কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাত দিনের আলটিমেটাম ছাত্র ইউনিয়নের
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তিসহ ৬ দফা দাবি বাস্তবায়নে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এরমধ্যে প্রশাসন এসব দাবি বাস্তবায়ন না করলে আগামী ২০ মে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।নতুন ধারাবাহিকে মোশাররফ করিম, শখ ও বাঁধন
মোশাররফ করিম, শখ ও বাঁধন এবার এই কুলে আমি আর ওই কুলে তুমি নামের একটি নতুন ধারাবহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এটি রচনা ও পরিচালনা করবেন সাগর জাহান।
নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, সাব্বির আহমেদসহ আরো অনেকে।
নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, এখানে আমার চরিত্রের নাম পল্লব। যে শখের বাসার সামনে বসে মান্নাদের এই বিখ্যাত গান শুনতে থাকে সারাক্ষন। এছাড়াও থাকছে মজার সব ঘটনা।
নাটকে বাঁধন ও শখকে দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটি নিয়ে সাগর জাহান বলেন, ২১ মে থেকে নাটকটির কাজ শুরু করার ইচ্ছে আছে। এ নাটকে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ন। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।
রাজস্ব আদায় ৩ শতাংশ বাড়ানো হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে রাজস্ব আদায় ৩ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
তিনি বলেন, গত ৬ বছরে রাজস্ব আদায় ৩ শতাংশ বেড়েছে। আগামী ৪ বছরেই এই একই পরিমাণ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা আছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোঁনারগাওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের জাতীয় আয়ের ১১ শতাংশ হচ্ছে রাজস্ব। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় তা খুবই কম। ২৭ বছরে রাজস্ব আদায় বেড়েছে ৩ শতাংশ।
তিনি বলেন, বর্তমানে ১৮ লাখ নিবন্ধিত করদাতা থাকলেও কর দেন ১১ লাখ। ১৬ কোটি মানুষের দেশে এটা পর্যাপ্ত নয়। তাই বিভিন্ন ধরনের করের আওতায় আরো বেশি মানুষকে নিয়ে আসার চিন্তা ভাবনা রয়েছে। যাতে অন্তত ৫০ শতাংশ মানুষ করের আওতায় আসে।
তিনি আরো বলেন, আমাদের কর ব্যবস্থাপনায় কিছু সঙ্কট আছে। সম্পুরক শুল্ক থেকে আদায় কমিয়ে আনতে হবে। আগামী দিনগুলোতে তা উল্লেখযোগ্য হারে কমে আসবে। বিশ্ববাজার সৃষ্টির জন্য কাস্টম কমাতে হবে।
আগামী ২০১৫-২০১৬ অর্থবছর থেকে ভ্যাট আইন কার্যকর হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আপনারা যতই আপত্তি করেন না কেনো, ভ্যাটই হচ্ছে সবচেয়ে ভালো ট্যাক্স। তামাকের কর বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিন্যাস করা হবে। এবার এটির কোনো স্তর থাকবে না।
তিনি বলেন, বাজেটের আকার বড় করতে না পারলে সেবা দেওয়া যায় না। তাই এবার বাজেট একটু বড় করা হয়েছে। আগামী বাজেটের আকার হচ্ছে প্রায় ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার। যা গত মেয়াদের প্রথম বাজেট অর্থাৎ ২০০৯-২০১০ অর্থবছরে এর আকার ছিল ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকার। ৭ বছরে এই বাজেট ১৬৫ শতাংশ বেড়েছে। কোনো পদক্ষেপের ফল পেতে ২ থেকে ৩ যুগ লেগে যায়। যখন তার ফল পাওয়া যায় দেখা যাবে দেশ এগিয়ে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, অর্থপ্রতিমন্ত্রী এম. এ মান্নান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যবসায়ীগণ এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা।
মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
হরতালে সাংবাদিক বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ২৭ ডিসেম্বর হরতাল চলাকালে গাজীপুরের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাসে হরতাল সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিক এম এ ফরিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
তিনি জানান, পুলিশ তদন্ত শেষে ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মঙ্গলবার শুনানী শেষে আদালত ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ওই দুইজনের নাম জানাননি তিনি।
