শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাগর-রুনির খুনিদের গ্রেফতারে ডিআরইউর আলটিমেটাম

druসাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের আইনের আওতায় আনতে আগামী ১০ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)।

এর মধ্যে খুনিরা গ্রেফতার না হলে ১১ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিক সংগঠনগুলো।
বুধবার বেলা দুইটায় সেগুনবাগিচায় ডিআরইউর চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ সভাপতি সাখা্ওয়াত হোসেন বাদশা।

তিনি জানান, সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সব সাংবাদিক সংগঠনকে এক মঞ্চে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন।

আইসিইউতে আল্লামা শফি

shofiiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে  ভর্তি করা হয়েছে।  অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

মঙ্গলবার বিকেলে আল্লামা শফিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার হাটহাজারীতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আল্লামা শফিরও যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি এতে উপস্থিত হননি।

পরে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফি। পরে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আজ আল্লামা শফিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে শপির চিকিৎসা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীও এসময় আল্লামা শফির জন্য দেশবাসীর দোয়া চান।

শাহজালালে ফের পার্সেল থেকে স্বর্ণ উদ্ধার

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসের একটি পার্সেল থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে মেইল এ- সটিং বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮শ’ ৮০ গ্রাম। বিমানবন্দরের মেইল এ- সটিং বিভাগের সহকারী পোস্ট মাস্টার শরীফ লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে সিংগাপুর এয়ারলাইন্সের একটি বিমানে পার্সেলটি আসে। সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে মেইল এ- সটিং বিভাগ পার্সেলটি স্কান করেন। এসময় স্বর্ণের বারগুলো ধরা পড়ে।

পার্সেলে প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে; মো. দুলাল মিয়া, আইপিসি-এবিএস লি. কিন্টান রোড, সিংগাপুর। আর প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে, মো. আবু আলম, হৃদয় ইলেক্টিকস, ২২৫, বায়তুল মোকারম, ঢাকা।

এর আগে, গতকালও পার্সেল থেকে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছিল মেইল এ- সটিং বিভাগ।

স্মারকলিপির সঙ্গে হুমকিও দিলেন আ.লীগের চিকিৎসক সাংসদরা

millatহরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়াকে স্মারকলিপি দিতে গিয়ে সেখানে অবস্থানকারীদের হুমকিও দিয়ে এলেন আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংসদ সদস্যরা।

বুধবার বেলা একটার দিকে চারজন চিকিৎসক সংসদ সদস্যসহ ১০ জনের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান।  সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে এই দলে আরো ছিলেন ডা. হাবিবে মিল্লাত, ডা. ইউনুস আলী সরকার, ডা. এনামুর রহমান।

এ সময় প্রধান ফটকের পকেট গেটের ভেতরে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির ছিলেন। তিনি প্রতিনিধিদলের সদস্য সিরাজঞ্জের এমপি হাবিবে মিল্লাতের কাছে জানতে চান- এই স্মারকলিপির একটি কপি প্রধানমন্ত্রীকে দেয়া হবে কি না। তখন উত্তেজিত হয়ে মিল্লাত বলেন, “আমরা সংসদে এ কথা বলেছি।”
তখন শায়রুল কবির মিল্লাতকে উদ্দেশ করে বলেন, “আপনারা নাটক করতে এসেছেন।”

এ সময় পেছন থেকে প্রতিনিধিদলের একজন চিকিৎসক শায়রুলকে হুমকি দেন, “আপনারা হুকুমের আসামি ভেতরে বসে আছেন। রাজনীতি করলে বাইরে আসেন। আমরা প্রধানমন্ত্রীকে বলব, আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে।”

সাংবাদিকরা এই চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এরপর শায়রুল কবির খালেদা জিয়ার পক্ষে স্মারকলিপি গ্রহণ করার পর বাইরে এসে হাবিবে মিল্লাত সাংবাদিকদের বলেন, “আমরা এখানে প্রতিবাদলিপি নিয়ে এসেছি। অবরোধ-হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা বন্ধ করার দাবি জানিয়েছি।আশা করি খালেদা জিয়া মানবতাবিরোধী এই কর্মসূচি প্রত্যাহার করবেন।” পাশ থেকে আরেক সাংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বলেন, “২৪ ঘণ্টার মধ্যে মধ্যে প্রত্যাহার না করলে আমরা প্রতিহত করব।”

এর আগে দুপুর ১২টার দিকে বনানী মাঠে হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে সরকারদলীয় কয়েকটি সংগঠন। এতে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের তিন শতাধিক নেতাকর্মী।

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার

kamrul29খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।

আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এটিএম সামসুজ্জামান।

মিডফোর্ড হত্যাকাণ্ডে ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

fashi25স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) কর্মচারীর ছেলে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

চার দিন হাসপাতালে থাকতে হবে মান্নাকে

mannaa24ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চার থেকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে।

