বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়image_90882_0

আটক ব্যক্তিরা হলেন জাহিরুল ইসলাম (২৫) ও মো. জুয়েল (১৬)। জাহিরুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় ও জুয়েলের বাড়ি হরিপুর উপজেলার মরাধর গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী জানায়, দুই বাংলাদেশি কয়েক মাস আগে ভারতে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে দেশে ফেরার জন্য তারা বুধবার সীমান্তের কাছে ভারতের ডাঙ্গিপাড়া গ্রামের একটি বাড়িতে ছিলেন।

ধর্মগড় ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়ার আহমেদ বলেন, “সীমান্তের ৩৭২(৭) এস পিলার থেকে ৯০০ গজ ভেতরে ভারতের ডাঙ্গিপাড়া গ্রাম থেকে শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে তাদের ধরে নিয়ে গেছে।”

প্রেমের প্রতিশোধ নিতে বান্ধবীর মুখে অ্যাসিড ছুড়ল তরুণী

প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধের আগুনে বান্ধবীর মুখ পুড়িয়ে দিলেন তরুণী l পাশের গ্রামের এক যুবককে ভালোবাসতেন দুই বান্ধবী৷ দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন্ করে প্রেমিক একজনকেই বেছে নেন ঘরনি হিসাবে৷ এধরনের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি নন্দকুমার থানার হাফগেড়া গ্রামের আনসুরা খাতুন৷ সোমবার রাতের অন্ধকারে হানা দেয় বান্ধবী মনসুরা খাতুনের বাড়িতে৷ তখন ভাইকে নিয়ে ঘরে শুয়েছিলেন মনসরা৷ সেই সুযোগে বোতলে করে নিয়ে যাওয়া অ্যাসিড জানলা দিয়ে ছুড়ে দেয় আনসুরা৷ যন্ত্রণায় চিৎকার করে ওঠে মনসুরা ও তার ভাই শেখ মতলব৷ দু’জনেরই মুখ এবং শরীর তখন ঝলসে গিয়েছে৷ বাড়ির লোকজন এসে এই অবস্হায় তাদের উদ্ধার করে তমলুক মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ মনসুরার বাবা আনসুরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন৷ যদিও আনসুরা এখনও ফেরার বলে জনিয়েছে পুলিশ৷image_90874_0

পাশাপাশি বাড়িতেই থাকে মনসুরা এবং আনসুরা৷ দুজনেই ছোটবেলা থেকে একে অপরের ঘনিষ্ঠ৷ সবসময় একইসঙ্গে থাকে৷ বেশ কয়েকবছর আগে দু’জনের সঙ্গে আলাপ হয় পাশের গ্রামের শেখ রহিমের৷ শেখ রহিমকে দু’জনেরই ভালো লাগে৷ প্রেম নিবেদন করেন দু’জনেই৷ এই সুযোগে রহিমও গোপনে সম্পর্ক রাখে দু’জনের সঙ্গেই৷ তবে ভালোবাসার পাল্লাটা মনসুরার দিকেই ঝুঁকেছিল৷ বেশকিছুদিন আগে তার সঙ্গে মনসুরারই বিয়ে ঠিক হয়৷

অন্যদিকে আনসুরাও শেখ রহিমকে তার পানিগ্রাহী করবে বলে আশা করেছিল৷ কিন্ত্ত সেই মনোবাসনা পূর্ণ হবে না জেনে বান্ধবীর ওপরেই আক্রোশ গিয়ে পড়ে৷ এরপর দু’জনের মন কষাকষি৷ তারপর মুখ দেখাদেখি বন্ধ৷

ততক্ষণে আনসুরা প্রতিশোধ নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে৷ পাশাপাশি বিয়ে আটকে রহিমকে নিজের দিকে টেনে আনা যায়৷ সব পরিকল্পনার একটাই রাস্তা বুঝে নেয় আনসুরা৷ মনসুরাকে অ্যাসিড মেরে মুখ পুড়িয়ে দিতে পারলেই সেদিক থেকে সরে আসবে শেখ রহিম৷ এরপরই সোমবার রাতকে বেছে নেয় অমোঘ সময় হিসাবে৷ রাতের অন্ধকারে জোগাড় করা অ্যাসিড নিয়ে হাজির হয় বান্ধবীর বাড়িতে৷ ইতিউতি লক্ষ্য করে দেখতে পায় সবাই ঘুমিয়ে রয়েছে৷ ভাইকে নিয়েও অঘোরে ঘুমোচেছ বান্ধবী মনসুরা৷ সেই সুযোগে ছুড়ে মারে অ্যাসিড৷ এরপরই গ্রামছাড়া হয়ে যায় আনসুরা৷ –ওয়েবসাইট।

গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি

টানা আট দিন হামলা চালানোর পর গাজায় সাময়িক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। হামাসও এ অস্ত্র বিরতিতে সাড়া দিয়েছে।image_90877_0

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, বৃস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা) গাজায় কোনো ধরনের হামলা চালানো হবে না।

জাতিসংঘের আওভানে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়ে ইসরাইল বলছে পাঁচ ঘণ্টার মধ্যে গাজার মানুষ যাতে তাদের রসদ সংগ্রহ ও মজুদ করতে পারে সে ব্যবস্থায় তারা করতে চাই।

ইসরায়েলের একজন জেনারেল বিবিসিকে বলেছেন বৃহ:স্পতিবার স্থানীয় সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই যুদ্ধবিরতিতে তারা যেতে পারে।

ফিলিস্তিনিদেরকেও এই যুদ্ধবিরতিতে মেনে নেওয়ার আওভান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট ওবামা এখানে বলছেন “গত দুই সপ্তাহ ধরে চলা সংঘর্ষ- বিশেষ করে গাজায় সাধারণ মানুষের প্রাণহানীর ঘটনা সত্যিই হৃদয়বিদারক।”

হামাসের হামলায় ইসরায়েলি একজন নিহত হন। সে কারণেই আমরা ওই অঞ্চলের অংশীদারদের সাথে কাজ করছি একটি যুদ্ধবিরতি আনার জন্য যাতে উভয় পক্ষের সাধারণ মানুষ রক্ষা পায়।

অবশ্য সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, পাঁচ ঘণ্টার এই অস্ত্র বিরতি চলাকালে হামাসও ইসরাইলকে লক্ষ্য করে কোনো রকেট ছুড়বে না বলে জানিয়েছে।
এদিকে ইসরাইলি হামলায় একই পরিবারের চার জন শিশু নিহত হওয়ার ঘটনাকে ইসরাইল দুঃখজনক বলে বর্ণনা করেছে।

এই চারজন শিশু গাজার সমৃদ্ধ সৈকতে খেলা করার সময় সেখান গোলা বর্ষণ করলে তারা নিহত হয়।

ঘটনাটি ঘটে একটি হোটেলের সামনে যেখানে বিদেশি সাংবাদিকরা অবস্থান করছেন। এ সাংবাদিকরা ওই হামলায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সেবা করেন। ইসরাইল বলছে ফিলিস্তিনের হামাস ছিল তাদের হামলার লক্ষ্য। হামাস বলছে এই ঘটনা যুদ্ধাপরাধের সামিল। সূত্র: বিবিসি

এইচপি সম্মাননা পেলো কম্পিউটার সোর্স

দক্ষতার সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে এইচপি পণ্য পৌঁছে দেয়ার স্বীকৃতি স্বরূপ এইচপি’র পক্ষ থেকে ‘প্রোসেস অরিয়েন্টেড অ্যান্ড জিইও এক্স মার্কেটিং পার্টনার’ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরের জন্য এই পুরস্কার দেয়া হয়।image_90880_0

অনুষ্ঠানে কম্পিউটার সোর্স এর পরিচালক আসিফ মাহমুদ এবং হেড অব স্ট্রাটেজিক বিজনেস (এইচপি) জি এম রাশেদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এইচপি’র ভাইস প্রেসিডেন্ট (প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেম) এবং দক্ষিণ এশিয়া, তাইওয়ান ও হংকং এর ম্যানেজিং ডিরেক্টর এনজি তিায়ান চং।

এ সময় কম্পিউটার সোর্স এর চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ, এইচপি’র জেনারেল ম্যানেজার (প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেম) অং সু সান, এইচপি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজর ইমরুল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মননা গ্রহণ করে দেশজুড়ে কম্পিউটার সোর্স এর সকল বিজনেস পার্টনারদের প্রতি এই সম্মাননা পদক নিবেদন করা হয়।

