শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাহারার সঙ্গে বিসিবির চুক্তি বাতিল

bd cজাতীয় ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন পাকিস্তান সিরিজ থেকে সাকিব-মুশফিক-মাশরাফিদের জার্সিতে দেখা যাবে অন্য কোনো প্রতিষ্ঠানের নাম।

২০১২ সালের জুনে নিলামে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে পেছনে ফেলে বাংলাদেশ দলের স্পন্সরশিপ নেয় সাহারা গ্রুপ। ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে সাহারার সঙ্গে চুক্তি হয় বিসিবির।

যা সে সময় বিসিবির সবচেয়ে বড় চুক্তি ছিল। গ্রুপটির সঙ্গে মেয়াদ শেষ হতে আরো ১৫ মাস বাকি ছিল। কিন্তু এর আগেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, আমরা সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।

ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত আছে সাহারা গ্রুপ। এমনকি আমানতকারীদের অর্থ আত্মসাৎয়ের দায়ে গ্রুপটির কর্ণধার সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে।

তথ্যসূত্র : ক্রিকইনফো

রাজধানীতে গুলি ও কুপিয়ে দুই ছিনতাই

cintai4রাজধানীতে গুলি করে ও কুপিয়ে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা সাড়ে আট লাখ নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কদমতলী ও নিউমার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

আহত দুই ব্যবসায়ী হলেন মো. ফালান মিয়া (২৭) ও মো. সানু (৩২)।  তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ফালান মিয়া কদমতলীতে ভাঙারির ব্যবসা করেন। রাত দুইটার দিকে তিনি এলাকার হাড্ডি কারখানার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে ফালান মিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়,  সানু মিয়া গাউছিয়া মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। রাত দেড়টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তার গতিরোধ করে। তারা সানু মিয়ার পায়ে গুলি করে তার ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে একজন পথচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রুবেলের হবু বউয়ের ছবি ফাঁস করে হ্যাপি যে অদ্ভুত কমেন্ট করলেন

চৈত্রের এই হঠাৎ বৃষ্টিময় ঠাণ্ডা দিনে যখন সবকিছু চুপচাপ ঠিক তখনি নতুন আলোচনার ঝড় তুললেন হ্যাপি। আলোচিত নায়িকা নাজনীন আকতার হ্যাপী ক্রিকেটার রুবেলকে বিয়ে করার জন্য যে সব কিছু করতে রাজি ছিলেন সে কি না এখন রুবেলের জন্য পাত্রীর বাবস্থা করলেন।
আর এই গুঞ্জনের সূত্রপাত ঘটে সামাজিক যোগোযোগের মাধ্যমে হ্যাপি যখন রুবেলের জন্য পাত্রী নির্ধারণ করে দুটি ছবি প্রকাশিত করেন এবং সাথে কিছু কথা ব্যক্ত করেন।

তার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাপি একটি মেয়ের ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন ‘ক্রিকেটার রুবেল হোসেনের বউ হলে ভালো হত। ম্যাডাম নায়িকাও না মডেলও না। এমনকি আমেরিকার নাগরিকও না??? তা হলে কি কাপড় কম পড়েছিল? ভালই মানাবে। যার সাথে যেমন। ম্যাডাম ফ্রম বাঘেরহাট’।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নাজনীন আক্তার হ্যাপি। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনে হ্যাপি নিজে বাদী হয়ে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।

বুড়িগঙ্গায় আরো পাঁচ লাশ উদ্ধার

trolar4বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের টহল ও ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা শুরু করলে পাঁচজনের লাশ পাওয়া যায়।  এর মধ্যে কয়েকজনের লাশ ভেসে উঠেছিল।

আরো কেউ নিখোঁজ থাকার তথ্য না থাকলেও তল্লাশি চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলো রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিব (১২)।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কেরানীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’ নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

সমঝোতার বিষয়টি এগিয়ে নেয়া যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ

leader worldযুক্তরাষ্ট্র পারমানবিক কর্মসূচির বিষয়ে ইরানের সাথে জুন মাসের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, সমঝোতার বিষয়টি এগিয়ে নেয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সুইজারল্যান্ডে পশ্চিমা ছয়টি দেশের সঙ্গে আটদিনের ম্যারাথন দরকষাকষির পর ইরান তার ইউরেনিয়ামের ভাণ্ডার দুই তৃতীয়াংশ কমিয়ে আনতে সম্মত হয়েছে। বিনিময়ে পর্যায়ক্রমে ইরানের উপর থেকে অবরোধ তুলে নেবে পশ্চিমা দেশগুলো। তবে ইরান এই সব শর্ত ঠিক মতো না মানলে আবার অবরোধ আরোপ হবে।

