শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

এরশাদের উপদেষ্টা ববি ঢাকা উত্তরে স্বতন্ত্র প্রার্থী

boby hajjjaউত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ।

শনিবার দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়িতে তার ব্যবসায়ী কার্যালয়ে  প্রার্থিতার ঘোষণা দেন তিনি।

ববি জানান, দলে বিভেদ বা কোন্দল চান না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা সম্পর্কে এরশাদ জানেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “তিনি আমার পিতার সমতুল্য। তাঁকে আমি অনেক ভালোবাসি। তাঁর আদেশ-উপদেশ নিতে চেষ্টা করেছি। উনি কষ্ট পান, সেটা আমি চাই না। ওনার আর্শীবাদ আমার ওপর আছে, থাকবে।’

ঘোষণায় ববি হাজ্জাজ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা ঘোষণা করছি। দুটি কারণে নির্বাচনে এসেছি। প্রথমত, এটি নির্দলীয় নির্বাচন, যেখানে দলের কোনো প্রভাব নেই। দ্বিতীয়ত, আমার জন্ম ঢাকায়, তাই স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে চাই।”

জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জাপার মহাসচিব বাহাউদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে ববি হাজ্জাজ বলেন, “আমি দলে বিভেদ বা কোন্দল চাই না। দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।” তিনি বলেন, “আমি দলীয় হিসেবে নয়, ব্যক্তি হিসেবে সবার সহযোগিতা চাই। আশা করি দলের নেতা-কর্মীরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুসরণ করবেন।”

গুলিবিদ্ধ অবস্থায় সেলফি!

martinezকেউ যদি আপনাকে গুলি করে তখন আপনি কি করবেন? আর যা করুন, নিশ্চয়ই এ অবস্থায় সেলফি তোলার বিষয়টি মাথায় আসবে না, তাই না? কিন্তু এরকম কাণ্ড করেছেন আমেরিকার এক শিক্ষার্থী।

২০ বছর বয়সী রায়ান মার্টিনেজ একজন শিক্ষার্থী। তিনি একটি রেস্টুরেন্ট কাজ করেন। এক বন্দুকধারী তার কাছে গাড়ির চাবি চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

তিনি নিজের দিকে ঝুঁকে হোটেলের সবাইকে সতর্ক করে দেন এবং জীবন বাঁচাতে বাইরে দৌড় দেন। এসময় পেছন থেকে রায়ানকে গুলি করে বন্দুকধারী। গুলিটি গিয়ে লাগে রায়ানের কাঁধে। এতে ভীত না হয়ে বরং অদ্ভূত কাণ্ড করে বসেন রায়ান। তিনি তার হাস্যোজ্জ্বল সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এ পোস্ট করে।

ওই বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন।

রায়ানে এখন বাড়িতেই আছেন  এবং সেরে উঠছেন। এ ঘটনায় ঐ বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: মিরর।

সিটি নির্বাচন নির্দলীয় রাখতে আহ্বান সুজনের

sujon21দেশব্যাপী চলমান সহিংসতার মধ্যে ঘোষিত তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির্দলীয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।  প্রয়োজনে নির্বাচনের আগেই সেনা মোতায়েনেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেয়া হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

দেরিতে হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ এবং মেয়াদ পূর্তির আগেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুজনের পক্ষ থেকে বলা হয়, সারা দেশে সহিংস ও অস্থিতিশীল এক পরিস্থিতির মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য অনেক প্রার্থী মামলার কারণে পলাতক বা কারারুদ্ধ রয়েছেন। তাই শান্তিপূর্ণ পরিবেশ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার বিষয়টি নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সুজন।

সিটি নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেয়া হলে ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে দলীয় মনোনয়নের ফলে আগ্রহ থাকলেও অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন না। এতে ভোটাররা যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ থেকে বঞ্চিত হন। তাই সিটি করপোরেশন নির্বাচনকে নির্দলীয় রাখতে রাজনৈতিক দল ও সরকারের প্রতি আহ্বান জানায় সুজন।

তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণার বিধিমালা ভঙ্গ করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সুজন বলছে, ভোটগ্রহণের আগের নির্ধারিত ২১ দিনের মধ্যে প্রচারণা সীমাবদ্ধ রাখতে নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের হলফনামার তথ্য দ্রুত প্রকাশ করতে হবে যাতে ভোটাররা তাদের সম্পর্কে জেনে, বুঝে ভোট দেয়ার সিদ্ধান্ত নিতে পারে।

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১০৭ শ্রমিক আটক

maloy21অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশীসহ ১০৭ প্রবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ পেনাংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের ৪৬৭ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করে ১০৭ অবৈধ শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৯৫ জন পুরুষ। বাকিরা নারী ও শিশু।

মালয়েশিয়ার পেনাংয়ের স্থানীয় পত্রিকা দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পেনাংয়ের বাটারওউর্থ সিটিতে অভিযান চালিয়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়। সিভিল ডিফেন্স বিভাগের প্রায় ৮৫ জন কর্মকর্তা একটি নির্মাণাধীন সাততলা ভবন ঘেরাও করে তাদের আটক করে।

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক আটকের সত্যতা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করতে পারেনি।

আবার রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল

hortal30চলমান অবরোধের পাশাপাশি রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ২০ দলীয় জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ জোটের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারী গ্রেফতার বন্ধের দাবিতে অবরোধের পাশাপাশি আবারো কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে নিয়ে যাবার পর ১১ দিন অতিবাহিত হওয়া সত্বেও অদ্যাবধি তাকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। গ্রেফতারের কথা স্বীকার পর্যন্ত করছে না অবৈধ স্বৈরাচারী সরকার। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের বেলায়ও একই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “শাসক মহলের নির্দেশে সারা দেশে প্রতিদিনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের গ্রেফতার ও অপহরণ করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। মিথ্যা গল্প সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে। আটক অবস্থায় কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে। যেখানে সেখানে বিরোধী দলের নেতা-কর্মীদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যাচ্ছে। সারা দেশে গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

সুপরিকল্পিতভাবে নিজেরা সন্ত্রাস করে আওয়ামী শাসকেরা আজ সন্ত্রাস দমনের নামে বিরোধী দল নির্মূলের অপকৌশল বেছে নিয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যান্তর নেই। বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

নাইজেরিয়ার শহরে ৭০ লাশ উদ্ধার

naijeriya21নাইজেরিয়ার দামাসাক শহরের বাইরে ৭০টি লাশ পাওয়া গেছে। জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে ওই শহরটি পুনরুদ্ধকার করার পর লাশগুলো পাওয়া যায়। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো দেখে মনে হচ্ছে এদের কয়েক দিন আগে হত্যা করা হয়েছে

কয়েক মাস নিয়ন্ত্রণে থাকার পর নাইজার ও চাঁদের সেনাবাহিনী দামাসাক শহরটি শনিবার বোকো হারামের কাছ থেকে পুনরুদ্ধার করে।

এর আগে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট গুডলাক জোনাথন তার ভবিষ্যৎ বাণীতে বলেছিলেন, একমাসের মধ্যে বোকো হারাম তাদের সব অঞ্চল হারাবে।

শুক্রবার বিবিসিকে তিনি বলেছেন, তারা (বোকো হারাম) দুর্বল হয়ে পড়ছে।

বোর্নো স্টেটের বাণিজ্যিক শহর দামাসাক নাইজারের সীমান্তের কাছে ও মাইদুগুরির প্রধান শহর থেকে ২০০ কিলোমিটার দূরে।

