রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

পুলিশ-বিজিবির পাহারায়ও হামলা, যান চলাচল বন্ধ

bogra mapবগুড়ায় পুলিশ-বিজিবির পাহারার তিনটি ট্রাকে অবরোধকারীদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অবস্থায় বগুড়ায় পুলিশ-বিজিবির পাহারায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এ লাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। রাত ১২টার দিকে মহাসড়কের বাঘোপাড়া এলাকায় আরো একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়।  ভোররাতে চারমাথা এলাকায় মুক্তি বিড়ি ফ্যাক্টরির সামনে একটি ট্রাকে আগুন দেয়া হয়। রাতে শহরের কৈগাড়ি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া শুক্রবার রাতভর বগুড়া শহরের চারপাশ দিয়ে যাওয়া মহাসড়ক ও দ্বিতীয় বাইপাস সড়কে অসংখ্য যানবাহন ভাঙচুর করা হয়েছে। এসব রাস্তায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে শুরু করে বগুড়া সদরের মহাস্থানগড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ পাহারায় চলা যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সেই সঙ্গে মহাসড়কে রাস্তার ওপর লোহার তৈরি বিশেষ ধরনের কাঁটা বিছিয়ে দেয়ার ফলে অসংখ্য যানবাহনের চাকা ফুটো হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রাতে মহাসড়কে অবরোধকারীদের কঠোর অবস্থানের কারণে অবশেষে পুলিশ পাহারায় শুরু হওয়া যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ রাতে মহাসড়কে বিচ্ছিন্নভাবে কিছু ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা স্বীকার করেছেন।

মিরসরাইয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

mirshoraiমিরসরাইয়ে টহল পুলিশের সিএনজি অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধকারীরা। এসময় তারা দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

শনিবার  ভোররাত সাড়ে তিনটায় উপজেলার ডাকঘর ভাঙ্গাপোল এলাকায় এ ঘটনায় ঘটে।

এছাড়া শুক্রবার রাত আটটার দিকে মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংকের সামনে একটি গাড়ি আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন রাত ১০টায় উপজেলার বাদামতলী এলাকায় ছাত্রদল, যুবদল জাসাস কর্মীরা পাথর ছুঁড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় মিরসরাই পৌর ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে।

হাদি ফকির হাট সিএনজি অটোরিকসা চালক সমিতির সভাপতি মো. বাবুল জানান, শনিবার রাতে ডাকঘর এলাকায় পুলিশের ডিটটি করার সময় ৮-১০জনের একটি দল অটোরিকসায় হামলা চালায়।

এ সময় দায়িত্বরত তিন পুলিশ সদস্য তখন নিরাপদে চলে যায়। তারা অটোরিকশাটি ভাঙচুর করে এবং দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজন এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো.কাউসার গাড়িতে আগুন দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে টহল পুলিশের অটোরিকশা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি।

পটুয়াখালীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

hortal30পটুয়াখালীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে হরতাল দেয়া হয়েছে।

অবরোধে বের করা বিএনপির মিছিল ও তিনটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী সদর থানায় শুক্রবার একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হওয়া বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রবসহ ৮৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অবরোধের তৃতীয় দিন সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড়ে দুটি অটোরিকশা ও একটি পিকআপভ্যানে ভাঙচুর করে অবরোধকারীরা। ভিডিও ফুটেজ ও ছবি দেখে ভাঙচুরকারীদের শনাক্ত করে প্রকৃত দায়ীদের আসামি করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) কবির বাদী হয়ে মামলাটি করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব জানান, পুলিশি মামলা-হামলা করে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। এ সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে।

হরতাল-অবরোধ বন্ধে আইনগত ব্যবস্থা চায় এফবিসিআই

fbcci10হরতাল-অবরোধ বন্ধে আইনগত ব্যবস্থার কথা ভাবছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি বলেন, এফবিসিসিআই পরিচালকরা বৈঠকে দেশে চলমান অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সুযোগ থাকলে আইনের আশ্রয় নেয়ার ব্যাপারে তারা (পরিচালকরা) একমত। বিষয়টি খতিয়ে দেয়া হবে।

কাজী আকরাম বলেন, “দেশের ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সহিংসতা বন্ধে আইনের আশ্রয় নেয়া ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি জানান, অবরোধে গড়ে দিনে ক্ষতি হচ্ছে দেড় থেকে দুই হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সুইট সিক্সটিন নয়, নতুন মন্ত্র সুইট সিক্সটি

imran wwএক জন তেষট্টি। আর এক জন বাষট্টি।

এক সময়ে সেলুলয়েড থেকে ক্রিকেট দুনিয়া মেতেছিল এদের প্রেমকাহিনি নিয়ে।  একজন তার জন্মদিনে বলেছিলেন আবার বিয়ে করতে চান। অপর জন ২০১৫-র গোড়াতেই বিয়ে করলেন রেহাম খান-কে।

প্রথম জন বলিউডের প্রাক্তন গ্ল্যামার কুইন জিনাত আমান। আর দ্বিতীয় জন ইমরান খান।

তামাম দুনিয়ায় ভূরি ভূরি নমুনা আছে যেখানে কমবয়েসি মেয়েকেই বেশি বয়সের পুরুষ পছন্দ করে বিয়ে করেছেন। উডি অ্যালেন ছাপ্পান্ন বছরে উনিশের পারভিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। একত্রিশে পা দিয়ে ক্যাথরিন জিটা জোনস্ ছাপ্পান্নর মাইকেল ডগলাসের প্রেমে পড়েন। রুশদির সঙ্গে বিয়ের পর পদ্মালক্ষ্মীকে যখন জিজ্ঞেস করা হয় তেইশ বছরের বড় একজন পুরুষকে তিনি কেন বিয়ে করছেন? তখন পদ্মালক্ষ্মী সহাস্যে জানান রুশদির মতো অমন বুদ্ধিদীপ্ত ফ্লার্ট করতে আর কোনো পুরুষকে তিনি দেখেননি। বিয়ে না টিকলেও রুশদির সঙ্গে কাটানো প্রেমের মুহূর্তগুলোই পদ্মালক্ষ্মীর দাম্পত্যের শেষ কথা ছিল।

তসলিমা নাসরিন যদিও ইমরান খানের এই অসমবয়সী বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। “ইমরান খান কত দিন পর্যন্ত ভায়াগ্রা নিয়ে রেহামের যৌন খিদে মেটাবেন? একদিন এই বিয়ে নিয়ে রেহাম নিশ্চয়ই হতাশ হবেন এবং অন্য পুরুষ বন্ধু খুঁজতে বাধ্য হবেন,” নিশ্চিত তসলিমা। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। যদি তাই হতো তাহলে ৫৩ বছরের জর্জ ক্লুনির সন্তানের মা হতেন না তার সদ্য বিবাহিত স্ত্রী আমাল আলামুদ্দিন। স্বাগত ষাট। কে বলেছে ষাট পেরলেই আপনি একা? সঙ্গী শুধু প্রেসক্রিপশন, বুড়োটে একঘেয়ে মান্ধাতা আমলের জামাকাপড় আর নস্টালজিয়া?

ধারণাটা কিন্তু এক্কেবারে বদলে গিয়েছে।

সেক্স ইন দ্য সিক্সটি ট্রেডমিল করা, বোটক্স ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া  ষাটোর্ধ্ব জেন এক্স এখন রোম্যান্সের জোরেই নস্যাৎ করছেন যৌনতা নিয়ে আদ্যিকালের ধ্যানধারণা। বিয়ে আর সম্পর্ক নিয়ে নাজেহাল জেন ওয়াইকে যেন তুড়ি মেরে বেঁচে থাকার আসল স্বাদ কেমন তারিয়ে তারিয়ে উপভোগ করতে হয়, তা শিখিয়ে দিচ্ছেন ষাটের ‘তরুণরা’। ষাট-সত্তরেও কী সুন্দর জিনস্ গলিয়ে, চুল রং করে দাপিয়ে বেড়াচ্ছেন তারা তরুণীদের হৃদ-মাঝারে! ফেসবুক থেকে সেকেন্ড ম্যারেজ ডট কম-এ আড্ডা এখন তাদের রোজের রুটিন। হুটহাট লং ড্রাইভে বেরিয়ে পড়া বা ওয়াইন চুমুকের সন্ধে, সঙ্গে হট্ সুন্দরীর রাত আর কী চাই? কলকাতা সাহিত্যিক নবনীতা দেব সেন পরিণত বয়সের বিয়ে নিয়ে খুবই উৎসাহিত। কথায় কথায় বললেন তিনি, “মাতৃত্বের বয়স আছে। কিন্তু পুরুষদের সে সবের ঝামেলা নেই। তাদের দীর্ঘকাল প্রজনন ক্ষমতা থাকে।তাই পুরুষরা খুব সহজে ষাটেও বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়েতে প্রেম যৌনতাকে অন্য মাত্রায় নিয়ে যায়। আর এখন তো এমনিতেই মানুষের আয়ু বাড়ছে। বাড়ছে জীবনতৃষ্ণাও।”

ষাটের আবেদন কেন

• এই বয়সি পুরুষরা অনেক পরিণত মনের। সেখানেই তাদের সেক্স অ্যাপিল।

• এদের ধৈর্য তরুণ-তুর্কিদের চেয়ে অনেক বেশি।

• বেশি বয়সি পুরুষ বিয়ে করলে তার চোখে আপনি সবসময়ই তরুণী থাকবেন। আপনার থেকে তার মনোযোগ কখনও সরবে না।

বীণা মালিকের ছেলে-খেলা

bina sআরও এক আবরাম খানের দেখা দুবাইয়ে৷ এ আবরাম শাহরুখ তনয় নয়, বীণা মালিকের ছেলে৷

ক’দিন আগেই দুবাই থেকে সপরিবারে দেশে ফিরেছেন শাহরুখ৷ দেশে ফিরেছে তার ছোট ছেলে আবরামও৷ কিন্তু দুবাইয়ে দেখা গেল আর এক আবরাম তার বাবা মায়ের সঙ্গে চুটিয়ে মজা করছে৷ এই আবরামেরও বয়স বছরখানেক৷ সে পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকের ছেলে৷ আসাদ বসির খানকে বিয়ে করে কেরিয়ার থেকে প্রায় সরেই গেছেন বীণা৷ কনট্রোভার্সি কুইন হিসেবে যার নাম প্রায়শই উঠে আসত, তিনি অনেকদিন হলো লাইমলাইটের বাইরে৷

বছরখানেক আগে পুত্র সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তিনি খবরের শিরোনামে এসেছিলেন৷ কেননা শাহরুখের ডাই হার্ড ফ্যান বীণা নিজের ছেলের নামও রেখেছিল শাহরুখের ছেলের নামে নাম মিলিয়ে৷ ছেলের জন্য টুইটার অ্যাকাউন্ট তৈরি করে ছবি দিয়ে ফ্যানদের জানিয়েছিলেন আবরামের কথা৷ অনেকদিন পর আবার ছেলের সঙ্গেই দেখা মিলল তার৷ বাবা-মায়ের সঙ্গে মজা করতে দেখা গেল এখন বছরের আবরামকে৷ এমনকী বাবার জেট স্কিউয়িংয়েরও সঙ্গী হলো ছোট্ট আবরাম৷

সিরাজগঞ্জে সংঘর্ষ, রোববার হরতাল

hortal29অবরোধের সমর্থনে বিএনপি মিছিলেল সময় পুলিশ ও আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা অন্তত ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে বিএনপির অন্তত সাত জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপি সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শনিবার দুপুরে এই হরতালের ডাক দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে শহরে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের নিষেধ করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনার কিছুক্ষণ পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছলে পুনরায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির সাইদুর রহমান বাচ্চুসহ অন্তত ১০ জন আহত হয়। পুলিশ আবারো টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বিএনপি কর্মী জুবলী বাগানের শাওন (২১), বাগবাটির স্বাধীন ও আমলাপাড়া মহল্লার সৌরভ (১৮) সহ সাতজনকে পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে বিএনপির জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, গণতান্ত্রীক আন্দোলনের অংশ হিসেবে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শহরে শান্তিপূর্ণ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজনকে আহত করে।

