শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

এভারেস্টে ফিলিপ হিউজের ব্যাট

নেপালের এভারেস্ট পর্বতে নেয়া হবে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের ব্যাট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ওয়েলি এডওয়াডর্স এ ব্যাপারটি নিশ্চিত করেন।image_111652_0

আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে মাউন্টেন এভারেস্টে ব্যাট নিয়ে যাবার পরিকল্পনা আছে সিএ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের।

গত মাসে ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে মারা যান হিউজ। এরপর থেকে হিউজের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে ক্রিকেট বিশ্ব। এবার তারই রেশ গিয়ে পড়ছে নেপাল ক্রিকেটে। তাই পর্বতশৃঙ্গ এভারেস্টে রাখা হবে তার ব্যাট।

হিউজের ব্যাটটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে নিয়ে যাবার পরিকল্পনা করছে সিএ ও ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল। কোন সময়ে এটা নেয়া হবে তা এখনো নিশ্চিত না হলেও আগামী বছরের মার্চ-এপ্রিলে মাউন্টেন এভারেস্টে ব্যাট নিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া হিউজ স্মরণে ৬৩ ওভারের একটি ম্যাচও আয়োজন হতে পারে। ম্যাচটিতে অংশ নিবে অস্ট্রেলিয়ার কিছু খেলোয়াড় ও নেপালের খেলোয়াড়রা। সূত্র: ওয়েবসাইট

খিলগাঁওয়ে ৪০০ ফুট গভীর পাইপে আটকা পড়েছে শিশু

রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুর কলোনি মাঠের পাশে ওয়াসার প্রায় ৪০০ ফুট গভীর পাইপে পড়ে আটকে আছে  জিয়াদ নামের চার বছরের একজন শিশু।  তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।image_111650_0

উদ্ধারকারীরা জানান, শিশুটি বেঁচে আছে। ডাকলে সে সাড়া দিচ্ছে। তার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন তারা। দড়ি ফেলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা হচ্ছে। শিশুটি কয়েক দফা দড়িটি ধরলেও পরে তা ছেড়ে দেয় বলে জানান তারা।

উদ্ধারকর্মীরা আরো জানান, শিশুটির জন্য খাবার ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

শিশুটি যেখানে পড়েছে, ওয়াসার ওই পাইপটি (পানির পাম্প স্থাপনের জন্য বসানো) কয়েক শ ফুট গভীর। এর ব্যাস মাত্র ১৪ ইঞ্চি হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা।

শিশুটির বাবার নাম নাসিমউদ্দিন। তিনি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। সাংবাদিকদের তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে জিয়াদ ওই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান জানান,  খবর পাওয়ার পর বিকাল চারটা থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আবারও সেরা হলেন অমিতাভ

তার সম্মানে আরও একটি পালক যোগ হল৷মেগাস্টার অমিতাভ বচ্চন যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন৷ভারতীয় সিনেমা ক্ষেত্রে অবদানের জন্য তিনি এই স্বীকৃতি পেতে চলেছেন৷মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর বিগ বির হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন৷গত বছর কিংবদন্তি শিল্পীimage_111613_0 লতা মঙ্গেশকরকে এই সম্মান প্রদান করা হয়েছিল৷পুরস্কার পাওয়ার পর স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷পুরস্কার হাতে নেওয়ার পর অমিতাভ জানান, ‘যশজির একটি রোমান্টিক ছবিতে কাজ দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম৷তার ১০-১৫ দিন পর সেলিম জাভেদ ‘দিওয়ার’এর চিত্রনাট্য নিয়ে এসেছিলেন৷তারপর বাকিটা তো সকলে জানেন৷রাজনীতিক সুব্বারামি এবং সব জুরি সদস্যদের আমার তরফ থেকে ধন্যবাদ৷তারা আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন, এতে আমি সম্মানিত’৷

বিনীত অভিনেতা আরও জানিয়েছেন, ভারতীয় সিনেমার সেবা তিনি এখনও করে যাচ্ছেন৷তবে এতটা সম্মান পাওয়ার যোগ্যতা হয়তো তার নেই৷এদিনের এই সম্মান প্রদান অনুষ্ঠানে যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া উপস্থিত ছিলেন৷- ওয়েবসাইট।

বিশ্বকাপে অনিশ্চিত গুল

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দলের অন্যতম সেরা পেসার উমর গুলের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাঁটুর ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় গুলকে ১৫ সদস্যের চূড়ান্ত দলে বিবেচনা করা নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।image_111600_0

হাঁটুর ইনজুরির কারণে গত বছরের মে মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে অপারেশন করিয়েছিলেন উমর গুল। তবে এখনো নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি এই পাক পেসার।

