রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সালমান খান দোষী সাব্যস্ত

salman6বলিউড অভিনেতা সালমান খান দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার রায় বুধবার জানাল মুম্বাইয়ের দায়রা আদালত।কোর্ট বলেছে সালমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি মদ্যপ ছিলেন।তার সর্বোচ্চ ১০ বছরের শাস্তি হতে পারে। তবে দায়রা আদালত যে রায়ই দিক না কেন, উচ্চ আদালতে তাকে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন এই বলিউড তারকা।

সকালে মুম্বাইয়ের দায়রা আদালতে উপস্থিত হন সালমান। তার বিরুদ্ধে করা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় দেয়া হয়।

সালমানের কারা দণ্ড হলে আটকে যেতে পারে তার ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা।

দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার সম্ভাব্য রায় নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছিল।সবার নজর ছিল মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে। আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমানের সঙ্গে দেখা করেন আরেক বলিউড তারকা শাহরুখ খান।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন একজন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন।

সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু তার দাবি ছিল, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। এক যুগের বেশি সময় পর আজ রায় হলো।

লাঞ্চের আগে পাকিস্তান দুই উইকেটে ৭০

ban & pak5মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী দুই ব্যাটসম্যান মোহাম্মদ  হাফিজ ও সামি আসলাম সাজঘর ফিরে গেছেন। এই সময়ে পাকিস্তানের স্কোর ৭০। ৩৬ রানে আজহার ও ১ রানে ইউনুস ব্যাট করছেন।

এর আগ টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ দল।

মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান মোহাম্মদ শহীদ এবং  সামি আসলামকে ফেরান তাইজুল ইসলাম।

কুলাউড়ায় দুই বোনের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার: জেলার কুলাউড়ায় পুকুর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার সকালে স্থানীয় ভবানীপুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিজা (১৯) ও ছকিনা (১৮) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদখানি গ্রামের আকবর আলীর মেয়ে।

স্থানীয় অধিবাসীরা জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমান প্রবাসী জয়নাল মিয়ার বাড়িতে কাজ করতেন আরিজা ও তার বোন ছকিনা। মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিলেন।

বুধবার ভোরে জয়নাল মিয়ার বাড়ির পুকুরে তাদের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ডিউটি অফিসার এসআই মাযহারুল ইসলাম জানান, “দুই বোন সাঁতার না জানায় পুকুরে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

সার নিয়ে জাহাজডুবি: সুন্দরবনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ship sinkসুন্দরবনে ৫০০ মেট্রিক টন  সার নিয়ে জাহাজডুবির ঘটনায়  পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ‘সাউদার্ণ স্টার সেভেন’ ডুবির বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই সুন্দরবনে  ৫০০ মেট্রিকটন এমওপি সার নিয়ে ‘জাবালে নূর’ নামের লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই জাহাজের মাস্টার ও নাবিকরা পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাগেছে, মেসার্স আল এহসান শিপিং লাইন্স এর এম-৬৯৪৩ নম্বরের এ জাহাজটি গত ৩ মে মংলার হারবাড়িয়া থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবড়ি ঘাটের  উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি ছেড়ে আসার পর ওই দিন বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা নদের বিমলের চর এলাকায় এলে বিপরিত দিক থেকে আসা একটি জাহাজকে সাইড দিতে গিয়ে ওই জাহাজটি প্রথমে  ডুবো চরে আটকে পড়ে। পরে ঢেউয়ের আঘাতে সেটি ফেটে মঙ্গলবার বিকালে ডুবে যায়।

মালেকের সূত্র আরো জানায় ডুবে যাওয়া জাহাজটি প্রথমে চরে আটকে যাওয়ার খবর শুনে তার মালিক মো. নূরুল হক সেটি উদ্ধারের জন্য তাদের ঘটনাস্থলে পাঠান। ঢেউয়ের কারনে জাহাজটি মাঝখান থেকে ফেটে পানিতে ডুবে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. মাসুদুর রহমান র্দূঘটনাস্ধলে বসে জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ৫শ মেট্রিকটনের মতো লাল রঙের এমওপি সার রয়েছে। জাহাজটির কিছু পিছনের অংশ ছাড়া সম্পূর্ণটাই পানিতে নিমজ্জিত রয়েছে। সারের লাল রং পানিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ওই জাহাজের সংরক্ষিত তেলও পানিতে ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা কিন্তু রয়েছে । তবে, ডুবো জাহাজের মাস্টার ও নাবিক কোউই ঘটনাস্থলে নেই।

বেসরকারি গবেশনা সংস্থা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেমনের চেয়ারম্যান ড.শেখ ফরিদুল ইসলাম বলেন, সারের রাসায়নিক বিষক্রিয়ায় বিরল প্রজাতির ডলফিন, শুশুক, বিভিন্ন প্রজাতির মাছসহ সুন্দরবনের অন্যান্য জলজ প্রাণী আবারও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

