শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পঞ্চগড়ে বাবা-মাকে গলা কেটে হত্যা

marder1এক যুবক তার বাবা ও মাকে জবাই করে হত্যা করেছে। এর জের ধরে কর্মকর্তাসহ চার পুলিশ গুরুত্বর আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন ক্যাম্প মহল্লায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি করেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, থানা সংলগ্ন পুরাতন ক্যাম্প মহল্লায় মঞ্জুরুল হাসান শান্তর বাসা। তাদের পারিবারিক কলহ চলছে। কলহের জের ধরে মঞ্জুরুল হাসান শান্ত (৩০) তার মা রীনা পারভীনকে (৬০) গলা কেটে হত্যা করেন। সে সময় তার বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (৬৮) শান্তকে আটকাতে গেলে তাকেও এলাপাতাড়ি কোপাতে থাকেন। তার দায়ের আঘাতে পিতা নিহত হন।

এ সময় তার বাসার পাশে অন্য বাসায় ভাড়া থাকা প্রতিবেশি এক পুলিশ সদস্যের স্ত্রী তাকে আটকাতে গেলে তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে শান্ত। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গেলে তাদের ওপরও শান্ত হামলা করে ।

তার এলোপাতাড়ি আঘাতে পঞ্চগড় থানার এসআই আরিফ হোসেন ও এএসআই এনামুল হক গুরুতর আহত হন। শান্ত নিজেও আহত  হয়ে পড়েন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে আটক করে।

মুক্তিযোদ্ধা দম্পত্তিকে উদ্ধার করে এলাকাবাসী তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঞ্জরুল হাসান শান্ত পঞ্চগড় চিনিকলের আখ উন্নয়ন কর্মকর্তা।

চার ভাইয়ের মধ্যে শান্ত দ্বিতীয়। তবে তার পরিবারের লোকজন তাকে মানসিক রোগী বলে দাবি করেছেন। পঞ্চগড় সদর থানার অফিস ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সালাহ উদ্দিনকে গ্রেফতারের প্রত্যক্ষদর্শী আছে, দাবি খালেদার

khaledaসালাহ উদ্দিনকে গ্রেফতার অভিযানের প্রত্যক্ষদর্শী আছে বলে দাবি করেছেন  খালেদা জিয়া। তিনি সরকারকে এই বলে হুঁশিয়ার করেছেন, গ্রেফতারের কথা অস্বীকার করে দায় এড়ানো যাবে না।

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি করেন খালেদা জিয়া।
‘দেশে এখন কেউই নিরাপদ নয়’ বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বলেন, “যেকোনো সময়  যে-কেউ গুম কিংবা খুন হয়ে যেতে পারেন।”

তিনি রাজনৈতিক নেতা-কর্মী, মানবাধিকার সংগঠন, বিভিন্ন সমাজশক্তি ও সচেতন নাগরিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১২ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো তাকে মুক্তি দেয়া, আদালতে হাজির করা, এমনকি গ্রেফতারের কথা স্বীকার করা হচ্ছে না।”

এ ঘটনায় সালাহ উদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও দেশবাসীর মতো খালেদা জিয়াও উৎকণ্ঠায় আছেন বলে বিবৃতিতে বলা হয়।

খালেদা জিয়া অভিযোগ করেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তাদের নিখোঁজ ও গুম করে ফেলা হচ্ছে। এটা আওয়ামী সরকারের আমলে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গ্রেফতারের কথা অস্বীকারের পর বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাও প্রায়শই ঘটছে। অনেকের পরিবার লাশটি পর্যন্ত ফেরত পায়নি।”

বিএনপি নেতা এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম ও হুমায়ুন কবীর পারভেজের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “এদের মতো অনেককে গ্রেফতারের পর  গুম করা হয়েছে। দীর্ঘদিনেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। ”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সভ্য দেশে  দখলদারি টিকিয়ে রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন গেস্টোপো বাহিনীর মতো ব্যবহার করাকে কোনোমতেই মেনে নেয়া যায় না।”

সালাহ উদ্দিনকে গ্রেফতার অভিযানের প্রত্যক্ষদর্শী আছে দাবি করে  খালেদা জিয়া বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার আগে-পরে স্থানীয় তরুণ ও নিরাপত্তাকর্মী এবং বাসার দারোয়ানের সঙ্গে তাদের কথা হয়েছে। কাজেই গ্রেফতারের কথা অস্বীকার করে দায় এড়াবার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টাও সরকারের মনে রাখা উচিত ।”

সরকারকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন, “সালাহউদ্দিন আহমেদের মতো একজন রাজনীতিবিদ এভাবে উধাও হয়ে যাবে আর ক্ষমতাসীনরা সেটা নিয়ে উৎকট রসিকতা করে পার পেয়ে যাবে, এমন মনে করার কোনো কারণ নেই। ”

সালাহ উদ্দিন আহমেদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফেরত কিংবা আদালতে হাজির করার দাবি জানান বিএনপি-প্রধান। অন্যথায় ভবিষ্যতে এর জন্য সরকারকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে বলে হুঁশিয়ার করে দেন এই সাবেক প্রধানমন্ত্রী।

বিশ্বকাপে পকেট ভারী হচ্ছে টাইগারদের

taskin masrafiবিশ্বকাপে টানা পাঁচটি আসর খেলেছে বাংলাদেশ।এর মধ্যে দুবারই গ্রুপ পর্বের বাধা পার হতে পেরেছে টাইগাররা। ২০০৭’র পর ২০১৫ বিশ্বকাপে দ্বিতীয় পর্বে উন্নীত হয় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের। আজ সন্ধ্যায় ঢাকায় ফিরছে মাশরাফি বাহিনী। যদিও এনামুল হক বিজয় ও সাকিব আল হাসান আগেই ফিরেছেন দেশে। দলের সঙ্গে ঢাকায় আসেননি কোচ চন্ডিকা হাথুরুংসিংহে, ফিজিও মারিও ভিল্লাভারায়ন, বোলিং কোচ হিথ স্ট্রিক, স্পিন কোচ রুয়ান কালপাগে।

এবার বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ সাফল্য আছে বাংলাদেশের। আবার বিশ্বকাপের পারফরম্যান্সে পকেট ভারী হচ্ছে মাশরাফিদেরও। সরকার, বিসিবি, আইসিসির ঘোষিত পুরস্কার মিলে বিরাট অঙ্ক পকেটে আসেছে ক্রিকেটারদের। সেটাও প্রায় সাড়ে ৫ কোটি টাকা। রোববার পর্যন্ত অঙ্কটা ৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার। রোববার দেশের একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়।

আইসিসির ঘোষণা অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৫২ হাজার ডলার পায় বাংলাদেশ দল। গ্রুপের তিন জয় আর এক ড্রয়ে প্রাপ্তি ১ লাখ ৮২ হাজার ডলার। কোয়ার্টারে খেলায় যোগ হয় আরও ৩ লাখ ৪৬ হাজার ডলার। টাকার অঙ্কে তা ৪ কোটি ২২ লাখ ৪০ হাজার ডলার (ডলার প্রতি ৮০ টাকা ধরে)। তবে স্লো ওভার রেটের কারণে কিছু ডলার কেটে রাখবে আইসিসি। সেটা হিসেবে অন্তভুক্ত হয়নি।

বিশ্বকাপে মাশরাফিদের জন্য বিসিবির অর্থ পুরস্কারের ঘোষণা ছিল। আইসিসি সহযোগী দেশকে হারালে ৫ হাজার ডলার, টেস্ট খেলুড়ে দেশকে হারালে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শেষ আটে উন্নীত হওয়ার কারণে বিসিবি দিবে আরও ১ লাখ ডলার। বিসিবি থেকে মাশরাফিদের প্রাপ্তি দাঁড়াচ্ছে ১ লাখ ৩০ হাজার ডলার। যা টাকার অঙ্কে ১ কোটি ৪ লাখ। কোয়ার্টার ফাইনালে উঠার পর সরকার থেকেও টাইগারদের ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

তাই এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে মাশরাফি দলের উপার্জন ৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

হলিউডে ফের রোমিও-জুলিয়েট

romioopকিছু কিছু প্রেম-কাহিনি কোনোদিন পুরনো হয় না। প্রতিবার তা দিয়ে যায় নতুনত্বের স্বাদ । আর এই রকমই এক কালজয়ী প্রেমের গল্প হল শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট। যা অনুকরণ করে সোনি পিকচার আবার তৈরি করতে চলেছে একটি সিনেমা।

জনপ্রিয় দু’ই মলাটের এই কাহিনি অনেকদিন আগেই জায়গা করে নিয়েছে সেলুলডের পর্দায়। কিন্তু দিন যত এগিয়েছে এই কাহিনির চাহিদা আরও বেড়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচালকের হাত ধরে পর্দায় ফুটে উঠেছে রোমিও জুলিয়েটের এই কাহিনি। হলিদুনিয়ার খবর,  ‘রোমিও জুলিয়েট’ এর গল্পের অনুকরণে হলিউডের তৈরি হতে চলেছে আরও একটি ছবি। আপাতত চলছে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ। জানা গিয়েছে , স্ক্রিপ্ট লিখছেন নীল উইডিনার এবং গোভিন জেমস

আপাতত ইতালির দুই মাফিয়ার পরিবারের ছেলে-মেয়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে গল্পের জাল বুনছেন দুই লেখক। সূত্রের খবর, এই ছবির নাম হতে চলেছে ‘ভেরোনা’। ছবিটি প্রযোজক জোও রোথ।

সালাহ উদ্দিনের সন্ধানের গুজব ছড়ানোয় দুই যুবক গ্রেফতার

arrestবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে- এমন গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক যুবকরা হলেন মোখলেছুর রহমান ও আলিম শিকদার

শনিবার রাত ও রোববার ভোররাতে অভিযান চালিয়ে নগরের আগ্রাবাদের মিস্ত্রিপাড়া ও সীতাকুণ্ডের হোসনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, প্রাথমিকভাবে তারা শিক্ষক পরিচয় দিয়ে পুলিশকে ফোন করার কথা স্বীকার করেছেন। তারা মূলত প্রতারক চক্রের সদস্য।

এরা পত্রিকায় প্রকাশিত নিখোঁজ সংবাদ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে জানিয়ে অর্থ আদায় করেন বলেও জানান সন্তোষ চাকমা ।

গত সপ্তাহে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে সালাহ উদ্দিন অবস্থান করছেন বলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টেলিফোনে পুলিশে খবর দেন। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু ওই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

নারীদেহের কোন দিকে পুরুষের নজর সবথেকে বেশি?

girl22বলা হয়, পুরুষ সৌন্দর্যের পূজারী এবং নারী হলো সৌন্দর্যের আধার। রূপক অর্থে নারীকে তাই কখনও দেবীর সঙ্গে তুলনা করা হয়। পুরুষ যেন সেই দেবীর গুণমুগ্ধ একজন পূজারী। নারীর শারীরিক সৌন্দর্য ছাড়াও চেহারা, চুল, কথা কিংবা হাসি যাই বলা হোক না কেন, পুরুষ যেন এসবের গুণমুগ্ধ গুণবিচারী।

তবে নারীর সব সৌন্দর্য উপকরণের মধ্যে যে দিকটি পুরুষের মনে জায়গা করে নেয় সহজেই এবং যা সেই মনে বসবাসও করে দীর্ঘদিন, তা হলো নারীর দাঁত। ম্যাচ ডটকম নামের একটি অনলাইন পোর্টাল এমনটাই জানিয়েছে।

হলিউড হোক বা এই বাংলার টলিপাড়া, কোনও সেলিব্রিটি রেড কার্পেটে হাঁটার জন্য যে জিনিসটি সবচেয়ে জরুরি তা হল, একটি চোখ ধাঁধানো সাদা হাসি। তবে পছন্দের কোনো পুরুষকে নির্বাচন করার ক্ষেত্রেও মুক্তোর মতো দাঁত অনেক বড় ভূমিকা রাখে। সমীক্ষা শেষে ম্যাচ ডটকমের বক্তব্য, ‘পুরুষ প্রথম একজন মহিলার দাঁতের দিকে নজর দেয়।’

কোনও পুরুষ তার সঙ্গী নির্বাচনে নারীর কোন কোন দিকগুলোর প্রতি নজর দেন, তার উপর ভিত্তি করেই ম্যাচ ডটকম তাদের সমীক্ষাটি চালিয়েছে। আর এই সমীক্ষায় ৫৮ শতাংশ ভোট পেয়ে নারীর দাঁতই এখন প্রধান আকর্ষক বলে নির্বাচিত হয়েছে। প্রায় তিন বছর ধরে চালানো এই সমীক্ষা অনুযায়ী নারীর সৌন্দর্যের ১০টি দিকের একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকার অর্ধেক জুড়েই নারীর বাহ্যিক সৌন্দর্য উপকরণ স্থান করে নিয়েছে। তালিকায় এসব উপকরণের মধ্যে দাঁতের পরেই রয়েছে নারীর চুল, যা ভোট পেয়েছে প্রায় ৫১ শতাংশ।

একটি প্রথম সারির টুথপেস্ট প্রস্তুতকারক সংস্থার বিশেষজ্ঞদের দাবি, ‘প্রতিদিনের দাঁতের সুরক্ষা নিশ্চিত করুন, তারা (দাঁত) আপনাকে এর প্রতিদান দেবে, বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস, তাই আপনার জমকালো হাসির জন্য আপনি হবেন গর্বিত।’ তারা আরও বলছেন, ‘হাসি নিয়ে লোকজন আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। আর আমাদের কাছে যে সব মক্কেল আসে তাদের বেশিরভাগেরই চাওয়া হল একটি প্রাকৃতিকভাবে সুন্দর সাদা হাসি।’ এক সমীক্ষায় এই সংস্থা দেখেছে, তাদের কাছে যে সমস্ত মক্কেল আসে তাদের মধ্যে প্রতি তিনজনের অন্তত একজন প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করে না।

শুধু বিপরীত লিঙ্গের আকর্ষণের জন্যই নয়, প্রতিদিন দুই বেলা দাঁতের সুরক্ষা নিঃসন্দেহে বাড়িয়ে দেয় মানুষের আত্মবিশ্বাস।

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

lash28লক্ষ্মীপুরে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আঞ্জুমানারা আক্তার প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও প্রতাবগঞ্জ গ্রামের আবদুল মালেকের মেয়ে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাতে স্কুলছাত্রী আঞ্জুমানারার সাথে লেখাপড়া নিয়ে তার মায়ের ঝগড়া হয়। এরপর শনিবার সকালে তাকে মৃত দেখতে পায় তার পরিবারের সদস্যরা। ওই দিন পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করলে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আঞ্জুমানারা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পিতা আব্দুল মালেক জানান,তার স্কুল পড়ুয়া মেয়ে মায়ের সাথে লেখাপড়া নিয়ে ঝগড়া করে  অভিমান করেই  আত্মহত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারনে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

অনলাইনে প্রেম করার পাঁচটি সুবিধা

love onlineঅনলাইন ডেটিং বিষয়টির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত। এমন অনেকেই আছেন যারা অনলাইনে ডেটিং করে থাকেন। সেখান থেকে সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। সে হয়তো আপনার শহরে থাকে না। তখন মনের মানুষটিকে দু’চোখ ভরে দেখার উপায় স্কাইপির ভিডিও চ্যাট। মনের কথা বলতে ভরসা মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ। অনলাইনে প্রেম করার যে বেশি কিছু সুবিধে রয়েছে সে কথা অস্বীকার করা যায়না। আসুন দেখে নিন এরকম পাঁচটি সুবিধা-

১. রোমান্টিক কথা বলার সুযোগ: অনলাইন রিলেশনশিপে আবেগের সঙ্গে এমন কিছু কথা বলতে পারেন প্রেমিক প্রেমিকারা, যা হয়ত তারা সামনাসামনি বসে থাকলে লজ্জায় বলতে পারতেন না। প্রেমিক-প্রেমিকারা অনলাইনে বিশেষ করে ফেসবুক-হোয়াটস অ্যাপ চ্যাট করার সময় একজন আরেকজনকে দেখতে পান না। এতে চোখে চোখ রেখে কথা বলতে হয় না। তাই অনেক সহজে মনের কথা বেরিয়ে আসে। কারণ, এখনও অনেক ছেলেই তাদের প্রেমিকার চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পায়। তাই নিজেদের মনের ভাবগুলো আবেগপূর্ণ বাক্যে প্রকাশ করেন। ফলে তাদের মধ্যে কথাবার্তা বেশ জমে ওঠে। তাদের ভালোবাসা আরও বেশি গভীর হয়।

