শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আগামী দশদিনের মধ্যে পালিয়েও পার পাবে না বিএনপি

kamrul29বিএনপি আগামী দশদিনের মধ্যে পালিয়েও পার পাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম নাজিম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

২৫ মিনিট পুলিশ শূন্য খালেদা জিয়ার কার্যালয়

karjaloyটানা ১৩ দিন ধরে পুলিশঘেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় শুক্রবার গভীর রাতে কিছু সময়ের জন্য পুলিশ শূন্য হয়ে পড়ে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো নিদের্শে নয়, মাঘের বৃষ্টির কারণে ২৫ মিনিটের জন্য কার্যালয়ের গেইটের সামনে থেকে সরে আসেন তারা।

মাঘের শীতের মধ্যেও রাজধানীর অন্যান্য স্থানের মতো গুলশানেও শুক্রবার গভীর রাতে শিলাবৃষ্টি নামে। অসময়ে বৃষ্টি আসায় খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের অনেকেই ভিজে যান। এ সময় তাদের নিজস্ব পিকআপ ভ্যান ও খুপড়ি ঘরের মধ্যে অবস্থান নিতে দেখা যায়।

বৃষ্টির সময় ভবনটির উত্তর পাশে অবস্থানরত পুলিশ সদস্যদের অনেকে নিজস্ব একটি পিকআপ ভ্যানে অবস্থান নেন। দক্ষিণ পাশে অবস্থানরত পুলিশ সদস্যরা অবস্থান নেন গুলশান মডেল স্কুল সংলগ্ন একটি কক্ষে। গেইটের সামনে অবস্থানরত নারী পুলিশ সদস্যদের মধ্যে ৩-৪ জন নিকটস্থ খুপড়িতে আশ্রয় নেন। বাকি নারী পুলিশ সদস্যরা নিজস্ব একটি পিকআপ ভ্যানে উঠে পড়েন।

খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে কিছুটা দূরে অবস্থানরত পুলিশ সদস্যরা নিজস্ব পিকআপ ভ্যান ও খুপড়ি ঘরে অবস্থান নেন। কার্যালয়ের উত্তরমুখী গেইটে অবস্থানরতরাও তাদের পিকআপ ভ্যানে উঠে পড়েন।

বেশিরভাগ পুলিশ সদস্যরা বৃষ্টি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে আসলেও বাহিনীটির এক কর্মকর্তা ঠিকই ভবনটির গেইটের সামনে দাঁড়িয়ে থাকেন। বৃষ্টির পুরোটা সময়ই তিনি ওখানে অবস্থান করেন।

গুলশানে রাত ২টা ৫৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে রাত ৩টা ১০ মিনিটে। বৃষ্টি থামলে ৩টা ২০ মিনিটে সব পুলিশ সদস্য আবারও পূর্বের অবস্থানে ফিরে আসেন।

দেখলেই গুলি?

