শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্রশ্নের মুখে ভারতের বাংলাদেশ সফর

srini lotassএমনটাই ইঙ্গিত দিল ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। আজ এই পত্রিকাটি ‘কামালের জেহাদে প্রশ্নের মুখে বাংলাদেশ সফর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই বলেছে।

আনন্দবাজার লিখেছে, আইসিসি-র প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পর নারায়ণস্বামী শ্রীনিবাসনকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে আক্রমণ করলেন মুস্তাফা কামাল। জানিয়েও দিলেন, এখন থেকে ক্রিকেট প্রশাসনে তার এক নম্বর শত্রুর নাম শ্রীনিবাসন।

আইসিসি-র গঠনতন্ত্রকে অস্বীকার করে রোববার বিশ্বকাপ ফাইনালের পর আইসিসি প্রেসিডেন্টকে সরিয়ে মাইকেল ক্লার্কের হাতে কাপ তুলে দিয়েছিলেন শ্রীনি। বুধবার ইস্তফা দেওয়ার পর সেই শ্রীনিকেই তীব্র আক্রমণ করলেন কামাল। যার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এর ফলে সঙ্কটে পড়ে গেল না তো? যে ভারত বাংলাদেশকে টেস্ট স্বীকৃতি পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল, সেই ভারতই এ বার আদোও বাংলাদেশে টেস্ট সফরে যাবে ?

এ দিন মুস্তাফা কামালের ইস্তফার খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় ক্রিকেট মহলে এই প্রশ্ন উঠে গেল। জুনে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। কামাল-শ্রীনি সংঘাতের পর কি সেই সফর হবে? যদিও বোর্ডকর্তারা এই নিয়ে সরকারি ভাবে কিছু বলতে নারাজ। তবে ওয়াকিবহাল মহলের ইঙ্গিত, সাম্প্রতিক এই ঘটনায় ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্ন উঠে গেল। একটা অংশ মনে করছে, আইসিসি-তে যেহেতু ভারতীয় বোর্ডের মনোনীত প্রতিনিধি শ্রীনি নিজে এবং তিনিই আইসিসি-র সর্বক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান, তাই জুনে ভারতের বাংলাদেশ সফর বাতিল করিয়ে এই অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা অবশ্যই তিনি করবেন।

বুধবার দেশে ফিরে বাংলাদেশ মিডিয়ার সামনে শ্রীনিবাসন সম্পর্কে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করার পর রাতে ঢাকা থেকে ফোনে আনন্দবাজারকে মুস্তাফা কামাল বলেন, ‘‘ওই লোকটার সঙ্গে এক টেবলে বসে বৈঠক করা আর সম্ভব নয়। শ্রীনি তো মানসিক বিকারগ্রস্থ। কোনও কথার সদুত্তর দিতে পারে না। চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। এমন লোককে না সরালে ক্রিকেটটা শেষ হয়ে যাবে। আর আমি গর্বিত যে এই লোকটার বিরুদ্ধে জেহাদ ঘোষণার শুভ সূচনা আমিই করেছি। এ বার বাংলাদেশের মানুষ আমার হয়ে লড়াই করবে। কারণ, ও শুধু আমাকে অপমান করেনি, বাংলাদেশকেও অপমান করেছে।’’

কামালের এই মন্তব্যের পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই প্রসঙ্গে এক বোর্ডকর্তা এ দিন বলেন, ‘‘মনে হয় সম্পর্কটা বেশ সঙ্কটে পড়ে গেল।’’ বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এ দিন কামালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাননি। এ দিন বোর্ডসচিব অনুরাগ ঠাকুর আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে ফোনে বলেন, ‘‘সফরটা নিয়ে আগে আমাকে কথা বলতে হবে বোর্ডের বৈঠকে। তার পর বলতে পারব।’’ শোনা গেল দিন সাতেকের মধ্যেই বোর্ডের বৈঠক হতে পারে ও তাতে এই নিয়ে আলোচনা হতে পারে।

তবে জুনে ভারতের প্রস্তাবিত এই সফর যদি বাতিল হয়, তা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকারের সাহায্য নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়ে রাখলেন বাংলাদেশ সরকারের অন্যতম মন্ত্রী কামাল। তিনি বলেন, ‘‘লড়াইটা শ্রীনির বিরুদ্ধে। ভারতীয় বোর্ডের বিরুদ্ধে নয়। তা হলে ভারতের বাংলাদেশ সফর বাতিল হবে কেন? তাও যদি হয়, তা হলে আমাদের বোর্ড পদক্ষেপ করবে। সরকারও সঙ্গে থাকবে। লিখে রাখতে পারেন, শ্রীনি ক্ষমতাধর হতে পারে। আমিও কিন্তু শক্তিশালী। এর শেষ দেখেই ছাড়বে বাংলাদেশের মানুষ।’’

আইসিসি-কে দেওয়া ইস্তফাপত্রে নাকি কামাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে এ দিন জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তা কাযর্ত স্বীকার করে নিয়ে কামাল বলেন, ‘‘ক্রিকেট ভালবাসি। ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে চাই। তাই চিঠিতে আসল কারণটা লিখতে পারিনি। আইসিসি প্রেসিডেন্টের পক্ষে যা অনৈতিক, তা করব কেন?’’ তা হলে বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারিং, আইসিসি-র একপেশে মনোভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন? উত্তেজিত হয়ে কামাল বলেন, ‘‘কেন বলব না? বিশ্বকাপের ওই একমাত্র ম্যাচে স্পাই ক্যাম ছিল না, খেয়াল করেছেন। আর কী কী হয়েছে, তা তো আগেই বলেছি। শ্রীনি অন্যায় করেছে বলেই সে দিন মেলবোর্নের গ্যালারি থেকে ওর প্রতি কটূক্তি ভেসে এসেছে। মানুষ অন্যায় সহ্য করেনি। করবেও না।’’

দুইবার মিলিয়ন পাউন্ডের লটারি জয় এক দম্পতির

lotariইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দু বছরে দুইবার এক মিলিয়ন পাউন্ডের লটারি জিতেছে।

ডেভিড লং এবং তার স্ত্রী ক্যাথলিন প্রথমবার ১০ লাখ পাউন্ড জেতেন ২০১৩ সালে।

তারপর গত ২৭ মার্চ দ্বিতীয়বারের মতো ইউরো-মিলিয়ন লটারিতে একই অঙ্ক অর্থাৎ মিলিয়ন পাউন্ড জিতেছেন স্বামী-স্ত্রী ।

কাজ ছেড়ে দিয়েছেন বিরল এই ভাগ্যবান ট্রাকচালক ডেভিড।

লটারি প্রতিষ্ঠান ক্যামেলটও বলছে, এ ধরণের লটারি ভাগ্য বিরল। তবে মি লং তার এই লটারি ভাগ্যে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি।

“আমি সবসময়ই জানতাম আমি একদিন জিতবো। প্রথমবার যখন জেতার আগে আমার কেন যেন মনে হয়েছিল, আমিই জিতবো।”

দু বছর আগে প্রথমবার জেতার পর এই দম্পতি তাদের টিকিটটি ময়লার বিনে ফেলে দিয়েছিলেন। কারণ তারা ভুল করে ভেবেছিলেন, তারা দুই পাউন্ডের কিছু বেশি জিতেছেন।

প্রথমবার লটারি জেতার আগে কঠিন অর্থসঙ্কটে চিলেন ডেভিড লং। টানা তিন বছর ধরে অসুস্থ থাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু লটারি জেতার তিনদিন পর অবসর নিয়ে নেন সাবেক এই ট্রাকচালক।

১২ বছরের বাগ্দত্তাকে সাথে সাথেই বিয়ে করে ফেলেন। সুখে কাটছে বিরল ভাগ্যবান এই দম্পতির জীবন।– বিবিসি

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

coxbazarকক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে হাবিবুর রহমান (৪৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির এক সদস্য নিহত হয়েছেন।

উপজেলার হিমছড়ি সাম্পান পাহাড় এলাকায় বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে- নিহত হাবিবুর রহমান ঝালকাঠির চরভাটারা কান্দা ইউনিয়নের দক্ষিণ কিস্তাকাঠি এলাকার আবদুর রশিদ গাজীর ছেলে। বিজিবিতে তিনি ২১ বছর ৯ মাস ১০ দিন চাকরি করেছেন।

কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, বুধবার রাত একটার দিকে অবৈধ পথে বেশ কয়েকজনকে মালয়েশিয়ায় পাচারের জন্য একটি দালালচক্র হিমছড়ির সাম্পান পাহাড় এলাকায় জমায়েত করে। বিজিবি গোপনে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান চালান।

তিনি জানান, ওই সময় পাহাড়ের পাদদেশে থাকা বিজিবি সদস্যদের ওপর হঠাৎ করে বন্য হাতির একটি দল আক্রমণ চালায়। তিনটি হাতি বিজিবি সদস্য হাবিবুর রহমানকে আক্রমণ করে। একপর্যায়ে বিজিবির অপর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হাতির দল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক রাত দুটার দিকে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান জানান- মৃত ল্যান্স নায়েক সিগনালম্যান মো. হাবিবুর রহমানের লাশ বর্তমানে সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

ইয়েমেনে অসহায় দিন কাটাচ্ছেন বাংলাদেশীরা

yamen biman hমধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের কবলে পড়া দেশ ইয়েমেনে যেসব বাংলাদেশী আটকা পড়েছেন তারা বলছেন সেখানে তারা এক রকম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

প্রায় ১১ বছর ধরে সানায় বসবাস করছেন জহিরুল ইসলাম জানান গত কয়েক দিন ধরে সেখানে মুহর্মুহ বিমান হামলা হচ্ছে।

ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। সেক্ষেত্রে কুয়েতের দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের।

মি. ইসলাম বলছিলেন কুয়েত দূতাবাস থেকে ফোন করে কয়েকজনের খোঁজ নেওযা হয়েছে। তবে এতে মোটেই আশস্ত হতে পারছেন না সেখানকার বাংলাদেশীরা।

দেশে ফিরে আসার ব্যাপারে সহযোগিতা পেতে প্রতিদিন ভারতের দূতাবাসের সামনে লাইনে দাড়িয়ে রয়েছেন কয়েকশ বাংলাদেশী।

মি. ইসলাম বলছিলেন সানাতে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় তারা শুকনা খাবার রাখছেন সাথে।

সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ, আর তাই সব রকম আর্থিক আদান প্রদান বন্ধ হয়ে আছে।

শ্রমিক যারা রয়েছেন তারা বেতন নিতে পারছেন না বলে তিনি জানান।

এছাড়া বিমান হামলা সন্ধ্যা থেকে শুরু করে ফজরের আযান পর্যন্ত চলে। তিনি বলছিলেন এ অবস্থায় এক রকম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।

সে দেশের হুতি শিয়া বিদ্রোহীরা সুন্নি সরকারকে উৎখাতের পর তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন এক সামরিক জোট।

ঢাকার কর্তৃপক্ষ বলছে, ইয়েমেনে মোট বাংলাদেশীর সংখ্যা প্রায় তিন হাজার। কিন্তু সেখানকার বাসিন্দারা বলছেন এই সংখ্যা তার তিনগুণ বেশি হবে।

এদিকে নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং ভারত সরকারের সাথে কথাবার্তা বলছে।– বিবিসি

বাগেরহাটের কাটাখালীতে বন্দুকযুদ্ধে নিহত ১

cross fieeবাগেরহাটের  রামপাল উপজেলার কাটাখালী এলাকায় র্যা বের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের মৎস্যজীবী জেলেদের  মূর্তমান আতংক বনদস্যু রাজু ফরহাদ উপবাহিনী প্রধান কামরুল (৩৫) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ।

র‌্যাব-৮’র কর্মকর্তা মেজর আদনান কবির জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনদস্যু কামরুল লোকালয়ে এলে এমন খবরে র্যা ব অভিযান চালায় । এ সময় র্যা ব সুন্দরবন সংলঘœ রামপালের কাটাখালী এলাকায় পৌছালে বনদস্যুরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যা বও পাল্টা গুলি ছুঁড়ে । সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে ।

একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে তল্লাশি চালিয়ে  বনদস্যু কামরুলের মৃতদেহ  দেশীÑবিদেশী  আটটি বন্দুক, ৫০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে । নিহত বনদস্যু কামরুল  বাগেরহাট জেলার রামপাল উপজেলার লতিফ শেখের ছেলে।

সোনিয়া গান্ধীর চামড়ার রং নিয়ে বিতর্কের ঝড়

soniyaসোনিয়া গান্ধীর চামড়ার রং সাদা বলেই কংগ্রেস তাকে নেত্রী বলে মেনে নিয়েছে – এই মন্তব্য করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিতর্কিত বিজেপি নেতা গিরিরাজ সিং।

বিহারের হাজীপুরে এক সাংবাদিক বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি প্রশ্ন তুলেছেন, রাজীব গান্ধী কোন নাইজেরিয়ান মহিলাকে বিয়ে করলে কংগ্রেস কি সেই স্ত্রীকে নেত্রী হিসেবে মেনে নিত?

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতে গিরিরাজ সিংকে তুলোধোনা করা হচ্ছে, আর কংগ্রেস বলেছে এটা তার মানসিক অসুস্থতার পরিচয়!

বিহারের বিতর্কিত বিজেপি নেতা গিরিরাজ সিং হলেন সেই রাজনীতিক, যিনি ভারতে লোকসভা ভোটের আগে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদির বিরোধীদের সবার পাকিস্তানে চলে যাওয়া উচিত।

নওয়াদা কেন্দ্রের এমপি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এই দাপুটে নেতাকে গতকাল (মঙ্গলবার) বিহারের হাজীপুরে সাংবাদিকদের সামনে বলতে শোনা যায়, রাজীব গান্ধী যদি কোনো নাইজেরিয়ানকে বিয়ে করতেন, তার স্ত্রীর যদি গোরা চামড়া না হত, তাহলে কংগ্রেস কি তার নেতৃত্ব মেনে নিত?

গিরিরাজ সিং যদিও বলেছিলেন তার এই সব কথাবার্তা অফ দ্য রেকর্ড, তার পরেও উপস্থিত একজন সাংবাদিক নিজের মোবাইল ফোনে তা রেকর্ড করে নেন। পরে আজ বুধবার সেই অডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়, তার মন্তব্যে মানসিক অসুস্থতার আভাস পাওয়া যাচ্ছে – এবং প্রধানমন্ত্রীকে গিরিরাজ সিংয়ের হয়ে ক্ষমা চাইতে হবে।

দলীয় মুখপাত্র আরপিএন সিং বলেন, “তার এই মন্তব্য শ্রীমতি সোনিয়া গান্ধী তো বটেই, দেশের সব নারীর জন্যই চূড়ান্ত অবমাননাকর। বিজেপি-র নেতামন্ত্রীরা প্রায় প্রতি সপ্তাহেই এ ধরনের মারাত্মক সব মন্তব্য করছেন – এবং গিরিরাজ সিংয়ের এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।

নাইজিরীয় দূতের ক্ষোভ
ভারতে নিযুক্ত নাইজেরিয়ার রাষ্ট্রদূত ও বি ওকোঙ্গোর-ও বলেছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভারত ও নাইজেরিয়ার যা ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এটা আশা করা যায় না।

বামপন্থী নেত্রী বৃন্দা কারাট তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, গিরিরাজ সিং ধারাবাহিকভাবে একই অপরাধ করে চলেছেন, কিন্তু সরকার সেগুলো দেখেও দেখছে না।

তিনি প্রশ্ন তোলেন, গিরিরাজ সিং তার নানা আপত্তিকর মন্তব্যের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পুরস্কৃত হয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্ন হল, তিনি একটানা এত নিম্ন রুচির ও নিন্দনীয় মন্তব্য করে যাওয়ার পরও প্রধানমন্ত্রী কেন নীরব? কীভাবে তিনি এখনও মন্ত্রিসভায় আছেন?

এদিকে আজ সোশ্যাল মিডিয়ায় ও বিরোধীদের আক্রমণের মুখে পড়ার পর গিরিরাজ সিং অবশ্য আত্মপক্ষ সমর্থনে বলেছেন, লোকে অফ দ্য রেকর্ড অনেক কথাই বলে, তবে সোনিয়া গান্ধী তার কথায় আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গিরিরিাজ সিং বিহারে বিজেপির সবচেয়ে প্রভাবশালী ভূমিহার নেতা – এবং যেহেতু সামনেই ওই রাজ্যে ভোট আসছে, তাই তার মন্তব্য যতই নিন্দনীয় হোক বিজেপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাবে না।

হানিমুন কাটিয়ে ফিরলেন বিরাট-আনুশকা

anuska kরাখোঢাকো থেকে মাখোমাখো হয়েছেন আগেই। কিন্তু, এতটা ঘনিষ্ঠ, এতটা কেয়ারিং আগে কখনও দেখা যায়নি বিরাট কোহলিকে, যেভাবে দেখা গিয়েছে শুক্রবার, মুম্বাই বিমানবন্দরে।

আনুশকা শর্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে আর লুকোচুরি খেলেন না ঠিকই। তবুও, চারপাশের কৌতূহলী ভিড়ের মধ্যে আনুশকার হাত ধরে, যে ভাবে বিরাট তাকে নিয়ে গিয়েছেন, আগলে রাখার মতো করে, তা অনেকেই অবাক করেছে। সন্দেহ নেই, বিশ্বকাপের বাইশগজেও এতটা দায়িত্বশীল ছিলেন না বিরাট।

হয়তো সে কারণেই ভারতীয় টিমের বিগ বয়-এর বিগ ব্যর্থতার দায় গিয়ে পড়ে আনুশকা শর্মার ওপর। বিরাট ফ্যানেদের ধারণা, বিশ্বকাপ চলাকালীন ‘রব নে বনা দি জোড়ি’, ‘জব তক হ্যায় জান’-এর এই নায়িকা অস্ট্রেলিয়ায় উড়ে না গেলে, এত বাজে পারফরমেন্স হতো না বিরাটের।

এসবই চর্বিতচর্বণ। বাসি খবর। সেই ব্যর্থতার কাটাছেঁড়া করতে গিয়েই, যেটা প্রকাশ্যে চলে এসেছে, কোনও ক্রীড়া সাংবাদিকের কাছে তা বিগ ছক্কা, বিরাটের মারা ওভার বাউন্ডারির মতোই।।

হেঁয়ালি না করে, ব্রেকিং-টা ঝটপট দিয়েই দেয়া যাক। আইসিসি বিশ্বকাপের বাইশগজে চূড়ান্ত অসফল বিরাট, সাফল্যের সঙ্গেই শুরু করেছেন জীবনের নতুন আর একটা ইনিংস।হ্যাঁ, ২০১৫-র শেষ পর্যন্ত আর অপেক্ষা না করে, আনুশকার সঙ্গে সেরে ফেলেছেন বিয়েটা। অত্যন্ত চুপিসারে। পাক্কা খবর, বিশ্বকাপ চলাকালীন শুধু চারহাত এক হওয়াই নয়, মধুচন্দ্রিমাও যাপন করে এসেছেন স্টিভ ওয়া, মাইকেল ক্লার্কের দেশে। চিত্র সাংবাদিকদের নজর এড়াতে, বিরাট-আনুশকার বিয়েতে টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন ধোনি ছাড়া আর কেউ ছিলেন না। এমনকী বিরাট বা আনুশকার পরিবারেরও কেউ না। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে টিম ইন্ডিয়ার কয়েকজন যদিও স্বীকার করে নিয়েছেন।এই জুড়ির বিয়ের কথা।

সম্পর্কের নানা চড়াই-উতরাই পেরিয়ে বিরাট-আনুশকা শেষ পর্যন্ত সংসার পেতেছেন, নিঃসন্দেহে ভালো খবর।যদিও, বিরাট ও আনুশকাপ্রেমী কিছু টিনএজ তরুণ-তরুণীর কাছে নিশ্চিত ভাবেই হার্ট ব্রেকিং খবর। তাদের কাটা ঘায়ে নুনের ছিঁটে দেবে আরও একটি তথ্য। এইএইচ ১০-এর ‘মীরা’ এখন আছেন দিল্লির ‘মীরা বাগ’-এ,। ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেনের বাড়িতে। আপাতত বলিউড ভুলে মীরা বাগ-এ ঘরকন্না সামলাচ্ছেন।

এতক্ষণে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই।তাদের জন্য বলার একটাই, আজ পয়লা এপ্রিল। ‘এপ্রিল ফুল’ করতে।বিরাট-আনুশকার বিয়ের মিথ্যে গল্প ফাঁদা হলেও, আমাদের বলার কথা একটাই- কারও ব্যক্তিগত জীবনে নাক না গলিয়ে, নিজের নিজের সম্পর্ক নিয়ে বেশি ভাবুন। বিরাট-আনুশকা কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কবে বিয়ে করছেন- এসব নিয়ে আমআদমির আড্ডায় ঝড় তোলার কিছু নেই। ভুলে যাবেন না, সেলেব হলেও তাদের তো ব্যক্তিগত একটা জীবন আছে। কৌতূহল মেটাতে সেখানে উঁকিঝুকি মারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়।

‘কমিশনার হওয়ার সাধ মিটিয়ে দেব’

tanvirঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কাউন্সিলর পদপ্রার্থীর কমিশনার হওয়ার সাধ মিটিয়ে দিয়েছে পুলিশ। তার নাম ইঞ্জিনিয়ার তানভীর হাসান খান প্রিন্স। তিনি হাজারীবাগ থানা বিএনপির সহসভাপতি। ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ তার পরিবারের।

পরিবারের সদস্যদের অভিযোগ, গভীর রাতে ফটক ভেঙে বাসায় ঢুকে একদল পুলিশ ‘কমিশনার হওয়ার সাধ মিটিয়ে দেব’ বলে হুমকি দেয়ায় প্রিন্সের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া সম্ভব হয়নি।

প্রিন্সের ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম খান জুয়েল অভিযোগ করেন, এখনো প্রিন্সকে ভয়-ভীতি এবং হুমকি দেয়া হচ্ছে। তার বাসায় ভাঙচুর ও হামলাও চালানো হয়েছে।

আশরাফুল আলম  জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত প্রিন্সের পক্ষে গত ২৪  মার্চ পরিবারের সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওই দিন দিবাগত রাত দুইটার দিকে তার (প্রিন্স) প্রতিপক্ষরা পুলিশ নিয়ে সুলতানগঞ্জ রোডের ২৩৪/১ নম্বর বাড়িতে গিয়ে হামলা চালায়। পুলিশ  প্রধান ফটক ভেঙে বাসার ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।

গেট ভেঙে বাসায় ঢোকার কারণ জানতে চাইলে পরিবারের লোকদের পুলিশ এই বলে হুমকি দেয়, প্রয়োজনে গোটা বাড়ি ভেঙে ধুলায় মিশিয়ে দেবে। কমিশনার হওয়ার সাধ মিটিয়ে দেবে।

পুলিশের এ হুমকির পর প্রিন্সের আত্মীয়-স্বজনরা নিরাপত্তার কথা ভেবে আর মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে প্রিন্সের প্রস্তাবক-সমর্থকসহ তার ১৪ অনুসারীকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিন্স। গত ফেব্রুয়ারিতে তার মায়ের মৃত্যু হয়। পুলিশি হয়রানির ভয়ে তখনো দেশে আসতে পারেননি তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, “তার (প্রিন্স) পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।”

রাশিয়ায় ট্রলার ডুবি : নিহত ৫৪, নিখোঁজ ১১

russ trolarরাশিয়ায় কামচাতকা উপদ্বীপের অদূরে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় ৫৪ জন নিহত হয়েছে। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১১ জন।

গতকাল বুধবার এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উপদ্বীপটি রাশিয়ার অনেক পূর্বে অবস্থিত। এ ঘটনায় অন্তত ৬৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ট্রলারটিতে ১৩২ জন আরোহী ছিল। এরমধ্যে ৭৮ জন রাশিয়ান। বাকিদের মধ্যে ৫৪ জন লাটভিয়া, ইউক্রেন, মিয়ানমার ও ভানুয়াতুর নাগরিক ছিল।

hasina parlamentবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে কোর্টের কোনো রায় এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মনিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আইন ও নিয়ম মানি, খালেদা জিয়া আইনও মানেন না, নিয়মও মানেন না। তিনি কিছুই মানেন না। আমরা আইন দ্বারা চলি এবং আইন রক্ষা করি। যেহেতু সংসদে আমরা আইন প্রণয়ন করি, সেহেতু আইন রক্ষা করাও আমাদের কর্তব্য। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন যা বলবে, তাই করা হবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “খালেদা জিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে কোর্টের কোনো রায় আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আইন ভঙ্গ করছেন বলে তো আমরা তা করতে পারি না। সরকারের সব সময় লক্ষ্য থাকবে আইন দ্বারা দেশবাসী যাতে সুরক্ষিত থাকে।”

বিএনপির নেত্রী খালেদা জিয়া দেশের স্বাধীনতাই চাননি- এমন সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতি অভিযোগ করেন, “পরাজিত শত্রুর দোসর হিসেবে বিএনপির নেত্রী কাজ করে যাচ্ছেন। পরাজয়ের প্রতিশোধ নিতে হানাদার পাকিস্তান বাহিনী যেমন পোড়ামাটি নীতি গ্রহণ করে এ দেশে গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়েছিল, আগুন দিয়ে মানুষের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছিল, তিনিও ঠিক একই পদাঙ্ক অনুসরণ করছেন।”

প্রধানমন্ত্রী দাবি করেন, খালেদা জিয়ার আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা একেবারেই নেই। বরং দিনের পর দিন হরতাল-অবরোধ করায় মানুষ তার হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে রাস্তায় বেরিয়ে এসেছে। এ জন্য তিনি দেশের মানুষকে অভিনন্দন জানান।

বিএনএফের সদস্য এস এম আবুল কালাম আজাদের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তাই করা হচ্ছে। একজন আগুন দিয়ে মানুষ পোড়ায়, আর আমরা রক্ষা করি। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষের জন্য তার যে দরদ থাকা প্রয়োজন, তার মধ্যে তা নেই। মানুষ পুড়িয়ে, দেশে ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তিনি কি পাচ্ছেন?”

স্বতন্ত্র সদস্য হাজি মোহাম্মদ সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গি তৎপরতা দমনে পুলিশ, র্যা ব, আনসার ও গোয়েন্দা সংস্থা জনগণের সহযোগিতায় নিয়ে কাজ করছেন। জনগণের জানমাল রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”