মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

শফিক রেহমানের বাসার সামনে পুলিশ

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।image_84169_0

শনিবার সকাল আটটা থেকে স্কাটনের ১৫ নম্বর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়।

শফিক রেহমান জানান, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আমার বাসা সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়া আসার কথা ছিল। এজন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে সকালে আমি তাদের জানিয়েছি বেগম জিয়া এখানে আসছেন না। তবুও পুলিশ এখান থেকে যায়নি।

এব্যাপারে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই লিয়াকত জানান, আমরা উপরের নির্দেশে এসেছি।

তবে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়নি। এটি নিয়মিত টহলের অংশ।

জ্বালানি ছাড়াই জ্বলবে বাল্ব, চলবে গাড়ি

বিদ্যুৎ ও জৈব জ্বালানি ছাড়াই ব্যাটারির সাহায্যে ভূগর্ভ থেকে সেচ কিংবা গৃহস্থালির কাজে পানি উত্তোলন, বৈদ্যুতিক ফ্যান চালানো, বাল্ব জ্বালানো ও অটোগাড়ি চালানো যাবে- এমনই এক প্রযুক্তির উদ্ভাবন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।image_84130_0

তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আহম্মদপুর গ্রামে। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন।

নজরুল ইসলাম তার নতুন উদ্ভাবিত যন্ত্রের নাম দিয়েছেন ‘পাওয়ার বক্স’। এতে কোনো বিদ্যুৎ কিংবা কোনো জ্বালানির প্রয়োজন নেই। পাওয়ার বক্স চললেই নিজে থেকেই ব্যাটারি চার্জ হবে।

তিনি নিজ বাড়িতে তার উদ্ভাবিত যন্ত্র দ্বারা বাড়ির বৈদ্যুতিক ফ্যান, বাল্ব, রঙিন টিভি এবং পানি উত্তোলন করে দেখিয়েছেন। এতে কোনো বিদ্যুৎ, ডিজেল ও পেট্টোলের প্রয়োজন নেই। পাওয়ার বক্স চললেই ব্যাটারি চার্জ হবে।

নজরুল ইসলাম বলেন, “আমি আজ থেকে ১০ বছর আগে চিন্তা করেছি এ ধরনের পাওয়ার বক্স উদ্ভাবন করব। কিন্তু আর্থিক সংকট ও নানা সীমাবদ্ধতার কারণে এ প্রযুক্তি উদ্ভাবনে দেরি হয়েছে।”

নজরুল বলেন, “অবশেষে গত দুই বছরের প্রচেষ্টার ফলে আমার স্বপ্নের এই পাওয়ার বক্স উদ্ভাবন করতে পেরেছি। আর গত ২৪ মে উপজেলা সদরের শাহদৌলা ডিগি কলেজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে পাওয়ার বক্স যন্ত্রের সফল পরীক্ষা করে দেখিয়েছি।”

তিনি জানান, এই পাওয়ার বক্সের মাধ্যমে একদিকে পানি উত্তোলন করা হচ্ছে, ব্যাটারি চার্জ, ফ্যান চালানো, বাল্প জ্বালানো, রঙ্গিন টিভি চালানোসহ ৮-১০ বিঘা জমিতে সেচের মাধ্যমে আবাদ করা যাবে।

এ ছাড়া অটো গাড়ি চলবে এবং ব্যাটরিতে বৈদ্যুতিক চার্জ লাগবে না। ব্যাটারি ওই পাওয়ার বক্সের মাধ্যমেই অটো চার্জ হবে এবং অন্য গাড়ির ব্যাটারিও চার্জ করা যাবে। এর সাহায্যে বাড়িতে বৈদ্যুতিক বাল্প, ফ্যান, রঙিন টিভি, ফ্রিজ চালাতে পারবে। ব্যাটারি দীর্ঘ মেয়াদী চলবে ও এতে বাড়তি কোনো খরচ হবে না।

নজরুল জানান, এ প্রযুক্তির সঠিক ব্যবহার কাজকে সহজ সাশ্রয়ী এবং লাভজনক করে তুলবে। ক্ষুদ্র এই প্রযুক্তিটি অটো গাড়ি চালকরা যথাযথভাবে ব্যবহার করে লাভবান হবার পাশাপাশি সেচ সমস্যা সমাধানেও কিছুটা ভূমিকা রাখবে।