এ ছাড়াও জেলা বিএনপি কার্যালয় ভাংচুর করার প্রতিবাদেই এই হরতাল পালন করার জন্য সিরাজগঞ্জ বাসীর কাছে আহবান জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল উদ্বোধন করার সময় বিএনপির সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে অনুষ্ঠানকে পণ্ড করার জন্য সেখানে হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগ জড়িত নয় বলেও তিনি জানান।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শহরে নাশকতার জন্য বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করার চেষ্টা করলে ৬০ রাউন্ড টিয়ারসেল ও শতাধিক রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনসহ বিজিবি ও র্যা ব টহল জোরদার করা হয়েছে।

অবরোধ চলবে কতদিন?

oborod7২০ দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। বিশ্ব ইজতেমার জন্য অবরোধ শিথিল বা প্রত্যাহার হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে অবরোধ চলবে। তবে কতদিন চলবে সেটা বলা হয়নি। ইজতেমার মতো ধর্মীয় আনুষ্ঠানিকতায় অবরোধ কর্মসূচি স্থগিত না হওয়ায় তা দীর্ঘ সময় চলবে বলে আভাস পাওয়া গেছে। বিএনপি চেয়াপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছেন।

বিএনপি ও জামায়াত নেতারা বলছেন, নতুন নির্বাচন নিয়ে সরকার সমঝোতার পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে। দাবি আদায়ে আগামী সপ্তাহে অবরোধের সঙ্গে নতুন করে যুক্ত হতে পারে হরতালও।

তারা জানান, আগামী তিন মাস রাজপথে টানা কর্মসূচিতে মাঠে থেকেই দাবি আদায়ের নির্দেশনা রয়েছে জোটের হাইকমান্ড থেকে। সুনির্দিষ্ট এজেন্ডায় নতুন করে নির্বাচনের উপায় বের না হওয়া পর্যন্ত প্রয়োজনে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থেকেই দল ও জোটকে নিয়ে আন্দোলন চালাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এর আগে বিএনপিপ্রধান গ্রেফতার হলে অন্য কৌশলে এগুবে বিএনপি জোট।

জোট নেতারা গত কয়েক দিনের আন্দোলন ও প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর ভূমিকায় আন্দোলনের সাফল্য নিয়ে ইতিমধ্যে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের বিশ্বাস আলোচনার দিকে না এগোলে সরকার খুব কম সময়ের মধ্যে আরো বেশি চাপে পড়বে।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শুক্রবার বলেছেন, নতুন নির্বাচনের দাবি মেনে না নেয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সরকারের পতন সময়ের ব্যাপার বলে মনে করছেন তিনি।

গত ৬ জানুয়ারি থেকে দেশজুড়ে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ২০ দল। সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে ইজতেমা উপলক্ষেও অবরোধ শিথিল করেনি আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি।

বিএনপির একাধিক সিনিয়র নেতা বলেছেন, আন্দোলন দেখে সরকার ইতিমধ্যে বিচলিত হয়ে উঠেছে। এ কারণে তারা ‘গ্রেফতার নীতি’ অবলম্বন করছে। কিন্তু এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করলে ‘বুমেরাং’ হবে।

দ্রুত নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শমসের মবিন চৌধুরীকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়। তিনি মূলত কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করে থাকেন। বিএনপির নেতারা বলছেন, কূটনৈতিক তৎপরতা ‘দমিয়ে’ দিতেই শমসের মবিনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, নতুন নতুন কৌশল প্রয়োগ করে আন্দোলন পরিকল্পনা সামনে এগিয়ে নেয়া হচ্ছে। আন্দোলনের প্রাথমিক পর্যায়ে পুরো দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি বুঝে রাজধানীতে আন্দোলন কঠোর করা হবে।

দলের নেতারা বলছেন, তৃণমূলপর্যায়ে আন্দোলন দানা বেঁধে উঠছে। দিন যত যাবে তীব্রতা তত বাড়বে। আর ঢাকায় তীব্র আন্দোলনের মধ্য দিয়েই চূড়ান্ত পরিণতি লাভ করবে। দাবি আদায়ে সফলও হবে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার অবৈধ বন্দুকধারীদের মতো দেশ শাসন করছে। কোনো বেআইনি সরকার এভাবে দেশ পরিচালনার অধিকার রাখে না। তিনি দেশবাসী ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি সব শক্তি দিয়ে সফল করার আহ্বান জানান।

