বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

মাগুরায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মত বিনিময়

মাগুরার নবাগত জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।image_93079_0

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নবাগত ডিসিকে অবহিত করেন সাংবাদিকরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর হোসেন, আশ্রাফুল আলম, সুমি আক্তার, এনডিসি নবিক হাসান তরফদার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বুলু শরীফ, সাইদুর রহমান, আরজু সিদ্দিকি, শামীম খান, কবির হোসেন, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, সঞ্জয় রায়, দেলোয়ার হোসেন, শেখ ইলিয়াস মিথুন, শরীফ তেহরান টুটুল, আরাফাত হোসেন, খায়রুজ্জামান সবুজ প্রমূখ।

সভায় জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সুপারিশ করা হয়। পরে জেলা প্রশাসক জনগণের পাশে থেকে জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখার ঘোষণা দেন।

ভুলে যাওয়ার অনেক অনুরোধ পেয়েছে গুগলের প্রতিষ্ঠানটি

কাউকে ভুলে যাওয়া কি সহজ? ভালো হোক বা মন্দ – পরিচিত কাউকে ভুলে যাওয়া বোধহয় সহজ নয়৷ গুগলের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন৷ ইউরোপের এক আইনের কারণে ভুলে যাওয়ার অনেক অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ কিন্তু সব মানা যাচ্ছে না৷

বিশ্বের সবচেয়ে বড় সার্চ সেবাদাতা গুগল জানিয়েছে, জুলাই ১৮ অবধি ‘রাইট টু বি ফরগটেন’ নীতির আওতায় ৯১ হাজার অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ এসব অনুরোধের মাধ্যমে মোট ৩২৮,০০০ লিংক মুছে ফেলতে বলা হয়েছে৷image_92832_0

ভুলে যাওয়ার সবচেয়ে বেশি অনুরোধ গুগল পেয়েছে ফ্রান্স এবং জার্মানি থেকে৷ দেশ দু’টি থেকে যথাক্রমে ১৭,৫০০ এং ১৬,৫০০ অনুরোধ করা হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন গুগলের বৈশ্বিক গোপনীয়তা সুরক্ষা বিষয়ক কর্মকর্তা পেটার ফ্লাইশার৷

এছাড়া বৃটেন থেকে ১২,০০০, স্পেন থেকে ৮,০০০ এবং ইটালি থেকে ৭,৫০০ এরকম অনুরোধ এসেছে৷ গুগল জানিয়েছে, অনুরোধে পাওয়া লিংকগুলোর মধ্যে ৫৩ শতাংশ ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে৷

তবে অনেক লিংক সঠিক নয় কিংবা এক ব্যক্তি একই নামের আরেকজনের লিংক মোছার অনুরোধও জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছে গুগল৷ তাছাড়া অনেকে এমন সব তথ্য মুছে ফেলতে বলছেন যা ইইউ’র উল্লেখিত আইনি কাঠামোর মধ্যে সম্ভব নয় বলেও জানিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি৷

উল্লেখ্য, গুগলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ এমনকি জার্মান আদালতের রায়ও একাধিকবার হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে৷ জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফের নামের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যৌনকর্মীসহ বিভিন্ন আপত্তিকর শব্দ ‘অটোকমপ্লিট’ সার্চ সাজেশন হিসেবে প্রকাশ করেছিল গুগল৷ পরে অবশ্য বেটিনার মামলার প্রেক্ষিতে তা মুছে ফেলে প্রতিষ্ঠানটি৷-এএফপি

ইরান পার্লামেন্টের ৬ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়

ইরানের পার্লামেন্ট মজলিশে শুরার ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর প্রতিনিধি দলকে স্বাগত জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্যসহ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল প্রমুখ।image_92831_0

পাঁচ দিনের এ সফরকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরান পার্লামেন্টের নারী ও পরিবার বিষয়ক সংসদীয় প্রধান ফাতেমা রাহবার। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- নাইরাহ আখাভান বিতারাফ এমপি, সাহলা মিরগালু বায়াত এমপি, সাকিনাহ ওমরানী এমপি, ইরান পরারাষ্ট্র দপ্তরের প্রতিনিধি হামিদরেজা সুলতানপুর এবং প্রোটকল বিশেষজ্ঞ জালাল আবুল হাসানি।

প্রতিনিধি দলটি আজ বিকেল ৪টায় ইরানি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টায় বৈশাখী টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন। সাক্ষাৎকারটি নেবেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।

প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি বিষয়কমন্ত্রী, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া তারা ঢাকার হোসনি দালান, বারিধারার আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মোহাম্মদপুরে নকশি কাঁথা কাটিং অ্যান্ড ট্রেনিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য কেন্দ্র এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।–আইআরআইবি।

ময়মনসিংহে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সালেহা খাতুন (৬০) ও তার ছেলের স্ত্রী লতা বেগম (২২)। তাদের বাড়ি শরীয়তপুর জেলায়।image_92829_0

জানা গেছে, সালেহা খাতুনের ছেলের নাম লালচাঁন। তিনি ভালুকার মাস্টারবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করেন। ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। ঈদ উপলক্ষে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন সালেহা। সকাল পৌনে সাতটার দিকে সালেহা ও তার ছেলের বউ লতা হাঁটতে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃটিশ মূল্যবোধকে প্রাণ দিয়েছে ইসলাম

সাবেক আর্চ বিশপ অব ক্যান্টারব্যারি ড. রোয়ান উইলিয়ামস বলেছেন, “বৃটিশ সোসাইটির মূল্যবোধকে নতুন করে সঞ্জীবনী শক্তি এনে দিয়েছে ইসলাম। ধর্ম এমন এক শক্তি, যা কমিউনিটির দায়িত্ব, কর্তব্য ও সামাজিক মূল্যবোধকে একত্রিত ও একসূত্র গ্রথিত করে। আর ব্রিটেনের সোসাইটিতে ইসলাম সেই সব মূল্যবোধে নতুন শক্তির সঞ্চার করে দিয়েছে।”image_92828_0

শুক্রবার লিংকনশায়ারে বার্ষিক ইসলামিক ফেস্টিভ্যালে ব্রিটিশ ভ্যালুস ও মুসলমানরা কিভাবে প্রভাবান্বিত- এর উপর এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ড. রোয়ান উইলিয়ামস বলেন, “বৃটিশ সোসাইটির সব চাইতে বড় বিস্ময় এই সোসাইটি ওপেন, অনেস্ট এবং ডিফিকাল্ট ডিসিকাসন করে ও গ্রহণ করে থাকে।”

সেমিনারে বক্তব্য দেয়ার সময় ওপেন ডিসকাশন সেশনে তাকে প্রশ্ন করা হয়, ইসলাম কি ব্রিটিশ সোসাইটিতে রিস্টোর করেছে- এমন প্রশ্নের জবাবে ড. উইলিয়ামস বলেন, “হ্যাঁ। করেছে বলেইতো বার্মিংহামে ক্রিস্টিয়ান ও মুসলিম সোসাইটি একই স্থানে মস্ক ও স্থানীয় প্যারিস সার্ভিস সেবা প্রদান অত্যন্ত সুচারু ও সহনীয়ভাবে দিয়ে যাচ্ছেন। এখানে ফ্যামিলি ও ইয়থ সার্ভিস যৌথভাবেই প্রদান করা হয়-কমিউনিটির সহানুবস্থান ও সহমর্মিতার মাধ্যমে সমানভাবে।”

ইসলামিক সোসাইটি অব ব্রিটেনের উদ্যোগে এই সেমিনারে ড. রোয়ান উইলিয়ামসসহ বৃটেনের বিভিন্ন  প্রতিষ্ঠানের ইসলামিক স্কলার ও খ্যাতিমান ব্যক্তিত্ব ওপেন ডিসকাশন, আলোচনা, বিতর্ক ও বক্তব্য উপস্থাপন করেন, যা হাজার হাজার উপস্থিত দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন। দ্য টাইমস, গার্ডিয়ান সহ নামী দামী প্রতিষ্ঠানের সাংবাদিকও উপস্থিত থেকে বিতর্ক ও আলোচনায় অংশ নেন।

