শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদা জিয়ার জামিন মঞ্জুর

khaleda courtজিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

অন্য দু’জন হচ্ছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

আজ ইস্টার সানডে

ester sundayআজ রোববার পবিত্র ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

খ্রিষ্ট ধর্মমতে, গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মানব জাতির পরিত্রাণের জন্য যিশুখ্রিষ্ট ক্রুশবিদ্ধ হওয়ার ৩ দিন পর অর্থাৎ রোববার পুনরুত্থিত হন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।

তবে, ইস্টার সানডের ৪০ দিন আগে থেকে খ্রিষ্টধর্মাবলম্বীরা উপবাস, ত্যাগ স্বীকার, মাংসাহার ত্যাগ, বিশেষ প্রার্থনা এবং পূণ্যকাজের মধ্য দিয়ে প্রায়শ্চিত্তকাল পালন করেন।

বড়দিনের পর ইস্টার সানডে খ্রিষ্টধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত রয়েছেন।

ইস্টার সানডে উপলক্ষ্যে রোববার ভোরে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ‘সানরাইজ প্রেয়ার’ বা ‘সূর্যোদয়কালীন উপাসনা’ অনুষ্ঠিত হয়। সূর্যদয়ের ঠিক আগ মূহূর্তে যিশুর পুনরুত্থান স্মরণ করে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় মিলিত হন।

এছাড়াও, ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ দেশের সব গির্জায় সারাদিন ধরে বিশ্বশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

ইস্টার সানডেতে নতুনভাবে উজ্জীবিত হন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। তাদের ঘরে ঘরে উৎসবের আমেজ থাকে। একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া দিনটি ঘিরে নানা রকম খাবার-দাবারের আয়োজন থাকে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

ইস্টার সানডে উপলক্ষ্যে মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভাগিতার উদ্যেগে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর সংলগ্ন রাস্তায় বিশেষ ‘সানরাইজ প্রেয়ার’ বা ‘সূর্যোদয়কালীন উপাসনা’র আয়োজন করা হয়েছে। ভোর ৫:৪৫ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ও সিসিডিবির পরিচালক জয়ন্ত অধিকারী। এতে বাইবেল পাঠ ও আলোচনা করবেন মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভাগিতার আহ্বায়ক বিশপ নিবারণ দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সংগঠনটির সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার (বাপ্পী)।

এছাড়া ফার্মগেট বটমলী স্কুল ও উত্তরা ১১ নম্বর সেকটরে ইস্টার সানডের বিশেষ ‘সূর্যোদয়কালীন উপাসনা’ অনুষ্ঠিত হবে।

ইস্টার সানডে উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক বিবৃতিতে দেশ-বিদেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

আ.লীগ ভারতের দালাল নয় : আমু

amuuuভারতকে ‘প্রকৃত বন্ধু’ হিসেবে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অনেকেই অভিযোগ করেন যে আওয়ামী লীগ ভারতের দালাল। এটা ঠিক নয়।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘খাবার বাড়ি পালকী সেন্টারে’ শনিবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে আমু বলেন, আওয়ামী লীগ স্বার্থপর নয় বলেই একাত্তুরের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান ভুলে যায়নি। ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক থাকলেও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ছাড় দেইনি। যার বড় প্রমাণ আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্র বিজয় অর্জন করা। তাই ভারতের কাছ থেকে প্রাপ্য নিয়ে আমাদের কোন ছাড় থাকবে না। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান ভুলে যাওয়াটা হবে স্বার্থপরতা।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কড়া সমালোচনাও করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘একটি সাংবিধানিক সরকারকে ধ্বংস করতেই অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমা মেরে ৭১-এর মতোই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপি-জামায়াত জোট।

একই কায়দায় ৫ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা নির্বাচনী কেন্দ্রগুলোতে পৈশাচিক কায়দায় হামলা চালিয়েছে। যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে তারা হচ্ছে ডাকাত। ডাকাতের সাথে কীসের আলোচনা, মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতেও অনেক চক্রান্ত করেছে। বিএনপি নেত্রী যে কতটা স্বাধীনতাবিরোধী তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন।

তাদের আন্দোলন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়। তাদের আন্দোলন হচ্ছে স্বাধীনতা বিরোধীদের রক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে, অভিযোগ করেন আমু।

তিনি আরও বলেন, আপনারা জানেন ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছে খালেদা ও তারেক। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে যান। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু পরিবারের ওপর আল্লাহর রহমত আছে বলেই একাত্তুরের পর থেকে পুরো পরিবারকে হত্যার ষড়যন্ত্র করেও তারা সফল হয়নি। আপনারা দেখেছেন শিশু শেখ রাসেলকেও কীভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশকে রক্ষার জন্য শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে আছেন। তারাই আগামীতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। শত চেষ্টা করেও স্বাধীনতার পক্ষের শক্তিকে ধ্বংস করা যাবে না।

বিএনপি জামায়াত জোট আন্দোলনের নামে দেশকে সাংবিধানিক সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে আমু বলেন, এখন বাংলাদেশ আগের অবস্থানে নেই। পেট্রোলবোমার মত মানুষ হত্যা করে সংলাপে বসার স্বপ্ন দেখবে এটা বাস্তবায়ন হবে না। যারা মানুষ হত্যাকারী তারা ডাকাত। ডাকাতের সাথে কোন সংলাপ নয়।

প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা অতীতে যেভাবে সরকারবিরোধীদের অপপ্রচার বিদেশের মাটিতে প্রতিহত করছেন আগামীতেও তা অব্যাহত রাখবেন।

আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা সভাপতি ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

মনোনয়ন দাখিলের পর অনেকে বাড়িতেই থাকতে পারছেন না

bbcঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. এ এস এম  হান্নান শাহ্ অভিযোগ করেছেন, লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনে অংশ নেয়ার সমান সুযোগতো দূরের কথা, নিরাপত্তাবাহিনীর সদস্যদের উৎপাতে বিএনপি সমর্থিত অনেক প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পর বাড়িতেই থাকতে পারছেন না। অথচ মনোনয়নপত্র দাখিলের আগে বাড়িতে থাকতে তাদের কোনো সমস্যা হয়নি।

বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠানের ১১১তম পর্ব হয়। এবার হান্নান শাহ ছাড়াও অন্য অতিথিদের মধ্যে ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সারা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা ওয়াহিদ।

ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে কী করা প্রয়োজন? – অনুষ্ঠানের শুরুতে এ প্রশ্ন করেন এক দর্শক।

উত্তরে হান্নান শাহ বলেন, প্রত্যেক প্রার্থী যেন ভোটারদের কাছে ভোট চাইতে পারেন, প্রশাসন থেকে যেন সহযোগিতা পায় এবং কোন সন্ত্রাসী কর্মকান্ড যেন না হয়- এসব নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। অনেক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে নিরাপত্তা বাহিনী হানা দিচ্ছে এবং কমিশনের কর্মকর্তারা হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, অন্তত সাত দিন আগে সেনাবহিনীকে মোতায়েন করা হোক। কারণ সেনাবাহিনীর ওপর এখনও নিরপেক্ষ থাকার ব্যাপারে আস্থা আছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নেই।

হান্নান শাহ’র অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনে অংশ নেয়ার সমান সুযোগতো দূরের কথা, নিরাপত্তাবাহিনীর সদস্যদের উৎপাতে বিএনপি সমর্থিত অনেক প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর বাড়িতেই থাকতে পারছেন না। অথচ মনোনয়নপত্র দাখিলের আগে বাড়িতে থাকতে তাদের কোনো সমস্যা হয়নি।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার কোনো আশঙ্কা নেই। তবে এর আগেও যে নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন, তারা আজ বেশিরভাগই কারাগারে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বলেন তিনি।

জিনাত হুদা ওয়াহিদদ বলেন, দিনের পর দিন হরতাল করলে, বার্ণ ইউনিটে কান্নার রোল রেখে, শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না দিয়ে বিএনপি ‘লেভেল প্লেয়িং ফিল্ডের’ দাবি করলে তো চলবে না। আর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাশ্চাত্য সংস্কৃতি থেকে টেনে নিয়ে এসেছি আমরা…। পাশ্চাত্যের কোনো ধারণাকে অন্ধের মতো অনুকরণ করে মডেল হিসেবে নিতে হবে এমন কথা পৃথিবীর কোনো বইতে লেখা নেই।

তার বক্তব্যের উত্তরে সারা হোসেন বলেন, কষ্ট লাগলো এটি শুনে। গণতন্ত্রই তো পাশ্চাত্য সংস্কৃতি থেকে এসেছে। একজন শিক্ষিত ব্যক্তি কেন এমন কথা বললেন আমার কাছে অবাক লাগে। বিষয়টা এমন যেন- যখন দেখি কোনো কনসেপ্ট বা মাপকাঠির সঙ্গে আমরা মেনে চলতে পারছি না, তখন বলে দেবো সেটি আমাদের জন্য প্রযোজ্য না।

তিনি বলেন, পুলিশের ভূমিকা নিরপেক্ষ থাকা দরকার। নির্বাচন কমিশনকে একটি স্বাধীন ভূমিকা পালন করতে হবে। পুলিশ স্বাধীন ভূমিকা নেয়ার নিশ্চয়তা থাকতে হবে।

তার আগে এক দর্শক বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার আন্তরিক নয়। একজন মন্ত্রী চট্টগ্রামে বলেছেন যেভাবেই হোক জিততেই হবে। তাহলে কতোটা সুষ্ঠু হবে তা তো বুঝাই যাচ্ছে।

আরেকজন বলেন, নির্বাচন কমিশনের কর্যক্রমে মনে হচ্ছে না নির্বাচন সুষ্ঠু হবে। সরকার সমর্থিত অনেক প্রার্থী আচরণবিধি ভাঙলেও তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নেয়া হয়নি।

ঝড়ে রাজধানীতে দুজনসহ নিহত ১১

jorrরাজধানীতে গতকাল শনিবার রাতে ঝড়ের মধ্যে দুর্ঘটনায় পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন। রাজধানীর শাহবাগ ও বনানীতে বিশালাকৃতির বিলবোর্ড রাস্তায় পড়ে যান চলাচলও ব্যাহত হয়েছে।

এ ছাড়া  ঢাকার বাইরে রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। শহর ও গ্রাম এলাকায় কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঝড়ের সময় গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে একটি বাস তাড়াহুড়া করে রাস্তার পাশে নেওয়ার সময় পথচারী জাহাঙ্গীর আলমকে (৫০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাড়ি কুমিল্লায়।

এদিকে ঝড়ের সময় বুড়িগঙ্গায় নৌকা নিয়ে দুটি বড় লঞ্চের মাঝে আশ্রয় নিতে গিয়ে লঞ্চের চাপায় মারা গেছেন একজন মাঝি। তার নাম আবু হানিফ শেখ (৪৫)। তিনি সদরঘাট এলাকায় পারাপারের নৌকা চালান। হানিফ শেখের চাচাতো ভাই মুসলিম শেখ জানান, ঝড়ের সময় বাঁচতে বুড়িগঙ্গায় নোঙর করে রাখা দুটি বড় লঞ্চের মাঝে এসে আশ্রয় নেন হানিফ শেখ। প্রচণ্ড বাতাসে লঞ্চ দুটি চেপে এসে আবু হানিফের নৌকা চুরমার করে তাকেও চাপা দেয়। পরে ঘাটশ্রমিক ও লঞ্চের কর্মীরা লঞ্চের গায়ে লেপ্টে থাকা অবস্থায় হানিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শাহবাগে শিশুপার্কের উল্টো দিকে একটি বিলবোর্ড পড়ে দুজন রিকশাচালক আহত হয়েছেন। এরা হলেন তারা মিয়া (৩৩) ও শুকুর আলী (৫০)। তাদের মধ্যে শুকুর আলী মুখমণ্ডল ও বুকে আঘাত পান। তারা মিয়ার ডান হাত ভেঙে গেছে।

একই সময়ে রাজধানীর বিমানবন্দর সড়কের বনানীর কাকলীতে একটি গাড়ির ওপর বিলবোর্ড উপড়ে পড়ে। তবে বনানী থানার পুলিশ জানিয়েছে, গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। রাত ১০টার দিকে যখন পুলিশের সঙ্গে কথা হয়, তখনো গাড়িটি বিলবোর্ডের নিচে চাপা পড়ে ছিল। এতে বিমানবন্দর থেকে মহাখালীর দিকে যান চলাচল ব্যাহত হয়।

ঝড়ের সময় নীলক্ষেত মোড়ে টিনের টুকরো উড়ে এসে মো. জাকারিয়া (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। তার মাথার অনেকখানি কেটে গেছে। ঝড়ের সময় দোলাইরপাড়ের দীপ্তির গলিতে ছাদ থেকে ইট পড়ে আবুল হোসেন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। একইভাবে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভবনের ছাদ থেকে উড়ে আসা প্লাস্টিকের ড্রাম মাথায় পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫) গুরুতর আহত হয়েছেন।

একই সময়ে গ্রিন রোডে একটি বহুতল ভবনের প্রায় ৩০ ফুট লম্বা সাইনবোর্ড ফুটপাতে এসে পড়ে।

রাজশাহীতে গতকাল বিকেলে ঝড়ে ঘর ভেঙে, মাটি চাপা পড়ে এবং বজ্রপাতে চারজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের দুজন গৃহবধূ, একজন কৃষক ও একজন জেলে। এদের মধ্যে এক গৃহবধূর নাম জাহানারা বেওয়া (৬০)। বাড়ি জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে। ওই গ্রামের ব্যবসায়ী আবদুল জলিল জানান, জাহানারা বেওয়া ঝড়ের সময় নিজ ঘরে বসে ছিলেন। এ সময় ঘর ভেঙে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত জেলের নাম ইমাজ উদ্দিন (৪৫)। তার বাবার নাম আরশাদ আলী। বাড়ি উপজেলার কিশোরপুর গ্রামে। গোদাগাড়ী উপজেলার আশারিয়াদহ গ্রামে ঘরচাপা পড়ে আবদুল মালেকের স্ত্রী মনোয়ারা (৬০) প্রাণ হারান। ঝড়ের সময় বজ্রপাতে পবা উপজেলার বড়গাছি সুবিপাড়া গ্রামের আবদুল হাকিম (৩২) মারা যান।

বগুড়া শহরের বউবাজার এলাকায় দেয়ালচাপায় এক গৃহবধূ ও এক শিশু মারা গেছে। এরা হলেন ওই এলাকার গৃহবধূ আজিবুন্নেছা (৩৮) ও নজরুল ইসলামের মেয়ে নীলা (৬ মাস)। এ ছাড়া গায়ের ওপর গাছ ভেঙে পড়ে শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের লুৎফর রহমানের ছেলে পান্না (২৭) মারা যান। দেয়ালচাপায় সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের মৃত মোফা প্রামাণিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৬) এবং গাছ পড়ে গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪৫) মারা যান।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা, সাতকয়া, শিমুলদাইড়, হরিনাথপুর, পাঁচগাছী, সোনামুখী ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া, সলপ, মোহনপুর, পূর্ণিমাগাতী ব্রি-৫৮, ব্রি-২৮ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

আদালতে খালেদা, জামিনের আবেদন

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে দুই মামলায় হাজিরা দিতে বকশিবাজারের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন।
রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।
এরআগে সকাল ৯টা ৫০ মিনিটে আদালতের উদ্দেশে গুলশানের রাজনৈতিক কার‌্যালয় থেকে রওনা হন খালেদা জিয়া।
গত ৩ জানুয়ারি রাতে কার‌্যালয়ে প্রবেশ করার পর এই প্রথম তিনি বের হলেন।এরমধ্যে গত তিন মাস ধরে সারাদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বা্চনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল পালন করেন বিএনপি নেতৃত্বাধীন ২০দল।
কার্যালয়ে বসেই এ্ আন্দোলন কর্মসূচি পরিচালনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভা্ইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
খালেদা জিয়া আদালত প্রাঙ্গণে পৌঁছার পর তার আইনজীবীরা তাকে স্বাগত জানান। পরে তিনি আদালতের ভেতরে প্রবেশ।

বাংলাদেশ ডিনারে ডালমিয়ার উপস্থিতি নিয়ে জল্পনা

dalmiyaaনারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে মুস্তাফা কামালের সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন বাংলাদেশ জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিলেন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

শনিবার অনূর্ধ্ব সতেরো বাংলাদেশ টিমের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হলো। তেমনই আবার এটাও জানা গেল যে, বাংলাদেশ জুনিয়র টিমের সঙ্গে একটা সিরিজও খেলবেন সিএবির জুনিয়র ক্রিকেটাররা।

নির্ঘন্ট অনুয়ায়ী, সিএবির টিমও বাংলাদেশ যাবে। যার পরপরই জল্পনা শুরু হয়ে যায়, এ সবের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট কোনো বার্তা দিতে চাইলেন কি না? বোঝাতে চাইলেন কি না যে, আইসিসি চেয়ারম্যান শ্রীনির সঙ্গে বাংলাদেশ  বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকলেও তিনি ডালমিয়া তাতে খুব প্রভাবিত নন? বোর্ড প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা যে প্রশ্নকে সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না। বলা হচ্ছে, বাংলাদেশ বোর্ডের সঙ্গে ডালমিয়ার সুসম্পর্ক আজকের নয়। বহু দিনের। সেটাই তিনি মেনেছেন। তা সে আইসিসি চেয়ারম্যান শ্রীনির সঙ্গে সদ্য আইসিসি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো মুস্তাফা কামালের সম্পর্ক যা-ই হোক। এটাও শোনা গেল যে, গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ জুনিয়র টিম এলেও তাদের জন্য ডিনারের বন্দোবস্ত অনেক দিন হয়নি সিএবির তরফে। কিন্তু এবার হল। অনুষ্ঠানে ছিলেন কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য তথা বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার সাকিব আল হাসান।

আদালতের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

khaleda kishorganjজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গুলশানের নিজ কার্যালয় থেকে রোববার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়া-আসার পথে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার।

খালেদা জিয়া যদি আজ আদালত থেকে জামিন পান, তারপর তিনি আবার তার কার্যালয়ে ফিরে যাবেন কীনা এবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বিএনপি।

তবে খন্দকার মাহবুব হোসেন বলছেন, তারা আশা করছেন খালেদা জিয়ার স্বাধীনভাবে চলাচলে বাধা সৃষ্টি করে সরকার বর্তমান পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলবে না।

মুশফিক নয় উত্তরাঞ্চলের অধিনায়ক নাসির

nasir4অনুষ্ঠান স্থলে সবার আগে এলেন মাশরাফি বিন মর্তুজা। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিনি। এরপরই আসলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে নাসির হোসেনকে আসতে দেখে একটু অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। রংপুর-রাজশাহী বিভাগ নিয়ে গঠিত দলটার অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের নামটাই সবার কল্পনায় ছিল। কিন্তু এবার মুশফিক নয় বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে উত্তরাঞ্চলের নেতৃত্বে থাকবেন নাসির।

বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের জন্য শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অধিনায়কত্ব না করার বিষয়ে জানতে চাইলে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “আসলে মুশফিক আমাদের আগেই জানিয়েছে। সে নেতৃত্ব দিবে না। ও একটু শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলতে চায়। সে একটু বিশ্রাম চায়। আর টিম ম্যানেজমেন্ট মিলেই সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে নেতৃত্ব উপভোগ করেন বলে জানিয়েছেন নাসির হোসেন। মুশফিকের মতো অভিজ্ঞ, সিনিয়র ক্রিকেটার দলে পেয়ে খুশি নাসির। তিনি বলেন, “আমাদের দলটা ভালো। মুশফিক ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটার আছে। মাঠে আমার প্রয়োজন হলে অবশ্যই আমি মুশফিক ভাইয়ের সাহায্য নেব।”

তাছাড়া অতীতেও রাজশাহী-রংপুর একসঙ্গে খেলেছে। ওই অঞ্চলের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব খুব ভালো। নাসির আশা করছেন, বিসিএলে তার দল ভালো করবে। দলে ভালো ব্যাটসম্যান, বোলার, স্পিনার আছে এবং ফিল্ডিংয়েও তার দল সবচেয়ে ভালো বলে দাবি করেন নাসির।

বাংলাদেশের ব্যাটিং পাকিস্তানের চেয়ে ভালো: রমিজ রাজা

romis rajaবাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত পাকিস্তান স্কোয়াড সুসম হয়েছে বলেই জানাচ্ছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা।

একইসঙ্গে বিশ্বকাপে আলো ছড়ানো বাংলাদেশকে যে হালকাভাবে নেয়ার উপায় নেই সেই সতর্কবার্তাও দিচ্ছেন তারা।

এ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বললেন, এখন পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ব্যাটিং ভালো। পাকিস্তানকে তাই বাংলাদেশে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। বিশ্বকাপে বাংলাদেশকে পরিবর্তিত ও আরো আত্মবিশ্বাসী দল মনে হয়েছে। তাদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো।

রমিজ রাজা বলেছেন, তাই বাংলাদেশে ওয়ানডেতে আমাদের খেলাটা সহজ হবে বলে মনে হয় না। আমাদের উচিৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ প্রত্যাশা করা।

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানকে খুব মলিন মনে হয়েছে পুরো আসরে। ব্যাটিংয়ে তারা ভালো করতে পারেনি। বোলিং দিয়ে ব্যাটিংয়ের অভাব পূরণ করতে হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ বোলিংয়ে যেমন ভালো করেছে তেমন ব্যাটিংয়েও উন্নতির প্রমাণ রেখেছে। বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো করেছেন। প্রমাণ দিয়েছেন নিজেদের সামর্থ্যের। বিশ্বখ্যাত ক্রিকেট ভাষ্যকার রমিজ তারই প্রতিধ্বনি করলেন।

অফ স্পিনার সাঈদ আজমল আইসিসির নিষেধাজ্ঞায় বিশ্বকাপে খেলতে পারেননি। তিনি অ্যাকশন শুধরে নতুন অ্যাকশনে ফিরছেন। ফিরছেন বাংলাদেশের বিপক্ষেই।

কিন্তু রমিজ রাজা মনে করেন, আজমলকে আগের রূপে পাওয়া যাবে না। একজন বোলারকে যদি অভিযুক্ত করা হয় এবং পরীক্ষার মধ্য দিয়ে যায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরাটা খুব শক্তিশালী হয় না। ফিরেই সাফল্য পাওয়া আজমলের জন্য কঠিন হবে’ বলেছেন রমিজ রাজা।