শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজনৈতিক অস্থিরতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ponkoj28ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, শিক্ষা ও কর্মদক্ষতায় বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় পিছিয়ে পড়ছে।

এই সংকট থেকে রাজনৈতিক নেতা-নেত্রীরা বেড়িয়ে আসলে এশিয়ার উন্নত্ব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের নাম লেখা হবে বলে জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সামরিক যাদুঘর মাঠে আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নে ভারত সর্বদা পাশে রয়েছে এমন মন্তব্য করে পঙ্কজ শরণ জানান, বর্তমানে বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে বাংলাদেশের মানুষের মেধা ও দক্ষতার সুনাম তৈরি হয়েছে। বিশ্বের উন্নত্ব দেশ গুলোতে তারা বিশেষ ভূমিকা রাখছেন।

বাংলাদেশের নাগরিদের সুবিধার্থে ভারতীয় ভিসার আরো সহজীকরণের কাজ চলছে। তিনি বলেন, এ দেশে শিক্ষা ব্যবস্থায় মাইলফলক পরিবর্তন ঘটছে। বাংলাদেশের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ দিতে প্রতি বছর একশত ছাত্র-ছাত্রীকে ভারতে পড়ালেখার সুযোগ দেয়া হচ্ছে। এই সংখ্যা আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এআইইউবির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলার ড. কামরেন জেড ল্যামাগনা।

বন্ধুর গ্রামে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী!

rape induবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে এক বাড়ির বাগানে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে সেলিম মোল্লা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সেখান থেকে মেয়েটিকেও উদ্ধার করা হয়।

ওই কিশোরী বাদী হয়ে রামপাল থানায় সেলিম মোল্লাসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। আজ শনিবার সকালে পুলিশ কিশোরীকে বাগেরহাট সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মামলার এজাহারের অভিযোগের সূত্রে রামপাল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের দেওয়া ভাষ্য, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের নয়ন নামের এক যুবকের সঙ্গে বছর খানেক আগে ওই কিশোরীর মুঠোফোনে পরিচয় হয়। নয়ন তাঁর সঙ্গে দেখা করতে কিশোরীকে রামপালে আসতে বলে। বন্ধুর ফোন পেয়ে কিশোরী খুলনার বটিয়াঘাটা উপজেলার শিয়ালীডাঙ্গা গ্রাম থেকে রামপালে যায়। নয়ন ও তাঁর আরেক বন্ধু প্রদীপ দুজনে রামপাল উপজেলার ভান্ডারকোট থেকে কিশোরীকে নিয়ে একই উপজেলার আদাঘাট এলাকায় ঘুরতে যান। সন্ধ্যায় সেখান থেকে ঘুরে তাঁরা তিনজনে গৌরম্ভা গ্রামে যান। এ সময় নয়নের পূর্বপরিচিত সেলিম, লোকমান, বাবুল ও সেন্টু তাঁদের আটকান। তাঁরা কিশোরীকে রেখে নয়ন ও প্রদীপকে চলে যেতে বলেন। ভয় দেখানোর পর নয়ন ও প্রদীপ সেখান থেকে চলে যান।

এসআই মোহাম্মদ শাহ আলমের ভাষ্য, পরে ওই চার যুবক কিশোরীকে ওই গ্রামের একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। সেলিমের তিন বন্ধু মেয়েটিকে সেলিমের কাছে রেখে সটকে পড়েন। গ্রামবাসী খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানান। পুলিশ সেখানে গিয়ে সেলিমকে গ্রেপ্তার করে ও কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহ আলমের দাবি, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তাঁর তিন বন্ধুকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে রামপাল থানায় সেলিমসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। অন্যদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

জাতিসংঘ মহাসচিবের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী

hasina2জাতিসংঘ মহাসচিবের দেওয়া চিঠির উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালেদা জিয়া তার চিঠিতে সংলাপের কথা উল্লেখ করলেও প্রধানমন্ত্রী তার চিঠিতে কোন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপে বসবেন না উল্লেখ করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জাতিসংঘ মহাসচিবের একটি চিঠি পৌঁছায়।

খালেদা জিয়া কীভাবে আছেন কেউ জানি না

amazuddinঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, খালেদা জিয়া বর্তমানে কীভাবে আছেন, কেমন আছেন, আমরা জানি না। তিনি হয়তো অন্তরীণ বা অবরুদ্ধ অবস্থায় আছেন। আমরা কেউ তার খবর রাখতে পারি না। সেই স্বাধীনতা আমাদের নেই।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উন্মুক্ত চত্বরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে এমাজউদ্দীন এসব কথা বলেন।