তিনি দেশের স্বার্থে সহজ এই প্রযুক্তিটি কৃষক ও অটো-গাড়ি চালকদের মধ্যে দ্রত ছড়িয়ে দেয়ার পরামর্শ দেন। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তির প্রচার ও প্রসারসহ নতুন প্রযুক্তি উদ্ভাবনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন মনে করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, “জ্বালানি সাশ্রয়ী এ প্রযুক্তিতে চারটি বিভিন্ন ভোল্টের (ক্ষেত্র বিশেষে) ব্যাটারি, একটি করে ডিসি মোটর, হাইস্প্রিড জেনারেটর, বেল্ট, পুলি, শ্যাপ্ট এবং প্রয়োজন মত বৈদ্যুতিক কেবল ব্যবহার করা হয়েছে। সাকুল্যে এতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। মাঝে এক ঘণ্টা করে বিরতি দিয়ে দিনে ২০ ঘণ্টা চালানো যাবে এ প্রযুক্তি। গবেষণার মাধ্যমে একে আরো সাশ্রয়ী ও টেকসই করা সম্ভব। তখন দাম আরো কম হবে।”

ধানমন্ডি মাঠ রক্ষা করে নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, “আপনি একজন পরিবেশবাদী। ধানমন্ডি মাঠটি রক্ষা করে নাগরিকদের বাঁচান, তাদের নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করুন।”

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানমন্ডি মাঠ: অতীত, বর্তমান এবং?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।image_84166_0

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, “আপনার কাছে অনুরোধ ধানমন্ডি মাঠটি রক্ষা করবেন। যদি রক্ষা করতে না করেন তবে আমাদের জন্য তা (মাঠ রক্ষা) কঠিন হয়ে পড়ছে।”

আবু সায়ীদ বলেন, “বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে মাঠটিকে ধ্বংস করা হচ্ছে। শেখ জামালের নাম ব্যবহার করায় কী শেখ জামালের সম্মান বাড়ছে? বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে কি ব্যবসা করতেই হবে? অশুভ মানুষ অশুভ উদ্দেশ্যে এই নাম ব্যবহার করছে। আর সে জন্যই প্রধানমন্ত্রীর কাছে আমার এ আবেদন।”

সংবাদ সম্মেলনে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের ধারাবাহিক কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব।

ইকবাল হাবিব বলেন, “মাঠটি অবৈধ দখলদারদের হাত থেকে অবমুক্ত না করে আমাদের আন্দোলন শেষ হবে না। জনতার আদালত বিশাল। প্রয়োজনে আমরা সেই আদালতেই যাব।”

ইন্সটিটউট অব আর্কিটেক্ট বাংলাদেশ’র সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, “শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (বেনজির আহম্মেদ)। শেখ জামাল ক্লাব লিমিটেড ধানমন্ডি মাঠটিকে অবৈধভাবে দখল করে আছে বলে আখ্যা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।”

‘ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আবদুল্লাহ আবু সায়ীদ সভাপতিত্বে আরো  উপস্থিত ছিলেন বাপা  নেতা গাজী আশরাফ ‍হোসেন লিপুসহ মাঠ রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত অন্যান্য নেতারা।

ইঞ্জিনচালিত রিকশার অনুমোদনের দাবি

ঢাকাসহ সারাদেশে ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমোদন দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রিকশার মালিক ও চালকরা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান।image_84180_0

সমাবেশে ঢাকা সিটির রিকশা শ্রমিকলীগের সভাপতি আজহার আলী বলেন, “ঢাকার বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত রিকশা চলাচল করছে। কিন্তু তাদের সরকারিভাবে কোনো অনুমোদন নেই। তাদের ব্যক্তিগত উদ্যোগে এসব যান পরিচালিত হচ্ছে।”

তিনি বলেন, “সরকারি অনুমোদন না থাকার কারণে এসব রিকশার মালিক ও চালকদের প্রতিনিয়িত বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। অনেকেই ইঞ্জিনচালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছে। তবে এসব রিকশা যানজট ও সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”

