শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

স্ত্রী সম্পর্কে ‘সত্যি’ জানেন না পুরুষ!

love27নিজের স্ত্রীকে আপনি হয়তো খুব ভালোবাসেন৷ দীর্ঘ প্রেমের পর পরিণয়ের ফলে আপনি হয়তো ভাবছেন তার সম্পর্কে সব আপনি জানেন৷ এমন ভাবনা যদি আপনার মনে থাকে তবে অবিলম্বে তা পরিবর্তন করুন৷ কারণ মেয়েদের কিছু বিষয় কখনই তার স্বামীর পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না৷ জেনে নিল মহিলাদের এমনই কিছু সিক্রেট৷

১. মাঝে মাঝেই হয়তো আপনার স্ত্রী হঠাৎ খিটখিটে হয়ে ওঠেন বা বিষণ্ণ হয়ে পড়েন৷ কিন্তু আদতে তিনি তেমন নন৷ আপনি হয়তো ভাবছেন আপনার কোনও আচরণের কারণে তিনি এমন করছেন৷ জেনে রাখুন, এই বিশেষ হয়ে মহিলাদের ঋতুচক্রের কারণে হরমোনের প্রভাবে তিনি ওমন খিটখিটে ব্যবহার করছেন৷

২. আপনার স্ত্রীকে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দেখে আপনার মনে সন্দেহ জাগতে পারে৷ কিন্তু এমন সন্দেহকে মনে জায়গা দেবেন না৷ আসলে আপনার স্ত্রী চান যাতে আপনার বন্ধুরাও তাকে আপনার স্ত্রী হিসেবে পছন্দ করুক৷

৩. স্ত্রী বা প্রেমিকা মোটেও সবজায়গায় আপনার সঙ্গে যেতে পছন্দ করেন না৷ কারণ তিনি মাঝে মাঝে নিজের বন্ধু-বান্ধবীদের সঙ্গে ঘুরতে চান৷ এটা বুঝে নিতে হবে আপনাকেই৷

৪. জীবনে প্রাইভেসি সকলেরই প্রয়োজন৷ কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা প্রাইভেসি বেশি পছন্দ করেন৷ মেয়েরা নিজের দুনিয়ায় সময় কাটাতে বেশি পছন্দ করেন৷

৫. মেয়েরা কখনই নিজের প্রাক্তন প্রেমিক বা স্বামীকে ভুলে যেতে পারেন না৷ তারা কেবল তাকে ভুলে থাকার অভিনয় করেন৷

৬. অন্য কোনো মহিলার সঙ্গে স্ত্রীর তুলনা একেবারেই করবেন না৷ কারণ মেয়েরা কখনই অন্য মেয়ের সঙ্গে তার তুলনা মেনে নিতে পারেন না৷ এমনকি প্রশংসামূলক তুলনা হলেও নয়৷

৭. আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসেন৷ কিন্তু জেনে রাখুন, মেয়েরা কাউকে খুব বেশি ভালোবাসলে কোনো আঘাতের কারণে তাকে সবচেয়ে বেশি ঘৃণাও করতে পারেন৷ তাই স্ত্রীকে কখনই চটাবেন না৷

৮. মেয়েরা চান পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হতে৷ এই কারণে ইচ্ছে করেই সম্পর্কে স্বামীকেই বেশি প্রাধান্য দেন মেয়েরা৷ এতে পুরুষও খুশি হন ও তারা সম্পর্কে আরও বেশি মনযোগ দেন৷

৯. পৃথিবীর যেকোনো মেয়েই সারপ্রাইজ ও উপহার পেতে ভালবাসেন৷ তাই স্ত্রীকে খুশি রাখতে মাঝে মাঝে তাকে ছোট্ট উপহার দিতেই পারেন৷

১০. ‘তুমিই আমার চোখে সেরা, তোমার চাইতে সুন্দর আর কাউকে মনে হয় না’৷ শুধু মাত্র এই কথা বলেই যেকোনো মহিলার মন জয় করা সম্ভব৷

রামপুরার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

court26রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর তরফদার রহমানসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, কর্তব্যে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে ওই মামলা দায়ের করেছেন শামীমুন নাহার লিপি নামে এক প্রবাসী নারী।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইউনুস খান মঙ্গলবার সকাল ১১টায় বাদিনীর অভিযোগের বিষয়ে প্রাথমিক শুনানির পর বেল ৩টায় পুর্ণাঙ্গ শুনানির জন্য সময় ধার্য করেন। শুনানি শেষে আগামী ৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার অপর আসামিরা হলেন, রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলমগীর ভূইয়া, এসআই বাবুল, আরিফুর রশিদ,  দুরদানা রশিদ, শাহরিয়ার রশিদ, আরিফুর রশিদের বন্ধু হুমায়ুন ওরফে ল্যাংরা হুমায়ুন, তাজুল ইসলাম, কবির হোসেন কাজল ও মো. মাসুদ।

