শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মিয়ানমার সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন চীনের

chine15চীন-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো বোমা হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। মিয়ানমারের যুদ্ধবিমান থেকে চীনা সীমান্তে বোমা ফেলে চার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে কূটনৈতিক প্রতিবাদের পাশাপাশি সীমান্ত অঞ্চলে যুদ্ধবিমানও পাঠিয়েছে দেশটি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনান প্রদেশের লিনকেংয়ের কাছে একটি আখ ক্ষেতে বোমাটি বিস্ফোরিত হয়। চীন সীমান্ত সংলগ্ন কোকাং অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে মিয়ানমারের সামরিক বাহিনী।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই বোমা হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছে। এ ঘটনার পরপরই চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত হিত লিন ওনকে তলব করেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ঝেনমিন। এ ছাড়া সীমান্ত অঞ্চলটিতে বেশ কয়েকটি যুদ্ধবিমান পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বেইজিং। এদিকে মিয়ানমারের পক্ষ থেকে চীনা অঞ্চলে সামরিক বাহিনীর বোমা হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চীনের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশে বিদ্রোহীরা এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমার ন্যাশনাল এ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ)-এর সঙ্গে নতুন করে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। চীনে পাঁচ বছর নির্বাসিত থাকার পর বিদ্রোহীদের নেতা ফোন কিয়া শিন মিয়ানমারে ফেরার পরই সংঘর্ষ শুরু হয়। চীনের সাবেক সেনারা বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে মিয়ানমার। তবে চীনের পক্ষ থেকে বিদ্রোহীদের সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সংঘর্ষের কারণে কোকাং অঞ্চলের শান রাজ্য থেকে ইতোমধ্যে মিয়ানমারের ৩০ হাজার নাগরিক চীনে পালিয়ে গেছে।

অস্ট্রেলিয়ার খুদে জ্যোতির্বিদ

jonahনিজের বানানো বেলুনের মাধ্যমে ক্যামেরা পাঠিয়ে মহাশূন্যের চিত্র ধারণ করেছে অস্ট্রেলিয়ার এক কিশোর।

শৈশব থেকেই জ্যোতির্বিদ্যায় আগ্রহী এই কিশোরের রয়েছে নিজের তৈরী টেলিস্কোপও। প্রথম দফায় সফলতার পর আবারো শূণ্যে বেলুন পাঠাতে যাচ্ছে স্বশিক্ষিত এই খুদে জ্যোতির্বিদ।

বিস্ময় থেকে শুরু মহাকাশের প্রতি তীব্র আকর্ষণের। আর আকর্ষণ থেকে শেখার আগ্রহ। এরপর বইপত্র আর ইন্টারনেট ঘাঁটাঘাঁটি। মহাকাশে বেলুন পাঠানোর পেছনে অস্ট্রেলীয় কিশোর জোনাহ গল্পটা এমনই।

এর আগেই ব্যবহৃত সরঞ্জাম কাজে লাগিয়ে বানিয়ে ফেলেন একটি টেলিস্কোপ। যার সঙ্গে ক্যামেরা যুক্ত করে তোলা যায় ছবিও। তার এই ছবি প্রকাশিত হয়েছে মহাকাশ বিষয়ক একটি জার্নালে।

ৎকিশোর জ্যোতির্বিদ জোনাহ্ স্কট বলেন, মহাশূণ্যের অন্ধকারময়তা ও পৃথিবীর বক্রতার ছবি তুলতে চেয়েছি আমি। আপনারা বলতে পারেন, মহুশূন্য নিয়ে আমি খুবই আবিষ্ট হয়ে থাকি। এ বিষয়ে অনেক সময় ও শ্রম দিয়ে আনন্দ পাই।

বাবার ওয়ার্কশপে সাহায্য করতে করতেই পেয়েছেন প্রযুক্তিগত জ্ঞান। ছোটবেলা থেকেই অসীমের প্রতি ছেলের আকাঙ্খার কথা জানালেন তিনি।

জোনাহর বানানো বেলুনটি ৩৩ কিলোমিটার উচ্চতায় পৌছে ধারণ করেছে মহাকাশের চিত্র। চুপসে যাওয়ার পর যা মাটিতে নেমে আসতে সময় নিয়েছে প্রায় আধ ঘণ্টা। বর্তমানে আরেকটি বেলুন নিয়ে কাজ করছেন তিনি। আশা, আগের উচ্চতাকেও ছাড়িয়ে যাওয়ার।

ঘূর্ণিঝড়ে ভানুয়াতুতে ব্যাপক ক্ষতি

vanuatu15শক্তিশালী ঘূর্ণিঝড় ‘পামের’ আঘাতে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দ্বীপ দেশ ভানুয়াতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাহায্য সংস্থা অক্সফামের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড় পামের আঘাতে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডক্রসের একজন মুখপাত্র পরিস্থিতিকে অনেকটা মহাপ্রলয়ের সঙ্গে তুলনা করেছেন।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা বাড়তে পারে।
ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আবেদন জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, আশ্রয় ও ওষুধ সরবরাহের আহ্বান জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের ছোট-বড় ৬৫টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতুর জনসংখ্যা ২ লাখ ৬৭ হাজার। রাজধানীতে পোর্ট ভিলায় বসবাস করে প্রায় ৪৭ হাজার মানুষ।
রোববার অক্সফাম অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে পোর্ট ভিলার প্রায় ৯০ শতাংশ বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার শেষ রাতের দিকে সুপার সাইক্লোন পাম আঘাত হানে ভানুয়াতুর উপকূলীয় এলাকায়। এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল)।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর শনিবার অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছিল, ঝড়ের তাণ্ডবে ভানুয়াতুর একটি প্রদেশে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। তবে ওই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
নিউজিল্যান্ডে ইউনিসেফের নির্বাহী পরিচালক ভিভিয়েন মাইডাবর্ন এক বিবৃতিতে বলেন, ‘যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।’
রেডক্রসের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অরেলিয়া বাল্প এএফপিকে বলেন, ঘূর্ণিঝড়ে ভানুয়াতুর দক্ষিণাঞ্চলেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ওই অঞ্চলের অধিবাসীদের অনেকেই ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচতে প্রথাগত কৌশল হিসেবে মাটির নিচে তৈরি করা বাঙ্কারে আশ্রয় নেন। আর অন্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান।

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

hamid13রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রোববার সকাল ১০টা ২০ মিনিটে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি গত ৬ মার্চ লন্ডনে যান।

পল্টনে পর পর ৬টি ককটেল বিস্ফোরণ

cocktel5২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজাধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পর পর ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন গলির মুখে এ ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ককলের আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রভাকে বিয়ে করতে রিয়াজের মন্ত্র

provaনানান সব মন্ত্র জানার কারণে যুবকের নাম ‘মন্ত্র মজনু’। সে মন্ত্র বলেই বিয়ে করে নিলো জনপ্রিয় অভিনেত্রী প্রভাকে। যুবকটি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রে একসময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজ।

সকাল আহমেদের পরিচালনায় ‘মন্ত্র মজনু’ নামের নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ ও প্রভা। এখানে তারা স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালক সকাল আহমেদ জানান, নাটকের গল্পে দেখা যাবে- আর সব দিনের মতোই স্বাভাবিক একটি গ্রাম। হঠাৎ সেখানে এসে হাজির হয় মজনু নামের এক যুবক। মন্ত্রের মাধ্যমে গ্রামের মানুষদের অসুখ ভালো করার ঘোষণা দেয় সে। কিন্তু গ্রামের অনেকে ধরে নেয় এটা মজনুর প্রতারণা।

বেঁকে বসলো গ্রামের সুধি সমাজ। গ্রামের মধ্যে এমন প্রতারণার ব্যবসা চলতে দেওয়া যায়না। গ্রামের চেয়ারম্যান মজনুকে ডেকে বিচার বসালেন। কিন্তু মজনু তার মন্ত্র বলে চেয়ারম্যান এর চুলকানির রোগ ভালো করে চেয়ারম্যান এর মন জয় করে নিল।

এভাবেই সবার মন জয় করে নেয় মজনু। এতে করে লাটে উঠলো গ্রামের ডাক্তারের ব্যবসা-সম্মান। মাছ- মাংস তো দূরের কথা ভর্তা-ভাত ও জুটেনা তাদের ভাগ্যে। এভাবেই মজার কাহিনী নিয়ে এগিয়ে চলে নাটক।

নাটকটি নিয়ে রিয়াজ বলেন, মজা করার মাধ্যমে দর্শকদের সুন্দর একটি বার্তা দেয়ার নাটক মন্ত্র মজনু। আর প্রথমবারের মতো প্রভার সাথে কাজটা উপভোগ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।

পরিচালক জানালেন, পুবাইলের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

অনলাইনে সানি লিওনের নতুন গান

sunny liবলিউড তারকা সানি লিওন অভিনীত ‘এক পহেলি লীলা’ ছবির আরো একটি গান মুক্তি পেয়েছে। ১৩ মার্চ ইউটিউবে ‘খুদা ভি’ শিরোনামের গানটি আপলোড করা হয়। দুই দিনেই প্রায় আড়াই লাখ দর্শক সেখান থেকে ভিডিওসহ এই গানটি দেখেছেন।
এর আগে অনলাইনে ছাড়া হয় এই ছবির ‘তেরে বিন নাহি লাগে’ শিরোনামের একটি গান। সেই গানে দুধ দিয়ে সানি লিওনের গোসলের দৃশ্য ব্যাপক আলোড়ন তোলে। ‘খুদা ভি’ গানেও বরাবরের মতোই সাহসী সানি! এই গানেও খোলামেলা এবং উত্তেজনাপূর্ণ বেশ কয়েকটি দৃশ্যে রয়েছে তার সাবলীল উপস্থিতি। গানটিতে শাড়ি ও লেহেঙ্গা পরা সানিকেও দর্শক আবিস্কার করবেন নতুন মেজাজে। ‘এক পহেলি লীলা’ সিনেমায় সানি অভিনয় করেছেন লীলা চরিত্রে। ‘খুদা ভি’ গানে সেই লীলা চরিত্রের রূপ-সৌন্দর্য্যের প্রশংসা করা হচ্ছে।
গানটি লিখেছেন মনোজ মুনতাসির। সঙ্গীত পরিচালনা করেছেন টনি কক্কর। গেয়েছেন মোহিত চৌহান।
‘এক পহেলি লীলা’ সিনেমায় গান আছে নয়টি। চলতি মাসের ১০ তারিখ বাজারে এসেছে গানের অ্যালবাম। ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল। এই সিনেমা থেকে অনলাইনে অবমুক্ত হওয়া দ্বিতীয় গান ‘খুদা ভি’।
ছবিটি পরিচালনা করছেন নতুন পরিচালক ববি খান। ‘এক পহেলি লীলা’য় সানি লিওন অভিনয় করেছেন একাধিক নায়কের বিপরীতে। এখনো সিনেমার কাহিনী সম্পর্কে নির্মাতা সূত্রে কোনো আভাস দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জন্মান্তরবাদের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ফার্স্ট লুক প্রকাশেই দেখানো যৌনতা ও খোলামেলা দৃশ্যের প্রদর্শনীতে মুক্তির আলোড়ন তুলেছে ছবিটি। অবশ্য নায়িকা হিসেবে যেহেতু সানি লিওন আছেন ছবিতে- আলোচনা-আলোড়ন তো উঠবেই! সূত্র: বলিউড লাইফ, হাঙ্গামাডটকম

ব্রাজিলে পর্যটকদের বাস খাদে, নিহত ৪২

brazil15ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় পর্যটকদের একটি বাস খাদে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাসটি ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের জয়েনভিল শহরের কাছে প্রায় ৪০০ মিটার (১ হাজার ৩০০ ফুট) গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে অন্তত ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
প্রাদেশিক সরকারের মুখপাত্র ক্লদিও থমাস বার্তাসংস্থা এএফপিকে জানান, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে সেখানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার পাঠানো হলেও পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সেটি অবতরণ করতে পারেনি।
ক্লদিও থমাস জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৩২ জন নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে উদ্ধারকর্মীরা আরও কিছু মৃতদেহ উদ্ধার করে।
এছাড়া দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা তিন শিশু হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলেও জানান তিনি।

রাজধানীতে রোববার ‘দাম্পত্য মেলা’

love iranসম্পর্কের বন্ধন অটুট করতে দম্পতির নিয়ে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘দম্পতি মেলা’র।
রোববার বিকেল সাড়ে ৫টা থেকে রাত অবদি এই মেলার আয়োজন করা হয়েছে ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। মেলার আয়োজক দম্পতি সোসাইটি নামের একটি সংগঠন।
সংগঠনটির আহ্বায়ক আরজুমান্দ আরা বকুল এমন অভিনব মেলার উদ্দেশ্য সম্পর্কে  বলেন, ‘নগরজীবনে কর্ম ব্যস্ততা যত বাড়ছে সম্পর্কের বন্ধন তত আলগা হয়ে পড়েছে। শুধু পরিবারের সঙ্গে নয়, জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়ছে। বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে দাম্পত্য কলহ। এমন দম্পতিদের সন্তানদের ঠিকমতো বিকাশ হচ্ছে না।  অসুখি দম্পতিদের দেখে নতুন প্রজন্ম বিয়ে বিমুখ হয়ে পড়ছে। পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে। বিয়ে না থাকলে পরিবার থাকবে না, সমাজ থাকবে না। এই বিষয়গুলো মেলায় তুলে ধরা হবে।’
মেলার আয়োজন সম্পর্কে আরজুমান্দ বকুল জানান, ৫০ বছর একত্রে পার করে দেয়া দম্পতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা জানাবেন কীভাবে আমৃত্যু পরস্পর একসঙ্গে থাকা যায়। আমন্ত্রিত দম্পতিদের সম্মানিতও করা হবে মেলায়।
তবে কেবল জ্ঞানগর্ভ নিরস বক্তৃতা নয়- আরজুমান্দ আরা বকুল জানালেন, মেলার আগতদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে সাংস্কৃতিক আয়োজনও। এতে অংশ নেবেন সাংস্কৃতি ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, আবদুল্লাহ আবু সায়ীদ, খুরশিদ আলম, কনক চাঁপা, সুজিত মোস্তফা, শিমুল মুস্তাফা, ছটকু আহমেদ, শিরিন বকুল , সৈয়দ হাসান ইমাম-লায়লা হাসান প্রমুখ। এছাড়াও থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার খ্যাতিমান দম্পতিরা।

মেসির জোড়া গোলে শীর্ষেই থাকল বার্সেলোনা

messi barchaগত সপ্তাহেই রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গিয়েছিল বার্সেলোনা। এবার সেটাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ। দুর্বল এইবারের মাঠে গিয়ে লিওনেল মেসির জোড়া গোলে সেই কাজটিই সম্পন্ন করে আসলো কাতালানরা।

এল ক্ল্যাসিকোর আগে নিজেদের শেষ প্রস্তুতির কাজটি ভালোভাবেই সেরে রাখলো লুইস এনরিখের শিষ্যরা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগেও এ ধরনের একটি জয় খুব প্রয়োজন ছিল স্প্যানিশ জায়ান্টদের। সেটাও নির্বিঘ্নে সারল বার্সা।

সময়টা বেশ ভালোই কাটছে বলতে হবে কাতালানদের। একের পর এক গোল আর ম্যাচ জয়ের মধ্য দিয়ে এগোচ্ছে তারা। তবে, এস্টাডিও মিউনিসিপ্যাল ডি ইপুরুয়ায় খেলতে নেমে শুরুতে কিছুটা ছন্নছাড়া মনে হচ্ছিল বার্সাকে। যদিও দ্রুত নিজেদের গুছিয়ে নেয় মেসি-নেইমাররা।

৩১তম মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। নিজেদের ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই স্পট কিক করে দলকে এগিয়ে দেন মেসি।

এর মধ্যে বার কয়েক চেষ্টার পরও আর গোল করতে পারেনি বার্সা। তবে ৫৫ মিনিটে আর রোখা যায়নি বার্সা আর নেইমারকে। ইভান র‌্যাকিটিচের কর্নার কিক থেকে ভেসে আসা বলে নিচু হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোললাইন থেকে এইবারের এক ডিফেন্ডার বল ফেরানোর চেষ্টা করলেও পারেননি, তার পায়ে লেগে জালে ঢুকে যায়।

এ নিয়ে লিওনেল মেসির গোল হলো ৩২টি। ২ গোল কম নিয়ে তার পেছনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।

দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ এসপানিওলের মাঠে গোলশূন্য ড্র করে। ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিয়েগো সিমেওনের দল।