বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

রাজধানীতে শিবিরের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর কয়েকটি স্থানে বুধবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। তবে শিবিরের এ কর্মসূচি থেকে এখন পযন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।image_86866_0

সকাল ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে বিক্ষোভ মিছিল বের করে শিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখা। শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ,ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম উদ্দিন, মহানগরী পশ্চিমের সেক্রেটারি তামিম হোসাইন ,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তারেক আব্দুল্লাহ, ঢাকা কলেজের সেক্রেটারি রেজাউল কবীর ও মহানগরী পশ্চিমের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম স্বপন প্রমুখ।

সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মো. মনির হোসেনের নেতৃত্বে মিছিলে ঢাকা মহানগরী পূর্বের সভাপতি মো. রিয়াজ আহম্মেদ, সেক্রেটারি মনিরুজ্জামন শামিম, মহানগর দক্ষিণের সেক্রেটারি মুঈনুদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক সাদেক বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ৮টার দিকে ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে কদমতলী চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জিঞ্জিরার শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহিম মজুমদারের নেৃতৃত্বে মিছিলে জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, বাইজিদ হাসান ও ইলিয়াছ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘুমের কারণে বদলে গেল সংসদে সাহারার আসন!

সংসদের ট্রেজারি বেঞ্চের সামনের সারিতে বসে নিয়মিত ঘুমানোর অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আসন পরিবর্তন করে দেয়া হয়েছে। তার পরিবর্তিত আসন হয়েছে দ্বিতীয় সারিতে।image_86851_0

সংশ্লিষ্টরা জানান, সংসদ অধিবেশন চলাকালে ঘুমিয়ে পড়ার এ অভিযোগ সাহারা খাতুন, সাবেক আরেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ আরো কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচনাও হয়েছে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। আর তার নির্দেশেই সংসদে সামনের সারির আসন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পেছনে।

দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতেই তাকে সংসদের প্রথম সারির আসন দেয়া হয়েছিল।

আসন পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, কেন তার আসন পরিবর্তন করতে বলা হয়েছে, তা জানি না। প্রধানমন্ত্রী তার আসনটি ওখানে না রাখার জন্য বলেছিলেন।

প্রসঙ্গত, প্রথম সারিতে তার আগের আসনটিতে এখন বসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

বিহারি ক্যাম্পে হামলায় বিচার বিভাগীয় কমিশনের দাবি

সম্প্রতি রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্পে হামলার তদন্তে পুলিশী তদন্ত কমিশন নয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়ে সমাবেশ করেছেন লেখক-শিক্ষক-ছাত্র-শিল্পী-সাংস্কৃতিককর্মী-পেশাজীবি-রাজনৈতিককর্মীরাimage_96396_0

মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারা সমাবেশে বলেন, ‘পুলিশ ঘটনা জানা সত্ত্বেও হামলা প্রতিকারে কোন ব্যবস্থা নেয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারে বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী, মানবাধীকার কর্মী খুশী কবির, ব্যারিষ্টার জ্যোর্তিময় বড়ুয়া, পরিবেশ আন্দোলনের আহ্বায়ক আবুল হাসান রুবেল, প্রকৌশলী ম. এনামুল হক, প্রকাশক রবিন আহসান, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

সমাবেশে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘মানুষের মূল্যবোধের ঘাটতির কারণে গুম, হত্যা, ও বিহারী পল্লীতে আগুনের ঘটনা ঘটছে। তবে এ ধরনের ঘটনার কোন বিচার হয় না। বিচার না হওয়ায় দেখা দেয় হতাশা।

ঘটনাটি ধামাচাপা দিতে সব ধরনের আয়োজন করা হয়েছে বলে দাবি করে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘বিচার না হওয়র আশঙ্কা থেকে প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’

পল্লীতে আগুন লাগিয়ে হত্যার ঘটনায় মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও ব্যর্থ প্রশাসনের ব্যক্তিদেও জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনার দাবি সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘বিহারীরা বাংলাদেশের নাগরিক। তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে। নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। কিন্তু প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘ব্যক্তিস্বার্থ চরিতার্থ ও বিহারীদের উচ্ছেদ করে জমি দখলে এ হামলা চালানো হয়েছে। বিহারীদের ঘর-বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগ থাকলেও তাদেরকে দিয়েই আবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিএনপি দেশকে পিছিয়ে নিতে দক্ষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি দেশকে পিছিয়ে নিতেই দক্ষ।image_96443_0

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে সাক্ষরতার হার বৃদ্ধি করেছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে আনে। আবার ২০০৯ সালে ক্ষমতায় এসে এ হার আমরা আবারো বাড়িয়েছি।’

বুধবার সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১৪ উদ্বোধন উপলক্ষে ব্ঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলন।

এসএসসি ও এইচএসসির ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতে পাসের হার ৯৮ দশমিক ১ ভাগ। আমাদের দেশের ছেলেমেয়েরা কেন পারবে না। আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী।’

তিনি বলেন, ‘দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক অর্থ উপার্জন করতে পারবে। এজন্য আমরা সবাইকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি।’ তিনি বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।’

শাহজালালে সাড়ে সাত কেজি সোনাসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনাসহ ৩ জনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।image_96434_0.2222jpg

বুধবার সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের আবুধাবী থেকে আগত একটি ফ্লাইট (বিজি-০০২৮) সকালে সিলেট হয়ে ঢাকা আসে। আটক যাত্রীরা সিলেট থেকে ঢাকায় আসছিলেন। তারা ডমেস্টিক ফ্লাইটের যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সোনার মূল্য পৌণে চার কোটি টাকা।

মুক্তি পেলেন মিশরে আটক আল-জাজিরার সাংবাদিক

প্রায় ১০ মাস যাবৎ মিশরের কারাগারে আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরার আরব সাংবাদিক আব্দুল্লাহ আলসামি।image_96440_0

মঙ্গলবার মিশরের স্করপিয়ন কারাগার থেকে আটক করার ৩০৭ দিন পর মুক্তি দেয়া হয়।
২০১৩ সালের ১৪ অগাস্ট মিশরের রাজধানী কায়রেরা রাবা আল আদাওয়েআ স্কয়ারে উৎখাতকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট তুলে দেয়ার সামরিক অভিযান চলাকালীন আল জাজিরার হয়ে সংবাদ সংগ্রহকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর কোন চার্জ গঠন ছাড়াই তাকে স্করপিয়ন কারাগারে আটক রাখা হয় এবং বহির্বিশ্বের অসংখ্য আহ্বান প্রত্যাখ্যান করে তার আটকাবস্থা বহাল রাখা হয়।
এর প্রতিবাদে চলতি বছরের জানুয়ারি থেকে তিনি অনশন শুরু করেন।
সোমবার ১৬ জুন তাকে মুক্তিদানের আদেশ দেয় আদালত। মঙ্গলবার নিঃশর্ত মুক্তিদানের পূর্বে তাকে নাসের সিটি পুলিশ স্টেশনে নেয়া হয় বলে জানা যায়।

বেনগাজি হামলার মূলহোতা আবু খাত্তালা আটক

বেনগাজি হামলার সন্দেহভাজন মূল নায়ক আকমেদ আবু খাত্তালাকে আটক করেছে যুক্তরাষ্ট্র। গত ১৫ জুন লিবিয়ায় এক গোপন অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী তাকে আটক করে বলে মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে। এ ঘটনায় মার্কিন সেনাবাহিনীর ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।image_96430_0.gif

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার অন্যতম শহর বেহগাজির মার্কিন দূতাবাসে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। হামলায় লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার আমেরিকান নিহত হয়েছিলেন। এ হামলার ঘটনায় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল জন কিরবে এক লিখিত বিবৃতিতে জানান, ‘কোন রকম বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং অভিযান শেষে সকল মার্কিন সেনা নিরাপদে লিবিয়া ছেড়েছে।’ এই সেনা অভিযান সম্পর্কে বিস্তারিত উল্লেখ না করে তিনি কেবল বলেন, রোববার বিকেলে বেনগাজি শহরের কাছে ওই ঝটিকা অভিযান চালানো হয়েছিল।
তিনি আরো বলেন, আবু খাত্তালাকে বর্তমানে লিবিয়ার বাইরে এক নিরাপদ স্থানে রাখা হয়েছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করেননি। তবে রয়টার্স জানিয়েছে, বর্তমানে তাকে একটি মার্কিন জাহাজে আটক করে রাখা হয়েছে।
এদিকে আহমেদ আবু খাত্তালাকে গ্রেপ্তার করার খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা বাহিনীর ব্যাপক  প্রশংসা করেছেন। তিনি বলেন,‘ আমেরিকানরা যখনই কোনো হামলার মুখে পড়বে সেই হামলাকারীকে আমরা খুঁজে বের করবোই, তা যত সময়ই লাগুক না কেন।’
অন্যদিকে এফবিআই পরিচালক জেমস কমে বেনগাজি হামলার সঙ্গে জড়িত বাকিদেরও খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,‘ আমরা কখনোই আশা ছাড়িনি এবং অপরাধীদের বিচারের সম্মুখীন না করা পর্যন্ত আমরা কাজ করে যাব।’
বেনগাজি হত্যাকাণ্ডের জন্য আবু খাত্তালের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল কোর্টে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আটক খাত্তালকে গুয়েন্তানামো সামরিক কারাগারে রাখার দাবি জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং জন ম্যাককেইন। তবে মার্কিন সরকারি কর্মকর্তারা তাদের এ দাবি নাকচ করে দিয়েছেন। মার্কিন আদালতে নিয়মমাফিক তার বিচার হবে বলেই ধারণা করা হচ্ছে।

