শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাজে পুরস্কারে সোনাক্ষির হ্যাটট্রিক

sonakkhi16ভালো কাজের স্বীকৃতি থাকতে পারলে মন্দ কাজের থাকবে না কেন! বলিউডে যারা চমৎকার অভিনয় করে দর্শকদের মন মাতিয়ে রাখেন তাদের জন্য রয়েছে নানা রকম পুরস্কার।

আপনি জানেন কি, বাজে অভিনয়ের জন্য বলিউডে দেয়া হয় তিরস্কারের পুরস্কার ‌‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’। বলা বাহুল্য, হিন্দীতে কলাকেই কেলা বলা হয়। সেই অর্থে যারা এই অ্যাওয়ার্ড জিতে নেন তাদের স্বীকৃতি দেয়া হয় যে, তুমি একজন কাঁচকলার পারফর্মার।

সেই কাঁচকলার পুরস্কার জয়ে টানা তিনবার সেরা নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন সেক্স সিম্বল তারকা সোনাক্ষি সিনহা।

চলতি বছর অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা ও হলিডে সিনেমায় খারাপ অভিনয়ের জন্য গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে জঘন্য অভিনেত্রী বিভাগে খেতাব জিতলেন (বলা ভাল তিরস্কৃত হলেন) শত্রুঘ্ন কন্যা।

এ বার ছিল গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডেসের সপ্তম বছর। এর আগে গত বছর  ‘আর রাজকুমার’  সিনেমার জন্য ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’ জিতেছিলেন সোনাক্ষি। তার আগের বছর ২০১৩ সালে সারা বছর ধরে যা কাজ করেছিলেন তার জন্য কেলায় সেরা হয়েছিলেন তিনি।

তবে সোনাক্ষিকে সান্তনা দিতে এবার কেলা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বলিউড বাদশাও। হ্যাপি নিউ ইয়ার সিনেমায় খারাপ লুকের জন্য পুরস্কার পেয়েছেন শাহরুখ খান।

এ বছর গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে বছরের সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কার জিতলেন গুন্ডে সিনেমার জন্য অর্জুন কাপুর। প্রত্যাশামতই বছরের সবচেয়ে খারাপ সিনেমার পুরস্কার পেল সাজিদ খানের ‘হামসাকলস’।

ইয়ারিয়াঁ ছবিতে ব্লু হ্যায় পানি পানি গান গেয়ে বছরের সবচেয়ে বিরক্তিকর গানের জন্য ‘বস বোহত হো গেয়া অ্যাওয়ার্ড’ জিতলেন হানি সিং। অ্যাকশন জ্যাকসন সিনেমার জন্য বছরের সবচেয়ে খারাপ পরিচালক নির্বাচিত হয়েছেন প্রভু দেবা।

হিরোপান্তি সিনেমায় অভিনয় করে বলিউডে সবচেয়ে খারাপ অভিষেকের জন্য পুরস্কার জিতলেন টাইগার শ্রফ। এখনও কেন চেষ্টা করছেন-এই বিভাগে পুরস্কার জিতলেন সোনম কাপুর। কেলায় পুরস্কার জিতল বছরের সবচেয়ে বড় হিট ‘পিকে’ও।

পিকে জিতল ফনা অ্যাওয়ার্ড। মেরি কম সিনেমায় খারাপ উচ্চারণের জন্য তিরস্কারের পুরস্কার জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া। হৃত্বিক রোশনের ব্যাং ব্যাং সিনেমাও কেলা জিতল একটি বিভাগে।

হিম্মত থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করুন

showkotসংলাপের কথা বলায় খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে’- এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হিম্মত থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করুন।

জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খোঁজার আহ্বান জানিয়ে শওকত মাহমুদ বলেন, গেস্টাপো বাহিনী বা সরকারের যে বাহিনীই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাক, এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাকে খুঁজে দিতে হবে।

সভাপতির বক্তব্যে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনই দেশের প্রধান সমস্যা। এ জন্য দায়ী সরকার। তাদেরকেই এর সমাধান করতে হবে।

তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সৃষ্টিরও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, অধ্যাপক তাহমিনা বেগম প্রমুখ

অর্থের বিনিময়ে নাশকতার ছবি, ফেঁসে যাচ্ছেন সংবাদকর্মীরা

bus 26অর্থের বিনিময়ে নাশকতার ছবি তুলে নিজের মিডিয়া হাউসে দেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে সরবরাহ করছেন এমন ১০/১২ জন সংবাদকর্মীকে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার  বেলা একটার পর এক ব্রিফিংয়ে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।

এসব সংবাদকর্মীকে অপেশাদার উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে আসতে ওবামার আগ্রহ প্রকাশ

mahmudaliমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে বারাক ওবামার এই আগ্রহের বিষয়টি অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মাহমুদ আলী জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতের সময় বারাক ওবামার বাংলাদেশ সফরের আগ্রহের কথা তাকে জানানো হয়।

তবে ওবামার বাংলাদেশ সফরের আগেই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রিসভাকে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, তার যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের গৃহীত ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি জনকেরিকে অবহিত করা হয়।

মোল্লা মাসুদকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে

shohidulভারতে গ্রেফতার ঢাকার শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারা এখন আইন অনুযায়ী মোল্লা মাসুদকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।

খুব শিগগিরই তাকে ফিরিয়ে ‍আন‍ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে রোববার গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি।

পুলিশের তথ্য মতে, ইন্টারপোল নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত করেছে-পুলিশ কর্তৃক ব্যারাকপুর থানার মামলা নং- ০৯/২০১৫, তারিখ : ০৮/০২/২০১৫, ধারা- ১৪, ফরেনার্স অ্যাক্ট মর্মে মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হত্যা, নির্যাতন ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০০১ সালে সরকার ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে মাসুদ অন্যতম। ঘোষণার পর পর মাসুদ ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

ছুটির আমেজ শেষে অনুশীলনে টাইগাররা

rubel16ছুটির দিনে মেলবোর্ন মেতেছে রেসের গতিতে। টাইগারদেরও তা স্পর্শ করেছে। কিন্তু সৌম্য ছাড়া কেউই রেস দেখতে যাননি। রেসে না গেলেও ঠিকই সময় কাটিয়েছেন নিজেদের মত করে।

নিউজিল্যান্ড থেকে ফেরার পর দুই দিন টিম ম্যানেজম্যান্ট কোনো অনুশীলন রাখেনি ক্রিকেটারদের। তবে আজ কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে অনুশীলনে নামছে টাইগাররা।

ছুটি শেষে অনুশীলন নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, খেলা যেহেতু ১৯ তারিখ, তাই তাদের একটানা চারদিন মাঠে না গিয়ে ১৫ তারিখ একটু বিশ্রাম দেওয়া হয়েছিল, এই তিন দিনের মধ্যেই নিজেদের ভারতের বিপক্ষে তৈরি করে নিতে পারবে খেলোয়াড়েরা।

অধিনায়ক মাশরাফিকে ছাড়া কিউইদের বিপক্ষে খেলেছিলো টাইগাররা। কিন্তু ভারতের বিপক্ষে তা নয়। পুরো ফিট বাংলাদেশ দল নামবে প্রথমবার সেমিফাইনাল খেলার টিকিট পেতে।

খালেদ মাহমুদ সুজন বলেন, মাশরাফির মাঠে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি, সে সেরে ওঠেছে, তাই আমরা আশা করছি পুরো ফিট বাংলাদেশকেই মাঠে পাবো আমরা।

সহিংসতার ক্ষতি বাজেটের অর্ধেক : কাজী আকরাম

akram uddin15ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ বলেছেন, চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতির পরিমাণ অপরিসীম। যা আমাদের মূল বাজেটের অর্ধেকের বেশি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী আকরাম বলেন, অত্যন্ত দু:খ-বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি। কারণ আমি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তা আমি বন্ধ করতে পারছি না। তাই আমার ওপর দায়িত্ব অনেক। অস্থিরতায় সবচে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন এবং ক্ষুদ্র ব্যবসায়ী খাত। ট্যুরিজম খাতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পূরণ হবার নয়।

তিনি বলেন, একটি দেশ ধ্বংস করতে চাইলে তার অর্থনীতিকে ধ্বংস করতে পারলেই হয়। এ দেশের অর্থনীতিকেও ধ্বংস করার পাঁয়তারা চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কখনোই পুষিয়ে ওঠা সম্ভব নয়।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংলাপ বলেন আর আলোচনা বলেন- যাই হোক না কেন, দেশে শান্তি ফিরিয়ে আনুন, সহিংসতা বন্ধ করুন। পরে সরকারকেও আমরা চাপ দিতে পারব। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সচিব ও চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সংলাপে উপস্থিত ছিলেন, রিহ্যাবের প্রেসিডেন্ট মো. আলমগীর শামসুল আলামীন, ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান মো. জামিউল আহমেদ, বিডি সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান, টাইমওয়াচের সম্পাদক একে নাহিদ প্রমুখ।

