শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্রাথমিকে বৃত্তি পেল ৫৪ হাজার ৪৮১ জন

primaryyপঞ্চম শ্রেণীর ২০১৪ সালের প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে। এতে মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪৮১ শিক্ষার্থী। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তির ফলাফল ঘোষণা করেন।

বৃত্তি বণ্টনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২১ হাজার ৯৮৩ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৪১ জন ছাত্র ও ১১ হাজার ৪২ ছাত্রী। সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৭০১ জন ও ১৫ হাজার ৭০৬ জন ছাত্রী।

সম্পূরক বৃত্তি পেয়েছে এক হাজার ৯১ জন। এর মধ্যে ছাত্র ৫৪৭ ও ছাত্রী ৫৪৪ জন। যে ইউনিয়নে নির্ধারিত মান অনুযায়ী বৃত্তি দেয়ার মতো শিক্ষার্থী পাওয়া যায়নি, পার্শ্ববর্তী অন্য ইউনিয়ন থেকে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়ার মাধ্যমে কোটা পূরণ করা হয়।

সারাদেশে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত ১০টি বিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৪৫ জন বৃত্তি পেয়েছে।

মন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তির ফলাফল দুপুর ২টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া ফলাফল মোবাইল অ্যাপসের মাধ্যমে জানা যাবে। যে কোন google play store থেকে primary terminal Result লিখে সার্চ দিলে অ্যাপসটি পাওয়া যাবে।

এছাড়া যে কোনো এনড্রয়েড মোবাইল থেকে https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult এই লিঙ্কে গিয়েও বৃত্তির ফলাফল জানা যাবে।

ঝালকাঠিতে কৃষকলীগের সভাপতিকে পিটিয়ে হত্যা

marder pঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মিন্টু সরদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে মিন্টু সরদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছেলে সাইদ সরদার টিটু অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরেন কৃষকলীগ সভাপতি মিন্টু সরদার। এরপর রাতের যেকোনও সময় তার মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরা রাতে বাড়িতে ছিলেননা। ঘরের দরজা খোলা ও সৌর বিদ্যুতের লাইন ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। মিন্টু সরদারের ব্যবহৃত মোবাইল সেটটিও পাওয়া যাচ্ছে না।

ঝালকাঠি সদর থানা ওসি শীলমনি চাকমা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আসামি হচ্ছেন খালেদা এবং কোকোর স্ত্রী-মেয়েরা

khaleda shormilaআরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ড্যান্ডি ডায়িং খেলাপি ঋণের মামলায় বিবাদীভূক্ত করার আবেদন জানানো হয়েছে তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে।

সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের এ মামলাটি চলছে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে। এ আদালতে গত ৮ মার্চ খালেদাসহ অন্যদের বিবাদীভূক্ত করার আবেদন জানিয়েছিলেন সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপি সোমবার (১৬ মার্চ) এ আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনেরও দিন ধার্য রয়েছে একই দিন।

সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন আবেদনে বলেন, আরাফাত রহমান কোকো এ মামলার বিবাদী। তিনি মারা যাওয়ায় খেলাপি ঋণ দেওয়ানি কর্মবিধি আইনের ২২নং আদেশের নিয়ম ৪ অনুসারে তার সম্পদের ওয়ারিশরা বিবাদীভূক্ত হবেন। তাই তার ওয়ারিশ হিসেবে খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদীভূক্ত করার আবেদন জানানো হয়েছে।

এদিকে কোনো ছেলে না থাকায় বড় ভাই তারেক রহমানও কোকোর সম্পদের ওয়ারিশ। তবে তারেক রহমান এ মামলায় আগে থেকেই বিবাদী হওয়ায় তাকে নতুন করে বিবাদীভূক্ত করার আবেদন জানানো হয়নি।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

