শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল

khaleda25দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছেন আদালত। একইসঙ্গে খালেদা জিয়ার পক্ষে করা সব আবেদন নথিভুক্ত করে আগামী ৫ এপ্রিল আবারও শুনানির দিন রাখা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, আদেশ সংশোধন, জামিন বহাল ও সাক্ষ্য পেছানোর আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবীরা।
শুনানিতে আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে জানান, নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে আসতে পারছেন না।
পরপর তিনটি ধার্য দিবসে হাজির না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা উপস্থিত না থাকায় প্রথম সাক্ষীর জেরা বাতিল করে পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য ৪ মার্চ দিন ঠিক করা হয়।
খালেদা জিয়া দুর্নীতির এ দুই মামলায় সর্বশেষ গত ২৪ ডিসেম্বর হাজিরা দিয়েছিলেন আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতের বিশেষ এজলাসে। ওই দিন তার হাজিরাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক হট্টগোল হয়েছিল।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতিতে ৫ জানুয়ারি উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা দিয়ে গত ৩ জানুয়ারি গুলশানের নিজ কার্যাালয়ে গিয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন।
কার্যালয়ের সামনে পুলিশ পাহারা বসিয়ে তাকে সেখান থেকে বাইরে যেতে দেওয়া হয়নি বলে তখন দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে পরে গুলশানের ৮৬ নম্বর সড়কের ওই বাড়ির সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হলেও কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান। বুধবার গুলশান কার্যালয়ে কোকোর চেহলামের আয়োজন করেছেন খালেদা জিয়া।

 

শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

airport sঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকার ওষুধ জব্দ করছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার সকালে বিমানবন্দরের কার্গো আমদানি শাখায় থাকা এ ওযুধগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর কার্গো আমদানি শাখার ইনচার্জ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সেগুফতা মাহজেবিন  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে থাই এয়ারের একটি ফ্লাইটে ১৬০ কেজি ওজনের ওই চালানটি আসে। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চালানটি নিতে আসেনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আজ সকালে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।’
তিনি জানান, ওই চালানটির জন্য ঔষধ প্রশাসন ইনস্টিটিউটের কোনো অনুমতি ছিল না। তদন্তসাপেক্ষে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

ইরাকি সেনাদের সঙ্গে আইএসের তুমুল যুদ্ধ

iraq4ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তিকরিত শহর পুনরুদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে ইরাকি শিয়া ও মিলিশিয়া যৌথ বাহিনী।

দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। আইএসের কাছ থেকে কিছু এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি ইরাকি কর্মকর্তাদের।

তিরকিতের চারপাশের এলাকাগুলোতে তুমুল লড়াই চলছে। আল-দোর, পশ্চিমাঞ্চলীয় আল-জুহর এবং উত্তরাঞ্চলীয় কাদিসিয়া এবং দক্ষিণের একটি হাসপাতালের কাছে শহরতলীতে লড়াইয়ের খবর পাওয়া গেছে।

তবে রাস্তায় আইএস এর পেতে রাখা বোমার কারণে সরকারি বাহিনীকে আগাতে হচ্ছে ধীর গতিতে। ইরানের কমান্ডাররা এ অভিযানের সমন্বয় করতে সহায়তা করছে। তবে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট অভিযানে বিমান হামলা চালাচ্ছে না।

রোববার থেকে তিকরিতে আইএস বিরোধী অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। তবে এ অভিযানে ইরানের জঙ্গিবিমান অংশ নিচ্ছে কিনা তা পরিষ্কার নয়।

সামারা নামের এ অভিযানের কমান্ড সেন্টার থেকে এক সূত্র জানিয়েছে, আল-দৌর-এর ২০ কিলোমিটার পূর্বে হামরিন এলাকা পুনর্দখল করেছে সেনাবাহিনী ও পপুলার মবিলাইজেশন যোদ্ধারা।

ইরাকি সেনারা পৌঁছানোর পর শহরটিতে দুইবার আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস। ইরাকি সেনাদের ওপর গুলিবর্ষণও করে তারা।

গত জুনে ইরাকের গুরুত্বপূর্ণ তিকরিত শহর দখলে নেয় আইএস।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা।

কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল

kamruzzamanমৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রিভিউ আবেদন করবেন জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবীরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সকালে তার আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান।

কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান।

এ সময় তার সঙ্গে আইনজীবী মতিউর রহমান আকন্দ, শিশির মো. মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

ওই রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

nator mapনাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল ও মানিকপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে বুধবার সকালে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সেনানিবাস থেকে ট্যাংক বহনকারী একটি লরি যশোর যাওয়ার পথে নাটোর-ঢাকা মহাসড়কের পারকোল সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছের ট্রাকের আরোহী মোমিন হোসেন (২৫) নিহত হন। আহত হন ওই ট্রাকের চালক রায়হান হোসেন (৩২) ও সহকারী হাবিবুর রহমান (৩৫) । তাদের বনপাড়ার আমেনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাছবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