যদিও সমঝোতাটিকে এই অঞ্চলের জন্য হুমকি বলে বর্ণনা করেছে ইসরাইল । কিন্তু একে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন, এই সমঝোতা আমেরিকা আর ইরানের দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের পরিবর্তন ঘটাবে। কিন্তু সমঝোতাটিকে একটি পরিপূর্ণ চুক্তিতে নিয়ে যাওয়াটা দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তিনি বলছিলেন, এখন আসলে একটি সমঝোতা হয়েছে। একটি পরিপূর্ণ একটি চুক্তিতে নিয়ে যেতে হবে। কিন্তু রিপাবলিকানরা এর মধ্যেই এর বিরোধিতা করছে। এর মধ্যেই তারা আরো অবরোধ বৃদ্ধির একটি বিলও এনেছে। আবার আমেরিকায় ইসরাইরেরও শক্ত লবি রয়েছে। আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বন্ধু অনেক দেশের এই সমঝোতা পছন্দ নাও হতে পারে। সমঝোতাটি বাস্তবায়নে এসব বিষয় বাধা হয়ে উঠতে পারে।

কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র ছাড়াও নিরাপত্তা পরিষদের অপর চারটি দেশ আর জার্মানিও এর সাথে যুক্ত রয়েছে, এবং তারাও এই সমঝোতার একটি অংশ, তাই আমেরিকা এই সমঝোতা কার্যকরে আন্তরিক হবে। বলছিলেন মি. রিয়াজ।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন যে, পারমানবিক কর্মসূচির বিষয়ে এখন যে সমঝোতা হয়েছে, সেটাকে যতদিন পশ্চিমা দেশগুলো সম্মান দেখাবে, ততদিন তার দেশও সেটি মেনে চলবে।

একটি টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যে কোনো হুমকি নয়, সেটি পশ্চিমা দেশগুলো এখন বুঝতে পেরেছে।

সমঝোতা অনুযায়ী, ইরান তার পারমানবিক সেন্ট্রি ফিউজ দুই তৃতীয়াংশে কমিয়ে আনবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সমঝোতার বিষয়টি ইরান অবশ্যই মেনে চলবে।– বিবিসি

এই সেই সাহসিকা লাবণ্য হিজড়া

labonno hijraওপরের ছবিটি দেখুন। মনে হতে পারে এক পর্দানশীন তরুণী। ওড়নায় প্রায় পুরো মুখই ঢাকা। দেখা যাচ্ছে শুধু ভয়ার্ত দুটি চোখ। হঠাৎই আলোড়ন তুললেন এই তরুণী। তিনি লাবণ্য হিজড়া। প্রকাশ্য দিবালোকে তরুণ ব্লগার ওয়াশিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাচ্ছে তিন উগ্রবাদী তরুণ। সবাই ভীত, হতভম্ব। নিমিষেই ভয়কে জয় করলেন লাবণ্য। পলায়নপর সশস্ত্র ঘাতকদের অসীম সাহসিকতায় জাপটে ধরলেন তিনি। তুলে দিলেন পুলিশের হাতে। তারপরই উধাও লাবণ্য ও তার দুই সঙ্গী নদী ও চকোরি।দারুণ ভয়ে লাবণ্য হিজড়া নিজেকে আড়াল করে রেখেছিলেন গত সোমবারের সকালের সেই লোমহর্ষক ঘটনার পর থেকে। সাংবাদিক, পুলিশ সবাই খুঁজছেন তাকে। যেন হাওয়ায় হারিয়ে গেছেন এই সাহসিকা নারী। কিছুতেই তার খোঁজ মিলছিল না। অনেকটা ভয়ে তিনি নিজেকে আড়াল করেছিলেন।

অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার খোঁজ মিলল। লাবণ্যের যিনি ‘সর্দারণী’ সেই ৩৮ বছর বয়সী স্বপ্নার সহায়তায় লাবণ্যের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া গেল। স্বপ্নার বাসায় তার উপস্থিতিতে শর্তসাপেক্ষে এ প্রতিবেদককে সাক্ষাৎকার দেন লাবণ্য। শর্তগুলোর মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, সবাই চেহারা চিনে যেতে পারে এমনভাবে তার ছবি প্রকাশ করা যাবে না। লাবণ্যসহ স্বপ্নার অন্য অনুসারীরা তাকে ‘গুরুমা’ বলেও ডাকেন, যারঅনুমতি মেলার পর সাক্ষাৎকার দিতে রাজি হন লাবণ্য।লাবণ্যর বয়স ২১। আলাপচারিতার শুরুতে চেহারায় খানিকটা ভয় ও আতঙ্কের ছাপ থাকলেও কিছু সময়ের মধ্যে তা কাটিয়ে ঊর্ধ্বশ্বাসে বর্ণনা দিলেন ওয়াশিকুর রহমানের দুই খুনিকে ধরে ফেলার নাটকীয় ঘটনার। সোমবার সকালে বাসা থেকে রিকশা করে নদী হিজড়া এবং চকোরি হিজড়ার সঙ্গে তেজগাঁও এলাকার সড়ক ধরে লাবণ্য যাচ্ছিলেন মগবাজারের দিকে। তেজগাঁও সাতরাস্তার কাছাকাছি এক জায়গায় ভীষণ যানজট দেখে তারা তিনজন রিকশা ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করেন।

লাবণ্যের জবানিতেই শোনা যাক সেই চাঞ্চল্যকর ঘটনা_ ‘এমন সময় পেছন থেকে হৈহুল্লোড় শব্দ শুনি। কারা যেন বলতেছিল, ধর, ধর, ধর, ডাকাত, ডাকাত। পাবলিক বলতেছে, মানুষ মেরে থুয়ে আইছে, ধর, ধর। তখন পেছনে চাইয়া দেখি দাড়িওয়ালা, গেঞ্জি পরা দুইজন আমাদের দিকেই দৌড়াইয়া আসতেছে, তাদের আরও পেছনে কয়েকজন পুলিশ আর পোলাপান দৌড়াইতেছে তাদের ধরার জন্য। আশপাশের পাবলিক কেউ সাহস করে ধরতেছে না। ওরা যখন আমাদের পাশ দিয়া দৌড়াইয়া পার হইছে ঠিক তখন আমি পেছন থেকে দুই হাত দিয়া দুইজনের গেঞ্জি টেনে ধরছি।’

‘ওরা কাকে মারছে আমি তো জানতাম না। আমি ধরার পর একজন আমার হাতে কয়টা কিল-ঘুষি দিল তাদের ছাড়ানোর জন্য কিন্তু পারল না। ওরা আমারে বলল_ ছাড়, ছাড়। আমি তাদের বললাম_ এই চুপ। ওরা একটু থমকাইয়া আমাদের তিনজনের দিকে তাকাইয়া দেখতেছিল। একজনের হাতের ব্যাগ থেকে তখন একটা চাপাতি রাস্তায় পইড়া গেল। এর মধ্যেই পুলিশ আর পাবলিক যারা দৌড়াইতে ছিল ওরা চইলা আসছে আমাদের কাছে। পুলিশ আমার হাত থেকে ওই দুইজনকে নিয়া গেল। যাবার সময় আমাকে পুলিশ আর পাবলিক বলে গেল, তোমাকে ধন্যবাদ দেওয়া হলো ধরার জন্য’_ যেন এক নিঃশ্বাসে বলে গেলেন লাবণ্য।তারপর তিনি নদী আর চকোরির সঙ্গে হাঁটতে হাঁটতে ‘সর্দারণী’ স্বপ্নার কাছে গেলেন, তাকে ঘটনাটা বললেন। নদী আর চকোরিও নিশ্চিত করেছেন তারা পাশে থাকলেও সন্ত্রাসীদের ধরার কাজটা লাবণ্য একাই করেছে।’মনে মনে আমি ভয় পাইছি, এটা কী করলাম! আমি ভয়ে দেশে (গ্রামের বাড়ি) চলে যেতে চাইছি। কিন্তু সর্দারণী বলছেন, চিন্তা করিস না। কাউকে কিছু বলিস না, আমি বুঝব, ভয় নাই, তুই থাক ঢাকায়’_ বললেন লাবণ্য।পরে যখন আরও জানতে পেরেছেন ওয়াশিকুর হত্যাকাণ্ড সম্পর্কে তখন যেমন ভয় হয়েছে, ভালোও লেগেছে তার। কারণ অনেক হিজড়া তার প্রশংসা করেছেন, পাশাপাশি তাকে চেনেন না এমন সাধারণ মানুষের মুখে হিজড়াদের সন্ত্রাসী ধরে দেওয়ার ঘটনার প্রশংসাও শুনেছেন।লাবণ্য বলেন, ‘আমার ভালো লাগছে, আমি খুনি, সন্ত্রাসী ধরে দিছি। এরপর যখন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টাকা কালেকশন করতে গেছি তখন আমাদের দেখে অনেকে বলেছে, তোরা ভালো কাজ করে দিছিস, দেশের সন্ত্রাসীদের ধরে দিছিস।’

