাত্র একটা বাধা৷ সেটা টপকাতে পারলেই পাকিস্তান পাবে শেষ আটে পৌঁছানোর ছাড়পত্র৷ ‘ডু অর ডাই’ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের পরের ধাপে ওঠার ‘সুযোগ’ কিছুতেই হাতছাড়া করতে চান না মিসবাহ-উল-হক৷ আর তাই সতীর্থদের জয়ের ধারা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন পাক অধিনায়ক৷
বিশ্বকাপের শুরুতেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান৷ দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে ফের প্রাণের সঞ্চার ঘটে পাক শিবিরে৷ মিসবা বলছেন, ‘টুর্নামেন্টে নতুন করে জীবন ফিরে পেয়েছি আমরা৷ এটা আর নষ্ট করা যাবে না৷’ বিশ্বকাপের পরই শহিদ আফ্রিদির মতো একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ৷ শুধু শেষ আটে পৌঁছানোই নয়, কেরিয়ারের শেষ বিশ্বকাপ ট্রফিটা নিজের দেশে নিয়ে ফেরাকেই এখন টার্গেট করেছেন তিনি৷ এককথায় ১৯৯২-এর সুখস্মৃতির পুণরাবৃত্তি ঘটাতে চান তিনি
আয়ারল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের হাতে চাঁদ দিয়েছে ধোনিবাহিনী৷ অন্যদিকে তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা চওড়া করে ফেলেন আইরিশরা৷ রবিবাসরীয় অ্যাডিলেডে আয়ারল্যান্ডকে শুধু হারালেই হবে না, বড়সড় ব্যবধানে জিততে হবে৷ তবে অতীত বিশেষ স্বস্তি দিচ্ছে না আফ্রিদিদের৷ ২০০৭ বিশ্বকাপে আইরিশদের কাছে হারতে হয়েছিল তাদের৷
আত্মবিশ্বাসী অধিনায়ক বলছেন, ‘ওটা আট বছর আগের কথা৷ সেসব এখন অতীত৷ তবে আয়ারল্যান্ড ভালো দল৷ ব্যাটিংটা ওদের শক্তি৷ ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের৷’
আপনি তো সারাদিন নানা কাজে, প্রয়োজনে গুগলের শরণাপন্ন হন৷ কখনও অজানাকে জানার জন্য আবার কখন বা কাজের সূত্রে৷ কিন্তু আপনি কী জানেন গুগলে সবথেকে বেশি কী সার্চ হয়? সারা বিশ্বের মানুষ কোন শব্দটি সবথেকে বেশিবার লেখে গুগল সার্চ অপশনে?
সম্প্রতি পাওয়া গিয়েছে সেই উত্তর। সবথেকে বেশিবার লেখা হয় ‘ফেসবুক’ শব্দটি৷ গুগলের তরফে এই তথ্য জানানো হয়েছে৷
গুগলের তরফে জানানো হয়েছে, ‘প্রত্যেক দিন সারা বিশ্বে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কেই সবথেকে বেশি সার্চ করা হয়’৷ সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউটিউব ৷ আর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘পর্ন’৷
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশ ভানুয়াতু গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘পাম’-এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে।
শুক্রবার দিনগত রাতে ২ লাখ ৭০ হাজার জনগোষ্ঠীর এ দ্বীপ রাষ্ট্রে ঝড়টি আঘাত হানে। এতে একটি প্রদেশে ৪৪ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ অসমর্থিত খবরে জানিয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঝড়ে এ অঞ্চলের বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহও প্রায় বন্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এতে জন জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
এক বিবৃতিতে জাতিসংঘের একটি ত্রাণ সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ে ভানুয়াতুর উত্তর-পূর্বের পেনামা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউনিসেফ মুখপাত্র এলিস ক্লিমেন্টস এ ঘূর্ণিঝড়কে একটি দানব হিসেবে অভিহিত করেন। ১৫ থেকে ৩০ মিনিটেই এটি ভানুয়াতু দ্বীপের সবাকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়।