প্রতি ৮ মিনিটে পাচার হচ্ছে একটি শিশু

ভারতে প্রতি ৮ মিনিটে  পাচার হয়ে যায় একটি শিশু। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বরাত দিয়ে মঙ্গলবার সে দেশের সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।ভারতে শিশু পাচার কোনো নতুন ঘটনা নয়। বরং প্রতিদিনই তা আশঙ্কাজন হারে বাড়ছে। এসব পাচারকারীদের হাতে পড়ে বিক্রি হয়ে যাচ্ছে তাদের শৈশব।image_96441_0.gif

  ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ভারতে পাচারকৃত শিশুদের দশ শতাংশ  বিদেশে পাঠানো হয়। বাকি ৯০ ভাগকে পাচার করা হয়ে থাকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে, প্রতি বছর ভারতে প্রায় চল্লিশ হাজার শিশু অপহৃত হয়। এদের মধ্যে ১১ হাজার শিশুরই কোনও খোঁজ মেলে না। বাড়ির নিরাপদ আশ্রয় থেকে পাচারচক্রের হাত ঘুরে এক অমানুষিক আর যন্ত্রণাময় জীবনে ঢুকে পড়ে তারা। পরে এদের মধ্যে কেউ শিশুশ্রমিক হিসেবে কাজ করে। অনেককে দিয়ে আবার রাস্তাঘাটে ভিক্ষেও করানো হয়। অঙ্গ-পাচারের মতো ভয়ঙ্কর চক্রেরও শিকার হয় বহু শিশু। তাদের শরীর থেকে অবাধে কিডনি বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়। এতে করে অনেকে মারাও যায়। এছাড়াও বহু শিশু বিক্রি হয়ে যায় যৌনপল্লীতে। তাদের জোর করে দেহব্যবসায় নামানো হয়।
মূলত, দারিদ্রতার সুযোগ নিয়েই ফুলেফেঁপে উঠছে এ ধরনের শিশু পাচার চক্রগুলো। তারা আর্থিক দিক থেকে দুর্বল পরিবারগুলিকেই টার্গেট করছে। কখনও টাকার বিনিময়ে, কখনও বা উজ্জ্বল ভবিষ্যতের মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় এসব শিশুদের।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিবছর প্রায় ছয় লাখ থেকে আট লাখ বিশ হাজার মানুষ পাচার হয়ে যায়। যার মধ্যে পঞ্চাশ শতাংশই শিশু। এসবের মধ্যেই ভারত ক্রমে হয়ে উঠছে পাচারচক্রের কেন্দ্র। সাধারণত: অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্নাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে ও পশ্চিমবঙ্গ রাজ্যগুলোর শিশুদেরকেই এই অপরাধী চক্রটি টার্গেট করে থাকে।

মালয়েশিয়ায় নৌকাডুবিতে ৬৬ জনের মৃত্যু

মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে মঙ্গলবার গভীররাতে অবৈধ ইন্দোনেশীয় অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে এর ৬৬ যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কাঠের তৈরি ওই নৌকাটিতে সবমিলিয়ে ৯৭ জন ইন্দোনেশীয় যাত্রী ছিল বলে বয়টার্স জানিয়েছে।image_96429_0.gif

 মঙ্গলবার স্থানীয় সময় রাত চারটার দিকে মালাক্কা প্রণালীর নিকটবর্তী পোর্ট ক্লাংয়ের কাছে এসে নৌকাটি ডুবে যায়।
মালয়েশিয়ান মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা মুহাম্মদ জুরি রয়টার্সকে জানান, যাত্রীদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল এবং নৌকাটি সমুদ্রযাত্রার জন্য উপযোগী ছিল না। জুরি আরো বলেন, ‘নৌকার যাত্রীরা সকলেই ছিল অবৈধ অভিবাসী এবং ইন্দোনেশিয়ার নাগরিক।’ ইন্দোনেশিয়ার এসব নাগরিকরা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করতেন। রামজান উপলক্ষে দেশে ফেরার সময় তারা এই দুর্ঘটনায় পড়েন।
মালয়েশিয়ার ওই কর্মকর্তাটি এর আগে ওই দুর্ঘটনায় ৬১ জন নিখোঁজ হওয়ার কথা বলেছিলেন। পরে তিনি মাত্র ৩১ জনকে উদ্ধার করার কথা স্বীকার করেন। ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ার নৌবাহিনী।

দুঃখময় স্মৃতি নিয়ে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ব্রাজিলের স্ট্রাইকার হাল্ক বলেছেন, বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রতিশোধ নামক কোনো শব্দ আমরা এজেন্ডায় রাখতে পারি না। তবে মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষের ম্যাচটিকেই শেষ ষোলতে নিজেদের অবস্থান নিশ্চিত করার লক্ষ্য স্থির করেছি। ফোর্তালেজায় মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।image_86672_0

বিশ্বকাপের পাঁচটি শিরোপা জয় করলেও ব্রাজিলীয় সফলতার তালিকায় এখনো যুক্ত হতে পারেনি বড় একটি স্বীকৃতি। আর সেটি হচ্ছে ফুটবলে অলিম্পিকের স্বর্ণপদক। দুই বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রাজিল তাদের সেই স্বপ্ন পুরণের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থ করে দিয়ে পদকটি ছিনিয়ে নেয় মেক্সিকান যুবারা। ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে মেক্সিকো।

তবে মঙ্গলবার ফোর্তালেজার ক্যাস্তেলো স্টেডিয়ামে ব্রাজিল তাদের ওই আবেগ প্রশমিত করার চেস্টায় থাকবে বলে মনে করেন না হাল্ক। ম্যাচটি সেই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এক বছর আগে দল দুটি কনফেডারেশন কাপের গ্র“প পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর লুইজ ফেলিপ স্কলারির দল ২-০ গোলে জয়লাভ করেছিল। ওই সফলতার অর্থ হচ্ছে অলিম্পিকে ব্যর্থতার প্রতিশোধ ইতিমধ্যে নেয়া হয়ে গেছে ব্রাজিলীয়দের। হাল্কের মতে এখন তাদের মনে শুধু একটি বিষয় ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে মঙ্গলবারের ম্যাচে অংশ নেয়া। অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের এই গোলদাতা বলেন,‘ কনফেডারেশন কাপেও আমাদের শুধুমাত্র একটি লক্ষ্য ছিল। সেটি হচ্ছে ম্যাচটিতে জয়লাভ করা। এবারও আমাদের মনের মধ্যে সেটিই রয়েছে। আমরা যদি প্রতিশোধের চিন্তায় থাকি, তাহলে সমস্যার মধ্যে পড়ে যাব।’

তারপরও অলিম্পিকের হারের ঘটনাটি এখনো তাদের মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে। বিশেষ করে বর্তমান স্কোয়াডের পাঁচ সদস্য লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। হাল্কসহ বাকিরা হলেন, থিয়াগো সিলভা, মার্সেলো,অস্কার ও নেইমার।

বিশ্বকাপে ক্রেয়েশিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের গোলদাতা অস্কার বলেন, ‘আমি অবশ্যই খুবই কষ্ট পেয়েছিলাম। এটিই একমাত্র পদক যেটি আমরা এখনো অর্জন করতে পারিনি। ফাইনালে গিয়ে আমরা পরাজিত হয়েছি। মেক্সিকো খুবই ভালো একটি দল। আমার শুধু একটাই প্রত্যাশা, তা হল রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য পরবর্তী অলিম্পিকে সেলেকাওরা যেন সেই স্বর্ণপদকটি জয় করে।’

এবারের মেক্সিকো বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছে ২০১২সালের অলিম্পিক স্বর্ণপদক জয়ী দলের ৮ সদস্য। ইতিমধ্যে জয় দিয়ে বিশ্বকাপ মিশনও শুরু করে দিয়েছে তারা। শুক্রবার নাটালে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো ১-০ গোলে ক্যামেরুনকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট লাভ করেছে। ম্যাচে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেছেন ওরিবে পেরালটা। অবশ্য তার হুমকীর ব্যাপারে কিছুটা অবগত আছে ব্রাজিল। কারণ অলিম্পিকের ফাইনালে তিনিই বল পাঠিয়েছেন ব্রাজিলীয়দের জালে।

মেক্সিকোর লেফট উইং ব্যাক দি ক্লাব আমেরিকার খেলোয়াড় মিগুয়েল লিয়ান এর ব্যাপারেও বেশি সজাগ রয়েছে স্বাগতিক দল। ক্যামেরুনের বিপক্ষে তিনি ছিলেন বেশি বিপজ্জনক। ডান প্রান্ত দিয়ে ব্রাজিলের রক্ষনভাগেও বিপজ্জনক হয়ে ওঠতে পারেন তিনি। সূত্র: ওয়েবসাইট