দ্য মাস্টার অব ম্যাগডানিল কলেজ ইন ক্যামব্রিজ বর্তমানে ক্রিস্টিয়ানিটি ও ইসলাম এর মধ্যে কমিউনিটি সম্প্রীতি এবং হারমোনি রক্ষার্থে কাজ করছে ও একই সঙ্গে প্রমোট করে চলেছে।

এর আগে গার্ডিয়ানে ড. উইলিয়ামস বৃটিশ ভ্যালুকে শুধু ধারণার মধ্যে না রেখে ইউনিভার্সাল ভ্যাল্যু হিসেবে দেখতে মন্তব্য করেছিলেন। ২০০৮ সালে ড. উইলিয়ামস ব্রিটিশ কমন ল-তে ইসলামিক শরীয়ার আইন এড়িয়ে যাওয়ার কথা বলেছিলেন। গার্ডিয়ান ও কিছু কিছু পত্র পত্রিকা এই স্থানে এসে বলছে ড. উইলিয়ামসের বক্তব্য স্ববিরোধী। উইলিয়ামস তাই আজকে বলছেন বৃটিশ ভ্যালু স্থাপন করার মানেই নয় যে অন্যান্য সকল ভ্যালুস ও ধর্মেরবিরোধী হতে হবে- তা ঠিক নয়।

ড. রোয়ান উইলিয়ামসের আজকের বক্তব্যে বৃটেনের কমিউনিটি ও মুসলমান স্কলারদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে সেক্যুলার গ্রুপদের দ্বারা তীব্র সমালোচিত হয়েছেন একইভাবে।

এদিকে বৃটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন বার্মিংহাম ট্রোজান হর্স ক্যালেংকারির পর স্কুলে অধিক হারে  বৃটিশ মূল্যবোধের লেসন এবং সেই সঙ্গে ম্যাগনা কার্টা ব্যাপকহারে পড়ানোর পক্ষে বৃটিশ মূল্যবোধকে তুলে ধারার জন্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।

সানডে মেইলে এক নিবন্ধে ডেভিড ক্যামেরন লিখেছেন, ব্রিটিশ মূল্যবোধ সমূহকে আরো ব্যাপকহারে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, সেটা ব্যক্তিগত, সামষ্ঠিক ও প্রাতিষ্ঠানিকভাবে। তার এডুকেশন সেক্রেটারি মাইকেল গোভও একই সঙ্গে স্কুলের জিসিএসই সিলেবাসে পরিবর্তন নিয়ে এসেছেন- আমেরিকান ক্লাসিকস এর পরিবর্তে তিনি ইতিহাস ও ঐতিহ্য বিষয় বস্তু সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন।

শেখ আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা চলবে না

আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা আর না চালানোর জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ।image_91898_0

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এম এ আজিজ খান।

দুদকের পক্ষ থেকে এর আগে এই মামলায় আপিলের আবেদন করা হলেও তাদেরই আগ্রহে আপিল বিভাগ আবেদনটি ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দিয়েছে।

দুদক কর্মকর্তা মোজাহার আলী সরদারের করা এই মামলায় শেখ আব্দুল্লাহর বিরুদ্ধে ৪২ লাখ ২ হাজার ৫৯১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলাটি বিচারাধীন ছিল।

ক্রিকেট একাডেমি খুললেন মাখায়া এনটিনি

ক্রিকেট একাডেমি খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট লিজেন্ড মাখায়া এনটিনি। পূর্ব লন্ডনের বাইরে ম্যাডান্টসানে মঙ্গলবার মাখায়া এনটিনির একাডেমির উদ্বোধন করা হয়েছে।image_91893_0

এমডিঙ্গি এক্সপ্রেস খ্যাত কৃষ্ণাঙ্গ এ সাবেক ফাস্ট বোলার বলেন, “একটি একাডেমি খোলার স্বপ্ন আজ সত্যি হলো। একটা স্কুল অব এক্সিলেন্স খোলার আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।”

