শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সঠিক ইতিহাসচর্চার ধারায় যাচ্ছে দেশ: ইনু

enu03সরকার দেশেকে সঠিক ইতিহাসচর্চা এবং সাংস্কৃতিক চর্চার ধারায় নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিএফডিসি আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যসচিব মরতুজা আহমদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কূপমণ্ডুকতা বর্জন করেছে; কুসংস্কার বর্জন করেছে; ধর্মান্ধতা বর্জন করেছে; বিকৃতির ইতিহাস বর্জন করেছে; সঠিক ইতিহাসচর্চা এবং সঠিক সাংস্কৃতিক চর্চার ধারায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এ কাজটি অব্যাহত রাখব। আর বাকি কাজগুলো চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তদের সমাধা করতে হবে।”

তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের বিকাশ সাধনের জন্য অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক একটি রাজনৈতিক আবহাওয়া চলচ্চিত্রসেবীদের ওপরে ছাতা হিসেবে থাকবে, যাতে সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণ করতে পারেন।

চলচ্চিত্র জগৎকে গতিশীল রাখার জন্য কী করা দরকার সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানান তথ্যমন্ত্রী।  তিনি বলেন, চলচ্চিত্র করপোরেশনকে আধুনিক করা, ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা, নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নেয়ার কাজগুলো ইতিমধ্যে সরকার হাতে নিয়েছে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ হোসেন জেমি, অনিমেষ আইচ, জাকির হোসেন রাজু প্রমুখ।

এর আগে সকালে বিএফডিসির চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫-এর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এ সময় বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এরপর চলচ্চিত্র দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন  তথ্যমন্ত্রী। এফডিসি থেকে শুরু শোভাযাত্রাটি সোনারগাঁও মোড় হয়ে আবার এফডিসিতে গিয়ে শেষ হয়। তিন দিনের অনুষ্ঠানমালায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি এফডিসি চত্বরে রয়েছে মেলার আয়োজন।

মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে পিছনে ফেলবে ভারত

muslim india২০৫০-এর মধ্যে মুসলিম জনসংখ্যার বিচারে ভারত ছাপিয়ে যাবে ইন্দোনেশিয়াকেও। সেই ইন্দোনেশিয়া, যেখানে সবচেয়ে বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস।

হ্যাঁ, এমনটাই দাবি করেছে Pew Research Center নামে একটি সংস্থা। বৃহস্পতিবার তাদের এই সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে, ২০৫০-এর মধ্যে বিশ্বজুড়ে হিন্দু জনসংখ্যা ৩৪ শতাংশ বাড়বে। আনুমানিক জনসংখা দাঁড়াবে ১৪০ কোটি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই সংখ্যাটা বিশ্বের মোট জনসখ্যার ১৪.৯ শতাংশ। অনুমান, এই একই সময়ে বিশ্বের মোট জনসংখ্যার নিরিখে শীর্যে উঠে আসবে খ্রিস্টানরা। তবে, আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি।

দেখা যাচ্ছে, ২০১০-এ মুসলিম জনসংখ্যা ছিল ১৬০ কোটি। খ্রিস্টানরা ২১৭কোটি। ২০৫০-এ মুসলিম ধর্মাবলম্বীরা পৌঁছে যাবেন ২৮০ কোটিতে। জনসংখ্যায় হিন্দুদের ঠিক দ্বিগুণ। বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ। আর খ্রিস্টান বেড়ে হবে ২৯০ কোটি, যা বিশ্বের মোটা জনসংখ্যার ৩১ শতাংশ।

এই রিপোর্টেই উল্লেখ করা হয়, ভারতে সংখ্যাগরিষ্ঠ হিসেবে হিন্দুরা থাকলেও একই সঙ্গে ২০৫০-এ এ দেশে যত মুসলিম নাগরিক বাস করবেন, সেই সংখ্যাটা ইন্দোনেশিয়ার থেকেও বেশি হবে।

Pew Research Center-এর এই রিপোর্টে ভবিষ্যদ্বাণী করা হয়, বৃদ্ধির হার এই ভাবে চলতে থাকেল ২০৭০-এ মুসলিম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যাই হবে সবচেয়ে বেশি।

