সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
hottaরাজধানীর পল্লবীর কালাপানির ঢাল এলাকায় দুর্বৃত্তদের হামলায় সাগর (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একজন ঢোলবাদক ছিলেন। স্বজনরা অভিযোগ করে, মাত্র ১০ টাকা না দেওয়ার কারণে স্থানীয় মাদকাসক্তরা সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাতে সাগরের মৃত্যু হয়।
পল্লবীতে নিহত সাগরের বাবা মো. নাসির অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় কালাপানির ঢালের বটতলায় স্থানীয় গাঁজাসেবী সাদ্দাম, আলমগীরসহ কয়েকজন সাগরের কাছে ১০ টাকা চায়। সাগর দিতে অস্বীকৃতি জানালে ওরা তাঁকে ব্যাপক মারধর করে। পরে স্বজনরা সাগরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শক্রিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার ব্যাপারে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, ‘বস্তি এলাকায় সামান্য বিষয় নিয়ে ঝগড়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটক ও মামলার প্রক্রিয়া চলছে।’

বর্ষবরণের নিরাপত্তায় সহযোগিতা করবেন: ডিএমপি কমিশনার

borshoboronবৈশাখী উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, এই বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় নগরবাসী পূর্বের মত এবারও সহযোগিতা করবেন।

বৈশাখী উৎসব বাঙালির দেশীয় সংস্কৃতির প্রাণের উৎসব উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এ সময় রাজধানীর কোথাও দেশীয় সংস্কৃতিবিরোধী কর্মকান্ড করতে দেয়া হবে না। জঙ্গী তৎপরতা মনিটরিং করা হবে। দুইটি ইউনিটসহ গোয়েন্দারা জঙ্গীদের তৎপরতা প্রতিনিয়ত মনিটরিং করবে।

আজ ১২ এপ্রিল আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান, ইব্রাহীম ফাতেমীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সূত্রঃকালের কন্ঠ

ওবামার আয় আগের চেয়ে কমে গেছে!

earnof obamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয় আগের চেয়ে কমে গেছে। তিনি নাকি গত বছর বিভিন্ন ক্ষেত্রে তার ওপর নির্ধারিত কর উচ্চ মাত্রার পরিশোধ করেছেন। গত বছর ওবামার আয়-ব্যায়ের হিসাব নিয়ে প্রকাশিত কর ও আইআরএস তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তা জানা গেছে।

২০১২ সালে ওবামার মোট বার্ষিক আয় ছিল ৬ লাখ ৮ হাজার ৬১১ ডলার। কিন্তু ২০১৩ সালে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৮ ডলারে। এর মধ্যে তিনি মোট অর্থের ২০ দশমিক ৪ শতাংশ কর পরিশোধ করেছেন। ২০১২ সালে এর পরিমাণ ছিলো ১৮ দশমিক ৪ শতাংশ।

এছাড়া নিজে এবং তার স্ত্রী মিসেল ওবামা বিভিন্ন দাতব্য কাজে দান করেছেন ৫৯ হাজার ২৫১ ডলার।

অবশ্য আয়কর বাড়ার বিয়টি ওবামার কাছে কাঙ্খিতই ছিল। কারণ তার সরকারই দেশটিতে ধনী ব্যক্তিদের জন্য আয়করসীমা বৃদ্ধি করেছে।

ওবামার ব্যক্তিগত আয় কমার বিষয়টি অবশ্য নতুন নয়। ২০০৯ সাল থেকেই মার্কিন প্রেসিডেন্টের আয় ক্রমান্বয়ে কমছে। সে বছরই প্রথম তিনি হোয়াইট হাউজে আসেন। সেবছর তার অধিকাংশ আয়ই আসে নিজের লেখা বই ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘দ্য অডাসিটি অব হোপ’ এর বিক্রি থেকে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার মাসিক বেতন মোট ৪ লাখ ডলার।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলে ডাকা দু’দিনের ধর্মঘট শুরু

islami uniকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডাকে বিশ্ববিদ্যালয়ে দুদিনের ধর্মঘট শনিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে অবিলম্বে মুক্তি দেয়া ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

জানা গেছে, ধর্মঘটের কর্মসূচি সফল করতে শনিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়িকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বাধা দেয়ার জন্য অজ্ঞাত স্থান থেকে গাড়িগুলোর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন ধর্মঘটকারীরা। তবে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ক্যাম্পাসে পৌঁছালেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেননি, আর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাও বন্ধ রয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদের মুক্তি না দিলে আগামীকালও এই ধর্মঘট অব্যাহত থাকবে।

তবে এই ধর্মঘটকে ‘অবৈধ’ হিসেবে আখ্যায়িত করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার জানান, ধর্মঘট না মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ক্লাস-পরীক্ষা যথারীতি চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শ্রমিক দলের ষষ্ঠ সম্মেলন উদ্বোধন করলেন খালেদা জিয়া

counsil-khaledaঢাকা মহানগর শ্রমিক দলের ষষ্ঠ সম্মেলন ও কাউন্সিল ২০১৪-এর উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এর আগে বেগম খালেদা জিয়া বেলা ১১টার দিকে মঞ্চে এসে উপস্থিত হন। এসময় সম্মেলন কেন্দ্রে উপস্থিত আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়াকে ফুলেল শ্রদ্ধা জানান।

কাউন্সিলে শ্রমিক দলের ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান।

উল্লেখ্য, ২০১১ সালে ৬ জুন ২৫১ সদস্যবিশিষ্ট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর কমিটি গঠন করা হয় ৭১ সদস্যবিশিষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতি ও বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।

বিশ্বের অসাধারণ সুন্দর ৬ টি সুইমিং পুল

প্রিয়.কম এই গরমে সকলের প্রথম যে চিন্তা মাথায় আসে তা হলো পানির ভেতর গা ডুবিয়ে বসে থাকা। দুঃখজনক কথা হলো সব কাজ ফেলে তো আর তা করা যায় না। কিন্তু তারপরও আমরা যখন দুপুরের কড়া রোদে বের হই কিংবা রাতে বিছানায় শুয়ে গরমে গড়াগড়ি করি তখন তো মনে হয়ই, ‘ইশ! একটা যদি সুইমিংপুলে ডুবে বসে থাকতে পারতাম’। এইরকমটা ভেবেই হয়তো বিশ্বের আনাচে কানাচে তৈরি করা হয়েছে অসাধারণ সব সুইমিং পুল। যে সুইমিং পুলে গা ডুবিয়ে বসে থাকলে শুধু গরমই দূর হবে তা নয় মনে আসবে পরিপূর্ণ শান্তি। চলুন তবে দেখে নেয়া যাক এমনই অসাধারণ কিছু সুইমিং পুলের দৃশ্য।

সিঙ্গাপুরের ‘ইনফিনিটি পুল’। যে পুলে দাড়িয়ে বা গা ডুবিয়ে পুরো সিঙ্গাপুরে নজর বুলানো যায়। সিঙ্গাপুরের ম্যারিন বে স্যান্ড রিসোর্টে এই পুলটি রয়েছে

ইন্দোনেশিয়ার এই পুলটির প্রাকৃতিক পরিবেশ মনের সকল ধরনের চাপ এক নিমেষেই দূর করার জন্য যথেষ্ট। এই সুইমিং পুলটিতে যেতে চাইলে যেতে হবে বালির হাঙ্গিং গার্ডেন উবডু হোটেলটিতে

চংউই রিভার হাউস পুল, আফ্রিকা। পুলটি দেখেই বুঝতে পারছেন প্রকৃতির কতোটা কাছাকাছি যাওয়া সম্ভব এই স্থানে।

এই ধরনের নীলচে পানির হাতছানি কে উপেক্ষা করতে পারে বলুন? এই সুইমিং পুলটি মালদ্বীপের ভেলাসারু রিসোর্টে অবস্থিত।

পৃথিবীর সব চাইতে বড় পুলটি অবস্থিত চিলিতে। এই পুলটির নাম দ্য সান আলফন্সো ডেলমার সি ওয়াটার পুল। এই পুলটি ১ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এবং প্রায় ৬৬ মিলিয়ন গ্যালন পানি রয়েছে এই সুইমিং পুলে।

সুইমিং পুলের পানির রঙ যে শুধুমাত্র নীল হতে হয় তা এই সুইমিং পুলটি দেখলে একেবারেই ভুলে যাবেন। দ্য লাইব্রেরী পুল নামের এই পুলটি অবস্থিত থাইল্যান্ডের কোহ সামুইতে। এই পুলের পানিতে কিন্তু কোনো রঙ ব্যবহার করা হয়নি। পুলটির নিচের টাইলসের রঙ কমলা, রক্তলাল ও হলুদ হওয়ার কারনে পানির রঙ এমনটি ধারন করেছে।

কেবল সুস্বাদুই নয়, আতার আছে হরেক উপকারিতা

atart upokaritaগ্রীষ্মকাল মানেই মিষ্টি মধুর নানান ফল। তবে এবার গ্রীষ্মকাল আসার আগেই বাজার ভরে গেছে বিভিন্ন রসালো ফলে। আতাফল তার একটি। এই ফলের ভেতরে থাকে ছোট ছোট কোষ। প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ। বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশটিকেই খেতে হয়।

আতাফলের আদি নিবাস পূর্ব আমেরিকা। বহু বছর আগে এ ফলটি পূর্ব আমেরিকা থেকে ভারতবর্ষে আসে। এখন পুরো উপমহাদেশে এই ফল দেখা যায়। আতাফল শরীফা এবং নোনা নামেও পরিচিত। তবে অঞ্চলভেদে কিছু পার্থক্য রয়েছে। আতাফলের রয়েছে বেশ কয়েকটি প্রজাতি ও প্রকরণ। সবগুলিকেই ইংরেজিতে Custard-apple, Sugar-apple, Sugar-pineapple বা Sweetsop ডাকা হয়। আতাফলের বৈজ্ঞানিক নাম Anona squamosa Linn। আতাগাছ বহু শাখাবিশিষ্ট মাঝারি ধরনের বৃক্ষ। এটি প্রায় ১০-১৫ ফুট উঁচু হয়ে থাকে। সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকে গাছে ফুল আসে এবং মার্চে ফল আসে। ফল পাকে এপ্রিল-মে মাসে। কাঁচা ফল এবড়ো থেবড়ো গোলাকার, সবুজ বর্ণের। পাকলে সুগন্ধ ছড়ায় এবং স্বাদ মিষ্টি। ফল উপকারী হলেও এর বীজ বিষাক্ত।

আতাফলের প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে –

খাদ্যশক্তি- ৮০-১০১ কিলোক্যালরি
জলীয় অংশ- ৬৮.৩-৮০.১ গ্রাম
আমিষ- ১.১৭-২.৪৭ গ্রাম
চর্বি- ০.৫-০.৬ গ্রাম
শর্করা- ২০-২৫.২ গ্রাম
খাদ্যআঁশ- ০.৯-৬.৬ গ্রাম
ক্যালসিয়াম- ১৭.৬-২৭ মিলিগ্রাম
ফসফরাস- ১৪.৭-৩২.১ মিলিগ্রাম
লৌহ- ০.৪২-১.১৪ মিলিগ্রাম
ক্যারোটিন- ০.০০৭-০.০১৮ মিলিগ্রাম
থায়ামিন- ০.০৭৫-০.১১৯ মিলিগ্রাম
রিবোফ্লেভিন- ০.০৮৬-০.১৭৫ মিলিগ্রাম
নিয়াসিন- ০.৫২৮-১.১৯০ মিলিগ্রাম
অ্যাসকরবিক অ্যাসিড- ১৫.০-৪৪.৪ মিলিগ্রাম
নাইকোটিনিক অ্যাসিড- ০.৫ মিলিগ্রাম

আতাফলের স্বাস্থ্য উপকারিতা :

  • -আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা একটি উন্নতমানের অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে। এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে।
  • -এতে উপস্থিত ভিটামিন এ চোখ, চুল ও ত্বকের জন্য খুবই উপকারী।
  • -আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।
  • -এর পটাশিয়াম ও ভিটামিন বি৬ রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
  • -এর খাদ্যআঁশ হজমশক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যা দূর করে।
  • -আতাফলের খাদ্যউপাদান এনিমিয়া প্রতিরোধ করে।

আতাফলের ঔষধি গুণ :

  • -আতাগাছের শেকড়ের ছাল আমাশয়ের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
  • -আতাফলের শাঁসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়।
  • -অপুষ্টিজনিত সমস্যায় আতাফলের রসের সাথে দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
  • -যে ফোঁড়া পাকেও না আবার বসেও না, এমন ফোঁড়ায় আতার বীজ বা পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে প্রলেপ দিলে ফোঁড়া পেকে পুঁজ বের হয়ে যায়।
  • -পাতার রস উকুননাশক হিসেবে ব্যবহৃত হয়।