বড়াইগ্রামে ৪৩০ বোতল ফেনসিডিলসহ আটক ২

fencidilনাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সমানে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি মিনি ট্রাক থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকে থাকা দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে মুক্তার হোসেন (২৪), রাজশাহী মহানগরীর চাঁদগঞ্জ এলাকার বেলার হোসেনের ছেলে টিপু সুলতান (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোরের পরিদর্শক শাহ জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের উপস্থিতিতে লাথুরিয়া এলাকায় অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযান চলাকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে একটি মিনি ট্রাক থেকে ৪৩০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়।
জামাল জানান, মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আটক দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবেন দুই আম্পায়ার!

vampiareনিজেদের ‘সততা’ নিয়ে প্রশ্ন তোলায় ভারত-বাংলাদেশ ম্যাচের দায়িত্বে থাকা বিতর্কিত আম্পায়ারদ্বয় ইয়ান গোল্ড ও আলিম দার আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবেন বলে জানা গেছে।

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায়  এই দুই আম্পায়ার প্রচণ্ড অপমানিত বোধ করছেন। তারা অপমানিত হয়েছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালের মন্তব্যে। এ জন্য খোদ আইসিসির সভাপতির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ জন্য তারা আইসিসির গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের সঙ্গেও নাকি আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মেলবোর্নের ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশের বিপক্ষে দেয়া হয়েছে বলে অভিযোগ এই দুই আম্পায়ারের বিরুদ্ধে। বিশেষ করে রুবেল হোসেনের করা ৪০তম ওভারে রোহিত শর্মার ক্যাচ নো বলের অভিযোগে বাতিল করাকে নিয়েই সবচেয়ে বেশি ক্ষোভ। টেলিভিশন রিপ্লেতে পরিষ্কারভাবেই দেখা গেছে আম্পায়ার ইয়ান গোল্ডের সিদ্ধান্তটি ছিল ভুল।

পাশাপাশি সুরেশ রায়নার বিপক্ষে এলবি না দেয়া, শিখর ধাওয়ানের ক্যাচ্- অনেক কিছু নিয়েই ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশ-শিবিরে। ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে সমালোচনা চলছে বিশ্বের পুরো ক্রিকেট অঙ্গনে।

আইসিসি সভাপতি ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ম্যাচ শেষে সরাসরিই অভিযুক্ত করেছেন আম্পায়ারিংকে। তিনি বলেছেন, “দুই আম্পায়ারের খেলা পরিচালনা ছিল ভুলে ভরা ও অত্যন্ত নিম্নমানের। তাদের আম্পায়ারিং দেখে মনে হয়েছে কোনো নির্দিষ্ট অ্যাজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই তারা মাঠে এসেছিলেন।”

মুস্তফা কামালের এই মন্তব্যের পিঠে অবশ্য আম্পায়ারদের পাশে দাঁড়িয়েছে খোদ আইসিসিই। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাদের সভাপতির এই মন্তব্যকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আইসিসি সভাপতির বক্তব্যকে দুই আম্পায়ার  ‘ব্যক্তিগত আক্রমণ’ হিসেবেই মনে করছেন। তারা মনে করেন, মুস্তফা কামালের এসব মন্তব্যে তাদের ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। খুব সম্ভবত আইসিসির সবুজ সংকেত পেলেই তারা দুজন মামলা-মোকদ্দমার দিকে এগোবেন।

সমর্থকদের কাছে মাশরাফির দুঃখ প্রকাশ

mashrafi210বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘জানি, দেশের সবাই আশা করেছিল ভারতের সঙ্গে ওই ম্যাচটি জেতার জন্য। আমরাও চেষ্টা করেছিলাম; কিন্তু যে কারণেই হোক, সেটা পারিনি। তাই সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি সামনের সিরিজগুলোতে আমরা আরও ভালো করব।’
শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবধর্নায় এ কথা বলেন তিনি।
যেখানে প্রবাসী বাংলাদেশিদের পেয়ে মেলবোর্নের সঙ্গে তার সম্পর্কের গভীরতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মেলবোর্নে আমার অনেক স্মৃতি আছে। এই শহরের সঙ্গে আমার অনেক দিনের চেনাজানা। প্রথম ২০০৩ সালে এখানে এসে হাঁটুতে অপারেশন করাই। এরপর বহুবার আসতে হয়েছে চিকিৎসার জন্য। তখন ঠিকভাবে হাঁটতেই পারতাম না, তাই ঘুরে দেখা হয়নি মেলবোর্নকে। এবার এসে দেখেছি তাকে, কিন্তু মেলবোর্ন আমাকে দেখেনি…।’
তিনি বলেন, ‘এবার আমরা পুরো টিম খেলতে এসেছি। তবে আপানাদের কোনো জয়ের স্বাদ দিতে পারিনি। সত্যি কথা বলতে কি খুব ইচ্ছে ছিল, আমাদের বিশ্বাস ছিল হয়তোবা পারবো, কিন্তু আমরা পারিনি। তবে আমরা অনেক কিছু অর্জন করেছি। আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, আমরা হয়তোবা আরেকটু ভালো খেলতে পারতাম।’
মাশরাফি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি গর্ববোধ করছি, কারণ এতো ভালো একটা টিম আমরা দাঁড় করাতে পেরেছি। খুব পেশাদারিত্বের সঙ্গে আমরা খেলছি। পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। আমাদের দুটি দেশের সঙ্গে জেতা খুবই জরুরি ছিল, আমরা জিততে পেরেছি। ইংল্যান্ডের সঙ্গে আমরা জিতেছি। দুর্ভাগ্যবশত আমরা নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো খেলেও হেরে গেছি। আসলে পুরো বিশ্বকাপটা আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা ছিল। বিশেষ করে ২০০৮ সালের পর থেকে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ পায়নি। এখানের কন্ডিশন-আবহাওয়া সবকিছুই একটা ব্যাপার ছিল আমাদের আসার আগে। তারপর এ টিমে অধিকাংশ খেলোয়াড়ই কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে। এ টিমে ৯ জন খেলোয়াড় আছে যাদের বিশ্বকাপ অভিজ্ঞতা নেই। সেই কারণে একটু কঠিনই ছিল, কিন্তু আমি টিমের সবাইকে ধন্যবাদ জানাই; তারা এ আবহাওয়া ও উইকেটে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’
দর্শকদের উদ্দেশে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বলেন, ‘আমি আশা করি এরপর আমাদের অনেক ভালো সিরিজ আছে বাংলাদেশে। আমরা যেভাবে এখানে পারফর্ম করেছি, যে পজেটিভ জিনিসগুলো পেয়েছি- আশা করি সবাই এটা কাজে লাগাবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।’
মেলবোর্ন প্রবাসীদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘মেলবোর্নে আসার পর থেকে আমরা সবসময়ই সমর্থন পেয়ে এসেছি। মাঠে অনেক ইন্ডিয়ান সমর্থক ছিল তার ভেতরে আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশকে, অনেক পতাকা দেখতে পেয়েছি। শুধু মেলবোর্নের কথা বললে অন্যায় হবে। সব দর্শককে ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই আমাদের সমর্থন দিয়ে যাবেন। আমরাও চেষ্টা করবো দেশের জন্য সেরাটা খেলার।’

সহজ জয়ে সেমিতে নিউজিল্যান্ড

newziland21নিউজিল্যান্ডের ব্যাটিংই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিয়েছিল। আরও স্প্ট করে বললে, মার্টিন গাপটিলের অপরাজিত ২৩৭ রানের ইনিংসই ম্যাচের গন্তব্য ঠিক করে দিয়েছিল। তারপরও ওয়েস্ট ইন্ডিজ স্বভাবসুলভ চেষ্টা করেছে। লড়ার চেষ্টা করেছে। কিন্তু সেটি পাহাড় ডিঙানোর মতো হয়নি। ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠলো কিউইরা। ২৪ মার্চ অকল্যান্ডে প্রথম সেমিতে নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৬ মার্চ সিডনিতে দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। শনিবার প্রথমে ব্যাট করে গাপটিলের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৯৩ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে ৩০.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন গাপটিল।

৩৯৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের। ২৭ রানে ২ উইকেট হারায় দলটি। রানের চাপে প্রত্যেকেই এলোমেলো খেলে গেছেন। ছিল না পরিকল্পনার ছাপ। অসম্ভবকে সম্ভব করার চেষ্টা বাদ দিয়ে গেইলরা খেলে গেছেন নিজেদের মতো করে। গেইল সর্বোচ্চ ৩৩ বলে ৬১ রান (২ চার, ৮ ছয়) করেন। স্যামুয়েলস ২৭, কার্টার ৩২, স্যামি ২৭, রাসেল ২০ রান করেন। অধিনায়ক হোল্ডার ৪২ রান করে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ৪টি, ভেট্টোরি-সাউদি ২টি করে উইকেট নেন।

এদিন ওয়েলিংটনে ওয়ানডের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করেন কিউই ব্যাটসম্যান গাপটিল। তবে তিনি পঞ্চম ডাবল সেঞ্চুরিয়ান। নিউজিল্যান্ডের মতো নিজের ক্যারিয়ারেও এটি তার প্রথম ডাবল। ক্রিস গেইলের পর বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গড়লেন ডাবল সেঞ্চুরির রেকর্ড। রানের হিসেবে গেইল অবশ্য ছাড়িয়ে গেছেন গেইলকে। ২১৫ রান করেছিলেন গেইল।

এর আগে কিউইদের ইনিংসটাই আবর্তিত হয়েছে গাপটিলের ব্যাট ঘিরে। যেখানে গাপটিল একাই করেছেন অপরাজিত ২৩৭ রান। কিন্তু ইনিংসের আর কোনো সেঞ্চুরি, এমনকি হাফ সেঞ্চুরিও নেই। মজার বিষয় হলো, ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছেন রস টেলর। এখানেই স্পষ্ট ওয়েলিংটনে গাপটিলের ব্যাটেই পিষ্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই বেশ রানের ধারায় ছিলেন গাপটিল। সেটিকে কাজে লাগিয়েই বেধড়ক পেটালেন উইন্ডিজ বোলারদের।

২৭ রানে ব্রেন্ডন ম্যাককালামকে (১২) ফিরিয়ে উইন্ডিজদের শুরুটা খারাপ ছিল না।  দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও গাপটিল। তাদের জুটি বিচ্ছিন্ন হয় উইলিয়ামসন ৩৩ রান করে আন্দ্রে রাসেলের শিকার হলে। তৃতীয় উইকেটে অবশ্য বড় রানের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। গাপটিল-রস টেলর ১৪৩ রানের জুটি গড়েন। যেখানে রান আউট হওয়ার আগে টেলর ৬১ বলে ৪২ রান করেছেন। জুটিটা টেনেছে গাপটিলের বিস্ফোরক ব্যাটিংই।

সুবিধা করতে পারেননি কোরি অ্যান্ডারসনও। তিনি ১৫ রান করেই ফেরত যান। এরপর এলিয়টন, রনকি আসা যাওয়ার মাঝে থেকেছেন। একপ্রান্তে চলেছে গাপটিলের দুরন্ত ব্যাটিং। এলিয়টরাও ব্যাট হাতে চড়াও হয়েছেন প্রতিপক্ষ বোলারদের উপর। কিন্তু সেটি গাপটিলের মতো অগ্নিমূর্তি ধারণ করেনি। এলিয়ট ২৭, রনকি ৯, ভেট্টোরি ৮ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান গাপটিল।

৬৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ১১০ বলে পূর্ণ করেন সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। দেড়শো রান ছাড়িয়ে যান ১৩৪ বলে। আর ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান ১৫২ বলে। ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের ইনিংসে ডানহাতি এই ওপেনার উইকেটের চারপাশে অসাধারণ সব শট খেলেছেন। তিনি ২৪ টি চার ও ১১ টি ছক্কা মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেরমি টেলর ৩টি, রাসেল ২টি করে উইকেট পান।