তিনি জানান, ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তারপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার একটি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হল।
লাঠিপেটাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল
বর্ষবরণের দিন ঘটে যাওয়া নারী লাঞ্ছনার বিচার চাইতে যাওয়া ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও মারধরের ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছে।
রুলে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুল জারি করেন।
আবেদনকারী আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ বলেন, মারধরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, রমনার ডিসি ও ওসি এবং শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার রুলের আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সব বাতিল
সর্বশেষ বিপিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। ফিক্সিং বিষে নীল হয়ে তারপর আর মাঠে গড়ায়নি দেশের প্রধান এই টি-২০ টুর্নামেন্ট। ফিক্সিং কলঙ্কের দফারফা হয়ে গেছে। বিপিএল আবারও শুরুর চিন্তা করছে বিসিবি। কিন্তু নতুন ফসকা গেরো তৈরি হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি তথা দলগুলোকে নিয়ে।
যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে, সাত ফ্র্যাঞ্চাইজিই বাতিল হয়ে গেছে। আর্থিক অঙ্গীকার, প্রতিশ্রুতি সবাই ভঙ্গ করেছে। নতুন করেই ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসর আয়োজন করতে চায় বিসিবি। নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করা হতে পারে। পুরনো দলগুলোও আসার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে তাদেরকে আগে বকেয়া শোধ করে বিসিবিতে আবেদন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবির বোর্ড। আজ এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আগের সাত ফ্র্যাঞ্চাইজির অবস্থান সম্পর্কে জানতে চাইলে বিপিএল গভর্নি কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক বলেন, “কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের অঙ্গীকার রাখেনি। আইনত তাদের আর অধিকার থাকে না। হয়তো তারা থাকবে না। নতুন করে করবো আমরা। ওনারা বাদ যেতে পারেন।” তিনি আরও বলেন, “আমরা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাদের চিঠি দিছি, লিগ্যাল নোটিশ দিছি। ফ্র্যাঞ্চাইজি বাতিলের চিঠিও দেওয়া হয়ে গেছে। আপিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারা আসেও না, জবাবও দেয় না। প্রয়োজন হলে তাদের ছাড়াই করতে হবে।”
দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে আই এইচ মল্লিক বলেন, “আইনত তারা থাকতে পারছে না। তাদের বিরুদ্ধে একটা রায় এসেছে।” আগের দলগুলোর টিকে থাকার উপায়ও আছে বলে জানিয়েছেন তিনি। বললেন, “আর্থিকভাবে সবাই ব্যর্থ। চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয়েছে। তারপরও বোর্ড সিদ্ধান্ত নিবে খেলতে পারবে কিনা। একেকবার দল গড়তে তাদেরও অনেক খরচ হয়েছে। তারাও এর অংশ। আমরা নতুন দল নিয়েই করবো। তার আগে কেউ আসলে, টাকা পরিশোধ করে আসতে হবে। বোর্ড সিদ্ধান্ত নিবে। আমরা তো বাদ দিতে চাইনি।”
উল্লেখ্য, ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ছয়টি দল অংশ নিয়েছিল। সেগুলো হচ্ছে, ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, খুলনা রয়েলস, বরিশাল বার্নাস, সিলেট রয়্যালস ও দুরন্ত রাজশাহী। ২০১৩ সালে সপ্তম দল হিসেবে যোগ দেয় রংপুর রাইডার্স।
শিলংয়ের মিমহ্যান্স হাসপাতালে সালাহ উদ্দিন
বিএনপি নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমদ। ভারতের মেঘালয়ের শিলংয়ের মিমহ্যান্স হাসপাতাল থেকে তিনি ফোন দিয়েছেন বলে হাসিনা আহমদ দাবি করেন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসিনা আহমদ বলেন, আমি ১শ’ বছর পরও তার (সালাহ উদ্দিন আহমদ) গলা চিনতে পারবো। তিনিই ফোন দিয়েছেন।