পরদিন ৩ অক্টোবর মামলাটি মধ্যস্থতা করার জন্য অ্যাডভোকেট আব্দুস সালামকে মধ্যস্থতাকারী নিয়োগ করেন বিচারক। কিন্তু দীর্ঘদিনেও কোনো মধ্যস্থতা না হওয়ায় বিচারক মামলাটিতে ইস্যু গঠনের সিদ্ধান্ত নেন।

কিন্তু বিবাদীপক্ষে এ মামলাটির কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সোমবার হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু গঠনের দিন ধার্য রয়েছে বলে জানান বিবাদীপক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল।

জাহেদুল ইসলাম কোয়েল বলেন, ৫ কোটি টাকা পর্যন্ত মামলার বিষয়বস্তু হলে ব্যাংকের ম্যানেজার মধ্যস্থতা করতে পারেন। কিন্তু ৫ কোটি টাকার উর্দ্ধে হলে ব্যাংকটির চেয়ারম্যান/ম্যানেজিং ডাইরেক্টর পর্যায়ের কাউকে মধ্যস্থতায় থাকতে হবে।

এ মামলায় ব্যাংকের পক্ষে তেমন কোনো কর্মকর্তা উপস্থিত থাকেন না। এ বিষয়টিসহ অন্যান্য বিষয়ে মামলার কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

এ মামলার অন্য বিবাদীরা হলেন, ড্যান্ডি ডায়িং লি., প্রয়াত সাঈদ এস্কাদরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভূক্ত করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনকৃত ঋণ মঞ্জুর করে।

২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করেন। এরপর ঋণ পুন:তফসিলিকরণও করা হয়।

কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বারবার কালক্ষেপণ করতে থাকেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করা হলেও বিবাদীরা কোনো অর্থ প্রদান করেননি।

সাভারে নিরাপত্তা কর্মী নিখোঁজ, রক্তমাখা পোশাক ও লাঠি উদ্ধার

saver cসাভারে  রাজফুলবাড়িয়া এলাকা থেকে  নিখোঁজ নিরাপত্তা কর্মীর রক্তমাখা পোশাক ও লাঠি উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার রাত দুইটা পর্যন্ত ডিউটির পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নিরাপত্তা কর্মীর নাম মন্টু মিয়া(৫০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার এনায়েত পুর গ্রামের বাসিন্দা এবং রাজফুলবাড়িয়ার দিন ইসলাম মতব্বরের বাড়ির ভাড়াটিয়া।

নিখোঁজ মন্টু মিয়ার ফুফাতো ভাই দেলোয়ার হোসেন জানান, রাত দুইট পর্যন্ত এলাকায় তার সাড়া শব্দ পাওয়া যায়। সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়না।পরে স্থানীয় একটি কাগজের গোডাউনের সামনে তার রক্তমাখা পোশাক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের পোশাক উদ্ধার করে। নিখোঁজের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
তবে মোবাইল ফোন বন্ধ ও রক্ত মাখা পোশাক পড়ে থাকতে দেখে  অনেকেই ধারনা করছেন, তাকে হত্যা করে পোশাক খুলে লাশ গুম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে  সাভার মডেল থানার এ এস আই আনোয়ারুল  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সকল তথ্য নেয়া হয়েছে। এ ঘটনায়  নিখোঁজের ছেলে আশরাফুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

