শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

৬ উইকেটে জিতলো ভারত

india22অকল্যান্ডের ইডেন পার্কে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৮.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর আগে ভারতের বিপক্ষে ৪৮.৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলরের ক্যারিয়ারের শেষ ইনিংসটি হয়েছে বিধ্বংসী এক সেঞ্চুরি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আর তার আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের ওপর বড় রান চাপিয়ে দেয়ার মঞ্চ তৈরি করেছে জিম্বাবুয়ে। ৯৯ বলে ক্যারিয়ারের অষ্টম আর জিম্বাবুয়ের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন টেলর। যতোই সেঞ্চুরির দিকে এগিয়েছেন ততই আক্রমণাত্মক হয়েছেন টেলর। আর ৪১তম ওভারে জাদেজাকে তিনটি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ওই ওভারে এসেছে ২৫ রান। এর পরের ওভারেই অবশ্য ক্যাচ দিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের পক্ষে শেষ ম্যাচ খেলা টেলর। ১১০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন টেলর। টেলরের সাথে ক্রেইগ আরভিনের ১০৯ রানের জুটি হয়েছে পঞ্চম উইকেটে। আর এই জুটি গড়ার সময় কতোটা আগ্রাসী টেলর ছিলেন তা বলছে এক পরিসংখ্যান। ওই রানের ৮৪ এসেছে টেলরের ব্যাট থেকে। এর আগে অবশ্য চতুর্থ উইকেটে শন উইলিয়াইমসের সাথে ৯৩ রানের জুটি গড়েছেন টেলর। আর সেটি ছিলো দলকে বিপদ থেকে উদ্ধার করার জুটি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিলো জিম্বাবুয়ে। মাসাকাদজা, চিভাভা, মায়ারকে দ্রুত হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন টেলর ও উইলিয়ামস। উইলিয়ামস ৫০ রান করেছেন।

অভিনেত্রী মোনা বাসু যৌন নিগ্রহের শিকার

mona boshuভারতে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। এর থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রিটিরাও। এবার যৌন নিগ্রহের শিকার হলেন পরিচয় ও যোদ্ধাতে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেত্রী মোনা বাসু।
এ বিষয়ে তিনি মুম্বাইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, গত ১১ মার্চ রাতে বাড়ি ফেরার সময় তিনি নিগ্রহের শিকার হন। ঘটনাটি ঘটে মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে।
অভিযুক্ত রণদীপ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাকে আন্ধেরির আদালতে প্রেরণ করা হয়। খবর: এবিপি আনন্দ

সালমান আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ: ক্যাটরিনা

salman kat14একসময় একে অপরের প্রেমে মজেছিলেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পরবর্তীতে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা দূরত্ব বাড়িয়েছে সালমান খানের সঙ্গে ক্যাটের।
তবে এখনো সালমানকে মনে করেন ক্যাটরিনা। ক্যারিয়ারে আজকের এই অবস্থানের পিছনে সালমানের অবদানও স্বীকার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।
এক সাক্ষাতকারে ক্যাট বলেন, ‘সালমান আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সালমানের বাবা-মা, বোনও আমার খুব ভালো বন্ধু। তারা অসাধারণ ব্যক্তি।’
ক্যাটরিনা বলেন, ‘সে (সালমান) একজন অসাধারণ মানুষ। আপনি পৃথিবীতে তার মতো মানুষ খুব কমই খুঁজে পাবেন। সে ভবিষ্যতেও আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকবেন। তাকে ছাড়া বলিউডে আমার পথচলা খুবই কঠিন হতো।’
ক্যাটরিনা  জানান, জীবনের চলার পথে যদি কেউ তাকে পেয়ে যায় তবে সে খুবই ভাগ্যবান। সে শুধু আমার সহায়তাতেই এগিয়ে আসেন তা নয়। সবার জন্যেই তিনি এগিয়ে।
এমনকি এই জুটি সম্পর্কে যেসব খবর ছড়িয়েছে সেগুলো সম্পর্কে ক্যাট জানান, আমার ও সালমানকে নিয়ে যেসব বাজে কথা ছড়িয়েছে তার জন্যে আমিই মূলত দায়ী। যে খবরগুলো ছড়ায়, তা নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ এতে গুঞ্জণ ছড়াতেই থাকে।
এই জুটির শেষ দেখা হয় সালমানের বোন অর্পিতার বিয়েতে। সে সময় সালমান ক্যাটকে নিয়ে সবার সামনে মজাও করেছিলেন।
আর মুম্বাইয়ের কার্টার রোডে নতুন বাড়িতে ওঠে বিয়ের প্রস্তুতি নিতেও নাকি শুরু করেছেন রণবীর আর ক্যাট।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

আইএস সন্দেহে স্পেনে আটক ৮

arrest23ইসলামিক স্টেটের আট সন্দেহভাজন সদস্যকে আটক করেছে স্প্যানিশ পুলিশ।

গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে বার্সেলোনা, গিরোনা, রিয়েল, এবং আভিলা থেকে স্পেনের এই আট নাগরিককে শুক্রবার ভোরে আটক করা হয়।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্পেনে হামলার পরিকল্পনা করছিলো তারা।