খুলনা বিশ্ব বিদ্যালয়ের এ্যাগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর সরদার সরিফুল ইসলাম জানান, সার গলে পানির গুণগত মান ও  জলজ প্রাণির ক্ষতির আশঙ্কা রয়েছে। সারবাহী জাহাজ ডুবির ঘটনাটি সুন্দরবন বিপর্যয়ের আরেকটি প্রধান কারণ বলে তিনি মন্তব্য করেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ডুবে যাওয়া পটাশ (এমওপি) জাতীয় এসারের বিষক্রিয়ায় গাছপালার চেয়ে জলজ প্রাণির ক্ষতির আশঙ্কা বেশি। জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে তাকে মালিক পক্ষ জানিয়েছে। তবে, গলিত সার পানিতে ফেলা হলে জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এরআগে গত ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ‘সাউদার্ণ স্টার সেভেন’ নামের একটি জাহাজ ডুবে যায়। সেই জাহাজের ক্ষতিকর ফার্নেস অয়েলে সুন্দরবনের নদ-নদী প্রাবন ভূমিতে মিশে বনে মারাত্মক বিপর্যয় ঘটে। সুন্দরবন বাচাঁতে ছুটে আসে জাতীসংঘের বিষেজ্ঞরা। সেই থেকে এক মাস সুন্দরবনের অভ্যন্তর থেকে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ থাকে। বিকল্প পথ না থাকায় পুনরায় জাহাজ চলাচল শুরু হয়। ওই ঘটনার ৫ মাসের মাথায় সুন্দরবনে ফের সারবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটল।

গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

train13গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের পারিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, “মঙ্গলবার রাতের কোনো এক সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পাশে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী  এক ব্যক্তির মৃত্যু হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে; পরনে ছিল লুঙ্গি আর হাফ গেঞ্জি।”
অন্য ঘটনাটি ঘটে বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায়।

সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়েন।  তবে ঠিক কখন কোন ট্রেনে এ দুই দুর্ঘটনা ঘটে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পিয়ানো বাজিয়ে আজান: বিতর্কে মালয়েশীয় ব্লগারের ভিডিও

piyanoপিয়ানো বাজিয়ে অশুদ্ধ ভাষায় আজানের এক ভিডিও ফেসবুকে প্রচার করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন একজন বিতর্কিত মার্কিন-প্রবাসী মালয়েশিয়ান ব্লগার।

এ্যালভিন ট্যান নামের এই চীনা-বংশোদ্ভূত ব্লগারের নানা ধরণের পোস্ট এর আগেও সমালোচিত হয়েছে। তিনি নিজেকে নানা সময় ‘সেক্স-ব্লগার’, ‘এজেন্ট প্রোভোকেটিউর’, ‘সমস্যা-সৃষ্টিকারী’ এবং ‘বাকস্বাধীনতার জন্য আন্দোলনকারী’ ইত্যাদি বলে পরিচয় দিয়েছেন।

মি. ট্যান এক বছর আগে আমেরিকায় পালিয়ে যান এবং এখন তিনি ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। সেখান থেকেই সবশেষ এই ‘আজান’ ভিডিও পোস্ট করেছেন তিনি।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে সানগ্লাস-পরা ট্যান পিয়ানো বাজিয়ে আজানের কথাগুলো ভুলভাল ভাষায় গাইছেন – যা হলো মুসলমানদের দিনের নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার আহ্বান।

ভিডিওর নিচে মি. ট্যান আবার লিখে দিয়েছেন: “দয়া করে আমাকে গানের কথার ভুলের জন্য বিরক্ত করবেন না। প্রথম এটি একটি কভার – তাই এখানে সৃষ্টিশীল পরিবর্তনের অনুমোদন আছে। দ্বিতীয়ত, আমি আত্মঘাতী বোমাবাজ নই।”

ভিডিওটি চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় এই ভিডিওটি হয়তো প্রত্যাশিতভাবেই অত্যন্ত তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

একজন লিখেছেন, “এ্যালভিন ট্যান, তোমার লজ্জা হওয়া উচিত, এটি হচ্ছে আমার দেখা সবচেয়ে মারাত্মক অপমানের একটি”। আরেক জন লিখেছেন, “জঘন্য”।

তবে একজন আবার লিখেছেন, “ভিডিওটা ভালোই হয়েছে। আমি একজন মুসলিম, তবে আমার মোটেও রাগ হচ্ছে না।”

তিনি আরো বলেছেন “ব্রাদার, একদিন তুমি আমাদেরই একজন হবে।”

মালয়েশিয়ার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশই মুসলিম। তবে দেশটিতে বহু ধর্ম ও জাতিগোষ্ঠীর লোকের বাস – যেখানে আছে বহু বৌদ্ধ, খ্রীষ্টান ও হিন্দু সংখ্যালঘু।

মালয়েশিয়ার এক-পঞ্চমাংশ লোক হচ্ছেন ট্যানের মতো চীনা বংশোদ্ভূত।

দু বছর আগে মি. ট্যান এবং তার বান্ধবী রমজান মাসকে অবমাননা করা এবং ইন্টারনেটে পর্নোগ্রাফিক ছবি পোস্ট করার দায়ে বিচারের সম্মুখীন হন। তাকে সেসময় গ্রেফতারও করা হয়েছিল।