এ বিষয়ে কম্পিউটার সোর্স এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “এই সম্মাননার পুরো কৃতীত্ব আমাদের ব্যবসায় অংশীদারদের। তাদের ঐকান্তিক সহযোগিতার ফলেই আমরা প্রান্তিক পর্যায়ে এইচপি’র প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে পেরেছি এবং এই পদক পাওয়া সম্ভব হয়েছে।”

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন

সরকার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করেছে।image_90875_0

পুনর্গঠিত সেন্সর বোর্ডে রয়েছেন চেয়ারম্যান তথ্য সচিব, ভাইস চেয়ারম্যান (সেন্সর বোর্ড), তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন), ব্যবস্থাপনা পরিচালক (বিএফডিসি), যুগ্ম সচিব (আইন ও বিচার বিভাগ), যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় (রাজনৈতিক), অভিনেতা আবদুর রাজ্জাক, পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা ও গায়ক আবদুল জব্বার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি আবদুর রহমান, অভিনেত্রী রোকেয়া রফিক বেবী, প্রযোজক নাসিরুদ্দিন দিলু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও কবি আসলাম সানি। নতুন বোর্ড মঙ্গলবার থেকেই কাজ শুরু করেছে।

একত্রিশে পা দিলেন বলিউডের চিকনি চামেলি

 নয় বছর আগে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। বিদেশি, সলমন খানের গার্লফ্রেন্ড, সব তকমা মুছে ফেলে আজ তিনি বলিউডের চিকনি চামেলি। প্রযোজকদের ১০০ কোটির অন্যতম বাজি ক্যাটরিনার জন্মদিনে বলিউড শুভেচ্ছা জানাল টুইটারে।image_90854_0

শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাডুকোন। টুইট করেছেন, “শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালোবাসা। আশা করি তোমার জীবনের সেরা বছর হোক এটা।”

সাম্প্রতিক কালে রনবীর কপূরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শিরোনামে থেকেছেন ক্যাট। গত সপ্তাহে প্রকাশ পেয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি ব্যাং ব্যাংয়ের ফার্স্ট লুক। এরপরই জগ্গা জসুস ছবিতে তার সঙ্গে রনবীরের রিয়েল লাইফ কেমিস্ট্রি দেখায় আশায় রয়েছেন দর্শক। -ওয়েবসাইট।

আন্তনদী সংযোগ নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে মোদি সরকার নতুন করে পদক্ষেপ নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভারতের প্রস্তাবিত জাতীয় বাজেটে এই প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে দেশটি। এ বিষয়ে ভারতের কাছে বিস্তারিত জানতে চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।image_90860_0

বুধবার সংসদ ভবনে বৈঠকের পর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ কথা জানান।

রমেশ চন্দ্র জানান, বহুল আলোচিত আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে আগে থেকেই বাংলাদেশের পরিবেশবিদরা আন্দোলন করে আসছিলেন। প্রকল্পটিতে নতুন করে অর্থ বরাদ্দ আসলে কী সংকেত দেয়, তা নিয়ে পরিবেশবিদরাও শঙ্কিত। কমিটির সদস্যরাও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাই কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারত সরকারের মনোভাব জানতে বলা হয়েছে।

১৯৯৮ সালে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠনের পর প্রথম আন্তনদী সংযোগ প্রকল্প হাতে নেয় ভারত। পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা এগোয়নি। এরপর ২০১২ সালে ভারতের উচ্চ আদালত এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। সম্প্রতি নরেন্দ্র মোদির সরকার ভারতের কেন্দ্রীয় বাজেটে এ প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।

দেশের নদীগুলোর ড্রেজিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটির সভাপতি রমেশ চন্দ্র বলেন, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন তারা। এসব এলাকায় নদী ড্রেজিংয়ের যেসব প্রকল্প রয়েছে, তার অনেক জায়গায় ঠিকমতো কাজ হয়নি। এ কারণে এসব জেলায় লবণাক্ত পানি বেশি ঢুকছে।”  কমিটি গড়াই সেতুর তিন-চার কিলোমিটার জায়গা নিয়মিত ড্রেজিংয়ের মধ্যে রাখতে পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।