ও হাঁটছে, ওকে হাঁটতে দাও: প্রধানমন্ত্রী

hasina23প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে বসে আছেন। অনুষ্ঠান চলছে। শুরু থেকে আপনমনে মঞ্চের সামনে হেঁটে বেড়াচ্ছে এক শিশু। বয়স ১৫ থেকে ১৬ বছর। পরনে নীল ফতুয়া। দেখে বোঝা যায় সে অন্যরকম। অন্যদের চেয়ে আলাদা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এএসএফ সদস্যরা পড়েছেন বিপাকে। একজন এ নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রী বলেন, ‘ও হাঁটছে, ওকে হাঁটতে দাও।’
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। অনুষ্ঠান আয়োজনে ছিল সমাজকল্যাণ স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলবাতি (অটিজমের রং) জ্বেলে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অটিস্টিক শিশুরা সমাজে আর বোঝা হয়ে থাকবে না। তাদের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাদের জীবনকে অর্থবহ করতে চাই। তারাও সমাজের অংশ।’
প্রধানমন্ত্রী অটিস্টিক শিশু ও ব্যক্তিদের যাতে আর কেউ অবহেলা না করেন, এ আহ্বান জানান। তিনি সমাজের সুস্থ ব্যক্তিদের নিজ নিজ অবস্থানে থেকে অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

এবারের বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনে শুভ বারতা’।

প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ক্রিকেটাররা বিশ্বকাপ জিতে আসতে না পারলেও স্পেশাল অলিম্পিকসে প্রতিবন্ধী খেলোয়াড়েরা জয়ী হয়েই ফিরবেন। এর আগেও বেশ কয়েকবার তারা বিশেষ পদক অর্জন করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের ক্রীড়া প্রসারের লক্ষ্যে সরকার একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে।

মেয়ে পুতুলকে ধন্যবাদ
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃত অটিজম বিশেষজ্ঞ তাঁর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অটিজম সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব একটা সচেতন ছিল না। আমার কন্যা পুতুল মানুষের মধ্যে অটিজম সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বলতে দ্বিধা নেই, তার কাছ থেকেই আমি অটিজম সম্পর্কে অনেক কিছু জেনেছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমার মেয়ে পুতুলকেও ধন্যবাদ। তার কাছ থেকে তার মা শিখেছে।’ পরে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের সঙ্গে ছবি তোলেন।

প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের ভেতরে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, তা বিকশিত করার বিষয়ে গুরুত্ব দেন। তিনি এ প্রসঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বক্তব্য শেষে অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে সহায়তা চান এবং কাগজপত্র তাঁর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী তাঁদের সহায়তা করার আশ্বাস দেন।

‘ র‌্যাব ও পুলিশ ফ্রি স্টাইলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে’

gazi26ক্রসফায়ার ও বন্ধুকযুদ্ধের নামে র্যা ব ও পুলিশ দেশে ফ্রি স্টাইলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ গুম, বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে  বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে লিখিত বক্তব্যে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী এই অভিযোগ করেন।

সংগঠনটির অভিযোগ, “গড়ে প্রতিদিন দু’জন এবং কোনো কোনো দিন চার-পাঁচজনও বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। যাদের বেশির ভাগ বিরোধীদলের নেতকর্মী।”

সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের বিস্তারিত ঘটনা তুলে ধরে রুহুল আমিন গাজী বলেন, “এই নিখোঁজের ঘটনায় দেশি ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও রাষ্ট্র সম্পূর্ণ নির্বিকার ভুমিকা পালন করছে। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা এমন মন্তব্য করেছে যা নিষ্ঠুর পরিহাস ছাড়া কিছুই নয়।”

গত কয়েক মাসে দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকা- নিয়ে দেশে বিদেশী মানবাধিকার সংস্থার পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের সম্পূর্ণ নিরাপত্তা দেয়া। এ ব্যাপারে রাষ্ট্র ব্যর্থ হলে নাগরিকরা কোথায় যাবে? সালাহ উদ্দিনকে উদ্ধারের দায়িত্ব সরকারের। কিন্তু উল্টো সরকার পরিহাস করে চলেছে। ”

‘বাংলাদেশ যেন এক গুমের রাজ্যে পরিণত হয়েছে’ এমন মন্তব্য করে রুহুল আমিন বলেন,  শেখ হাসিনার সরকার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক গুম আর গুপ্ত হত্যার ঘটনায় মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে।”

তিনি আরো অভিযোগ করেন, “পাইকারী হারে হতাকা- চালাতে গিয়ে পুলিশ বাহিনী ঘাতক বাহিনীতে পরিণত হচ্ছে। যার পরিণাম শুভ হতে পারে না। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট করার ফল বুমেরাং হতে বাধ্য।”