রওশনের কর্তৃত্ব বাড়ল জাতীয় পার্টিতে

roushonঢাকা: জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে রহুল আমীন হাওলাদারকে বাদ দিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করায় দলে রওশন এরশাদের কর্তৃত্ব আরো বেড়েছে বলে মনে করছেন অনেকে৷ যদিও এরশাদের দাবি, দলকে ঐক্যবদ্ধ করতেই এ সিদ্ধান্ত৷

৫ জানুয়ারির একতরফা নির্বাচনকে কেন্দ্র করেই জাতীয় পার্টিতে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের অবস্থান শক্ত হয়৷ নির্বাচনে অংশগ্রহণ করতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শেষ পর্যন্ত রাজি না থাকলেও, রওশনের কাছে তিনি হার মানেন৷ জাতীয় পার্টি নির্বাচনে যায় এবং ৩৪ জন সংসদ সদস্য নির্বাচিত হন৷ স্বামী-স্ত্রী, অর্থাৎ এরশাদ এবং রওশনের দ্বন্দ্বে দলের নেতারাও দুই ভাগ হয়ে যান৷

নির্বাচনের পর রওশনের ক্ষমতা আরো সংহত হয়৷ কারণ তার ওপরে রয়েছে সরকারের সরাসরি আশীর্বাদ৷ এছাড়া বিরোধী দলে থেকেও দল থেকে যারা সরকারের মন্ত্রী বা উপদেষ্টা হয়েছেন, তারাও রওশনেরই লোক৷ রওশন এরশাদ হয়েছেন বিরোধী দলীয় নেত্রী আর এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হতে হয়েছে৷

এমনকি শেষ পর্যন্ত এরশাদকে বাদ দিয়ে রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির কাজও এগিয়ে চলছিল৷ জাতীয় পার্টিতে রওশনের ঘনিষ্ট একজন নেতা জানান, এই যাত্রায় এরশাদ নিজেকে বাঁচাতে রওশনের সঙ্গে সমঝোতায় এসেছেন৷ জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নির্বিঘ্ন করতে এরশাদ তাই রওশনের চাপে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেছেন৷ বাদ দিয়েছেন ১৪ বছর ধরে তার অনুগত রহুল আমীন হাওলাদারকে৷ বলা বাহুল্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলু রওশনের তো বটেই সরকারেরও ঘনিষ্ঠ৷

বৃহস্পতিবার রাতে বাদ পড়ার পর রহুল আমীন হাওলাদার সংবাদমাধ্যমকে জানান, ‘‘দলের চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করেই এই পরিবর্তন আনা হয়েছে৷ আমাকে এই পদ থেকে সরানোর জন্য দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদের হিসাব চাওয়াসহ নানা নাটক সাজানো হয়৷ দলের একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত৷ তারাই এটা করেছেন৷” তিনি যত দ্রুত সম্ভব সংবাদ সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করবেন বলেও জানান৷

তবে এরশাদ শুক্রবার দাবি করেন যে, কোনো চাপের মুখে নয়, দলের স্বার্থেই মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমার ও রওশনের মধ্যে দূরত্ব আছে বলে জনগণ ও দলের নেতা-কর্মীরা মনে করেন৷ নতুন মহাসচিব নিয়োগের ফলে এ ধারণা দূর হবে৷ এখন সবাই মনে করবে আমরা এক৷”

তিনি আরো বলেন, ‘‘আমার মনে হয় এ সরকার পাঁচ বছরই থাকবে৷ তাই পার্টিকে সংগঠিত করা দরকার৷ এর জন্য তরুণ নেতৃত্ব দরকার৷ বাবলু পাশে থাকলে আমরা ভালো করবো৷”

জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও দাবি করেন, ‘‘কারও চাপে নয়, দলের চেয়ারম্যান মনে করেছেন, তাই তাকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন৷”

সরকারের সঙ্গে সুসম্পর্কের কারণেই তাকে এই পদে দেয়া হলো কিনা জানতে চাইলে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বিষয়টি নাকচ করে বলেন, ‘‘আমাকে পার্টির চেয়ারম্যান ভালো করে জানেন৷ এ কারণেই তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছেন৷ কারও চাপে আমাকে মহাসচিব করা হয়নি৷”

জাতীয় পার্টির নতুন এই মহাসচিব বলেন, তিনি তৃণমূল পর্যায় থেকে দলকে শুধু সংগঠিতই করবেন না, দলকে ক্ষমতার কাছাকাছিও নিয়ে যাবেন৷

৫ জানুয়ারির নির্বাচনে রওশন এরশাদের প্রধান দুই সহযোগী হলেন আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন আহেমেদ বাবলু৷ তারা সরকারেরও খুব ঘনিষ্ঠ৷ জানা গেছে, সরকারও চায় না যে জাতীয় পার্টির মূল নেতৃত্বে সরকার বিরোধী কেউ থাকুক৷ তাই রহুল আমীন হাওলাদারের বিদায়ের মধ্য দিয়ে এরশাদকে পুরোপুরি নির্বিষ করা হলো বলে মনে করেন দলের অনেক নেতা৷ রওশন এরশাদের ঘনিষ্ট জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এমপি জানান, ‘‘এখন দলে আর কোনো বিভেদ নেই৷ সবাই এক হয়ে কাজ করবেন৷ এরশাদ আর রওশনের মধ্যেও কোনো দূরত্ব নেই৷”

দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের কাছে বিষয়টি কাছে জানতে চাইলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি৷ ব্যস্ততার অজুহাতে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি৷- ডিডব্লিউ।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতকে ভিসা দেয়া সম্ভব নয় : হোয়াইট হাউজ

eiran unশেষ পর্যন্ত জাতিসংঘে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ আবুতালেবি’কে ভিসা না দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে ইরান যাকে নিয়োগ দিয়েছে তাকে ভিসা দেয়া সম্ভব নয় বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনে বলেছেন, জাতিসংঘ এবং ইরানকে জানানো হয়েছে, মি. আবুতালেবি’র জন্য আমরা ভিসা ইস্যু করবো না।

এর আগে মার্কিন সিনেট আবুতালেবিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার আইন রেখে যে বিল পাস করেছিল বৃহস্পতিবার তা সর্বসম্মতভাবে অনুমোদন করে প্রতিনিধি পরিষদ। সিনেটে গত ৭ এপ্রিল টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের উত্থাপিত বিলটি কণ্ঠভোটে পাস হয়।

তবে মার্কিন সরকারের এ সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইরান । তেহরান বলেছে, বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে লড়বে দেশটি। মার্কিন সরকার এমন সময় ইরানি রাষ্ট্রদূতকে ভিসা দিতে অস্বীকৃতি জানালো যখন জাতিসংঘের আইন অনুযায়ী এ বিশ্ব সংস্থায় নিয়োগ দেয়া প্রতিটি দেশের রাষ্ট্রদূতকে ভিসা দিতে বাধ্য ওয়াশিংটন।

মার্কিন সিনেট অভিযোগ করছে, ১৯৭৯ সালে গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস দখলের ঘটনায় আবুতালেবি জড়িত ছিলেন। ইসলামি বিপ্লব বিজয়ের পর ১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র মার্কিন দূতাবাস দখল করেন। আগে থেকেই তারা ধারণা করেছিলেন, দূতাবাসটি ইরানের ইসলামি সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আস্তানায় পরিণত হয়েছে। দূতাবাস দখলের পর সেখান থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে ইরানি ছাত্রদের সে ধারণা সঠিক প্রমাণিত হয়।

তবে হামিদ আবুতালেবি মার্কিন দূতাবাস দখলের ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, তিনি ওই ঘটনার দিন অনুবাদক হিসেবে দু’পক্ষের মধ্যে সমন্বয়ের কাজ করেছিলেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

সূত্র: রেডিও তেহরান

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ২৩ এপ্রিল

bnp-tistalongmarchনদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে ২৩ এপ্রিল লংমার্চ করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিসুল আরেফিন জানান, গত বৃহস্পতিবার দলের চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে ২৩ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পুরো বিষয়টি সমন্বয় করছেন বিএনপির রংপুর বিভাগীয় সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে লংমার্চ শুরু করলে কর্মসূচি হবে দুই দিনে। আর রংপুর থেকে শুরু হলে কর্মসূচি হবে এক দিনে। এ ক্ষেত্রে রংপুরে একটি সমাবেশ করে পাগলা পীর রোড হয়ে লংমার্চ চলে আসবে দোয়ানি ডালিয়া ব্যারাক মাঠে। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
শ্রমিক দল মহানগর কমিটির কাউন্সিল আজ : জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর কমিটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল আজ শনিবার। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান গতকাল কালের কণ্ঠকে জানান, চেয়ারপারসন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিলের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রমিক দল ঢাকা মহানগর সভাপতি নাসিম আহমেদ। ১৯ এপ্রিল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে।