মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আমেরিকা এখনও বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়

বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা।83029_1

তিনি বলেন, ‘আমেরিকা বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে আগের অবস্থানেই রয়েছে। আমেরিকা চায় দেশের স্বার্থে সবার অংশগ্রহণমূলক একটি স্বচ্ছ নির্বাচন।’

রবিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কান্ট্রি লেকচার সিরিজ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন মোজেনা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সবার অংশগ্রহণমূলক হয়নি। ওই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান এখনো বলবৎ রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে জাপান সাংবিধানিকভাবে বৈধ বলেছে। জাপান তার অবস্থান পরিবর্তন করে চলমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মোজেনা বলেন, ‘যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি।’

জিএসপি সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, জিএসপি সুবিধা মুখ্য বিষয় নয়। তৈরি পোশাক খাতে স্থিতিশীল অবস্থা বজায় রাখা এবং শ্রমমান উন্নয়ন হওয়া জরুরি। যাতে রানা প্লাজা ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মোজেনা বলেন, নিজেদের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার) নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের ভালো রাখা দরকার।

বিদায়ী এ রাষ্ট্রদূত বলেন, ‘আমি বাংলাদেশ-ভারত সীমান্তে অনেক বেড়িয়েছি। এই দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। আমি জানি, ভারতের উত্তর-পূর্ব রাজ্য (সেভেন সিস্টার) বাংলাদেশের পণ্যসহ নানা বিষয়ের ওপর নির্ভরশীল।’

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মোজেনা বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ইতিবাচক। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে অনেক দেশেরই আগ্রহ রয়েছে।

তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, চীন বাংলাদেশের পদ্মা সেতুতে বিনিয়োগ করতে আগ্রহী। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে এ দেশে প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের আকাসাকা প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রবিবার টোকিও পৌঁছান শেখ হাসিনা।

জাপানের স্থানীয় সময়  সোমবার সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাসাদের নয়নাভিরাম চত্বরে পৌঁছলে তাঁকে এ উষ্ণ স্বাগত অভ্যর্থনা দেয়া হয়।83074_1

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জাপানের প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।

এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

জাপানের প্রধানমন্ত্রীও তার মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে জাপানের বহু সংখ্যক স্কুলশিশু দু’দেশের ক্ষুদ্র জাতীয় পতাকা নেড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব শহীদুল হক, ইআরডি সচিব মো: মেজবাহউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

চাঁদা দাবিতে বাবা-ছেলেকে অপহরণ করে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবিতে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মিয়া ও তার ছেলে শামছুদ্দোহা রাজুকে তাদের নিজ বাসা থেকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পরে তাদের পিটিয়ে ও গুলি করে আহত করা হয়।image_92806_0

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে জসীম উদ্দিনের পরিবারের একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৩ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী জসীম উদ্দিন মিয়া বাংলামেইলকে জানান, নাছির বাহিনীর প্রধান নাছির ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এসময় তারা ১০ ভরি সোনা, নগদ ৩ লাখ টাকাসহ আমাকে ও আমার ছেলেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে ১০ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতিতে আমি ছাড়া পাই। পরে পুলিশ আমার ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু নাছের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘নাছির বাহিনীর সন্ত্রাসীদের হাতে দুইজন অপহরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। রাতে অপহৃতদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের আগেই তাদের উদ্ধার করা হয়েছে।’

মুরসির ১৯ সমর্থককে ৫ বছর কারাদণ্ড

মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৯ সমর্থককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে।

গত নভেম্বরে আল-আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে তাদেরকে এই দণ্ড দেয়া হয়েছে।83009_1

এছাড়া তাদেরকে ২০ হাজার মিশরীয় পাউন্ড বা ২ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মামলায় একজন অপ্রাপ্তবয়স্ককেও তিনবছর সাজা দেয়া হয়েছে। তবে অভিযুক্ত একজন তুর্কিকে খালাস দেয়া হয়েছে।

মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের প্রায়ই কার্যত কোনো শুনানি ছাড়াই গণবিচারে মৃত্যুদণ্ডসহ দীর্ঘমেয়াদী সাজা দেয়া হচ্ছে।

গত বছরের জুলাই মাসে মুরসিকে বন্দুকের নলের মাথায় উৎখাত করার পর শত শত গণতন্ত্রপন্থীকে হত্যা এবং হাজার হাজার ব্রাদারহুডকর্মীকে গ্রেপ্তার করেছে মিশরের সেনাবাহিনীর প্রতিষ্ঠিত সরকার।

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

হানাহানির মধ্যেই ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার স্থানীয় সময় সকাল থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে।
83018_1
সাবেক রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পর এই প্রথম কোন নির্বাচিত প্রেসিডেন্ট পরবর্তী ৫ বছরের জন্য ক্ষমতাসীন হতে যাচ্ছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, নির্বাচনে প্রেসিডেন্ট পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ মে ফলাফল ঘোষণা হতে পারে।