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, “গুলের ইনুজুরি সংক্রান্ত যেই রিপোর্ট আমরা পেয়েছি তা বেশি উৎসাহ-ব্যঞ্জক নয়। আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম।”

গত বছরের মে মাসে মেলবোর্নে অপারেশন করার পর থেকে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছিলেন না গুল। বেশ কয়েকদিন ধরে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন তিনি। আসন্ন বিশ্বকাপে যদি গুলকে হারায় পাকিস্তান তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশের পিচে দলের বোলিং শক্তি কিছুটা কমে যাবে বলে ক্রিকেট-বোদ্ধাদের বিশ্বাস।

অভিষেকের পর থেকে পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে খেলার উমর গুল দলের সেরা বোলিং অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপে গুল খেলতে না পারলে পাকিস্তান তার অভাব কীভাবে পূরণ করে সেটাই দেখার বিষয়।   -ওয়েবসাইট

পোপ পলকে গুলির অভিযোগ অস্বীকার ইরানের

পোপ জন পল-২ কে গুলির ঘটনায় ধর্মীয় নেতা আয়াতউল্লাহ রুহুল্লা খোমেনীর জড়িত থাকার কথা প্রত্যাখান করেছে ইরান। এ সপ্তাহের শুরুতে সার্বিয়ান টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি বন্দুকধারী মেহমেত আলী আগকা বলেন, “আয়াত উল্লাহ খোমেনি আমাকে পোপকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।”image_111599_0

মেহমেত বলেন, “আমি আমার বইয়ে উল্লেখ করেছি, আমাকে বেহশতে যাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে।” পোপ যখন কারাগারে মেহমেতকে দেখতে যান তখন তিনি ইরানের সম্পৃক্ততার কথা জানান।

বেলগ্রেডের ইরান দূতাবাস এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলে, “ইমাম খোমেনি আধ্যাত্মিক নেতা। তিনি সব ধর্মের মানুষদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতেন।”

ভ্যাটিকানও মেহমেত এর করা অভিযোগ প্রত্যাখান করেছে।১৯৮১ সালে সেন্ট পিটাসবার্গে পোপ জন পলকে গুলিতে আহত করে মেহমেত। পরে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।–আল-আরাবিয়া।

সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতাকে দায়ী করলো বিএনপি

ট্যাংকারডুবিতে সুন্দরবনের যে ব্যাপক ক্ষতি হয়েছে এর জন্য সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে বিএনপি। ট্যাংকারডুবির ৪৮ ঘণ্টার পরেও সরকার তেল নিঃসরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ দলটির।image_111597_0

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়। বিএনপির ভাইস- চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান মেজর (অব.) হাফিজ প্রতিবেদন পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিয়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্ঘটনার পর কোস্টগার্ডকে নিয়োজিত করলে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো যেতো। কিন্তু সরকার তা করেনি। বরং এ সময় বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশের পরও সুন্দরবন বিপর্যয় রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করা হয় তদন্ত প্রতিবেদনে।

আইএস মোকাবেলায় তুরস্কের সহযোগিতা চাইল ইরাক

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবেলায় তুরস্কের সহযোগিতা চাইলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।image_111591_0

বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেবতগলু এর সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “তুরস্কের সহযোগিতায় আমরা এ অঞ্চলে আইএস বিরোধী লড়াই চালিয়ে যেতে পারি। সম্মিলিত শক্তি ব্যবহারের মাধ্যমে আইএসকে পরাস্ত করা সম্ভব।”

তিনি বলেন, “আইএস কেবল ইরাক ও তুরস্কের জন্য হুমকি নয়, এটা গোটা অঞ্চলের জন্য হুমকি।”

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনী প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি আম আহ্বান জানিয়েছি।”-আল-আরাবিয়া।

সঞ্জয়কে এত লম্বা ‘ছুটি’ কেন?

সঞ্জয় দত্তের প্রতি কি একটু বেশিই সদয় জেল কর্তৃপক্ষ? অস্ত্র আইনে দোষী সাব্যস্ত বলিউড তারকার ৫ বছরের সশ্রম কারাদণ্ড বহাল রাখার রায় দেয় সুপ্রিম কোর্ট৷ গত বছরের মে মাসে সেই রায়ের পর থেকে ইয়েরওয়াড়া জেলে তার ঠিকানা হওয়ার কথা৷ অথচ গত দেড় বছরের জেলের বাইরে কাটিয়েছেন image_111577_0অভিনেতা৷ ফারলো বা প্যারোল পেয়েছেন মোট ১১৮ দিন!

