শাহজালালের পোস্ট অফিস থেকে ৮০ ভরি স্বর্ণ উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে থাকা একটি পার্সেলের কার্টন থেকে ৮০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে থাকা একটি পার্সেলের কার্টন থেকে ৮০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
হ্যামিল্টনে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে বেশ ভালো মতোই এগিয়ে চলেছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১২১ রান।
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একটা সময় তাদের সম্পর্ক নিয়েই প্রশ্ন উঠেছিল৷ বলা হয়েছিল, পারিবারিক সম্পর্কের জেরেই অধিনায়ক মুশফিকুর রহিম টিমে জায়গা করে দিচ্ছেন ভায়রাভাই মাহমুদুল্লাহ রিয়াদকে! সোমবার অ্যাডিলেডে সেই আত্মীয়ের ব্যাটেই ইতিহাস বাংলাদেশের৷
কে এই মাহমুদুল্লাহ? আদি বাড়ি ময়মনসিংহ হলেও ঢাকাতেই বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারের রিয়াদের৷ বাংলাদেশ ক্রিকেটে শ্রদ্ধার পাত্র খালেদ মাহমুদ সুজনের হাতে তৈরি ক্রিকেটার তিনি৷ সুজনকে বাংলাদেশ ক্রিকেটে চাচা বলে চেনে সবাই৷ আর সেটা শুধু নামে নয়, অভিভাবকের মতোই মাহমুদুল্লাহকে হাতে ধরে তৈরি করেছেন চাচা৷
বাংলাদেশে খোঁজ নিয়ে জানা গেল, মাহমুদুল্লাহ সে দেশের ক্রিকেটে বেশ প্রথম সারির তারকা বিপিএলে তার দর উপরের দিকে৷ পদ্মা পারের ক্রিকেটপ্রেমীরা যাদের পঞ্চপাণ্ডব বলে ডাকেন, তাদেরও একজন মাহমুদুল্লাহ৷ বাকি চার জন সাকিব আল হাসান, মাশরাফি মোর্তাজা, তামিম ইকবাল ও মুশফিকুর৷
তা হলে কেন বাকি চার জনের মতো বিশ্ব ক্রিকেট মহলে খ্যাতি নেই মাহমুদুল্লাহর? বাংলাদেশের ক্রিকেট মহল বলছে, প্রতিভার অভাব নেই, কিন্তু ধারাবাহিকতার অভাবই মাহমুদুল্লাহের শত্রু৷ আট বছর ধরে আন্তজার্তিক ক্রিকেট খেলছেন৷ ২৩ টেস্টে ১২৮৫ রান৷ ১১৪ ওয়ান ডে-তে ২৩৩৯ রান৷
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি আছে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ৷ ডান হাতি ব্যাটের সঙ্গে তার অফ স্পিনও বড় ভরসা বাংলাদেশের৷ এত কিছুর পরও মাঝেমাঝে ফর্ম হারিয়ে টিমে থেকে গিয়েছেন! তখনকার অধিনায়ক মুশফিকের দিকে সে সময় আঙুল তুলেছেন কেউ কেউ৷
এদিন অবশ্য দুই বোনের ‘লেডি লাক’ বাংলাদেশের মুখ উজ্জ্বল করল৷ ২০১১ সালে জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে বিয়ে হয়েছিলে মাহমুদুল্লাহর৷ আর গত আগস্টে তার বোন জান্নাতুল কিয়াফত্ মণ্ডির সঙ্গে জীবনের বাইশ গজে জুটি বেঁধেছেন মুশফিকুর৷
দুই বোন এখন অস্ট্রেলিয়াতেই রয়েছেন তাদের স্বামীদের সঙ্গে৷ আর বছর ২৯-এর জীবনে তার স্ত্রীর অবদান যে অনেকখানি সেটা অ্যাডিলেডে ঐতিহাসিক ম্যাচের পর বোঝা গিয়েছে৷ মাহমুদুল্লাহ নিজেই বলেছেন, ‘আমি আমার সাফল্য স্ত্রী ও সন্তানকে উত্স,র্গ করছি৷’
এমনিতে এ সময়টা উত্স বমুখর হয়ে ওঠে বাংলাদেশ৷ মার্চে স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা নববর্ষ ঘিরে৷ সেখানে মাহমুদুল্লাহের সেঞ্চুারির যেন সোনার বাংলাকে আরও উজ্জীবিত করে দিল৷
নতুন ছবি ‘ডার্টি পলিটিক্স’-এ নাসিরুদ্দিন শাহ রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হিসেবে৷ তবে রোলটা হুবহু কেজরিওয়াল নয় বলে জানিয়ে অভিনেতা বলেন, ‘আসলে আমরা একটা আইডিয়ালাইজড ভার্সানের উপর কাজ করেছি৷ আমরা এই আশা নিয়ে ছবিটা তৈরি করেছি যে উনি ওনার মিশনে সফল হবেন৷’
এবার কি তাহলে নাসিরকে সত্যি সত্যি রাজনীতিতেও অংশ নিতে দেখা যাবে অচিরেই?
