শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

প্রকাশ্যে বৈরিতা, গোপনে আলোচনার চেষ্টা

usa koriyaপিয়ংইয়ং এর পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আবার আলোচনার চেষ্টা করছে উত্তর কোরিয়া ও আমেরিকা। প্রকাশ্য কট্টর অবস্থানে থাকলেও দেশ দু’টি  গোপনে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক রি ইয়ং হো’র সঙ্গে মার্কিন কর্মকর্তারা গত মাসে সিঙ্গাপুরে সাক্ষাৎ করেন। দুই পক্ষ এ সময়ে সিদ্ধান্ত পৌঁছেছেন যে, উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সুং কিম পিয়ংইয়ং-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

অবশ্য আলোচনার স্থান নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ইবোলা আতঙ্কের কারণে বাইরে থেকে কেউ উত্তর কোরিয়ায় গেলে তাকে ২১ দিন সঙ্গরোধ করিয়ে রাখা হয় অর্থাৎ স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া হয় না। আর এরইমধ্যে উত্তর কোরিয়া আমন্ত্রণের সফর আমেরিকা প্রত্যাখ্যান করেছে বলে পিয়ংইয়ং জানিয়েছে।

অবশ্য, প্রকাশ্য উভয় পক্ষের কট্টর অবস্থান সত্ত্বেও আলোচনা শুরুর আলোচনার বিষয়টি বাদ দেয়া হয় নি বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। মার্কিন শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া আলোচনা করতে আগ্রহী কিনা তা পরীক্ষা করে দেখতে চায় আমেরিকা। এ বিষয়ে উত্তর কোরিয়াকেই প্রথম কিছু পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি।

আমেরিকা মনে করে, এ সব পদক্ষেপের অন্যতম হলো উত্তর কোরিয়ার পরমাণু প্ল্যান্টের কাজ বন্ধ করা এবং পরমাণু বোমার পরীক্ষা না চালানোর প্রতিশ্রুতি দেয়া।

এদিকে, কাউন্সিল অব ফরেন রিলেসন্সের কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ স্কট স্নাইডার মনে করেন,  উত্তর কোরিয়াকে পরমাণু  শক্তিধর দেশ হিসেবে মেনে না নিয়ে কী করে আলোচনা শুরু করা যায়- এটিই প্রধান সমস্যাগুলোর অন্যতম হয়ে উঠেছে।

একটু বেশি সময় লাগবে: হানিফ

hanif14বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বড় সন্ত্রাসী সংগঠনকে দমন করতে একটু বেশি সময় লাগবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২০ দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গত ১৯ জানুয়ারি শাহবাগে স্বাধীনতা চিকিৎসা পরিষদের এক সভায় মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, সাতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

শ্রমিক লীগের সমাবেশে হানিফ বলেন, “আপনারা জানেন একটি দেশে সন্ত্রাসী থাকে ১ শতাংশ বা তারও কম। কিন্তু বিএনপির ৩০ শতাংশ জনসমর্থন রয়েছে। সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী রয়েছে।”  এসময় তিনি এসকল নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্ধুদ্ধ করে রাষ্ট্রের ক্ষতি না করতে বিএনপিকে আহ্বনা জানান।

খালেদা জিয়ার উদ্দেশ করে তিনি বলেন, “আপনার ছেলে কোকোর সন্তানদের পরীক্ষার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন। আপনার নাতির ভবিষ্যত নিয়ে আপনি বিচলিত, অথচ  দেশের লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। এতে আপনার লজ্জা হয় না। দেশের মানুষ আপনাকে এখন বিএনপির নয়, সন্ত্রাসের নেত্রী হিসেবে ভাবেন।”

হানিফ বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আবারও চক্রান্ত শুরু করেছে বিএনপি নেত্রী। তথা কথিত হরতাল-অবরোধের নামে তিনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু বাংলার ১৬ কোটি মানুষ তার (খালেদা জিয়া) এই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিবে না।”

ইউটিউবে খালেদা জিয়ার সংলাপ প্রকাশ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, “সেখানে শোনা গেছে চট্টগ্রামে সমাবেশের নাম করে নাশকতা চালানোর জন্য বিএনপি নেতা চট্টগ্রাম মহানগরের সভাপতি আমির খসরু মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমির খসরু এতে রাজি হন নি। এতে ক্ষিপ্ত হয়ে খালেদা জিয়া সভাপতিকে ডিঙ্গিয়ে বিএনপি নেতা গোলাম আকবরকে ফোন করেছিলেন এ কাজের নির্দেশ দিয়েছিলেন। এতেই প্রমাণিত হয় সারাদেশে যত পেট্রোলবোমা মারা হচ্ছে। এর হুকুমদাতা খালেদা জিয়া।”

আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ন দেব নাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বানরের বাঁদরামি রুখতে হনুমান

বানরের বাঁদরামি রুখতে ভরসা হনুমান। এ ছাড়া আর গতি নেই। তাই তো ভারতের আগ্রা শহরে শহরবাসী এখন হনুমানেই ভরসা রেখেছেন।

কখন কোথায় বানরকুল হানা দেবে তা বুঝে ওঠা দায়। বিশেষ করে আগ্রা শহরে বিয়েবাড়ি ও অনুষ্ঠানবাড়িগুলি এখন বানর আতঙ্কে আতঙ্কিত। যে কোনো সময় বিবাহবাসরে ঢুকে বর-কনে-বরযাত্রী সহ অতিথিদের আক্রমন করছে বানরকুল।

খাবার দাবার ফেলে আঁচড়ে-কামড়ে তছনছ করে ছাড়ছে। বানরকুলের হানার আশঙ্কায় তটস্ত সকলেই। বানরের উপদ্রবের হাত থেকে বাঁচার পথ খুঁজে পাচ্ছেন না বর-কনের পরিবার থেকে বিয়ে বাড়ির মালিক আয়োজকরাও।

মহা এই বিপদে প্রশাসন কার্যত হাত তুলে দেয়ায় সমস্যা আরও বেড়েছে। এই অবস্থার মধ্যে বানরের তান্ডব থেকে পরিত্রান দিতে পরিত্রাতা রুপে হাজির হয়েছে হনুমান। বাঁদরের বাঁদরামো ঠেকাতে হনুমানের উপরেই আস্থা রেখেছেন আগ্রার মানুষ।

এমনকি বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ির  কর্তারাও বানরের উপদ্রব সামলাতে এখন পেশাদার হনুমান হ্যান্ডলারদের শরানাপন্ন হতে শুরু করেছেন। কনের পরিবাররা বিয়ে বাড়ি বুকিং করার আগেই হনুমান হ্যান্ডলারদের বুকিং করতে শুরু করে দিয়েছেন। মূলত হনুমান দেখলে বানর আর সেই এলাকায় ঢোকে না। আর সেই তত্বকে হাতিয়ার করে বানর ঠেকানোর কৌশল নিয়েছেন আগ্রার মানুষ। আগ্রার বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানবাড়িতে এখন রক্ষী হনুমান। আর এই মওকা বুঝে হনুমান হ্যান্ডলার বা হনুমান পালকরা মোটা দাও মারতে আরম্ভ করে দিয়েছেন।

এ সময় মূলত বিয়ের মরসুমে হনুমান হ্যান্ডলারদের চাহিদা তুঙ্গে। অভিনব এই পরিষেবার জন্য হনুমান হ্যান্ডলারদের সঙ্গে এখন প্রতিনিয়ত অনুষ্ঠান কর্তাদের দর দস্তুর চলছে।

বানরের হাত থেকে সুরক্ষার জন্য হনুমান রক্ষী বাবদ হনুমান হ্যান্ডলারদের দাবি অনুষ্ঠান বাড়ি প্রতি ৫০০০ টাকা থেকে ১০ হাজার টাকা। অগ্রিম বুকিংযে হনুমান হ্যান্ডলারদের দিতে হচ্ছে ১৫০০ থেকে ৩০০০ টাকা।

আপতকালীন দর ৮ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত ওঠানামা করছে। অবশ্য অনেক অনুষ্ঠান বাড়ির কর্তারা ইতিমধ্যেই সারা বছরের জন্যই হনুমান হ্যান্ডলারদের সঙ্গে চুক্তি করে নিতে আরম্ভ করে দিয়েছেন। আগ্রার বুকে বাঁদরের তান্ডবে প্রতিমাসে গড় হিসাবে ৪০ থেকে ৫০ জন মানুষ আক্রান্ত হন। ফলে বানরের এই উপদ্রব ঠেকাতে এখন হনুমানকেই হাতিয়ার করেছেন আগ্রাবাসী।

সবচেয়ে প্রসংশিত নারী অ্যাঞ্জেলিনা জোলি

joli3অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার পুরস্কার, বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর প্রভাবশালী নারীদের তালিকায় স্থানলাভ কিংবা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছাদূত হওয়া-কী নেই তার সাফল্যের ঝুলিতে। যুদ্ধ বা সংঘাতে নারীর প্রতি যৌন-সহিংসতা প্রতিরোধের আন্দোলনেও তিনি সামনের সারিতে।
তিনি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার তার ‘মুকুটে’ যোগ হলো  আরেকটি পালক। বিশ্বের প্রশংসনীয় নারীদের তালিকায় শীর্ষে স্থান পেলেন অ্যাঞ্জেলিনা।
অপরদিকে পুরুষের তালিকায় শীর্ষস্থান লাভ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
অভিনেতা মা-বাবার ঘরে জন্ম নেওয়া অ্যাঞ্জেলিনা নিজেকে সীমাবদ্ধ রাখেননি শুধু জগতে। যেন নিজেই ছাড়িয়ে গেছেন নিজেকে। মার্কিন এ অভিনেত্রীর পরের স্থানে রয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ইউগভ.ইউকেপোল’এর জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইন্টারনেটভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি ২৩ দেশের ৩০ হাজার ব্যক্তির অংশগ্রহণে জরিপটি পরিচালনা করে।
এতে উত্তরদাতাদের পছন্দ মতো একজন করে ব্যক্তির নাম বলতে বলা হয়; যাকে তারা সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য মনে করেন। তাদের উত্তরের ভিত্তিতে পরে তালিকাটি তৈরি করা হয়।
জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা ছাড়াও তালিকায় মার্কিন তারকা কণ্ঠশিল্পী টেইলর সুইফট, অভিনেত্রী জুলিয়া রবার্টস, এমা ওয়াটসন, জেনিফার লরেন্সের মতো তারকা রয়েছেন। এছাড়া ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ,জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী ও মার্কিন ফাস্টলেডি মিশেল ওবামার নাম উঠে এসেছে।
উত্তরদাতাদের ভোটে সবচেয়ে প্রশংসনীয় পুরুষে তালিকায় বিল গেটস ছাড়াও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনেতা জ্যাকি চ্যান, পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং ও হলিউড তারকা জর্জ ক্লুনিও রয়েছেন তালিকায়।
তবে নারীদের তালিকায় অ্যাঞ্জেলিনা শীর্ষস্থানে থাকলেও তার স্বামী ব্র্যাডপিট রয়েছেন পুরুষদের তালিকায় ১৩তম স্থানে। বেসরকারি এ জরিপের তেমন কোনো মূল্যায়ন না থাকলেও কাজের স্বীকৃতি হিসেবে অ্যাঞ্জেলিনার জন্য এটিও একটি পাওয়া বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: দ্য ডন ও টেলিগ্রাফ

অর্থমন্ত্রীর বহিষ্কার চান হেফাজত আমির

shofiiঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
গত রোববার জাতীয় সংসদে ইসলামি ব্যাংকিং বিষয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী সুদের পক্ষে অবস্থান নিয়ে ও অপব্যখ্যা দিয়ে নিজেকে জাহান্নামি ব্যক্তি সাব্যস্ত করেছেন। অর্থমন্ত্রী আগেও ঘুষ, দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দিয়ে জনমনে উদ্বেগ তৈরী করেছেন।’
হেফাজতের আমির বলেন, ‘তিনি (অর্থমন্ত্রী) একের পর এক ইসলাম ও নৈতিকতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাবেন, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। সুদ-ঘুষ ও দুর্নীতি নিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার অপরাধে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার ও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তৌহিদি জনতার ক্ষোভের আগুন জ্বলে উঠলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
উল্লেখ্য, গত রোববার সরকারি দলের এমপি হাবিবুর রহমান মোল্লার এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রিবা ও সুদ এক নয়। রিবা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এখানে কোনো মানবিকতা নেই। সুদ হচ্ছে কস্ট অব ফান্ড (তহবিলের ব্যয়) বা কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ)। ধর্ম নিয়ে যারা বেশি কথা বলেন তারা সুদ আর রিবাকে এক করে ফেলেন।’
হিজাব ও বোরকা পরা নিয়ে মন্তব্য করার গত শনিরবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকেও মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করে হেফাজতে ইসলাম ও ওলামা মাশায়েক পরিষদ।

 

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গলাকেটে খুন

marder1লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনকে গলা কেটে খুন করেছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে

নিহত রুবেল হোসেন দত্তপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সে সন্ত্রাসী বাহিনী প্রধান আজিজ মেম্বারের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

নিহতের বড় ভাই বাহার উদ্দিন জানান, রাতে মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসীরা রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের যে কোন সময়ে গলাকেটে খুন করে লাশ দত্তপাড়ার বড়ালিয়ার বড় পাড়া গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় একটি সূত্র দাবি করেছে, আধিপত্য বিস্তার ও ভাগবাটোরাকে কেন্দ্র করে নিজ বাহিনীর সন্ত্রাসীরা রুবেল হোসেনকে খুন করেছে।

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, সকালে রুবেল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং সন্ত্রাসী বাহিনী প্রধান আজিজ মেম্বারের সহযোগী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

পাল্লা দিয়ে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

radপরমাণু বোমা বহনে সক্ষম ‘রাদ’ বা বজ্র নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে পাকিস্তান।

সাড়ে তিনশ’ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রে আকাশ থেকে ছোঁড়ার উপযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম’র রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা আছে

পরমাণু এবং প্রচলিত বোমা বহনের উপযুক্ত ‘রাদ’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’র বিবৃতিতে জানানো হয়েছে।

পাকিস্তান স্ট্রাটেজিক প্ল্যান ডিভিশনের মহা পরিচালক লে. জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত জানিয়েছেন, ‘রাদ’ দেশটির পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে রাডার কেন্দ্র, কমান্ড পোস্টের মতো স্থায়ী লক্ষ্যবস্তুর ওপর ‘রাদ’ দিয়ে হামলা চালানো যাবে।

ভারত চীন বা ইউরোপে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৫’এর পরীক্ষা  চালানোর পরই রাদ-এর পরীক্ষা চালাল পাকিস্তা

দিনাজপুরে জামায়াত, বিএনপি’র ১৪ জনসহ আটক ৩৪

arrest28নাশকতার আশংকায় দিনাজপুরে জামায়াত ও বিএনপির ১৪ জন নেতা-কর্মীসহ ৩৪জনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, নাশকতা করার জন্য পরিকল্পনা করে জামায়াত-শিবির ও বিএনপি’র কতিপয় নেতা-কর্মীসহ অন্যরা। এ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নামে।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আইন-শৃংখলা বাহিনী জামায়াত ও বিএনপির ১৪ নেতা-কর্মীসহ ৩৪জনকে আটক করেছে। অভিযান অব্যাহত রয়েছে।কেউ বিশৃংখলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পিসির আকার ৪ ইঞ্চি

pc4ল্যাপটপ কিংবা ট্যাবের চেয়েও আকারে ছোট হয়ে এসেছে ডেস্কটপ পিসি!

মাত্র চার বর্গ ইঞ্চি আকারের এ  মিনি ডেস্কটপ’ পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা। অফিস এবং ঘরোয়া কাজের বাইরে ‘ডিজিটাল সাইনেজ’প্রদর্শনেও ব্যবহার করা যায় এই ‘ইন্টেল নাক পিসি’।

দীর্ঘ গবেষণার পর ভবিষ্যত প্রযুক্তি ধারণাকে সঙ্গী করে (নেক্সট ইউনিট অব কম্পিউটিং) চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সমন্বিত এই পিসিতে আছে ইন্টেল কোরআই থ্রি ১.৭ গিগাহার্জ প্রসেসর। আর চাইলে এতে আট জিবি পর্যন্ত ল্যাপটপ র্যা ম এবং চারটি পর্যন্ত ল্যাপটপ হার্ডডিস্ক ব্যবহার করা যায়।

পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই ইন্টেল ওয়াইডাই, দুইটি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা। এছাড়াও শক্তিশালী এই খুদে পিসির সঙ্গে থাকছে অরিজিনাল এন্টিভাইরাস সফটওয়্যার।

দেশের বাজারে এই বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’ এনেছে কম্পিউটার সোর্স। এক বছরের বিক্রয়োত্তর সেবায় ইন্টেল ডি৩৪০১০ডব্লিউওয়াইকে নাক পিসির দাম ২৬ হাজার টাকা। ফোন: ০১৭৩০৩৫৯২৬৩।

এক দেশে বাস, আরেক দেশে স্কুল

febe১৬-বছর বয়েসী স্কুল ছাত্রী ফেবে আরার বসবাস করে এক দেশে আর সে স্কুলে যায় আরেক দেশে।

সে থাকে উত্তর মেক্সিকোর শহর সিউদাদ হুয়ারেযে। প্রতিদিন আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দিয়ে সে স্কুল করতে যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শহর এল্ পাসোতে।

”আমি প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি, তারপর সাড়ে ছয়টার মধ্যে পুল পেরিয়ে ঢুকে যাই আমেরিকায়,” প্রতিদিনের রুটিন ব্যাখ্যা করে বলছিল ফেবে, ”এই সেতু অতিক্রম করা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে শীতকালে অভিজ্ঞতাটা একেবারেই উপভোগ করার মতো নয়।”

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত পেরিয়ে ফেবে এবং তার ১০/১৫ জন বন্ধু যায় এল্ পাসোর স্কুল লিডিয়া প্যাটারসন ইনস্টিটিউটে, স্থানীয়ভাবে যাকে ডাকা হয় লা লিডিয়া নামে।

লা লিডিয়ায় আসা অনেক শিক্ষার্থীরই পাসপোর্ট মেক্সিকান। যুক্তরাষ্ট্রে যাতায়াতের জন্য তাদের রয়েছে স্টুডেন্ট ভিসা।

ফেবে আরার মতো হাজার হাজার মানুষ প্রতিদিন মেক্সিকোর সীমান্ত পেরিয়ে চলে যান এল্ পাসোতে।

প্রতিবার সীমান্ত অতিক্রমের জন্য মাশুল হিসেবে তাদের দিতে হয় চার মেক্সিকান পেসো।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ২০১১ সালে ৪২ লক্ষ মানুষ সীমান্তে পেরিয়ে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢুকেছে।

এদের একট বড় অংশ প্রতিদিন যুক্তরাষ্ট্রে গিয়ে অফিস-আদালত, কিংবা ফসলের ক্ষেতে কাজকর্ম করেন। দিনের শেষে তারা মেক্সিকোতে ফেরত আসেন।

কিন্তু সীমান্তের দুই পারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

সিউদাদ হুয়ারেযকে বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক শহর হিসেবে বর্ণনা করা হয়। অন্যদিকে এল্ পাসো হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে দ্বিতীয়।

২০১০ সালে এল্ পাসোতে খুনের ঘটনা ছিল পাঁচটি। অন্যদিকে সিউদাদ হুয়ারেজে খুন হয়েছিল ৩০৭৫টি। এই নিরাপত্তার অভাব নিয়ে ফেবে আরা এবং তার স্কুল বান্ধবীরা সত্যিই উদ্বিগ্ন।-বিবিসি