শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শ্রীনিবাসন দুর্গন্ধযুক্ত লোক

srinibash30নারায়নস্বামী শ্রীনিবাসন- ক্রিকেট বিশ্বের ‘বিষপোড়া’। ভারতীয় এই সংগঠকের হাড়ির খবর ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। পারিবারিকভাবেই সাবেক এই বিসিসিআই সভাপতি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। র্দুনীতির দায়ে বিসিসিআই সভাপতির পদ থেকেও প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। আদালত কর্তৃক দুর্নীতিবাজের সার্টিফিকেট পেয়েছেন শ্রীনিবাসন।

মাঠের বাইরে খেলে, মাঠের খেলা নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত শ্রীনিবাসন এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান। সংস্থার গঠনতন্ত্র ভঙ্গ করে গত ২৯ মার্চ বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে মেলবোর্নের ৯০ হাজার দর্শক দুয়ো ধ্বনি দিয়েছে তাকে। দেশে ফিরে বুধবার আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) পদত্যাগ করেছেন আইসিসি সভাপতির পদ থেকে। এক সংবাদ সম্মেলনে শ্রীনিবাসনকে র্দুনীতিবাজ, বিতর্কিত ও পচা লোক বলে উল্লেখ করেন লোটাস কামাল। সাবেক এই সভাপতি আরও বলেছেন, শ্রীনিবাসন দুর্গন্ধযুক্ত লোক। কথা বললে দুর্গন্ধ বের হয়।

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার লোটাস কামাল সাংবাদিকদের শ্রীনিবাসন সম্পর্কে বলেন, “খেলা শেষে মেলবোর্নে, ওই বিতর্কিত মানুষের নাম যখন বলা হলো তখন দেশের ষোলো কোটি মানুষের কণ্ঠস্বর মনে হলো যেন সেখানে আছে। এই ষোলোকোটি মানুষের কণ্ঠের সঙ্গে মিলিয়ে নব্বই হাজার দর্শক বললো ‘মানি না, মানি না’। সেটিই আমাদের বিজয়। বাংলাদেশের মানুষ আবার বিশ্বের সাথে নিজেদের পরিচয় করিয়ে দিল। তাদের মনের কথা আরেকবার মেলবোর্নের দর্শকরা নিজেদের কথা জানিয়ে দিলেন ওই পঁচা লোকটাকে, ওই গন্ধময় লোকটাকে। সে নিগৃহীত হলো। সে ট্রফি দিয়ে কোনওরকম লুকিয়ে মাঠ থেকে বের হয়ে আসে। এখন কথাটি হচ্ছে যেই মানুষটি বিতর্কিত, বিভিন্নভাবে বিতর্কিত, বিভিন্ন মামলায় জর্জরিত, আপনারা জানেন মামলাগুলো কী, এখন সেই মানুষটি যদি ক্রিকেটের দায়িত্বে থাকে তাহলে ক্রিকেট কিভাবে চলবে আপনারাই বলেন।”

মায়ানমারে মুক্তা খনিতে ভূমিধসে ৯ জনের মৃত্যু

mukta khoni mমায়ানমারের প্রত্যন্ত উত্তরাঞ্চলে একটি মুক্তার খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় সেখানে ২০ জনের বেশী লোক চাপা পড়ে।

উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বুধবার সরকারি সংবাদ মাধ্যম একথা জানায়।

খনি শ্রমিকরা সোমবার মায়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত শহরে মূলবান এ মুক্তার খনির পাশে মাটি খোঁড়ার কাজ করার সময় দেশের সর্বশেষ এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে খনিটির আংশিক ধসে পড়ে। মায়ানমা অ্যালিন সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে আহত দু’জনকে একটি স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে সতর্ক করেছিল।

খবরে বলা হয়, এ ভূমিধসের ঘটনায় সেখানে ৩০ জন মাটির নীচে চাপা পড়েছে। সংবাদপত্রের খবরে সোমবার সকালে পাঁচজনের এবং পরের দিন মঙ্গলবার আরো চারজনের লাশ উদ্ধারের কথা বলা হয়।

সংবাদপত্রের খবরে বিস্তারিত উল্লেখ না করে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
মায়ানমারের বিভিন্ন খনিতে প্রায়ই দুর্ঘটনা ও ভূমিধস ঘটে থাকে।

গত জানুয়ারি মাসে প্রবল বর্ষণের পর ওই এলাকার একটি মুক্তার খনিতে ভূমিধসে চারজনের মৃত্যু হয়।

জাতিসংঘে বিশ্ব অটিজম দিবসের সভায় বক্তব্য দেবেন সায়মা ওয়াজেদ

saimaবাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব অটিজম দিবসে বৃহস্পতিবার জাতিসংঘে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেবেন।

বুধবার ঢাকায় প্রাপ্ত জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানান হয়

বৃহস্পতিবার বাংলাদেশ ও কাতার স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’ -এর যৌথ উদ্যোগে জাতিসংঘে আয়োজিত বিকেলে ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি বক্তব্য দেবেন। সায়মা ওয়াজেদ হোসেন এছাড়াও সকালের আলোচনায়ও অংশ নেবেন জাতিসংঘ মহাসচিবের পত্নী বান সুনটেক, অটিজম স্পিকস-এর প্রতিষ্ঠাতা সুজান রাইট এবং বব রাইট।

এতে বলা হয়, “জাতিসংঘের দিনব্যাপী অনুষ্ঠানে সকালের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, ‘কর্মসংস্থান : অটিজম সুবিধা’। জাতিসংঘের মহাসচিব বান কী-মুন এবং কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিষয়ক আন্ডার সেক্রেটারী জেনারেল ক্রিস্টিনা গালাচ উদ্বোধনী সেশনে বক্তব্য রাখবেন। এ সেশনে অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়তার উপায়গুলো নিয়ে আলোচনা হবে।”

অটিজম নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতিসংঘ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বিশেষ কর্মসূচী হিসেবে ২ এপ্রিল দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। উভয় আলোচনাতেই জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে।

আলোচনার মূল লক্ষ্য হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দ্রুত অটিজম সনাক্তকরণ এবং এর প্রতি সামাজিক সচেতনতা ও এটিকে অনুধাবন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে কর্মকৌশল গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করা।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-থানী বিকেলের অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

উভয় আলোচনা অনুষ্ঠানই জাতিসংঘের ইউএন ওয়েভ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

mishaowজাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাবা বুধবার মারা গেছেন। ১১৭তম জন্মদিন পালনের একমাস পর তার মৃত্যু ঘটলো।

ওসাকার যে নার্সিং হোমে তিনি থাকতেন সেখান থেকে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওকাবা ১৮৯৮ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কালে তিনি ছিলেন কিশোরী এবং চাঁদে মানুষ যখন প্রথম পা রাখে তখন তার বয়স ছিল ৭০ বছর।

ওকাবা ১১৪ বছরে পা রাখার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস রেকর্ডবুকে স্থান পান।
গত মাসে তার জন্মদিন পালন উৎসবে ১৯ শতকে জন্ম নেয়া মুষ্টিমেয় কিছু লোক উপস্থিত ছিলেন।

জাপানে দীর্ঘজীবী লোকের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে সাকারি মোমই নামের এক ব্যক্তি ফ্রেবুয়ারিতে ১১২তম জন্মদিন পালন করে।

তবে ওকাবার মৃত্যুর পর ধারণা করা হচ্ছে বিশ্বে বর্তমানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি আমেরিকার গারটুড ওয়েভার। তার বয়স ১১৬ বছর।

কার্যালয় খুলে দেয়া ও নির্বাচনে সেনা দাবি বিএনপির

bnp logoসিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দাবি জানিয়েছে বিএনপি।  একই সঙ্গে দলীয় কার্যালয় খুলে দেয়া ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পুলিশি হয়রানি না করারও আহ্বান জানিয়েছে দলটি।

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নিজেদের কিছু বক্তব্য নিয়ে সিইসির সঙ্গে দেখা করে এই আহ্বান জানিয়েছে তারা।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে  বিকাল  পৌনে পাঁচটায় বেরিয়ে বি্এনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অপেক্ষমাণ সাংবাদিকদের এসব কথা জানান।

আ স ম হান্নান শাহ বলেন, “পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়া, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পুলিশি হয়রানি না করা, সিটি নির্বাচনে সেনা মোতায়েনসহ বেশ কটি দাবি জানিয়েছি আমরা।  সিইসি আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবচেযে বড় কথা নির্বাচন সুষ্ঠু হতে হবে। সিটি নির্বাচন গণতন্ত্রেরই অংশ।

এর আগে বেলা সাড়ে তিনটায় আ স ম হান্নান শাহর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনারের কার্যা লয়ে যায়।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, সুজাউদ্দিন আহমেদ, এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব আব্দুর রশিদ ও মশিউর রহমান প্রমুখ।

টেকনাফে ৯৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

arrestকক্সবাজারের টেকনাফে ৩১ হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ওই দু’জনকে আটক করা হয়।
তারা হলেন- একই এলাকার আলী আহাম্মদের ছেলে মো. আলম (৩৫) ও তার ভাগ্নে নূরুল আমিনের ছেলে হাসান তারেক (২২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, ইয়াবা মজুদের গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। আটক ওই দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।
পুলিশ জানায়, ওসি আতাউর রহমান ও উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। আটক মো. আলমসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এ সিন্ডিকেট বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ব্যবসা করে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে। এ ব্যবসার আড়ালে অলিয়াবাদ মোড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে।

১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য ইসিতে পাঠাছে ডিএমপি

dmp12আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) পাঠাচ্ছে মহানগর পুলিশ।
বুধবার ডিএমপির মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের একথা জানান।
তিনি জানান, ওই ১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য বিবরণী বুধবারই ইসিতে পাঠানো হবে।
এছাড়া চারজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং ২০ ওয়ার্ডের ৬৫ জন কাউন্সিলর প্রার্থীর মামলার তথ্য বিবরণীও একই সঙ্গে পাঠানো হচ্ছে বলে জানান মনিরুল।
তিনি জানান, অন্য কোনো প্রার্থীর নামে মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে মামলা থাকলে ওই তথ্যও ইসিতে পাঠানো হবে।
উল্লেখ্য, ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ ৩ সিটি নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

আ’লীগ সংসদীয় দলের বৈঠক বৃহস্পতিবার

alig logoআওয়ামী লীগ সংসদীয় দলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সংসদ অধিবেশনের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুরে বাসচাপায় নিহত ২

road accident2গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বাসচাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।
বুধবার দুপুরে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্ষা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে  ছেলে শিশুটির বয়স পাঁচ বছর,অপর জনের (পুরুষ) বয়স ৬০।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, দুপুরে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস সড়কের উল্টো পথে যাওয়ার সময় তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতদের পরিচয় জানা যায়নি।

দেবের প্রেমে নার্গিস

nargisস্লামডগ মিলিনিয়র তারকা দেব প্যাটেলের প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ইদানীং এ তারকা জুটিকে রাত-বিরাতে সময় কাটাতে দেখা যাচ্ছে।

সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে দেবের সঙ্গে নার্গিস ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দিও হয়েছেন। এ খবরে বলিউড পাড়ায় রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, গত ৪ বছর হলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টোর সঙ্গে প্রেম করেছেন দেব। তবে সম্প্রতি তাদের সম্পর্কটা ভেঙে গেছে। সে কারণেই নিঃসঙ্গতা কাটাতে সঙ্গী খুঁজছিলেন দেব।

অন্যদিকে কদিন আগে শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে ফেলেছেন নার্গিস। তাই একাকিত্ব ঘোচাতে নার্গিস-দেব এক হয়েছেন। বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন। শুধু তাই নয়, এ ব্যাপারে কোনো লুকোচুরি করছেন না নার্গিস।

এ প্রসঙ্গে ৩৫ বছর বয়সী নার্গিস ফাখরি বলেন, দেবের সঙ্গে সম্পর্কটাকে আমি খুব উপভোগ করছি। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। বিষয়টিকে আপনারা যে কোনো দৃষ্টিতে দেখতে পারেন, তাতে আমার কিছু যায়-আসে না।

সূত্রটি আরো জানিয়েছে, ২৪ বছর বয়সী দেব লন্ডন থেকে নার্গিসের জন্যই মুম্বাইয়ে এসেছেন। তিনি এখানে আরো কিছুদিন থাকবেন বলে জানা গেছে। অন্যদিকে সম্প্রতি নার্গিস ফাখরি হলিউড ছবি `স্পাই`র শুটিং শেষ করেছেন।