এ সময় বক্তরা ইঞ্জিন চালিত রিকশাকে অনুমোদন দিয়ে এবং রিকশা শ্রমিকদের মাঝে ইঞ্জনবাহিত যান দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানায়।

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম বাদলের সভাপতিত্বে সমাবেশে দুই শতাধিক রিকশা শ্রমিক অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে অগ্রসর হয়।

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ

বিজিবিকে লক্ষ্য করে বিজিপির গুলি ছোড়া ও বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রদূতকে সেগুন বাগিচায় ডেকে এনে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।image_84177_0

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক জানিয়েছেন, সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিউ মিন্ট থানকে ডেকে এনে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে গুলি ছোড়া বন্ধ এবং নিহত বিজিবি সদস্যের লাশ ফেরত দেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতকে তাগিদ দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায়, ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বিষয়টি তার সরকারকে জানাতে বলা হয়। রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছার পর সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার) মুস্তফা কামাল তার সঙ্গে কথা বলেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত ওই বক্তব্য তার যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানান।

এর আগে বৃহস্পতিবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

শনিবার সকালে বিজিবির বন্দারবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাটেলিয়ন থেকে বিজিবির সদস্যদের নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তের সব বিওপিওগুলোতে মোতায়েন করা হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।

এদিকে বান্দারবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে শুক্রবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী- বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলি ছোড়ার প্রেক্ষিতে সীমান্তের বিওপিওগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবিকে লক্ষ্য মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলি ছোড়ার ফলে গুলিবিদ্ধ বিজিবির পাইনছড়ি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মিজানুর রহমান নিখোঁজ হন।

শুক্রবার বিকালে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ ফেরত দেয়ার কথা ছিল।

সে অনুযায়ী বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মদ আলী ও কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল ফরিদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বিকাল তিনটায় পাইনছড়ির ৫৫ নম্বর পিলারের কাছে একটি কফিন নিয়ে অবস্থান করেন।

এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী লাশ ফেরত না দিয়ে বিজিবির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

এ ঘটনার পর থেকে বিজিবির আরো দুই সদস্য নিখোঁজ রয়েছে। তারা হলেন ল্যান্স নায়েক বাবুল ও সিপাহী মো. জাহাঙ্গীর। তবে বিষয়টি বিজিবির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

অনুশীলন ম্যাচের আগে ইনজুরি শঙ্কায় জার্মানি

রোবাবার বিশ্বকাপের অনুশীলন ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে জার্মানি। কিন্তু ঘরের মাঠের এই ম্যাচে জার্মান কোচ জোয়াচিম লো বেশ কয়েকজন তারকাকেই দলে পাচ্ছেন না।

অধিনায়ক ফিলিপ লাম গোঁড়ালির ইনজুরিতে ভুগছেন। গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারও কাঁধের ইনজুরির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। উভয় খেলোয়াড়কেই রোববারের  ম্যাচে বিশ্রামে থাকতে হচ্ছে।image_84182_0

জার্মান কাপ ফাইনালে ইনজুরির কবলে পড়ার পরে বায়ার্ন মিউনিখের এই জুটি বিশ্বকাপের অনুশীলনে খুব কমই অংশ নিতে পারছেন।

এ প্রসঙ্গে লো বলেছেন, আমরা কোনভাবেই লাম ও ন্যুয়ারের ব্যপারে কোন ঝুঁকি নিতে চাইনা। তবে ইনজুরি থেকে ফিরে মার্সেল শামেলজার এবং বাস্টিয়ান শোয়েনন্সটাইগার মাঠে নামছেন।

রোববারের  ম্যাচে আমি সব খেলোয়াড়কেই পরীক্ষা করব। এখানে কৌলশগত ও ব্যক্তিগতভাবে সব খেলোয়াড়কেই দেখে নেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ আমরা পাচ্ছি।

