শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘ফাইনালে যাবে না ভারত’

harutshingটাইগারদের বিশ্বকাপ-মিশন শেষ। খেলোয়াড়-কোচিং স্টাফরা নিজের মতো করে অবসর সময় কাটাচ্ছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ক্রিকেট নিয়ে কথা বললেন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে।

সাংবাদিকেরা জানতে চেয়েছিল, এবার বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন কোন দল? হাথুরুসিংহের ফাইনালিস্টের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নেই গত আসরের চ্যাম্পিয়ন ভারত।

বাংলাদেশ কোচকে জিজ্ঞেস করা হলো এবারের শিরোপা শেষপর্যন্ত কে জিতবে? হাথুরুসিংহে বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া। সম্ভবত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে।’ বাংলাদেশ কোচের ভবিষ্যদ্বাণী ফলে গেলে ২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ হবে ভারতের বিশ্বকাপ-অধ্যায়। শুধু বাংলাদেশ কোচই নন, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফেবারিটও কিন্তু অস্ট্রেলিয়া। মাশরাফি একাধিকবার জানিয়েছেন, অস্ট্রেলিয়া এবার সম্ভাব্য শিরোপাজয়ী।

অন্য দল নিয়ে ভবিষ্যদ্বাণী করার আগে হাথুরুসিংহেকে বলতে হলো নিজের দল নিয়েও। বিশ্বকাপ খেলতে আসার আগে বাংলাদেশের সত্যিকারের প্রত্যাশাটা আসলে কী ছিল? তিনি কি ভেবেছিলেন দল কোয়ার্টার ফাইনাল উঠতে পারবে? বললেন, ‘কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল মূল লক্ষ্য। তারপর ম্যাচ ধরে এগোনো। সেভাবেই ভেবেছিলাম। এখন যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন, তাহলে বলব ২০১৬ সালের টি-২০। সেখানে আবার নিজেদের সামর্থ্য দেখাতে চাই।’

পুরো বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে। কিন্তু পুরো সাফল্যযাত্রায় অধিনায়ক মাশরাফির ভূমিকা কতটুকু? হাথুরুসিংহে বললেন, ‘সে অসাধারণভাবে দায়িত্ব পালন করেছে। সে একজন সত্যিকারের নেতা, আমি তো বলব নেতা হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সতীর্থদের কাছে সে অনেক বড় ভরসার নাম, তাদের কাছ থেকে খেলা আদায়ে যা খুব সহায়ক হয়েছে।’

রোববার দেশে ফিরে মাশরাফি জানিয়েছেন, আগামী বিশ্বকাপেও আরো ভালো করার চেষ্টা করবেন তারা। বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচও। বাস্তবতার নিরিখেই বললেন, ‘১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ। সবাই ভীষণ আবেগী। কিন্তু সমস্যা হলো ক্রিকেট কাঠামোটা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী হলে প্রতিভাবান খেলোয়াড় আসবে আরও বেশি। তবেই আমরা ভারত-শ্রীলঙ্কার মতো হতে পারব। তুলনা করলে আমাদের কাঠামোটা ভারত-শ্রীলঙ্কার মতো ঠিক গোছানো নয়। সেটা ঠিকঠাক গুছিয়ে আনতে পারলে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’

স্টেডিয়ামে ভারতীয়রাই হতে পারে সংখ্যাগরিষ্ট

asu24একটা ম্যাচের মধ্যে অবধারিত ভাবে লুকিয়ে থাকে অনেকগুলো টুকরো টুকরো ম্যাচ!

