বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা প্রস্তাব নাকচ দিল্লির

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ও নাবালক ও সিনিয়র সিটিজেনদের ভিসায় ছাড়সংক্রান্ত দু’টি প্রস্তাবই নাকচ করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ image_87715_0
বাংলাদেশিদের জন্য ভারতে এসে ভিসার আবেদন ও ১৮ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভিসায় ছাড় দেয়ার প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় । ২৫ জুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরে এবিষয়ে আলোচনার সম্ভাবনাও ছিল৷ কিন্তু আসাম এই প্রস্তাবের বিরোধিতা করায় বাধ্য হয়েই পররাষ্ট্র  মন্ত্রণালয়ে প্রস্তাব নাকচ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

প্রসঙ্গত, তিন দিনের বিদেশ সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সুষমা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্ব দেয়ার নীতির অঙ্গ হিসেবেই সুষমার এই বাংলাদেশ সফর৷- ওয়েবসাইট।

সৌদিতে বছরে ৩২ হাজার অর্থ কেলেঙ্কারি

সৌদি আরবের বিভিন্ন শহরে এক বছরে ৩২ হাজারের বেশি অর্থসংক্রান্ত দুর্নীতির ঘটনা ঘটেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আরব নিউজ।image_87727_0

রাজধানী রিয়াদে সবচেয়ে বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে। এর সংখ্যা ৯ হাজার ৬২। মক্কায় এই সংখ্যা আট হাজার ১৪১ এবং জেদ্দাহ, দাম্মামে  ও মদিনায় যথাক্রমে ৬৩৮৮, ৬১৩৬ এবং ১২৭১।

এ ছাড়া, এ সময়ের মধ্যে ১৯ হাজারের বেশি মাদকসংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

এই একই বছরে প্রায় সাত হাজার মদ্যপানের ঘটনা ঘটেছে,  চার হাজার ১৪১ ডাকাতি, প্রায় এক হাজার ১৬৯ কর্মী পালিয়ে গেছে, ৪১৬টি অসততার ঘটনা ঘটেছে এবং ২৪৩ মুদ্রা পাচারের ঘটনা ঘটেছে।

ইরাকের প্রধান তেল শোধনাগার দখলে নিয়েছে বিদ্রোহীরা

ইরাকের প্রধান তেল শোধনাগার ক্ষেত্র দখল করে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সুন্নি বিদ্রোহীরা। বাগদাদের উত্তরে বাজি নামক স্থানের এই তেল শোধনাগার থেকে দেশটির এক তৃতীয়াংশ তেলের সাপ্লাই হয়ে থাকে।image_87731_0

খবরে বলা হয়, দশ দিন ধরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেমে থেমে চলা সংঘর্ষের এক পর্যায়ে তেল শোধনাগারের দখলে নিলো বিদ্রোহীরা।
আইএসআইস এর নেতৃত্বাধীন এই বিদ্রোহীগোষ্ঠীটি ইতিমধ্যে বাগদাদের উত্তর ও পশ্চিমের বেশ কিছু শহর তাদের দখলে নিয়ে নিয়েছে।
এদিকে সুন্নি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে তারা তেল শোধনাগারটি পরিচালনার দায়িত্ব স্থানীয় উপজাতিদের হাতে হস্তান্তর করবে।
তিনি জানান, আমরা বাগদাদ দখলে অগ্রসর হচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।
হামলার এ মুহূর্তে ইরাক সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ইরাকের সব শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসেছেন।  বৈঠকে তিনি ইরাকের প্রতি আমেরিকার সমর্থনের কথা ব্যক্ত করেন।
কেরি বলেন, সম্প্রতি আইএসআইএল এর হামলা ইরাকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ অবস্থা অব্যাহত থাকলে সামনে আরো কঠিন পরিস্থিতির তৈরি হবে।–বিবিসি।

যুক্তরাষ্ট্রে পাচারকালে ১৬৮ শিশু উদ্ধার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গোপন অভিযান চালিয়ে যৌনকাজে পাচার করার অপেক্ষায় থাকা ১৬৮ শিশুকে উদ্ধার ও ২৮১ জন দালালকে গ্রেপ্তার করেছে এফবিআই।image_87764_0

ক্যালিফোর্নিয়া রাজ্যের অকল্যান্ডের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এই শিশুদের বলপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল বলে জানা যায়।

এফবিআইসহ স্থানীয় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘অপারেশন ক্রস কান্ট্রি’ নামের এ অভিযান পরিচালনা করে। ডেনভার, টাম্পা ও লস অ্যাঞ্জেলসসহ ১০০টিরও বেশি শহরে অভিযান চালানো হয়।