আজকাল ছবির প্রচার নিয়ে যে রকম বাড়াবাড়ি করা হয় সেটা একেবারেই ভালো চোখে দেখছেন না নাসির৷ বললেন, ‘আমি ঠিক প্রমোশনে বিশ্বাসী নই৷ ছবি কতোখানি প্রচার করা হলো তার উপর ছবির সাফল্য কেন নির্ভর করবে? ছবি নিজের যোগ্যতায় সফল হবে, তবে না ! প্রায় সমস্ত ছবিতেই তো স্টার রয়েছেন৷ কিন্ত্ত তার মানে তো এই নয় যে সব দর্শকই সেই ছবি দেখতে ছুটবেন৷ প্রমোশন একটি সফল ছবিকে আরও খানিক সফলতার দিকে এগিয়ে দেয় মাত্র৷ আমি প্রমোশন একেবারেই এনজয় করি না৷ ছবিটার নিজেরই যদি নিজের কথা বলার শক্তি না থাকে, তাহলে প্রমোট করে লাভ কী? আর প্রমোট করলেই যে লোকে সে ছবি দেখতে ছুটবেন এমন গ্যারান্টিও তো কেউ দিচ্ছে না! আমি যখন অডিয়েন্সের অংশ ছিলাম, কলেজে পড়তাম, তখন তো ছবি আসার অনেক আগেই ঠিক করে ফেলতাম কোন ছবি দেখবো, কোনটা দেখবো না৷’
তার নতুন কয়েকটি ছবি প্রসঙ্গে নাসির বলছেন, ‘আমি দু’টো ছবি করেছি৷ কিছুদিন আগেই তৃতীয় ছবির কাজ শেষ করলাম৷ সেটা একেবারেই একটা কমার্শিয়াল ছবি৷ ছবিগুলো বেশ ভালো৷’ নাসিরের হাতে একটা পাকিস্তানি ছবিও রয়েছে৷ অভিনেতা বলছেন, ‘আমি যতবার ওদেশে গিয়েছি, ওখানকার মানুষ আমাকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন৷এটা খুব দুঃখের, লজ্জার যে আমরা দুটো দেশ পরস্পরের রাজনীতি বিষয়ে আদান প্রদান করতে পারি না!’
ছবিতে নাসির, অনুপম খের, ওম পুরির মতো বড় মাপের অভিনেতারা রয়েছেন৷ তারা ‘ডার্টি পিকচার’ ছবিতে মল্লিকা শেরাওয়াতের অভিনয়ের প্রশংসা করেছেন খোলামনে, সে যতোই তাকে নানারকম কথা বলা হোক না কেন৷
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নিজের ফেসবুক পেজে এক বার্তায় ড. ইউনূস বলেন, “বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় জাতিকে এমন এক উচ্চমার্গে নিয়ে গেছে, যা জাতি বহুদিন স্মরণে রাখবে। এই বিজয় জাতিকে মহা-আনন্দের একই সূত্রে গেঁথে একতাবদ্ধ করেছে। আজকের এই আনন্দঘন মুহূর্ত দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে আমাদেরকে আবারও অনুপ্রাণিত করে তুলেছে। বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ় প্রত্যয় প্রকাশ করছি। জাতিকে এই দুর্দিনে আবারও জাগিয়ে তোলার জন্য আমাদের প্রিয় ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।”
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়েও তিনি সহযোগিতা করবেন বলে ঢাকা সফর শেষে মোদিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন।
সোমবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠকের পর ওই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আরো কিছুটা উজ্জ্বল হলো বলে মনে করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকার চাইছে, চলতি বাজেট অধিবেশনেই সংসদের দুই কক্ষে বিলটি পাস করিয়ে নিতে। সেটা সম্ভব হলে এপ্রিলের মধ্যেই বাংলাদেশে যেতে চান মোদি।
সূত্রের খবর, ওই সফরে মমতাকেও সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদি তাকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিটি বাস্তবায়নের প্রশ্নে তৃণমূলের সমর্থন, নিঃসন্দেহে কেন্দ্রের বাংলাদেশ-নীতিকে শক্তিশালী করবে।
বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ যথেষ্ট গুরুত্ব পেলেও ঠিক কী কথা হয়েছে, সে ব্যাপারে বিশদ কিছু বলতে চাননি মমতা। শুধু জানিয়েছেন, তার ঢাকা সফরের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তিস্তার পানি বণ্টন ও স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দিল্লি আসার আগেই যে তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, সে কথাও সাংবাদিকদের জানান মমতা।