সালাহ উদ্দিন আহমদ ভারতের মেঘালয় শিলংয়ে মিমহ্যান্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি। তাকে ফিরিয়ে আনতে সরকারসহ সবার সহযোগিতা কামনা করেন হাসিনা আহমদ।
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি দাবি করেন, সালাহ উদ্দিন আহমদ তাকে ভারতের কোনো এক জায়গা থেকে ফোন দিয়েছেন। তবে ওই মুহূর্তে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, পরে সব জানানো হবে।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে আসছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযোগ বরাবরই নাকচ করে। নিখোঁজ বিএনপির এই যুগ্ম মহাসচিবকে খোঁজা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেলে তাকে গ্রেফতার করবে পুলিশ।
সালাহ উদ্দিনের খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেন তার স্ত্রী হাসিনা আহমদ। এ ছাড়া এক মাসেরও কম সময়ের ব্যবধানে স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে দুইবার স্মারকলিপি দিয়েছেন তিনি।
সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন। তাদের দুই ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডায় ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়ায়, ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইসা ঢাকায় স্কলাস্টিকায় পড়ালেখা করে।
নতুন কাঠামোতে বিপিএলের তৃতীয় আসর ডিসেম্বরে
আগামী বছরই ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। বিসিবির ক্যালেন্ডারেও নেই কোনো স্বীকৃত টি-২০ টুর্নামেন্ট। নানা ঝড় ঝাপটার কারণে বিসিবির সোনার ডিম পাড়ার হাঁস বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) বন্ধ প্রায় দুই বছর ধরে। নতুন করে বিপিএল আবার শুরু করার চিন্তা করছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিল না হলেও বিসিবির পরিচালকরা এসব নিয়ে আলোচনা করেছেন নিজেদের মাঝে। আগামী ডিসেম্বরেই বিপিএলের তৃতীয় আসর করতে চায় বিসিবি।
তবে এবার বিপিএল করতে চায় বিসিবি নতুন কাঠামোতে। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থানের সঙ্গে মিল রেখে, বাস্তব সম্মত আর্থিক কাঠামোতে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সব দিকে পরিবর্তন করে নতুন ভাবে শুরু করার আশা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক বলেন, “বিসিবির এখন কোনো অফিসিয়াল টি-২০ টুর্নামেন্ট নেই। ডিসেম্বরে একটা সময় আছে। আমরা দেখছি সেটা কিভাবে সেট করা যায়। দীর্ঘদিন বিপিএল বন্ধ। আমরা চেষ্টা করছি কিভাবে এটা একটা কাঠামোর মাঝে আনা যায়।” তিনি আরও বলেন, “আগে আর্থিক কাঠামোটা বাস্তব সম্মত ছিল না। যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৪০০ কোটি টাকা দিতে হবে বিসিবিকে। এটা টিকে থাকার মতো নয়। বাংলাদেশের আর্থ সামাজিক কাঠামোর সঙ্গে যায় না। আমরা এমন কাঠামো করতে চাচ্ছি যা সবার জন্য সহনীয় হয়।”
বিপিএলের দ্বিতীয় আসরটি হয়েছিল ২০১৩ সালে। ওই আসরের দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৯০ ভাগ শোধ করা হয়েছে বলেই জানালেন আই এইচ মল্লিক। সেটার বেশিরভাগই বিসিবি শোধ করেছে। তারপরও সঠিক দাবি থাকলে সেগুলো শোধ করবে বিসিবি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কে। সবমিলিয়ে ক্রিকেটারদের যে টাকা বাকি আছে তা দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানান তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, “আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, বিপিএল শুরু করবো। ডিসেম্বরেই করবো। ফরম্যাট পরিবর্তন হবে। ফ্র্যাঞ্চাইজিসহ সব কিছু হবে বাস্তবসমম্মত।”
উল্লেখ্য, বিপিএল ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজি বিক্রি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ, ক্রিকেটারদের পারিশ্রমিক মিলিয়ে বিপিএলে ছিল টাকার ছড়াছড়ি। উচ্চাবিলাসী সেই চাহিদা শেষ পর্যন্ত কোনো পক্ষই মেটাতে পারেনি। উল্টো বর্হিবিশ্বে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বিপিএল নিয়ে। তাছাড়া ফিক্সিংয়ের কলঙ্ক তো টুর্নামেন্টটাই বন্ধ করে দিয়েছে।