মান্নার চিকিৎসার দায়িত্বে থাকা ঢামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল ওয়াজেদ চৌধুরী বুধবার এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকালে তিনি মান্নাকে দেখেছেন। মান্না কার্ডিওলজি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তিনি অতিরিক্ত উচ্চ রক্তচাপে ও বুকের ব্যথায় ভুগছেন। বর্তমানে বেডে আছেন। প্রসাব–পায়খানার জন্য তিনি বাইরে যেতে পারবেন না। বিছানায় থেকেই তাকে সবকিছু করতে হবে।

মান্নার পরিবারের লোকজন জানান, চিকিৎসকরা মান্নার স্বাস্থ্যের অবস্থা যাচাইয়ের জন্য কয়েকটি পরীক্ষা দিয়েছেন।

উল্লেখ্য, মান্না বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নেয় ডিবি পুলিশ।

এর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে মান্নাকে গত শনিবার ফের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মান্নার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।

বাড়ি কিনলে বউ ফ্রি!

indo wifeএকটি জিনিস কিনলে তার সাথে অন্য কিছু ফ্রি, এরকম বিজ্ঞাপন তো হরহামেশাই চোখে পড়ে। কিন্তু কখনো কি শুনেছেন বাড়ি কিনলে বউ ফ্রি! অবিশ্বাস্য হলেও এরকম ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়াতে।  ইন্দোনেশিয়ার এক নারী অনলাইনে বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে বলা হয়েছে, তার বাড়ির ক্রেতা তাকে বিয়েও করতে পারবেন।

উইনা লিয়া নামে এক বিধবা নারী তার বাড়ি বিক্রির সাথে সাথে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। অনলাইনে একটি বিজ্ঞাপনে বলা হয়েছে, বাড়িটিতে দুইটি বেডরুম, দুইটি বাথরুম, একটি গ্যারেজ ও মাছের পুকুর রয়েছে। তবে এর সঙ্গে আরো  একটি প্রস্তাব দিয়েছেন বাড়ির মালিক। ক্রেতা চাইলে তাকে বিয়েও করতে পারেন।

খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা যায়। এমনকি পুলিশ এসে এই তথ্যের যাচাই করেছে, এসেছে সাংবাদিকরাও।

সাংবাদিকদের তিনি বলেছেন, অনলাইনে বিজ্ঞাপনটি দেয়ার আইডিয়া তার নয়। তার এক বন্ধু আবাসন ব্যবসায়ী। তাকে তিনি বলেছিলেন, এরকম কোনো ক্রেতা পাওয়া যায় কিনা, যিনি বাড়িটি কিনতে আগ্রহী এবং একই সঙ্গে অবিবাহিত অথবা  বিপত্নীক। কেননা তিনি নিজেও বিধবা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সৌদির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল সুইডেনের

stefanসৌদি আরবের সাথে  অস্ত্র চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভ্যান মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করার পর থেকে বিশ্বব্যাপী ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে সে কারণে তারা অস্ত্র চুক্তি বহাল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আরব লীগের সম্মেলনে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রমকে বক্তৃতা করতে না দেয়ায় সৌদি আরবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে এমন খবর অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী স্টেফান লোফভ্যান।

এর আগে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট জানিয়েছিলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করার কারণে মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সম্মেলনে তার বক্তৃতা দেয়ার ক্ষেত্রে আপত্তি জানায় সৌদি আরব। মূলত সৌদি সরকারের এ আপত্তির কারণে মারগোটের বক্তৃতা বাতিল হয়ে যায়। সূত্র: আইআরবি

কমলনগরে গুলিবিদ্ধ যুবদলকর্মীর ঢাকায় মৃত্যু

emargenciপুলিশের গুলিতে আহত যুবদলকর্মী আরিফ হোসেন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
১ মার্চ লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ গুলিবিদ্ধ হন। গত ১০ দিন ধরে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরিফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই খোকন।
খোকন বলেন, ‘১ মার্চ দুপুর ১টায় কমলনগর থানা পুলিশ আরিফকে আটক করে। রাতে থানায় যোগাযোগ করা হলে পরিবারের সদস্যদের জানানো হয় আরিফকে ছেড়ে দেয়া হবে। কিন্তু পরদিন সকালে জানতে পাই, আরিফ গুলিবিদ্ধ অবস্থায় লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন।’
খোকনের দাবি, আরিফ কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি আসবাব নির্মাণের কাজ করতেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, ‘১ মার্চ রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফ গুলিবিদ্ধ হয়।’
ঘটনার দিন কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, ‘১ মার্চ রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লরেন্স বেরাগো মোড় এলাকায় গাছ ফেলে রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে যুবদল, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা, ককটেল ও গুলি ছোড়ে অবরোধকারীরা। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে উপজেলার চরকালকিনি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জামায়াতের কর্মী মাইন উদ্দিন (৩২) ও চর জাঙ্গালিয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে যুবদলকর্মী আরিফ হোসেন (২৪) গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গাছ কাটার একটি করাত ও চারটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।’