গত মাসে বাংলাদেশ সফরে গিয়ে মমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন, তিনি তিস্তা চুক্তির প্রশ্নে ইতিবাচক পদক্ষেপই করতে চান। তবে বিষয়টি নিয়ে যে তাড়াহুড়ো করতে চান না, সেই ইঙ্গিতও দিয়েছিলেন।
তবে স্থলসীমান্ত চুক্তিটি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে ব্যাপার মমতা সক্রিয় ভূমিকা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন হাসিনাকে। এ দুটি বিষয়ে মমতা তার মনোভাব মোদিকেও জানিয়েছেন।
স্থলসীমান্ত চুক্তির পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অবশ্য আসামের বিজেপি নেতৃত্ব। সম্প্রতি তাদের সঙ্গে বৈঠক করে বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিয়েছেন, ওই চুক্তি জাতীয় স্বার্থেই অত্যন্ত জরুরি।
কেন্দ্র ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছে এ ব্যাপারে। আসাম বিজেপির নেতাদেরই উচিত নিজেদের এলাকায় গিয়ে এই চুক্তির তাৎপর্য মানুষকে বোঝানো।– আনন্দবাজার।
এ বছর বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ম্যাক ভিভা গ্ল্যাম এর আইডল নির্বাচিত হয়েছেন পপস্টার মাইলি সাইরাস। আর মাইলির পছন্দের রঙ পিংক। তাই এ বছর ম্যাকের কালার অব দ্য ইয়ার ‘পিংক’।
‘ম্যাক ভিভা গ্ল্যাম মাইলি সাইরাস’ নামে এ বছর পিংক লিপস্টিক ও পিংক লিপগ্লস বাজারে নিয়ে আসবে প্রসাধনী ব্র্যান্ডটি।
ম্যাকের ভিভা গ্ল্যাম গার্ল হয়ে খুবই আনন্দিত ২২ বছর বয়সী এই পপ তারকা। তিনি বলেন, ‘আমি জানি আমার ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি কোনটা ভালোবাসি। আর সেটা জানানো আমার দায়িত্ব। আর সেই কারণে আমার জানাতে বাঁধা নেই, আই লাভ পিংক।
এত কালার থাকতে কেন মাইলির পছন্দ পিংক?- এ প্রসঙ্গে মাইলির উত্তর, ‘আমি চারিত্রিক ভাবে খুব লাউড তাই আমার পছন্দ ব্রাইট কালার। আমি মনে করি আমি তেমন করেই নিজেকে সাজাব যেমন ভাবে আমি সাজতে চাই। তাছাড়া আমার মনে হয়, পিংক কালারটা আমার সঙ্গে ভালো যায়।
ক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রাশেদা বেগমকে (২৪) গলা কেটে হত্যা করেছে মো. সুমন (৩০)। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছেন।
সোমবার গভীররাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকার হাবাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম রব বাজার এলাকার মৃত তাজল হকের মেয়ে ও কুমিল্লার বালুতুলার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সুমনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিন উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, পাঁচ বছর আগে রাশেদা ঢাকায় গামের্ন্টে চাকরি করতো। সেখানে চাকরি করার সময় সুমনের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সুমন কমলনগরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য সুমন রাশেদাকে মারধর করত।
কয়েকদিন আগে সুমন রাশেদার কাছে ৩০ হাজার টাকা চায়। রাশেদা এই টাকা দিতে পারবেনা জানালে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন রাশেদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে সবাই এখন নির্ভর করতে শুরু করেছেন ক্লাউড প্রযুক্তির ওপর। এক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ থাকার কৌশল নিয়ে রোববার ঢাকায় অনুষ্ঠিত হলো মাইক্রোসফট বুট ক্যাম্প।
বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত দিনব্যাপী কর্মশালায় তুলে ধরা হয় অফিস ৩৬৫ এর বিভিন্ন সুবিধা ও ফিচার।
কর্মশালায় পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনলোজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যাবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন।