শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজধানীতে লুণ্ঠনের তাণ্ডব চলছে : আবু সায়ীদ

abu sayed30রাজধানীতে লুণ্ঠনের তাণ্ডব চলছে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

রাজধানীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে সোমবার দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। যে স্থানে সম্পদ বেশী সেখানেই লুণ্ঠন বেশী চলে। আমরা ক্রমান্বয়ে লুণ্ঠনের জাতিতে পরিণত হচ্ছি। বর্তমানে রাজধানী ঢাকায় লুণ্ঠনের তাণ্ডব চলছে।

দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বড় উৎকণ্ঠার বিষয় উল্লেখ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পৃথিবীতে পর্বতের মধ্যে এভারেস্ট যেমন সবচেয়ে উঁচু অবস্থায় রয়েছে, দুর্নীতিতে বাংলাদেশেরও একই অবস্থা। দুর্নীতির অবস্থা খুবই আশঙ্কাজনক। এ লোপাট যতদিন চলতে থাকবে, ততদিন মুক্তি পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের সমস্ত সম্পদের মধ্যে ঢাকায় প্রায় ৭০ শতাংশ সম্পদ একত্রিত রয়েছে। ফলে এখানে লুণ্ঠনের তাণ্ডব আরও বেশী চলছে।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও বেশী স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হতে হবে মন্তব্য করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য অবাধে দুর্নীতি চলছে। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে স্বাধীন যে কোনো সংস্থা তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। দুদকের এখন টিকে থাকার লড়াইয়ে জয়ী হতে হবে।

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, সচিব মো. মাকসুদুল হাসান খান, মহাপরিচালক ড. মো. সামসুল আরিফিন, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্যসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের সুপারিশ তুলে ধরেন। উল্লেখযোগ্য সুপারিশগুলো হল— দুদকের নিজস্ব ওয়েবসাইটকে আরও উন্নত ও সচল করা, দুদকের প্রধান কার্যালয়ের সঙ্গে অন্যান্য সমন্বিত জেলা কার্যালয়গুলোকে ডিজিটালভাবে সংযুক্ত করা, স্থানীয় কার্যালয়ের লোকবল বৃদ্ধি করা, স্থানীয় উন্নয়নমূলক সভায় প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগ থেকে একটি করে জেলা কমিটি এবং প্রতিটি বিভাগ থেকে তিনটি উপজেলা কমিটিকে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

মোবাইল ফোন ব্যবহারে দিতে হবে সারচার্জ

মোবাইল ফোন ব্যবহারের ওপর শতকরা ১ ভাগ হারে সারচার্জ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সারচার্জ আদায়ের জন্য ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) ২০১৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সারচার্জ বাবদ বছরে ১৪০ কোটি টাকা আদায় হবে বলে বৈঠকে জানানো হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, গত বছর ১৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব উপস্থাপন করে। মন্ত্রিসভায় পর্যালোচনা শেষে প্রস্তাবটির আইনগত পরীক্ষা-নিরীক্ষার (ব্যাটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারচার্জ আরোপের বিষয়টি আইনি কাঠামোর ভেতর আনা প্রয়োজন উল্লেখ করে আইন মন্ত্রণালয় বেশ কিছু সুপারিশ করে এবং এ-সংক্রান্ত আইনের খসড়া তৈরি করে। আজ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করলে মন্ত্রিসভা এর চূড়ান্ত অনুমোদন করে। এর পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয় হয়ে সংসদে যাবে।
কীভাবে লেভি (প্রাপ্ত ক্ষমতা অনুসারে কর ধার্য বা আরোপ) আদায় হবে—এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের ৪ ধারায় সরকারকে লেভি আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। মোবাইল ফোন ও সেবা সংস্থাগুলো গ্রাহকদের কাছ থেকে ১ ভাগ হারে সারচার্জ আদায় করবে। সরকার তাদের কাছ থেকে পরে সেই সারচার্জ সংগ্রহ করবে।
এর আগে গত বছর জুনে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহারে সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রহমতের কূপ ‘জমজম’

jamjamমহান স্রষ্টার অন্যতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জমজম কূপ। আশ্চর্যের ব্যাপার হলো এই কূপের পানি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যেও নিঃশেষ হয়নি বা শুকিয়ে যায়নি।

জমজম কূপ বিশ্বের এক অনন্য নিদর্শন। সৌদি আরবের মক্কার কাবা শরীফ থেকে ২০ মিটার বা ৬৬ ফুট পশ্চিমে মসজিদুল হারামের ভিতরে এ কূপের অবস্থান। মুসলমানরা বিশ্বাস করেন, জমজম কূপের পানি মহান আল্লাহর দান।

এই কূপের সৃষ্টি হয়েছিল কয়েক হাজার বছর আগে হযরত ইব্রাহিমের (আ.) সময়ে। পানি বসে পান করা সুন্নত তবে একমাত্র ব্যতিক্রম এই জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত।

আমরা কমবেশি সবাই জানি তবু জেনে নেই এ কূপ সৃষ্টির ইতিহাস। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহ আদেশে তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরাকে (রা.) শিশু হযরত ইসমাঈলসহ (আ.) আরবের মরু অঞ্চলে নির্বাসিত করেছিলেন। সেখানে থাকাকালে শিশু ইসমাঈল (আ.) পানির তৃষ্ণায় কাতর হলে হযরত হাজেরা পানির সন্ধানে উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে সাফা-মারওয়া এলাকায় সাতবার ছুটাছুটি করেছিলেন।

কোথাও পানি না পেয়ে হযরত হাজেরা তার ছেলের কাছে ফেরে এসে দেখেন তার ছোট্ট শিশুর পায়ের আঘাতে সেখানে পানি প্রবাহের সৃষ্টি হয়েছে। আর সেটিই যমযম কূপ।

অন্য বর্ণনায় জানা যায়, শিশু ইসমাঈলের (আ.) কান্না দেখে মহান আল্লাহ তার ফেরেশতা হযরত জিবরাঈলকে (আ.) সেখানে পাঠান। জিবরাঈল সেখানে এসে তার পায়ের আঘাতে একটি পানির ঝরনার সৃষ্টি করেন।

জমজম নামটি কেমন করে হলো?
জমজম (Zamzam) শব্দটি ঐতিহ্যগতভাবে শব্দ সমষ্টি Zomë Zomë  থেকে এসেছে। যার শাব্দিক অর্থ থামা। কূপ সৃষ্টির পর হযরত হাজেরা (আ.) দেখলেন যে পানি বের হতেই আছে। তখন তিনি কয়েকটি পাথর দিয়ে পানি আটকানোর জন্য বললেন, জমজম। অর্থাৎ থাম থাম। সেই থেকে ওই কূপের নাম জমজম কূপ।

ইসলামের ইতিহাস অনুযায়ী এ কূপের ছিল দুটি জলাধার, একটি হচ্ছে খাওয়ার জন্য এবং অপরটি ওজু করার জন্য। প্রথম পর্যায়ে এটি পাথর দ্বারা ঘেরা একটি কূপ ছিল। ৭৭১ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মুনসুর এ কূপকে কেন্দ্র করে মার্বেল পাথরের একটি গম্বুজ নির্মাণ করেন। ৭৭৫ খ্রিস্টাব্দে খলিফা আল মাহদি জমজম কূপের পুনরায় সংস্কার করেন। তিনি সেগুন কাঠ দিয়ে একটি গম্বুজ নির্মাণ করেন, যেটি মোজাইক করা অংশ আবৃত করেছিল। তখন গম্বুজের সংখ্যা দাঁড়িয়েছিল দুটি। ছোটটি ছিল কূপের জন্য এবং বড়টি ছিল দর্শনার্থীদের জন্য।jamjam1

৮৩৫ খ্রিস্টাব্দে খলিফা আল মুতাসিমের সময়ে গম্বুজ মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়। জমজম কূপকে আধুনিকায়ন করা হয় ১৯১৫ সালে অটোমান সুলতান আব্দুল হামিদের সময়ে। তিনি এ কূপের কাছে থেকে সব বাড়িকে সরিয়ে তাওয়াফ করার স্থানের বাইরে নিয়ে যান। বর্তমানে এ কূপের পানি ঝরনার সাহায্যে মসজিদের পশ্চিম অংশে স্প্রে করা হয়।

জমজম কূপটি ৩০ মিটার বা ৯৮ ফুট গভীর, যার ব্যাস ৩ ফুট ৭ ইঞ্চি থেকে ৮ ফুট ৯ ইঞ্চি। প্রথম দিকে এ কূপ থেকে পানি তোলা হতো দড়ি বা বালতির সাহায্যে। বর্তমানে এ কূপের একটি নিজস্ব ঘর আছে সেখান থেকে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে কূপ থেকে পানি তুলে মসজিদ আল হারামের তাওয়াফ করার সমগ্র এলাকায় বিতরণ করা হয়। কূপের উপরের অর্ধেক উপত্যকার পলল বালুকাময়, সব উপরের ১ মিটার কংক্রিটের এবং নিচের অংশ জমাট শিলা দ্বারা তৈরি।

