শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা হচ্ছে

hasina5পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন ও বিকাশের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পর্যটন শিল্পের বিদ্যমান ও সম্ভ্যাব্য স্থানগুলোর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে এ পরিকল্পনার ‍মাধ্যমে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পর্যটন পরিষদের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশকে গতিশীল করতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এক্ষেত্রে ২০১৫-২০১৮ তিন অর্থবছরে আনুমানিক ২০০ কোটি টাকা ব্যয় ধরা হয়।

টুঙ্গীপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সংলগ্ন এলাকার প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পর্যটক আর্কষক  হিসেবে গড়ে তোলার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করার বিষয়েও সিদ্ধান্ত হয় সভায়।

ভারতের চেন্নাই থেকে একটি নৌ-ক্রুজ বাংলাদেশের জলসীমা অতিক্রম করে আন্দামান হয়ে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে সিংগাপুরে শেষ হয়। এ ক্রুজে বাংলাদেশ সম্পৃক্ত হলে ক্রুজটি কলকাতা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ লক্ষ্যে ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নৌ প্রটোকল সই করতে হবে। সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে অন-অ্যারাইভাল ভিসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী মাল্টিপল ভিসা ও ই-ভিসা চালু করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

দেশের বিভিন্ন স্থানে প্রত্মতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনাগুলোকে কেন্দ্র করে ‘পর্যটন সার্কিট’ তৈরি করার বিষয়েও আলোচনা হয় সভায়।

রিজভী ফের ২ দিনের রিমান্ডে

rizvi19রাজধানীর মিরপুর থানা এলাকায় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও দুই দিন রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

 

বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এ আদেশ দেন।
এর আগে মিরপুর থানায় করা একটি মামলায় রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম । রিজভীর আইনজীবী তার জামিন আবেদন করেন।
শুনানি শেষে  জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন আদালত।
এরইমধ্যে রিজভীকে বিভিন্ন মামলায় ৩৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে র্যােপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রিজভীকে আটক করে।
এরপর ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
এই রিমান্ড শেষে ৪ ফেব্রুয়ারি বাড্ডা থানার অন্য আরেকটি মামলায় তাকে আবার ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত।
১০ ফেব্রুয়ারি রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তার আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার অপর এক মামলায় আবার ৩ দিন রিমান্ড দেয়া হয় রিজভীকে।

ভারতে গণধর্ষকের তথ্যচিত্র সম্প্রচারে নিষেধাজ্ঞা

rape 3ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য নিয়ে নির্মিত ‘ইন্ডিয়া’স ডটার’ তথ্যচিত্রটি গণমাধ্যমে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত।

বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, ‘তথ্যচিত্রটি সম্প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত আদালতের রায় মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পুলিশের হাতে এসে পৌঁছেছে।’
তিনি এএফপিকে আরও বলেন, ‘আমরা কেবল তথ্যচিত্রটির চৌম্বক অংশ দেখেছি। পরে বিষয়টি আদালতের নজরে আনা হয়। কারণ এতে জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে।’
২০১২ সালের ডিসেম্বরে নয়া দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দণ্ডিত মুকেশ সিং ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইনকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে তার মত প্রকাশ করেন। এতে তার মধ্যে অনুশোচনার কোনো লেশ ছিল না। বরং তিনি বুঝিয়েছেন যেন ওই অপকর্ম করে ঠিক কাজটিই করেছেন।
সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘ভদ্র মেয়েরা কখনও রাত ৯টার দিকে ঘুরে বেড়ায় না। ধর্ষণের জন্য একটা ছেলে যতটা দায়ী, একজন মেয়ে তার চেয়ে অনেক বেশি দায়ী। মেয়েদের কাজ হলো ঘরের কাজ করা, সংসার সামলানো। রাতে ডিসকো নাচে যাওয়া ও বারে ঘুরে বেড়ানো, আজেবাজে কাজ করা, ভুলভাল পোশাক পরা তাদের কাজ নয়। এ ধরনের মেয়েদের শিক্ষা দেওয়ার অধিকার অন্যদের আছে। কেবল ২০ শতাংশ মেয়ে ভালো।’
এ তথ্যচিত্রটি আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে ভারত ও যুক্তরাজ্যসহ সাতটি দেশে সম্প্রচার হওয়ার কথা। তবে আদালতের নিষেধাজ্ঞায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন তথ্যচিত্রটির পুরস্কারজয়ী নির্মাতা উডউইন।

উডউইন জানিয়েছেন, নারীদের প্রতি পুরুষের মনোভাব উন্মোচন করাই ছিল তার উদ্দেশ্য। এই সাক্ষাৎকারে উত্তেজনাকর কিছু নেই বলেও দাবি করেছেন তিনি।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ‘লাইফ অব পাই’ সিনেমা দেখে এক ছেলেবন্ধুর সঙ্গে ফিরছিলেন ওই মেডিকেলছাত্রী। রাত সাড়ে ৮টার দিকে একটি বাসে ওঠেন তারা। এতে এক কিশোরসহ ছয় জন লোক ছিল। ছেলেবন্ধুকে মারধরের পর পালাক্রমে তারা সবাই মেয়েটিকে ধর্ষণ করে। এরপর লোহার রড দিয়ে মেয়েটিকে ভয়ানক জখম করে দুজনকেই বাস থেকে ফেলে দেয়া হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মেয়েটি মারা যায়। এ ঘটনায় শুধু দিল্লি নয়, ভারতজুড়ে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় জড়িত ছয় জনই গ্রেফতার হয়। কিশোর অপরাধীকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনার অন্যতম আসামি ও মুকেশ সিংয়ের ভাই রাম সিং তিহার কারাগারে থাকা অবস্থায় মারা যায়।
সাক্ষাৎকারে মুকেশ আরও বলেন, ‘ধর্ষণের সময় তার (মেডিকেলছাত্রী) বাধা দেয়া উচিত হয়নি। নিশ্চুপ থেকে ধর্ষণ হতে দেওয়া উচিত ছিল। তাহলে তারা (ধর্ষণে জড়িত পাঁচজন) ধর্ষণের পর তাকে ফেলে চলে যেতেন, কেবল সঙ্গে থাকা যুবককে মারধর করা হতো।’
এ অপরাধের জন্য শাস্তি হিসেবে দেওয়া মৃত্যুদণ্ড প্রসঙ্গে মুকেশ বলেন, ‘মৃত্যুদণ্ড মেয়েদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলবে। আমরা যেমন মেয়েটিকে ধর্ষণের পরই ছেড়ে দিয়েছিলাম, এখন আর কেউ তা করবে না। এখন ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হবে।’
বিবিসির ম্যাগাজিনে মঙ্গলবার এ সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এটি প্রকাশিত হওয়ার পর ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার হয়ে নিহত ওই মেডিকেলছাত্রীর মা-বাবাও মুকেশ সিংয়ের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে, তিহার জেল কর্তৃপক্ষের কাছে ভারত সরকার কৈফিয়ত চেয়েছে, কেন তথ্যচিত্র নির্মাতাকে এ সাক্ষাৎকার নেয়ার অনুমতি দেয়া হল।

 

শচীন চান ২৫ দলের বিশ্বকাপ

shochinআইসিসির ইচ্ছা, আগামী বিশ্বকাপে খেলবে মাত্র দশ দল। ক্রিকেটকে প্রতিযোগিতাপূর্ণ রাখতে বিশ্বকাপের পরপরই এমন সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা রয়েছে।

