শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

শোককে শক্তিতে পরিণত করতে হবে : শিমুল বিশ্বাস

kokooo1ক্ষমতাসীনদের রোষানলের শিকার আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গোটা জাতি আজ শোকে মূহ্যমান। এই শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হতে হবে। আল্লাহ যেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে আপোষহীন নেত্রীকে এই শোক সইবার ক্ষমতা দেন সে জন্য দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর লাশ গুলশান কার্যালয়ে নিয়ে আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস বলেন, দেশবাসী আজ শোকে স্তম্ভিত। সারাদেশে লাখ লাখ জনতা গায়েবানা জানাজা নামাজ পড়ে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করেছেন। তারা জালিম সরকারের হাত থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে।

শেখ হাসিনা কোকোর মৃত্যু সংবাদে শোক প্রকাশের নামে নাটক মঞ্চস্থ করেছেন মন্তব্য করে শিমুল বিশ্বাস বলেন, জালিম সরকারের মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন দেশে আসতে পারেনি আরাফাত রহমান কোকো। এখন আবার তার দাফন কাফনেও নিষেধাজ্ঞা দিয়েছে জালিম সরকার। সাবেক সেনাপ্রধান, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হওয়ার পরও সামরিক কবরস্থানে তাকে ন্যাক্কার জনকভাবে দাফন করার অনুমতি দেয়নি এ সরকার।

তিনি বলেন, আন্দোলনে মাধ্যমেই এই স্বৈরাচারি জালিম সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কোকোর লাশবাহী অ্যাম্বুলেন্সটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে পৌঁছে। এ সময় কার্যালয়ের সামনে অপেক্ষমান হাজারো নেতাকর্মীদের কান্নায় ভারী হয়ে উঠে গুলশান কার্যালয় ও আশপাশের এলাকা।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়া ইন্তেকাল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার লাশবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে।

কোকোর জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

janazaaশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দ্বিতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমদ।

কোকোর জানাজায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হাজার-হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের লাখো মানুষ অংশ নেন। আরাফাত রহমান কোকোর জানাজাকে কেন্দ্রকে বায়তুল মোকাররম অভিমুখে জনতার ঢল নামে। প্রিয় কোকোর জানাজা অংশ নিতে সবাই ছুটে আসেন বায়তুল মোকাররম মসজিদে। মসজিদের আশপাশের রাস্তায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানাজায় অংশ নিতে আসা লোকজন পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়েছেন।

এদিকে, কোকোর জানাজাকে কেন্দ্রকে বায়তুল মোকাররম, পল্টন, দৈনিক বাংলাসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জানাজার পর কোকোর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে রাখা হয়েছে। এরপর বনানী কবরস্থানে দাফনের জন্য তা নিয়ে যাওয়া হবে।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে লাশ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরের ভিআইপি গেটে মরদেহ গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর লাশ নিয়ে গুলশান কার্যালয়ে আনা হয়। আরাফাত রহমান কোকোর লাশের সামনে বাকরুদ্ধ হয়ে পড়লেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুধু তাকিয়ে থাকলেন আর অঝোরে কাঁদলেন। এ সময় উপস্থিত সকলের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। কাছের মানুষ হারানোর এক নিষ্ঠুর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কোকোর লাশের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শর্মিলা রহমান, ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, মামা শামীম ইস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, শামীম ইস্কান্দারের শ্যালক, শ্যালকের স্ত্রী, কোকোর মামাশ্বশুর এবং মালেয়শিয়া বিএনপির ২০ থেকে ২৫ জন নেতা।

বিমান বন্দরে কোকোর লাশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বায়তুল মোকাররমে কোকোর জানাজায় লাখো মুসল্লির ঢল

kokooo1বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর বিকেল সোয়া পাঁচটার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা প্রফেসর সালাহউদ্দীন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে কোকোক বহনকারী অ্যাম্বুলেন্সটি বিকেল চারটা ৩৫ মিনিটের দিকে বায়তুল মোকাররমে পৌঁছে। এর আগে বেলা ২টা ৫০ মিনিটের দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ত্যাগ করে।
গুলশান-বনানী হয়ে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে ফার্মগেট হয়ে অ্যাম্বুলেন্সটি বায়তুল মোকাররমের দিকে যায়। বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীও সঙ্গে আসেন।
মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গুলশান কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকানো হয় বেলা পৌনে ২টার দিকে। এরপর খয়েরি রঙের কফিনটি নিচ তলার একটি কক্ষে রাখা হয়। কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর মরদেহ ঢেকে দেয়া হয় । কিছুক্ষণ পর খালেদা জিয়ার দুই ভাবি দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন।
এরআগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দারও একই ফ্লাইটে ঢাকায় আসেন। পরে নেতা-কর্মীদের বেষ্টনির মধ্যে কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানে নিয়ে যাওয়া হয়।
এদিকে কোকোর জানাজায় অংশ নিতে দুপুরের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমে আসতে থাকেন। আর জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।
জানাজা শেষে কোকোর মরদেহ বনানী কবরস্থানে নেয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়

internetআজকাল ইন্টারনেট ছাড়া এক মূহুর্ত চলা দায়৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷ আজ সেই স্পিড বাড়ানোর উপায় বাতলাবো আমরা-

১৷আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন৷

২৷আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে৷

৩৷মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন৷কারণ  এগুলি শুধু  মোবাইলের জায়গায় নস্ট করে না বরং বিভিন্ন আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়৷

৪৷ আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে৷

৫৷সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন৷ যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে-

কুষ্টিয়া ও ঝিনাইদহে ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে ছাত্রদল

hortal29ছাত্রদল সভাপতি ওমর ফারুককে আটকের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহে বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটক ছাত্রদল সভাপতিকে মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয় ছাত্রদল। অন্যথায় বুধ ও বৃহস্পতিবার হরতাল পালনের হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে ছাত্রদল সভাপতির মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় আগামী বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলক’পা উপজেলার বোয়ালিয়া বাজার থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুককে আটক করে পুলিশ।

সিলেট বিভাগে বৃহস্পতিবার হরতালের ডাক

hortal30বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সিলেট বিভাগের চারটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ চৌধুরী স্থানীয় গণ্যমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে এ তথ্য জানান।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধে গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি মামলা করেছে পুলিশ।

 

রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে শিবির

hortal29চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন নিহত হওয়ার ঘটনায় রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ছাত্রশিবির।

বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে তারা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. আসাদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘র‌্যাবের হাতে তুহিন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।’
নিহত আসাদুল্লাহ তুহিন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল দাবি করেন, সোমবার রাত ৩টার দিকে র‌্যাবের গাড়ি থেকে পালানোর সময় তুহিন ট্রাকচাপায় নিহত হন। আটক তুহিনের তথ্য অনুযায়ী ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তবে তুহিনের স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

 

মোকাবেলা হবে রাজপথে: ইনু

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলমান সঙ্কট সমাধানে বিএনপির সঙ্গে আলোচনার টেবিলে নয়, রাজপথে মোকাবেলা হবে। বিএনপি নেত্রী যদি গ্যারান্টি দেন যে নাশকতা করবেন না, মানুষ পুড়িয়ে হত্যা করবেন না তাহলে বিএনপিকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত এক সংলাপে একথা বলেন তিনি।
সরকারকে যারা আলোচনার পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ যারা সরকারকে আলোচনার পরামর্শ দিচ্ছেন তাদেরকে বলব সরকার নয়, আগে খালেদা জিয়াকে নাশকতা, জ্বালাও-পোড়াও বন্ধ করার পরামর্শ দিন।’
দিনক্ষণ বেঁধে সন্ত্রাস দমন হয় না জানিয়ে করে তিনি বলেন, ‘প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।’
বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের রাণী’ আখ্যা দিয়ে ইনু বলেন, ‘বোমাবাজদের যদি কারাগারে যেতে হয়, তবে উসকানিদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থান হবে কাশিমপুর কারাগারে। খালেদা জিয়া যদি জঙ্গিবাদ না ছাড়েন, নাশকতা বন্ধ না করেন- তাহলে আলোচনার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া হলেন নাশকতার রাণী। অশান্তির রাণী, সন্ত্রাসের রাণী। উনি বাংলাদেশের রাজনীতির শনি।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘অসাংবিধানিক পথে ক্ষমতায় আসার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক নাশকতার ঘটনায় সারাদেশে সাত হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’

 

কোকোর মরদেহ বায়তুল মোকাররমে

kokooবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। কোকোক বহনকারী অ্যাম্বুলেন্সটি বিকেল চারটা ৩৫ মিনিটের দিকে বায়তুল মোকাররমে পৌঁছে। এর আগে বেলা ২টা ৫০ মিনিটের দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ত্যাগ করে।

গুলশান-বনানী হয়ে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে ফার্মগেট হয়ে অ্যাম্বুলেন্সটি বায়তুল মোকাররমের দিকে যায়। বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীও সঙ্গে আসেন।
মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গুলশান কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকানো হয় বেলা পৌনে ২টার দিকে। এরপর খয়েরি রঙের কফিনটি নিচ তলার একটি কক্ষে রাখা হয়। কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর মরদেহ ঢেকে দেয়া হয় । কিছুক্ষণ পর খালেদা জিয়ার দুই ভাবি দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন।
এরআগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দারও একই ফ্লাইটে ঢাকায় আসেন। পরে নেতা-কর্মীদের বেষ্টনির মধ্যে কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানে নিয়ে যাওয়া হয়।
এদিকে কোকোর জানাজায় অংশ নিতে দুপুরের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমে আসতে থাকেন। আর জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।
জানাজা শেষে কোকোর মরদেহ বনানী কবরস্থানে নেয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

কাউন্টি ক্লাবে ফিরলেন আফ্রিদি

afredi22নতুন বছরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফিরলেন শাহিদ আফ্রিদি৷ চলতি বছর টি-২০ ব্লাস্ট কম্পিটিশনে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলতে দেখা যাবে পাক অল-রাউন্ডারকে৷ মিডল্যান্ড কাউন্টির পক্ষে সোমবার এ খবর জানানো হয়৷

তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে ‘বুম বুম’ খ্যাত আফ্রিদিকে পেতে আগ্রহ দেখায় নর্থহ্যাম্পটনশায়ার৷ শেষ পর্যন্ত ৩৪ বছরের পাক অল-রাউন্ডার সম্মতি দেওয়ায় এদিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক (৩৪২টি) ছয় মারার রেকর্ড আফ্রিদির দখলে৷ নর্থহ্যাম্পটনশায়ারের কোচ ডেভিড রিপেলে জানান, ‘আফ্রিদি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ আমরা কথা কম বলে ঠিক সময়ে ঠিক কাজটা করতে ভালোবাসি৷ আফ্রিদিকে সই করানো আমাদের মাস্টারস্ট্রোক৷’

কাউন্টি ক্রিকেটে আফ্রিদি নতুন নয়৷ এর আগে লিস্টারশায়ার, ডার্বিশায়ার, কেন্ট ও হ্যাম্পশায়ারের খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন পাক অধিনায়কের৷