উদ্ধার করা শিশুদের মধ্যে কয়েকজনকে অনলাইনে “বিক্রি” করা হয়েছে বলে জানিয়েছেন এফবিআই’র কর্মকর্তারা।

“এটি আমাদের প্রথম অভিযান, তবে এটি শেষ নয়,” বলেন এক কর্মকর্তা।

উদ্ধার করা শিশুদের মানসিক সহায়তা দেয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্যগত দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এফবিআই জানিয়েছে, ১১ বছরে এ ধরনের ৮টি অভিযান চালিয়ে প্রায় ৩৬০০ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ১৪৫০টি মামলায় অভিযুক্তদের শাস্তি হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, দালালরা অসংখ্য শিশুকে দিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করছিল। শিশুদের উদ্ধার আর দালালদের গ্রেফতারে এ অভিযান চালানো হয়।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস সংবাদ মাধ্যমকে জানান, ‘উদ্ধার হওয়ারা বেশির ভাগই শিশু’।

তিনি জানান, “রাস্তায় বিভিন্ন গাড়ি থামিয়ে, রাস্তার পাশে, মোটেল ক্যাসিনোতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এরা সবাই আমেরিকান শিশু।”

পুলিশ জানায়, “কিছু তরুণ গোপনে এই শিশুদের চাপ প্রয়োগ করে পতিতাবৃত্তি করতে বাধ্য করতো। অনেকেই প্রেমের মোহে পড়ে বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে এ কাজ করে।”      -ওয়েবসাইট

নিজামী রায় বারবার পেছাবে না, আশ্বাস সুরঞ্জিতের

অসুস্থার কারণে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বারবার পেছাবে না বলে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান।

যেহেতু দেশে প্রচলিত আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় অপরাধীতে আদালত থাকতে হয়, সে বিবেচনায় নিজামীর আইনজীবীর পক্ষ থেকে তার অসুস্থার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছে।image_87739_0

যুদ্ধাপরাধীদের বাঁচানোই বিএনপির মূল উদ্দেশে উল্লেখ্য করে সুরঞ্জিত বলেন, “যদি সংলাপ চান সংবিধানের ভেতর থেকেই সংলাপ করতে হবে। সংবিধানের বাইরে থেকে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।”

গঠনমূলক রাজনীতি আহ্বান জানিয়ে বিএনপিকে তিনি গণতন্ত্র ও দেশের পক্ষে কাজ করার পরামর্শ দেন তিনি।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া ঈদের পরে যে আন্দোলনের ডাক দিয়েছেন তা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য আর কিছুর জন্য নয়।”

আন্দোলনের হুমকি দিয়ে কাজ হবে না মন্তব্য করে তিনি বলেন, “অতীতে তিনি অনেক আন্দোলনের ডাক দিয়েছেন। তাতে জনগণের সম্পৃক্ততা না থাকায় তা সফল হয়নি। আর ঈদের পরে খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন তা কোনোভাবে সফল হবে না।”

তিনি বলেন, “বর্তমানে জনগণ বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে আছে। তাই জনগণও তাদের আন্দোলনে অতীতের মত সাড়া দেবে না। এরকম অনেক ঈদ আসছে গেছে। আপনারা কেমন আন্দোলন করেছেন তা দেশের জনগণ দেখেছে।”

সুরঞ্জিত বলেন, “বিএনপি আন্দোলনে ব্যর্থ রাজনৈতিক দল। তাই ঈদের পরও বিএনপির এই আন্দোলনের হুমকি সফল হবে না। তাই অতীতের মতো এখনো তারা ব্যর্থ হবে।

রায় স্থগিতে সরকারের কোনো ভূমিকা নেই: হাছান মাহমুদ

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় স্থগিতে সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।image_87740_0

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, “রায় স্থগিতে সরকারের কোনো দুর্বলতা নেই। এমনকি আন্তরিকতারও কোনো ধরনের ঘাটতি ছিল না। কারা কর্তৃপক্ষের কাছে আসামি অসুস্থ হয়ে যাওয়ায় আদালত রায় স্থগিত করেছে। কারণ রায় ঘোষণার সময় আসামি উপস্থিত থাকার বাধ্যবাধকতা রয়েছে।পরীক্ষা নিরীক্ষা চলছে, সুস্থ হলে যেকোনো সময় রায় ঘোষণা করা হবে।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াতের পক্ষ থেকে রায় বিলম্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটাকে বিবেচনায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা রক্ষা করেছি। দু-একজনের বিচার করা হয়েছে। বাকিদেরও হবে। যথাসম্ভব দ্রুত রায় ঘোষণা করা হবে।”

নতুন বার্তা/এইচএইচ/জবা

নিজামীর রায়: রেলের নিরাপত্তা নিয়ে ভাবনা নেই

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হলেও গতানুগতিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই থাকছে রেলপথ।image_97219_0

বিগত সময়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অন্যতম টার্গেটে পরিনত হয় রেলপথ। রেল লাইন উপড়ে ফেলা, রেল সেতুর সংযোগস্থলের নাটবল্টু খুলে ফেলা, ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয়াসহ রেলপথের ওপর চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ।

মঙ্গলবার মতিউর রহমান নিজামীর বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে রেলপথের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে- রেলওয়ের ডিআইজি কামরুল হাসান এ প্রসঙ্গে বাংলামেইলকে বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’

দীর্ঘ রেলপথের বিপরীতে স্বল্প জনবলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীকেও প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। রেল স্টেশন ও ট্রেনের ভেতরেও সাধ্যানুযায়ী নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে রেলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি ‘না’ সূচক মন্তব্য করেন।

গত বছরের অক্টোবরের শেষ সময় থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ২০৪ ঘণ্টা হরতালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণ হারায় ২১ জন। ওই সময় রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছিলেন, প্রাথমিকভাবে তাদের হিসাব অনুযায়ী নাশকতায় রেলের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।

উল্লেখ্য, বাংলাদেশে মোট রেলপথের দৈর্ঘ্য ২ হাজার ৮৩৫ কিলোমিটার।

নাখালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জুয়েল।image_97216_0

সে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।পুলিশ জানায়, রাত সাড়ে

৯টার দিকে জুয়েল পশ্চিম নাখালপাড়ার ১৭৬/এ নম্বর বাড়ির তৃতীয় তলার বারান্দায়

দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। এসময় তার হাত বাড়ির পাশে বিদ্যুতের তার স্পর্শ

করে। মুহূর্তের মধ্যে জুয়েল নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।

বোমাবাজি: ৫৯ জামায়াত-শিবিরের বিরুদ্ধে মামলা

নগরীর জিন্দাবাজারে বোমাবাজির ঘটনায় সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত-শিবিরের ৫৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোতোয়ালী থানাধীন বন্দরবাজার ফাঁড়ির এসআই বিকাশ চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।image_97218_0

মামলায় জামায়াত নেতা জুবায়েরসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৪০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের ছাড়া মামলার এজহারনামীয় অন্য আসামিরা হলেন- ইউসুফ বিন নুরী চৌধুরী সানি (২৪), আনোয়ারুল ওয়াদুদ টিপু (৩০), আব্দুর রাজ্জাক (২৮), মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ার (২৮), শাহরিয়ার আলম শিপার (৩২), সোহেল (২৩), শফিকুল আলম মফিক (৩৪), মাহবুব (২৪), আ.খ.ম খালেদ চৌধুরী (৩৫), আব্দুল মালেক (৩৩), রেহান আহমেদ হারিছ (৩৫), মহানগর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক এবাদুর রহমান ওরফে মাসুক (২৮), জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন (৫৫), ফয়েজ আহমদ (২৬), এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তোফাজ্জল হোসেন রুহেল (৩০), তানভির আহমদ (২২) ও রাজু মিয়া (১৯)।

এর মধ্যে শফিকুল আলম মফিককে সোমবার তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতালের ডাক দেয় স্থানীয় জামায়াত। ওই হরতালের সমর্থনে রোববার রাতে জিন্দাবাজার পয়েন্টে শিবিরকর্মীরা একটি মিছিল বের করে। ওই মিছিল থেকে বোমাবাজি ও গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে পুলিশ দাবি করে।

চকরিয়া-উখিয়ায় বিজিবি মোতায়েন

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় চকরিয়া ও উখিয়া উপজেলায় বর্ডা গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।image_97222_0

মঙ্গলবার বিকাল ৪টা থেকে বিজিবি নামানোর কথা রয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজামীর রায়কে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে প্রয়োজন অনুসারে বিজিবি সদস্যরা চকরিয়া ও উখিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে। কেউ অস্থিতিশীল কর্মকাণ্ড ঘটালে বিজিবি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান জানান, নিজামীর রায়কে কেন্দ্র করে চকরিয়া ও উখিয়া জামায়াত-শিবিরসহ উগ্রবাদীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।