শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পদত্যাগের চিঠি থেকে প্রধানমন্ত্রীর উল্লেখ বাদ দিতে সুজাতাকে চাপ

sujata1৩১ জানুয়ারি  ভারতের পররাষ্ট্র সচিব পদ থেকে অকাল-অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে তাকে৷ সেটা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশেই৷ পদত্যাগপত্রে সেটা উল্লেখ করতেও ইতস্তত করেননি সুজাতা সিং৷ এই চিঠি গ্রহণ করতে আপত্তি জানিয়েছে সরকার৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়, প্রধানমন্ত্রীর কথাটা চিঠি থেকে বাদ দিলেই ভালো করবেন৷ কিন্তু সুজাতা জানিয়ে দেন, তা হবে না৷ কথাটা চিঠিতে থাকবে৷ এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুজাতা সিং শুক্রবার জানান, ২৮ জানুয়ারি বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশসচিব পদে এস জয়শঙ্করকে আনতে চান৷ সেদিনই সন্ধ্যায় সুজাতা পদত্যাগপত্র পাঠিয়ে দেন৷ তাতে উল্লেখ করেন ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মতো’ তিনি পদত্যাগ করছেন৷

‘প্রধানমন্ত্রীর নির্দেশ মতো’ কথাটাই চিঠি থেকে বাদ দিতে বলা হয়৷ কিন্তু সুজাতার বক্তব্য, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমি পদত্যাগ করেছি৷ একজন সিভিল সার্ভেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশ মানা আমার কর্তব্য৷ বিদেশসচিব পদ থেকে মেয়াদ ফুরনোর সাত মাস আগে সুজাতা সিংকে সরিয়ে বিরাট বিতর্ক ডেকে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুজাতা তার ক্ষোভ কিছুমাত্র গোপন করছেন না৷ এদিন তিনি অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে কেউ তার নামে নানা গল্প ছড়াচ্ছেন সংবাদ মাধ্যমে৷ সুজাতা অবশ্য মনে করেন, যা হওয়ার হয়ে গেছে৷ নতুন করে আর কিছু হওয়ার নেই৷ নতুন কোনো পদ বা দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন৷ বাগান, সেলাইয়ের কাজ– জীবনটা এখন এ-সব নিয়েই কাটাতে চান৷ -পিটিআই

স্টুপিড কার্যকলাপ চলছে : মুহিত

muhitদেশের বর্তমান পরিস্থিতিতে বাজেটের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে এখন স্টুপিড কার্যকলাপ চলছে। মানুষের কাজকর্ম না থাকলে দেশের আর্থিক খাত  এগুবে না। দেশের উন্নয়নের পথে ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে। এ কারণেই আমি বলি, খালেদা জিয়া দেশের শত্রু।

আজ রোববার সচিবালয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে হলে বিএনপির অন্য নেতারা খালেদা জিয়াকে চাপ দিতে পারেন।

মেধাবী ছাত্র হত্যায় মেতেছে সরকার: শিবির

imdadশিবির নেতা এমদাদ উল্লাহকে (১৮)হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, “পরিকল্পিতভাবে একর পর এক মেধাবী ছাত্র হত্যায় মেতে উঠেছে অবৈধ সরকার। কোনো অভিযোগ ছাড়াই গতকাল ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মিরপুরের ৬ নম্বরের বাসার সামনে থেকে মিরপুর থানা পুলিশ এমদাদ উল্লাহকে আটক করে নিয়ে যায়। পরে তাকে নিয়ে বিভিন্ন মেসে অভিযান চালিয়ে আরো নয়জনকে আটক করে। কিন্তু পুলিশ তাকে অভিযানের নামে গভীর রাতে কোনো এক সময় গুলি চালিয়ে হত্যা করে দায় এড়াতে লাশ রুপনগর থানায় রেখে যায়। রুপনগর থানা কর্তৃপক্ষ তার লাশ ঢাকা মেডিকেলে রেখে চলে আসে।”

নেতৃবৃন্দ বলেন, “অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত নিরাপরাধ মেধাবী এই কিশোর ছাত্রকে নির্মমভাবে হত্যা করে পুলিশ অমানবিক বর্বরতার পরিচয় দিয়েছে তাতে ছাত্রসমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। এই নৃশংস হত্যাকাণ্ড সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়।”

শিবির নেতৃবৃন্দ বলেন, “একের পর এক মেধাবী ছাত্রদের হত্যা করে সরকার নরঘাতকে পরিণত হয়েছে। এভাবে হত্যা করে অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। অবিলম্বে এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। বার বার মেধাবী ছাত্রদের এভাবে হত্যা করতে থাকলে তখন জান-মাল রক্ষায় প্রতিরোধের সিদ্ধান্ত নেয়া ছাড়া ছাত্রসমাজের আর কোনো পথ খোলা থাকবে না। যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিবির নেতা এমদাদ উল্লাহকে হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যাথায় ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে কঠোর প্রতিরোধ আন্দোলন ঘোষনা করতে বাধ্য হবে।”

‘বঙ্গবন্ধুর কন্যা হলে অবিলম্বে সংলাপ’

kaderপ্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাই বিনা ভোটে আপনার প্রধানমন্ত্রী হওয়া মানায় না। বঙ্গবন্ধুর কন্যা হলে অবিলম্বে সংলাপে বসুন।”

রোববার রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

গত ২৮ জানুয়ারি থেকে কাদের সিদ্দিকী মতিঝিলে তার কার্যালয়ের সামনে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রীর আশেপাশের দালালরা তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। তার আশেপাশে থাকা শয়তানেরা গোলমাল বাধাচ্ছে।”

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, “যারা এক সময় আওয়ামী লীগ কর্মীদের পাখির মতো হত্যা করেছে, তারাই সরকারকে এখন উপদেশ দিচ্ছে। আওয়ামী লীগের ত্রাণকর্তা সেজেছে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “জনগণ না চাইলে একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যায় না।”

দেশে শান্তি না আসা পর্যন্ত তিনি রাজপথে অবস্থান করবেন বলেও জানান।

নেতানিয়াহুর মদের খরচ ২৫ হাজার ডলার

netaneyahuইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছরে মদের পেছনে এক লাখ শেকেল বা ২৫ হাজার ডলারের বেশি ব্যয় করেছেন। তেল আবিবের প্রবীণ রাজনীতিবিদ হাতনুয়া পার্টির নেতা জিপি লিভনি এক প্রকাশ্য অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ইসরাইলের অনেকের মাসিক আয়ের চেয়েও বেশি অর্থ মদের পেছনে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। এ হিসাব অনুযায়ী মাসে তিনি প্রায় চার হাজার দুইশ’ শেকেল মদের পেছনে ব্যয় করেন এবং ইসরাইলের অনেকেই মাসে এ পরিমাণ টাকা আয় করেন না বলে জানান লিভনি।

লিভনি আরো বলেন, নেতানিয়াহু মাসে যে অর্থ মদের পেছনে ওড়ান ইসরাইলের প্রায় ১০ লাখ শ্রমিক মাসে সে পরিমাণ টাকা আয় করেন। কিন্তু এ টাকা তারা ঘর ভাড়া, ট্যাক্স, পানি, বিদ্যুৎ, শিক্ষা এবং খাদ্য খাতে ব্যয় করে বলে জানান লিভনি।

এদিকে, একই দিনে নেতানিয়াহুর বিলাসবহুল জীবন যাপনের কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের শ্রমিক দলের নেতা আইজ্যাক হারজোগও।

গুলশানে নেটওয়ার্ক বিড়ম্বনায় সাংবাদিকরা

karjaloyশনিবার সকাল থেকে মোবাইল, মডেমে নেটওয়ার্ক পাচ্ছেন না বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দায়িত্বরত সাংবাদিকরা। রোববার দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত এ সমস্যা অব্যহত রয়েছে।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ ও ইন্টারনেট সংযোগ কেটে দেয়া হয়। এরপর থেকেই গুলশানের বিএনপি অফিসের এই এলাকায় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা।তবে কার্যােলয় থেকে একটু দূরে গেলে নেটওয়ার্ক মিলছে।

এদিকে শনিবার রাতে বিদ্যুতের পূণ:সংযোগ দেয়া হলেও এখনো ইন্টারনেট ও ডিশ সংযোগ দেয়া হয়নি।

কার্যালয়ের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, শনিবার সকাল থেকে গণমাধ্যমের অফিসগুলোতে সংবাদ পাঠাতে পারছেন না গণমাধ্যমকর্মীরা। মোবাইল বা মডেম কোনো কিছুই কাজ করছেনা। অফিসে সংবাদ পাঠাতে প্রায় এককিলোমিটার দূরে গিয়ে সংবাদ পাঠাতে হচ্ছে।

এদিকে শনিবার রাষ্ট্রীয় মোবাইল কোম্পানী টেলিটক এবং এয়ারটেলে মাঝে মাঝে নেটওয়ার্ক পাওয়া গেলেও রোববার তাতেও কাজ হচ্ছে না।

অনলআইন নিউজ পোর্টালের একজন গণমাধ্যমকর্মী রফিক মৃধা জানান, তার টেলিটক মডেম এবং মোবাইল ফোনে সকাল থেকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা। অফিসে নিউজ পাঠাতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রায় এক কিলোমিটার দূরে গুলশান গোলচত্বরে এসে সংবাদ পাঠাতে হচ্ছে।”

দ্যা রিপোর্ট ডটকমের রিপোর্টার মাহমুদুল হাসান বলেন, “গুলশান কার্যালয়ের সামনে হঠাৎ করেই গ্রামীন ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না।এ অবস্থায় অফিসের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়েছে। সময়মতো অফিসে সংবাদ পাঠাতে না পেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।”

শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ডেসকো। শনিবার সকালে টেলিভেশনের ক্যাবল সংযোগ ও ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই আচরণের পর তিনি স্তম্বিত।

তবে শনিবার রাত ১০টা ১২ মিনিটে কার্যালয়ে বিদ্যুৎ পূন:সংযোগ দেওয়া হয়।

গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের এই কার্যালয়ে অবস্থান করছেন। কার্যালয়ে আরো আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্ণেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

বিএনপির আন্দোলন খলেদার হাতে নেই: কামরুল

kamrul29বিএনপির চলমান আন্দোলন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের হাতে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “খালেদা জিয়া কাঠের পুতুল হয়ে কার্যালয়ে বসে আছেন। এই আন্দোলন তার কিংবা বিএনপির সিনিয়র নেতাদের হাতে আর নেই।”

রোববার দুপুরে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিতি ‘জঙ্গিবাদী রাজনীতি: মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে আইএসআইয়ের মাধ্যমে শিমুল বিশ্বাসকে দিয়ে বিএনপি চালাচ্ছে। ফলে বিএনপির মতো একটি গণতান্ত্রিক দলের চরিত্র বদলে যাচ্ছে। বিএনপি নকশালবাদী আন্দোলনের দিকে যাচ্ছে।”

খাদ্যমন্ত্রী বলেন, “আজকে আন্দোলনের নামে যে রাজনীতি চলছে, এটা কোনো রাজনীতি না। পুড়িয়ে মানুষ হত্যা রাজনীতি হতে পারে না। একটি দলকে ধ্বংস করার জন্য যা করা দরকার এখন তাই হচ্ছে।”

কামরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামের গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে। ৭১ এর স্বাধীনতা বিরোধীদের ঘর থেকেই বিএনপির জন্ম। সেই ধারাবাহিকতায় এখন জঙ্গিবাদী রাজনীতি চলছে।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য রশিদুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

বিনিয়োগ আকর্ষণে আমেরিকাকে টেক্কা দিলো চীন

usa chineগত ১১ বছর ধরে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একচেটিয়া ছিলো আমেরিকা। এবার আমেরিকাকে ছাড়িয়ে গেল চীন।

জাতিসংঘ বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি বা আংটাড এ তথ্য জানিয়েছে। আংটাডের প্রতিবেদন বলেছে, গত বছর চীন ১২,৭৬০ কোটি ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে। অন্যদিকে আমেরিকা এ খাতে আকৃষ্ট করেছে মাত্র ৮৬০০ কোটি ডলার।

এদিকে, চীনের বিশেষ প্রশাসনের আওতায় পরিচালিত হংকং একই বছর ১১,১০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে এবং আমেরিকাকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।২০১৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, আমেরিকায় বিনিয়োগ ২৩,০৮০ কোটি ডলার থেকে ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে চীনের বিনিয়োগ ১২,৩৯০ কোটি ডলার থেকে কিছু বৃদ্ধি পেয়েছে।

চীনের উচ্চতর প্রযুক্তি, সেবা এবং শ্রমিকসহ সব খাতেই কাঠামোগত পরিবর্তনই বিদেশি বিনিয়োগ আকৃষ্টের পরিমাণ বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছেন আংটাডের বিনিয়োগ এবং উদ্যোক্তা বিষয়ক পরিচালক জেমস জান।

সিম্ফনির নতুন হ্যান্ডসেট বাজারে

simphonyবাজারে এলো সিম্ফনির নতুন হ্যান্ডসেট এক্সপ্লোরার জেড ফাইভ। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।

গ্রাহক চাহিদার ভিত্তিতে হ্যান্ডসেটটি তৈরি করা হয়েছে বলে জানায় সিম্ফনি। আর হ্যান্ডসেটটিকে ‘আপনার ফোন’ শিরোনাম দিয়ে বাজারজাত করে।

হ্যান্ডসেটটি ৫ ইঞ্চি কাঁচের ডিসপ্লে দিয়ে সুরক্ষিত, যা এর টাচ প্যানেলকে যেকোনো ধরনের দাগ বা বাহ্যিক চাপ থেকে রক্ষা করে। পেছন দিকেও রয়েছে কাঁচের সুরক্ষা ব্যবস্থা। দুই গ্লাসের সম্মিলিত সুরক্ষার ফলে হ্যান্ডসেটটি আরো মজবুত আর দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এর ডিসপ্লে কোনো বাধা ছাড়াই সহজে প্লেব্যাক করতে পারে।

ব্যবহারকারীর ইচ্ছেমতো তথ্য, ছবি আর গান স্টোর করার জন্য এতে রয়েছে ১৬ জিবি রম। এর সীমাবদ্ধতা পেরিয়ে এতে যোগ করা হয়েছে ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করার ব্যবস্থা। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো হান্ডসেটের সাথে এই অ্যাপ দেয়া হলো। এর সাহায্যে ব্যবহারকারী বিভিন্ন অ্যাপলিকেশন দিয়ে ইন্টারনেট ডাটার খরচের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবহারকারী সব অ্যাপলিকেশনের প্রায় ৫০ শতাংশ মোবাইল ডাটার খরচ কমিয়ে নির্বিঘেœ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।-বিজ্ঞপ্তি

‘মেট্রিক ফেল’ খালেদা চান না কেউ পরীক্ষা দিক: হাছান

hasan31আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “সচেতনভাবেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসএসসি পরীক্ষার সময় হরতাল ডেকেছেন। কারণ তিনি মেট্রিক পাস করতে পারেননি, তাই তিনি চান না বংলার ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিক।”

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘অযৌক্তিক হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক এ সমাবশে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “সোমবার থেকে দেশের বৃহত্তর পাবলিক পরীক্ষা শুরু হবে। কিন্তু খালেদা মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি তাই তিনি চান না কোনো ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দিক। এইজন্যই তিনি সচেতনভাবেই পরীক্ষার সময় হরতাল ডেকেছেন।”

আর এইজন্য গতকাল ছেলে-মেয়েরা রাস্তায় নেমে পরীক্ষার সময় হরতাল না দেয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু খালেদা কর্ণপাত করেননি বলেও উল্লেখ করেন হাছান।

বেগম খালেদা ক্ষমতায় যাওয়ার লোভে পরীক্ষার সময় উদ্দেশ্যমূলকভাবে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে উল্লেখ করে হাছান বলেন, এজন্য জনগণের প্রত্যাশা, হরতাল-অবরোধ প্রত্যাখ্যান না করা পর্যন্ত খালেদার কার্যালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হোক। তাহলে তিনি অনুধাবন করতে পারবেন হরতাল-অবরোধের যন্ত্রনা কেমন।

খালেদার মধ্যে পুত্রশোক নেই উল্লেখ করে হাছান বলেন, “তার ছেলে কোকো যেদিন মারা গেলেন, যেদিন দাফন করা হলো সেদিনও তিনি অবরোধ প্রত্যাহার না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। এতে বুঝা যায়, তার মধ্যে পুত্রশোকের চেয়ে ক্ষমতায় যাওয়ার লোভ বেশি।”

সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার জাকির আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।