স্বভাবতই প্রশ্ন উঠছে৷ ২৩ ডিসেম্বর ১৪ দিনের ফারলো পেয়ে বাড়ি ফিরে আজ সপরিবার ‘পিকে’ দেখতে গেছেন৷ আমির খান অভিনীত এই ছবিতে পার্শ্ব চরিত্রে তিনি৷ জেলের জল-হাওয়া খেয়ে ১৮ কেজি কমেছে৷ ছুটি পেয়ে গতকাল ঘটা করে শরীরের ‘এইট প্যাকস’ দেখিয়েছেন খোশমেজাজে থাকা সঞ্জয়৷

গত বছর ডিসেম্বরেই স্ত্রী মান্যতার অসুস্হতার কারণ দেখিয়ে একমাস প্যারোল নিয়েছিলেন৷ যদিও ওই সময়ে মান্যতাকে বলিউডের একটি পার্টিতে দেখা যায়৷ প্রশ্নও ওঠে৷ তবু আবার মান্যতার কারণেই আবার প্যারোলের মেয়াদ বাড়িয়ে নেন তিনি৷ আবার ওই বছরই সেপ্টেম্বরে পায়ে অস্ত্রোপচারের জন্য প্রথমে ১৪ দিনের ফারলো পান৷ পরে সেটা বাড়িয়ে আরও ১৪ দিন হয়ে সঞ্জয়ের আবেদনে৷ সাধারণত বন্দীর পরিবারের কেউ গুরুতর অসুস্হ হলে অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ৩০ দিনের প্যারোল পাওয়া যায়৷ তবে মাত্র দেড় বছরের মাথায় ১১৮ দিন জেলের বাইরে থাকা নজিরবিহীন৷ এ বছরের গোড়ার দিকে দ্বিতীয়বার প্যারোল দেওয়ায় প্রশ্ন তুলেছিল বম্বে হাইকোর্ট৷ সরকারের কাছে নথি দেখতে চায়৷ তবে অভিনেতা যে বাড়তি খাতির পাচ্ছেন, তা মানতে নারাজ ইয়েরওয়াড়া জেল কর্তৃপক্ষ৷- ওয়েবসাইট।

রোনাল্ডোদের মতো মহাতারকা নই, তাই ব্যালন ডি’অরও পাব না

ম্যানুয়েল ন্যয়ার মনে করেন না, ব্যালন ডি’অর পুরস্কার শেষ পর্যন্ত পাবেন বলে।

ম্যানুয়েল ন্যয়ার মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ড তিনি নন। তাই ব্যালন ডি’অরটাও পাবেন না!image_111576_0

সাম্প্রতিক পারফরম্যান্স যদি সেরার শিরোপা বাছাইয়ের নির্ণায়ক হয়, তা হলে দেখা যাবে জার্মান গোলকিপারের পারফরম্যান্স মেসি-রোনাল্ডোর চেয়ে কম কিছু নয়, বরং বেশি। ফুটবল বিশ্বে গোলকিপারের সংজ্ঞাকেই পাল্টে ফেলেছেন ন্যয়ার। ব্রাজিল বিশ্বকাপ উত্তর ফুটবল তাকে জানে, সুইপার-ন্যয়ার বলে। কিন্তু তার পরেও তিনি জানেন না, আদৌ শ্রেষ্ঠত্বের পুরস্কার তিনি পাবেন কি না।

“ব্যালন ডি’অরের একজন দাবিদার হিসেবে আমাকে ভাবা হয়েছে, সেটাই যথেষ্ট। আমি তাতেই গর্বিত,” বলে দিয়েছেন ন্যয়ার। “কিন্তু বাকি যে দু’জন আছে, তারা আন্তর্জাতিক ব্র্যান্ড। দুনিয়া জুড়ে ওদের পরিচিতি। সুখ্যাতি। ওরা মহাতারকা। তাই ওরা এগিয়ে আমার চেয়ে।”

নাম দু’টো সহজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিও মেসি।

যে দু’জনের মধ্যে কার পুরস্কারটা পাওয়া উচিত, তা নিয়ে ইতিমধ্যেই লেগে গিয়েছে বিভিন্ন মহলে। রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট রোনাল্ডোর দিকে। কিন্তু মেসির প্রাক্তন সতীর্থ জাভি হার্নান্দেজ আবার বলে দিয়েছেন, “রোনাল্ডো বিশ্বকাপে করলটা কী? আর বিশ্বকাপের বছরে তো বিশ্বকাপের পারফরম্যান্সটাই প্রাধান্য পাবে।” যেখানে টিমকে ফাইনালে তুলেছিলেন মেসি। কিন্তু নয়্যার? তিনি তো চ্যাম্পিয়ন টিমের মহানায়ক, তা হলে?