২৮ বছর বয়সী ন্যুয়ার আরমেনিয়ার বিপক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য শেষ অনুশীলন ম্যাচে মাঠে নামতে পারেন। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ন্যুয়ারের জায়গায় বরুশিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ গোলরক্ষক ৩৩ বছর বয়সী রোমান ওয়েইডেনফেলারের খেলার ইঙ্গিত পাওয়া গেছে।

শেষ পর্যন্ত তিনি মাঠে নামলে এটি হবে জাতীয় দলের পক্ষে তার দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে তার ডর্টমুন্ড সতীর্থ লেফট ব্যাক এরিক ডারমের অভিষেকও প্রায় নিশ্চিত।

রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে: ড. কামাল

বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করার আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে। খাবারে ফরমালিন দিয়ে পচা ও নষ্ট জিনিসকে যেভাবে উপস্থাপন করা হয়, আমাদের রাজনীতিতেও সেভাবে ফরমালিন দেয়া হচ্ছে।”image_84183

শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তব্য দেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী এস এম আকরামকে জয়ী করতে সেখানকার ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা।

শেবাগ-রায়নার রেকর্ড

বড় আফশোস হচ্ছে আমার! হয়তো ক্রিকেটপ্রেমীদেরও!

ইস, যদি আর একটা ম্যাচ আগে বিরেন্দ্র শেবাগ এই ইনিংসটা খেলতেন! তাহলে হয়তো ভাগ্যলিপির বদল হতো বীরুর। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যেত ‘নফজগড়ের নবাব’কে। কিন্তু শেষ পর্যন্ত তা হবে না। কারণ, শুক্রবার আইপিএলেল প্লে-অফে চেন্নাই সুপার কিংসকে ‘উল্লু’ বানানোর দিনের বেশ আগেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।image_93623_0

তবে এদিন ‘অবিশ্বাস্য’ ও ‘নির্মম’ খেলা সুরেশ রায়নার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ আসছে ভারত। তাই বাংলাদেশী বোলারদের সতর্ক হতে হবে এখন থেকেই। সাজাতে হবে রণ-পরিকল্পনা। কেননা শুক্রবার ম্যাচে চোখ ছানাবড়া করা কিছু রেকর্ড গড়েছে রায়না-শেবাগরা। আসুন এক ঝলকে সেই রেকর্ডগুলোকে দেখে নেই-

* বীরেন্দ্র শেবাগের ১২২ রান প্লে-অফে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। আইপিএল পাঁচের প্লে-অফে দিল্লির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয় ১১৩ রান এতোদিন সর্বোচ্চ সংগ্রহ ছিল। শুক্রবার তা ভেঙে দিলেন বুড়ো শেবাগ।
* সুরেশ রায়নার এদিনের স্ট্রাইক রেট ৩৪৮, যা টি-টোয়েন্টির সেরা। এর আগে ২০ ওভারি ক্রিকেটে সবচেয়ে ঝড়ো স্ট্রাইক রেটের মালিক ছিলেন মহেন্দ্র ধোনি। যখন ১৯ বলে অপরাজিত ৬৩ রান করেছিলেন ধোনি। স্ট্রাইক রেট ৩৩১.৫৭।
* রায়নার ১৬ বলের হাফসেঞ্চুরি টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম। তার আগে আছে যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরি ও ইউসুফ পাঠানের ১৫ বলের কীর্তি।
* আইপিএলে গৌতম গাম্ভীরের সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড ছুঁলেন রায়না। ২৩টি। তাছাড়া আইপিএলে সবচেয়ে বেশি ১১৫ ম্যাচে ৩৩২৫ রানের রেকর্ডও উত্তর প্রদেশের ব্যাটসম্যানের।

শেবাগ-রায়নার রেকর্ড

বড় আফশোস হচ্ছে আমার! হয়তো ক্রিকেটপ্রেমীদেরও!

ইস, যদি আর একটা ম্যাচ আগে বিরেন্দ্র শেবাগ এই ইনিংসটা খেলতেন! তাহলে হয়তো ভাগ্যলিপির বদল হতো বীরুর। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যেত ‘নফজগড়ের নবাব’কে। কিন্তু শেষ পর্যন্ত তা হবে না। কারণ, শুক্রবার আইপিএলেল প্লে-অফে চেন্নাই সুপার কিংসকে ‘উল্লু’ বানানোর দিনের বেশ আগেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।image_93623_0

তবে এদিন ‘অবিশ্বাস্য’ ও ‘নির্মম’ খেলা সুরেশ রায়নার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ আসছে ভারত। তাই বাংলাদেশী বোলারদের সতর্ক হতে হবে এখন থেকেই। সাজাতে হবে রণ-পরিকল্পনা। কেননা শুক্রবার ম্যাচে চোখ ছানাবড়া করা কিছু রেকর্ড গড়েছে রায়না-শেবাগরা। আসুন এক ঝলকে সেই রেকর্ডগুলোকে দেখে নেই-

* বীরেন্দ্র শেবাগের ১২২ রান প্লে-অফে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। আইপিএল পাঁচের প্লে-অফে দিল্লির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয় ১১৩ রান এতোদিন সর্বোচ্চ সংগ্রহ ছিল। শুক্রবার তা ভেঙে দিলেন বুড়ো শেবাগ।
* সুরেশ রায়নার এদিনের স্ট্রাইক রেট ৩৪৮, যা টি-টোয়েন্টির সেরা। এর আগে ২০ ওভারি ক্রিকেটে সবচেয়ে ঝড়ো স্ট্রাইক রেটের মালিক ছিলেন মহেন্দ্র ধোনি। যখন ১৯ বলে অপরাজিত ৬৩ রান করেছিলেন ধোনি। স্ট্রাইক রেট ৩৩১.৫৭।
* রায়নার ১৬ বলের হাফসেঞ্চুরি টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম। তার আগে আছে যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরি ও ইউসুফ পাঠানের ১৫ বলের কীর্তি।
* আইপিএলে গৌতম গাম্ভীরের সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড ছুঁলেন রায়না। ২৩টি। তাছাড়া আইপিএলে সবচেয়ে বেশি ১১৫ ম্যাচে ৩৩২৫ রানের রেকর্ডও উত্তর প্রদেশের ব্যাটসম্যানের।

স্মৃতি ইরানির ঘটনায় চাকুরিচ্যূত ৫ কর্মকর্তা

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। মোদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতার তথ্য ফাঁস করার দায়ে তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস পত্রিকা।image_93628_0.gif

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই পাঁচ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং মন্ত্রীর শিক্ষা সংক্রান্ত  গোপন দলিল ফাঁস করে দেয়ার কারণে তাদের চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিম্নসারির কর্মকর্তা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন না।
ভারতের এক হিন্দিভাষী পত্রিকায় স্মৃতি ইরানির শিক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের খবর প্রকাশিত হওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের নতুন মানব সম্পদ মন্ত্রী গত বছর উন্মুক্ত স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিনি পরীক্ষায় অংশ নেননি।
ভারতের টিভি সিরিয়ালের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই গত কয়েকদিন ধরে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপির মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, স্মৃতি তার নির্বাচনী হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে অংশ নেয়ার সময় হলফনামায় বলেছিলেন, ১৯৯৬ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছেন। কিন্তু চলতি বছর ১৬তম লোকসভা নির্বাচনে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উন্মক্ত বা ওপেন লার্নিং শিক্ষাক্রমের আওতায় ১৯৯৪ সালে বিকম পাস করেন বলে দাবি করেছিলেন।
মঙ্গলবার স্মৃতি ইরানিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অজয় মাকেন টুইটারে মোদির মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেছিলেন,‘ কী একখান মন্ত্রিসভাই না বানিয়েছেন মোদি। তার এইচআরডি মন্ত্রী স্মৃতি ইরানি ডিগ্রি পাসও করেননি। তার নির্বাচনী হলফনামার ১১ পৃষ্ঠায় গিয়ে দেখুন।’
জবাবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও পশ্ন তুলেন বিজেপি নেতারা।
পরিস্থিতির চাপে শেষমেষ বৃহস্পতিবার দেশবাসীর কাছে আবেদন জানান স্মৃতি। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা নয়, তাকে যেন তার কাজ দিয়েই মূল্যায়ন করা হয়।