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনকে সরকারের অপকৌশল আখ্যা দিয়ে বিএনপিপন্থি এই পেশাজীবী নেতা বলেন, “গুম, আর বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি নীল নকশার অংশ হিসেবে সরকার হঠাৎ করে তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তারা পাঁচ জানুয়ারির ভূয়া নির্বাচনের মতো সিটি করপোরেশনকে দখলে নেয়ার অপকৌশল নিয়েছে। ” তিনি অভিযোগ করেন, বিএনপিকে নির্বাচনী কার্যক্রমে নানাভাবে বাধা দেয়া হচ্ছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রকাশ্যে মাঠে নামতে পারছেন না। কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্নস্থানে প্রায় ৪৪টি কার্যালয় বন্ধ।”

তিনি অবিলম্বে সিটি করপোরেশনের সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা ও বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও উইট্যাবের প্রেসিডেন্ট আ ফ ম ইউসূফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,  এ্যাবের মহাসচিব ইঞ্জি: হারুন অর রশীদ প্রমুখ।

‘নিরাপত্তা পেলে রোববার হাজিরা দেবেন খালেদা জিয়া’

khaleda courtবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পর্যাপ্ত নিরাপত্তা পেলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যেতে পারেন।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন  এ তথ্য জানান।
খন্দকার মাহবুব বলেন, ‘খালেদা জিয়া বরাবরই আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি আদালতে হাজিরা দিতে চান। এর আগেও হাজির দিতে গিয়েছেন।’
আগামী ৫ এপ্রিল (রোববার) দুর্নীতির ওই মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। সেদিন খালেদা জিয়া আদালতে হাজির হতে চান বলে জানান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘রোববার যদি পরিবেশ ঠিক থাকে এবং তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেদিন আদালতে যাবেন।’
তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে পরিবেশের ওপর। নয়তো রোববার তাৎক্ষণিকভাবে অন্য কোনো সিদ্ধান্তও নেয়া হতে পারে জানান খন্দকার মাহবুব।
উল্লেখ্য, এর আগে দুর্নীতির এই দুই মামলায় নির্ধারিত দিনে রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরা না দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপরও আদালতে হাজির না হওয়ায় পরোয়ানা বহাল রেখে গত ৪ মার্চ এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল তারিখ ধার্য করেন আদালত।

অভিজিতের খুনিদের চিনতেন ওয়াশিকুরের দুই ঘাতক

oshikurব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার পর হাতেনাতে গ্রেফতার দুই খুনি জিকরুল্লাহ ও আরিফুল ইসলামের সঙ্গে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের দুই খুনির যোগসূত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ওয়াশিকুরের দুই খুনি দাবি করেন, অভিজিতের হত্যাকাণ্ডে সম্পৃক্ত অন্তত দু’জন তাদের চেনাজানা। যাত্রাবাড়ীর মেসে তারা নিয়মিত যাতায়াত করতেন। জিকরুল্লাহ ও আরিফের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য ভেদ করতে কাজ শুরু করেছেন গোয়েন্দারা। দায়িত্বশীল একটি গোয়েন্দা সূত্র এ তথ্য জানায়। তবে তদন্তের স্বার্থে এখনই অভিজিৎ হত্যায় জড়িত ওই দুই খুনির বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না গোয়েন্দারা। এছাড়া ওয়াশিকুর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে আরিফুল প্রথমে জেএমবি সদস্য থাকলেও পরে তিনি উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে যুক্ত হন।

দায়িত্বশীল গোয়েন্দা সূত্র জানায়, জিকরুল্লাহ ও আরিফুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিজিৎ হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে চাওয়া হয়। তারা সম্ভাব্য দুই খুনির বিষয়ে তথ্য দিয়েছেন।শারীরিক বিবরণও দেন তারা। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তরা প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

গোয়েন্দা সূত্র জানায়, ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার আগে যাত্রাবাড়ীতে একটি আস্তানায় খুনিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অন্তত ১৫ দিন আগে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। কিলিং মিশন সফল করার পাঁচ দিন আগে থেকে পরিকল্পনাকারীরা চাপাতি নিয়ে চলাফেরা শুরু করেন। চাপাতি নিয়ে চলতে অভ্যস্ত হতে তারা এ কৌশল নিয়েছিলেন। হত্যাকাণ্ডের একদিন আগে হাতিরঝিলে করা হয় চূড়ান্ত পরিকল্পনা। ওয়াশিকুর হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে খুনি জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে। তাদের কাছ থেকে এসব তথ্য পেয়েছে পুলিশ। এখনও হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা হত্যা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, আরিফুল নরসিংদী জেলার রায়পুরা থানায় ২০১২ সালের সেপ্টেম্বরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার সময় গ্রেফতার হন। ওই সময় তার সঙ্গে আরও ২৩ জন গ্রেফতার হন। তখন সেখান থেকে উগ্র মতাদর্শী লিফলেট উদ্ধার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন। তিনি হাটহাজারী মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে মিরপুরের দারুল উলুম মাদ্রাসায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পড়ছিলেন। পরে ওই মামলায় জামিনে বের হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমুদ্দিন রাহমানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার অনুসারী হন। পরে সেই দলে যোগ দেন। তিনি উগ্র মতাদর্শী। জিকরুল্লাহ হাটহাজারী মাদ্রাসার ছাত্র বলে প্রাথমিক তথ্যে প্রমাণ পাওয়া গেছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে যাত্রাবাড়ী থেকে একজনের মোবাইল ফোন পাওয়া গেছে।সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের দক্ষিণ বেগুনবাড়ীর মসজিদ গলিতে ব্লগার ওয়াশিকুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিন তরুণ। তাদের মধ্যে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দু’জনকে আটক করে জনতা। আবু তাহের নামের আরও একজন পালিয়ে যান। গ্রেফতারকৃতরা নিজেদের চট্টগ্রাম ও মিরপুরের দুটি মাদ্রাসার ছাত্র বলে পরিচয় দেন।

মনিরুল ইসলাম বলেন, জসীমুদ্দিন রাহমানীসহ তার অনুসারীরা পিকনিকের নামে সেন্টমার্টিন হয়ে মিয়ানমারে আরাকান রাজ্যে জিহাদ করার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা নস্যাৎ হলে পরবর্তী সময়ে জিকরুল্লাহ এই দলে যোগ দেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর স্লিপার সেলের মতো এদের গড়ে তোলা হয়েছে। এরা কেউ কাউকে চেনেন না বা একে অপরকে চেনার চেষ্টাও করেন না। গুপ্তহত্যার বিশেষ প্রশিক্ষণ শেষ করেই এদের মূল মিশনে পাঠানো হয়। গ্রেফতারের পরও তারা নিজেদের আসল পরিচয়, এমনকি সঙ্গীদের তথ্য লুকানোর প্রশিক্ষণ নিয়েছেন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু বিভ্রান্তিকর তথ্য দেন জিকরুল্লাহ ও আরিফুল। যাচাই-বাছাই করতে গিয়ে দেখা যায়, সেগুলো সঠিক নয়। তবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। হত্যার নির্দেশদাতা বলে কথিত বড় ভাইয়ের নাম সম্ভবত মাসুম ওরফে হাসিব। জসীমুদ্দিন রাহমানীর অনুসারী এই যুবকের বয়স ৩০ বছরের আশপাশে। স্বাস্থ্যবান ‘বড়ভাই’ পাঞ্জাবি-পায়জামা পরেন। তার মুখে দাড়ি রয়েছে।ডিবি কর্মকর্তারা জানান, ওয়াশিকুরকে হত্যার প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর ২৩ মার্চ দিন নির্ধারণ করা হয়। পরিকল্পনা ছিল, হত্যার পরই যে যার মতো পালিয়ে যাবেন। এ জন্য অভিযানে বের হওয়ার আগে তারা নয়ানগরের বাসাটিও ছেড়ে দেন। সেদিন তাদের কাছে চাপাতির পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল। কিন্তু ওয়াশিকুরকে হত্যার জন্য আসার পথে সন্দেহভাজন হিসেবে সাইফুলকে তল্লাশি করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার কাছে অস্ত্র-গুলি ও চাপাতি পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এতে সেদিনের অভিযান বাতিল করা হয়। তবে অন্যরা পালিয়ে গিয়ে ফের সংগঠিত হয়ে হত্যার নতুন তারিখ নির্ধারণ করেন। এ যাত্রায় তারা সফল হন।

রাজধানীতে ওভারব্রিজ থেকে পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফুটওভারব্রিজের সিঁড়ি থেকে পড়ে শাহনাজ বেগম (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শাহনাজের সহকর্মী শিউলি আক্তার জানান, নারায়ণগঞ্জের সিমলা ফ্যাশন লিমিটেডে কাজ শেষে বাসে করে এসে তারা মাতুয়াইলে নামেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুটওভারব্রিজ পারাপারের সময় সিঁড়ি থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, চিকৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিউলি আক্তার জানান, শাহনাজ বেগম বাগেরহাটের মোরেলগঞ্জ থানার শনিরজোড় গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তারা মাতুয়াইলের মুসলিমনগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