রমেশ চন্দ্র জানান, ভারতের সঙ্গে সীমান্তবর্তী নদীতে এ বছরের মধ্যে ২০ কিলোমিটার বাঁধ দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তিনি বলেন, “বর্ষায় ভারত থেকে পানির প্রবাহ বেড়ে যায়। এ কারণে ৪০ কিলোমিটার বাঁধ দিতে হবে। এ বছর ২০ কিলোমিটার করার সুপারিশ হয়েছে।”

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি খাল খননের মাধ্যমে ভারতের শুষ্ক অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে। এতে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা অংশ নেন।

শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য দেন না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে রমজানের পবিত্রতা নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের সময় কোনো রাজনৈতিক বক্তব্য দেন না।”image_90759_0

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বন্দি দিবসে উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‘সব খুনি এক হয়েছে’ খালেদা জিয়ার এমন অভিযোগের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে স্বামী হত্যাকারী, গণহত্যাকারী এবং দুষ্কৃতিকারীদের নেত্রী হিসেবে আখ্যায়িত করে পাল্টা অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া বলেছেন, সব খুনি নাকি এক হয়েছে। কিন্তু তার পাশেই বসে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের হোতা শফিউল আলম প্রধান, একাত্তরের গণহত্যাকারী এবং সারাদেশে একযোগে বোমা হামলাকারী সেই দুষ্কৃতিকারী।”

বিএনপি নেত্রী আবারো এক এগারোর মতো বিশেষ পরিস্থিতি সৃষ্টির স্বপ্নে বিভোর এমন আশঙ্কা করে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক এই পরিবশ ও বন মন্ত্রী।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এমপির সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক শাহে আলম মুরাদ, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার। সমাবেশ পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

রদ্রিগেজের রিয়াল মাদ্রিদ যোগদানে রোনালদোর সমর্থন

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য সদ্য সমাপ্ত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজকে চুক্তিবদ্ধ করাটা সঠিক হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো। মোনাকো থেকে রদ্রিগেজকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির চাপ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।image_90719_0

রোনালদোর মতে রদ্রিগেজ এবং রিয়াল মাদ্রিদ হবে ‘একটা গ্রেট কম্বিনেশন’। বিশ্বকাপে ছয় গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয় করেন মোনাকোর এ প্লেমেকার। নিজে সেরার স্বীকৃতি পেলেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলম্বিয়া।

নিজের পারফরমেন্সর ভিত্তিতেই স্প্যানিশ দলটির নজর কেড়েছেন ২২ বছর বয়সী রদ্রিগেজ। ইতোমধ্যে আলোচনাও শুরু হয়েছে। যদিও মোনাকো ইতোমধ্যেই তাকে না ছাড়ার কথা জানিয়ে দিয়েছে। তথাপি বার্নাব্যুতে যেতে উদগ্রীব বিশ্বকাপের এ নতুন সেনশেসন।

রোনালদোর বিশ্বাস কার্লো আনচেলত্তির দলের জন্য রদ্রিগেজ হবে একটি আদর্শ চুক্তি এবং এজন্য লীগ ওয়ানের দল মোনাকোর সঙ্গে বোঝাপড়া করা উচিত।

মাদ্রিদের সাবেক তারকা মার্সা পত্রিকাকে বলেন, ‘জেমসের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ আছে কিনা আমি জানি না। দেখা যাক কি হয়। সব খেলোয়াড়ের নজরই ছিল বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ শেষ হয়েছে, এখন কিছু ঘটতে পারে।’

‘আমার দৃষ্টিতে বিশ্বের সেরা দল রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা অসাধারণ চুক্তি হবে বলে আমার বিশ্বাস। এটা হবে একটা গ্রেট কম্বিনেশন।’ সূত্র: ওয়েবসাইট

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত, নিহত ১০

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হতাহতের ঘটনা এড়াতে সাড়ে তিন লাখের বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে দুইশটিরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানের ফ্লাইট।image_90728_0

বুধবার দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলসহ লুজন দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া টাইফুন ‘রামাসুন’ চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়। রামাসুন এখন পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

টাইফুনের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালাসহ বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় লুজন দ্বীপের বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ম্যানিলার স্টক মার্কেটসহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান।

লুজন দ্বীপের ৮৫ শতাংশ এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। কর্তৃপক্ষ দ্বীপের চারটি প্রদেশকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করেছে। সূত্র: রয়টার্স