এর আগে হতদরিদ্র দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর চারটি এলাকায় জরুরি সতর্কতা জারি করে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা সে সময় জানান, ‘পাম’ পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়, যাতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তবে ঝড়টি যখন আঘাত হানে, তখন এর বাতাসের গতিবেগ ছিল আরো বেশি।
ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে প্রায় ১৮শ’ কিলোমিটার পূর্বে, নিউ ক্যালেডনিয়া থেকে ৫শ’ কিলোমিটার উত্তর-পূর্বে, ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতার হার কমাতে স্মার্টফোন অ্যাপস উদ্ভাবন করা হয়েছে। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অ্যাপসটি যেসব শিক্ষার্থী আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে তাদের বাবা মায়েদেরকে সতর্ক করবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ম্যাসেজ বক্স ও তাদের ফোনে ইন্টারনেন্ট সার্চের মধ্যে ‘আত্মহত্যা সম্পর্কিত ’ শব্দ খুঁজে বের করবে। এরপর এগুলো তাদের বাবা-মায়ের স্মার্টফোনে পাঠাবে। এভাবে এটি বাবা-মায়ের স্মার্টফোনে তাদের সন্তানদের সম্পর্কে সতর্ক করবে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ছাত্র-ছাত্রীদের আত্মহত্যা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এটা প্রতিরোধে সুপরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
অরগাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর ৩৪ সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।
শিক্ষামন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮৭৮ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বছর ১১৮ জন আত্মহত্যা করেছে।
বাংলাদেশি ব্যবসায়ীদের থেকে মোটা অংকের ঘুষ আদায়ের কৌশল হিসেবেই তাদের ওপর গুলি ছুড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গরু-মহিষ আমদানিতে ঘুষের পরিমাণ বেড়ে গেছে আগের থেকে বহুগুণ। ফলে এর প্রভাব পড়েছে খুচরা গোশত ব্যবসায়।
ভারত থেকে গরু-মহিষ আমদানি বন্ধ করে ভূটান, নেপাল ও মায়ানমার থেকে আমদানির সুযোগ তৈরি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যৌথ সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সংগঠন দু’টির নেতারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, “১০০ কেজি মাংস হয়, এমন এক জোড়া গরু আমদানিতে আগে দুই থেকে আড়াই হাজার টাকা ঘুষ নিতো বিএসএফ। এখন এটি দাঁড়িয়েছে ৩০-৪০ হাজার টাকায়। গুলির ভয়ে বাধ্য হয়ে এ পরিমাণ ঘুষ দিয়ে গরু আনছেন ব্যবসায়ীরা। ফলে সব মিলিয়ে প্রতি কেজি মাংসে ১০০ টাকা খরচ বেড়ে যায়।”
তিনি বলেন, “আড়তদাররা আগে যে চামড়া কিনতেন ৩২০০ টাকায়, সেটি এখন ১৫ থেকে ১৬শ’ টাকা দিচ্ছেন। তাদের অযুহাত- আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। মূলত আড়তদারদের সিন্ডিকেটে দাম কমানো হচ্ছে।”
মাংস ব্যবসায়ীরা বলেন, দেশের চাহিদা না মিটিয়ে অতিরিক্ত লাভের আশায় বিদেশে রফতানি হচ্ছে। রফতানি বন্ধ করা না হলে প্রতি কেজি মাংসের দাম এক হাজার টাকাও হবে।
তাদের দাবি, ভারত থেকে গরু-মহিষ আমদানি বন্ধ করে বিকল্প পথে ভূটান, নেপাল ও মায়ানমার থেকে আমদানির সুযোগ সৃষ্টি করুক সরকার। এছাড়া দেশে গরু-মহিষ লালন-পালন বাড়ানোর মাধ্যমেও দেশের চাহিদা পুরণের চিন্তা করতে হবে বলে মত দেন তারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন, ঢাকা মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, সহ-সভাপতি মো. মহসীন, হাজী আনোয়ার হোসেন, খলিলুর রহমান, তারেক আহম্মেদ কোরেশি প্রমুখ।