‘বাংলাদেশ একদিন দ.এশিয়ার উন্নত রাষ্ট্রে পরিণত হবে’
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
‘কয়েক টুকরো শিল্পের সংমিশ্রন মেসি’ ৷ বায়ার্নের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে জেতার পরে লিওনেল মেসি সম্বন্ধে এই কথায় বলেছেন বার্সেলোনার ম্যানেজার লুইস এনরিকে ৷ তবে মেসিকে শুধুই বার্সার শিল্পী বলছেন না তিনি ৷ ফুটবল বিশ্বের সম্পদ বলে অভিহিত করেছেন বার্সা কোচ ৷
জয়ের পরে এনরিকে বলেছেন, ‘ মেসির পারফরম্যান্সে আমি হতবাক নই ৷ ওর ইচ্ছা ও গোলক্ষুধা দুটোই রয়েছে ৷ তবে আমি বলব না মেসি শুধুমাত্র বার্সার শিল্পী ফুটবলার ৷ ও গোটা বিশ্বের সম্পদ ৷ এদিন গোটা দলটাই দুর্দান্ত ফুটবল মেলে ধরেছে ৷ আমরা কোনো গোলও খায়নি ৷
তামিম-ইমরুল-মুমিনুল-মাহমুদুল্লাহ ফিরে গেছেন। স্বাগতিকদের টর্পঅর্ডারের চার ব্যাটসম্যান ফিরে গেলে উইকেটে এসেছেন অধিনায়ক মুশফিক। সাকিবের সঙ্গে জুটি গড়ে দিনের বাকি ওভারগুলো পার করাই এখন বাংলাদেশের লক্ষ্য।
দলীয় ৪ রানের মাথায় তামিম আর ৩৮ রানের মাথায় মুমিনুল হককে হারালে উইকেটে দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন ইমরুল কায়েস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এ দু’জন মিলে স্কোরবোর্ডে আরও ৩১ রান যোগ করেন। তবে, ইনিংসের ১৮তম ওভারে ইয়াসির শাহের বলে বোল্ড হন ব্যক্তিগত ৩২ রান করা ইমরুল।
এরপর ওয়াহাব রিয়াজের বলে আজহার আলির তালুবন্দি হন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ২৮ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তুলেছে ৮৫ রান।
দ্বিতীয় দিনের চা-বিরতির পর আট উইকেট হারিয়ে ৫৫৭ তোলার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আর সফরকারীদের দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমেই জুনায়ায়েদ খানের প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান তামিম করেন মাত্র ৪ রান।
দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনে ব্যাট করতে নেমে তামিমের পর ফেরেন মুমিনুল হক। জুনায়েদ খানের বলে উইকেটের পেছনে সরফরাজের গ্লাভসবন্দি হন মুমিনুল। সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ১৩ রান।
দ্বিতীয় সেশনে নেমে এ টেস্টে সফল হয়েছেন আজহার আলি এবং আসাদ শফিক। আজহারের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল শতকের পর আসাদ শফিক টেস্টে শতক হাঁকান। আসাদ শফিক টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক হাঁকিয়ে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তাইজুল ইসলাম। আর দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ এবং শুভাগত হোম। সাকিব আল হাসান নেন একটি উইকেট।
টেস্টে ক্যারিয়ার সেরা রান করে ডাবল সেঞ্চুরি করা আজহারকে নিজের আগের ওভারে বিদায় করেন শুভাগত হোম। মাহমুদুল্লাহর তালুবন্দি হয়ে ফেরত যাওয়ার আগে আজহার ৪২৮ বল মোকাবেলা করে ২২৬ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস খেলেন। শফিককে সঙ্গে নিয়ে ২০৭ রানের জুটিও গড়েন আজহার।
৪১ টেস্ট ম্যাচ খেলতে নামা আজহার সাকিববে ছক্কা মেরে নিজের ৪০৬তম বলে ডাবল শতকে পৌঁছান। আর শফিক ১৪৯ বলে ষষ্ঠ শতক হাঁকান।
ডাবল শতক হাঁকানো আজহার আলির পর শতক হাঁকানো আসাদ শফিককে বিদায় করেন শুভাগত হোম। মাহমুদুল্লাহর তালুবন্দি হয়ে ফেরেন এ দুই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে শফিক করেন ১০৭ রান।
আজহার আলি আর আসাদ শফিক ফিরে যাওয়ার পর ফেরেন ওয়াহাব রিয়াজ। তাকে সাজঘরে ফেরত পাঠান গত টেস্টের ৬ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম। এরপর একই ওভারে ইয়াসির শাহকে এলবি’র ফাঁদে ফেলেন তাইজুল।
এর আগে দলীয় ৩২৩ রানে ব্যাটিং শুরু করা পাকিস্তান স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না করতেই দলপতির উইকেট হারায়। প্রথম সেশনের দ্বিতীয় ওভারে কোনো রান না করতেই সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন মিসবাহ (৯ রান)। মোহাম্মদ শহীদের আগের ওভারে (দিনের শুরুর ওভার) কোনো রানই তুলতে পারে নি পাকিস্তানি ব্যাটসম্যানরা।
দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারে বল করতে এসে ঘূর্ণি জাদুতে মিসবাহ উল হককে বোল্ড করে দুর্দান্ত সূচনা করেন সাকিব আল হাসান। গ্যালারিভর্তি দর্শকরা আশায় বুধ বাঁধেন দিনটা হয়তো হতে যাচ্ছে টাইগারদের। কিন্তু পেস তারকা শাহাদাত হোসেনের অনুপস্থিতি ও স্পেশালিস্ট বোলারের স্বল্পতা দুশ্চিন্তায় ফেলে দেয় টাইগার অধিনায়ক মুশফিককে।
এর আগে প্রথম দিন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান ও আজহার আলি তালুবন্দি হয়েও নো বলের কল্যাণে প্রাণ ফিরে পান। প্রথম টেস্টে জীবন পাওয়া দুই পাকিস্তানি ব্যাটসম্যানই সেঞ্চুরি তুলে নিয়ে শক্ত অবস্থানে নিয়ে যান দলকে।
প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় তিন ইউকেট হারিয়ে ৩২৩ রান। আজহার ১২৭ রানে অপরাজিত ছিলেন। এই সেঞ্চুরিয়ানকে সঙ্গ দিয়ে দ্বিতীয় দিন ব্যাট হাতে নামেন ৯ রান করা মিসবাহ উল হক।
টেস্টের প্রথম দিন দলীয় ৫৮ রানের মধ্যে দুই ওপেনার আউট হলেও ইউনিস খান ও আজহার আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ২৫০ রানের পার্টনারশিপে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় সফরকারীরা।
ইউনিস ১৪২ বল মোকাবেলায় ৯টি চার ও এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে, ১০টি চারের সাহায্যে আজহারের শতকটি আসে ২১২ বল থেকে।
ইনিংসের ২৩তম ওভারে এবং পাকিস্তানের দলীয় ৫৮ রানের মাথায় দুই উইকেট পড়ে গেলেও আর উইকেটের দেখা মিলছিল না স্বাগতিক বোলারদের। তবে, ইনিংসের ৮৫তম ওভারে মোহাম্মদ শহীদের বলে শুভাগত হোমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরত যান ১৪৮ রান করা ইউনিস। আউট হওয়ার আগে তিনি ১৯৫ বল মোকাবেলা করে তিনটি ছয়ের পাশাপাশি ১১টি চার হাঁকান।
মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনে ব্যাট করতে নেমে তামিম, মুমিনুল হক ও ইমরুল কায়েস সাজঘরে ফিরেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহন করেছেন আদালত। এ নিয়ে মামলাটির ৫৮ জন সাক্ষির মধ্যে ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
বৃহস্পতিবারের সাক্ষিরা হলেন, মামলার রেকর্ডিং অফিসার আনোয়ারুল ইসলাম ও জব্দ তালিকার সাক্ষি আব্দুল কাদের ভুইয়া। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা সাক্ষ্য দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন সাক্ষ্যগ্রহণ শেষে আগামি ১৯মে পরবতী দিন ধার্য করেছেন।
সাক্ষ্য গ্রহনের সময় কারাগারে আটক মামলার ২ আসামি জেএমবির সূরা সদস্য আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, ও হাফিজ মাহমুদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও সালেহীন ওরফে সালাহউদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি ছিনিয়ে নেয় জঙ্গীরা। তাদের অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলছে। আরেক আসামি নুর মোহাম্মদ ওরফে সাবু শুরু থেকেই পলাতক।
এর আগে গত ১ জানুয়ারি হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির, ১৭ জানুয়ারি আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকালীন এলএলবি অনার্সের ছাত্র অ্যাডভোকেট এসএম শফিকুর রহমান আশিক এবং ১৭ ফেব্রুয়ারী ড. হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা, কবি মোহন রায়হান ও কবি সাংবাদিক নাসির আহমেদ মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ।
এ সময় তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে মাথায়, মুখে ও ঘাড়ের উপর মারাত্মক জখম করে। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি’র পরিদর্শক লুৎফর রহমান উক্ত ৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের মাধ্যমে হত্যাকাণ্ডের ৮ বছর তিন মাস পর ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার তদন্তের বেড়াজাল ছিঁড়ে বিচার শুরু হবার পথ সুগম হয়।
পাবনায় আজ বৃহস্পতিবার দিনদুপুরে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার রাতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকেই এ মুহূর্তে নিজের সব চেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন নগরীর নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পুরাতন থানা রোডে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গুলি করে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শিক্ষককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষকের আত্মীয় উৎপল জানান, মোহাম্মদপুর পোস্ট অফিস থেকে অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস সাত লাখ ৮০ হাজার টাতা তুলে যাওয়ার সময় রেসিডেন্সিয়াল স্কুল এ- কলেজের পেছনের সড়কে তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে উৎক্ষেপিত রাশিয়ার একটি মহাকাশযান শুক্রবার ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। এই সেই রুশ মহাকাশযান, যেটি গত মঙ্গলবার কাজাখস্তান থেকে উৎক্ষেপণের কিছু সময় পর নিয়ন্ত্রণ হারিয়ে বিক্ষিপ্তভাবে পরিভ্রমণ করতে থাকে।
রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশযানটি শুক্রবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এ সময় এটি আগুনে পুড়তে পুড়তে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। তবে স্থলভাগে নয়, মহাকাশযানটি সাগরেই পড়বে।
মহাকাশ স্টেশনের উদ্দেশে তিন টন রসদ নিয়ে রওনা হয় মহাকাশযানটি। এটির নির্দিষ্ট কোনো নাম জানা যায়নি। বেনামি এই মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেই ভস্মীভূত হওয়া শুরু করবে।
ভূপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চায় পৃথিবীর কক্ষপথে অবস্থিত মহাকাশ স্টেশনের ছয়জন ক্রুর জন্য খাদ্য, পানি, জ্বালানি, অক্সিজেন ও পোশাক নিয়ে যাত্রা শুরু করে মহাকাশযানটি।
কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশযানটি কক্ষপথে বিক্ষিপ্তভাবে ঘুরতে ঘুরতে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মহাকাশে চলে যায়।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, তাদের স্থানীয় শুক্রবার দুপুর ১টা থেকে রাত ১১টার মধ্যে মহাকাশযানটির অস্তিত্ব ধ্বংস করা সম্ভব হবে।
তারা আরো জানিয়েছে, ভস্মীভূত হওয়া মহাকাশযানটির কিছু যন্ত্রাংশ ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে। বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই এটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যাবে।
তবে কেন রাশিয়ার এই মহাকাশযান নিয়ন্ত্রণ হারাল, তা এখনো জানা যায়নি। এ জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর হয়তো জানা যাবে প্রকৃত ঘটনা।
রসকসমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মহাকাশযানটি ধ্বংস হওয়ায় রাশিয়ার ৫০ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে।
মহাকাশ স্টেশনে প্রয়োজনীয় রসদ না পৌঁছানোয় উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে রসকসমস। ১৯ জুন আবারও রসদবোঝাই মহাকাশযান পাঠানো হবে। তত দিন যে খাবার আছে, তাতে চলতে পারবেন ক্রুরা।
গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া সালমান খানকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে মুম্বাই উচ্চ আদালত। এর মেয়াদকাল ৮ মে পর্যন্ত। তবে তার এই জামিন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে।
সালমানের জামিনের ব্যাপারে মুম্বাই উচ্চ আদালত তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বলে অভিযোগ করা হয়েছে বিশেষ লিভ পিটিশনে। তবে মুম্বাই উচ্চ আদালত জানিয়েছে, রায়ের ‘সার্টিফায়েড কপি’ না পাওয়ায় দু’দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ৮ মে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে বান্দ্রার হিল রোডে আমেরিকান এক্সপ্রেস বেকারির সামনে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় মৃত্যু হয় এক পথচারীর। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। এর দায়ে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে মৃত কিংবা আহত ব্যক্তিদেরকে কোনো ক্ষতিপূরণ দিতে বলা হয়নি।
সালমানের বিরুদ্ধে শাস্তিযোগ্য অনিচ্ছাকৃত হত্যার ভারতীয় দণ্ডবিধির ৩০৪ পার্ট ২ ধারা, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ২৭৯ ধারা, প্রাণঘাতী হতে পারে এমন আঘাতের কারণে ৩৩৭ ধারা, গুরুতর আহত করার জন্য ৩৩৮ ধারা, কুকর্ম করে সম্পত্তি নষ্টের দায়ে ৪২৭ ধারা, আইন ভেঙে এবং মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে পরিবহন আইনের তিনটি ধারা এবং মদ্যপান করে গাড়ি চালানোর কারণে মুম্বাই প্রোহিবিশন অ্যাক্টের দু’টি ধারা অনুযায়ী পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।
তবে সালমানের শাস্তি সর্বোচ্চ ১০ বছর হতে পারতো। তবে মুম্বাইয়ের সেশন্স আদালতের দায়রা বিচারক ডি ডব্লিউ দেশপাণ্ডে পাঁচ বছরের সাজার সিদ্ধান্ত দেন। আইনজীবীদের একাংশের মতে, বিইং হিউম্যান ফাউন্ডেশন গড়ে সামাজিক কর্মকান্ডে অবদান এবং অসুস্থতার দিকটি হয়তো বিচারক বিবেচনা করেছেন।
গত ৬ মে সকালে সালমান আদালতে পৌঁছানোর পর কাঠগড়ায় দাঁড়ালেন বিচারক দেশপান্ডে তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি গাড়ি চালাচ্ছিলেন। মদ্যপ ছিলেন। আপনার বেপরোয়া গাড়ি চালানোর কারণে ফুটপাথবাসীর মৃত্যু হয়েছিলো। আপনার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আপনার কিছু বলার আছে?’ উত্তরে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি গাড়ি চালাচ্ছিলাম না। তবে আপনার রায়কে সম্মান জানাচ্ছি এবং মেনে নিচ্ছি। আমার তরফে আইনজীবী কথা বলবেন।’
এই মামলায় সালমানের প্রধান আইনজীবী হিসেবে কাজ করেছেন শ্রীকান্ত শিভাড়ে। তবে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্রদীপ ঘারাটের কাছে হার মানতে হয়েছে তাকে। এরপর বলিউডের এই সুপারস্টারের জামিনের জন্য মুম্বাই উচ্চ আদালতে যান আরেক আইনজীবী হারিষ সালভে।