ময়মনসিংহে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

moyman23ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া গ্রামে আটার রুটি খেয়ে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ শিশু মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো ৩ জন অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উগ্রপন্থি সেই রানা বিদেশে পালিয়েছে!

rana azadবারবার টার্গেট হচ্ছেন মুক্তমনা ব্লগার ও লেখকরা। একের পর এক তাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। একাধিক ব্লগারকে হত্যার পর মূল পরিকল্পনাকারী হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ানুল আজাদ রানার নাম উঠে আসে। এমনকি বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যার পরও ঘুরেফিরে রানার নাম আলোচনায় ছিল। রানার দেশত্যাগ ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর, স্থলবন্দরসহ সীমান্তে সতর্কতা জারি করে। রানা এরই মধ্যে দেশছেড়েছে বলে জানা গেছে। তবে কবে কী প্রক্রিয়ায় কোন দেশে পালিয়েছে, তা বিস্তারিত বলতে চাননি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় রানা চার্জশিটভুক্ত আসামি। অভিজিৎ হত্যার পর থেকেই রানাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, রানা বিদেশে পালিয়েছে_ এমন তথ্য আমাদের কাছে রয়েছে।কে এই রানা :রানা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও নটর ডেম থেকে এইচএসসি পাস করে। এর পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর সাবেক ছাত্র ছিল। গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞায় উত্তর জয়লস্করপুরে। ছাত্রাবস্থা থেকেই আনসারুল্লাহ বাংলা টিমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উগ্র মতাদর্শী হিসেবে পরিচিতি পায়। নর্থ সাউথের কয়েক বন্ধু মিলে নিয়মিত যাতায়াত করত আনসারুল্লাহর তাত্তি্বক নেতা জসীমুদ্দিন রাহমানীর মোহাম্মদপুরের আস্তানায়। জসীমুদ্দিনকে গ্রেফতারের পর সংগঠনের হাল ধরে রানা। মিরপুরে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের পর প্রথমে তার নাম প্রকাশ্যে আসে। রানার পরিকল্পনায় রাজীবকে হত্যা করা হয় বলে একাধিক আসামি স্বীকারোক্তি দেয়। ওই হত্যাকাণ্ডের পর রানাকে হন্যে হয়ে খুঁজতে থাকে একাধিক গোয়েন্দা সংস্থা। তবে শেষ পর্যন্ত অধরাই থাকে রানা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার পর তার কয়েকজন বন্ধু ‘প্রতিশোধ’ নিয়ে মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা করছিল। রানা কাউকে হত্যার জন্য সঙ্গীদের দায়িত্ব দিলে চূড়ান্ত পরিকল্পনার একদিন আগে বৈঠক করে। ওই বৈঠকে সঙ্গীদের বলে, ‘এটাই তোমাদের সঙ্গে আমার শেষ দেখা হতে পারে। হয়তো তুমি আর জীবিত নাও থাকতে পারো।’ তবে একই ব্যক্তিকে একাধিক কোনো ‘দায়িত্ব’ দেয় না রানা।

অটিজম বিষয়ে মেয়ের কাছে সচেতন হন প্রধানমন্ত্রী

hasina saimaঅটিজম নিয়ে  মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  তিনিও এ ব্যাপারে সচেতন ছিলেন না। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কাছ থেকে সচেতন হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে  দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

অটিজম নিয়ে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে এখনো অনেক বাবা-মা আছেন, যারা অটিজমের ব্যাপারে সচেতন নয়। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার অটিজম শিশুদের সমাজের মূল ধারায় আনার চেষ্টা করছে। এ ব্যাপারে নানা পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতিভার বিকাশের সুযোগ করে দিতে হবে। তাদের নিয়ে আসতে হবে সমাজের মূল ধারায়।

এ সময় প্রধানমন্ত্রী অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য তার সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষোপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজের বোঝা না হয় সে ব্যাপারে সরকার সদা সতর্ক।

২ এপ্রিল অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম শিশুদের জন্য একটি অন্যতম সমস্যা। অটিজম বিষয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা নেই বললেই চলে। তাই অটিজম বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতার জন্য ২০০৮ সাল থেকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালিত হয়ে আসছে। এবারে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে বারতা’।

অন্যান্য বছরের মতো এবারো  বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পালিত হচ্ছে দিবসটি।