forhadএরশাদবিরোধী আন্দোলনের সময় আমি একটি কবিতা লিখেছিলাম, ‘এরশাদ তোমাকে দেখামাত্রই গুলি করবে’। সে রকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়। তখনই বুঝেছিলাম এটা মারণকামড়ের মতো। সামরিক শাসকের হাত থেকে নিস্তার পাওয়া স্রেফ অল্প কিছু সময়ের ব্যাপার মাত্র। তা-ই ঘটেছে। গতকাল দেখছি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘একজন ব্যক্তি যদি বোমা ফাটায়, তাহলে পাঁচজন লোক নিহত হতে পারে। এ দৃশ্য কোনো বিজিবি সদস্যের নজরে এলে ওই বোমা বহনকারীকে ক্যাজুয়ালটি (হতাহত) করা তার দায়িত্ব।’ (দেখুন প্রথম আলো, ১৬ জানুয়ারি ২০১৫)।
না, এটা তাঁর দায়িত্ব না। তাঁর দায়িত্ব সীমান্ত রা করা। ভারতীয় সীমান্তরী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যার হাত থেকে বাঁচানো। কে বোমা হাতে চলাফেরা করছে, কিম্বা কে বোমাসদৃশ কিছু ফাটাবে সেটা তিনি আগাম জানতে পারবেন না, সেটা সম্ভব নয়। তার মানে তিনি বলছেন, কেউ বোমা ফাটাবে এমন সন্দেহ হলে তিনি গুলি করবেন। অথচ স্বীকার করছেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতী) অস্ত্র। বিজিবির সদস্যরা কাউকে গুলি করবে না। তবে কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ যদি বিজিবি গুলি না করে, তাহলে এইসব বলার কী দরকার! আক্রমণ করলে আত্মরার জন্য গুলি চালানো আর আগেভাগে কাউকে বোমা বহনকারী সন্দেহ করে গুলি করার মধ্যে ফারাক আছে। মানবাধিকার কর্মী হিসাবে আমি বিজিবির মহাপরিচালকের মন্তব্যের তীব্র নিন্দা করি। এটা তার এখতিয়ারবহির্ভূত মন্তব্য। এটা বলার কোন আইনি বা সাংবিধানিক অধিকার তার নাই। আশা করি তিনি এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। বাংলাদেশ সামরিক শাসনের অধীনে নয়, কিম্বা শেখ হাসিনা জরুরি অবস্থা জারি করেছেন বলেও আমরা শুনি নাই। আইনের অধীনে থেকে নাগরিকদের সাংবিধানিক ও মানবিক অধিকার রা করাই আইনশৃংখলা বাহিনীর কর্তব্য। বিজিবির অস্ত্র প্রাণঘাতী জেনেও তা নাগরিকদের ওপর ব্যবহারের চিন্তাটাই বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। নাগরিকদের হত্যা তো দূরের কথা।
শুনবার পর থেকেই মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্য নিয়ে ভাবছিলাম। দেখামাত্রই গুলির কথাবার্তা আমার কাছে মারণকামড়ের লণ বলেই মনে হয়েছে। আইনশৃংখলা বাহিনী তো অকাতরে আইনবহির্ভূত ভাবে গুলি করছে, এটা আবার সাংবাদিক সম্মেলনে বলবার দরকার কি? এর উত্তর আছে দৈনিক যুগান্তরের খবরে। ‘কড়া নিরাপত্তার মধ্যেই দেশের বিভিন্ন স্পর্শকাতর ও জনবহুল স্থানে প্রায় প্রতিদিনই ঘটছে ককটেল, বিস্ফোরণ, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা’ (দেখুন, ‘অপরাধী কারা?’ ১৬ জানুয়ারি ২০১৫)। যে ভাষাতেই খবরটি পরিবেশিত হোক সারকথা হোল, অবরোধ কর্মসূচি চলছে, চলবে এবং তার মাত্রা বাড়তে থাকবে, কমবে না। একে এখন হুমকি দিয়ে থামিয়ে দেবার জন্যই দেখামাত্র গুলির কথা বললেন বিজিবির মহাপরিচালক।
তাঁর কথাকে আমি ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের অগ্রিম আলামত হিসাবে নির্ণয় করেছি। তবে আমার বিচারে এটা তিন নম্বর লণ। কবিতা না লিখে আলামতগুলো বোঝাবার জন্যই এই কলামটি পাঠকদের দরবারে পেশ করছি।