এছাড়া, ইরাকে এবং সিরিয়ায় যুদ্ধের জন্যও তারা স্পেন থেকে কর্মী সংগ্রহের চেষ্টা করছিলো। জানুয়ারিতে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে হামলার পর থেকেই স্পেনে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

স্পেন থেকে এ পর্যন্ত মোট ২১ জনকে আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো।

পুলিশের বিরুদ্ধের আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটের অভিযোগ

savarসাভারে পুলিশের বিরুদ্ধের  আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযানের নামে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২৫  লাখ টাকা লুটসহ বাড়ির সবাইকে  মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায়  বিরুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জিন্নাত আলির বাড়িতে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতার ছেলে জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ১১ টায় সাদা পোশাকে  নিল রংঙের একটি জিপ ও সাদা রংয়ের একটি মাইক্রবাসে করে আসা ৫/৬ জনের লেকা দরজায় এলোপাথারি লাথি মারতে থাকে।

পরে পরিচয় জানতে চাইলে এক জন নিজেকে সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম পরিচয় দিয়ে গেইট খুলতে বলেন।

এদিকে পুলিশের পরিচয় পেয়ে গেইট খোলা হলে সবাই ভিতরে প্রবেশ করে জসিম উদ্দিন কে আটক করে পুরো বাড়ি তল্লাশি চালায়। এ সময় তলাশির নামে আলমারীতে থাকা ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২৫  লাখ টাকা লুটে নেওয়।

জসিম উদ্দিন আরো বলেন, লুটের পর  তাকে সাদা একটি মাইক্রবাসে উঠানো হয়। এসময় গাড়িটিতে ড্রাইভারসহ চার জন লোক মুখোশ পড়া অবস্থায় বসা ছিল।

আওয়ামী লীগ নেতার স্ত্রী অভিযোগ করে বলেন, বাড়িতে সিসি ক্যামেরার সন্দেহে  কয়েক জন আমার কছে সিসি ক্যামরার ক্যাসেট চায়। ক্যাসেট না থাকায় আমাকে গালি গালাজ করে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোক জনের উপস্থিতি টের পেয়ে পুলিশ জসিমকে ছেড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে সাভার মডেল থানা এএসপি শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘অভিযান চালানো হয়েছে এটা সত্য, কিন্তু অভিযানের নামে এ ধরনের কোন ঘটনা ঘটে নি।’’

স্কুল কক্ষে শিক্ষকের লাশ

marderহবিগঞ্জে স্কুলের কার্যালয় থেকে ওই প্রতিষ্ঠানেরই এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকায় প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের অফিস রুম থেকে স্বপন মিয়া (২৫) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছেন, সকালে স্কুল খোলার সময় শিক্ষক ও কর্মচারীরা গলায় লাল কাপড় দিয়ে ফাঁস দেয়া অবস্থায় মেঝেতে ওই শিক্ষকের লাশ দেখতে পান। তিনি  শহরতলীর মশাজান গ্রামের তোরাব মিয়ার পুত্র।
নিহত স্বপন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের মাষ্টার্সের ছাত্র। তিনি ওই স্কুলে খণ্ডকালীন চাকরি করতেন। কি কারণে তিনি রাতে স্কুলে গিয়েছিলেন তা জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, ওই শিক্ষককে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা।

প্রেসিডেন্ট পুতিন কোথায়?

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায়? প্রশ্নটি এখন বেশ জোরালো!
কারণ এক সপ্তাহের বেশি সময় ধরে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
আকস্মিকভাবে কাজাখস্তান সফর বাতিল ও দক্ষিণ ওশেটিয়ার প্রতিনিধির সাথে একটি চুক্তি স্থগিত হওয়ার ঘটনায় প্রশ্নটি বেশ জোরালো হয়েছে।এমনকি রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দ্য ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সাথে বার্ষিক সভায়ও অনপুস্থিত তিনি।
অবশ্য পুতিন অদৃশ্য হওয়ার সংবাদ গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি এস পেসকভ। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ভাল আছেন’।
প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা আন্দ্রেই ইয়ারিনোভ  তার ব্লকে লিখেছেন, ‘… ধারণা করা হচ্ছে পুতিন শিগগিরই দীর্ঘ দিনের জন্য বিশ্রামে যাচ্ছেন- এমন ঘোষণা পাচ্ছেন রুশরা।’
টুইটার,ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘প্রাসাদ যড়যন্ত্রের’ কথাও বলছেন অনেকে। তাদের মতে,পুতিনের এই অদৃশ্য হয়ে যাওয়ার কারণ চলমান সংকট ও অর্থনৈতিক চাপ থেকে সাময়িক নিষ্কৃতি পাওয়া।
পুতিনের এই অদৃশ্য হওয়া নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শোল্ট বলেন, ‘একজন বিশ্ব নেতার অবস্থান কোথায় এ নিয়ে আমরা যথেষ্ট সমস্যায় আছি। তবে এ ব্যপারে রুশরাই ভাল বলতে পারবেন।’
পুতিনকে সর্বশেষ দেখা যায়, গত ৫ মার্চ ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনসির সাথে এক বৈঠকে।
গত শুক্রবার ক্রেমলিন পুতিনের একটি ভিডিও এবং কিছু স্থির ছবি প্রকাশ করে। পরে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সেগুলো ব্যাপকভাবে প্রচার করে। কিন্তু ওই ভিডিও সাম্প্রতিক কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
কাজাখস্তান সফর বাতিল হওয়ার পর দেশটির  সরকারের এক কর্মকর্তা বলেছেন, ‘পুতিন সম্ভবত অসুস্থ।’ তবে এর জবাবে মুখপাত্র পেসকভ বলেছেন, ‘চিন্তার কোন কারণ নেই ,সবকিছু ঠিক রয়েছে। মস্কোর একটি রেডিওকে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অন্য সময়ের মত সভা করে যাচ্ছেন।  কিন্তু সবকিছু প্রকাশ করা হচ্ছে না।’ সূত্র:দ্য টাইমস অব ইন্ডিয়া