বিশ্বকাপ সেমিফাইনাল আলাদা হতে যাবে কেন? বৃহস্পতিবারের এসসিজি-তে আসলে শুধু একটা ক্রিকেট ম্যাচে দুটো দেশ মুখোমুখি হচ্ছে না, বাইশ গজে আট ঘন্টার টক্করে থেকে যাচ্ছে আরও নানারকমের রঙ৷ ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টার আগে বিতর্কের বারুদে ঠাসা আবহ, যে কোনও সময় শুধু বড়সড় বিস্ফোরণের অপেক্ষা৷

এসসিজি-র উইকেট নিয়ে মাইকেল ক্লার্কের টিম যদি কিউরেটর টম পার্কারের কাছে পেস ও বাউন্সের অলিখিত দাবি পেশ করে থাকে, বিতর্ক এড়াতে পিচের সামনে এদিন সকাল থেকে হাজির আইসিসি-র পিচ কমিটির প্রধান অ্যান্ডি আ্যাটকিনসন৷ যিনি ম্যাচের পরে উইকেট নিয়ে কোনও ট্যাঁ ফোঁ করার সুযোগ কোনো টিমকে দিতে পছন্দ করেন না৷ এসসিজি-র কিউরেটর টম পাকারে্রর সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের কথা বলতে দেখা যাওয়া নিয়ে ভারতীয় টিভি চ্যানেলগুলো উত্তেজিত হতে পারে, কিন্ত্ত তাতে বাইশ গজে খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা কম৷

ধোনির টিম যদি নেটে টানা শর্ট বল খেলে যাওয়ার প্র্যাক্টিসে নিজেদের মগ্ন রাখে তো অজিদের প্র্যাক্টিসে নিজে থেকেই হাজির হয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী ৮৫ বছরের বব হক৷ যিনি আবার মাইকেল ক্লার্কের নেতৃত্বের ভক্ত, যৌবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেটটা খেলেছেন৷ লাঠি ঠুকঠুক করতে করতে একেবারে ক্লার্কদের নেটে, বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন, ‘যে ভাবে চোট সারিয়ে ফিরে ক্লার্ক বিশ্বকাপটা খেলছে, কাপটা ওর হাতে না দেখলে খুব অবাক হব৷ আমাদের দারুণ টিম, না জেতার কারণ নেই৷’

৪৫ হাজারের স্টেডিয়ামে কারা সংখ্যায় একে অপরকে টেক্কা দেবে, তাই নিয়েও তৈরি হয়েছে জল্পনা৷ অজি অধিনায়ক দেশবাসীকে মাঠে আসার জন্য টুইট করেছিলেন আগেই৷ আর এদিন ব্যাগি গ্রিনের অন্যতম সেরা ম্যাচ উইনার জেমস ফকনার এসসিজি-র প্রেস রুমে এসে অবলীলায় বলে দিলেন, ‘আগের রাতে ডিনারে আমরা আলোচনা করছিলাম ব্যাপারটা নিয়ে৷ ইন্ডিয়ার সাপোর্টাররা যে ভাবে প্রতি ম্যাচে মাঠ ভরিয়েছে, সিডনির ম্যাচটা আমাদের কাছে অ্যাওয়ে ম্যাচ মনে হতে পারে! তাতে অবশ্য কিছু এসে যাচ্ছে না৷’

স্লেজিং বা মাইন্ডগেমের অঙ্ক নিশ্চয়ই সক্রিয়, কিন্ত্ত তার চেয়েও বৃহত্তর পটভূমি থাকছে৷ অ্যাসেজ নয়, আধুনিক ক্রিকেটে বাণিজ্যের অঙ্কে ভারত-অস্ট্রেলিয়াই সবচেয়ে বড় রাইভ্যালরি, ১৪ দেশের বিশ্বযুদ্ধে ক্রিকেটের বেঁচে থাকার প্রাণভোমরা৷ আইসিসি-র পরিসংখ্যান বলছে, অ্যাডিলেডের ভারত-পাকিস্তান ম্যাচের পরে আগামী বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে, যা প্রায় দেড়শো কোটির বেশি মানুষ গোটা বিশ্বে টিভির মাধ্যমে দেখতে যাচ্ছেন৷

অলিম্পিকে প্রথম পাঁচটা দেশের মধ্যে থাকে, টেনিসে বরাবরের বিশ্বসেরা টিমগুলোর একটা, এখন ফুটবলের মতো খেলাতেও বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া৷ টিম কাহিলদের উন্নতির গ্রাফ অসম্ভব ভালো৷ সেই তুলনায় খেলাধূলোর মানচিত্রে অনেকটাই পিছিয়ে ভারত৷ বিশ্বকাপ ফুটবল খেলে না, কোনোদিন ডেভিস কাপ জেতেনি, অলিম্পিকে পদক তালিকায় প্রথম দশে থাকার স্বপ্নও দেখে না৷ তবে ক্রিকেটের দশটা বিশ্বকাপের মধ্যে অস্ট্রেলিয়া যদি চারবার জিতে থাকে, ভারত জিতেছে দু’বার৷ ওয়েস্ট ইন্ডিজের মতোই৷ এবং এই বিশ্বকাপে টানা সাতটা ম্যাচ জিতে পরপর দু’বার খেতাব ধরে রাখার একটা বাস্তবসম্মত পরিস্থিতি তৈরি করেছে৷ বিশ্বকাপের আগে ক্রমাগত হারতে থাকা যে টিমকে এখানকার বেটিং সংস্থা প্রথম পাঁচটা টিমের মধ্যে রাখেনি, তারাই এখন কাপ জয়ের সম্ভাব্য দাবিদার হিসেবে রেখে দিচ্ছে ভারতকে৷

আরও গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে দু’দশের কূটনীতিক সম্পর্ক৷ সেই ২০০৮ সালে ভারতের সফরের সময় হরভজন সিং ও অ্যান্ড্রূ সাইমন্ডসের কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে ‘মাঙ্কিগেট’ বিতর্ক দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে এনে দাঁড় করিয়েছিল, তা এখন স্রেফ অতীত৷ তার উপর নরেন্দ্র মোদীর গত বছরের নভেম্বরের অস্ট্রেলিয়া সফর দু’দেশের বাণিজ্যিক সম্পর্কেও নতুন দিগন্ত খুলে দিচ্ছে৷ তিন দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এ দেশে আর প্রথম সফরেই বাজিমাত্৷ এই সিডনিতেই কুড়ি বাজার প্রবাসী ভারতীয়ের সামনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন, ‘আই সি অস্ট্রেলিয়া অ্যাজ আ মেজর পার্টনার ইন এভরি এরিয়া অব আওয়ার ন্যাশনাল প্রায়োরিটি৷ অস্ট্রেলিয়া উইল নট বি অ্যাট দ্য পেরিফেরি অফ আওয়ার ভিশন, বাট অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার থট৷ উই স্ট্যান্ড টুগেদার অ্যাট আ মোমেন্ট অফ এনোরমাস অপরটুনিটি অ্যান্ড গ্রেট রেসপন্সিবিলিটি!’ প্রধানমন্ত্রী টোনি অ্যাবটের সঙ্গে সম্পর্ক অসম্ভব ভালো, অস্ট্রেলীয় পাসপোর্ট থাকলে ভারতে এখন অ্যারাইভ্যাল ভিসাও পাওয়া যাচ্ছে৷

এই রকম একটা আবহে দুটো দেশ মুখোমুখি হচ্ছে, যেখানে দুটো দেশের ক্যাপ্টেনের লক্ষ্য আলাদা৷ একদিকে মাইকেল ক্লার্ক, যাকে প্রমাণ করতে হবে চোট সারিয়ে বিশ্বকাপে যে খেলছেন, যার জন্য জর্জ বেইলিকে বসতে হচ্ছে, সেটার পিছনে কোনও ব্যক্তিগত স্বার্থ নেই৷ অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনি, যিনি মাত্র তিন মাস আগে এ দেশেই টেস্ট ক্রিকেটকে টা টা করে দিয়েছেন, অথচ টানা দুটো বিশ্বকাপ জেতার লক্ষ্য থেকে মাত্র দুটো ম্যাচ দূরে দাঁড়িয়ে আছেন৷ ইতিহাস গড়ার হাতছানি তার সামনে৷

কেউ ম্যাচটাকে বলছেন ‘ক্র্যাকার’,কেউ আবার বলছেন, ‘ফাইনাল বিফোর দ্য ফাইনাল’! সিডনি শহরটা সবাইকে সাদরে বরণ করে নেয়৷ কাউকে ফেরায় না৷ ভারতীয় আর চীনা বংশোদ্ভূত অসংখ্য, সঙ্গে আছে জীবিকার সন্ধানে ফিলিপিনো, লেবানিজ, থাই, কোরিয়ান এবং ইউরোপের দেশগুলি থেকে আসা বিপুল জনস্রোত৷ এক কথায় ‘বিবিধের মাঝে দেখো মিলন মহান!

এসিসিজি-তে তিলধারণের জায়গা বৃহস্পতিবার থাকার কথা নয়৷ একটা টিকিটও পড়ে নেই, ম্যাচের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ চারটা সেমিফাইনাল জমেনি, চারটাই একপেশে ম্যাচ৷ উইকেট নিয়ে যতই পানিঘোলা হোক, আদর্শ একটা ওয়ান ডে উইকেটই প্রত্যাশিত৷ যেটা স্পিন বা পেস, কোনোটারই স্বর্গ নয়৷

এসসিজি অন্তত এখন পর্যন্ত একপেশে কিছুর ইঙ্গিত দিচ্ছে না৷

দানিউব নদীর দানব

danob fishদানিউব স্যামন আকারে একজন পূর্ণবয়স্ক মানুষের সমান হতে পারে এবং ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে বলকান অঞ্চলে এই মাছটির শেষ আবাসস্থল এখন বাঁধ নির্মাণের কারণে হুমকির মুখে।

“এটি খুবই দ্রুতগতির, সুঠাম, অভিজাত এবং খুবই সুন্দর” বলেন উলরিখ আইশেলমান।

শুনলে হয়তো মনে হবে তিনি কোন রেসিং কারের বর্ণনা দিচ্ছেন। তবে পরিবেশবাদী সংগঠন, রিভারওয়াচের এই পরিচালক বলছিলেন একটি মাছের কথা। ল্যাটিনে একে বলা হয় হুচো হুচো, জার্মানে হুচেন এবং ইংরেজিতে এটি পরিচিত দানিউব স্যামন নামে, কারণ একসময় দানিউব অববাহিকাজুড়ে এই মাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেতো।

তবে এখন বলকান অঞ্চলই এই মাছের শেষ আশ্রয়স্থল। স্লোভেনিয়া এবং মন্টেনেগ্রোর উপত্যকার মাঝ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা নদী এবং জলপ্রবাহের মাঝেই এখন বসবাস করে দানিউবের এই দানবেরা।

“আমরা ইউরোপিয়ানরা এশিয়ার শেষ বন্য বাঘ নিয়ে অনেক কথা বলি এবং তাদের রক্ষার জন্য দাবি জানাই। কিন্তু আমাদের শেষ বাঘের ওপর হুমকি নিয়ে অন্ধের মতো আচরণ করি – দানিউব স্যামনই আমাদের সেই বাঘ।” স্লোভেনিয়ার সাভা নদীর পাড় দিয়ে জলাভূমির বনে ধীর পায়ে হাটতে হাটতে বলছিলেন আইশেলমান।

তার সামনে এক ব্যক্তি সাদা একটি বালতি হাতে নদীর উপরিভাগে জমে থাকা তুষার খুব সাবধানে সরাচ্ছিলেন। শীতনিদ্রা থেকে মাত্র নদীটি জেগে উঠছে। বালতির ভেতর পাঁচটি তিন বছর বয়সী নীল-সবুজ-ধুসর-সাদা-রুপালী মাছ। প্রতিটি প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা, ছোট জায়গার ভেতর এঁকেবেঁকে চলাচল করছে যেন প্রকৃতিতে মুক্তির আভাস পেয়ে নাচছে কিছু কিশোর-কিশোরী।

“এই মাছ আমাদের নদীর স্বাস্থ্যের একটি ভালো নির্দেশক” ব্যাখ্যা করছিলেন স্টিভেন ওয়েইস, অস্ট্রিয়ার গ্রাজে বসবাসরত একজন মার্কিন বিজ্ঞানী। সম্প্রতি ওয়েইসসহ বেশ কয়েকজন বিজ্ঞানী একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে সতর্ক করে দেয়া হয়েছে যে নতুন বাঁধ নির্মাণের ফলে অনেক মৎস্যপ্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রাকৃতিক জনগোষ্ঠি ধরে রাখার জন্য এই মাছগুলোর প্রচুর জায়গা, দ্রুত বহমান পরিষ্কার পানি এবং খুব নির্দিষ্ট আবাসস্থলের প্রয়োজন।

স্লোভেনিয়া মৎস্যশিকারী সমিতিকে সাথে নিয়ে পরিবেশবিদরা এখন দানিউব স্যামনকে রক্ষার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছেন। কৃত্রিমভাবে প্রজনন করে তারা দানিউব স্যামন ছেড়ে দিচ্ছেন বলকান অঞ্চলের নদীগুলোতে।
প্রাকৃতিক পরিবেশে স্যামন কিভাবে প্রজনন করে তা ব্যাখ্যা করছিলেন ওয়েইস। নদীর তলদেশে পছন্দসই একটি জায়গা বেছে নেয় স্যামন রাণী, আর তার পাশে খুব যত্নের সাথে অবস্থান নেয় রাজা স্যামন। তারপর তারা দুজন মিলে একটি নৃত্য করতে থাকেন, আর সেই নৃত্যের তোড়ে নুড়ি পাথর সরে কিছুটা জায়গা তৈরি হয় ডিম পাড়ার জন্য। এরপরই রাজা স্যামন তার বীজ ছড়িয়ে দেয় পানির তলদেশে একটি মেঘের আকারে।

পুরো প্রক্রিয়াটি শেষ হলে রাণী স্যামনটি তার লেজ দিয়ে বালির একটি আস্তর তৈরি করে ডিমের ওপরে। আর প্রায় এক মাস পর জন্ম হয় নতুন মাছের, বলকানের রাজপুত্র ও রাজকন্যাদের।–বিবিসি

অকল্যান্ডে বৃষ্টির হানা

oclandদুদলেরই সেমিফাইনাল দুঃখগাঁথা রয়েছে। সেমির বৈতরণী পার হতে পারেনি কোনো দলই। আর তাদের মধ্যে লড়াইয়ে তো কিছু নাটকীয়তা থাকবেই। অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। ইডেন পার্কে এখন বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচ।

বৃষ্টির আগে ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসের জোড়া হাফ সেঞ্চুরিতে অকল্যান্ডে বড় স্কোরের পথে হাঁটছিল দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস ১৫তম ও ডি ভিলিয়ার্স ৪৬তম হাফ সেঞ্চুরি করেছেন।

তাদের  জুটিও ছাড়িয়েছে শতরান। ৩৮ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২১৬ রান। ডু প্লেসিস ৮২, ডি ভিলিয়ার্স ৬০ রানে ব্যাট করছেন।

টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানেই দুই ওপেনার ডি কক ও আমলার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুজনই বোল্টের শিকার হন। আমলা ১০, ডি কক ১৪ রান করেন। ডু প্লেসিস ও রিলে রোসাউয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তারা ৮৩ রানের জুটি গড়েন। রোসাউকে ফিরিয়ে কিউইদের ম্যাচে ফেরান কোরি অ্যান্ডারসন। ৩৯ রান করে গাপটিলের হাতে ক্যাচ দেন রোসাউ।

নতুন ফাইনালিস্ট: নিউজিল্যান্ড না দক্ষিণ আফ্রিকা

africa newzilandবিশ্বকাপের একাদশ আসর চলছে। আগের দশটি আসর বিবেচনায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার অবস্থান সমান্তরালে। দুদলের দৌড়ই সেমিফাইনালে সীমাবদ্ধ। এবারও সেমিতে চলে এসেছে দুদল। তবে এই আসরে এক দলকে বরণ করতে হবে পুরনো নিয়তি। আর আরেক দল দেখবে নতুন দিগন্ত। আর বিশ্বকাপ ক্রিকেট পাবে নতুন ফাইনালিস্ট।

শেকল ভাঙার আশা দুদলেরই আছে। কিন্তু দুদল মুখোমুখি হবে বলে, এক দলকে হতাশার সাগরে ডুবতেই হবে। অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি।

