শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

লক্ষ্মীপুরে ‘পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ

lokkhipur3জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় পুলিশ-ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। কবির হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন। এসময় ইউসুফ মিয়া,মোহাম্মদ হেমায়েত আলীসহ তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে তিনটার দিকে

গুলিবিদ্ধ কবির হোসেন নিজেকে মান্দারী ইউনিয়নের ৩ নং ওর্য়াড যুবলীগের সভাপতি দাবি করে বলেন, রোববার দুপুরে মান্দারী থেকে লেগুনা করে লক্ষ্মীপুরে আসার পথে পুলিশ তাকে আটক করে থানা নিয়ে যায়। পরে রাতে পায়ে গুলি করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে মান্দারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান জানান, কবির হোসেন যুবলীগের কোনো নেতা বা কর্মী নন।

পুলিশ জানায়, সদর উপজেলার মান্দারীর মটবীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছুঁড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েকরাউন্ড গুলি ছুঁড়ে। এসময় কবির হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন। ডাকাতদের হামলায় তিন পুলিশ আহত হয়। গুলিবিদ্ধ কবির হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যেদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির দাবি করেন, পুলিশ ও ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ডাকাত কবির হোসেন গুলিবিদ্ধ হন। তিন পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ কবির হোসেনের বিরুদ্ধে সদর থানা ও চন্দ্রগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

বিয়ে করছেন মারে

mare‘ইয়েস, আই ডু’ বলতে চলেছেন অ্যান্ডি মারে৷ বান্ধবী কিম সেয়ার্সকে আগামী ১১ এপ্রিল বিয়ে করছেন বৃটিশ টেনিস তারকা৷

এর আগে শোনা গিয়েছিল, ডানব্লেনে মারের বিলাশবহুল ক্রোমলিক্স হাউস হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ কিন্তু পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়৷ ডানব্লেন ক্যাথিড্রালে পরিবার পরিজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন মারে

তিনি বলেন, ‘গত সাড়ে নয় বছর ধরে আমরা একে অপরকে চিনি৷ প্রায় আট বছর একই সঙ্গে থাকি৷ আমার মনে হয় আমাদের যেন ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে৷ তাই নতুন করে জীবনে কিছু পরিবর্তন অনুভব করব না৷’ আসন্ন মন্টে কার্লো মাস্টার্স ও মায়ামি মাস্টার্সের জন্য আপাতত ‘হানিমুন’-এ যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান মারে৷

সিঙ্গাপুরের জনক লি কুয়ান আর নেই

kuyanসিঙ্গাপুরের জনক ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ মারা গেছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

লি কুয়ান ইউয়ের ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিন গণমাধ্যমে এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯১ বছর বয়সী লি। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়।

এশিয়ার কৃতী রাজনীতিবিদদের একজন ছিলেন লি। ব্রিটিশ শাসনের অধীনে একটি মশাভর্তি জলা জায়গা থেকে সিঙ্গাপুরকে সবচেয়ে বেশি মাথপিছু আয়ের একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করার জন্য বিশ্বব্যাপী লি ব্যাপক প্রশংসিত।

সিঙ্গাপুরের এ নেতাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ইতিহাসের বিরাট সত্য’ বলে অভিহিত করেছিলেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাকে ‘এশিয়ার কিংবদন্তি মুখ’ বলে উপাধি দিয়েছিলেন।

লি কুয়ান ইউয়ের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে সিঙ্গাপুরে এক সপ্তাহরে শোক ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ গৃহবধুর

acidনারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভূঁইগড় এলাকায় ইয়াসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধুর শরীর ঝলসে গেছে এসিডে। তার পরিবারের অভিযোগ  রোববার বেলা সাড়ে তিনটার  তার স্বামী এসিড নিক্ষেপ করেছে। তবে কেন এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ইয়াসমিন।

দগ্ধ ইয়াসমিনের ছোট বোন আফরোজা আক্তার বলেন, গত রোববার বেলা তিনটার দিকে ইয়াসমিনের স্বামী পলাশ তার গায়ে এসিড ছুঁড়ে মারে। এতে ইয়াসমিনের সমস্ত শরীর ঝলসে যায়। তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে ইয়াসমিনের শরীরে এসিড নিক্ষেপ করেছে তা জানাতে চাননি ছোট বোন আফরোজা আক্তার।

দগ্ধ ইয়াসমিন আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ভূঁইগড় গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সব স্কুলে সাঁতার প্রশিক্ষণের সিদ্ধান্ত

shatarএখন থেকে দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেই সাঁতার প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বিভিন্ন জেলার পুকুর বা জলাশয়কে সাঁতার উপযোগী করে গড়ে তোলা হবে। তাতে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতা নেয়া হবে।

শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলছিলেন বাংলাদেশে শিশু মৃত্যুর প্রধান কারণ গুলোর একটি ডুবে মারা যাওয়া। এটিকে বাংলাদেশের নীরব ঘাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইউনিসেফের বরাত দিয়ে তিনি বলেন, প্রতি বছর ১৮ হাজার শিশু ডুবে মারা যায়

বাংলাদেশে মানুষজনের বাড়ির খুব কাছেই বহু নদী নালা রয়েছে। আর সেখানেই দুর্ঘটনাগুলো ঘটছে। অনেকসময় সেগুলি পার হয়েই স্কুলে যেতে হয়। এধরনের দুর্ঘটনা রোধে এই ব্যবস্থা নেয়ার চিন্তা করা হচ্ছে বলে জানান মি: খান।

প্রশিক্ষণের সময় নিরাপত্তার জন্যে আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট বা স্থানীয় প্রযুক্তির ব্যবস্থা করা হবে বলেও জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর বাইরে শরীর চর্চা হিসেবেও দেখা হচ্ছে এটিকে। স্কুলগুলোতে সাঁতারের প্রশিক্ষক নিয়োগ দেয়া হবে।
মেয়েদের জন্য আলাদা ব্যবস্থার বিষয়টিও মাথায় রয়েছে বলে জানান শিক্ষা সচিব। শিক্ষা বোর্ডগুলোতে অলস পড়ে থাকা যে অর্থ রয়েছে তা থেকে এর অর্থায়ন হতে পারে বলে তিনি মনে করেন।– বিবিসি

গরু পাচারের অভিযোগ, এসআই-কে মেরে হাসপাতালে পাঠাল বিএসএফ

bsf23সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে রাজ্য পুলিশ ও বিএসএফের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল  মুর্শিদাবাদের জলঙ্গি। বিএসএফের জওয়ানদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি জলঙ্গি থানার এক এসআই।

শনিবার রাত্রে পুলিশ হানা দেয়  জলঙ্গির সরকার পাড়ায়।  গ্রামে  গ্রামবাসীদের একাংশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ । এই অবস্থায় পুলিশকে আক্রমণ করে বিএসএফ জওয়ানরাও। আহত হন একজন এসআই।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের এক রাজনৈতিক নেতার সঙ্গে হাত মিলিয়ে সরাসরি গরু পাচারে অংশ নেয় জলঙ্গি থানার পুলিশ কর্মীরা। গ্রামবাসী ও বিএসএফ কর্মীরা পাচারে বাধ দিলে ঝামেলা শুরু হয়। পরে সকালে ফের গ্রামে যায় পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ তল্লাশির নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে। এদিকে পুলিসের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে রোববার সকালে থানায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

শিমু হত্যায় গ্রেফতার আরো ৬

marder1রাজধানীর মতিঝিলে শিমু আক্তার হত্যার ঘটনায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এর আগে গত শনিবার সকালে ফকিরাপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর হোসেন সোহেল নামের একজনকে আটক করে র‌্যাব-৩

গত ১০ মার্চ সকালে মতিঝিলের ফকিরাপুল পানির ট্যাঙ্কির পাশে উপবন হোটেলের পেছনে একটি চার তলা ভবনের ছাদে এক তরুণীর খণ্ডিত মাথা ও রক্তমাখা প্রিন্টের স্যালোয়ার কামিজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে মাথা ও কাপড় উদ্ধার করে। এরপর ওই চারতলা ভবনের পাশে ওয়াসা স্টাফ মেসের টিনের চাল থেকে দেহটি, পাশের বাসার ছাদ থেকে হাত ও পায়ের দুটি অংশ। এছাড়া বাকি অংশগুলো ওই ভবনের নিচে একটি গলির মধ্যে রাস্তার ওপর থেকে উদ্ধার করে।

সেখানে টুকরাগুলো মিলিয়ে দেখা যায় ওই তরুনীকে হত্যার পর তার শরীর কেটে আটটি টুকরো করা হয়েছে। যার মধ্যে মাথা, দেহ, দুটি পা এবং দুটি হাতকে চারটি টুকরো করা হয়েছে। এর মধ্যে ডান হাতের কনুই থেকে কাধ পর্যন্ত অংশটুকু পাওয়া যায়নি। বাকি সাতটি অংশ পাওয়া গেছে। নিহত ওই তরুণীকে যাতে চেনা না যায় তার জন্য দুর্বৃত্তরা তার মুখ আগুনে পুড়িয়ে বিকৃত করে দেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উদ্ধারের তিন দিন পর পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করে জানায় তার নাম শিমু আক্তার। বাড়ি রাজশাহীতে।

পাকিস্তানে নিষিদ্ধ হলো ওয়ার্ডপ্রেস

wordpressওয়ার্ডপ্রেস ডট কম-কে সাময়িকভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল পাকিস্তানে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বা পিটিএ দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবাকারী সংস্থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে ‘ডিসেবল’ করতে নির্দেশ দিয়েছে।

যদিও কেন ওয়ার্ডপ্রেস বন্ধ করে দেওয়া হরো তা এখনও স্পষ্ট নয়। সাধারণত ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ব্যবহৃত হয়। পাকিস্তানে ফেসবুক, ট্যুইটার বা ইউকিপিডিয়া এমনিতেই নিষিদ্ধ বহুদিন ধরে। ইউটিউবের উপরেও রয়েছে নিয়ন্ত্রণ। এবার ব্লগ বা ওয়েবসাইট তৈরিতে জারি হরো সেন্সরশিপ। সে দেশে ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ব্লগ খুললেই দেখা যাচ্ছে ‘এরর মেসেজ’।

শিল্পা শেঠির বিরুদ্ধে ৯ কোটি প্রতারণার অভিযোগ

shilpaবলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার সংস্হার আরেক কর্তা শিল্পার স্বামী রিপুসূদন কুন্দ্রার বিরুদ্ধে ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল৷ এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেডের অতিরিক্ত অধিকর্তা দেবাশিস গুহ শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ জানিয়েছেন৷

উপনগরপাল (দক্ষিণ) মুরলীধর শর্মা জানান, অভিযোগ পাওয়ার পর নির্দিষ্ট কয়েকটি ধারায় তদন্ত শুরু হয়েছে৷ অভিযোগে বলা হয়েছে, শিল্পার সংস্হা এসেন্সিয়াল স্পোর্টস অ্যান্ড প্রাইভেট লিমিটেড, বান্দ্রা, মুম্বাই থেকে বলা হয়েছিল ৯ কোটি টাকা এককালীন জমা করলে ২ বছরে ১০ গুণ টাকা, অর্থাৎ ৯০ কোটি ফেরত পাওয়া যাবে৷ এজন্য চুক্তিও হয়েছিল৷ ৯ কোটি টাকা বিনিয়োগ করার পর এসেন্সিয়াল স্পোর্টস অ্যান্ড প্রাইভেট লিমিটেড এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেডকে ৩০ লাখের ইকুইটি শেয়ার দেয়৷ পরবর্তী সময়ে দেখা যায়, ওই শেয়ারগুলির কোনো অস্তিত্ব নেই৷ কেনাবেচা করা যাবে না৷ শেয়ার হোল্ডিংয়েও রাখা যাবে না৷ এর পরই এম কে মিডিয়া আদালতের দ্বারস্হ হয় গোটা বিষয়টি জানিয়ে৷ আদালত শেক্সপিয়র সরণি থানাকে নির্দেশ দেয় তদন্ত করতে৷

পুলিশ ১২০বি, ৪০৬, ৪১৮, ৪২০, ৩৮৮, ৩৮৯, ৫০৬ ধারায় মামলা শুরু করে৷ কেস নম্বর ১০৪৷ গত ২১ মার্চ অভিযোগ দায়ের করা হয়েছে৷ শিল্পা শেঠির স্বামী রিপুসূদন কুন্দ্রার (রাজ) বিলেতে ৫টি সংস্হা রয়েছে৷ তিনিই তার ডিরেক্টর৷ তবে, কিছুদিন আগে ভিটা পিকচার্স ও ভেলোসিটি এন্টারটেনমেন্ট আপাতত বন্ধ৷ কুন্দ্রা কিছুদিন আগে দুটি সংস্হার ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন৷ রিপুসূদনের প্রথম পক্ষের স্ত্রী কবিতাও ওই দুই সংস্হার ডিরেক্টর৷ কুন্দ্রা আর কে কালেকশনস লিমিটেড থেকেও সরে দাঁড়িয়েছেন৷ ওই সংস্হার ডিরেক্টর পদে যোগ দিয়েছিলেন ২০০১ সালের ২৭ জুলাই৷ সরে দাঁড়ান ১১ অক্টোবর ওই বছরেই৷ বিলেতে ট্রেডকর্প নামে একটি সংস্হারও তিনি কর্তা৷

অবশ্য জানা গেছে, ২০০৫ সালের ২৩ জুন লিকুইডেশনে চলে যায়৷ শুধু রাজ কুন্দ্রাই নন, ওই সমস্ত সংস্হার সঙ্গে জড়িয়ে ছিলেন তার বাবা বালকৃষ্ণ কুন্দ্রা৷ যে সমস্ত সংস্হা সে সময় খোলা হয়েছিল, সেগুলির নাম প্ল্যানেট বলিউড, ধীর ডায়মন্ড, ওয়ার্ল্ড ওয়াইড ইউ কে কর্পোরেশন৷ সামান্য বাস কন্ডা’র থেকে বহু কোটি সম্পত্তির মালিক৷ নামীদামি গাড়ি, বিদেশে ঘন ঘন যাতায়াত৷ বিলাসবহুল জীবন৷ কিন্তু, হঠাৎ ৯ কোটি টাকার লেনদেনে আটকে গেলেন! প্রতারণার মামলায়! আশ্চর্য!

এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক ‘সুপারি’

shupariবিশ্বের মোট জনগোষ্ঠির প্রায় এক-দশমাংশ এই বাদামটি ব্যবহার করেন। এর কার্যক্ষমতা প্রায় ছয় কাপ কফির সমান এবং কোথাও কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদহজম ও বন্ধাত্যের মতো সমস্যার প্রতিকার হিসেবে।

তবে এই বাদামটি প্রতিবছর হাজার-হাজার মানুষের মৃত্যুরও কারণ। যে বাদামটির কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশে পরিচিত ‘সুপারি’ নামে

পুরো এশিয়াজুড়েই এই সুপারি পাওয়া যায়। আরেকা পাম নামক গাছ থেকে এটি সংগ্রহ করা হয় এবং এর উদ্দীপক উপাদানের কারণে অনেকেই নিয়মিত এটি চর্বণ করেন।

এটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয়।

যদিও নারী এবং শিশুসহ অনেকেই এটি ব্যবহার করেন, তবে কর্মক্ষম পুরুষদের মাঝেই সুপারির ব্যবহার বেশি। গাড়ি চালানো, মাছ ধরা কিংবা নির্মাণকাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘসময় জেগে থাকার জন্য এটি তারা সুপারি চিবান।

তবে স্বল্প সময়ের এই সুবিধাটি আসে চড়া মূল্যের বিনিময়ে।

সুপারি ব্যবহারকারীদের মধ্যে উচ্চমাত্রায় মুখের ক্যান্সারের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও মানুষজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

এশিয়ার যে কয়টি এলাকায় সুপারি খুব বেশি জনপ্রিয় তার একটি তাইওয়ান। সেখানে সুপারিকে বলা হয় ‘তাইওয়ানের চুইং গাম’।

তাইওয়ানের সরকার এখন কয়েক শতকের পুরনো এই অভ্যাসটি কমিয়ে আনা এবং প্রতিবছর হাজার-হাজার জীবন ঝরে পড়া থেকে রক্ষার জন্য জন্য নানা পদক্ষেপ নিয়েছে।

এশিয়ার অনেক অঞ্চলে সুপারি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটিকে তাজা, শুকিয়ে কিংবা পানপাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে ব্যবহার করা হয়।

যদিও পানের খিলি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানানো হয়, তবে সাধারণত: চুন, পানপাতা, এলাচি বা দারচিনির মতো মশলা এবং তামাকের সাথে মিশিয়ে এই খিলি তৈরি করা হয়।

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এসব উপাদানের মধ্যে এলাচি এবং দারচিনি ছাড়া বাকি সকল উপাদানকে ‘কার্সিনোজেন’ বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে।

চুনকে বিশেষ একটি সমস্যা হিসেবে দেখা হয়, কারণ এটি ব্যবহারের ফলে মুখের ভেতর ছোট-ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতের মাধ্যমে চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে।

“প্রায় অর্ধেক মানুষ এখনো জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের কারণ হতে পারে।” বলেন তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়াং-জুন।

উচ্চমাত্রায় সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারে মৃত্যুহারের মধ্যে প্রথম তিনটি অবস্থানের মধ্যে রয়েছে তাইওয়ান।

তবে সরকারি উদ্যোগের কারণে তাইওয়ানে সুপারি ব্যবহারের সংখ্যা এখন বেশ খানিকটা কমে এসেছে।

ভারত এবং থাইল্যান্ডও সম্প্রতি সুপারির ব্যবহার কমানোর জন্য প্রচারণা শুরু করেছে।– বিবিসি