খালেদার কার্যালয়ের সামনে তরুণ প্রজন্মের মানববন্ধন

karjaloy khaledaজঙ্গী, মৌলবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, মুক্ত সুখী সমৃদ্ধ নিরাপদ ও অসাম্প্রদাদিক সোনার বাংলা গড়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে আওয়ামী পন্থী সচেতন তরুণ প্রজন্ম নামের একটি সংগঠন।

শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে এ মানববন্ধন করে। মানববন্ধনের নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক ও ঢাকা কলেজের ছাত্র আসাদুজ্জামান উৎজ্জল।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সহিংসতা করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি দিন। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমদেরকে স্কুল কলেজে যেতে দিন। দয়া করে দেশকে ধ্বংস করবেন না।”

সরকারের প্রতি আহবান জানিয়ে উৎজ্জল বলেন, “দেশে যারা সহিংসতা করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করুন। পাশাপাশি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নিন।”

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। এতে লেখা ছিল আমরা তরুণ, আমরা  দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে চাই। আমার পথ চলায় বাধা কেন? আগামী প্রজন্মকে ধ্বংসের হাত তেকে রক্ষা করুন। নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই।

মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যারয়ের বিপরীত দিকে গাছের সাথে সহিংসতায় নিহত- আহদের ছবিসহ একটি ব্যানার টানিয়ে রেখে যায়। এর আগে সাংস্কৃতিক মুক্তযোদ্ধালীগ ও সহিংসতারএকটি তালিকা টানিয়ে ছিল।

২৮ বছর পর শ্রীলঙ্কায় ঐতিহাসিক সফরে মোদী

modiআঠাশ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে এসেছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।

এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে, আজ কলম্বো পৌছান নরেন্দ্র মোদি।

দুদিনের সফরে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে আজ বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।

আশা করা হচ্ছে, মোদির সফরে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। শ্রীলঙ্কা পৌছানোর আগে, ভারত মহাসাগরে অবস্থিত আরো দুইটি দ্বীপদেশ মৌরিতানিয়া ও সীশেলসে যান নরেন্দ্র মোদি।

এ দুটি দেশের আলাদা দুই দ্বীপে অবকাঠামো গড়ে তোলার অধিকার পেয়েছে ভারত।

দেশদুটির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছেন মোদি। বিশ্লেষকরা বলছেন, এতে ভারত মহাসাগরে, ভারতের আধিপত্য বাড়বে।

তাঁতীপাড়ায় মৌসুমী হামিদ

mowshumi hamidঅভিনয় জীবনে কত ধরণের চরিত্রেই না নিজেকে নির্মাণ করতে হয়। চরিত্রের ভিন্নতা অভিনেতাকে কাজে আনন্দ ও সাফল্য এনে দেয়। এবার যেমন মৌসুমী হামিদ ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করলেন। তিনি অভিনয় করেছেন তাঁতী চরিত্রে।

তিনি কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেষে  তাঁতীপাড়ায় তাঁত বুনছেন। এটি একটি টেলিছবির কাজ। তাই জেলেপাড়ায় কয়েকদিন ধরেই কাটছে মৌসুমী হামিদের দিন-রাত। সেখানে বসেই নাকি তিনি তাঁত বোনাও শিখছেন।

এর নাম রাখা হয়েছে ঢেউ। মো. আবু রাজিনের মূল গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মাহমুদুল হাসান টিপু। কুয়াকাটার বিভিন্ন স্থানে নির্মাণাধীন এই টেলিছবিতে মৌসুমী হামিদের ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল। শিগগিরই টেলিছবিটি প্রচার হবে।

তাঁতী চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী  বলেন, টেলিছবিতে আমি একজন তাঁতীর চরিত্রে অভিনয় করছি। আমার এই চরিত্রটির  নাম কাজলী। চর দখল এবং একটি মেয়ের জীবনের টানাপড়েনের নিয়ে ঢেউ টেলিছবির গল্প। অন্যরকম একটি কাজ হয়েছে।