দুদল মিলে নয়বার সেমিফাইনাল খেলেছে। কিন্তু ফাইনালের স্বাদ পায়নি কোনো দলই। ছয়বার শেষ চারে খেলেছে কিউইরা। তিনবার প্রোটিয়ারা। সেমিতে তারা কেউই নতুন নয়। শেষ ধাপ দেখা হয়নি কোনো দলের।

বিশ্বকাপে দারুণ সময় কাটছে কিউইদের। টানা নয়টি ওয়ানডে জিতেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, বোল্ট, সাউদি, উইলিয়ামসন, ভেট্টোরি, গাপটিলরা দলের মূল ক্রিকেটার। সবাই রয়েছেন ভালো ফর্মে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স অবশ্য উঠা-নামা করছে। গ্রুপ পর্বে তারা ভারত-পাকিস্তানের কাছে হেরেছে। তবে টানা দুবার চারশো রান করেছে প্রোটিয়ারা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স দলটাকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। স্টেইন, মরকেল, ইমরান তাহিরদের নিয়ে বোলিংটা দারুণ। ব্যাটিংয়ে আমলা, ডি কক, ডু প্লেসিস, মিলার ও ডুমিনিরা অধিনায়কের সঙ্গে ঝড় তুলতে প্রস্তুত।

২০১১ বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াদের হারিয়েছিল কিউইরা। ‘চোকার্স’ বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা বহুদিন ধরে। এবার সেই চোক প্রথা থেকে বের হয়ে আসতে চায় দলটি। কোয়ার্টার ফাইনাল জিতে সেটির ইঙ্গিত দিয়েছে তারা। টগবগে ফর্মে থাকা কিউইদের হারানো বড় চ্যালেঞ্জই হবে তাদের জন্য। নিজেদের চেনা পরিবেশে খেলবে ব্ল্যাক ক্যাপসরা। শক্তি থাকলেও ম্যাককালাম বাহিনীকে আপন ভুবনে হতাশা উপহার দিতে নিজেদের সেরা ক্রিকেটই খেলবে হবে প্রোটিয়াদের।

নিউজিল্যান্ড দলে পরিবর্তন আসবে একটি। অ্যাডাম মিলনে বাদ পড়ায় ম্যাট হেনরি বা অভিজ্ঞ কাইল মিলস খেলবেন। ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, তার দল প্রস্তুত সেমির জন্য। তিনি বলেন,  “যে কোনো ম্যাচ আপনি খেলবেন, কেউ কেউ  নার্ভাস থাকবেই। কিন্তু সবার অনুভূতি, আমরা সেখানে যেতে আর অপেক্ষা করতে পারছি না এবং এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো ভালো দলের বিরুদ্ধে স্কিলের পরীক্ষা দিতে চাই।”
একাদশ গঠনে দোটানায় থাকবে প্রোটিয়ারাও। ভারনন ফিল্যান্ডার না কাইল অ্যাবোট, সেই সিদ্ধান্তই নিতে হবে ডি ভিলিয়ার্সকে। প্রতিপক্ষের চেয়ে প্রোটিয়ারা নিজেদের নিয়েই ভাবছে। ভিলিয়ার্স বলেন, “তারা (নিউজিল্যান্ড) যেমন ক্রিকেট খেলেছে সেটা নিয়ে ভাবা স্বাভাবিক হবে না। তারা সত্যিই ভালো খেলেছে। কিন্তু যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, কেউ আমাদের থামাতে পারবে না। আমার নিশ্চিত করতে হবে খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে ফিট থাকবে।”

মা-বেটার স্বপ্ন পূরণ হয়নি: এইচ টি ইমাম

ht imamপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মা খালেদা ও বেটা তারেক, জামায়াত এবং আইএসআই মিলে ভেবেছিল বাংলাদেশকে পাকিস্তান বানাবে। তাদের স্বপ্ন পূরণ হয়নি।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ‘পতাকায় বিপ্লব, পতাকায় গৌরব’এ স্লোগানে জাতীয় পতাকা উৎসব ২০১৫ এর আয়োজন করা হয়।