ডিজিটাল টেকনলজি ও ডিজিটাল বাংলাদেশের রমরমা সময়েও বাস্তবে কি ঘটছে সেটা জানা বেশ কঠিন। মাঠের খবর জানতে বেশ বেগ পেতে হচ্ছে। অথচ মাঠের খবরের ওপর এখন নির্ভর করছে বাংলাদেশের আগামি রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশ ছোট দেশ। কঠিন হলেও কি ঘটছে জানতে চাইলে জানা কঠিন নয়। এটা পরিষ্কার যে উত্থানপতন সত্ত্বেও বিরোধী দলের অবরোধ কর্মসূচি সফল। সেটা একান্তই তৃণমূলের কর্মীদের জন্য। দুই-একটি ব্যতিক্রম ছাড়া গণমাধ্যম ক্ষমতাসীনদের নির্বিচারে মদদ দিয়ে যাচ্ছে। ফলে মাঠের ভূমিকা জাতীয় রাজনীতিকে কিভাবে আগামি দিনে প্রভাবিত করতে পারে সেটা সকলের কাছে স্পষ্ট নয়। অধিকাংশ গণমাধ্যম তাদের ভূমিকা অব্যাহত রেখেছে। সেই ভূমিকা হচ্ছে ফ্যাসিস্ট সরকার-বিরোধী আন্দোলন স্তব্ধ করে দেবার জন্য ক্রমাগত প্রপাগান্ডা চালানো। এতে আসল খবর জেনে বাস্তবোচিত বিশ্লেষণ সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের জন্যও। সাধারণ মানুষ, যারা সরকারের পে নন কিন্তু সরাসরি আন্দোলন সংগ্রামেও নাই, তারা কিছুটা বিভ্রান্ত বটে। সরকার ক্রমে সব নিয়ন্ত্রণে নিয়ে আসছে এই প্রপাগান্ডায় অনেকের মনে একটি দ্বিধান্বিত প্রশ্ন আছে যে, এই সরকারের পতন ঘটবে কি? উত্তর : অবশ্যই। সেটা আসন্নই বলা যায়। পতনের প্রশ্ন বিতর্কিত নয়, বিতর্কের জায়গা হোল, পতনের চরিত্র কি রূপ নেবে? সেটা কি একটি গণতান্ত্রিক রূপান্তরের, নাকি শুধু হস্তান্তর? এটা এখন জাতীয় নেতানেত্রীদের ওপর পুরাপুরি নির্ভর করবে না। নির্ভর করবে যারা মাঠে আন্দোলন করছেন তারা তাদের সংগ্রামের পরিণতি কিভাবে দেখতে চান তার ওপর। অর্থাৎ নির্ভর করবে তৃণমূলের ওপর।

বলা বাহুল্য ক্ষমতাসীনদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৈধ মনে করে না। বল প্রয়োগ ছাড়া সরকারের কোনো নৈতিক ভিত্তি আছে সেটাও অধিকাংশ মানুষ মনে করে না। এ পরিস্থিতি থেকে নিস্তারই মানুষের এখনকার প্রধান প্রত্যাশা। সে প্রত্যাশা মিটবে, দ্রুত, এতে কোনই সন্দেহ নাই। নৈতিক ভাবে অন্যায্য, সাংবিধানিক ভাবে অবৈধ ও নিরন্তর নাগরিকদের সাংবিধানিক ও মানবিক অধিকার লংঘনকারী কোন সরকারের পইে বেশি দিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। এটা স্রেফ কাণ্ডজ্ঞানেই বলা যায়। তুলনায় সামরিক শাসন কিম্বা সংবিধানবহির্ভূত একনায়কতান্ত্রিক ক্ষমতা টিকে থাকতে পারে, কারণ মানবাধিকার বা সাংবিধানিক বিধিবিধানের প্রতি তার কোনো দায় থাকে না। সেই ক্ষেত্রে বল প্রয়োগই ক্ষমতার ভিত্তি। ক্ষমতার চরিত্র তখন স্ববিরোধী নয়। কিন্তু সংবিধান ও গণতন্ত্রের নাম করে ক্ষমতা দখল করে রাখা কঠিন ব্যাপার। ক্ষমতা তখন অস্থির ও নিরন্তর অস্বস্তিতে ভোগে। এই ধরনের ক্ষমতা গত বছর ৫ জানুয়ারির পর এত দিন টিকে থাকার কথা ছিল না। বিরোধী দল অকস্মাৎ আন্দোলনে বিরতি দিয়ে ক্ষমতাসীনদের জীবৎকাল দীর্ঘ করেছে। এবার যখন খালেদা জিয়া নতুন করে আন্দোলনে নেমেছেন, বোঝা যাচ্ছে, তিনি পুরোপুরি তৃণমূলের নেতা ও কর্মীদের ওপর নির্ভর করে এই বিপজ্জনক কৌশল গ্রহণ করেছেন। তাঁর দিক থেকে এটা শেষ প্রতিরোধ। এর জয়-পরাজয়ের ওপর তাঁর নিজের ভবিষ্যৎ নির্ভর করছে। এই কর্মসূচি থেকে তাঁর এখন আর পিছু ফিরে আসার কোনো সুযোগ নাই। অবরোধের কর্মসূচির ডাক দিয়ে অবরুদ্ধ হয়ে থাকাই তাঁর সাময়িক নিয়তি। তাঁর ভাগ্য তৃণমূলের কর্মীদের ওপর নির্ভর করছে।

প্রশ্ন হচ্ছে এখন বাস্তবে- অর্থাৎ অবরোধ কর্মসূচি শুরু হবার পর কি এমন ঘটনা মাঠে ঘটল যাতে ক্ষমতাসীনদের পতন আসন্ন হয়ে উঠতে পারে? কি আলামত দেখছি যাতে আমরা অনুমান করি যে বিদ্যমান পরিস্থিতি বদলে যাতে পারে?

ঘটনা আসলে আগেই ঘটেছে। ক্ষমতাসীনরা দাবি করছিল গণতন্ত্রের কী দরকার? এখন দরকার উন্নয়ন। নির্বাচন একটা হয়েছে পাঁচ বছর পর আবার দেখা যাবে। বিরোধী দল আন্দোলনে হঠাৎ ক্ষান্তি দেওয়ায় এই আওয়ামী থিসিস বল পেয়ে যায়। দ্রুত একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না করলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে- মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু ইউরোপীয় দেশ যে কথা বলে আসছিল, তা মিথ্যা হয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া সাত দফা দাবি নিয়ে আন্দোলনে এলেন। তিনি নির্বাচনের কোন নির্দিষ্ট দিন বেঁধে দিলেন না। কার্যত কিছুই প্রায় বললেন না। মাহমুদুর রহমানকে অন্যায় ভাবে বন্দী করে রাখার দাবিসহ তিনি শুধু সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের কথাই বললেন। দেখা গেল শেখ হাসিনা খালেদা জিয়ার প্রস্তাবিত অতি নিরীহ সাত দফা দাবি মেনে একটা সংলাপ বা সমঝোতার কোনো উদ্যোগই নিলেন না। বরং বিএনপিকে সম্পূর্ণ ধ্বংস করবার নীতিতেই অবিচল থাকলেন। খালেদা জিয়া মামলায় হাজির হবার জন্য আদালতে গিয়েছিলেন। সেখানে সশস্ত্র ভাবে লীগ-সমর্থকদের লেলিয়ে দেওয়া হোল। খালেদা ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বলে একটি সমাবেশ করতে চাইলেন। তাঁর কার্যালয় বালুর ট্রাক ও পুলিশের গাড়ি দিয়ে ঘেরাও রাখা হোল। অবরুদ্ধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর দলের মহিলা সদস্যদের চোখে টেলিভিশন ক্যামেরার সামনেই কোন প্রকার উসকানি ছাড়া মরিচের গুঁড়া ছুড়ে মারা হোল। পুলিশের নিশ্ছিদ্র বেষ্টনী দিয়ে ঘিরে রেখেও ক্ষমতাসীনরা স্বস্তি পাচ্ছিল না। এর মধ্য দিয়ে ক্ষমতাসীনদের যারপরনাই ভীতি ও অস্থিরতা দেখে বোঝা যায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো নৈতিক শক্তি ক্ষমতাসীনদের আর নাই। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগাবার মধ্য দিয়েই ক্ষমতাসীনরা তাদের য়ের খবর ঘোষণা করে দিয়েছেন। যারা তালা মেরেছে ক্ষমতা থেকে তাদের পতন ছাড়া তালা খুলবার চাবি খুঁজে পাওয়া যাবে না। এই সত্য ফর্সা হয়ে উঠেছে।

দুই
না। আমি গণক নই, এটা গণকদারি নয়। বাস্তবতার বিচার। ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের প্রথম আলামত হচ্ছে সাধারণ মানুষের দোদুল্যমানতা সত্ত্বেও অবরোধ কর্মসূচির অভাবিত সাফল্য। দমন-পীড়নের মুখে অবরোধ ধীরে ধীরে স্তিমিত না হয়ে বরং আরো জোরদার হচ্ছে। ঢাকা শহরে থেকে যা বুঝে ওঠা কঠিন। সরকারকে বিজিবি মোতায়েন করতে হয়েছে, বেসরকারি প্রশাসন আর সামাল দিতে পারছে না।

দ্বিতীয় আলামত হচ্ছে নতুন করে আরো কঠোর ভাবে দমন-নিপীড়ন শুরু করবার সরকারি সিদ্ধান্ত। দমন-নিপীড়ন হত্যা-গুম নতুন কিছু নয়। কিন্তু অবরোধ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের কঠোরতা কর্মসূচিকে আরো বেগবান করবে। নতুন করে কঠোর হওয়া ক্ষমতাসীনদের রাজনৈতিক পরাজয় ও নৈতিক দুর্বলতার লণ। এটা করতে গিয়ে বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ এবং যৌথ বাহিনীর অপারেশান চালিয়ে বিরোধী দল ও তাদের সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা ও গ্রেফতার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

গুম, গুমখুন, হত্যা ও নির্যাতন নতুন কিছু নয়। ক্ষমতাসীনদের মানবাধিকার লংঘনের মাত্রা অতীতের যেকোন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আন্দোলনে সহিংসতা কেউই চায় না, কিন্তু ক্ষমতাসীনরা নিজেই যেখানে আইনি বিধিবিধান মানে না, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করে না, সেখানে বিরোধী পরে আন্দোলন সহিংস ও বেআইনি হতে বাধ্য। যদি সাংবিধানিক বিধিবিধান শুধু বিরোধী দলেরই মান্য, ক্ষমতাসীনদের মান্য নয়, তাহলে সে ক্ষমতা সাংববিধানিক নয়। পাল্টা বলপ্রয়োগ ছাড়া তার অন্য কোন মীমাংসা নাই। বাংলাদেশে তা-ই ঘটছে। নীতিবাগিশরা বিস্তর হিতোপদেশ দিচ্ছেন দেখতে পাই। ক্ষমতাসীনদের যদি আইন ও সংবিধান মেনে চলতে আমওরা বাধ্য করতে না পারি তাহলে বিরোধী পকে এই ক্ষেত্রে হিতোপদেশ দিয়ে লাভ নাই। অবরোধ ও আন্দোলন জেলজুলুম দিয়েও দমানো যাবে না, বরং তা বাড়বে।

সরকার অসাংবিধানিক ও বেআইনি কাজ করলেও প্রশাসনের একাংশ সরকারকে মদদ দিয়ে পরিস্থিতিকে আরো সহিংস করে তুলছেন। প্রশাসনকে বুঝতে হবে, ক্ষমতাসীনদের স্বার্থ রা করতে গিয়ে তারা আইনবহির্ভূত কাজ করতে পারেন না। খালেদা জিয়ার নিরাপত্তা দিতে গিয়ে তাকে তালাবদ্ধ করে রাখবার এখতিয়ার তাদের নাই। আশা করি, এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত নির্দেশ তাদের কাছে আছে, যাতে তারা আগামিতে নিজের সাফাই কিছুটা হলেও গাইতে পারেন। আইনশৃংখলা বাহিনী আন্দোলনকারীদের আইনবহির্ভূত ভাবে হত্যা করতে পারে না। মনে রাখা দরকার শেখ হাসিনা পুলিশ ও প্রশাসনের জন্য কোনো দায়মুক্তির বিধান করেন নি, করলেও সেটা আইনে টিকবে না। ফলে পুলিশ ও প্রশাসন যা কিছুই করছে তার দায় ক্ষমতাসীনদের পতন হলে তাদের ঘাড়ে এসে পড়বে। এর জন্য তাঁরা তৈরি কি না কে জানে। আমার ধারণা শেখ হাসিনা দায়মুক্তির বিধান না করার মানে পুলিশ, র‌্যাব ও প্রশাসনের কাছে স্পষ্ট হতে শুরু করল ক্ষমতাসীনরা প্রশাসনকে আগের মতো জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। শেখ হাসিনা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করতে পারেন, কিন্তু তাঁকে কেউই ক্ষমতা দেয় নি যাতে বেগম জিয়াকে বলতে পারেন তিনি বাড়ি যেতে চাইলে যেতে দেওয়া হবে, কিন্তু অন্য কোথাও নয়। একজন স্বাধীন নাগরিক, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। নাগরিক আইনের অধীন, কিন্তু কারো হুকুমের চাকর নন। ক্ষমতাসীনরা বলছেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রশাসনিক সিদ্ধান্ত। তাহলে প্রশাসনকেই দায় নিতে হবে।
ক্ষমতাসীনদের দমন-পীড়নের মুখে মার খেয়ে তৃণমূলের নেতাকর্মীরা সাময়িক চুপ থাকতে পারে, কিন্তু শক্তি সঞ্চয় করে তারা আবার ফিরে আসবে। সেটাই ঘটছে এবার। এটা হচ্ছে ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের তৃতীয় আলামত। তারা পারছে কারণ জনসমর্থন তাদের বিরুদ্ধে নয়, ক্ষমতাসীনদের বিপক্ষে সরকার ও প্রশাসন যেখানে সহিংস ও সন্ত্রাসী সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের নিয়ক্ষমতান্ত্রিকতা বা আইনের বিধান মেনে চলার কথা বলা হাস্যকর। গাড়ি পোড়ানো ও পুড়িয়ে মানুষ হত্যা করার নজির খুবই নিন্দনীয় কাজ। অতীতে এ কাজ আওয়ামী লীগ করেছে, তারাই প্রথম নজির সৃষ্টি করেছিল। তার অনুকরণ নিন্দনীয় কোনো সন্দেহ নাই। কিন্তু বোঝা মুশকিল এটা ক্ষমতাসীনরা নিজেরাই কুকাণ্ড করে বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে কি না। জনগণ যখন সরকারের ওপর বিশ্বাস হারায়, তখন এভাবেই চিন্তা করে।

গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানের খবর এসে পৌঁছাচ্ছে। ভাঙচুর-অগ্নিসংযোগ ও আতঙ্কগ্রস্ত মানুষের পালিয়ে যাওয়ার দৃশ্য একাত্তরের মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। এর আগে সাতীরায় একই ধরনের অভিযানে ভারতের সীমান্তরী বাহিনীর অংশগ্রহণের অভিযোগ উঠেছিল। সত্য কি মিথ্যা সেটা ভিন্ন তর্ক। মানুষ বিশ্বাস করেছে। কথা হোল, দেশের আইনশৃংখলা বাহিনী তাদের নিজেদের নাগরিকদের ওপর এই ধরনের যুদ্ধাভিযান চালায়, সেটাই বিস্ময় ও সন্দেহ তৈরি করে।

পত্রিকার রিপোর্ট হচ্ছে, “সকাল থেকে র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একাধিক দল বিভক্ত হয়ে অভিযান শুরু করে। পুরো উপজেলায় পরিচালিত হয় এ অভিযান। অভিযানে বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে কমপে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছাই হয়েছে বাড়ির আসবাবপত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো এলাকা এখন পুরুষশূন্য। এলাকার সকল দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এসব এলাকা সন্ত্রাসমুক্ত না হবে ততণ তাদের অভিযান অব্যাহত থাকবে” (দেখুন দৈনিক মানবজমিন ১৬ জানুয়ারি ২০১৫)। অভিযানে ২৫ জামায়াত-বিএনপির কর্মীকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মতিউর রহমান (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মতিউর রহমান শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।

এটা সম্ভবত স্পষ্ট যে বিরোধী দলের কর্মসূচি কেবল একটি কারণেই ব্যর্থ হতে পারে, যদি খালেদা জিয়া আন্দোলনে অবিচল না থেকে কোন প্রকার দোদুল্যমানতা প্রদর্শন করেন। আমার অনুমান পিছু হটে আসা তাঁর পক্ষে এখন আর সম্ভব নয়। তাঁকে গ্রেফতার করলেও তিনি তৃণমূলে যে সংবাদ পৌঁছয়ে দেবার, সেটা খানিক পেরেছেন। ফলে তাঁর চার দিকে ঘিরে থাকা জাতীয় নেতৃবৃন্দ তাঁর কর্মসূচি এর আগে যেভাবে বানচাল করে দিয়েছিল, তিনি অবিচল থাকলে সেটা আর সম্ভব হবে না। আন্দোলনের নেতৃত্ব অপোকৃত তরুণদের হাতে চলে যাবে। বাংলাদেশের রাজনীতির জন্য তার পরিণতি কী দাঁড়াবে, সেটা বলবার সময় আসে নি। তবে অবরোধ আন্দোলন আরো এক স্তর তীব্র হলে সেটা পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা।

আপাতত আমরা বোমা হাতে সন্দেহে কাউকে হত্যার চিন্তায় গভীর ভাবে উদ্বিগ্ন। একে ক্ষমতাসীনদের পতনের আওয়াজ গণ্য করলেও এই ধরনের মানবাধিকারবিরোধী চিন্তার নিন্দা জানানো আমাদের কর্তব্য।

ফরহাদ মজহার: কবি, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক
ই-মেইল : farhadmazhar@hotmail.com

চীনে নৌ দুর্ঘটনায় নিহত ২১

boatchineচীনের বৃহত্তম নদী ইয়াংজিতে পরীক্ষামূলক ভ্রমণের সময় টাগবোট ডুবির ঘটনায় ২১ জন মারা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানান, নৌযানটি ডুবে যাওয়ার ৪০ ঘণ্টা পর শনিবার উদ্ধার করা হয়। পরীক্ষামূলক এই ট্রিপে ৮ বিদেশীসহ ২৫ আরোহী ছিলেন। পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশু থেকে বৃহস্পতিবার বিকেলে নৌযানটি যাত্রা শুরু করে।

এই ঘটনায় নৌযানের তিন আরোহীকে উদ্ধার করা হয়েছে এবং অপর এক যাত্রী নিখোঁজ রয়েছে। আরোহীদের সকলেই পুরুষ।

তল্লাশি কর্মীরা এখনো নিখোঁজ যাত্রী ও নৌযানের ককপিটের সন্ধান করছে। ওই ব্যক্তি কোন দেশের নাগরিক ছিলেন তা জানানো হয়নি।

শুক্রবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সিঙ্গাপুরে জাহাজটির নিবন্ধন করা হয় এবং নৌযানটিতে দেশটির চার নাগরিক ছিলেন।

সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, নৌযানটির অপর দুই আরোহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক।

উদ্ধার পাওয়া আরোহী ওয়াং জেনকাই হাসপাতাল থেকে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘পানি দ্রুত জাহাজের কেবিনে ঢুকে পড়ে। মাত্র ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নৌযানটি পানিতে পূর্ণ হয়ে যায়।’

প্রাদেশিক সরকার জানায়, নিয়ম অনুযায়ী নৌযানটি প্রয়োজনীয় পদ্ধতি ও কার্যপ্রণালী সম্পন্ন না করে এবং এর অবস্থা সম্পর্কে প্রথম রিপোর্টিং না করেই পরীক্ষামূলক যাত্রাটি শুরু করা হয়।

অসহযোগ ও লাগাতার হরতালের কথা ভাবছে ২০ দল

20 dolএবার লাগাতার হরতাল কর্মসূচি দেয়ার চিন্তাভাবনা করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ আন্দোলনকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে পরিণত করতে চায় তারা। আর এজন্য চূড়ান্ত কর্মসূচি হিসেবে ভাবা হচ্ছে অসহযোগের বিষয়টি। আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন থেকে বেগম খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

৫ জানুয়ারিকে গণতন্ত্রের কালো দিবস হিসেবে পালন করতে রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ২০ দলীয় জোট। কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় সমাবেশ করা যায়নি; পুলিশ খালেদা জিয়াকে গুলশান কার্যালয় থেকেও বের হতে দেয়নি। এর প্রতিবাদে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর বের হতে না দেয়ায় ৩ জানুয়ারি থেকেই গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তিনি। নির্বাচনের উপায় বের না হওয়া পর্যন্ত দরকার হলে সেখানে থেকেই আন্দোলনের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।

বিএনপি নেতাদের অনেকে বলছেন, পরিস্থিতি বুঝে রাজধানীতে আন্দোলন কঠোর করা হবে। টানা তিন মাস রাজপথের কর্মসূচিতে থেকেই দাবি আদায়ের নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড।

দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগও হরতাল-অবরোধের ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল। তারা বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দিতে চেয়েছিল। আমরাও সেটাই করবো। শেষ পর্যন্ত কতটুকু সফল হবো তা সময়ই বলে দেবে।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, আমরা সাত দফা দিয়েছি। এই দফাগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, এতে সংলাপের মাধ্যমে সমঝোতার বিষয়টিও ক্ষীণ হয়ে আসছে।

প্রথম গায়িকা হিসেবে মহাকাশে যাচ্ছেন ব্রাইটম্যান

brightmanবিখ্যাত ব্রিটিশ গায়িকা সারাহ ব্রাইটম্যান দশ দিনের সফরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণে যাচ্ছেন। চলতি বছরের অক্টোবরে প্রথম প্রফেশনাল গায়িকা হিসেবে তিনি সেখানে যাচ্ছেন বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গতকাল জানিয়েছে। খবর দ্য হিন্দুর