পাকিস্তানের টার্গেট ২৩০ রান

irland pak15আরব আমিরাতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সমীকরণটা সহজ হয়ে গেছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের জন্য। ম্যাচ হারলে বাদ, জিতলে কোয়ার্টার ফাইনাল। কারণ জয়ের মাধ্যমে নিজেদের রান রেট অনেকটা নিরাপদ স্থানে নিয়ে গেছে উইন্ডিজরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সবুজ সংকেত প্রায় পেয়েই গেছে ক্যারিবিয়ানরা।  অপেক্ষা শুধু পাক-আইরিশ ম্যাচ শেষ হওয়ার।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরির পরও ২৩৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। অ্যাডিলেডে ম্যাচ জিততে পাকিস্তানের টার্গেট এখন ২৩৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানে ওপেনার পল স্টারলিং (৩) প্যাভিলিয়নে ফিরেন এহসান আদিলের বলে এলবির ফাঁদে পড়ে। শুরু থেকে নড়বড়ে ব্যাটিং করা এড জয়েসও (১১) বেশিক্ষণ স্থায়ী হননি। দলীয় ৮৬ রানে নেইল ও’ব্রায়েন (১২) রাহাত আলীর শিকার হলে তৃতীয় উইকেট হারায় আইরিশরা। একপ্রান্তে পোর্টারফিল্ড সাবলীল ব্যাটিং করলেও তখন থেকে রানের চাকা শ্লথ হতে থাকে আয়ারল্যান্ডের।

চতুর্থ উইকেটে বালবার্নির সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন পোর্টারফিল্ড। তার ব্যাটিংকে কেন্দ্র করেই এগিয়েছে আইরিশরা। হারিস সোহাইল ব্রেক থ্রু এনে দেন পাকিস্তানকে। আফ্রিদির হাতে ক্যাচ দেওয়ার আগে বালবার্নি ১৮ রান করেন। পঞ্চম উইকেটেও ৪৮ রান যোগ করে আইরিশরা। কয়েকবার সুযোগ দিয়েছিলেন পোর্টারফিল্ড, সেগুলো কাজে লাগাতে পারেনি পাকিস্তান। কখনো মিস হিটে কঠিন ক্যাচ, কখনো নো ম্যানস ল্যান্ডে পড়েছে আইরিশ অধিনায়কের শট।

তবে তিনি ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ৫৯ বলে হাফ সেঞ্চুরি করলেও তিন অংকের ঘরে যেতে বল খরচ করেছেন তিনি ১২৪টি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পোর্টারফিল্ড ১৩১ বলে ১০৭ রানের (১১ চার, ১ ছয়) অসাধারন ইনিংস খেলেন।

শেষ দিকে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাট হাতে চড়াও হতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা। স্লগ ওভারের আক্রমণাত্মক ব্যাটিংও তাই দেখা যায়নি। শেষ দশ ওভারে মাত্র ৪৯ রান দিয়েছে পাকিস্তান। উইলসন ২৯, থম্পসন ১২,  মুনি ১৩, ডকরেল ১১ রান করেন। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ৩টি, রাহাত আলী ও সোহাইল খান ২টি করে উইকেট নেন।

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট নেয়া চলছে

bar15সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ মেয়াদের নির্বাচনে ভোট নেয়া চলছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই নির্বাচনে ভোট নেয়া শুরু হয় রোববার সকাল ১০টায়। চলবে সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত।

সুপ্রিম কোর্ট বারের এবারের নির্বাচনে ভোটারসংখ্যা ৪ হাজার ৩৬২। সাত সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ আইনজীবী হারুন অর রশিদ।

আইনজীবীদের এই সর্বোচ্চ সংগঠনের নির্বাচনে এবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে   সরকারপন্থী সাদা দল এবং জাতীয়তাবাদী আইনজীবীদের ব্যানারে  বিএনপিপন্থী নীল দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্যানেলের বাইরে সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো তিনজন প্রার্থী।

সুপ্রিম কোর্ট  আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে দুই প্যানেল ও আরো তিনজন মিলে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয়  দুই দিনের এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়  গত ১৬ ফেব্রুয়ারি।

আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সহসভাপতি (১) আবুল খায়ের, সহসভাপতি (২) মো. তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, কোষাধ্যক্ষ মো. আমির হোসাইন, সহসম্পাদক (১) মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী, সহসম্পাদক (২) পদে মো. সুজা-আল-ফারুক এবং সদস্যপদে এ কে এম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি-সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সহসভাপতি (১) এ এস এম মোক্তার কবির খান, সহসভাপতি (২) মো. আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ শওকত আরা  বেগম, সহসম্পাদক (১) মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহসম্পাদক (২) পদে মো. ইউসুফ আলী এবং সাত সদস্যপদে মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, মির্জা আল মাহমুদ, রেজাউল করিম ও শামিমা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর প্যানেলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।

অপাটেরদের বিটিআরসি’র তিন নির্দেশনা

btrc15অপারেটরেদের বিভিন্ন সেবা, অফার, নম্বর প্ল্যান, ব্যবহার নোটিফিকেশন, ট্যারিফ ও চার্জ, প্রচারমূলক কাযক্রম, মার্কেট কমিউনিকেশন, মোবাইল সংযোগ অকার্যকর, পুনরায় সচল, পুনরায় বিক্রি (রি-সেলিং) ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট তিনটি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নির্দেশনা দিয়েছে সংযোগ বন্ধ থাকলেও ৭৩০ দিন পর্যন্ত গ্রাহকের নম্বর সংরক্ষণের। টেনে ধরা হয়েছে মোবাইলফোন অপারেটরদের চটকদারি বিজ্ঞাপনের লাগাম।

ফলে এখন থেকে নিজেদের অফারকে আর ‘সেরা’ দাবি করে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না মোবাইল অপারেটররা। এছাড়াও অব্যবহৃত সিম বিক্রির ক্ষেত্রে তিন মাস আগে অন্তত তিনটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া এবং নম্বরগুলো অপারেটরদের নিজ নিজ ওয়েবপেজ, সেবাকেন্দ্র এবং বিটিআরসি’র ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশের নিয়ম চালু করা হয়েছে।

একইসঙ্গে পুন:বিক্রিত সিমে অতিরিক্ত দাম না ধরে বাজার মূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী, টানা ৯০ দিন কোনো সিম অব্যহৃত থাকলে তা নি:ষ্কৃয় হিসেবে গণ্য হবে। অবশ্য নূন্যতম পরিমান টাকা টপআপ করা হলে সিমটি আবারও সচল হয়ে যাবে। মোবাইল রিচার্জের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, ১০ থেকে ৩০ টাকা রিচার্জে ১০ দিন, ৩১ থেকে ৫০ টাকায় ১৫ দিন, ৫১ থেকে ১৫০ টাকায় ৩০ দিন, ১৫১ থেকে ৩০০ টাকায় ৪৫ দিন, ৩০১ থেকে ৫০০ টাকায় ১০০ দিন, ৫০১ থেকে ৯৯৯ টাকায় ১৮০ দিন এবং এক হাজার বা তার বেশি টাকা রিচার্জে ন্যূনতম এক বছর মেয়াদ দিতে হবে।

অপরদিকে সিমটি যদি ৩৬৫ দিনের বেশি অব্যবহৃত থাকে তবে এটি সচল করতে গ্রাহককে ১৫০ টাকা রিচার্জ করতে হবে এবং টানা দুই বছর সংযোগ বন্ধ থাকলে গ্রাহক সেই মোবাইল ফোন সংযোগের মালিকানা হারাবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে যুক্ত হয়ে আগের মাসের অব্যহৃত ডাটা শেষ হলে তবেই নতুন ডাটা ব্যবহারের সুযোগ দিতে অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় ১০০ মেগার নিচে ১ বার, ১০০-৫০০ মেগার মধ্যে ২ বার এবং ৫০০ মেগার বেশি প্যাকেজের ডাটার ক্ষেত্রে গ্রাহককে ৩ বার নোটিফিকেশন পাঠাতে বলা হয়েছে। বিশেষ করে বেশি ডাটার ক্ষেত্রে প্রথমবার মোট ডাটার ৫০ ভাগ এবং দ্বিতীয়বার ৮০ ভাগ ডাটা শেষ হলে গ্রাহককে নোটিফিশেন পাঠাতে বলা হয়েছে। ডাটা শেষ হলেও নোটিফিকেশন দিতে হবে এবং ডাটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের ব্যবহার চালিয়ে যেতে গ্রাহককে জানাতে হবে কীভাবে চার্জ ধরা হবে। গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ‘ডাইরেকটিভস অন সার্ভিস অ্যান্ড ট্যারিফ ২০১৫’ শীর্ষক ২১ পৃষ্ঠার এই নির্দেশনা জারি করা হয়।

অবৈধভাবে ইউরোপ যাত্রায় লিবিয়ায় আটক ৯৭

libyaলিবিয়ার ত্রিপোলির কাছে একটি দুর্গম মরুভূমি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ৯৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।

লিবিয়ার গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আটককৃতদের অধিকাংশই আফ্রিকার নাগরিক।

লিবিয়ার এই দুর্গম এলাকাটি মিশর, সুদান, নাইজার ও চাদের সীমান্ত সংলগ্ন।

ত্রিপোলি গোয়েন্দা বাহিনীর প্রধান আবদুল্লাহ আল হাইশারি জানান, এই অঞ্চল দিয়েই অবৈধভাবে লোকজনকে ইউরোপ নিয়ে যায় মানব পাচারকারীরা।

গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৪ সালে এই অঞ্চল দিয়ে প্রায় তিন লাখ লোক ইউরোপে পাচার করা হয়। জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যাদের মধ্যে প্রায় দুই লাখ আঠারো হাজার মানুষ ভূমধ্যসাগর দিয়ে এই অঞ্চলে প্রবেশ করে।

সালাহ উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি: পুলিশের প্রতিবেদন

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ‘খুঁজে পাওয়া’ যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিনের খোঁজে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রোববার দুপুরে হাইকোর্টে এ নিয়ে শুনানির কথা রয়েছে।

আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, বেলা আড়াইটায় এ রুলের শুনানি অনুষ্ঠিত হবে। সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হাইকোর্টের দেয়া রুলের বিষয়ে শুনানি করার জন্য এটি হাইকোর্টের রোববারের কার্যতালিকায় রাখা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এটি এসেছে।

২৪ ঘণ্টার মধ্যে সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। ওই দিনই শুনানি শেষে সালাহ উদ্দিন আহমেদকে রোববারের মধ্যে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), ঢাকা জেলা প্রসাশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেয়া হয়।

গত বুধবার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান।  তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

শাবানা সপ্তাহ

shabanaবাংলা চলচ্চিত্রে কিংবদন্তী চিত্র নায়িকা শাবানা। ‘শাবানা চলচ্চিত্র সপ্তাহ’ শিরোনামে তার চলচ্চিত্রগুলো এটিএন বাংলায় প্রচার হবে রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। শাবানা সপ্তাহের প্রথম দিন আজ প্রচার হবে বেলাল আহমেদ পরিচালিত ‘ঘর আমার ঘর’ ছবিটি। আগামীকাল প্রচার হবে বাদল খন্দকার পরিচালিত ‘বিশ্বনেত্রী’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, আমিন খান, শাহনাজ। ১৭ মার্চ প্রচার হবে বেলাল আহমেদের ‘বন্ধন’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, চম্পা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। ১৮ মার্চ প্রচার হবে মোস্তফা আনোয়ারের ‘বাংলার মা’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, অমিত হাসান, শাবনাজ প্রমুখ। ১৯ মার্চ প্রচার হবে মো. শাহাবুদ্দিন পরিচালিত ‘সন্ধান’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, রানী, রাজিব, সুজন প্রমুখ। ২০ মার্চ প্রচার হবে কামাল আহমেদের ‘ব্যথার দান’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, দিলার প্রমুখ। এছাড়া শাবানা সপ্তাহের শেষ দিনে অর্থাত্ ২১ মার্চ প্রচার হবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘ভাবীর সংসার’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, সুনেত্রা, নাসরিন প্রমুখ।