নির্বাচনে ফেভারিট প্রার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন দেশটির কনফেকশনারী ব্যবসায়ের পুরোধা ধনকুবের ও চকোলেট কিং হিসেবে খ্যাত পেত্রো প্রোশেঙ্কো। তারপরেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী ইউলিয়া তিমোশেঙ্কো।

ইউক্রেনে আঞ্চলিক সৌহার্দ্য ও শান্তি ফিরিয়ে আনতে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণে নিরাপত্তা নিশ্চিত করতে অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) এক হাজার পরিদর্শক ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন।

এদিকে রাশিয়ার সমর্থক ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি’ এ নির্বাচনকে মেনে নেয়নি। তারা ভোট বর্জনসহ ভোট ঠোকনোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে।

কর্তৃপক্ষ জানায়, রুশপন্থিদের তৎপরতায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক ও লুহনস্ক প্রদেশে ভোটগ্রহণ কার্যক্রম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালন

আদালত বর্জন করে ঘোষিত কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শনিবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচি ঘোষণা করে।83010_1

ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালিত হয়।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি সমর্থক একদল আইনজীবী বার ভবনের নিচে বিক্ষোভ ‍শুরু করে। এসময় তারা বার ভবন থেকে সুপ্রিমকোর্টের যাওয়ার গ্যাঙ্গওয়ের প্রবেশ পথ বন্ধ করে দেন যাতে কোন আইনজীবী আদালতে প্রবেশ করতে না পারেন।

উল্লেখ্য, দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে শনিবার সুপ্রিম কোর্টে পূর্বঘোষিত আইনজীবীদের মহাসমাবেশ করতে দেয়নি পুলিশ। পরে জাতীয় প্রেসক্লাবে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওই সমাবেশ থেকেই রবিবার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জনসহ সপ্তাহব্যাপি কর্মসূচি ঘোষণা করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

অ্যাডভোকেট চন্দন সরকারসহ সব অপহরণ-খুনের বিচার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে আইনজীবীদের মহাসমাবেশে বাধা দেওয়ায় প্রতিবাদে এসব কর্মসূচি দেয় সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী রবিবার আদালত বর্জন, সোমবার সারাদেশে বিক্ষোভ, মঙ্গলবার সারাদেশে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে সারাদেশে কালো পতাকা মিছিল করবে আইনজীবী ফোরাম।

ইউরোপিয়ান ফুটবলের ৫৯ বছরের ইতিহাসে যা হয়নি

চ্যাম্পিয়নস লিগে অল মাদ্রিদ ফাইনাল। মানে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে উতপ্ত মাদ্রিদ শহর। উত্তেজনার পারদ এতটা যে বিশ্বকাপের কথাই ভুলে গেছে মাদ্রিদবাসী।
82988_1
ম্যাচটা যেখানে হবে সেই লিসবন শহরেও উত্তেজনার আঁচ লেগেছে। ম্যাচের আগে ভিন্ন মেজাজে দুই শিবির। দিয়েগো কোস্টা এবং আরদা তুরান চোট সারিয়ে ফিরে আসায় চাপহীন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। অ্যাটলেটোর টপ স্কোরার কোস্টা এবং তুরান দুজনেই বার্সেলোনার বিরুদ্ধে লা লিগা ফাইনালে চোট পান। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেন কোস্টারা।

অন্যদিকে, ম্যাচের আগে একটু চিন্তিত রিয়াল মাদ্রিদ শিবির। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর চোট। তবে ফাইনালে তিনি খেলবেন বলে সমর্থকদের আশ্বস্থ করেছেন স্বয়ং ফিফার বর্ষসেরা এই ফুটবলার।

আজ রিয়াল মাদ্রিদ জিতলে দশবার চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেতাব জয়ের সুযোগ অ্যাটলেটিকোর সামনে।

সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা মিজানুরের

সাম্প্রতিক ঘটনায় র‌্যাবকে সাবধান করে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
83012_1
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের পুলিশের জবাবদিহি শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।

র‌্যাবের উদ্দেশে মিজানুর বলেন, ‘র‌্যাব সাবধান। আইন মানতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করতে পারবেন না।’

র‌্যাবের ভাবমূর্তি সংকট তুলে ধরে তিনি বলেন, ‘তাদেরকে মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করতে হবে। কমিশনের কথা ও সুপারিশ শুনতে হবে। কিন্তু তারা সামাজিক বিতর্ক থেকে দূরে থাকতে চাইলে সংকট আরো ঘনীভূত হবে।’

এ সময় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার ও জবাবদিহি নিয়ে আলোচনা করার সবচেয়ে উপযুক্ত সময়।’

অনুষ্ঠানে র‌্যাবের কোনো কর্মকর্তাকে উপস্থিত না দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা র‌্যাবকে বিভিন্ন সময় যেসব সুপারিশ করেছিলাম, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করলে সাম্প্রতিক ঘটনা ঘটতো না।’

ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের পরিচালক মায়া দারুয়ালা বলেন, ক্ষমতায় থেকে কেউ পুলিশকে যা বলবে, আর পুলিশ তা করবে, তা হতে পারে না। প্রতিটি কাজ হওয়া উচিত আইন অনুযায়ী।

মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক বলেন, আজকে নারায়াণগঞ্জের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। এই সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তি দেয়ার সংস্কৃতির সমালোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন।

জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের যৌথ আয়োজনে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।

ইউসুফের ‘টর্নেডো’ ব্যাটিংয়ে দ্বিতীয় কলকাতা

আগের ম্যাচে সাকিব আল হাসান আর রবিন উথাপ্পার ঝড়ো ব্যাটিংয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। আর প্লে-অফে ‘দুই ম্যাচ সুবিধা’ নিতে শেষ ম্যাচে প্রয়োজন ছিল একটি ‘বড়’ জয়।
83008_1
শনিবার ইডেন গার্ডেনে ইউসুফ পাঠানের ব্যাটিংয়ের আগে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে তা অসম্ভবই ঠেকছিল।

ফাইনালের পথে প্লে-অফ রাউন্ডের সুবিধা নিতে নিয়ম অনুযায়ী কলকাতাকে অন্তত দ্বিতীয় স্থানে উঠে আসতে হবে। এজন্য পয়েন্ট টেবিলে রানরেটে এগিয়ে থাকা চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলতে কলকাতার দরকার ছিল ‘বড়’ জয়।

হায়দারাবাদ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান করলে কলকাতার তখন প্রয়োজন হয় ৯২ বলে জয়। দলীয় ৭৭ রানে দুর্দান্ত ফর্মে থাকা উথাপ্পা (৪১) বিদায় নিলে ম্যাচটা কঠিনই হয়ে যায়। এরপর ১১৬ রানে সাকিব ফিরে গেলে রীতিমতো হাল ছেড়ে দেয়ার মতো অবস্থা।

অবশ্য তখনও একপ্রান্ত আগলে খেলছিলেন ইউসুফ। তিনি যখন মাঠে নামেন ৪৭ বলে কলকাতার দরকার ১০৬ রান। তবে তার ‘টর্নেডো’ ব্যাটিংয়ে এদিন আরো ৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।

ইউসুফ এদিন ১৫ বলে অর্ধশতক তুলে নিয়ে আইপিএলের দ্রুততম অর্ধশতকের মালিক হন। এর আগে ১৭ বলে অর্ধশতক করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

আর ৭ ছক্কা ও ৫ চারে সাজানো ইউসুফের এই ‘টর্নেডো’ ইনিংসের শেষ হয় ২২ বলে ৭২ রানে। এর মধ্যে ডেইল স্টেইনের এক ওভারে নিয়েছিলেন ২৬ রান যা আইপিএলে স্টেইনের সবচেয়ে ব্যয়বহুল ওভার।

রিয়ালের ‘লা দেসিমা’য় স্বপ্ন ভঙ্গ অ্যাটলেটিকোর

নির্ধারিত সময়ের খেলা প্রায়ই শেষ। কেবলই শেষ বাঁশি বেজে উঠার অপেক্ষা। ইতিহাসের দরজা খুলে যাবে এক গোলে এগিয়ে থাকা অ্যাটলেটিকোর সামনে।
83003_1
কিন্তু ঠিক খেলার ৯০ মিনেটে সার্জিও রামোসের গোল। আর একটি গোলই এলোমেলো করে দিলো সবকিছু। অতিরিক্ত সময় মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে জিতে একযুগ পর ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগা থেকে চ্যাম্পিনস লিগ- মওসুমজুড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চমক। ইতোমধ্যে লা লিগা নিজেদের করে নিয়েছে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও সেই ধারাবাহিকতা। দিয়াগো গডিনের হেডে ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাটলেটিকো।

প্রায় ৫৪ মিনিট এগিয়ে থেকে তখন শেষ বাঁশি শোনার উপেক্ষায় অ্যাটলেটিকোর সমর্থকরা। কিন্তু ৯০ মিনিটে কর্ণার থেকে রামোস হেড করে রিয়ালকে সমতায় ফেরালে স্বপ্ন ভঙ্গের সূচনা হয় দিয়াগো সিমেওনের দলের। বাকিটা যেন কেবলই দুঃস্বপ্ন।

অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকোকে দুমড়েমুচড়ে দেন গ্যারেথ বেল, মার্সেলো আর ক্রিশ্চিয়ানো রোনালদো। মারিয়ার একটি দারুণ ক্রস থেকে অতিরিক্ত সময়ের ১১০ মিনিটে বেল রিয়ালকে এগিয়ে দেন।

খেলার ১১৮ মিনিট মার্সেলোর পা থেকে তৃতীয় গোলটি আসে। আর ১২০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে অ্যাটলেটিকোর কফিনে শেষ ফেরেকটি ঠুকে দেন। তখন একযুগ পর চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা ‘দা দেসিমা’ জিতে উন্মত্ত চিত্কার আর উদ্দাম আনন্দে হারিয়ে যায় রিয়াল সমর্থকরা।