রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সেই গৃহবধূকে নির্যাতনকারী স্বামী গ্রেফতার

nirjaton wifeনড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা বেগমকে (২১) নির্যাতনকারী স্বামী সেনা সদস্য শফিকুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধা ছয়টায় লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহ পরান মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অন্য আসামিদের আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে।

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র ভূষিমাল ব্যবসায়ী ছালাম শেখের ছেলে ও সেনা সদস্য শফিকুল শেখের সঙ্গে পাশের এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০১৩ সালের ২১ শে নভেম্বর তাদের গোপনে বিয়ে হয়। তবে বিয়ের পরে স্বামী শফিকুল সহ তার পরিবার যৌতুক হিসেবে মোটরসাইকেলসহ টাকা দাবী করায় ববিতা নড়াইলে আদালতে একটি মামলা দায়ের করায় তার ওপর শফিকুলসহ তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২৯ এপ্রিল শফিকুল ছুটিতে বাড়ি এসে ববিতাকে তার বাড়ি আসার জন্য খবর দেন এবং ওই রাতে তারা একত্রে রাত্রিযাপন করেন। কিন্তু বিধি বাম! পরের দিন ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতা কিছু বুঝে ওঠার আগেই স্বামী শফিকুল, শ্বশুর ছালাম শেখ, শ্বাশুড়ি জিরিন বেগম, চাচা শ্বশুর কালাম, হিরু, ভাসুর হাসান শেখ, প্রতিবেশি নান্নু শেখ ও পাশের পদ্মবিলা গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান ওরফে আরজু পরস্পর যোগ সাজগে ববিতাকে মেহগুনি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এবার সিলেটে অনলাইন এক্টিভিস্ট খুন

marder1এবার সিলেটে খুন হলেন অনলাইন এক্টিভিস্ট অনন্ত বিজয় দাস রিপন (৩২), পেশায় যিনি একজন ব্যাংক কর্মকর্তা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার ১৩/১২, নুরানী বনকলা পাড়া এলাকায় বাসা থেকে বের হবার সাথে সাথে অনন্ত বিজয়কে চারজন মুখোশধারী ব্যক্তি কোপায়।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

মো. রহমতউল্লাহ আরও জানান, অনন্ত বিজয় স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা। অফিসে যাবার জন্য বাসা থেকে বের হলেই এ ঘটনা ঘটে। তার বাবার নাম রবীন্দ্র কুমার দাস।

চলতি বছরেই এ নিয়ে দুই জন ব্লগার ও একজন অনলাইন এক্টিভিস্ট খুন হলেন।

একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে গত ২৬ শে ফেব্রুয়ারি খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদকেও (৩০) কুপিয়ে জখম করা হয়। এর কয়েক দিন বাদেই হাতিরঝিলে কুপিয়ে হত্যা করা হয় অনলাইন এক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে।

গণজাগরণ মঞ্চ থেকে মিরপুরে নিজ বাড়ির সামনে খুন হন ব্লগার রাজিব, যিনি থাবা বাবা নামেই লেখালেখি করতেন।

শাহ আমানতে ১৬ কোটি টাকার সোনা উদ্ধার

gold11শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে ৩২৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস বলছে, এসব বারের ওজন প্রায় ৩৮ কেজি। বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেটে ও দুজন যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীরা হলেন মোহাম্মদ হোসেন ও রুবেল খাকি।

বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান বলেন, সকালে কাস্টমস কমিশনারের কাছ থেকে তিনি সোনা আসছে বলে খবর পান। সকাল পৌনে সাতটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮-এ তল্লাশি চালান।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ফখরুল আলম ও পারভেজের ভাষ্য, উড়োজাহাজটির দুটি টয়লেটের কমোডের পেছনে পরিত্যক্ত অবস্থায় ২৬০টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৩১ কেজির একটু বেশি। পরে মোহাম্মদ হোসেন নামের এক যাত্রীর প্যান্টের ভেতর থেকে ৩৭টি সোনার বার বের করা হয়। বারগুলোর ওজন চার কেজি ৩১০ গ্রাম। আটক যাত্রীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

ফখরুল আলমের ভাষ্য, টয়লেট থেকে হওয়ার সময় রুবেল খাকির কাছ থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন তিন কেজির একটু বেশি বলে তিনি দাবি করেন।

আটক যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা হবে বলে জানিয়েছেন পারভেজ। পরিত্যক্ত অবস্থায় পাওয়া সোনার সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘পাচারের সাথে চার দেশের সিন্ডিকেট জড়িত’

cindicateমালয়েশিয়াতে অবৈধভাবে যাওয়া অভিবাসীদের উদ্ধারের ঘটনার পর সেখানে অভিবাসন নিয়ে যারা কাজ করেন তারা বলছেন মূলত বাংলাদেশসহ চারটি দেশের সিন্ডিকেট যৌথভাবে অবৈধভাবে মানব পাচারের কাজ করে থাকে।

সোমবার যাদের উদ্ধার করা হয় তাদের মায়ানমার ও বাংলাদেশ থেকে নেয়া হয়েছে বলে জানাচ্ছে মালয়েশিয়ার পুলিশ।
এসব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্ত প্রহরী বাহিনীর একটি অংশের কাছ থেকে তারা সহযোগিতা পেয়েই ওই চক্রটি কাজ করে বলে মনে করছেন তারা।

মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক সংস্থা কারাম এশিয়ার কর্মকর্তা হারুন-উর-রশিদ এক সাক্ষাৎকারে বলেন, “মেরিটাইম জোন বা সীমান্তে তো আইন রক্ষাকারী বাহিনীর সমর্থন ছাড়া তো এমন পাচার সম্ভব নয়। পুরো বিষয়টির সঙ্গেই দুর্নীতি জড়িত। তা না হলে যারা জড়িত হিসেবে ধরা পড়ে তাদেরও তো বিচার হয়না”।

মালয়েশিয়ার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের লাংকাওয়ী দ্বীপে তিনটি নৌকায় করে এক হাজারেরও বেশি অভিবাসী এসে নেমেছে।

লাংকাওয়ীর পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ জানিয়েছেন, মোট ১০১৮ জন অভিবাসীর মধ্যে ৫৫৫ জন বাংলাদেশী এবং ৪৬৩ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম।অভিবাসীদের মধ্যে পঞ্চাশটিরও বেশি শিশু এবং প্রায় একশ’র মতো মহিলা রয়েছে।

মালয়েশিয়াতে অবৈধভাবে যেসব বাংলাদেশি যায়, তাদের সেখানে নেয়ার জন্য মালয়েশিয়ার চক্র কিভাবে কাজ করে এমন প্রশ্নের জবাবে হারুন-উর-রশিদ বলেন, “ তাদের গবেষণা অনুযায়ী এখানে ( মালয়েশিয়া) একটি সিন্ডিকেট আছে বাংলাদেশের। আর এদের সাথে আছে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আছে একটি সিন্ডিকেট। বাংলাদেশ থেকে এরা লোকজন সংগ্রহ করে। বা এখান থেকে কেউ বলে আমার ভাই বা কেউ আছে আনতে হবে। এ দুই পর্যায়ের সাথে আবার আপার লেভেলে আরেকটি গ্রুপ আছে।”

তিনি জানান অবৈধভাবে নেয়া মানুষজন যদি কোনোভাবে কক্সবাজার থেকে মালয়েশিয়ার পেনাং, লাঙ্কাউয়ে বা থাইল্যান্ডের সীমান্তে পৌঁছতে পারে তাহলে কোনো একটা জায়গায় গিয়ে স্থানীয় দালাল বা ফ্যামিলিকে কল দিতে শুরু করে পাচারকারীরা। এরপর যদি টাকা পায় বাসা বাড়িতে আটকে টাকা আদায় করে। পরে তাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করে।

মালয়েশিয়ার নাগরিক জড়িত কি-না এমন প্রশ্নের জবাবে হারুন-উর-রশিদ বলেন এখানে চার দেশের নাগরিকরা জড়িত না হলে এমন তো সম্ভব না। মালয়েশিয়ান থাই ও মায়ানমারের লোকজন জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জড়িত দুর্নীতির কারণে। কক্সবাজার বা এখানে বর্ডার গার্ডের সাথে যোগসাজশ ছাড়া এটা কিভাবে হয়।

“অবৈধভাবে যারা শেষ পর্যন্ত যেতে পারে সেখানে তারা কি করে সেখানে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোনোভাবে তারা একটা কাজ করে। কিন্তু ঝুঁকি হলো তার আটক হতে পারে যে কোন সময়।”

মি. রশিদ বলেন অনেকে নৌকায় করে আসার পথে মারা যায়। আবার অনেককে মালয়েশিয়ায় আসার পর আটকে রেখে কাজ করানো হয়। যেমন ফিশিং বোটে কাজ করানো হয় কিন্তু টাকা দেয়া হয়না। ফিশিং বোটেও অনেকে মারাও গেছে। তাদের হিসাব অনুযায়ী প্রায় সাত লাখ বাংলাদেশী মানুষ এখন অবৈধভাবে অবস্থান করছে মালয়েশিয়ায় । প্রতি মূহুর্তে তারা ভয়ে থাকে।

আর এসব পরিস্থিতিতে বাংলাদেশীদের মধ্যে মানসিক চাপে প্রচুর মৃত্যুর ঘটনাও রয়েছে বলে জানান তিনি।– বিবিসি

লাগাতার অবরোধে বুয়েট অচলের হুমকি ছাত্রলীগের

52030_Ligবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মাঠে এ সমাবেশ শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, বুয়েট কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বুয়েট ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।এটা করা  না হলে ছাত্ররা ঘরে ফিরে যাবে না।

ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা চাইনা এই ইস্যুতে বুয়েট এক দিনের জন্য বন্ধ হোক।যদি হয় তাহলে এর দায়দায়িত্ব বুয়েট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের মধ্যদিয়ে বুয়েট কর্তৃপক্ষ সরাসরি জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসাবে নিজেদেরকে পরিচিত করে তুলেছে।

যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষ নিয়ে মন্তব্যের জের ধরে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগে ছাত্রলীগের বুয়েট শাখার সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করায় বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

অভিনেতা সায়েম সাদাত আর নেই

y0b65bdgতরুণ অভিনেতা ও মডেল সায়েম সাদাত আর নেই। রোববার রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ২৭ বছর।

অভিনেতা সায়েম এয়ারটেল নিবেদিত ‘ভালোবাসা ১০১’ও ‘ভিটামিন টি’ নামে দুইটি টেলিছবিতে কাজ করেছেন। পাশাপাশি রেদওয়ান রনির নির্মাণাধীন ‘আইসক্রিম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটির শুটিং শেষ করলেও, ডাবিং অংশ নেয়া হলো না তার। অন্যদিকে ‘ঝালমুড়ি’ শিরোনামে একটি  ধারাবাহিক নাটকেও কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, গেল ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা সায়েম।

নগর উন্নয়নে সমন্বিত কর্তৃপক্ষ গঠন হবে: সাঈদ খোকন

52036_Sayeedসন্বনিত কর্তৃপক্ষ গঠনের মধ্য দিয়ে নগরের সমস্য সমাধান করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।

সোমবার রাজধানীর আইডিইবি ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সাঈদ খোকন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে আমরা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়েছি। মেয়রদের দায়িত্বে সীমাবদ্ধতা রয়েছে। ৫৬টি অধিদফতর এবং সংশ্লিষ্ট ২০টি মন্ত্রনলায়কে নিয়ে নগর উন্নয়নে কাজ করতে হয়। এখানে সমন্বয়ের ঘটতি ছিল বরাবরই। আমরা সঠিকভাবে সমন্বয় করেই নগরের উন্নয়ন করবো।

তিনি বলেন, নগরবাসীর মাঝে এক লাখ ৪৩ হাজার ব্যাগ দেওয়া হবে। যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে পারে।

তিনি আরও বলেন, আগামী শবে বরাতের আগে ঢাকার রাস্তায় লাইট শতভাগ জ্বালোনোর উদ্যোগ নেয়া হয়েছে ইতিমধ্যেই।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণের উন্নয়নে লক্ষ্যে যদি কোনো ব্যবসায়ী অব-কাঠামো খাতে বিনিয়োগ করতে চায়, তাহলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ নিরাপত্তা দেয়া হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্ব এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ মোমেম, আবু আলম চৌধুরীসহ ব্যবসায়ী নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মোবাইলের রিংটোন জাতীয় সংগীত নয়

52034_Courtজাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না বলে চূড়ান্তভাবে রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

তবে এ বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে হাইকোর্টের দেওয়া ৫০ লাখ টাকা করে জরিমানার আদেশ কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।

সোমবার আপিলের এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া

51915_Khalada-2বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার রাত ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারচনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ মে

52037_Nahidsm_715198052চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশিত হবে।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রদানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে।

পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।