তারেককে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান নৌমন্ত্রীর

shajahanবাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা তারেক জিয়ার প্রচলিত আইনে বিচারের জন্য ব্রিটিশ সরকারের কাছে অনতিবিলম্বে তাকে দেশে ফিরিরে দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত হরতাল, অবরোধ, সহিংসতা বন্ধ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

শাজাহান খান বলেন, আপনারা (ব্রিটিশ সরকার) যদি তাকে ফিরিয়ে না দেন তাহলে, তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা লন্ডনে ছড়িয়ে পড়বে। আর আমাদের দেশের মানুষের প্রত্যাশা তারেককে দেশে এনে প্রচলিত আইনে বিচার করা হোক।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) আন্দোলন সন্ত্রাসীদের রক্ষার জন্য। দুর্নীতির মামলা ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি হারতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন।

নৌমন্ত্রী আরো বলেন, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য হরতারের নামে নাশকতা পরিচালনা করছে। আর এই নাশকতার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া নিজে।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, বরিশালের এক জনসভায় বলেছিলেন, তিনি নাকি ক্ষমতায় গেলে দেশের মানুষের চেহারা পাল্টে দেবেন। চেহারা পাল্টে দেবার জন্য তার ক্ষমতায় যাওয়ার দরকার নেই। তিনি তো আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন। মেয়ে চিনতে পারছে না তার বাবাকে, আর মা চিনতে পারছে না ছেলেকে।

শাজাহান খান আরো বলেন, বিএনপির-জামায়াতের এই সন্ত্রাসী কর্মকা- প্রতিহত করার দায়িত্ব শুধু সরকারি বাহিনীর নয়, এই দায়িত্ব দেশের সর্বস্তরের মানুষের। যতই হরতাল অবরোধ হোক না কেন, সকল স্কুল খোলা থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংসদ শিরিন আক্তার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আয়োজক সংগঠনের নেতা গাজীউল হক প্রমুখ।

সালাহ উদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ

suronjitআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এক সপ্তাহ যাবৎ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাকে খুঁজে না পাওয়াটা রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে আমি মনে করি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা এক অজানার পথে চলছি, এর গন্তব্য কোথায় আমরা তা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয়, তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।

সুরঞ্জিত আশাবাদ ব্যক্ত করে বলেন, সর্বমহল থেকে সর্বপ্রচেষ্ঠায় সালাহ উদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া সহিংসতাকে আরো উস্কে দিয়েছেন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতোদিন পরে বেগম সাহেব (খালেদা জিয়া) সংবাদ সম্মেলন করেছেন। মানুষ আশা করেছিল, উনি সহিংসতার রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু তিনি তা আরও উস্কে দিয়েছেন।

নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে মন্ত্রীদের কাজ করার নির্দেশ

hasina2সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল হিসেবে পরিচিত) সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে বিজয়ী করতে সহযোগিতা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সাদা প্যানেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও সমিতির প্রাক্তন সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে।  সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোট ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দুই দিনব্যাপী নির্বাচনে মোট চার হাজার ৩৬২ জন ভোটারের মধ্যে প্রথম দিনে গতকাল রোববার এক হাজার ৮০৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে লড়ছেন ৩১ জন প্রার্থী।

বিএনপি-জামায়াত সমর্থিত (নীল প্যানেল হিসেবে পরিচিত) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের হয়ে সভাপতি-সম্পাদক পদে লড়ছেন বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এএসএম মোক্তার কবির খান ও মো. আব্দুল জব্বার ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ-সম্পাদক পদে রয়েছেন মাজেদুল ইসলাম পাটোয়ারী ও মো. ইউসুফ আলী। এ ছাড়া সাতটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মির্জা আল মাহমুদ, মো. নাসির উদ্দিন খান, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, রেজাউল করিম এবং শামিমা সুলতানা।

অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের ও মো. তাহেরুল ইসলাম আর কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসাইন। সহ-সম্পাদক পদে মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী ও মো. সুজা-আল-ফারুক।

সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছেন একেএম দাউদুর রহমান মিনা, খান মোহাম্মদ শামীম আজিজ, অমিত দাস গুপ্ত, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান, মহিউদ্দিন শামিম এবং সাবিনা ইয়াসমিন।

প্যানেলের বাইরেও স্বতন্ত্র পরিচয়ে সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো তিন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা। আর সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম।