সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

এক মামলায় মাহমুদুর রহমানের বিচার শুরু

imagesসম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মাহমুদুর রহমানের উপস্থিতিতে সোমবার দুপুরে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

পাশাপাশি আগামী ৫ মে এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০১০ সালের ১৩ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মাহমুদুর বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় দুর্নীতির প্রতিবেদন প্রকাশের জের ধরে এ মিথ্যা মামলা করা হয়েছে। সরকার তার নীলনকশা বাস্তবায়নের জন্য এ মামলাসহ আমার বিরুদ্ধে ৭০টি মামলা করেছে।”

দীপিকার প্রেমে হলিউড অভিনেতা ট্রাভোল্টা

image_79092_0দীপিকার প্রেমে পড়েছেন হলিউড অভিনেতা অ্যাকশন হিরো জন ট্রাভোল্টা। সম্প্রতি আমেরিকায় ফ্লোরিডার তাম্পা বে-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘পাল্প ফিকশন’ খ্যাত হলিউড অভিনেতা ট্রাভোল্টা জানান, বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের প্রেমে পড়েছেন তিনি।

নিজের ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে হলিউডকে যে ট্রাভোল্টা ভালোবাসবেন, তাতে আর নতুন কী? তবে আইফা’র মঞ্চে উঠে জানালেন, হলিউডই নয় শুধু বরং বলিউডও বেশ টানে তাকে। তাই তো সময়-সুযোগ মিললেই বলিউডের সিনেমা দেখেন। ট্রাভোল্টার দেখা বলিউডের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কৃষ থ্রি’, ‘থ্রি ইডিয়টস্‌’, ‘লাগান’ ইত্যাদি।

তবে সর্বশেষ তিনি দেখেছেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গালিও কি রাসলীলা- রামলীলা’। এই সিনেমা দেখে প্রথমে তিনি পড়েছেন সিনেমার গানগুলোর প্রেমে, আর তারপরেই পড়েছেন হাস্যোজ্জ্বল দীপিকার প্রেমে! দীপিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছেন বলে জানান ট্রাভোল্টা।

বলিউডের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে আইফা’র মঞ্চে হিন্দি গানে হৃত্বিকের সঙ্গে পা মিলিয়ে নেচেছেনও ট্রাভোল্টা।

শেখর কাপুর পরিচালিত ‘পানি’ সিনেমায় অভিনয় করার কথা রয়ে ট্রাভোল্টার। এই উদ্দেশ্যেই চলতি বছরের অক্টোবরে ভারতভ্রমণে যেতে পারেন তিনি।

দেড় হাজার টাকায় স্মার্টফোন!

image_79096_0দেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমে মাত্র দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে ব্যবহৃত স্মার্টফোন। মূল্য সুবিধার কারণে প্রতিদিনই পুরানো ফোন বিক্রির পাশাপাশি নতুন মডেলের অ্যাপল আইফোন ৫২৪কে গোল্ড এর মতো ফোনের বিজ্ঞাপনও বাড়ছে। এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ১০ শতাংশ।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয়.কম-এর পরিসংখ্যানে দেখা গেছে, গত ডিসেম্বরে ব্যবহৃত মোবাইল ফোনের বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল ৮৪ হাজার নয়শ’। যা মার্চে বেড়ে দাঁড়িয়েছিল ৯৫ হাজার পাঁচশ’তে।

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মো. হাসান বহুদিন ধরে বিক্রয়.কম ব্যবহার করে আসছেন এবং ২০টিরও বেশি মোবাইল ফোন বিক্রি করেছেন।

তিনি বলেন, বিক্রয় ডট কমে বিজ্ঞাপন পোস্ট করা খুবই সহজ, তাই আমি যুক্তিসঙ্গত দাম এবং ছবিসহ বিজ্ঞাপন পোস্ট করি এবং খুব দ্রুত ফোন বিক্রি করে দিই।

শিক্ষার্থী মুশফিক বলেন, সম্প্রতি আমি এই সাইট থেকে ছয় হাজার পাঁচশ’ টাকায় সিম্ফনি ডব্লিউ ৮২ মডেলের সেটটি কিনেছি, যার বাজার মূল্য নয় হাজার টাকা। আমার কাছে অনলাইন মার্কেট প্লেসে লেনদেন করাটা সহজ ও ঝামেলামুক্ত মনে হয়।

সরকার মানবতাবিরোধী অপরাধ করছে: বিএনপি

image_79077_0‘সারা দেশে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিকে মধ্যযুগীয় সমাজের সঙ্গে তুলনা করা যায়। কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে।”

গুম-খুন-নির্যাতন ও খালেদা জিয়া, তারেক রহমানসহ সারাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।

ফখরুল বলেন, “দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী-২০১৩ সালের জানুয়ারি মাস থেকে ২০১৪ ফেব্রুয়ারি পর্যন্ত র‌্যাব, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ২৭২ জন নেতা-কর্মী খুন এবং ২৫ জন নেতা-কর্মী গুম হয়েছেন। দেশে ও বিদেশে আমরা এসব চিত্র তুলে ধরতে চাই।”

এই গুম-খুন-নির্যাতনের ঘটনাগুলো কেন ঘটছে, সঠিক তদন্তের মাধ্যমে এসব বিষয় জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “নিজেদের দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করে খালেদা জিয়া ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে সরকার দুদককে ব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা করছে। এর মাধ্যমে তারা (সরকার) জাতীয়তাবাদ ও স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়।”

তিনি বলেন, “বিদেশের কিছু হিতাকাঙ্ক্ষী বিএনপিকে কিছু অর্থ দেয়ার পর দলের চেয়ারপারসন তা ইয়াতিমদের জন্য কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।পরে সে অনুযায়ী একটি ট্রাস্ট গঠন করে বগুড়া ও খুলনায় কাজও শুরু হয়; যার চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। আর টাকাগুলো এখনো অ্যাকাউন্টে রয়েছে। অথচ মামলা করা হয়েছে এই টাকায় দুর্নীতি হয়েছে এমন অভিযোগে। যা সম্পূর্ণ মিথ্যা।”

ফখরুল বলেন, “একইভাবে দলের কার্যালয়ের জন্য জমি কেনার বিষয়ে যে অভিযোগে মামলা করা হয়েছে তাও সম্পূ্র্ণ মিথ্যা।”

তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার সমালোচনা করে বলেন, “বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে জড়ানো হয়েছে।” তারেকের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলায় খালাস দেয়া বিচারকের বিরুদ্ধে সরকার চড়াও হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশে কোনো মানুষ নিরাপদ নয় ও বাংলাদেশ অরক্ষিত এমন মন্তব্য করে ফখরুল বলেন, “গতকাল নারায়ণগঞ্জে কাউন্সিলরসহ পাঁচজনকে তুলে নেয়া হয়েছে, এখনো হদিস নেই। এই অবস্থা ৭২ থেকে ৭৫ সালে ছিল। তখন মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো, পরে লাশ পাওয়া যেত। এমনও ছিল ছেলেকে দিয়ে বাবার মাথা কেটে ফুটবল খেলতে বাধ্য করা হতো।” তিনি বলেন, “আমরা তো এমন বাংলাদেশ চাইনি।এজন্য তো দেশ স্বাধীন করিনি।”

নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “পাড়া মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ করে অজেয় দুর্বার সংগঠন গড়ে তুলতে হবে। যারা কারো কাছে মাথা নত করবে না। কারণ আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারি পশু সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। অন্যথায় গুম, খুন বন্ধ হবে না।”

এতে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অর্থ সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি

image_79097_0বিভিন্ন অভিযোগ ও ত্রুটির কারণে বর্তমানে প্রায় ৩০টি গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এসব কারখানার শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মন্টস শ্রমিক কর্মচারী লীগ। অন্যথায় শ্রমিকরা কঠিন আন্দোলনে যাবে বলেও জানায় সংগঠনটি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় গার্মন্টস শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক মানববন্ধনে সংঠনের নেতারা এই দাবি জানান।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, মিরপুরে আটটি গার্মন্টস বন্ধ করা হয়েছে। এগুলোর মধ্যে টিউনিক ফ্যাশন লি. ও ন্যাচারাল উল ওয়্যার লিমিটেড এই দু’টি গার্মন্টসের প্রায় দুই হাজার শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হয়নি। আইন অনুযায়ী শ্রমিকরা ক্ষতিপূরণ পায়। অথচ মালিক পক্ষ শ্রমিকদেরকে ক্ষতিপূরণ না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে শ্রমিকরা যে কারখানায় কাজ করতেন সে কারখানার মালিক ও ক্রেতারা অধিক মুনাফা নিয়েছেন। শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে তাদের ঢালাওভাবে কর্মচ্যুত করেছে।

এ সময় বিজিএমইএ’র সমালোচনা করে তিনি বলেন, কারখানার মালিক পক্ষ ২৭ এপ্রিল শ্রমিকদের কারখানায় যোগদানের নির্দেশ দেয়। কিন্তু শ্রমিকরা কারখানা গেটে তালা ঝুলতে দেখে হতাশ হন। তারা সবাই বেকার হয়ে পড়েন। কিন্তু এ সময় সেখানে মালিকপক্ষ, বিজিএমইএ এর কোনো প্রতিনিধি ছিলেন না।

তিনি গার্মন্টস মালিকদের হুঁশিয়ার করে বলেন, সার্ভিস ও বেনিফিটসহ ক্ষতিপূরণ না দিলে এবং চাকরিচ্যুত শ্রমিকদের পূনরায় কাজে যোগদানের সুযোগ না দিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সংগঠনের উদ্দ্যেগে মানববন্ধন শেষে একটি মিছিল প্রেস ক্লাব হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় গার্মন্টস শ্রমিক কর্মচারী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান, আবুল হোসাইন, রোকসানা আক্তার, সাইদা আক্তারসহ সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।

ক্ষমতায় এলে ‘বাংলাদেশীদের’ ফেরত পাঠানোর হুমকি মোদির

image_79072_0ভারতের বিরোধীদল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে ‘বাংলাদেশী’ অনুপ্রবেশকারীদের বাক্স-প্যাঁটরা গুছিয়ে সীমান্ত পার করিয়ে দেয়া হবে।

রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীর সমর্থনে নির্বাচনী জনসভায় মোদি এ ঘোষণা দেন।

বাংলাদেশীদের আশ্রয় দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে গুজরাট দাঙ্গায় মুসলিম নিধনে অভিযুক্ত এই হিন্দুত্ববাদী নেতা বলেন, “বিহারি, মারোয়াড়ি বা ওডিশার মানুষদের মমতা পর মনে করেন। কিন্তু বাংলাদেশীদের দেখলেই তার মুখ ঝকঝক করে ওঠে। তবে ক্ষমতায় এলে ‘বাংলাদেশী’ অনুপ্রবেশকারীদের ভারত থেকে ফেরত পাঠানো হবে।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের আসানসোলে এক নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জি হিন্দিভাষীদের পশ্চিমবঙ্গের অতিথি হিসেবে আখ্যা দিয়েছিলেন। রোববার নেরেন্দ্র মোদি মমতার ওই কথার জবাবে ‘বাংলাদেশী’ বিতারণের ঘোষণা দিলেন।

ওই জনসভায় মমতার ব্যানার্জিকে আক্রমণ করে বক্তৃতা শুরুতেই মোদি বলেন, “বাংলার মাটি সরস্বতীর পীঠ। বহু জ্ঞানী-গুণী বিদ্বান এক সময় এই মাটিতে জন্মেছিলেন। সরস্বতীর অন্য নাম সারদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই সারদা এখানে চিটফান্ড হয়ে আত্মপ্রকাশ করেছে।’”

মোদি বলেন, “প্রথমে ওর (মমতা) ছবি বিক্রি হতো চার লাখ টাকায়, পরে তা বেড়ে আট ও ১৫ লাখে পৌঁছায়৷ শেষ পর্যন্ত তিনি এতো ভালো ছবি আঁকতে শুরু করলেন যে, এক কোটি ৮০ লাখ টাকায় মমতার আঁকা ছবি বিক্রি হতে লাগল। এমন শিল্পী মানুষ মুখ্যমন্ত্রী, ভালোই তো। কিন্তু, কে কিনল সেই ছবি? কার ঘরে সাজানো হলো? সে কথা জানার পুরো অধিকার আছে দেশের মানুষের।”

মমতাকে আক্রমণ করে দেয়া এই বক্তৃতার জবাবে রোববার রাতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “গুজরাটের দাঙ্গারাজ (একই সঙ্গে দাঙ্গার রাজা ও দাঙ্গার রাজত্ব অর্থে) আকাশ থেকে নেমে এসে বাংলার উন্নয়নের মডেলের কোনো উত্তর খুঁজে পাননি। তাই ব্যক্তিগত আক্রমণে মেতেছেন। দাঙ্গারাজ বলেছেন, দিদি ছবি বেচে এক কোটি ৮০ লাখ টাকা পকেটস্থ করেছেন! তিনি এ কথা প্রমাণ করুন, নয়তো মানহানির মামলার মুখে তাকে পড়তে হবে!”

মমতার ছবি ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, বরং নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য বিক্রি করা হয়েছিল বলে ডেরেক ব্যাখ্যা দিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, মোদি ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ করলে তারাও এমন কথা জিগ্গেস করতে পারেন। তার প্রশ্ন, “গুজরাটের দাঙ্গারাজ নিজের স্ত্রীর খোঁজ নেন না। দেশের দায়িত্ব তিনি নেবেন কী ভাবে?”

মার্কিন সিনেটরের বক্তব্যে আমরা হতাশ: বাণিজ্যমন্ত্রী

image_78910_0বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে মুহূর্তে টিকফা নিয়ে আলোচনা করবো, সে সময় মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজের বক্তব্যে আমরা হতাশ হয়েছি।

টিকফা চুক্তির পর তা নিয়ে আনুষ্ঠানিক প্রথম বৈঠকের একদিন আগে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইএসটিআর) দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল ডেলনির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তোফায়েল।

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, “মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজ বাংলাদেশে না এসে মন্তব্য করেছেন।”

মন্ত্রী বলেন, “আমেরিকার বাজারে জিএসপি এবং ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা পেলে টিকফা চুক্তি স্বার্থক হবে। টিকফা বাস্তবায়নের ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “টিকফা চুক্তি হওয়ার পর দেশটির সঙ্গে সোমবার প্রথম বৈঠক শুরু হবে। বৈঠকেও বাংলাদেশের পক্ষ থেকে ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা চাওয়া হবে।”

তিনি জানান, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি সম্প্রসারণের জন্য ২০০১ সালে টিকফা নিয়ে আলোচনা শুরুর পর ২০১৩ সালের ২৫ নভেম্বর টিকফা চুক্তি সই হয়। এ বছরের ৩০ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে।

মন্ত্রী আরো বলেন, আফ্রিকান অনেকে দেশে ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা থাকলেও বাংলাদেশে তা না থাকার বিষয়টি প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, টিকফার একটি টেকনিক্যাল টিমের সঙ্গে আগামীকাল আমাদের টেকনিক্যাল টিমের আলোচনা শুরু হবে। বৈঠকে জিএসপি ছাড়াও ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা চাওয়ার ব্যাপারে আলোচনা হবে।

আমাদের দাবি ন্যায়সঙ্গত জানিয়ে মন্ত্রী বলেন, বালি প্যাকেজ অনুসারে আমাদের এখন ডিউটি ফ্রি দেয়ার কথা। হংকং মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সিদ্ধান্ত হয়েছিল ৯৭ শতাংশ পণ্যে ডিউটি ফ্রি হবে। দুঃখজনক হলো আমেরিকা আমাদের তিন শতাংশের মধ্যে নিয়ে গেছে। ডাব্লিউটিও’র সিদ্ধান্ত মতে বাংলাদেশকে ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিদা দেয়া হবে।

রানা প্লাজা ধসের পর কারখানার কম্পালায়েন্সের ব্যাপারে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর কারণে পোশাক রফতানিকারকরা অনেক যত্নবান। পৃথিবীর অনেক দেশে দুর্ঘটনা ঘটে। আমেরিকার টেক্সাসেও সারকারখানায় দুর্ঘটনা ঘটেছে। ২০১০ সালে চীনে শিল্পদুর্ঘটনায় এক লাখ ৪৭ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

১১ মুরসি সমর্থকের কারাদণ্ড

image_78946_0মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১১ জন সমর্থককে সহিংসতার জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। অপরাধের ধরন অনুযায়ী তাদেরকে পাঁচ বছর থেকে ৮৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় হয়। তবে সাজাপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এর আগে, দক্ষিণ কায়রোর মিনিয়ার এই আদালত মার্চ মাসে ৫০০ মুর্শি সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

তাদের বিরুদ্ধে গত বছরের ১৪ আগস্ট কায়রোতে অন্তবর্তী সামরিক সরকারের দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ চলাকালে দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ আনা হয়।

এদিকে, সোমবার একই আদালত মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদি ও মুরসির আরো ৭০০ সমর্থকের বিরুদ্ধে রায় দেয়ার কথা রয়েছে।

অভিন্ন নদীর পানিবণ্টন ,বাংলাদেশের বিরুদ্ধে উল্টো অভিযোগ ভারতের

25540652তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে যখন সরব বাংলাদেশ তখন ভারত কুশিয়ারা নদী থেকে অতিরিক্ত পানি নেয়ার অভিযোগ করেছে। ভারতের অভিযোগ, সিলেটের কুশিয়ারা নদী থেকে অতিরিক্ত পানি নিতে ‘ষড়যন্ত্র’ করছে বাংলাদেশ।

ভারতের আসাম থেকে প্রকাশিত অহমিয় ভাষার দৈনিক ‘অসমীয়া প্রতিদিন’ শনিবার এ খবর দিয়েছে।

পত্রিকাটিতে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের লোকসভা ভোটে শাসক-বিরোধী ও সাধারণ জনগণ ব্যস্ত থাকার সুযোগে বাংলাদেশ কুশিয়ারা নদী থেকে অতিরিক্ত পানি নিতে নদী খনন প্রকল্প হাতে নিয়েছে। নদীটিতে এখন খনন কাজ চলছে। এ বিষয়ে উদ্বিগ্ন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের খড়াপীড়িত সিলেট অঞ্চলের মানুষদের জন্য নদী খনন করে কৃত্রিম উপায়ে জলধারা সৃষ্টি করে কুশিয়ারা নদী থেকে অতিরিক্ত পানি নেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর এই পরিকল্পনায় যদি বাংলাদেশ সফল হয় তাহলে আসামের বারাক উপত্যাকা ধ্বংসের মুখে পড়বে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।

অসমীয়া প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, কুশিয়ারা নদী খনন করে অতিরিক্ত পানি নিতে ১৯৯১ সালে একবার ‘ষড়যন্ত্র’ করেছিল বাংলাদেশ। কিন্তু সে সময় ভারত সরকারের আপত্তির কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, কুশিয়ারা নদীতে বাংলাদেশের খনন কাজের বিষয়ে উদ্বিগ্ন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তবর্তী করিমগঞ্জ জেলা প্রশাসনকে একটি চিঠি দিয়েছে। চিঠির সঙ্গে নদী খননের কিছু ছবিও দিয়েছে বিএসএফ। কিন্তু স্থানীয় জেলা প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের কোনো কর্মকর্তাই বিএসএফের উদ্বিগ্নের বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।

পত্রিকাটির প্রতিবেদনে আশংকা প্রকাশ করে বলা হয়েছে, কুশিয়া নদীতে খনন কাজে সফল হতে পারলে বাংলাদেশ এই নদীটি থেকে সব পানি নিয়ে নেবে। যার ফলে খড়ার কবলে পড়বে আসামের বারাক উপত্যাকার তিনটি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়। এ জেলা গুলোর পানির একমাত্র উৎস হলো এই কশিয়ারা নদী।

দুবাইয়ে ফার্ম খুলছেন অনিল কাপুর

anil-kapoorঅবশেষে সত্যি হলো বলিউড অভিনেতা অনিল কাপুরের স্বপ্ন। তার অনেক দিনের ইচ্ছা আন্তর্জাতিকমানের বিনোদন একটি প্রতিষ্ঠান গড়ার। এবার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তিনি। দুবাইয়ে বিনোদম ফার্ম খুলছেন অনিল।

অনিল নিজেই এখবর নিশ্চিত করে জানিয়েছেন তার কোম্পানির নামকরণ করা হবে আনটিলা ভেনচার।

অনিল কাপুর বলেন, “আমি নিশ্চিত করেই বলছি, দুবাইয়ে আমরা একটি ফার্ম খুলছি। আমার কোম্পানিতে বিভিন্ন ধরনের পণ্য থাকবে। কনটেন্ট ক্রিয়েশন থেকে ফিল্ম মেকিং, আর্ট স্টুডিও, ট্যালেন্ট ম্যানেজমেন্টসহ ডিজিটাল মিডিয়ার অনেক উপকরণই থাকবে এখানে।”