মামলায় অভিযোগে বলা হয়, আমেরিকা প্রবাসী বাদিনীর রামপুরা থানাধীন ৩০৫/এ ব্লক-বি খিলগাঁও তালতলায় প্রায় এক কোটি টাকা মূল্যের পৈত্রিক সূত্রে পাওয়া একটি ফ্ল্যাটসহ বিভিন্ন প্রপার্টি রয়েছে। বাদিনী যাতে উক্ত ফ্ল্যাটসহ অন্যান্য প্রপার্টি ভোগদখল না করতে পারেন এ জন্য বাদিনীর ভাই আরিফুর রশিদ, ভাইয়ের স্ত্রী দুরদানা রশিদ, ভাইয়ের ছেলে শাহরিয়ার রশিদ গত ২৪ আগস্ট তার ফ্ল্যাটের আসবারপত্রে আগুন ধরিয়ে দেয়। যাতে বাদিনীর ৬ লাখ ৭৮ হাজার ৮শ টাকার ক্ষতি হয়। বাদিনী খবর পেয়ে রামপুরা থানায় গেলে প্রাথমিকভাবে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সত্যতা পাওয়ার পর বাদিনী থানায় মামলা করতে চাইলে ওসি মাহবুবুর ওসি তদন্ত আলমগীর ভূইয়া ও এসআই বাবুল মামলা ও জিডি নিতে অস্বীকার করে। পরবর্তীতে গত ১ জানুয়ারি উক্ত আসামিরা বাদিনীর বাসার তালা ভেঙে বাসায় প্রবেশ করে আসবারপত্র সরানোর কথা জানতে পেরে ফের থানায় যান এবং ব্যবস্থা নিতে অনুরোধ করেন। কিন্তু ওসি মাহবুবুর ওসি তদন্ত আলমগীর ভূইয়া ও এসআই বাবুল বাদিনীর কাছে ব্যবস্থা নিতে ২০ লাখ টাকা দাবি করেন।

বাদিনী টাকা দিতে অস্বীকার করে বাদিনী ফিরে আসেন। ওই ঘটনার দুদিন পর গত ৪ জানুয়ারি বাদিনীর বিরুদ্ধে আসামি আরিফুর রশিদের জিডি গ্রহণ করেন বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজাদ রহমান, অ্যাডভোকেট প্রিয় লাল সাহা ও অ্যাডভোকেট জাহিদুর রহমান।

আর্থিক ঘাটতি মাইক্রোসফটের

microsoft1লাভের ঘাটতি মাইক্রোসফটের। সোমবার বিশ্বের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, এই অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে লাভের পরিমাণে ঘাটতি হয়েছে। যেখানে গত বছর প্রতি শেয়ারে আয়ের পরিমাণ ছিল ৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার  বা প্রতি শেয়ারে ৭৮ সেন্ট। সেখানে এই বছরের দ্বিতীয়ার্ধে তা এসে দাঁড়িয়েছে ৫.৮৬ বিলিয়ন মার্কিন ডলার  বা প্রতি শেয়ার পিছু ৭১ সেন্ট। শুধু তাই নয় নোকিয়া অধিগ্রহণেও খরচের পরিমাণ আট শতাংশ বেড়ে গিয়েছে।

কোম্পানির তরফে মনে করা হচ্ছে বিশ্বজুড়ে পার্সোনাল কম্পিউটার ব্যবহারের ঘাটতি, উইন্ডোজ ফোনের ব্যবহারে অনীহা এই লাভ কমার পিছনে কাজ করেছে।

জেগে উঠল কলিমা

kolimaরোববার জেগে উঠল কলিমা আগ্নেয়গিরি৷পশ্চিম মেক্সিকোর এই আগ্নেয়গিরি ‘আগুনের আগ্নেয়গিরি’ নামে পরিচিত৷

বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে লাভা ও ছাই৷এর জেরে ওই এলাকার আকাশ হাজার মিটার পর্যন্ত ছাইতে ঢেকে গিয়েছে বলে প্রশাসণ সূত্রে জানা গিয়েছে৷ কয়েকবছর অন্তরই কলিমা থেকে অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের জন্য আগ্নেয়গিরির চারপাশের এলাকা খালি করে দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে। তবে আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় বসবাসকারী টুক্সপান, জ্যাপোটিলটিক এবং সিউড্যাড গুজমান সম্প্রদায়ের মানুষজনকে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।

বায়তুল মোকাররমে জনতার ঢল

baitul mokromসাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় অংশগ্রহণ করার জন্য বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ।

মঙ্গলবার বাদ আসর কোকোর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে কোকোর মরদেহ বহনকারী আলিফ অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়িটি গুলশান কার্যালয় ত্যাগ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উদ্দেশে রওনা হয়। বাদ আছর সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এদিকে পুরো বায়তুল মোকাররমের এলাকাজুড়ে র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে ডিবি পুলিশ নিরাপত্তার জন্য অবস্থান নিয়েছেন। তারা বায়তুল মোকাররমের প্রবেশ পথে সাধারণ মানুষদের তল্লাশি করে ভিতরে ঢুকতে দিচ্ছেন।

আমেরিকা ভারতের বেস্ট পার্টানার হতে পারে: ওবামা

obama27তিন দিনের সফর শেষে মঙ্গলবার ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যাওয়ার আগে সিরি ফোর্ট অডিটোরিয়ামে দুই হাজার ছাত্রছাত্রীদের সামনে ভারতের জন্য অবারিত দ্বারে আহ্বান জানিয়ে গেলেন। সঙ্গে এটাও বলে গেলেন আমেরিকা ভারতের ‘বেস্ট পার্টানার’ হতে পারে। মঞ্চ থেকেই বিভিন্ন খাতে ভারতকে ৪০০ কোটি মার্কিন ডলার ঋণ ও অনুদানের কথা ঘোষণা করেন তিনি।

‘নমস্তে’ বলে ভাষণ শুরু করেন তিনি। ওবামা বলেন, ‘ভারত-মার্কিন মৈত্রী সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। তার জন্য ভারতকে সাধুবাদ জানাই। আমি আমেরিকার তরফ থেকে, তার সমস্ত নাগরিকের তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমেরিকা ভারতের বেস্ট পার্টনার হতে পারে। পরিস্থিতি কখনও এক রকম থাকে না। তাকে বদলাতে হয়। আমি যখন জন্মেছিলাম, তখন আমাদের মতো লোকেদের ভোটাধিকার ছিল আমেরিকায়। চামড়ার রঙের জন্য আমাদের সঙ্গে অন্য রকম ব্যবহার করা হত। কিন্তু পরিস্থিতি বদলেছে। এর জন্য আপনাদের মতো যুবাদের ভূমিকা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে চূড়ান্ত অসাম্য রয়েছে সমাজের প্রতিটি স্তরে। কিন্তু আশা হারালে চলবে না। আশা ছিল বলেই একজন চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরেছেন। আমি আর মিশেল কোনো ধনী বা বিখ্যাত বংশের ধারক-বাহক নই। আমরা খুবই সাধারণ স্তর থেকে উঠে এসেছি। পৃথিবী থেকে এই ভেদেভেদ মুছতে আপনাদেরই উঠে দাঁড়াতে হবে। কথা বলতে হবে। আমি বিশ্বাস করি, ভারতের যুব সমাজের সেই ক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকে নতুন দিশা দিতে পারে। আমি চাই, আপনারা আরও বেশি করে আমেরিকায় আসুন এবং মার্কিনবাসীরা ভারতে আসুন। যত দিন জাত-পাত ও ধর্মান্ধতা থেকে ভারত দূরে থাকবে তত দিন এ দেশের উন্নতি অব্যাহত থাকবে। আমরা যে বিশ্ব শান্তির কথা বারবার বলি, তা আসলে আমাদের হৃদয়েই রয়েছে। শুধু তাকে খুঁজে নিতে হবে। আমি আর মিশেল যেমন খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি, তেমন প্রতিটি বিশ্ব নাগরিকের তাদের নিজেদের ধর্মে বিশ্বাস করা এবং তার পথে চলার পূর্ণ অধিকার রয়েছে।’

তিনি জানান, দুর্ভাগ্যবশত, ধর্মকে ব্যবহার করে বিশ্বের নানা প্রান্তে ভেদাভেদ ও হিংসাকে প্রশ্রয় দেওয়া হয়। মানুষের কালো দিক গুলোকে প্রকট করতে ধর্মের অপব্যবহার করা হচ্ছে। এদিক থেকে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। তার কথায়, ‘আমিই একমাত্র মার্কিন রাষ্ট্রপতি হিসাবে দু’বার ভারত সফরে এসেছি। আর আমি এ কথা জোর দিয়ে বলছি যে, আমিই শেষ রাষ্ট্রপতি হব না। ভারতের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, এখানকার নাগরিকদের উপর আমাদের বিশ্বাস রয়েছে।

রংপুরে কোকোর গায়েবানা জানাজায় মানুষের ঢল

janaza kokoঅবরোধের মধ্যেও রংপুর মহানগরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের ঢল নেমেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে সামনে কোকোর নামাজে জানাজায় ইমামতি করেন তেতুলতলা ওয়াকফ জামে মসজিদের ইমাম শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।

নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন- মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা সভাপতি আবিদুর রহমান, মহানগর সভাপতি নুর আলম, খেলাফত মজলিশের মহানগর সভাপতি সিরাজুল ইসলাম, জেলা সভাপতি আবু তৈয়ব মণ্ডল, বিএনপির মহানগর সেক্রেটারি সামসুজ্জামান সামু, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, জাগপা জেলা সেক্রেটারি আখতারুজ্জামান স্যান্ডো, মহানগর সেক্রেটারি আবদুল মজিদ লাবলু, বিএনপির মহানগর সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “কোকোকে মিথ্যা মামলা দিয়ে তাকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করে হত্যা করা হয়েছে।”

এ সময় বক্তারা কোকোর রুহের মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভালোবাসা দিবসে ফের আকাশে ওড়ার সুযোগ

love14ভালোবাসা দিবসে ফের আকাশে ওড়াবে জনপ্রিয় ই-কমার্স সাইট এখনই ডট কম। দ্বিতীয়বারের মতো “লাভ ইজ ইন দ্য এয়ার” শীর্ষক এই আয়োজনে সহযোগিতা করছে মাস্টারকার্ড বাংলাদেশ।

প্রতিযোগিতার অংশ হিসেবে বুধবার (২৮ জানু) থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত যেকোনো অংশগ্রহণকারী এখনই ডটকম এ মাত্র ৫০০ টাকার কেনাকাটা করে তার ভালোবাসার মানুষকে বিশেষভাবে ভাললাগার কথা জানানোর সুযোগ পাবেন। ভিডিও মেসেজ বা ফেসবুক মেসেজের মাধ্যমে তারা তাদের মেসেজ শেয়ার করতে পারবেন www.facebook.com/akhonioffers)। এক্ষেত্রে অতিরিক্ত লিমিটেড এডিশনের টি-র্শাট উপহার পাবেন মাস্টারকার্ড ব্যবহারকারী।

সূত্রমতে, একাধিক বিচারকের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল প্রাপ্ত মেসেজগুলো থেকে সেরা রোমান্টিক মেসেজ প্রেরকদের বাছাই করবেন। গত বছরের মত এবারও সেরা দশজন মেসেজ প্রেরককে পুরস্কার প্রদানের জন্য বাছাই করা হবে। দশজনের মধ্যে একজন সেরা ভাগ্যবান বিজয়ী তার ভালবাসার মানুষটিকে সাথে নিয়ে হেলিকপ্টার থেকে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে মাস্টারকার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অনলাইনে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি ভালবাসার মানুষটির সঙ্গে ভালোবাসা দিবসে নিশ্চিন্ত সময় কাটানোর একটি অনিন্দ্য সুযোগ তৈরি হবে।

অপরদিকে এখনি ডটকম এর সিইও শামীম আহসান বলেন, আমরা আমাদের গ্রাহকদের জন্য এই এক্সক্লুসিভ সুযোগ আনতে পেরে অত্যন্ত আনন্দিত এবং দ্বিতীয় বছরের মত মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে গর্বিতবোধ করছি। গ্রাহকগণ আমাদের সাইট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী তাদের প্রিয়জনদের জন্য বিভিন্ন রকমের উপহার খুঁজে পাওয়ার পাশাপাশি একটি সুরক্ষিত অনলাইন শপিং এর অভিজ্ঞতাও অর্জন করবেন।

ছেলের কফিনের পাশে অশ্রুসিক্ত খালেদা

kokoooপ্রায় সাত বছর পরে ছেলে ফিরেছেন কফিনে করে মায়ের কাছে। সেই মায়ের অবস্থা কী করুণ হতে পারে সেটা ভুক্তভোগীরাই বুঝবেন। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বৃহত্তর একটি দলের প্রধান বেগম খালেদা জিয়াও একজন মা। তিনি আজ ছেলের কফিনের পাশে দাঁড়িয়ে। চোখে অশ্রুর বান। তাকে সান্ত্বনা জানানোর ভাষা নেই কারো।

মঙ্গলবার দুপুরে আরাফাত রহমান কোকোর কফিনটি যখন গুলশানের কার্যালয়ে আনা হয় তখন এখানে এক করুণ দৃশ্যের সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরাই কেবল ভেতরে আসার সুযোগ পান। তবে কার্যালয়ের চার পাশে উপচপড়া ভিড় ছিল নেতাকর্মীদের।

পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর কোকোর মরদেহ বেলা পৌনে তিনটার দিকে গুলশান কার্যালয় থেকে বায়তুল মোকাররমের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় মা খালেদা জিয়া অশ্রুসজল নয়নে গুলশান কার্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে ছেলেকে বিদায় জানান।

এর আগে কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বায়তুল মোকাররমে জানাজা ও শ্রদ্ধা জানানোর পর আরাফাত রহমানকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পেশাজীবীদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় বুধবার

nasim20শ্রমিক-কর্মচারি, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট।

আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।