এর আধা ঘণ্টা পর একই মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় গোল্ডমার্ক বিস্কুট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুফা বেগম (৫২) নামের এক নারী নিহত হন। তিনি মানিকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেছে। চালক পলাতক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মানিকপুরের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

কোকোর চেহলাম চলছে

kokoকোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম শুরু হয়েছে।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার কোকোর চেহলামের আয়োজন করা হয়েছে।

কোকোর আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে আয়োজন করা হয়েছে কোরআনখানি ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির।

কোরআনখানি উপলক্ষে বুধবার সকাল সোয়া ১১টার দিকে বাড্ডার আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আনিসুর ইসলাম আনিস, মো. আব্দুর রহমান,শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও মীর হোসেন খালেদার কার্যালয়ে প্রবেশ করেন। তারা দিনব্যাপী কোরআন তেলাওয়াত করবেন।

কোরআন তেলাওয়াত শেষে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জিয়াউর রহমান ও খালেদার জিয়া ছোট ছেলে কোকোর মৃত্যুর ৪০দিন পূর্ণ হচ্ছে বুধবার। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান কোকো।

খালেদা জিয়ার পক্ষ থেকে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের প্রতি কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশেষ জজ আদালতের সামনে তিন ককটেল বিস্ফোরিত

cocktel5রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের সামনের সড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ সময় আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ স্ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছিল।

বুধবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে  বেলা ১১টা ২০ মিনিটে মামলা দুটির শুনানি শুরু হয়।

তবে খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে যাবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মামলার শুনানি সামনে রেখে আদালতের চারপাশে মোতায়েন করা হয়েছে র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। আশপাশের এলাকায় রয়েছে নিরাপত্তা টহল। এর মধ্যে দুপুরে আদালতের সামনের সড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ওই প্রত্যক্ষদর্শী।

বিশেষ জজ আদালতে খালেদার মামলার কার্যক্রম শুরু

bokshibazarরাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ স্ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়েছে।  বুধবার এই দুই মামলায় শুনানির দিন ধার্য  রয়েছে।

এদিন  বেলা ১১টা ২০ মিনিটে মামলা দুটির শুনানি শুরু হয়

তবে খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে যাবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও জামিন বহাল রাখার আবেদন করেছেন তার আইনজীবীরা। একই সঙ্গে এ মামলায় তারেক জিয়ার শরীরে আদালতে হাজিরের বিষয়ে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায় আসামি হাজির না হলে ফৌজদারি কার্যবিধিতে তার জামিন দেয়ার বিধান নেই।

ইমরান খানের প্রশংসায় বিল গেটস

bilgets4ইমরান খানের পোলিও-মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানালেন বিল গেটস। মঙ্গলবার তিনি ফোন করে প্রশংসা করেছে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে। খাইবার পাখতুনখাওয়া থেকে পোলিও দূরীকরণে যে প্রচেষ্টা তিনি করে চলেছেন, তারই প্রশংসা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা মাইক্রোসফট কর্তা বিল গেটস। পাশাপাশি এদিন ফোনে পেশোয়ারের স্কুলের জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে শোক প্রকাশও করেন।

পোলিও দূরীকরণে খাইবার পাখতুনখাওয়া সরকারের কোনও সাহায্য লাগলে তিনি করবেন বলে জানিয়েছেন গেটস। ইমরানের এই উদ্যোগের নাম ”সেহাদ কা ইত্তেহাদ’। একটি সমীক্ষায় দেখা গিয়েছে পাকিস্তানের পোলিও রোগীদের মধ্যে ৯৬ শতাংশ খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে যে পরিমাণ পোলিও হয় তার ৮০ শতাংশ হয় পাকিস্তানে।

পুলিশকে গালিগালাজ করে জরিমানা পিকের

pk4পুলিশকে গালিগালাজ করায় জরিমানা হল জেরার্ড পিকের৷ বার্সা ডিফেন্ডারের বিরুদ্ধে এই নিয়ে মামলা করা হয়েছিল৷ মঙ্গলবার স্প্যানিশ বিচারকের নির্দেশে আনুমানিক ৮ লাখ ২টাকা জরিমানা দিতে হলো তাকে৷

গত বছর অক্টোবরে বার্সেলোনার পোর্ট অলিম্পিক এলাকায় গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পপস্টার শাকিরার ‘বয়ফ্রেন্ড’৷ তার বিরুদ্ধে মামলা করা হলে ক্ষমা চেয়ে একটি আবেদন পত্রও বার্সেলোনা কোর্টে জমা দিয়েছিলেন পিকে৷ তবে খারাপ আচরণ ও গালিগালাজের জন্য স্প্যানিশ ফুটবলারের জরিমানা মওকুব করা হলো না৷