আরও অনেক দরিদ্র, অবহেলিত, বঞ্চিত হিজড়ার মতোই লাবণ্য দল বেঁধে হেঁটে শহরে ঘুরে মানুষের কাছে হাত পেতে টাকা সংগ্রহ করেন বেঁচে থাকার জন্য। লাবণ্যের ভয়, ওয়াশিকুরের ওই দুই খুনিকে ধরবার সময় যদি খুনিদের দলের কেউ তাকে দেখে থাকে এবং তার চেহারা মনে রাখে তাহলে তাকে আক্রমণ করে মারবার জন্য চেষ্টা করতে পারে তারা।’আমি নিরাপত্তা চাই। আমরা যেন ভালোভাবে চলতে পারি, কোনো বিপদ যেন না আসে,’_ লাবণ্য বললেন, ‘আমি যে সন্ত্রাসী ধরে দিছি এই জন্য আমার পুরস্কার পাওয়া উচিত। শুধু আমি না, আমার এই কাজের জন্য হিজড়ারা আজ গর্বিত।’লাবণ্য ৯ বছর বয়সে তার এক অগ্রজ হিজড়ার সঙ্গে বাড়ি থেকে চট্টগ্রাম চলে যান। সেখানে ৭ বছর থাকার পর চলে আসেন ঢাকায়। অনেক দুঃখ, কষ্ট আর ক্ষোভের কথা বললেন লাবণ্য_ ‘মাঝে মধ্যে ঘিন্না লাগে। কারণ হিজড়া বলে মানুষ আমাদের খারাপ চোখে দেখে। হিজড়াদের কাছে কেউ ঘর ভাড়া দিতে চায় না। আমরা কোনো অফিস বা কারও বাসায় গেলে গেট থেকেই আমাদের ‘যাও, যাও’ বলে তাড়াইয়া দেয়। তবে কিছু মানুষ আছে তারা ভালোবাসে আমরা অসহায় বলে, বঞ্চিত বলে।’ লাবণ্য মনে করেন ২০১৩ সালে সরকার হিজড়াদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে, হিজড়া পরিচয়ে ভোটার হবার, সব করবার অধিকার দিয়েছে, কিন্তু মানুষ তাদের গ্রহণ করতে চায় না। তাই তার চাওয়া সরকার হিজড়াদের জন্য আবাসনের ব্যবস্থা করলে তাদের আর মানুষের দ্বারে দ্বারে যেতে হতো না।

ওয়াশিকুরের যে অভিযুক্ত খুনিদের লাবণ্য ধরেছেন তাদের ধরার জন্য প্রথম দক্ষিণ বেগুনবাড়ীর গলি থেকে যিনি তাড়া করে আসছিলেন এবং টহল পুলিশকে পথে পেয়ে ধরার জন্য বলেছিলেন তিনি ৩৫ বছরের একজন ড্রাইভার রফিক হোসেন। গত মঙ্গলবার তার সঙ্গে কথা বলবার সময় তিনিও বলেছিলেন হিজড়াদের সহায়তা না পেলে খুনিদের ধরা কঠিন হতো। তেজগাঁও শিল্প এলাকা থানা পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর শাহীন মিয়া হাতে রাইফেল নিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়ে তাড়া করেছেন তিনজন (একজন পালাতে সক্ষম হয়) সন্দেহভাজন খুনিকে ধরতে। তিনিও বললেন, হিজড়াদের ভূমিকার কারণে তাদের গ্রেফতার করতে সুবিধা হয়েছে।পুলিশের তেজগাঁও এলাকার উপকমিশনার বিপ্লব সরকার বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে ফোনে বলেন, তিনি হিজড়াদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে যে হিজড়ারা সন্ত্রাসীদের ধরে দিয়েছেন তাদের খোঁজ জানতে চেয়েছেন। কিন্তু ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে এই ভয়ে হিজড়ারা নিজেদের প্রকাশ করতে চাইছেন না বলে তার মনে হয়েছে।’যে হিজড়ারা ওই দুইজনকে ধরে দিয়েছে তাদের সন্ধান পেলে আমরা তাদের পুরস্কৃত করব,’ বললেন পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার।