মেসিকে কেনার টাকা আছে যাদের

messi26ম্যানজারের সঙ্গে তার সংঘাত এবং সেই কারণে ক্লাব ছাড়ার ইঙ্গিত- লিওনেল মেসিকে নিয়ে এই খবর দাবানলের মতো ছড়ানোর পর বিশ্বের নামীদামি ক্লাবগুলো তাকে কেনার জন্য আলাদা ধরনের এক প্রতিযোগিতায় নামে।

অনেকে দাবি করতে থাকে আর্জেন্টাইন সেনসেশনকে নাকি কিনতে চাচ্ছে ম্যানইউ, পিএসজি, চেলসি, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব।

কিন্তু মেসিকে কেনা কী অতোই সহজ! এই মুহূর্তে ফুটবলের ক্ষুদে যাদুকররের আর্থিক ‍মূল্য ১৭২.৪৩ মিলিয়ন পাউন্ড। ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রব উইলসনের বিশ্লেষণ এই মুহূর্তে ফুটবল বিশ্বের দুটি ক্লাব ফিফার ফিনানশিয়াল ফেয়ার প্লে নীতি মেনে কেবলমাত্র ২৭ বছর বয়সী ফুটবলারকে কিনতে পারে। এর একটি রিয়াল মাদ্রিদ আর অন্যটি ম্যানইউ।

উইলসনের ভাষায়, এই দুটি ক্লাবের যে রোজগার তাতে তারা মেসির ট্রান্সফার ফি পরিশোধ করার ক্ষমতা রাখে। নিজেদের সঙ্গতির মধ্য থেকে দিতে পারে মেসির বেতনও। কিন্তু ইউরোপের বাকি ক্লাবগুলোর জন্য মেসিকে কিনতে আরো অনেক বছর অপেক্ষা করতে হতে পারে।

কারা কোন অবস্থানে:

রিয়াল মাদ্রিদ : বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্লাব। মেসির কেনার আর্থিক সঙ্গতি আছে। কিন্তু তাদের ঘরে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো থাকায় বার্সা তারকার ব্যাপারে আগ্রহ নেই।

বায়ার্ন মিউনিখ : আর্থিক ক্ষমতায় খুব পিছিয়ে নেই জার্মান জায়ান্টরাও। কিন্তু পেপ গার্দিওলা আগ্রহ দেখাননি।

ম্যানইউ: নতুন ম্যানেজার। নতুন দল গড়ার ইচ্ছা। কিন্তু এখনো চুপচাপ।

চেলসি : হোসে মরিনহোর দাবি তাদের টাকা নেই। কিন্তু চেলসিকে নিয়েই মেসির দলবদল বেশি ঘুরপাক খাচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিএনপির দালাল

kamrul29আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের দালাল বলে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশে দালালি করে থাকে। এগুলো মানবাধিকার সংস্থার নামে কলঙ্ক। এদের কার্যকলাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিৎ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যে কোনো সময় বিএনপি ভেঙে যেতে পারে। কারণ তাদের সিনিয়র নেতারই তাদের সঙ্গে নেই। বিএনপির অনেক নেতা-কর্মী তাদের এ ধংসাত্মক কার্যকালাপ পছন্দ করেন না।

খাদ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে মামলা থেকে মুক্তি পাওয়া। সংলাপে বসলেই তারা বলবে, তত্ত্বাবধায়ক সরকারের কথা পরে বলেন, আগে মামলাগুলো প্রত্যাহার করেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, দুষ্কৃতিকারীদের সঙ্গে আমরা কখনো আপস করব না। তাদের সঙ্গে কোনো আলোচনাও হবে না। বিএনপি-জামায়াত এখন শুধু জনগণের শত্রু নয়, ইসলামেরও শত্রু ।

মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকার দমন-পীড়ন চালাচ্ছে উল্লেখ করে এর সমালোচনা করে।