এ কূপ সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, এ কুপে পানি এসে থাকে ওয়াদি ইব্রাহিমে বৃষ্টিপাত শোষণের মাধ্যমে। তবে শুষ্ক মরু সৌদি আরবে এতো পানি প্রকৃতই কীভাবে আসে সেটা আল্লাহর এক নিদর্শন। কারণ, সমগ্র আরব শুকিয়ে গেলেও জমজম কূপ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যেও এর পানি নিঃশেষ হয়নি বা শুকিয়ে যায়নি।

সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বোর্ডের জমজম কূপের উপর একটি গবেষণাকেন্দ্র রয়েছে। তারা কূপে পানির স্তর, তাপমাত্রা এবং অন্যান্য উপাদান পরীক্ষা করে থাকে এবং নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে তথ্য পরিবেশন করে থাকে। কূপের তলে পানির স্তর ১০.৬ ফুট। একটি পরীক্ষায় দেখা গেছে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি পাম্প করে উঠিয়ে নিয়ে পানির স্তর ৪৩.৯ ফুট পূর্ণ করলেও পাম্প থামানোর ১১ মিনিটের মধ্যে এটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়।

জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ একটি স্বাদ রয়েছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদান সমূহ নির্ণয় করেছেন।

যমযমের পানি বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি পবিত্র পানি। মুসলমানরা এই পানি ভক্তিভরে পান করে থাকে। রসূল মোহাম্মদ (সাঃ) নিজেও এই পানি পান করেছিলেন। সুতরাং একথা নিশ্চিন্তে বলা যায় যে, যমযমের পানি পান করা  বরকতময়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু হত্যা মামলায় ৭ জনের ফাঁসি আদেশ

fashi25রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরউদ্দিন মনু হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ ৭ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর বিচারক এবিএম নিজামুল হক সোমবার দুপুরে এ আদেশ দেন।

‘শ্রীনিকে জনতার ধিক্কার’!

srini lotasবিশ্বকাপ ফাইনালে আইসিসির সভাপতি হিসেবে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও কাল তা দিয়েছেন তাঁর অধস্তন কর্মকর্তা আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন! এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। এ ঘটনা নিয়ে কলকাতার পত্রিকাগুলো বেশ সরব।

গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গ্যালারি থেকে নাকি শ্রীনিকে দেওয়া হয়েছে দুয়ো! এ প্রসঙ্গে ‘এবেলা’ লিখেছে, ‘ক্রিকেট প্রশাসক শ্রীনিকে জনতার ধিক্কার হজম করতে হলো। আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর বারবার বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। রবিবার মেলবোর্নে তাঁকে দেখা মাত্রই গ্যালারি থেকে ভেসে এল তীব্র বিদ্রূপ।’

এ ঘটনাকে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা ‘আনন্দবাজার পত্রিকা’। পত্রিকাটি ‘ট্রফি দিতে না পেরে উত্তেজিত আইসিসি প্রেসিডেন্ট ঢাকা ফিরে মামলা করতে পারেন’ শীর্ষক খবরে লিখেছে, ‘নারায়ণস্বামী শ্রীনিবাসন বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দেওয়ার সময় পর্যন্ত তিনি (কামাল) অবশ্য আর অপেক্ষা করেননি। অপমানে আগেই বেরিয়ে যান। জানা হলো না গোটা এমসিজি যখন শ্রীনিবাসনের নাম ঘোষণা হতেই বিদ্রূপ ফেটে পড়ল, তখন তিনি আইসিসি প্রেসিডেন্ট কোথায় ছিলেন? বাংলাদেশ ক্রিকেটমহল তাদের দেশের আইসিসি প্রেসিডেন্টকে পুরস্কার বিতরণ থেকে কার্যত সাসপেন্ড করায় অত্যন্ত উত্তেজিত। কারণ আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী বিশ্বকাপ তুলে দেওয়ার কথা কামালের। আইসিসি প্রেসিডেন্টের।’

‘আনন্দবাজার পত্রিকা’ আরও লিখেছে, ‘শনিবার রাতে আইসিসির জনা কয়েক সদস্যকে নিয়ে বেসরকারি বৈঠক করেন শ্রীনিবাসন। সেখানেই কামালকে বলে দেন যে, আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে আপনাকে আমরা ট্রফিটা দিতে দেব না। কামাল অবাক হয়ে প্রশ্ন করেন, মিস্টার শ্রীনিবাসন, আজকের দিনে আইসিসি প্রেসিডেন্ট কে? শ্রীনি বলেন, আপনি। কালকে আইসিসি প্রেসিডেন্ট কে থাকবে? শ্রীনি বলেন আপনি। তাই যদি হয় তা হলে আমি বিশ্বকাপ তুলে দেব না কেন? শ্রীনি তখন বলেন, উত্তরটা আপনাকে আগেই দেওয়া আছে।’ পত্রিকাটি কামালের পূর্ণাঙ্গ বক্তব্যও প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে অভিযোগ করিনি, আইসিসির বিরুদ্ধে করেছিলাম’।

‘এই সময়’ পত্রিকা লিখেছে, ‘ভারতীয় বোর্ডে তাঁর একাধিপত্য ধাক্কা খেতে পারে, কিন্তু আইসিসিতে যে তিনিই সম্রাট, এমসিজিতে তা দেখিয়ে দিলেন আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন।’ এবিপি নিউজ ব্যুরো লিখেছে, ‘তাঁর (কামালের) মন্তব্যের জেরেই প্রকাশ্যে আসে আইসিসির ভিতরে অন্তর্দ্বন্দ্ব ৷ নজিরবিহীন এই ঘটনার পর ফের প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, ভারতীয় বোর্ডের পর সবার অলক্ষ্যে এবার কি আইসিসির রিমোট কন্ট্রোলও পকেটে পুরে ফেললেন নারায়ণস্বামী শ্রীনিবাসন? ’

এদিকে ‘আনন্দবাজার পত্রিকার’ আশঙ্কা, ‘ভারতের বাংলাদেশ সফর করার কথা আগামী জুনে। কিন্তু দুই দেশের ক্রিকেট প্রশাসনিক সম্পর্ক যেমন তিক্ততায় পৌঁছেছে, এতে সফরটা হবে কি না, এই মুহূর্তে তা অনিশ্চিত।’

নিহত ১ আসামি ১২০০

ranpruরোববার রাতে রংপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ পরবর্তী সহিংসতায় লোকমান হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত  ও ৩০ জন আহতের ঘটনায় ১২০০ গ্রামবাসীর নামে মামলা করেছে। কোতয়ালী থানার এএসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

সোমবার কোতয়ালী থানার এএসআই শফিকুল ইসলাম বাদী হয়ে পালিচড়া এলাকার এই মামলা করেন। মামলায় পুলিশের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ একযুগ পর রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রোববার। হরিদেবপুর ইউনিয়নে বিকালে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ভোট গণনার সময় সদ্যপুষ্করনী ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধা সাড়ে ৭টায় সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া একরামিয়া ও খান চৌধুরী দাখিল মাদরাসা কেন্দ্র থেকে ভোটের ফলাফল না দিয়েই ব্যালট বাক্স গাড়িতে তুলতে গেলে তাতে এলাকাবাসী বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ওই কেন্দ্র থেকে ভোট গণনার পর ব্যালট বাক্স নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে তাতে চেয়ারম্যান প্রার্থীর লোকজন বাধা দেয় ও হামলা চালায়। এ সময় তাদের হামলায় ম্যাজিস্ট্রেট মিন্টুদাসসহ চার পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে এবং সরকারি সম্পদ রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দোষীদের গ্রেফতারে সাড়াশি অভিযান শুরু করেছে।

সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে: পেশাজীবী পরিষদ

salahuddin8আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্তাই প্রমাণ করে তারা সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার বেলা ১২টার দিকে পরিষদের একটি প্রতিনিধিদল বিএনপির যুগ্ম মহাসচিব ‘নিখোঁজ’ সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার স্ত্রী হাসিনা আহমেদকে সাক্ষাৎ করার পর তারা সাংবাদিকদের কাছে এই দাবি জানান।

সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘‘সালা্উদ্দিন আহমেদ বিএনপির পক্ষে বিবৃতি দিয়ে কথা বলতেন- এটাই হচ্ছে তার অপরাধ। তার নিখোঁজের বিষয়ে আদালতে আইনশৃঙ্খলা বাহিনী যে প্রতিবেদন জমা দিয়ে্ছিল তা সরকারের অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিনের স্ত্রীর আইনজীবীকে না দেখানো এবং সরকারের নিশ্চুপ থাকাই প্রমাণ করে এ্রর সঙ্গে তারা জড়িত।’’

‘‘আমরা পেশাজীবী পরিষদ অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থা ফেরত চাই। এই গুম-অপহরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে।’’

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনহ আখতার হোসেন, সহসভাপতি রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফির তুহিন ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম।

সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ  আবারো দাবি করে বলেয়েন, ‘‘আমি শতভাগ নিশ্চিত আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। তাকে অক্ষত অবস্থায় ফেরত পেতে আমি সর্বমহলের সহযোগিতা চাই।’’

২০ যাবত খোঁজ না পেয়ে একরকম মানসিকভাবে বিপর্যন্ত সালাহউদ্দিনের স্ত্রী কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমি আমার স্বামীর আজো খোঁজ পাচ্ছি না। আমার বাচ্চাদের কাছে আমি কী জবাব দেবো।”

১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের অভিযোগ। সালাহ উদ্দিনের খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন তার স্ত্রী হাসিনা। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

অজ্ঞাত স্থানে থেকে এক মাস ধরে বিবৃতি পাঠিয়ে আসা বিএনপির এই যুগ্ম মহাসচিবকে খোঁজা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে নিয়ে গেছে দাবি করে তাকে ফেরত দেওয়া না হলে সরকারের ‘কঠিন পরিণতি’ হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সালাহ উদ্দিনের সন্ধান পেতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন। তাদের দুই ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডায় ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়ায়, ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইসা ঢাকায় স্কলাস্টিকায় পড়ালেখা করে।

ওমেন ইন পার্লামেন্ট পদক পেল বাংলাদেশ

women inরাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য ওমেন ইন পার্লামেন্ট আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ।

সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পদক হস্তান্তর করেন।

এর আগে., গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পদক নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়ানমারে সরকারি সেনা ও আরাকানের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ

miyanmar armyমিয়ানমারে সরকারি সেনা এবং আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে এ সংঘর্ষ হয়েছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনী রাখাইন প্রদেশে অবস্থিতি সরকারি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়েছে। তারা ওই সামরিক ঘাঁটি দখল করার পর বহু অস্ত্র শস্ত্র নিয়ে গেছে। আরাকানের স্থানীয় মিলিশিয়া বাহিনী সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোকাঙ্গ স্থানীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে জোট গঠন করেছে।
গত ১৭ মার্চ থেকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের সপ্তম দফা শান্তি আলোচনা শুরু হয়েছে এবং রাজধানীতে এ বৈঠক এখনো চলছে। কিন্তু তারপরও সংঘর্ষের এ ঘটনা ঘটলো।

এদিকে, সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলার একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় কাচিন প্রদেশের কয়েকটি শহরেও স্বাধীনতাকামী কাচিন সশস্ত্র গ্রুপের সঙ্গে সরকারি সেনাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা আবারো শান প্রদেশের কোকাঙ্গ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ করবে সরকার: রাজনাথ

rajnathসারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ সর্বতো চেষ্টা চালাবে বলে জানালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তবে তা সহমতের ভিত্তিতেই করার চেষ্টা করা হবে বলে রোববার তিনি জানিয়েছেন।

জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেছেন,  “ ভারতে কোনো ভাবেই গরু জবাই মেনে নেওয়া যায় না। দেশে গোহত্যা নিষিদ্ধ করার জন্য আমরা সর্বতো প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সহমত গড়ে তোলারও চেষ্টা করা হবে।”

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র ও হরিয়ানার গোহত্যা নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ সরকারের ইচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না।

সমাবেশে এক ধর্মীয় নেতা সংসদের চলতি বাজেট অধিবেশনেই গরুর পাশাপাশি মহিষ হত্যাও নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়নের দাবি জানান। এ ব্যাপারে রাজনাথ বলেন, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই।

রাজনাথ মনে করিয়ে দেন, ২০০৩-এ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কৃষিমন্ত্রণালয় গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে একটি বিল তৈরি করেছিল। কিন্তু সংসদে এই বিল পেশ করার সময়ই বিরোধীরা হই-চই শুরু করেন। এজন্য ওই বিল পাশ করানো সম্ভব হয়নি।