মহাকাশ স্টেশনে আসা-যাওয়া [রাউন্ড ট্রিপ] বাবদ ব্রাইটম্যানকে প্রায় ৫২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হবে। রাশিয়ান সয়ুজ ক্যাপসুলে করে তিনি সেখানে যাবেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পেস এডভেনচার্স জানায়। এই কোম্পানিটিই ব্রাইটম্যানের ভ্রমণের আয়োাজন করছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণকারী অষ্টম পর্যটক হতে যাচ্ছেন এই গায়িকা। প্রায় একশ’ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত স্টেশনটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪১৮ কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ঘুরছে।

বাংলাদেশে আসছেন ম্যারাডোনা!

meradonaবাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপকে প্রাথমিক সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর লিগ কমিটির চেয়ারম্যান হতে রাজি হয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর গোস্বামী। সব ঠিক থাকলে শিগগিরই বাংলাদেশে আসার কথা আর্জেন্টিনা কিংবদন্তীর।

তবে এখনো এ টুর্নামেন্ট আয়োজনে অনেক প্রক্রিয়া বাকি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যারাডোনা যদি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে এসে টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন, তারপর এ ব্যাপারে নিজেদের তৎপরতা শুরু করবে বাফুফে।

এর আগে, গত ডিসেম্বরে লিগ আয়োজনের সংক্ষিপ্ত প্রস্তাব দিয়ে গিয়েছিল কলকাতাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট। এ মাসের শুরুতে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করতে বাফুফেকে পূর্ণাঙ্গ পরিকল্পনা পাঠায় তারা। সে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাফুফে।

প্রস্তাব অনুযায়ী, ভারতের আইএসএলের আদলে বাংলাদেশে ৮ ভেন্যুতে ৮ টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। হোম এন্ড এওয়ে পদ্ধতিতে ৬১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ লিগে অংশ নেবেন বিদেশি কোচ, নামীদামি বিশ্ব তারকারা। লিগটি এ বছরের শেষের দিকে আয়োজনের কথা রয়েছে।

প্রধান বিচারপতি হিবেসে শপথ নিলেন এস কে সিনহা

sk sinha17দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

এর আগে গত ১২ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি এস কে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

উল্লেখ, বিচারপতি এস কে সিনহা ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে এডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাবির ২ হলে তল্লাশি, আটক ৫

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে তল্লাশি চালিয়ে ৫ আবাসিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে কি অভিযোগে ওই ৫ শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তা সুস্পষ্টভাবে বলতে পারেনি পুলিশ।

শুক্রবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে এই তল্লাশি চালায় রাজশাহী মহানগর পুলিশের কয়েকটি দল।

জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে কয়েকদিন ধরে বিভিন্ন হলে তল্লাশি চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের লতিফ ও আমীর আলী হলে তল্লাশি চালিয়ে ওই ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ১৪ সাধারণ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় পরদিন মুচলেকা নিয়ে মতিহার থানা থেকে ছেড়ে দেয়া হয়।

একইভাবে ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলে তল্লাশি চালানো হয়।

রাজধানীতে দুই বাসে আগুন : জবি ছাত্রী দগ্ধ

bus fire17রাজধানী ঢাকায় শনিবার সকালে ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে অজ্ঞাত ব্যক্তিরা বাসে আগুন দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া রাজধানীর বাইরে শুক্রবার রাত থেকে কয়েকটি বাস ও ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঘোষিত অবরোধের ১২তম দিন চলছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এবং ও পৌনে ৯টার দিকে কদমতলী থানার রায়েরবাগে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। রায়েরবাগে বাসে দেয়া আগুনে দগ্ধ হয়েছেন সুলতানা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী।

সকাল ৯টার দিকে ক্লাস থাকায় নারায়ণগঞ্জ থেকে ‘স্বদেশী পরিবহনের’ বাসটিতে সুলতানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে রায়েরবাগে অজ্ঞাত কয়েকজন তাতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত নামার আগেই সুলতানাসহ ৪-৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা উদ্ধার করে সুলতানা ইসলামকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় কেন হতাহত খবর পাওয়া যায়নি।