“আমার নাম আছে, এতেই আমি খুশি। যদিও এই বছরটা সম্ভবত আমার কেরিয়ারের সেরা বছর বলা যায়,” বলেছেন জার্মানি গোলকিপার। যিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতার দিকে বরং এখন বেশি করে মন দিচ্ছেন। যিনি জল্পনা ওড়াচ্ছেন ফুটবল থেকে অবসর নেওয়া নিয়ে। মাঝে রটে গিয়েছিল যে ২০১৬ ইউরোর পর ফুটবল থেকে অবসর নেবেন ন্যয়ার। নিজেই বলে দিচ্ছেন, সেটা ভুল।

“ইউরো জেতার প্রস্তুতি নিচ্ছি। আর অবসর নিয়ে এখনও কিছু ঠিক করিনি। যত দিন টিমের এক নম্বর গোলকিপার থাকতে পারব, খেলে যাব,” বলে দিয়েছেন ন্যয়ার।

যা ইঙ্গিত, ফুটবলবিশ্বের নামীদামি স্ট্রাইকারদের ভোগান্তি আরও কয়েক বছর চলবে।  – ওয়েবসাইট।

ফসল বাঁচাতে পোষা হচ্ছে বন্যপ্রাণী নেকড়ে

কাজাখস্তানের গ্রামবাসীরা তাদের জমি পাহারা দেওয়ার কাজে বিরল একটি প্রাণীকে রক্ষী হিসেবে ব্যবহার করছে। এবং এটি গৃহপালিত নয়, বরং বন্যপ্রাণী। আর এই প্রাণীটি হচ্ছে নেকড়ে।

সংবাদদাতারা বলছে, এর ব্যবহার ক্রমশ বাড়তে থাকায় এখন একে কিনতেও পাওয়া যাচ্ছে।

স্থানীয় কে.টি.কে. টেলিভিশনের খবরে বলা হয়েছে, “আপনি এখন একটি নেকড়ের বাচ্চা কিনতেও পারেন। এজন্যে খরচ পড়বে ৫০০ ডলার। এবং ঠিকমতো চেষ্টা করলে এই বন্যপ্রাণীটিকে খুব সহজে পোষ মানানো যায়।”

দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের একজন নুরসেইত সিলকিশিবে ওই চ্যানেলকে জানিয়েছেন যে তিনি একটি বাচ্চা নেকড়ে কিনেছেন। তিন বছর আগে তিনি একজন শিকারির কাছ থেকে এটা কিনেছিলেন। তার নাম দেওয়া হয়েছে কুর্তকা।

তিনি জানান, নেকড়েটি তার বাড়িতে বেশ ভালো আছে। ঘুরে বেড়াচ্ছে বাড়ির উঠোনে। তিনি জানান যে নেকড়েটিকে কখনো শেকল দিয়ে বেঁধেও রাখতে হয় না। মাঝেমধ্যেই তাকে গ্রামের ভেতরে হাঁটতে নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকেরা, প্রতিবেশী এবং গ্রামবাসীরাও তাকে দেখে ভয় পায় না।image_111575_0

তিনি বলেন, “আপনি যদি ওকে ঠিকমতো খেতে দেন, যত্ন করেন তাহলে ও আপনাকে আক্রমণ করবে না। যদিও সে কুকুরের চেয়ে বেশিই খায়।”

তবে নেকড়ে বিশেষজ্ঞ আলমাস জাপারফ বলেছেন, এই বন্যপ্রাণীটিকে বাড়িতে রাখা খুবই বিপজ্জনক।

তিনি বলেন, “নেকড়ে হচ্ছে একটি তাজা বোমার মতো। এটা যেকোনো সময়ে যা কিছু করতে পারে।”

এই প্রবণতা বেড়ে যাওয়ায় সোশাল মিডিয়াগুলোতে এটা এনিয়ে আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে।

তবে নেকড়ে শিকার বন্ধ করতে না পারায় সরকারের সমালোচনাও করছে তারা।

একজন বলছেন, গ্রামের মানুষ এখন তাদের জমির ফসল বাঁচাতে নেকড়ে দিয়ে নেকড়ে ঠেকাচ্ছে। এজন্যেতো আপনি তাদেরকে দোষ দিতে পারেন না। আরেকজন রসিকতা করে বলেছেন, “ভেড়াকে তাদের খোঁয়াড়ে রাখা হয়েছে, ফুলে উঠেছে নেকড়ের পেটও, কিন্তু মেষপালককে কেউ খুঁজে পাচ্ছে না।” – বিবিসি