এমাজউদ্দিন আহমদ বলেন, যে নারী (খালেদা জিয়া) স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বাংলাদেশের গণতন্ত্র এক বছর আগে নিহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দেশে কথা বলা, চলাফেরার স্বাধীনতা নেই। এভাবে চলতে থাকলে হয়তো একদিন দেখব, দেশের স্বাধীনতাও নেই।

কিন্তু এটা আমরা চাই না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। হিটলার-মুসোলিনীও এই শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন।

প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করলে দেশের মানুষ তার অন্য সব অপরাধ ভুলে যেতে পারে বলে মন্তব্য করেন এমাজউদ্দিন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ উপাচার্য আফম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিমান্ডে মান্নার ক্ষতি হলে দায় কর্তৃপক্ষের : নাগরিক ঐক্য

mannaa24আটকের পর ১০ দিনের রিমান্ডে থাকায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বর্তমান শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তার যেকোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষকেই দায় বহন করতে হবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মান্না দীর্ঘদিন ধরে হৃদরোগ, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত। বাইরে থাকা অবস্থায় নিয়মিত ফিজিওথেরাপিসহ চিকিৎসার প্রয়োজন হতো। কিন্তু আটকের পর থেকে তার এই চিকিৎসা বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কেউই এখন পর্যন্ত দেখা করার সুযোগ পাচ্ছে না।

এছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী মান্নার প্রতিদিনের ওষুধপত্রও তাকে দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। ডিবি অফিসের গেইটে ওষুধপত্রসহ মান্নার খাবার রেখে আসতে হচ্ছে বলেও জানায় নাগরিক ঐক্য।

বিবৃতিতে বলা হয়, এ অবস্থায় তার শারীরিক সুস্থতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রিমান্ডের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশও কার্যকর না হওয়ার অভিযোগ উঠেছে। আমরা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার পরিবারের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।

পরাজিত হয়ে রাজনীতি থেকে বিদায় নেবে খালেদা

tafayelআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সেই দিন আসছে যখন খালেদা জিয়া পরাজিত হয়ে রাজনীতি থেকে বিদায় নেবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাতৃভাষার স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া পরাজিত হতে বাধ্য। কারণ বঙ্গবন্ধু একটা কথা বলতেন, যে সব সময় সত্যের জয় হয়।

তিনি বলেন, আমরা যখন সব কিছুতে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য খালেদা জিয়া তথাকথিত অবরোধ ও হরতাল ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আইন তার গতিতে চলবে। আমাদের নামেও মামলা হয়েছিল। আমাকে কুষ্টিয়া কারাগারে নিয়ে যায়, কিন্তু একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তখন আমাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি।

সংলাপের কথা আবারও উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, আজকে তারা সংলাপ সংলাপ করছে। কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

তিনি বলেন, সংলাপ যদি সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের সঙ্গে করতে হতো তবে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদা, তালেবান ও আইএসের সঙ্গে সংলাপ করত।

মাহমুদুর রহমান মান্না প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, একজন প্রাক্তণ ছাত্রনেতা, টক শোতে দামী কথা বলতেন। সেই মাহমুদুর রহমান মান্নাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ খালেদা জিয়া কি করতে চান, আর কি করছেন— এ বিষয়টি তিনি পরিষ্কার করে দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে লেখক অভিজিৎ রায়ের হত্যায় নিন্দা জানিয়ে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এ ধরনের ঘটনা যে বাংলাদেশে ঘটতে পারে আমরা তা কল্পনাও করতে পারি না।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিছ।

হরতাল -অবরোধ আন্দোলনের অকার্যকর হাতিয়ার: কাদের

obaidull28সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, হরতাল -আবরোধ  আন্দোলনের অকার্যকর হাতিয়ার। আর এই অকার্যকর হাতিয়ার নিয়ে কখনো জয়ী হওয়া যায় না। তাই বিএনপিও এই অকার্যকর হাতিয়ার নিয়ে  আন্দোলনে জয়ী হতে পারবে না। এই অকার্যকর হাতিয়ার বিএনপিকে অকার্যকর দলে পরিণত করেছে।

শনিবার বেলা ১১টায়  ৫৮ কোটি ৪৬ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিরুলিয়া ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি আন্দোলকে আল কায়েদার  আন্দোলন হিসাবে আখ্যা দিয়ে  মন্ত্রী বলেন, “বোমাসন্ত্রাস আর চোরাগোপ্তা বোমা সন্ত্রাসের মাধ্যমে দেশের সাধারণ মানুষেল ক্ষতি করছে বিএনপি। পালিয়ে পালিয়ে বিবৃতি দেয়া আল কায়দা ও আইএস এর আন্দোলনের অনুরূপ।”

মন্ত্রী দেশের জনগনকে পারমাণবিক বোমা উল্লেখ করে বলেন, “দেশের জনগনই পারমাণবিক বোমার সামিল। সরকার পতন করতে হলে দেশের জণগনকে কাজে লাগাতে হবে।”

এসময় মন্ত্রী আরো বলেন, “বিএনপি যে লম্বা আন্দোলনের সূত্র টানছেন, তাতে  কোনো ফল আসবে না। আন্দোলনের ৫৪ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত ৫০০ লোকের মিছিল নিয়ে দলটি রাস্তায় নামেনি। ঘরে বসে থেকে আন্দোলনে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই। চলতি আন্দোলনের শুরু থেকে পাঁচ হাজার লোক নিয়ে কোনো সভা-সেমিনার করতে দেখা যায়নি দলটিকে। এতে স্পষ্ট প্রমাণ মিলে যে বিএপির সঙ্গে জণগন নেই।”

মন্ত্রী ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঠিকাদার ও রোড এন্ড হাইওয়ের ইঞ্জিয়ারকে আগামী মার্চের মধ্যই ব্রিজের সম্পূর্ণ কাজ সমাপ্ত করার নির্দেশ দেন।

এসময় তিনি উপস্থিত জনতার মাঝে মার্চের মধ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ  হাসিনাকে নিয়ে ব্রিজটি উদ্বোধন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান , ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা।

এছাড়া রোডস এন্ড হাইওয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ  বিপুল পরিমাণ সাধারন জণগণ উপস্থিত ছিলেন।

খুলনায় পুলিশি অভিযানে গ্রেফতার ৪৩

arrest28খুলনা জেলায় পুলিশের নিয়মিত অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী

rape22নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেনীর এক ছাত্রী।

বৃহস্পতিবার গভীর রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার মুশরত পানিয়াল পুকুর গ্রামে বাল্য বিয়ে বন্ধের এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই এলাকার একরামুল হকের মেয়ে ও কাচারীরহাট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী পেয়ারী আক্তার (১৪) এর সাথে একই গ্রামের সাবের আলীর ছেলে আছিউল ইসলাম (১৮) বিয়ের আয়োজন চলছিল।

এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বিষয়টি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান কে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এসে বাল্য বিয়েটি বন্ধ করে উভয় পরিবারের কাছে মুছলেকা আদায় করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খালেদার কার্যালয়ে আবারো হাইকোর্টের নোটিশ

karjaloy khaledaহরতাল ও অবরোধের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না- এ মর্মে হাইকোর্টের দেয়া আদেশের অনুলিপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে হাইকোর্টের রিট শাখার মো. হেলাল উদ্দিন আদেশের অনুলিপিটি গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। এসময় গুলশান কার্যালয়ের গেট থেকে অনুলিপি গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, অবরোধ ও হরতালের সময় কেনো এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না এই মর্মে হাইকোর্ট এই রিট দিয়েছে।

আদেশের অনুলিপি থেকে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের সাইফুল রহমান নামে এক ব্যক্তি হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুরের দ্বৈত বেঞ্চে চলমান হরতাল-অবরোধের সময় এসএসসি পরীক্ষা কেন হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থোকবে না তা জানতে এ রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে জানতে ইতিমোধ্য সরকার ও বিএনপিসহ সারাদেশের ১৬০টি জেলায় এই রিট পৌঁছে দেয়া হয়েছে বলে রিট থেকে জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবারও হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশনা সংক্রান্ত একটি রুলের কপি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। গত ১৫ ফেব্রুয়ারি এ রুল জারি করা হয়েছিল। উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চেয়ে জানুয়ারির ৬ তারিখ থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে ২০ দলীয় জোট। জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে যুক্ত হয়েছে হরতালও। এসব কর্মসূচি চলাকালে যাত্রীবাহী বাসে ও ট্রাকে পেট্রোলবোমা হামলায় প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেও নিহত হয়েছেন বেশ কজ