ইস্টার্ন কেপে অনেক মেধাবী ক্রিকেটার আছে যারা সুযোগ পায় না। এদের খুঁজে বের করে পরিচর্যা করার লক্ষ্য নিয়েই এমন মহতী উদ্যোগ এনটিনির। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার তিনি এখানে ক্রিকেট ক্লিনিক পরিচালনা করবেন।

‘ফানস ফ্রাইডে’ নামের এ ক্লিনিক আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।

এমন মহতী উদ্যোগের মূল স্পন্সর আলোগা এফএম রেডিও স্টেশন, এয়ারপোর্ট কোম্পানি সাউথ আফ্রিকা এবং বেলিংহাম স্মিথ।

একাডেমিতে কেবলমাত্র ক্রিকেট খেলা হবে না। একই সঙ্গে একাডেমিক শিক্ষা, ফিটনেস ট্রেনিং, ডায়েট প্লানিং এবং দক্ষতার সরাসরি পরিচর্যাও হবে।

পাশাপশি যারা সঠিক একাগ্রতা ও মেধার প্রমাণ দিতে সক্ষম হবে তাদেরকে উচ্চপর্যায়ে খেলার জন্য গাইড করা হবে। মনস্তাত্বিক নিরীক্ষা ও কাউন্সেলিংও করা হবে এবং যোগ্য তরুণদের জন্য বৃত্তির ব্যবস্থাও করবেন এনটিনি।

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের মানদণ্ড তৈরি করেছেন এনটিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ছিলেন তিনি। ১৯৯৭ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে চারজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার টেস্ট পর্যায়ে খেলেছেন।

১০১ টেস্ট খেলা এনটিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৪২১ উইকেট শিকারী শন পোলকের পর দ্বিতীয় স্থানে থাকা এনটিনির টেস্ট উইকেট শিকারের সংখ্যা ৩৯০।

২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ১৩২ রানে ১৩ উইকেট শিকার এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার যেকোনো বোলারের সেরা সাফল্য।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ১০ উইকেট শিকার করা দক্ষিণ আফ্রিকার একমাত্র বোলার এনটিনি। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে (৫-৭৫) এবং (৫-১৪৫) দশ উইকেট নেয়ার নজির গড়েন তিনি।   -ওয়েবসাইট

অস্ট্রেলিয়ায় তারেক রহমানের বইয়ের প্রকাশনা উৎসব

ব্যাপক উৎসাহ ও চাঞ্চল্যের মধ্য দিয়ে বিএনপি অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে নিয়ে গত ২১ জুলাই ২০১৪ সিডনির রকডেলস্থ রোজ সেন্টারে তারেক রহমান সম্পাদিত ‘জিয়াউর রহমান: বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও  স্বাধীনতার ঘোষক’”বইয়ের প্রকাশনা উৎসব এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের কোনো রাজনৈতিক এবারই প্রথম অস্ট্রেলিয়ার মূলধারার এত অধিকসংখ্যক রাজনীতিক, শিক্ষাবিদ ও গুনীজনেরা একত্রিত হয়েছিলেন।image_91894_0

অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি ডকুমেন্টারি এবং লন্ডনে সম্প্রতি তার বক্তব্যের কিছু  ভিডিও দেখানো হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী এবং ভয়েস অব বাংলাদেশ সিডনির পরিচালক কলামিস্ট ড.নার্গিস আক্তার বানু,বাংলাদেশ জাতীয়তাবাদীদল বহির্বিশ্ব বিএনপির সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কলামিস্ট মো. মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি  সাইয়েদা খানম আঙ্গুর, সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম মৃধা জিলু  এবং জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার আহ্বায়ক রুহুল আহমেদ সওদাগর।

ইংলিশ প্রিমিয়ার লিগ বর্জনের আহবান বৃটিশ এমপির

টুর্নামেন্টে অধিক সংখ্যক বিদেশি খেলোয়াড় খেলানোর প্রতিবাদে ইংলিশ প্রিমিয়ার লিগ বর্জন করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এক বৃটিশ এমপি।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ডেভিড আ্যামেস দাবি করেন-প্রিমিয়ার লিগে অধিক সংখ্যক বিদেশি খেলোয়াড়ের কারণেই ইংল্যান্ড আর বিশ^কাপ শিরোপা জয় করতে পারছে না।image_91889_0

আ্যামেস প্রিমিয়ার লিগকে পুরোপুরি অসম্মানের হিসেবে অভিহিত করেন এবং আগামী ১৬ আগস্ট শুরু হওয়া নতুন মৌসুমে পিমিয়ার লিগে শীর্ষ দলগুলোর ম্যাচ বর্জনের আহবান জানান।

তবে ইংল্যান্ডের তৃতীয় বিভাগ ফুটবলের ম্যাচগুলো দেখার জন্য সমর্থকদের মাঠে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানির ২০১৪ বিশ^কাপ শিরোপা জয়ের নয় দিন পর হাউজ অব কমন্সের এক বিতর্ক অনুষ্ঠানে আ্যামেস বলেন, “এমনকি ফাইনাল খেলা কোনো দলকেও আমি সমর্থন করতে পারি না। তবে যে বিষয়ে আমি খুব উদ্বিগ্ন তা হলো ইংল্যান্ড দলের পারফরমেন্স। তারা খুব বাজেভাবে আমাদের মান-সম্মান নষ্ঠ করেছে।”

১৯৬৬ বিশ^কাপ জয়ী ইংল্যান্ড দলের সঙ্গে ব্রাজিল বিশ^কাপের প্রথম রাউন্ডেই বিদায় নেয়া ইংলিশ দলটির সঙ্গে পার্থক্য টানেন তিনি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সে বছর অতিরিক্ত সময়ে তৎকালীন পশ্চিম জার্মানিকে ৪-২ হারিয়ে এ পর্যন্ত প্রথম ও একবারই বিশ^কাপ জয় করেছিল ইংল্যান্ড।

তিনি বলেন, “১৯৬৬ সালে আমার নিজ শহরের দল ওয়েস্টহ্যামের ববি মুর, জিওফ হার্স্ট এবং মার্টিন পিটার্স ছিলেন, যারা দলের নেতৃত্ব দিয়েছেন এবং চার গোলের সব কটিই করেছেন। সে সকল তারকা খেলোয়াড়দের সকলেই নিজ অঞ্চল থেকে উঠে এসছে।”

প্রিমিয়ার লিগের সমালোচনা করে এই বৃটিশ এমপি বলেন, “এখনকার দিনে প্রিমিয়ার লিগ পুরোপুরি অসম্মানের। আমাদের খেলোয়াড়রা অনেক কম অর্থ পায় এবং খারাপ খেলে। ভবিষ্যতে প্রিমিয়ার লিগের ম্যাচ বর্জনের জন্য আমি সকলকে পরামর্শ দিচ্ছি। অন্য কোনো লিগ নয়। বাকি ফুটবল লিগগুলো খুবই ভাল।”

“তবে আমরা যদি বিদেশী খেলোয়াড় অব্যাহত রাখি তবে কোনোদিনই আর আমরা বিশ^কাপ জয় করতে পারব না”- যোগ করেন তিনি।   -ওয়েবসাইট

বিলাসবহুল পাঁচতারা ট্রেন

ট্রেন নাকি পাঁচতারা হোটেল! জাপান আনতে চলেছে বিশ্বের সবথেকে বিলাসবহুল ট্রেন। পূর্ব জাপানের রেল কোম্পানি বেশ কিছু লাক্সারি ট্রেন চালু করতে চলেছে যার বেশিরভাগটাই কাঁচ দিয়ে ঢাকা।index

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ইনটেরর ডিজাইন। সত্যি চোখ জুড়িয়ে যাবে অনবদ্য শিল্পকলার নির্দশন দেখে। হয়ত মনে হতে পারে আপনার নিজস্ব একটি চলমান বাড়ি।

এইরকম যাত্রীবাহী ট্রেনের ডিজাইন করেছেন ফেরারি ডিজাইনার কেন অকুইয়ামা। ২০১৭র মধ্যে দেখা যাবে সুসজ্জিত বিলাসবহুল ট্রেন।