মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি ঠেকাতে

liপরিবারের পর সহকর্মীদের সাথেই দিনের সবচেয়ে বেশি সময় থাকা হয় আমাদের। কাজ থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা -এভাবেই সম্পর্কটা একসময় বন্ধুর মতো হয়ে যায়। আবার কাজ করতে করতে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। যার প্রভাব কাজের ওপর পড়ে। তাই কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ বজায় রাখতে কিছু বিষয় মেনে চলা যেতে পারে-

♦ প্রথমেই নিজেকে ঠিক থাকতে হবে। কারও বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য বা পরচর্চা করা যাবে না। হোক তাঁর উপস্থিতি বা অনুপস্থিতিতে।

♦ অফিসে এমন অনেক ব্যক্তি থাকেন, যাঁরা পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করেন। কখনো সেসব ব্যক্তি সম্পর্কে ধারণা পেলে, কৌশলে তাঁদের এড়িয়ে চলাই ভালো।

♦ অফিসে অমুক আপনাকে নিয়ে মন্তব্য করেছেন। হয়তো আপনি এর কিছুই জানেন না। সে ক্ষেত্রে রাগ বা অভিমান মনের মধ্যে পুষে না রেখে সরাসরি বলাই ভালো। তাহলে দেখবেন সমস্যা অনেকখানি কমে গেছে।

♦ বর্তমান যুগে দলগতভাবে কাজ করার প্রবণতা বেড়েছে। দলের সদস্যদের একেকজনের মানসিকতা ও কাজের ধরন একেক রকম হবে। এতে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কাও থেকে যায়। আবেগকে প্রশ্রয় না দিয়ে কেন ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে।

♦ অপরপক্ষকে সরাসরি কথা বলার জন্য রাজি করাতে হবে। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আপনার বক্তব্য দিন। খেয়াল করবেন যেন তর্ক না বেধে যায়। তাতে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা বেশি।

♦ ভেবে দেখুন যার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, তার সাথে কীভাবে সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়। এ ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কোনো সহকর্মী বা বন্ধুসুলভ ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা নিতে পারেন। এমন কারও সহযোগিতা নেবেন না, যিনি উল্টো কথা গিয়ে তাকে বলবেন।

সতর্ক থাকুন

suaশীতে মাঝে মাঝে ভোর বেলা চোখ খুলে সূর্যের আলো দেখতে পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি দেশে শৈত্য প্রবাহের ফলে শীত যেন আরো জেঁকে বসেছে। প্রায় সারা দিনই কুয়াশাচ্ছন্ন থাকে। আর এ তীব্র শীতে নানা রোগের আবির্ভাবও হয়।বিশেষ করে শীতে শিশু এবং বয়স্ক লোক বেশি অসুখে ভুগে থাকেন। শীতকালীন এ সব অসুখ বিসুখের কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে কথা বলেছেন নাঙ্গলকোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুলতানা চৌধুরী রিমি।

সর্দিকাশি 
শীতকালে সর্দিকাশি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক সময় আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, লালা, কাশি বা হাঁচি মাধ্যমে ভাইরাসের ছড়িয়ে পড়ে এ রোগের সংক্রমণ হয়। আর এ রোগটি ছোট বড় সবারই হতে পারে। তবে শীতে যদি একটু সতর্ক থাকা যায়, অর্থাৎ বাইরে বের হওয়ার সময় গরম কাপড় ভালোভাবে পড়ে বের হতে হবে। এ রোগ চিকিৎসকের তেমন প্রয়োজন হয় না। তবে খুব বেশি জ্বর, গলাব্যথা, কাশি থাকলে চিকিৎসকের পরামর্শমতো ঔষধ গ্রহণ করতে হবে।

হাঁপানি 
এ কনকনে ঠাণ্ডায় যাদের হাঁপানির সমস্যা থাকে তা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় হাঁপানির এ তীব্রতা থেকে শ্বাসকষ্টের সমস্যাটা আরো বেড়ে যায়। মূলত বাচ্চাদের এবং যাদের বয়স ৫০ ঊর্ধ্ব তাদের হাঁপানির সমস্যাটা বেড়ে যায়। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে বাসায় গোসলের সময় কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এছাড়া সমস্যা তীব্র হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

হাইপোথারমিয়া 
এ সমস্যাটি মূলত শিশু এবং বয়স্কদের হয়ে থাকে। কারণ শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে থাকে । অনেক সময় হাইপোথারমিয়ার ফলে মৃত্যুও হতে পারে। তাই যতটা সম্ভব শরীরকে ঠাণ্ডা থেকে দূরে রাখা যায়।

ডায়রিয়া 
শীতকালে ডায়রিয়ার প্রকোপ অন্য সময়ের তুলনায় একটু বেড়ে যায়। এর ফলে শিশুদের পেটে ব্যথা,খাবারের অরুচি দেখা যায়। ডায়রিয়ার সময় সঠিক পরিমাণে খাবার স্যালাইন গ্রহণ করলে ভালো হয়ে যায়। তবে যদি তা মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যয়ই  চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বার্সাকে দূরে যেতে দিল না অ্যাটলেটিকো

brলা লিগায় গতকাল বার্সার সামনে সুযোগ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলার। কিন্তু সেই  সুযোগটাকে হাতছাড়া করেছে মার্তিনোর শিষ্যরা। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।

গতকালের ম্যাচ শেষে বার্সা এবং অ্যাটলেটিকোর পয়েন্ট ৫০ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে মেসিরা। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এদিন প্রথমার্ধে মেসিবিহীন বার্সাকে বেশ ভালোই ভুগিয়েছে মাদ্রিদ। বিরতিতে যাওয়ার ঠিক আগে ইঞ্চি-খানেক শূন্যস্থান পূরণের অভাবে গোল-বঞ্চিত হন ডিয়েগো কস্তা। এবং তার কিছুক্ষণ পরই বার্সার ত্রাতা হয়ে আর্বিভূত হন ভিক্টর ভালদেস। তুরানের দুর্দান্ত ভলিকে অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। বার্সা ফেরে পুরনো চেহারায়। কিন্তু ভাগ্যদেবী পক্ষে না থাকায় কাজের কাজ কিছুই হয়নি। মেসির সুযোগ-সন্ধানী মুভমেন্টের ফসল ‘হেড’ অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়।

এরপর ৮০ মিনিটের পর আরো কয়েকটি সুযোগ সৃষ্টি করে বার্সা। ফিনিশিংয়ের অভাবে সাফল্য পায়নি সেগুলোও। অবশেষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হন কাতালানরা।

হারের বৃত্ত ভাঙল ম্যান ইউ

aonপরপর তিন ম্যাচেই হার। ম্যান ইউর ক্ষেত্রে এমনটা হয়েছিল ২০০১ সালে। এরপর হল ২০১৩-১৪তে এসে। এবার শঙ্কা ছিল তিন চার না হয়ে যায়! গতকাল সেই শঙ্কা কাটিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে সক্ষম হয়েছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) তারা ২-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে।

২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এখন লিগের সপ্তম স্থানে আছে ম্যান ইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে সমর্থকদের আরো একবার দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ম্যান ইউ। তবে ৪৭ ও ৫৯ মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড লুইস আন্তনিও ভ্যালেন্সিয়া ও ইংল্যান্ডের ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের কল্যাণে দুশ্চিন্তা দূর হয় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।

১ জানুয়ারি ইপিএলে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বাজেভাবে ২০১৪ সাল শুরু করার পর গত রোববার সোয়ানসি সিটির কাছেই হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যান ইউ।

গত মঙ্গলবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছেও হেরে যায় তারা।

দীপিকা এবার আমিরের

dmকেরিয়ারের সাত বছরেই হিটের বন্যা। শাহরুখ, অক্ষয়, ফারহান, রনবীর, সৈফের সকলের সঙ্গেই কাজ করা হয়ে গেলেন বাকি ছিলেন বলিউডের দুই খান বাহাদুর। এই বছর সেই ইচ্ছাও পূর্ণ হতে চলেছে দীপিকা পাডুকোনের। এই বছরেই আমিরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ফারহান আখতার ও রাকেশ সিধওয়ানির যৌথ প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির শুটিং শুরু হবে জুলাই, অগাস্ট মাসে।

এর আগেই দীপিকা জানিয়েছিলেন সালমান, হৃতিকের সঙ্গেও কাজ করতে চান তিনি। দীপিকা বলেন, “প্রতিবছরই আমাকে জিজ্ঞেস করা হয় আমি এবার কার সঙ্গে কাজ করতে চাই। আশা করি আগামী দু`এক বছরের মধ্যে আমি আমির, সালমান ও হৃতিকের সঙ্গেও কাজ করতে পারব।”

শোনা যাচ্ছে সালমানের বিপরীতে সুরজ বরজাতিয়ার আগামী ছবির জন্যও ইতিমধ্যে ডেট দিয়েছেন দীপিকা।

রপ্তানি আয় বেড়েছে ১৭ ভাগ

exগত অর্থবছরের প্রথমার্ধের চেয়ে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এই সময়ে মোট আয় হয়েছে এক হাজার ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার। এটি এক হাজার ৪২৪ কোটি ৬৫ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে তিন শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গত বৃহস্পতিবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের মধ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১৯.৯৬ শতাংশ। এই সময়ে মোট রপ্তানি আয় এক হাজার ১৯৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা ৯৫ হাজার ৪৪০ কোটি টাকা (এক ডলার=৮০ টাকা হিসাবে)। পোশাকশিল্পের এই রপ্তানি আলোচ্য সময়ে এক হাজার ১২৭ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৯৬ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৯৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এই শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি ২১, চার মাসে ১৮ দশমিক ৯৬ ও পাঁচ মাসে ২০ দশমিক ৭৪ শতাংশ ছিল।

চলতি অর্থবছরের প্রথমার্ধে পোশাকশিল্প থেকেই সর্বোচ্চ এক হাজার ১৯৩ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। এর মধ্যে ওভেন পোশাক থেকে সর্বোচ্চ ৫৯৮ কোটি ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ ও গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৩৭ শতাংশ বেশি।

অন্যদিকে নিট পোশাক খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৪ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ ও গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৩৭ শতাংশ বেশি।

এদিকে তৈরি পোশাক রপ্তানি বাড়লেও পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় গত কয়েক মাসের মতোই নিম্নমুখী আছে। আলোচ্য সময়ে এই খাত থেকে ৪১ কোটি ৬৪ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৩৭ ও গত বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ কম। এর মধ্যে কাঁচা পাট পাঁচ কোটি ৯০ লাখ, পাটের সুতা ২৪ কোটি ৮২ লাখ ডলার ও পাটের ব্যাগে আট কোটি ৬১ লাখ ডলার আয় হয়েছে।

এ ছাড়া হিমায়িত খাদ্যে ৩৭ কোটি ৭৪ লাখ, হোম টেক্সটাইলে ৩৫ কোটি, কৃষিজাত পণ্যে ২৬ কোটি, চামড়ায় ২৩ কোটি ৯৪ লাখ, চামড়াজাত পণ্যে নয় কোটি ৪৯ লাখ, প্লাস্টিক পণ্যে তিন কোটি, টেরিটাওয়ালে তিন কোটি ৮০ লাখ, প্রকৌশলপণ্যে ১৭ কোটি, বাইসাইকেলে চার কোটি, পাদুকায় ২৮ কোটি ও সিরামিক পণ্যে দুই কোটি ৪৩ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। –

জয় হো বয়কটের আহ্বান আলীগড়ের ছাত্র সংগঠনের

jaiউত্তর প্রদেশের মুজাফফরনগরে মর্মান্তিক সাম্প্রদায়িক দাঙ্গার পরও সেই রাজ্যটিতে একটি জমকালো স্টেজ শোতে পারফর্ম করায় একটি ছাত্র সংগঠন অভিনেতা সালমান খানের ‘জয় হো’ চলচ্চিত্রটি বয়কট করার আহ্বান জানিয়েছে।

ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত ‘সায়ফেই মহোৎসবে’ যোগ দেবার জন্য সালমান আর মাধুরী দীক্ষিতের কঠোর সমালোচনা করেছে ইয়ুথ ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড হারমনি (ওয়াইআইপিএইচ) নামের ছাত্র সংগঠনটি।

 

ছাত্র সংগঠনটির তরফ থেকে জানান হয়, যেখানে মুজাফফরনগর দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য উত্তর প্রদেশ সরকার তেমন কিছুই করেনি সেখানে অভিনেতাটির এমন একটি উৎসবে যোগ দেয়াটা দুঃখজনক। পাশাপাশি ওয়াইআইপিএইচ জেএন মেডিকেল কলেজকে সালমানের ২৫ লাখ রুপি অনুদান দেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

 

ওয়াইআইপিএইচ-এর নেতা জসিম মোহাম্মদ বলেছেন এই বছর ‘সায়ফেই মহোৎসবে’ আয়োজন করা উচিত হয়নি মুলায়ম সিং যাদবের আর ‘মানবিক মূল্যবোধের প্রতি কিছুটা হলেও সহমর্মিতা প্রদর্শন’ করে সালমান খান আর মাধুরী দীক্ষিতেরও এই উৎসবে যোগ দেয়া ঠিক হয়নি।

 

তিনি জানিয়েছেন ওয়াইআইপিএইচ ‘জয় হো’ চলচ্চিত্রটি বয়কট করবে এবং তারা অন্যদেরও তাদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানান।

কেজরিওয়ালের দুর্নীতিবিরোধী কৌশলে দিল্লিতে ব্যাপক সাড়া

karদিল্লির মূখ্যমন্ত্রী কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী সর্বশেষ কৌশল রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাজ্যে দুর্নীতি কমাতে দুর্নীতির চিত্র ক্যামেরাবন্দি করা আহবান জানিয়ে বক্তব্য দেয়ার পর দিল্লিবাসীকে দলে দলে ক্যামেরার দোকানে ভির করতে দেখা গেছে।  ক্যামেরার জন্য পরিচিত রাজ্যের পালিকা বাজারে ভির রাতারাতি দ্বিগুণ বেড়েছে। রীতিমতো ক্যামেরা বিক্রির ধুম পড়ে গেছে। এতে বেজায় খুশি দোকানিরাও।

দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার অঙ্গীকার করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই কেজরিওয়াল দিল্লির জনতাকে নির্দেশ দিয়েছিলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিবাজদের হাতেনাতে ধরতে সরকারকে সহায়তা করতে হবে। তথ্যপ্রমাণসহ দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে পারলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এর পর থেকে পড়ে গেছে এই ক্যামেরা কেনার ধুম।

বিক্রেতারা জানান, বাজারে নানা ধরনের গোপন ক্যামেরা পাওয়া যায়। অডিও ও ভিডিও রেকর্ডিংয়ের মানের ওপর ভিত্তি করে এসব গোপন ক্যামেরার দাম ৪০০ থেকে ৩০ হাজার রুপি পর্যন্ত হয়।

তবে ক্রেতাদের কাছে কলম, বোতাম, চাবির রিং, পেন ড্রাইভ এমনকি রোদ চশমার ভেতর লুকানো গোপন ক্যামেরার কদরই বেশি। এগুলোর দামও মোটামুটি নাগালের ভেতর। ভারতীয় মুদ্রায় ৪০০ থেকে পাঁচ হাজার রুপির মধ্যে এসব ক্যামেরা কেনা যায়।

পালিকা বাজারের ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা শচীন দত্ত জানান, কিছুদিন আগে দিনে গড়ে ১৫ থেকে ২০টির মতো গোপন ক্যামেরা বিক্রি হতো। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এখন দিনে প্রায় ৪০টির মতো গোপন ক্যামেরা বিক্রি হচ্ছে। ছেলে-বুড়ো সব বয়েসের মানুষ এসব ক্যামেরা কিনছেন বলে জানান তিনি।

মামলা খারিজের আবেদন দেবযানীর

debjaniভারতে ফিরে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে দেবযানী খোবরাগাড়ে জানালেন, মার্কিন ঘটনা নিয়ে তার পক্ষে জবাব দেবে ভারত সরকার। সেই সঙ্গে মামলা খারিজের জন্যে মার্কিন আদালতে আবেদনেও জানিয়েছেন তার আইনজীবী।
এক পরিচারিকাকে নিয়ে সমস্যার জেরে নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের ডেপুটি কনসাল দেবযানীকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। এঘটনায় বড় ধরনের টানাপোড়েনে জড়িয়ে পড়ে ভারত ও আমেরিকা।
নয়াদিল্লি জানায়, দেবযানী জাতিসংঘে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যুক্ত। সুতরাং তার পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচ আছে। দেবযানীকে গ্রেপ্তারের অধিকার মার্কিন পুলিশের নেই।
অবশেষে বৃহস্পতিবার দেবযানীকে জি-১ ভিসা দেয় আমেরিকা। ফলে, পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচ পান তিনি। কিন্তু সেই সঙ্গে দেবযানীর রক্ষাকবচ তুলে নেওয়ার জন্যও ভারতের কাছে আবেদন জানায় ওয়াশিংটন। পরে তড়িঘড়ি দেবযানীকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ওবামা প্রশাসন। ক্ষুব্ধ ভারত নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ডিরেক্টর পদমর্যাদার এক অফিসারকে ‘বহিষ্কার’করে। শুক্রবার রাতে ভারতে ফেরেন দেবযানী।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এসে এক প্রশ্নের উত্তরে দেবযানী বলেন, “কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষকে ধন্যবাদ। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যা বলার ভারত সরকার ও আমার কৌঁসুলি বলবেন।”
শনিবার নিউ ইয়র্কের আদালতে একটি চার পৃষ্ঠার আবেদন পেশ করেন দেবযানী। আবেদনে তিনি জানান, দেবযানী পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচ পেয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা তুলে নেয়া হোক।
দেবযানী কাণ্ড যে ভারত-মার্কিন সম্পর্ককে বড় ধাক্কা তা মেনে নিয়েছেন মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দ্বিপাক্ষিক সম্পর্কের এ এক কঠিন সময়।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নির মতে, ভারত ও আমেরিকার বন্ধুত্বের অনেক দিক রয়েছে। একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনায় তা নষ্ট হবে না।
মার্কিন কূটনৈতিক সূত্রে জানা যায়, পুরো বিষয়টির উপরে নজর রেখেছেন স্বয়ং ওবামা। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব জন কেরি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে কথা বলে এ ঘটনার জন্যে ক্ষমা চেয়েছিলেন জন কেরি।
এই পরিস্থিতিতে দেবযানীর বিরুদ্ধে মামলা খারিজের উপরেই জোর দিচ্ছে ভারত।
সালমান খুরশিদ বলেছেন, “দেবযানী কোনও অন্যায় করেননি। দু’পক্ষের মত নিয়েই বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।”

সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের

sahoবাংলাদেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার রবার্ট গিবসন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের বয়কটের মধ্যে ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে যুক্তরাজ্যের সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেন কেউ কেউ।
এর মধ্যেই দেশটির প্রভাবশালী সংবাদপত্র টেলিগ্রাফে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের ক্ষেত্রে  যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড পুনর্বিবেচনা করছে।
যার পরিপ্রেক্ষিতে শনিবার দেয়া এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার এ বিষয়ে বলেন, বাংলাদেশ ও ব্রিটিশ জনগণের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ইউকেএইড উন্নয়ন প্রকল্প পরিচালনা করে।
আর ‘সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক ও দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে’ বিশ্বব্যাপী যুক্তরাজ্যের চালু করা প্রকল্পে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।