দিনব্যাপী পতাকা উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের সদস্য সচিব অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, পতাকার প্রথম নকশাকার শিব নারায়ন দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর-রশিদ, সেক্টর কমান্ডার ফোরামের মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, মুজিব সরকারের প্রথম গার্ড অব অনার প্রদানকারী মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম ও পুলিশের আইজি একে এম শহীদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপক মাকসূমা খানম।

এইচ টি ইমাম বলেন, ‘বিশ্বের মৌলবাদী দলগুলো সব একসূত্রে গাঁথা। তারা সবাই মিলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর বাহিনী সৃষ্টি হলেও এরা পকিস্তান আমল থেকে বিরাজ করতো। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ২৩ মার্চ পাকিস্তানিরা ‘পাকিস্তান দিবস’ পালন করতো। তাই তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ এই দিনটি বেছে জাতির জনকের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর ডাকে পতাকা উড়েছিল।’

শিব নারায়ণ দাস বলেন, ১৯৭০ সালের ১৪ ফেব্রুয়ারি পতাকার জন্ম হয়। এদিন আগরতলা মামালার আসামি সার্জেন্ট জহুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। তিনি ছিলেন স্বাধীনতার প্রথম শহীদ। পতাকা তৈরিতে পুরো জাতির অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন ভাস্কর বন্দোপাধ্যায় । সঙ্গীত পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার। পরে বিশাল এক পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা ও পুলিশের একটি মিছিল বের হয়।

ধানের বস্তায় ৬৫ কেজি গাঁজা, গ্রেফতার ৩

bogra mapবগুড়ার শহরতলীর পালশা এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ছাড়াও ট্রাকটির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী লিটন, ট্রাক চালক ফিরোজ ও হেলপার আংগুর।

ডিবি পুলিশের এসআই আরিফ জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ন-১১-৬৪০৬) রাত সোয়া ৩টার দিকে পালশা এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ধানের বস্তায় লুকিয়ে রাখা ৬৫ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৯ লাখ ৬৫ হাজার টাকা। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে এএসআই সানাউল হকের বিরুদ্ধে মামলা

court26মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এএসআই সানাউল হকের বিরুদ্ধে জেলার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজেস্ট্রিট (৩ নং) আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবারপাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের মুক্তিযোদ্ধা আবু আলীর স্ত্রী জুমেনা খাতুন মামলাটি দায়ের করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

কিশোরগঞ্জের-৩ নং আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহাদাত হোসেন মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা যায়, আবু আলীর সঙ্গে প্রতিবেশী রাসেল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দেওয়ানি আদালতে মামলাও রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের হয়ে পুলিশের এএসআই সানাউল হকসহ আরও চারজন কনস্টেবল গত রবিবার (২২ মার্চ) তার বাড়িতে যায়। এ সময় আবু আলী বাড়িতে ছিলেন না। এএসআই সানাউল বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাকে গালাগাল করতে থাকেন। এ সময় তার স্ত্রী জুমেনা খাতুন ও পুত্রবধূ লাকি আক্তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এএসআই সানাউল লাকি আক্তারকে লাঠি দিয়ে আঘাত করেন। যাওয়ার সময় তার মোবাইল নম্বর দিয়ে যান এবং ৫০ হাজার টাকা নিয়ে আবু আলীকে থানায় দেখা করার কথা বলে শাসিয়ে যান। টাকা না দিলে আবু আলীর বিরুদ্ধে মামলা দায়েরেরও হুমকি দেন।

উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশু মারা গেছে। তার নাম আয়শা খাতুন (৭)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অায়শা খাতুন উপজেলার ইসলামপুর গ্রামের আল-আমিনের মেয়ে ও স্থানীয় আইডিয়াল কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক এসআই শাহ আলম জানান, সকালে আয়শা স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই এলাকার মহাসড়ক পার হচ্ছিল। ওই সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অায়শার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন শাহ আলম।

 

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

sirajganjসিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অাদালত তাকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন।

সোমবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাসুদুর রহমান আসামির সামনে এ রায় দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাসের অাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

কোর্ট উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলে অাসামি। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মামা গোলবার হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অাজ (সোমাবার) সালামের ফাঁসির অাদেশ দেন। ‌‌‌