পাপনকে শ্রীনির ফোন

paponশ্রীনিবাসনের গঠনতন্ত্রবিরোধী কাজের প্রতিবাদে আইসিসি সভাপতি পদ থেকে আ হ ম মুস্তফা কামালের সরে দাঁড়ানোয় কিছুটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, প্রতিবেশী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কে টানাপড়েন। এই জের ধরে ভারতীয় ক্রিকেট দল নাকি জুনে বাংলাদেশ সফর বাতিল পর্যন্ত করতে পারে। তবে গতকাল নিজ বাসভবনে এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার এক পর্যায়ে তিনি জানিয়েছেন, মুস্তফা কামালের সঙ্গে যার সমস্যা সেই নারায়ণস্বামী শ্রীনিবাসন তাকে ফোন করেছিলেন। ফোন করে তার কাছে বাংলাদেশ থেকে আইসিসি সভাপতি হতে ইচ্ছুকের নাম চেয়েছেন শ্রীনি। সে সঙ্গে নিশ্চিতভাবেই আরও অনেক কথা হয়েছে দু’জনের। বিসিসিআইর সঙ্গে টানাপড়েন দূর করতে শিগগিরই ভারত যাচ্ছেন পাপন। উপলক্ষ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলেও পাপনের মূল উদ্দেশ্য বিসিসিআইর সঙ্গে দূরত্বটা কমানো।
শ্রীনির সঙ্গে ফোনালাপের ব্যাপারে বিস্তারিত না বললেও স্পষ্ট বোঝা গেছে, ওই ফোনে অনেক অস্বস্তি কেটে গেছে পাপনের। সেটা গোপনও করেননি তিনি, ‘গত রাতের (বৃহস্পতিবার) পর থেকে আমি একটু স্বস্তিতে আছি। মনে হচ্ছে, সবকিছু আবার স্বাভাবিক হতে চলেছে। আমি এখন সবার সঙ্গে কথা বলছি। কাল আমাকে অস্ট্রেলিয়ার বোর্ড সভাপতি ফোন করেছিলেন। এর মধ্যে শ্রীনিবাসনের সঙ্গেও আমার কথা হয়েছে।’ বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকেই সমস্যার শুরু। মুস্তফা কামালের পদত্যাগের পর তা আরও জটিল আকার ধারণ করে। নাজমুল হাসান এখন সেগুলো দূর করার চেষ্টা করছেন বলে জানান, ‘আমি সবাইকে বলছি, কামাল সাহেব যা করেছেন, তা কিন্তু ভুল নয়। তার জায়গায় থাকলে আমিও হয়তো একই কাজ করতাম; কিন্তু তার পদত্যাগের জন্য আমাদের ক্রিকেটের ওপর হুমকি আসবে, এটা আমি হতে দিতে চাই না। আন্তর্জাতিকভাবে আমরা যে একটা ধাক্কা খেয়েছি, সেটা তো অস্বীকার করা যাবে না। ভারত যদি না আসে তাহলে অন্যরা নাও আসতে পারে। আম্পায়াররাও বাংলাদেশে আসতে চাইছেন না। তারা এখানে আসাটাকে হুমকি মনে করছেন। আমি এসব ঠিক করার চেষ্টা করছি।’ নাজমুল হাসানকে শ্রীনি মূলত ফোন করেছিলেন বাংলাদেশ থেকে আইসিসি সভাপতি পদের জন্য নাম চেয়ে। বিসিবি থেকে নাজমুল হাসান পাপন যে আইসিসি সভাপতি হতে ইচ্ছুক নন, সেটা গতকাল নিশ্চিত করে দিয়েছেন তিনি।
গঠনতন্ত্র পরিবর্তনের পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদটা আলঙ্কারিক হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়, ‘আইসিসি সভাপতির একমাত্র কাজ হলো অ্যাওয়ার্ড দেওয়া।’ এই অ্যাওয়ার্ড দেওয়ার দায়িত্ব নিতে বিসিবির সভাপতির পদ ছাড়ার কোনো ইচ্ছা নেই পাপনের। পদটি বাংলাদেশের কেউ নেবেন কি-না, তা নিয়েও সংশয় আছে তার। তবে এ আড়াই মাসের জন্য বিসিবি সভাপতি পদে থেকেও যদি আইসিসি সভাপতি হওয়া যায় তাহলে সম্ভবত আপত্তি নেই নাজমুল হাসানের। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদত্যাগী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

