মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বিহারি ক্যাম্পে নিহত ১০ জনের দাফন সম্পন্ন

রাজধানীর মিরপুরে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে জানাজা শেষে কালশী কবরস্থানে তাদের দাফন করা হয়।image_86520_0

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ পৌঁছে কুমির্টোলা বিহারি ক্যাম্পে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে ক্যাম্পের বাতাস। এ সময়, আটক সাতজনকে মুক্তি না দেয়া পর্যন্ত জানাজা ও দাফন হবে না বলে দাবি তোলে স্থানীয়রা। তারা স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহ ও জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়।

পরে কয়েক দফা আলোচনার পর, দাফনের সিদ্ধান্ত নেয় বিহারি ক্যাম্পের নেতারা।

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চায় ত্রিপুরা

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগযোগ চায় ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে বলেছেন, ঢাকা এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে এ রাজ্যের সংযোগ ঘটলে ত্রিপুরা যেমন উন্নয়নের ক্ষেত্রে অগ্রসর হবে, ঠিক তেমনি দ্রুত উন্নয়ন ঘটবে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের।image_86554_0

ত্রিপুরার বিশ্রামগঞ্জের সিপাহীজলা জেলার পরিবহন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার এ আশা প্রকাশ করেন ত্রিপুরার এই মন্ত্রী। সোমবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা থেকে ত্রিপুরায় ১০ হাজার টন খাদ্যশস্য পরিবহনে ট্রানজিট সুবিধা পাওয়ার পর ত্রিপুরার পরিবহনমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ১৯৭২ সালের অভ্যন্তরীণ নৌবাণিজ্য প্রটোকল অনুযায়ী ত্রিপুরায় খাদ্য পরিবহনে ট্রানজিটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
আগামী মাসের প্রথম সপ্তাহেই খাদ্য পরিবহনের কাজ শুরু করতে পারে ভারত। এর আগে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্যও এ প্রটোকলের মাধ্যমেই ভারতকে ট্রানজিট দেয়া হয়েছিল।

জার্মানি বনাম পর্তুগাল নয়, জার্মানি বনাম রোনাল্ডো আজ

গত বছর বড়দিনের ঠিক আগে, ভক্তদের উপহার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জন্মশহর ফুনচলে উদ্বোধন করেছিলেন ‘সিআর-৭ জাদুঘর’। পর্তুগিজ মহাতারকার মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে পারবেন ভক্তরা ৷  দেখতে পাবেন প্রিয় তারকার ট্রফি, জার্সি, অনেক স্মারক। সেখানে অবশ্য এখনও নেই  বিশ্বকাপ ৷image_86518_0

ঠিক বিপরীত মেরুতে জার্মানি। দলে নেই রোনাল্ডো, মেসির মতো মহাতারকা ৷সালভাদরে একদিকে জার্মানি ৷ অন্যদিকে রোনাল্ডো ৷

জার্মানরা কী বলছেন এই ম্যাচ নিয়ে ? লুকাস পোডলস্কি বলছেন, ‘আমরা পর্তুগাল দলের জন্য প্রস্তুতি নিয়েছি, শুধু একজনের জন্য নয়।’ রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর সতীর্থ স্যামি খেদিরার মনে হচ্ছে, ‘গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটিই শুরুতে। শুধু রোনাল্ডো নয়, বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আছে ওদের।’

রোনাল্ডো ছাড়াও পর্তুগালে রয়েছেন ফ্যাবিও কোয়েন্ত্রাও, পেপে, নানি, হোয়াও মুতিনহো, রাউল মেইরেলেসের মতো খেলোয়াড় ৷ আগের ইউরোতে মুতিনহো রোনাল্ডোকেও অতিক্রম করে গিয়েছেন ৷ এবারের বিশ্বকাপে জার্মানির লক্ষ্য ট্রফি নিয়ে ঘরে যাওয়া ৷ ২০০৬ বিশ্বকাপে  তৃতীয় হয়েছিল জার্মানরা ৷ এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া ৷ আর সেই লড়াই শুরু হচ্ছে আজ থেকে ৷

রোনাল্ডোর চোট নিয়েই ইদানীং চর্চা হয়েছে বেশি। রোনাল্ডোর সতীর্থদের প্রতি যত সম্মানই দেখান জার্মানরা, গোটা বিশ্ব জানে ব্যবধানটা গড়ে দিতে পারেন একজনই। জার্মান কোচ তাই ভাবছেন একজনকে নিয়ে ৷ তার সেনারা বলছেন দল হিসেবে পর্তুগালকে আমরা গুরুত্ব দিচ্ছি ৷ জোয়াকিম লো বলছেন, ‘রোনাল্ডোর মতো একজনকে পুরোপুরি নিষ্প্রভ করে রাখা মুশকিল। আমরা ওর অনেক অনেক ভিডিও দেখেছি ৷  এসব বিশ্লেষণ করেছি। দলীয় প্রচেষ্টাতেই ওকে থামাতে হবে।’

যতই সবাই বলুক না কেন ম্যাচটা হচ্ছে পর্তুগাল বনাম জার্মানির ৷ আসলে তো হতে চলেছে জার্মানি বনাম রোনাল্ডো ৷- ওয়েবসাইট।

মারাকানা হয়ে উঠল মেসিময়

আর্জেন্টিনা – ২ (কোলাসিনাচ আত্মঘাতী, মেসি)
বসনিয়া – ১ (ইবিসেভিচ)
সমালোচনার আঘাতে কত ক্ষতবিক্ষত হয়েছেন তিনি৷ বার্সেলোনার হয়ে ভালো খেলেন অথচ দেশের হয়ে খেলতে পারেন না ৷ আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় তাঁর ঠোঁট নাকি নড়ে না৷ তিনি কম কথা বলেন৷ নিজেকে নিয়ে মত্ত থাকেন৷ এরকম কত কথা প্রচলিত রয়েছে লিওনেল মেসি সম্পর্কে ৷ ক্লাব বার্সেলোনার হয়ে খেলার সময়ে মাঠে বমি করেছেন ৷ বার্সা সফল হয়নি গত মরসুমে ৷ আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে একা মেসিকে ৷ সেই মেসি মারাকানা মাতিয়ে দিলেন রোববার শেষ রাতে ৷image_86515_0প্রথমার্ধে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ৷ দ্বিতীয়ার্ধে স্কিলের মালা গাঁথলেন আর্জেন্টাইন অধিনায়ক ৷ তিনি মাঠে নামার আগে নেইমার গোল করেছেন ৷ সবাই বলেছেন, পেলে, রোনাল্ডোও এভাবে বিশ্বকাপ শুরু করেননি ৷ বালোতেলি ইংল্যান্ডকে শেষ করে দিয়েছেন ৷ এডিনসন কাভানি গোল করেছেন উরুগুয়ের হয়ে ৷ মেসির বার্সার সতীর্থ অ্যালেক্সিজ স্যানচেজও গোল পেয়েছেন ৷ তিনি পাবেন না ? ম্যাচের ৬৫ মিনিটে এল সেই অবিশ্বাস্য মুহূর্তটা ৷বলা ভালো, এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল সবাই ৷

মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে, পরিবর্ত হিসেবে নামা গনজালো হিগুয়েইনের সঙ্গে ওয়ান-টু খেলে দু’ জন বসনিয়ান প্লেয়ারকে মাটি ধরিয়ে গোলে শট নিলেন মেসি৷ বল পোস্টে লেগে জালে জড়িয়ে গেল ৷ মেসি যেন ফেটে পড়লেন আনন্দে, উত্তেজনায়, আবেগে ৷ গোল করার পর এহেন মেসিকে সচরাচর দেখা যায় না ৷ গোল করার পর তিনি অল্প আনন্দ করেন ৷ এদিন বিস্ফারিত হলেন ৷ বোঝাই যাচ্ছিল ভেতরে ভেতরে উত্তর দেয়ার জন্য তৈরি রয়েছেন ৷ সুযোগ খুঁজছিলেন ৷ বুটের থেকে বড় মাইক্রোফোন যে আর নেই, তা আরো একবার বুঝিয়ে দিলেন লিওনেল মেসি ৷ আট বছর আগে গোল করেছিলেন বিশ্বকাপে ৷বিশ্বকাপের দ্বিতীয় গোলটা পেতে আট-আটটা বছর অপেক্ষা করতে হলো বিশ্বের সেরা প্লেয়ারকে ৷

খেলার তিন মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা ৷ মেসির ফ্রি কিক থেকে আত্মঘাতী গোল করে বসেন কোলাসিনাচ ৷ তারপর শুধুই বসনিয়ান ঝড় ৷ তাতে বেসামাল আলবিসেলেস্তেরা ৷ মেসিকে তখন খুঁজেই পাওয়া যাচ্ছিল না ৷ কড়া মার্কিংয়ে তাকে রাখা হচ্ছিল ৷ বল পেলেই তার পা থেকে বল কেড়ে নিচ্ছিলেন বসনিয়ান প্লেয়াররা ৷

দ্বিতীয়ার্ধে আলেসান্দ্রো সাবেয়া চলে যান ৪-৩-৩ পদ্ধিততে ৷ হিগুয়েইনকে পাঠিয়ে দেন ফরোয়ার্ডে ৷ এতক্ষণ আগুয়েরো একা পড়ে যাচ্ছিলেন উপরে৷ মেসি আটকে যাচ্ছিলেন ৷ হিগুয়েইন নামার পর আর্জেন্তিনার চাপ বাড়ে ৷ মেসিও ধীরে ধীরে নিজের মেজাজে ধরা দেন ৷ বেশ কয়েকবার গোলের গন্ধ মাখা বল বাড়ান তিনি ৷  তারপর ৬৫ মিনিটে সেই মুহূর্ত ৷ মেসির গোল ৷ যার জন্য অধীর আগ্রহে সবাই বসেছিল ৷

বসনিয়া এবারই প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছে ৷ ভালোই খেলেছে তারা ৷ আর্জেন্তিনাকে যথেষ্ট বেগ দিয়েছেন এডিন জেকোরা ৷ ৮৪ মিনিটে ইবিসেভিচ ব্যবধান কমান বসনিয়ার হয়ে ৷ প্রথমার্ধে রোমেরো আর্জেন্তিনাকে বাঁচান বেশ কয়েকবার ৷ এদিন ইতিহাস তৈরি করে ফেলল বসিনয়া ৷ ইতিহাস তৈরির দিনেও বসনিয়া পেছনের সারিতে চলে যাবে ৷ সবাই মত্ত থাকবে একজনকে নিয়ে ৷ তিনি সবার প্রাণের লিও মেসি ৷ ওরকম গোলই তো সবাই তার কাছ থেকে দেখতে চায় ৷ তিনি গোল করবেন আর গ্যালারিতে সুর উঠবে ভামোস ভামোস আরহেনতিনা ৷ সূত্র: ওয়েবসাইট

মায়ের প্রেমিককে খুনের ঘটনায় কিশোর আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মায়ের প্রেমিককে হত্যার ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জামিয়ানগর এলাকায় শুক্রবার ওই ঘটনাটি ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।image_95989_0.gif

শনিবার পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত দশটার দিকে বাড়ি ফেরে কিশোরটি। সাধারণত: গভীর রাতেই সে বাড়ি ফিরত। নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফিরে সে তার মাকে ফিরোজ খান নামের এক লোকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এতে রেগে গিয়ে মায়ের প্রেমিকের মাথা ঘরের দেয়ালের সঙ্গে ঠুকতে থাকে সে। এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন ফিরোজ খান। তখন তাকে গলা টিপে হত্যা করে ছেলেটি।
এরপর মা ও ছেলে মিলে নিহতের লাশ বিছানার চাদরে মুড়িয়ে নেয়। চাদরে মোড়ানো লাশ নিকটবর্তী নদিতে ফেলতে গেলে ওই কিশোরকে হাতেনাতে পাকড়াও করা হয়।
পুলিশ জানায়, নিজের প্রেমিককে রক্ষা করতে কিংবা হত্যাকাণ্ড থেকে ছেলেকে নিবৃত্ত করতে কোনোরকম চেষ্টা করেননি তার মা। ফলে এ হত্যার ঘটনায় তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।

কালশীর রাস্তা অবরোধ করেছে বিহারীরা

মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেছে বিহারীরা।image_95985_0

রোববার সকাল ১১টায় বিহারী ক্যাম্পের সামনে কালশী নতুন রাস্তা দখল করে সেখানে বসে পড়েন তারা।

ঘটনাস্থলে পুলিশ সাজোয়াযান নিয়ে অবস্থান করছে। তবে এখনো কোনো অভিযান চালানো হয়নি বলে জানা গেছে।

এদিকে কালশীর ঘটনায় রোববার সাতজনের নাম উল্লেখ করে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। সাধারণ জনগণ বাদী হয়ে ৪টি মামলা করেছে। হত্যা, ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইন, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুনিরা।

প্রসঙ্গত, শনিবার সকালে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে কালশী এলাকায় এলাকাবাসী-পুলিশ-বিহারীদের সংঘর্ষ হয়। বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন নিহত হন।

প্রথম বিদেশ সফরে আজ ভুটান যাচ্ছেন মোদি

দু’দিনের সফরে রোববার ভুটান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে প্রথম গন্তব্য হিসাবে উত্তরের প্রতিবেশী রাষ্ট্রকে বেছে নিয়েছেন তিনি।image_86396_0

ভারতের সঙ্গে ভূটানের সম্পর্ক বরাবরই খুব ভালো। তবুও গত ১৩ বছরে দক্ষিণ এশিয়ার একমাত্র এই হিন্দু রাষ্ট্রে পা রাখেননি এদেশের কোনো প্রধানমন্ত্রী। বহিঃভারতে প্রথম গন্তব্য হিসেবে থিম্পুকে বেছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেয়া শুরু করলেন নমো।

সফর শুরুর প্রাক্কালে এক ভুটানকে ‘স্বাভাবিক বন্ধু’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন ‘আমার প্রথম ভুটান সফরের অপেক্ষায় আছি। দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে শক্তিশালী করা আমার এই সফরের অন্যতম উদ্দেশ্য।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ভুটান সফরে মোদির সঙ্গে থাকছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশ সচিব সুজাতা সিং৷ সেদেশের রাজা, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতার সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করবেন বলে এদিন এক সাংবাদিক বৈঠকে জানান সুজাতা। সূত্র: ওয়েবসাইট

লুহানস্কে ইউক্রেনের প্রতিশোধ গ্রহণ

ইউক্রেন ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ গুলিবর্ষণের পাল্টা শোধ হিসেবে রুশপন্থীদের ঘাঁটি চিহ্নিত করে বোমাহামলা চালিয়েছে। আল জাজিরা।image_95979_0

১৩ জুন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিমানের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৪৯ জন সামরিক ব্যক্তিত্বের নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত হয়েছে।
লুহানস্ক থেকে ২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত নোভোহানিভকা গ্রামের এক গমের ক্ষেতে কয়েক শত মিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যায় বিমানের ধ্বংসাবশেষ।
এ ঘটনার পর ইউক্রেনের নবনির্বাচিত রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কো নিরাপত্তা বিভাগের কর্তাব্যক্তিদের নিয়ে এক তাৎক্ষণিক বৈঠকের আয়োজন করেন। সেখানে ‘পর্যাপ্ত’ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত  গৃহীত হয়।
এর জবাবে শনিবার লুহানস্কের ‘বিদ্রোহী’ নিয়ন্ত্রিত চেকপয়েন্ট এবং একটি সামরিক ঘাঁটিতে- যেটি ইতোমধ্যে রুশপন্থীরা দখল করে নিয়েছিল-  হামলা চালায়।
সেখানে ক্ষণে ক্ষণে পরিস্থিতি আরও শোচনীয় আকার ধারণ করছে এবং এলাকার অধিকাংশ নিয়ন্ত্রকারী রুশপন্থীরা তাদের সকল সামর্থ দিয়ে লড়ছে বলে জানা যায়।
এদিকে লুহানস্কের পাশাপাশি পার্শ্ববর্তী দনেৎস থেকেও ভেসে আসছে মুহুর্মুহু বন্দুকের গোলাগুলি ও কামানের গোলার শব্দ।
উল্লেখ্য, সেনাসদস্য বহনকারী বিমানে গুলিবর্ষণের কারণ হিসেবে বলেছে, বিমানটি তাদের নির্ধারিত এবং সরকার-অবগত ‘নো ফ্লাই জোন’ অতিক্রম করেছিল।

কালশীর ঘটনায় যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে: ইলিয়াস

কালশী হত্যাকাণ্ড নিয়ে যারা বিভিন্নভাবে জায়গা দখল ও বস্তি দখলের কথা বলে গরুর মতো রচনা করছে তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহ।image_86404_0

শনিবার রাত সাড়ে ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর নিয়মিত টকশো ৭১ জার্নালে ফোনালাপে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইলিয়াস মোল্লাহ বলেন, “এ ঘটনায় আমি মর্মাহত, আমি শোকাহত। আজকে যারা মারা গেছে অবাঙালি তারা সবাই আমার ভোটার। আমি একটি কথা বলতে চাই, শুধু আজকের রাতই নয়, গত তিনদিন ধরে আমি আমার পুলিশ প্রশাসন সব দিকে নজর রাখছি। এই নজরের মধ্য দিয়ে মোটামোটি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল। কিন্তু কুর্মিটোলা ক্যাম্পে যে ঘটনাটি ঘটেছিল বিদ্যুৎ নিয়ে এটি সঙ্গে আজকের ঘটনার কোনো সম্পর্ক নেই।”

ইলিয়াস মোল্লা বলেন, “গত ১০ তারিখে একটি ঘটনা ঘটেছিল কেউ কেউ বিদ্যুৎ না পেয়ে রাস্তা অবরোধ করেছিল। সেখানে আমি গিয়েছিলাম, সমস্যা সমাধান করে এলাম। এক পক্ষ বিদ্যুৎ নিতে চেয়েছিল, আরেক পক্ষ বলল তাদের বিদ্যুৎ দেব না। এখান থেকে বিদ্যুৎ দিলে সার্কিট পড়ে যায়। আমি বললাম তাহলে ডাইরেক্ট করে দিই। পরে আমি বিদ্যুৎতের লোকজন দিয়ে একটি চঙ্গ তুলি বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য। পরে আরেক পক্ষ এসে চঙ্গ নামিয়ে দেয়। পরে উভয় পক্ষকে বলি তোমরা যেভাবে আছো সেভাবেই থাক, আমরা এটি নিয়ে তোমাদের চেয়ারম্যান ভন্ঠুর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করবো। এ কথা বলে আমি সেখান থেকে চলে আসি।”

তিনি বলেন, “আজ যে ঘটনাটা ঘটেছে এটি সঙ্গে বিদ্যুৎতের কোনো সম্পর্ক নেই। এটি আতশবাজির কারণে হয়েছে। তবে বিদ্যুৎতের ঘটনার জন্য এটি বন্ধ হয়নি। কেউ একটি পটকা মারলে অন্যপক্ষ দুইটি মারে। কেউ দুইটি মারলে চারটি মারে। আর এ কারণে পুলিশও এটি বন্ধ করতে পারেনি।”

ঘটনার সময় তাকে পাওয়া যায়নি কেন জানতে চাইলে তিনি বলেন, “শবে বরাত একটি ইবাদত বন্দেগির রাত। এই রাতে ইবাদতের কারণে আমি ঘুম থেকে উঠতে দেরি করি। তবে ঘুম থেকে উঠার পর যেভাবে পারি সবাইকে সহযোগিতা করেছি।”

রাতে খালেদার সঙ্গে গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন লক্ষ্মীপুর জেলা বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের স্বজনরা।image_86385_0

এর আগেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গুম হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এসব পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

রোববার রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের  রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হবে।

খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নতুন বার্তা ডটকমকে একথা জানিয়েছেন।