‘জানুয়ারিতে চামড়া শিল্পে ক্ষতি ৪৫৯ কোটি টাকা’
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত জানুয়ারিতে চামড়া শিল্পে প্রায় ৪৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত জানুয়ারিতে চামড়া শিল্পে প্রায় ৪৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা রোববার ভিলারিয়েলের বিপক্ষে পাওয়া ৩-২ গোলের জয়ের ম্যাচে মেসি-নেইমার ও সুয়ারেজের পারফরমেন্সকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।
এই ত্র‘য়ী’র প্রশংসা করে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বলেন, “মাঠে এই ত্রয়ী থাকলে যে কোনো কিছুই সম্ভব। যে কোনো সময় ম্যাচে ফেরা সম্ভব।”
রোববারের ম্যাচে বার্সা খেলার ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষ তারকা ডি চেরিশেভের গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের শেষ মিনিটে দলকে সমতায় ফেরান নেইমার।
বিরতির পর ফের এগিয়ে যায় ভিয়ারিয়েল। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কাতালানার। দুই মিনিট পর দলকে সমতায় ফেরান রাফিনরা। দুই মিনিট পর দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি।
খেলা শেষে দলের সেরা তিন খেলোয়াড়ের প্রশংসা করেন রাফিনহা। তিনি বলেন, “আমরা জানতাম খেলাটি আমাদের জন্য কঠিনই হবে; কেননা তারা (ভিয়ারিয়াল) দিনদিন শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে। আমার জন্যও খেলাটি কঠিন ছিল। কেননা, প্রথম একাদশে জায়গা পাওয়াটা সহজ ছিল না।”
রাফিনহা আরো বলেন, “আমাদের সৌভাগ্য যে আমরা দু’দুবার পিছিয়ে পড়েও খেলায় সমতা ফেরাতে পেরেছি এবং খুব শিগগিরই তৃতীয় গোল করতে পেরেছি। আমাদের আক্রমণভাগের যেই তিন সেরা খেলোয়াড় রয়েছে তারা দলে থাকলে যে কোনো কিছুই সম্ভব।”
রোববারের ম্যাচে মেসি-নেইমার গোল পেয়েছেন। সুয়ারেজ গোল না পেলেও ৫৫ মিনিটের মাথায় মেসির করা গোলটি উৎস ছিলেন লিভারপুলের সাবেক এই তারকা।
রোববারের জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। তবে ‘লস ব্লাঙ্কুস’রা কাতালানদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। -গোল ডটকম
নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ মাইদুগুরি নগরীতে রোববার বোকো হারামের হামলা প্রতিহত করেছে দেশটির সামরিক বাহিনী। এদিকে দেশটিতে জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা জোরদার হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বোকো হারাম কয়েক ঘন্টা ধরে হামলা চালায়। ইসলামপন্থীরা নগরীটি দখলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মত এ হামলা চালায়।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় বিরামহীনভাবে সহিংসতা অব্যাহত রয়েছে। এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বিরোধী দল অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) ভোট বর্জনের আহবান প্রত্যাখান করেছে। দলটি প্রেসিডেন্ট গুডলাক জনাথনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় গতি সঞ্চারের দাবি করেছে। উত্তর-পূর্বাঞ্চল এপিসি’র শক্ত ঘাঁটি। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সহিংসতার কারণে এ অঞ্চলের হাজার হাজার ভোটার ভোটের অধিকার হারাতে পারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দিবাগত রাত তিনটায় ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা মাইদুগুরি নগরীর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামলা চালায়। তারা নগরীতে ঢোকার চেষ্টা করে।
এ সময় তারা বিস্ফোরণ ঘটনায় সারকারি সৈন্যরা তাদের আক্রমণ প্রতিহত করলে তারা পুনরায় সংগঠিত হয়ে পূর্ব দিক দিয়ে নগরীতে ঢোকার চেষ্টা করে। তবে এখানেও তারা সরকারি বাহিনীর শক্ত প্রতিরোধের মুখে পড়ে।
স্থানীয় বাসিন্দা আদম রিনুয়া বলেন, ‘বন্দুকযুদ্ধের সময় গোটা নগরীর সবাই ভয়ে ছিলাম।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস ওলুকোলাদে বলেন, শহরে হামলাকারীদের ‘প্রতিহত’ করা হয়েছে এবং ‘সন্ত্রাসীদের বহু হতাহত হয়েছে’।
বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের পাশাপাশি তাদের ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবন স্বাভাবিক ছিল।
তবে হরতাল ও অবরোধ চলাকালে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্তভাবে বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। সরকারি বার্তা সংস্থা বাসস’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
বাসস’র প্রতিবেদনটি এখানে তুলে ধরা হলো: অবরোধ ও হরতাল চলাকালে আজ সোমবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। অবরোধে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। এতে জনগণের কোন সাড়াও মিলেনি। ঢাকাসহ সারা দেশে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল।
সকালে রাজধানীর দয়াগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। দয়াগঞ্জ মোড়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থেকে পোস্তগোলাগামী রাজধানী পরিবহনের বাসটিতে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। তারা বাসের পেছনের সিটে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সকালে ঢাকা মহানগর জজকোর্টের সামনের রাস্তায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জজকোর্টের সামনে জনসন রোডে আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এদিকে হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটেছে। সকালে রেললাইনে নাশকতা, যানবাহনে অগ্নিসংযোগ, গাড়ি লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।
হরতাল সমর্থকরা ভোর ৪টার দিকে জেলার মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় রেল লাইনের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলে । এতে ময়মনসিংহ এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে হরতাল সমর্থকরা সকালে হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকায় সব্জিবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় । এসময় তারা কয়েকটি অটোরিকশাও ভাঙচুর করে । এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
আজ সকালে হরতালকারীরা নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় বেবি সুপার মার্কেটের সামনে চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনটি যানবাহনে আগুন ধরে যায়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘খুব শিগগিরিই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। সম্প্রতি কিছু মানুষ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর সঙ্গে জনগণের সম্পৃক্ততা একেবারেই নেই। বাস্তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল।’
মিরসরাইয়ে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার রাতে মহিউদ্দিনের ছোট ভাই মো. ফিরোজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে আরো ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া জানান, নিহত মহিউদ্দিনের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ সহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখ আছে বলে জানান ওসি। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি হননি ওসি ইমতিয়াজ ভূঁইয়া।
শনিবার রাতে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মহালংকা জগদীশপুর গ্রামে নিজ ঘরে কুপিয়ে,পুড়িয়ে হত্যা করা হয় যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে। এ সময় মহিউদ্দিনের বাবা, ভাই ও বোন আহত হয়।
দারূণ এক সুসংবাদ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাটেই ফের সেরা অলরাউন্ডারের তকমা উঠেছে দেশসেরা এই ক্রিকেটারের গায়ে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে আগ থেকেই শীর্ষে থাকলেও গত বছরের ডিসেম্বরে অ্যাঞ্জেলো ম্যাথুজের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারাতে হয়েছিল সাকিবকে। নিজে না খেললেও ম্যাথুজের বাজে পারফরমেন্স আবার সাকিবকে সেই সিংহাসনে বসিয়ে দিল।
সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যা ঙ্কিং অনুযায়ী সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজে অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে শীর্ষস্থান হারানো অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩। ৩৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
বিদেশিরা হরতাল উপভোগ করে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এরপর এক বিদেশির বক্তব্য উদ্বৃত করে তিনি বলেন, “আজ প্রেস ব্রিফিংয়ের আগে তাকে ইউএনএইডসের এ দেশীয় পরিচালক লিউ ক্যানি বলেছেন ‘হ্যাপি হরতাল’ ”
তিনি আগামী ২০ থেকে ২৩ নভেম্বর ঢাকায বৃহত্তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে জানান, এতে বিদেশি প্রতিনিধি ও ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। এ সময় কোনো হরতাল না দেয়ার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ জানান।