গোপন ক্যামেরার শিকার মন্ত্রী স্মৃতি ইরানি

irani mp indiaগোপন ক্যামেরার শিকার হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ট্রায়াল রুমে  তার পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করা হচ্ছিল গোপনে।

শুক্রবার দুপুরে পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গুত শহরে ঘটে এই ঘটনা।

দুপুরে কালাঙ্গুতের ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানে পোশাক কিনতে যান ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। কয়েকটি পোশাক বেছে নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। সেখানেই তার নজরে পড়ে লুকানো ক্যামেরাটি। দ্রুত বের হয়ে এসে তিনি স্বামীকে ডেকে পাঠান।  সব শুনে স্বামী জুবিন ইরানি দোকানকর্মীদের ওপর চড়াও হন। ফুটেজ দেখাতে বাধ্য করেন তাদের। সেই ফুটেজে দেখা যায়, সত্যি সত্যিই মন্ত্রীর কাপড় পাল্টানোর দৃশ্য ধারণ করা হচ্ছিল!

জুবিন তখন কালাঙ্গুতের বিজেপির এমএলএ মাইকেল লোবোকে বিষয়টি জানান। স্থানীয় পুলিশ ও লোবো দ্রুত ছুটে আসেন। চলে আসেন বিজেপির বেশ কজন নেতাও। স্মৃতির অভিযোগ গ্রহণ করে পুলিশ। তারা গোপন ক্যামেরা ও ফুটেজ জব্দ করে।

এরপর স্মৃতি হোটেলে ফিরে যান।  দুই দিনের ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া এই ৩৮ বছর বয়সী।

ক্ষুব্ধ স্মৃতি পুলিশকে বলেন, “সবখানেই এখন এগুলো হচ্ছে। কিছু লোক আপনাকে গোপনে অনাবৃত অবস্থায় ভিডিও করছে। এরপর নষ্ট করছে আপনার সুনাম।”

আরো চমকে যাওয়া তথ্য বেরিয়ে আসে পুরো ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে। নারীদের কাপড় পাল্টানোর দৃশ্য গত চার মাস ধরে ধারণ করা হচ্ছে সেখানে।

২০০০ সাল থেকে টানা আট বছর চলা টিভি সিরিয়াল ‘কিঁউ কি শাঁস ভি কাভি বহু থি’তে অভিনয় করে খ্যাতির তুঙ্গে পৌঁছান স্মৃতি। ২০০৩ সালে যোগ দেন বিজেপিতে। সূত্র: টিএনএন।

খালেদার ঠিকানা হবে পাকিস্তান: মোশাররফ

mosharaffগৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির নেত্রী ম্যাডাম খালেদা জিয়া পেট্রল বোমা মেরে দেশের নিরীহ লোকদের খুন করছেন। তিনি দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ জঙ্গী নেত্রী খালেদার ঠিকানা হতে পারে না। তার ঠিকানা হবে পাকিস্তান।

শুক্রবার বিকেলে আবুরহাট মুক্তাঙ্গণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের আঞ্চলিক শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, বিএনপি বলেছিলো এই সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না। কিন্তু আসন্ন সিটি নির্বাচনে তারা দলীয় প্রার্থী দিয়েছে। এখন বিএনপি কার্যালয় ছেড়ে যাওয়ার প্রক্রিয়ায় আছে। খালেদার মিথ্যে আন্দোলনে দেশের মানুষ তার পাশে নেই। তিনি খালেদাকে পেট্রল বোমার রাজনীতি বন্ধ করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং নুরুল আবছার, ইউনুছ রাশেদ, আইয়ুব নবী আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়াহাট পৌর মেয়র এসএম আবু তাহের, মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, ডাক্তার আবুল কালাম, মহিউদ্দিন নিজামী, উপজেলা যুবলীগ আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না নুরুল আবছার সেলিম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এরাদুল হক নিজামী ভুট্টু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ এবং সমন্বয়কারী আশেক এলাহী রাসেল প্রমুখ।

সিঙ্গাপুরে ধর্ম এবং জাতির জনকের অবমাননা

pang sangআদালত থেকে হাসতে হাসতে বেরিয়ে গেলেন আমোস ই প্যাং স্যাং৷ আদালত তার জামিন দিয়েছে৷ তার বাবার মুখে তারপরও হাসি নেই৷ সাংবাদিকদের তিনি বললেন, ‘‘ছেলের হয়ে আমি ক্ষমা চাই৷ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই আমি!”

১৬ বছর বয়সি আমোস ই প্যাং স্যাং-এর বিরুদ্ধে অভিযোগগুলো বেশ মারাত্মক৷ একই সঙ্গে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ-এর অবমাননা এবং অশ্লীলতার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে৷ সম্প্রতি ৮ মিনিটের এক ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেন তিনি৷ ভিডিওচিত্রের নাম দিয়েছেন, ‘অবশেষে মারা গেলেন লি কুয়ান ইউ’৷ ভিডিওচিত্রে তিনি সদ্য প্রয়াত লি কুয়ান ইউ-কে তীর্যক ভাষায় কটাক্ষ করেন৷

১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে সিঙ্গাপুরকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া লি কুয়ানকে যীশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করে আমোস বলেছেন, ‘‘তারা দুজনই ক্ষমতালিপ্সু৷” যীশু এবং লি কুয়ান দুজনই অত্যাচারী হয়েও নিজেকে সবার কাছে মহান হিসেবে তুলে ধরেছেন বলেও মন্তব্য করেছেন আমোস৷

গত ২৩ মার্চ ৯১ বছর বয়সে মারা যান আধুনিক সিঙ্গাপুরের স্থপতি হিসেবে সারা বিশ্বে পরিচিত লি কুয়ান ইউ৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশে৷ লক্ষাধিক মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানান৷ সরকারি হিসাব অনুযায়ী ৫৫ লক্ষ মানুষের দেশ সিঙ্গাপুরের অন্তত ৪ লক্ষ ৫৪ হাজার ৬৮৭ জন মানুষ প্রয়াত রাষ্ট্রনায়ককে শ্রদ্ধাভরে বিদায় জানিয়েছেন৷

সামোন উ প্যাং স্যাং ঠিক লি কুয়ানের মৃত্যুর পরই ‘অবশেষে মারা গেলেন লি কুয়ান ইউ’ শীর্ষক ভিডিও প্রচার করে বিতর্কের জন্ম দেন৷ ভিডিওতে সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি লুং-এর বিরুদ্ধেও ‘উসকানিমূলক’ বক্তব্য ছিল সেখানে৷ প্রধানমন্ত্রী চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন- এমন কথাও ভিডিওতে বলেছেন আমোস৷

লি কুয়ানের অন্ত্যেষ্টি ক্রিয়ার দিনই গ্রেপ্তার হন আমোস৷ গত রোববার আদালতে হাজির করা হয়েছিল তাকে৷ তার পক্ষের উকিল জামিন আবেদন করায় সে আবেদন মঞ্জুর করে আদালত৷ পাশাপাশি ইউটিউব, নিজের ব্লগ বা অন্য কোনো ইন্টারনেট মাধ্যমে কোনো কিছু লেখা, কোনো ভিডিও বা অডিও প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল এবং জরিমানা অথবা উভয় শাস্তি এবং অশ্লীলতার অভিযোগ প্রমাণিত হলে তিন মাসের জেল, জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে আমোস ই-র৷

আমোস ই প্যাং স্যাংয়ের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে লি কুয়ানের একটি কার্টুনের কারণে৷- ডিডব্লিউ