মি ট্যান বলছেন, তিনি ধর্মনিরপেক্ষ উদারনৈতিক মূল্যবোধের পক্ষে, এবং তার গ্রেফতার প্রমাণ করে মালয়েশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নেই।

কিন্তু এ্যালভিন ট্যানের কাজকর্ম এমনকি অমুসলিমদের সবার কাছেও সমর্থন পায় নি। একজন টুইটারে লিখেছেন, “এ্যালভিন ট্যান বেশি বাড়াবাড়ি করছেন, তার কাজ মালয়েশিয়ার চীনা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। কাজে তার নিন্দা করুন, ঢালাওভাবে চীনাদের নয়।

একজনের মন্তব্য: মি. ট্যানের সাথে ধর্মীয় উগ্রপন্থীদের বিশেষ কোন পার্থক্য নেই।

এমন সমালোচনাও অনেকে করেছেন যে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পাবার যাতে সুবিধে হয়, সেজন্যই মি ট্যান এসব ভিডিও পোস্ট করছেন।–বিবিসি

চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা রোনাল্ডো

ronaldoচ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে জুভেন্তাসের ঘরের মাঠে গিয়ে ২-১ হারতে হল রিয়াল মাদ্রিদকে৷

রিয়ালের হয়ে একমাত্র গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷আর এই গোলের সঙ্গেই লিওনেল মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি৷১১৪টি ম্যাচ খেলে রোনাল্ডো ৭৬টি গোল করে ফেললেন৷এর মধ্যে ৬২টি রিয়াল মাদ্রিদের হয়ে ও বাকি ১১টি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে৷পাশাপাশি এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১টি ম্যাচ খেলে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন তিনি৷শাখতার ডোনেৎস্কের লুইজ আদ্রিয়ানোর মতো রোনাল্ডোরও ন’টি গোল করা হয়ে গেল৷এছাড়াও আরও একটি রেকর্ড রোনাল্ডোর নামের সঙ্গে যুক্ত হল৷চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই নিয়ে ন’টি গোল হয়ে গেল রোনাল্ডোর৷এর আগে এই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সেমিফাইনালে এত বেশি গোল করার রেকর্ড কারোর ছিল না৷সত্যিই রোনাল্ডো ও রেকর্ড এখন হাত ধরাধরি করেই চলে৷দল হারুক বা জিতুক রোনাল্ডো গোল করবেনই৷

শপথ নিলেন ৩ মেয়র

city mayorনির্বাচনের এক সপ্তাহের মাথায় শপথ নিলেন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা।

বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ পড়ানো হয়।

প্রথমে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, লেখক সৈয়দ শামসুল হকসহ সহস্র নাগরিক কমিটির সদস্য, ঢাকার দুই মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং তিন মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী এলে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অধিকাংশকেই দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

গত ২৮ এপ্রিল তিনি সিটিতে এই নির্বাচনের পর ৩৬ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
তিন মেয়র পদের পাশাপাশি ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন; দক্ষিণে ৫৭ জন সাধারণ ওয়ার্ডে ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিল এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

জবিতে শিক্ষিকা লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

ju liggজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান সাংবাদিকদের জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১ (১০) ধারায় বর্ণিত উপাচার্যকে প্রদত্ত ক্ষমতাবলে আরজ মিয়াকে এ বহিষ্কার করা হয়েছে।

আরজ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আরজ মিয়া।
শিক্ষিকার অভিযোগ, বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে আরজ মিয়া তাঁর পথরোধ করে এবং একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতা তাকে চড় মারেন, গায়ের কাপড় ধরে টানাটানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর পাল্টা হিসেবে শিক্ষিকা নিজেও আরজ মিয়াকে চড় মারেন এবং কলার চেপে তাকে প্রক্টরের অফিসে নিয়ে আসেন।

এরপর ভারপ্রাপ্ত প্রক্টর আরজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।

সিটি নির্বাচনে ঝামেলার দায় বিএনপির : ইসি

shaneowjনির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে পরিবেশ শান্তিপূর্ণ ছিল। যেটুকু ঝামেলা হয়েছে, তার জন্য বিএনপি দায়ী। কারণ, দলটি সরে যাওয়ায় তাদের ভোটারদের মতো সাধারণ ভোটাররাও কেন্দ্রে আসেননি।

এছাড়া, এই সুযোগে আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে, এতে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় শাহ নেওয়াজ আরও বলেন, দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে সন্তোষজনক ভোটারের উপস্থিতি ছিল। বিএনপি সমর্থিত প্রার্থীরা থাকলে ভোটের হার আরও বাড়তো।

তিনি বলেন, দু’টো কারণে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। প্রথমত, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশের বাধা, দ্বিতীয়ত বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঝপথে নির্বাচন বর্জন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শুরুর দিকে কোনো ভোটকেন্দ্রেই সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ। এতে সাধারণ লোক ভোটের প্রকৃত চিত্রের খবর পায়নি।

শাহনেওয়াজ বলেন, সকলেই এখন কমিশনকে দোষারোপ করছেন। কমিশনকে দোষ দেওয়া খুব সহজ। কেননা, অন্য কেউ তো দায় নেবেন না।