২. কাছে থাকা: এমন অনেক জুটি আছেন যারা একে অপরের থেকে অনেক দূরে থাকেন। অর্থাৎ দেখা গেল যে বয়ফ্রেন্ড হয়ত বিদেশে, গার্লফ্রেন্ড এ দেশে। তাদের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ নেই বললেই চলে। স্কাইপি-মেসেঞ্জারেই তারা তাদের প্রেম চালিয়ে যেতে পারেন। রোম্যান্টিক কথাবার্তা থেকে শুরু করে দেখা করার সাধও মিটিয়ে ফেলতে পারেন স্কাইপি ভিডিও চ্যাট করে। তারা দূরে থাকলেও সবসময় মনের কাছেই থাকেন।

৩. খরচ কম: এটা নিঃসন্দেহে স্বীকার করতেই হবে যে ডেটিং করতে কোথাও বাইরে যাওয়া মানেই গাদাগুচ্ছের টাকা খরচ। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হাতের নাগালে থাকলেও পিছলে যেতে থাকে মানিব্যাগটি। তাই আপনার মানিব্যাগ আপনার কাছেই থাকুক। তার বদলে বরং অনলাইনে ভিডিও চ্যাট খানিক সস্তা পড়ে।

৪. তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া নেই: ডেটিংয়ের তারিখ নির্ধারণ করলে সেই সময়ের জন্য আপনাকে হয়ত অধীর আগ্রহে বসে থাকতে হয়। কিন্তু অনলাইনে ডেটিংয়ে কোনো নির্ধারিত সময়ের পরোয়া করতে হয় না। যখন ইচ্ছা তখনই আড্ডা মারতে বসে যেতে পারেন। আবার বেশি রাত হলে বাবা-মাযের বকা শোনার একটা ভয় থাকতে পারে। কিন্তু অনলাইন ডেটিংয়ে আপনি চাইলে সারারাত ডেটিং চালিয়ে যেতে পারেন।

৫. গরমে সুখালাপ: মার্চ শুরু হতে না হতেই রক্তচক্ষু দেখাতে শুরু করেছে গরম। এই গরমে বাইরে বের হওয়াতে অ্যালার্জি রয়েছে অনেকেরই। আর এখানেই অনলাইন প্রেমের ‘মার দিয়া কেল্লা’। আপনি চাইলেই বাড়িতে ফ্যান-এসির নিচে বসে অনলাইন দিব্যি প্রেমালাপ চালিয়ে যেতে পারেন। এতে আপনি গরমের হাত থেকেও বাঁচবেন, পাশাপাশি রিলেশনশিপও চলবে মধুর গতিতে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাড. আমজাদ হোসেনের ইন্তেকাল

amzad hপাবনার প্রবীণ রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন আর নেই। শনিবার রাত ৩টায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

আজ রবিবার বাদ আছর পুরাতন টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বস হয়েছিল ৮৪ বছর। তিনি ২ মেয়ে ১ ছেলে রেখে গেছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ১৯৫৪ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখেন তিনি। এজন্য পাকিস্তান সরকারের অত্যাচার নির্যাতন ও দীর্ঘ কারাভোগের শিকার হন। পাবনার সব আন্দোলন-সংগ্রামে তিনি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, আব্দুর রব বগা মিয়া, শেখ হাকিমুদ্দীনের সঙ্গে একত্রে অংশ নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক পার্লামেন্টারি বোর্ড ও জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোওয়া চেয়েছে তার পরিবার।

ববি হাজ্জাজকে অব্যাহতি দিলেন এরশাদ

bobi hajjajদলের সঙ্গে কোনও আলোচনা না করে নিজেকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র পদপ্রার্থী ঘোষণা করায় বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এরশাদ।

উল্লেখ্য, শনিবার সকালে বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। যদিও ইতিমধ্যে দুই সিটি করপোরেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে দু’জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।

এর আগে এরশাদ সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বলেন , এ বিষয়ে সে আমার সঙ্গে কথা বলেনি। আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেব। কেউ অপরাধ করে পার পায়নি সে-ও পাবে না। এ ঘোষণার পরই তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিলেন তিনি।