তবে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আইসিসির এই ভাবনাকে সমর্থন করছেন না। বরঞ্চ বিশ্বকাপে আরো বেশি দল বাড়ানো দরকার বলে তিনি মনে করেন, ‘আমি শুনছি আগামী বিশ্বকাপ নাকি দশ দল নিয়ে হবে। এটা খুবই হতাশাজনক কাজ হবে। একজন ক্রিকেটার হিসেবে আমি খেলাটাকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার পক্ষে। আমার মতে দশ দল নিয়ে যদি বিশ্বকাপ করা হয়, তবে এটা হবে পেছন দিকে হাটার মতো।’
চলতি বিশ্বকাপে আইসিসির দূত হয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শচীন। সিডনিতে এক বিশেষ ডিনার অনুষ্ঠানে আধুনিক ডন বলেন, ‘ছোট দলগুলোকে উপরের দিকে উঠে আসতে উৎসাহ দিতে হবে। বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বড় আয়োজন। এখানে সবাইকে খেলতে দেওয়া উচিত। আর প্রায় সব বিশ্বকাপেই তো ছোট দলগুলো বড়দেরকে চমকে দিয়েছে। এটা তারা নিয়মিতই করতে পারবে যদি তাদের প্রতিভা প্রকাশের প্লাটফর্ম দেওয়া হয়।’
এ জন্য ২৫ দল নিয়েও বিশ্বকাপ হতে পারে বলে মত দিলেন শচীন, ‘শুধু ১৪ দল নয়, কীভাবে পরের বিশ্বকাপে ২৫ দল পেতে পারি সেদিকে খেয়াল করা দরকার। বড় ছয়-সাতটা দলই শুধু নয়। ক্রিকেটকে বৈশ্বিক করতে হলে যত বেশি সম্ভব মানুষকে এখানে যুক্ত করতে হবে।’

 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকসহ ২শ’ জনের বিরুদ্ধে মামলা

rokeya uরংপুরে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দুইশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অধ্যাপক একেএম নূর-উন-নবীকে অপসারনের দাবিতে এক মাস ধরে অনশন করছেন শিক্ষকরা। তাদের অনশন ও ক্লাস-পরীক্ষা বর্জনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভর্তিচ্ছু এক লাখ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারছে না।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিরসনে গত মঙ্গলবার রাতে এলাকাবাসী অনশনরত শিক্ষকদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানান। এ নিয়ে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে এলাকাবাসীদের মধ্যে কয়েকজন অনশন মঞ্চ ভেঙ্গে দেন এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায়।
পুলিশের দাবি, এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে পুলিশের দায়ে করা মামলা প্রত্যাহার এবং শিক্ষক লাঞ্ছনাকারী ও মঞ্চ ভাংচুরকারীদের বিচারের দাবিতে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা। এনিয়ে উত্তেজনার কারণে ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম মামলা করার কথা নিশ্চিত করেছেন।

 

পদত্যাগের প্রস্তাব দিলেন কেজরিওয়াল

kejri4আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়কের পদ থেকে সড়ে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো পদত্যাগের প্রস্তাব দিলেন এএপি প্রধান। তবে আগের প্রস্তাবটির মতো এবারও কেজরিওয়ালের পদত্যাগ প্রস্তাব দল গ্রহণ করবে না বলে জানা গেছে।

বুধবার সকালে এএপির জাতীয় নির্বাহী পরিষদ বরাবর লেখা এক চিঠিতে তিনি পদত্যাগের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী হিসেবে ‘অত্যধিক কাজের চাপ’কে এতে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন এএপি প্রধান। খবর- এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
এর আগে এএপির দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ তাকে সড়ানোর জন্য দিল্লির বিধানসভা নির্বাচনে এএপিকে পরাজিত করতে চেয়েছিলেন বলে কয়েকটি চিঠি ফাঁস হয়। আজ বিকেলে এএপির জাতীয় নির্বাহীর পরিষদ এ বিষয়ে একটি বৈঠকে বসার কথা। এতে যোগেন্দ্র ও প্রশান্তকে এএপির নীতি নির্ধারণী ‘হাইকমান্ড’ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে কেজরিওয়ালকে এএপির সমন্বয়কের পদ থেকে সড়ানো হতে পারে বলেও গুঞ্জন শুনা যাচ্ছিল। বৈঠকের আগে কেজরিওয়ালের পদ থেকে সড়ে দাঁড়ানোর এ সিদ্ধান্তকে অনেকটা ‘রণেভঙ্গ’ দেওয়ার শামিল বলে মনে করা হচ্ছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধবার বিকেলে বৈঠকে কেজরিওয়াল থাকছেন না। চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার তার ব্যাঙ্গালুরুতে যাওয়ার কথা।’
তবে দিল্লির রাজনীতি বিশ্লেষকদের ধারণা বিতর্ক এড়াতে কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই  আজকের বৈঠকে অনুপস্থিত থাকছেন।

 

পানির নীচে হাঙরের সঙ্গে ক্রিকেট, সিডনিতে

cric acuবিশ্বকাপ ক্রিকেট জ্বরে আচ্ছন্ন গোটা বিশ্ব। এরইমধ্যে পাগলামি শুরু ক্রিকেট প্রেমীদের। সিডনির একটি অ্যাকোয়ারিয়ামে পানির নিচে হাঙরের সঙ্গে দুই তরুণের ক্রিকেট খেলার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আগামী ৮ মার্চ ২২ গজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। তার আগেই অ্যাকোয়ারিয়ামের ভিতর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পোশাক পরিহিত দুই ক্রিকেটারের সঙ্গে একটি নীল রঙের হাঙরের ক্রিকেট খেলার ছবি নিয়ে শোরগোল পরে গেছে সোশ্যাল মিডিয়াতে।

সন্ত্রাস বন্ধ করে আলোচনায় আসলে সাধুবাদ: রাঙ্গা

rangaaস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, “সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আলোচনায় বসতে চাইলে সরকার বিএনপিকে সাধুবাদ জানাবে।”

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় সমবায় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি একথা বলেন।

বিভিন্ন দেশের কুটনীতিকরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সরকারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, “প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা এর আগে একই কথা বলেছেন।”

এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সমবায় ব্যাংকের নারায়ণগঞ্জের ব্যবস্থাপক আবুল কাশেম প্রমুখ।

ফেব্রুয়ারিতে ৬৪ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

bgb17বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬৪ কোটি ২৪ লাখ ৯১ হাজার ২৪৫ টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।

বুধবার সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৫৯ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৬৮৫ টাকা এবং বহির্মুখী চোরাচালানের মূল্য ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫৬০ টাকা।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪০ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ৬ লাখ ১৪ হাজার ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২ হাজার ৪১১টি উত্তেজক ট্যাবলেট, ২৩ হাজার ২৭০ বোতল বিদেশী মদ, ১ হাজার ৯৬ লিটার স্থানীয় মদ, ১ হাজার ৬৯ ক্যান বিয়ার, ৫৮১ কেজি গাঁজা, ২ কেজি ৫৪৫ গ্রাম হেরোইন, ২,৯৮৬টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ৮৮ হাজার ৮১৯টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৬টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৩টি ককটেল এবং ৩৬ রাউন্ড গুলি।

ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১০ জনকে আটক করে থানায় সোপর্দ এবং ২৩৫৮টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়, যার মধ্যে ৭৪ জন বাংলাদেশীকে আটক করে থানায় সোপর্দ, ভারতীয় ১০ জনের মধ্যে ৯ জনকে স্বদেশে ফেরত ও একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। মিয়ানমারের ১২১৬ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখিত সময়ে ৩০ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ২৩ জন নারী ও ০৭ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়ার্নারের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

wornarবিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন ম্যাথু হেইডেন। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১৫৮ রান করেছিলেন।

বুধবার অগ্রজ হেইডেনকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। পার্থে তার ব্যাটে চড়েই আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল স্কোরের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ২৪৬ রান। ওয়ার্নার ১৬৭, স্টিভেন স্মিথ ৬৬ রানে ব্যাট করছেন।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দৌলত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দেন ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তাদের জুটি দলকে পাইয়ে দেয় বড় স্কোরের সিড়ি। ওয়ার্নার তুলে নেন ৪র্থ ওয়ানডে সেঞ্চুরি। স্মিথও ৪র্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে।